১ম মুদ্রণ, ২০২১
এ শহরের কোথাও কেউ নেই
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
আসমানী
কাওছার আহমেদ নিলয়
পারফিউম
কাওছার আহমেদ নিলয়
ইলিয়ানা
কাওছার আহমেদ নিলয়
ওগো শুনছো
মুহাম্মাদ আতীক উল্লাহ
মিসির আলির গল্পমালা
হুমায়ূন আহমেদ
শেষ পরিণতি
প্রফেসর দেওয়ান মোঃ আজিজুল ইসলাম
বইটির বিস্তারিত দেখুন
| Title | এ শহরের কোথাও কেউ নেই |
| Author | কাওছার আহমেদ নিলয় |
| Publisher | চলন্তিকা |
| Edition | ১ম মুদ্রণ, ২০২১ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 110 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | গল্প |
| Weight | 0.27 Kg |
| ISBN | 9789849584100 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
5 Ratings and 4 Reviews
পাঠকদের মন্তব্য
৪টি
Rafa , May 2, 2022
"#এই_শহরের_কোথাও_কেউ_নেই এই শহরের কোথাও কেউ নেই বইটিতে ৯ টি ছোটগল্প রয়েছে। গল্পগুলোতে প্রেম- ভালোবাসা, শারীরিক লিপ্সা, প্রতারণা ও প্রতিহিংসার করুণ পরিণতি ফুটে উঠেছে। ★ এই শহরের কোথাও কেউ নেই: বইটির প্রথম গল্প ‘এই শহরের কোথাও কেউ নেই’। গল্পটিতে দুই ভিন্ন সম্প্রদায়ের অনুসারী জাহিন ও রুমির ভালোবাসার সম্পর্কের পরিণতি দেখানো হয়েছে। গল্পটিতে লেখক খাসিয়া সম্প্রদায়ের নানা উৎসব, সংস্কৃতি, আচার-অনুষ্ঠানের উল্লেখ করেছেন। এছাড়া গল্পটিতে রয়েছে মাধবকুন্ড জলপ্রপাতের চমৎকার বর্ণনা। ★ নাকছাবিটি হারিয়ে গেছে হলুদ বনে: হুমায়ুন আহমেদের “কোথাও কেউ নেই” বইয়ের মুনা ও বাকের ভাই চরিত্রদ্বয় নিয়ে গল্পটি লেখা হয়েছে। গল্পটিতে বাকের ভাইয়ের ফাঁসি পরবর্তী কাহিনী দেখানো হয়েছে। ★ কিছু ভুলের মাশুল হয় না: মিম ও মারুফ দুইজনেরই সংসার, সন্তান থাকার পরেও, পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। একসময় মিমের স্বামী মামুন সবকিছু জেনে যায় এবং মিমকে ত্যাগ করে। এরকিছুদিন পরেই দুর্ঘটনার ফলে মিম নিহত হয়। এটি কী দুর্ঘটনা ছিল নাকি পরিকল্পিত হত্যা? গল্পটিতে পরকীয়া সম্পর্কের পরিণতি উল্লেখ করা হয়েছে। কোন অনৈতিক কাজের পরিণতি কখনো ভালো হতে পারে না, যা গল্পটিতে লেখক ফুটিয়ে তুলেছেন। এছাড়া বইয়ে আরো ৬ টি গল্প রয়েছে: কোনো এক বিষণ্ন সন্ধ্যায়, একজন সানজানা, স্বস্তি, কিছু ভুল রঙের ফুল, আমি চিরতরে দূরে চলে যাব এবং তাহারেই মনে পড়ে। গল্পগুলোতে আজকালের সমাজে ঘটে যাওয়া চিত্র তুলে ধরা হয়েছে। নানা অন্যায়, অনৈতিক কাজ সমাজে ঘটে চলছে। যা লেখক তার লেখনীর সাহায্যে বর্ণনা করেছেন। বইটির ভূমিকাতে লেখক বলেছেন, আপাতসফল ব্যস্ত, সুখী মানুষটার আড়ালে থাকে অন্য রকম একাকিত্ব। যা আমরা হয়তো লক্ষ্য করি না। লেখক সেই সব একাকিত্ব মানুষের গল্প বলতে চেয়েছেন। আমি মনে করি, এতে লেখক স্বার্থক হয়েছেন। সবগুলো গল্প পড়েই মানুষের আড়ালের অন্য এক রূপ দেখতে পেয়েছি, যা হয়তো সবার নজরের আড়ালে। তবে, বইয়ে কয়েকটি গল্প প্রায় একই ধাঁচের লেগেছে। সহজ- সরল ভাষায় লেখা গল্পগুলো পড়তে ভালো লেগেছে। গল্পগুলোর নামকরণও চমৎকার ছিল। বইয়ের প্রচ্ছদও বইয়ের সাথে একদম মানানসই। সবমিলিয়ে “এই শহরের কোথাও কেউ নেই” বইটি ভালো লেগেছে। ■ বই পরিচিতি: বই: এই শহরের কোথাও কেউ নেই লেখক: কাওছার আহমেদ নিলয় প্রকাশনী: চলন্তিকা প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২১ প্রচ্ছদ: তৌহিন হাসান মুদ্রিত মূল্য: ২৪০ টাকা"
Priya Rahman , Mar 27, 2022
"বইটা খুবই ভালো লেগেছে।প্রতিটা গল্পই আমাদের চারপাশের এমন মনে হয়েছে।"
Musfika Islam , Mar 10, 2022
"বুক রিভিউ " রুমির দিনদিন বেড়ে ওঠা এই ভালোবাসার জন্য আমার ভীষণ ভয় হয়, আমি দ্বিধান্বিত হই। কখনো বিরক্ত হই। মন আর বাস্তবতা দুটো দু'দিকে। আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি।" "বারান্দায় দাঁড়িয়ে একটু আগে থেমে যাওয়া বৃষ্টি দেখছে মুনা। বারান্দার ঠিক পাশে দুটো কদম গাছ। ভেজা মাটির গন্ধ আর কদমের সুবাস নাকে বেশ লাগছে। মন খারাপের মধ্যে এটুকুই কেবল ভালো লাগে।" উদ্ধৃত অংশটুকু কাওছার আহমেদ নিলয়ের "এই শহরের কোথাও কেউ নেই" গল্পগ্রন্থ থেকে নেওয়া। এরকম নয়টি গল্প নিয়ে " এই শহরে কোথাও কেউ নেই " গল্পগ্রন্থ টি। বই বৃত্তান্তঃ বইঃ এই শহরে কোথাও কেউ নেই। লেখকঃ কাওছার আহমেদ নিলয়। প্রকাশনীঃ চলন্তিকা প্রচ্ছদঃ তৌহিন হাসান মূদ্রিত মূল্যঃ ২৪০ টাকা প্রাপ্তি স্থানঃ প্রগতি, দূরবীন, বই নিন, বই পরী, ধী, বই টং, বুকমার্ক সহ অন্যান্য অনলাইন পেইজ সমূহে।"
Jannatul Mouri , Mar 10, 2022
"সবগুলো গল্প ভীষণ ভালো লেগেছে।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"এ শহরের কোথাও কেউ নেই" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: