৩য় প্রকাশ, ২০২৫
পারফিউম
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | পারফিউম |
| Author | কাওছার আহমেদ নিলয় |
| Publisher | চলন্তিকা |
| Edition | ৩য় প্রকাশ, ২০২৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 224 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.42 Kg |
| ISBN | 9789849735816 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
4 Ratings and 3 Reviews
পাঠকদের মন্তব্য
৩টিChayan Mallick , Mar 30, 2024
"“পারফিউম” আমি নিজের জন্য সেভাবে না কিনলেও, আমার প্রিয় মানুষটিকে মাঝেমধ্যেই উপহার দিই। আর নীল আর কালো আমার দুটো প্রিয় রঙ। ২০২৩-এ প্রথম প্রকাশের সময় যখন ফেসবুকে বইটির নাম আর প্রচ্ছদ দেখি, তখন এই কম্বিনেশনের চমতকার মেলবন্ধন দেখেই বইটা কেনার জন্য মন উতলা হয়েছিল। তারপর লেখকের ওয়ালে, আর নানান জায়গায় বইয়ের অংশবিশেষ পড়ে আগ্রহটা আরও বাড়ে। তাই এবারে মেলায় প্রথমবার গিয়েই বইটা কিনে ফেলি, তারপর মাত্রই শেষ করলাম। উপন্যাসের শুরুটা চমতকার! আগ্রহ জাগিয়ে তোলে পরে কী হয়েছিল তা জানবার। আর বইয়ের প্রায় মাঝামাঝি পর্যন্ত লেখক তাঁর সাবলীল লেখনীতে সেই আগ্রহ ধরেও রাখতে পেরেছেন। যদিও শারুণের নারীআসক্তি আর নিজের সম্পর্কে ধারণায় কিছুটা অস্বস্তি লাগছিল, তবে এটা এ ধরণের থ্রিলারের মূল চরিত্রের একটা বৈশিষ্ট্য। তাই অস্বস্তি লাগাটাই উচিত। রেহনুমা-শারুণ-ইশিতা আর আরও সব চরিত্র মিলে কাহিনীর প্লটটাকে বেশ জমিয়েও রেখেছে ওই পর্যন্ত। কিন্তু তার পর থেকে হয় পাঠক আমি, নয়ত কাহিনীটা—কেমন খেই হারাতে শুরু করে। পুরোটা কখনোই হারায়নি, তবে শেষ পর্যন্ত গিয়ে প্রায় এলোমেলো লাগতে শুরু করে। সেটা একা আমার অনুভূতি হতেই পারে, কারণ প্রতিটি পাঠক আলাদা। যে বইয়ের শুরুটা অমন আকর্ষনীয়, তার শেষটা কেন এমন হলো? প্রথমেই বলি চরিত্রের কথা। বেশ কিছু চরিত্র এসেছে এখানে যাদের যথা পরিমান বিস্তার ঘটেনি। পাশের বাসার রায়হান, তারপর পুলিশ অফিসার—এই দুটো চরিত্র তাদের মধ্যে অন্যতম। রায়হানের কথা শেষে একটু ব্যাখ্যা এসেছে, কিন্তু সেই ব্যাখ্যা এত হঠাৎ, যে তাতে পাঠকের মনে চমকের বদলে ভাবনা জাগতে পারে কেন আরো আগে থেকে এই চরিত্রের আনাগোনা ছিল না। কেন আরো আগে থেকে এর যথেষ্ট ইনভলভমেন্ট দেখানো হয়নি। আর পুলিশ অফিসারকে আরেকটু গুরুত্ব দেওয়া যেত বলেই মনে হয়। অল্প কয়েকবার মঞ্চে এসে দুই একটা প্রশ্ন করলেই কি পাঠকের মনে যথেষ্ট সন্দেহ, যথেষ্ট থ্রিল জাগবে? এবার আসি প্লট বিস্তারে। তার আগে প্রশ্ন—সাইকোলজিক্যাল থ্রিলার বলতে আমরা কী বুঝি? থ্রিলারের শাখা বলেই এর মধ্যে রহস্য আর অপরাধ থাকবেই। তবে তার মধ্যে দক্ষ হাতে মিশাতে হয় মানসিক অসুস্থতা, নৈতিকতা-অনৈতিকতা, মাদকের ব্যবহার, বাস্তব আর পরাবাস্তবতা, আর অতি অবশ্যই একজন অনির্ভরযোগ্য গল্পকার। ভেবে দেখলে এই উপাদান সবগুলোই আছে “পারফিউম” বইটিতে। তবে ওই যে বললাম “দক্ষ হাতের মিশেল”—সেটারই সামান্য নড়চড় হয়ে কোনো উপাদান কম, কোনোটা বেশি হয়ে গেছে। কোথায়, কখন এই সমস্যা সেটা বেশি ব্যাখ্যা করলে আবার গল্পের স্পয়লার হয়ে যাবে, তবে মোদ্দাকথা হলো যে শেষে অনেক বর্ণনা, অনেক কথা রিপিট হয়েছে, মানে একই কথা কয়েকবার বলেছে; ঘটনা আগেপিছে হয়ে গেছে (একবার বলা হয়েছে পরে করবে, একটু পরেই বলছে সেটা এর মধ্যেই করা শেষ, ইত্যাদি); তবে সর্বোপরি পুরো ঘটনার কার্যকারণ, ইতিহাস সবকিছু পুরোটা জুড়ে একটু একটু করে সুতো না ছেড়ে একবারে শেষ পঁয়তাল্লিশ পৃষ্ঠা ধরে একবারে বর্ণনা করে যাওয়াটাই আমার কাছে এই বইয়ের সবচেয়ে বড়ো দুর্বলতা মনে হয়েছে। আর কেন ওই সময়েই? ওই মানুষটির কাছেই? সে তো সবকিছুর মূলে নয়, তাহলে যারা মূলে তাদেরকে না বলে এই মানুষটিকে বলার কী অর্থ? আর পুরোটা জুড়ে হঠাৎ হঠাৎ পারফিউমের সুগন্ধ ছড়ানো মৃতদেহের আবিষ্কারের কথা জানানোটা প্রাসঙ্গিক হলেও কোথায় যেন ছাঁচে বসেনি। যা আমি প্রথমে বলেছিলাম—খেই হারানো, এলোমেলো সমাপ্তি—এটাই “পারফিউম”কে তার পুরো সুগন্ধ ছড়াতে বাধা দিয়েছে। বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পাঠকের পুরো মনোযোগ শক্ত হাতে ধরে রাখা, অভাবনীয় সব ট্যুইস্ট আর অচিন্তনীয় ক্লিফহ্যাঙ্গারের ঢেউয়ে পাঠককে স্থির থাকতে না-দেওয়া, আর শেষে গিয়ে সব সুতো একসাথে করে একটা নিখুঁত বাঁধনে বাঁধা—এই বৈশিষ্ট্যগুলো না থাকলে সেটি শুধু সাইকোলজিাল থ্রিলার নয়, যে কোনো থ্রিলার হিসেবেই পুরোপুরি সার্থকতা পায় না। থ্রিলারের পুরনো আর অভিজ্ঞ পাঠকদের মনের খোরাক এ বইটি পুরোপুরি মিটাতে পারবে কিনা জানি না, তবে নতুন পাঠকদের জন্য বইটি আগ্রহ তৈরি করবে তাতে সন্দেহ নেই! আমি জানি তা করেওছে কারণ ২০২৩-এই বইটির দ্বিতীয় মুদ্রণ চলে এসেছে। লেখকের কাছ থেকে ভবিষ্যতে চমকপ্রদ আরও লেখার আশায় রইলাম। বই: পারফিউম লেখক: কাওছার আহমেদ নিলয় জনরা: সাইকোলজিক্যাল থ্রিলার প্রচ্ছদ: মোঃ সাদিতউজজামান মূল্য: ৫৬০.০০ টাকা প্রকাশনী: চলন্তিকা রেটিং: ৬/১০"
MD Fahim , Apr 11, 2023
"অসাধারণ একটি বই। সাইকোলজির ভালো ছাপ আছে বইয়ে।কাহিনীটাও চমৎকার"
Priya Rahman , Feb 22, 2023
"#পারফিউম " ম্যামের শরীর থেকে ভেসে আসছে সেই পারফিউমের গন্ধ। একই রকম গন্ধ। আমি কেন যেন সব পারফিউমের মধ্যে একই রকম গন্ধ পাই! আর কি কেউ পায়? তা জানি না।বড্ড জানতে ইচ্ছে করে, এই পারফিউমের গন্ধে এত মোহনীয় শক্তি কোথেকে আসে।" সামাজিক আর রোমান্টিক জনরার লেখক কাওছার আহমেদ নিলয় এবার নিয়ে এসেছেন ভিন্ন ধর্মী একটি বই। তার প্রথম সাইকোলজিক্যাল থ্রিলার "পারফিউম।" বইটিকে ভিন্ন বলার কারণ হচ্ছে এতে সকল ঘটনা মনস্তাত্ত্বিক দিক দিয়ে রহস্যময়। হঠাৎ মনে হবে সবকিছু স্বাভাবিক আবার পরক্ষণেই মনে হবে পুরো ঘটনাই রহস্যে ঘেরা। ★কাহিনী ও পাঠ প্রতিক্রিয়া : বইয়ের শুরুটা হয় গল্পকথক শারুন ও তার স্ত্রী রেহনুমাকে দিয়ে। দুজনেই একে অপরকে সন্দেহ করে। কিন্তু রহস্যজনকভাবে দুজনেই এই সন্দেহের কোন সুরাহা করতে পারে না। তারপর ধীরে ধীরে শহরে ঘটতে থাকে একের পর এক রহস্যময় মৃত্যু। প্রথম অবস্থায় লাশগুলো দেখলে স্বাভাবিক হার্ট অ্যাটাকে মৃত্যু মনে হলেও এর পিছনের রহস্য ততটাই অস্বাভাবিক ছিলো। মাহমুদ স্যার,সানজানা ম্যাম, ইশিতা, শারুন, রায়হান, সোহেল,রেহনুমা কেউই পুলিশের সন্দেহের বাইরে না। কিন্তু সাসপেক্ট নিজেরাই যখন একে একে ভিক্টিম হতে শুরু করে তখন পুলিশ কাকে ধরবে আসল খুনি বলে। আর আশ্চর্যের বিষয় হচ্ছে প্রতিটা লাশের পাশেই মৃত্যুর পর রয়ে যায় মোহনীয় এক পারফিউমের সুগন্ধি। জি হা পারফিউম! এমন একটি পারফিউম যার হসিদ এদেশে পাওয়া দুষ্কর। কোথা থেকে কে নিয়ে এসেছে এই পারফিউম? এর পিছনের রহস্যই বা কি? এটি কি সত্যিই মরণঘাতী নাকি শুধুমাত্র একটি সুগন্ধি। বইটি শুরু করার পর ছোটো ছোটো কিছু ঘটনায় পাঠক পুরো বইটি এক বসায় শেষ করার আগ্রহ পাবে। শারুনের বিশ্বাসঘাতকতা,রেহনুমা আর সুমিতের টেলিপ্যাথি যোগাযোগ। ইশিতার মাত্রাতিরিক্ত আসক্তি শারুনের প্রতি, সানজানা ম্যামের অন্যরকম আবেদন সবকিছুই যেন গোটা একটি রহস্যের কাচের দেয়ালে ঘেরা। যেই দেয়ালের ভিতরে কি আছে তা পাঠক শুরুতে বাইরে থেকে শুধু দেখতেই পাবে কিন্তু ভেদ করতে পারবে না এর আসল রহস্য। পুরো বইয়ের কাহিনি উত্তম পুরুষে লিখা হলেও মাঝে মাঝেই এই প্রথার ছন্দ পতন ঘটেছে যা পাঠক হিসেবে আমার খটকা লেগেছে কিন্তু লেখকের বর্ননায় কোন ছন্দপতন হয়নি। কাহিনির মাঝে পড়তে গিয়ে একটু আগ্রহ কমে আসলেও চট করে তা চাঙা হয়ে উঠেছিলো লেখকের লেখার জাদু বলে।তারপর থেকে শেষ পর্যন্ত একে একে সব রহস্যের জট খুলতে শুরু হয় এবং বইটি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠককে বইয়ে ধরে রাখতে সক্ষম বলে আমি মনে করি। চরিত্র বিশ্লেষণ : কাহিনির আতিশয্য না ঘটিয়ে বহু চরিত্রের সমাগম ঘটেছে বইটিতে। কিছু চরিত্র ছিলো দীর্ঘমেয়াদি আর কিছু ছিলো বসন্তের কোকিলের মতোই ক্ষণস্থায়ী। কিন্তু সবগুলো চরিত্রই যেন শিল্পীর তুলিতে আকাঁ জীবন্ত ক্যানভাসে রূপ দিয়েছেন লেখক। * শারুন : বইয়ের সবচেয়ে প্রধান ও কেন্দ্রীয় চরিত্র হচ্ছে গল্পকথক শারুন।পেশায় চাকুরীজীবি হলেও শখে সে একজন লেখক। যার একে একে ৪ টি থ্রিলাট উপন্যাস তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। শুরুতে এই চরিত্রটি পাঠকের চোখে অতি সাধারণ মনে হলেও কাহিনির যত গভীরে যাওয়া হবে ততই এই চরিত্রের তল খুঁজে পাওয়া যাবে। * রেহনুমা : সম্পর্কে শারুনের স্ত্রী এবং গল্পের অপর গুরুত্বপূর্ণ চরিত্র। স্বভাবে নম্র, ভদ্র রেহনুমাও ছিলো রহস্যে ঘেরা। তার টেলিপ্যাথি সিস্টেম ছিলো অনেক জোড়ালো। ঘরে বসেই সে শারুনের সকল তথ্য যোগাড় করে ফেলত। এটিও একটি রহস্য। কোন কথাবার্তা ইশারা-ইঙ্গিত বা দেখা-সাক্ষাৎ ছাড়াই দূরবর্তী দুজন মানুষের যোগাযোগ করার ক্ষমতাকে টেলিপ্যাথি বলে। *সানজানা ম্যাম : শারুনের অফিসের মালিকের স্ত্রী হলেন সানজানা। এই চরিত্রটিও রহস্যময়। শুরুতে মনে হয়েছে শারুনের প্রতি সে আসক্ত কিন্তু তা কেবলই একজন ভালো বন্ধু ও শুভাকাঙ্ক্ষী হিসেবে। ধীরে ধীরে তার চরিত্রের অন্যরকম দিক পাঠকের চোখে ধরা পড়বে। * মাহামুদ চৌধুরী : এই চরিত্রটি উপন্যাসে খুবই স্বল্প বিস্তর ছিলো কিন্তু এর প্রভাব ছিলো গোটা উপন্যাস জুড়ে। চরিত্রটি গভীরতা বুঝতে হলে পড়তে হবে বইটি। *ইশিতা : সম্পর্কে শারুনের প্রেমিকা ও পরবর্তীতে দ্বিতীয় স্ত্রী। এই চরিত্রটি শুরুতে বইয়ের খোলা পৃষ্ঠা মনে হলেও পড়তে পড়তে বুঝা যায় শারুন আর রেহনুমার জীবনে ঝড় তুলতে এর ভূমিকা কতটুকু। * অন্যান্য চরিত্র : এছাড়াও রায়হান,সোহেল,লিম্পি, ইন্সপেক্টর নিজাম, রিতাজ, ডাঃ মতাজ, মমতা খালা, জুলিয়ানা,আসিফ সকল চরিত্র মিলিয়ে পুরো উপন্যাসটিকে আরও সমৃদ্ধ করেছে। ★প্রিয় উক্তি : ১. একজন নারীর মতো একজন পুরুষও ভালোবাসা ভাগ করে নেওয়া কখনোই পছন্দ করে না। ব্যাপারটা তার সন্মানের সাথে জড়িত। ২. মানুষের হয়তো নিজেই জানেনা সে কিসে খুশি আর কিসের অসুখী। ৩. প্রত্যেক মানুষের জীবনে কিছু সত্য থাকে। কিছু লুকানো কষ্ট থাকে! কারও গন্তব্য, উদ্দেশ্যে ভিন্ন থাকে, যা আমরা আগে থেকে আচঁ করতে পারিনা।জীবন কখনো কখনো বড়ো রহস্যময়। ৪. হেমন্তের বিকেল বড্ড স্বল্পায়ু, শুরু হয়েই ফুরিয়ে যেতে চায়। কিছু ভালোবাসা ঠিক সেরকম স্বল্পায়ু, শুরু হয় তুমুল ভালোবাসা দিয়ে আর দ্রুত শেষ হয়ে যায় কারণে কিংবা অকারনে। ৫. কোন নারী এক পুরুষকে ভালোবেসে জীবন কাটিয়ে দেয়। পুরুষ এখানে ব্যতিক্রম শূন্যতায় পূর্ণতা চায় তারা। বেশিদিন শূন্যতা পছন্দ করে না। ৬. ভালোবাসা এক জায়গায় বেশিদিন থাকে না, বিশেষ করে চোখের আড়াল হলে ভালোবাসা পরিবর্তন হয়। একটা সময় ভালো বাসতে বাসতে চাহিদা জন্ম হয়, বিরক্তি আসে, তারপর হারিয়ে যায়। শুধু বর্তমানে প্রতি ভালোবাসার পরিবর্তন হয় না, একই রকম থাকে। ★বইয়ের বাইন্ডিং, পৃষ্ঠা, ফ্রন্ট সবকিছু এত চমৎকার। ২২৪ পৃষ্ঠা বইটি হাতে নিলেই আরাম লাগে। পড়তে ইচ্ছে করে। এই জন্য প্রকাশনীকে ধন্যবাদ দিতেই হয়। ★বইয়ের ফ্ল্যাপ লিখেছেন জনপ্রিয় থ্রিলার লেখক পলাশ পুরকায়স্থ। বইয়ের উৎসর্গপত্র টাও সুন্দর ছিলো। ★ চমৎকার চোখ ধাঁধানো প্রচ্ছদটি করেছেন জনপ্রিয় শিল্পী সাদিতউজজামান। শুরুতে প্রচ্ছদ দেখলেই পারফিউমের সুগন্ধিতে পাঠক আকৃষ্ট হতে বাধ্য। ★ আমাদের এই অনিশ্চিত জীবনে মৃত্যু ছাড়া আর কিছুই নিশ্চিত বা। তাই রহস্যময় এক জীবনে সকল রহস্যের সমাধান খুঁজে পাওয়ার চেষ্টা করা বৃথা। সবশেষে লেখকের ভাষায়ই শেষ করি, " মানুষ মায়ায় পড়ে,, মায়ায় হারায়, মায়ায় নিঃস্ব হয়। আবার পিছুটান ছিন্ন হলেও সেই মায়ায় মগ্ন থাকে। নিশ্চিত পাবে না জেনেও মানুষ দুঃখ পেতেই কাছে আসে। যে অনাদরে রাখে মানুষটা তাকেই উজার করে ভালোবাসে।""
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"পারফিউম" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: