১ম প্রকাশ, ২০২৪
আসমানী
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | আসমানী |
| Author | কাওছার আহমেদ নিলয় |
| Publisher | চলন্তিকা |
| Edition | ১ম প্রকাশ, ২০২৪ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 160 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.37 Kg |
| ISBN | 9789849839873 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
2 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টি
Priya Rahman , Apr 12, 2024
"#আসমানী "স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাওয়া এই আমার মাঝে মাঝে একটা নীল আকাশ কেনার শখ হতো। বুকের সমস্ত ভালোবাসা জমিয়ে একদিন আমি মস্ত বড় একটা আকাশ কিনতে চেয়েছিলাম,একেবারে নিঃসঙ্গ একটা আকাশ। " ★ কাওছার আহমেদ নিলয় থ্রিলার জগতে অতি সুপরিচিত একটি নাম। তার লেখা সাইকোলজিক্যাল থ্রিলার "পারফিউম " গত বইমেলায় বেশ সাড়া ফেলেছিলো। তারই ধারাবাহিকতায় এবারের বইমেলায় এসেছে তার নতুন একক সাইকোলজিক্যাল থ্রিলার উপন্যাস "আসমানী"। ★ কাহিনি সংক্ষেপে : "শুনেছি প্রেমে পড়ার ক্ষেত্রে পুরুষ খোঁজে সৌন্দর্য আর নারী খোঁজে নিরাপত্তা"। গল্পের শুরুটা হিমেল আর তিয়াশাকে দিয়ে এভাবেই হয়েছিলো। একই ভার্সিটিতে পড়ার কারণে হিমেল আর তিয়াশার প্রেমটা জমতে বেশি সময় লাগে নি। কিন্তু হিমেল সে তো হিমেল বাতাস না যেন এক দমকা হাওয়া। এক নারীতে যার মন ভিজে না, সে কি সত্যিকারের ভালোবাসার মর্ম বুঝবে? তিয়াশার মাধ্যমে হিমেলের পরিচয় হয় তার ছোটবোন আসমানীর সাথে, যাকে পড়ানোর দায়িত্ব তিয়াশা হিমেলকে দেয়। সবকিছুই স্বাভাবিক চলতে থাকে কিন্তু হুট করে একদিন তিয়াশার অকাল মৃত্যু হয়। এটা স্বাভাবিক মৃত্যু, নাকি দূর্ঘটনা নাকি আত্মহত্যা? এই বিষয়টা একদম রহস্যই থেকে যায়। তারপর থেকে শুরু হয় আসমানীর পাগলামি হিমেলকে নিয়ে। কিন্তু হিমেল নিজের প্রেমিকার বোনকে কোনভাবেই প্রশ্রয় দিতে চায় না। এদিকে আসমানীও নাছোড়বান্দা। অপর দিকে হিমেল মজে থাকে একের পর এক নারীর শরীরে। কখনো লিজা ম্যাম, কখনো তানিয়া কখনো আবার রোজি। এরা সবাই কি হিমেলের ভালোবাসা নাকি কোন প্রতিশোধের নেশা? আসমানীর বাবা,মিজান, তিয়াশা একের পর এক মৃত্যু ঘটতে থাকে। একসময় সব রহস্যের জোট খুলে কিন্তু তা গল্পের শেষে আসমানীর ই হাত ধরে। কিন্তু ততদিনে অনেক কিছুই শেষ হয়ে যায়। হিমেলের ভাষায়_ "ভালোবাসা বড্ড জটিল জিনিস। কাউকে ভাসায় আর কাউকে উড়ায়। " ★ পাঠ প্রতিক্রিয়া : বইটা শুরু করার পর হিমেল আর তিয়াশার জুটিটা ভালোই লাগছিলো। কিন্তু যতই সামনে এগিয়েছি ততই আসমানীকে দুর্বোধ্য মনে হচ্ছিল। হিমেলের চরিত্র আস্তে আস্তে জঘন্য মনে হচ্ছিলো। বেশকিছু জায়গায় ১৮+ লেখা আছে, যেটা অবশ্যই গল্পের প্রয়োজনে চলে আসছে। তবে আমার মনে হয়েছে বইটা প্রোমোট করার সময় আর বইটার শুরুতে প্রাপ্ত বয়স্কদের জন্য উপযুক্ত কথাটি এড করার প্রয়োজন ছিল। বেশকিছু জায়গায় বাক্যগঠন অসম্পূর্ণ মনে হয়েছে আর বেশকিছু লাইনে আমি- তুমি, এখানে- ওখানে, ব্লাউজ- কামিজ এই ধরনের শব্দের গড়মিল পেয়েছি। যা পড়ার ফ্লো নষ্ট করেছে। এক জায়গায় ইশিতা, উর্মি এই নামগুলো উঠে এসেছে হুট করে, যাদের কোন রকম অস্তিত্ব আগে ছিলোই না। গল্পের নামকরণ যেহেতু আসমানীকে নিয়ে আমি ধরেই নিয়েছিলাম এখানে আসমানী ই প্রাধান্য পাবে। কিন্তু আমি নিরাশ হয়েছি যে, হিমেলকে প্রচুর হাইলাইট করা হয়েছে উপন্যাসে। এক পর্যায়ে গল্পটি কেমন হিমেল কেন্দ্রিক মনে হয়েছে যার ফলে গল্পের ফ্লো নষ্ট হয়েছে আর আগ্রহ কমে গেছে। কিন্তু আমি অবাক হয়েছি, হুট করে শেষের দিকে দারুণ কিছু টুইস্ট ছিলো, যা গল্পের হারানো ফ্লো ফিরিয়ে এনেছে। এন্ডিং টা আসমানীর দিক থেকে ভালো লেগেছে কিন্তু হিমেলের দিক থেকে মনপুত হয়নি আমার। হিমেলের শাস্তি আরও বেশি দরকার ছিলো। ★ একটা জিনিসে আমি অবাক হয়েছি এত এত লুপহোল থাকার পরেও আমি গল্পটা থেকে বের হয়ে আসতে পারিনি। মানে কিছু একটা ছিলো, যা বইটিতে আমাকে আটকে রেখেছে। হতে পারে সেটা লেখকের লেখনশৈলী অথবা আসমানীর দুর্বোধ্য চরিত্র। যেমন _ " শনি থেকে বৃহস্পতি সংসার করলেও ওই একটা দিন আমরা প্রেম করবো। সাংবাদিকতার ভাষায় যাকে বলে ছুটিয়ে প্রেম...। কোন নায়ক-নায়িকার প্রেমও পাত্তা পাবেনা আমাদের কাছে। আমাদের প্রেম হার মানাবে সেলুলয়েডের পর্দা কাপানো যে কোন প্রেমকাহিনীকে। " ( আসমানী - পৃ : ৯৩) " আমরা অনেকে স্বার্থের জন্য ভালোবাসি। আমরা নিজেরা ভালো থাকবো বলে ভালোবাসি। এই যে ভালো থাকা এমন পর্যায়ে চলে যায় যে, আমরা তখন সাথের মানুষটাকে কষ্ট দিচ্ছি , সেটাও ভুলে যাই। " ( আসমানী - পৃ: ১২৬) এমনই রহস্যময় একটি চরিত্র আসমানী আবার এর পাশাপাশি হিমেলের মতো প্লেবয় বা শরীর সর্বস্ব চরিত্রও আছে।যে কিনা নারীর মন দেখার আগে শরীর দেখে। যেমন_ " মানুষ প্রেমে পড়ে কদাচিৎ ;সুন্দর সময়ে, সুন্দর মুহূর্তে, অনুকূল পরিবেশে। আর আমি প্রেমে পড়ি হাটে, মাঠে, ঘাটে, মেলা, ময়দানে, পার্কে, কফিশপে,রেস্তোরায়, শপিংমলে। আমার প্রেম শুরু হয় যেখানে, শেষও হয় সেখানেই,শুধু রেশ টা রয়ে যায় পরবর্তী কয়েকদিন। শরীরের নেশা কাটিয়ে উঠলে মনের প্রেমও পালায়।" ( হিমেল - পৃ: ৯৯) ★ সব মিলিয়ে আমি উপন্যাসটিকে পুরোপুরি মন্দ বলব না, শুধু বলব সাইকোলজিক্যাল থ্রিলার হিসাবে বইটি সার্থক হয়নি। কিন্তু গল্পের প্লট, লিখনশৈলী, ঘটনাপ্রবাহ আর শেষের টুইস্টগুলো ভালো ছিলো। একটু যত্ন নিয়ে সম্পাদনা করলে বইটি অনেক ভালো রেসপন্স পেতো পারফিউমের মতো। ১৮+ পর্বগুলো আরেকটু শৈল্পিক কায়দায় লেখার প্রয়োজন ছিলো। লেখক আগামীতে এই বিষয়গুলো লক্ষ্য রাখলে আরও ভালোকিছু পাঠককে উপহার দিতে পারবেন নিসন্দেহে। প্রচ্ছদ চমৎকার ছিলো এককথায় নামের সাথে পুরোপুরি সার্থক। বইটা দেখলেই প্রচ্ছদে একটুরো আকাশ ভেসে উঠে। এইজন্য প্রচ্ছদ শিল্পী ফাইজা ইসলামকে অনেক ধন্যবাদ জানাই। আর লেখকের জন্য সমালোচনার পাশাপাশি শুভকামনা রইল।"
Jarin Afra , Feb 29, 2024
"মনে হলো বাজেটে পর্ণগ্রাফি দেখে আসলাম। লেখককে বলবো যেন নিজের রুচি এবং লেখার ধরন যেন বদলান। আপনার চরিত্র কেমন তা আপনার লেখাতেই বোঝা যাচ্ছে, কেউ উনার বই কিনবেন না, শুধু শুধু টাকার শ্রাদ্ধ করবেন।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
1 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
kon prokashoni te ashbe?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"আসমানী" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: