১ম প্রকাশ, ২০২৫
জোড়াতালির সংসার
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
রিফলেকশন
এনামুল হক ইবনে ইউসুফ
শূন্যস্থান
এনামুল হক ইবনে ইউসুফ
শূন্য শুধু শূন্য নয়
এনামুল হক ইবনে ইউসুফ
খেয়াঘাট
এনামুল হক ইবনে ইউসুফ
আমি কি চিনেছি আমাকে?
এনামুল হক ইবনে ইউসুফ
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | জোড়াতালির সংসার |
| Author | এনামুল হক ইবনে ইউসুফ |
| Publisher | রাইয়ান প্রকাশন |
| Edition | ১ম প্রকাশ, ২০২৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 224 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.28 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
20 Ratings and 15 Reviews
পাঠকদের মন্তব্য
১৫টি
Sajid Hasan , Jul 14, 2026
"'জোড়াতালির সংসার' রিভিউ ও পাঠ-প্রতিক্রিয়া ইসলামী বইয়ের জগতে সমকালীন লেখকদের মাঝে এনামুল হক ইবনে ইউসুফের নাম বিশেষ ভাবে নিতে হয়। তার লেখা 'জোড়াতালির সংসার' বইটা সম্পর্কে অল্প কিছু কথা বলব। তবে তার আগে সামারি-টা বলে নেওয়া যাক— পাঠ-সংক্ষেপ: গল্পের মূল চরিত্র আসাদুজ্জামান শিশির। লেখাপড়া শেষ করে সদ্য নিজের স্কুলে অস্থায়ী চাকরিতে ঢোকা এক যুবক। অবসরপ্রাপ্ত বাবা, মমতাময়ী মা, সোহাগিনী দাদি, ছোট দুই ভাইবোন নিয়ে যার পরিবার। গ্রাম বাংলার সম্ভ্রান্ত এক বংশের সন্তান শিশির। তবে অর্থবিত্তের সে জৌলুশ আজ আর নেই। যা আছে, তা হলো আদর্শ, নৈতিকতা আর সুবাসিত অতীতের স্মৃতি। হিসেবী সংসারের বড় ছেলে শিশিরের মন উদার হলেও পকেটের তাতে সায় নেই। অস্থায়ী চাকরিতে চাইলেও পরিবারের মানুষদের জন্য দুহাত খুলে খরচ করতে পারে না সে। দায়িত্বের বেড়াজালে শিশির বন্দী হয়ে যায় যৌবনের প্রথম ভোরেই। তবে দায়িত্বের সেই ভারটা কাঁধে চেপে বসতে দেয় না জোড়াতালির সংসারের অন্য সদস্যরা। তারা ভালোবাসা, মায়া আর আত্মবিসর্জনের সুতায় ফুল ফুটিয়ে তোলে তাদের ছোট্ট সংসারের নকশিকাঁথায়। এত সুখের মাঝেও একটি চাপা কষ্ট সকলের মনে কাটা হয়ে খচখচ করে। শিশিরের ছোট কাকা, শাহনেওয়াজ সিকান্দার। কয়েক বছর আগে তিনি উধাও হয়ে যান। তার আগে এমন এক কাজ করে যান, যা চুলকানি মেখে দেয় পুরো বংশের মুখে। শিশির তার প্রিয় ছোট চাচার স্মৃতি মাঝেমধ্যেই রোমন্থন করে। সংসারের দৈনন্দিন হাসিকান্নার মহাকাব্যের মাঝেই একদিন ছোট চাচার রহস্য উদ্ধারে বেরিয়ে পড়ে শিশির ও তার বাবা। রিভিউ: পজিটিভ দিকগুলো: জোড়াতালির সংসারে পাঠকদের জন্য ইতিবাচক অনেক কিছুই রয়েছে। যেমন— ◾বইটির রচনাশৈলী। একেবারে প্রথম পাতা নিয়ে মুগ্ধতা নিয়ে বইটি পড়েছি। আবহমান গ্রাম-বাংলার সুপ্রাচীন পরিবেশ ও প্রকৃতির এতো সুন্দর বর্ণনা হৃদয়ে প্রশান্তির দখিন হাওয়া বইয়ে দেয়। এই ব্যাপারে লেখক কোন কার্পণ্য করেননি। ◾সংসারের পট ছবি। আমাদের সবারই তো পরিবার আছে। সংসার আছে। বইটিতে সংসারের মানুষগুলোর সেই নিত্যদিনের গল্প-গুলোর জীবনচিত্রই দারুণ মুন্সীয়ানার সাথে ফুটিয়ে তুলেছেন লেখক। সেখানে প্রতিটি চরিত্রের হাসিকান্নার গল্প আছে। আছে না বলা গল্পগুলোরও জলছবি। ◾উপমা ও রূপকের ব্যবহার। জোড়াতালির সংসারকে বলা যায় উপমা ও রূপকের ভাণ্ডার। এত সুন্দর সুন্দর সব বাক্য পড়ুয়া পাঠককে মুগ্ধ করতে যথেষ্ট। ◾কবিতা। লেখক সুন্দর সুন্দর বেশ কিছু কবিতা বইটিতে ব্যবহার করেছেন। যা নিশ্চিত ভাবে আমাদের সুখকর এক পাঠ-অনুভূতি দেয়। ◾নতুনত্ব। ইসলামী লেখকদের মাঝে খুব বেশি লেখক নেই যারা সামাজিক উপন্যাস লেখেন। জোড়াতালির সংসারের লেখক এই বইতে যে নতুনত্ব দেখিয়েছেন, তার জন্য তিনি আমাদের বাহবা প্রাপ্য। অর্থাৎ, সার্বিকভাবে জোড়াতালির সংসার একটি পরিপক্ব কাজ। বইটি যারা পড়েছেন, আশা করি তারা আমার সাথে একমত হবেন। নেগেটিভ দিকগুলো: কথাগুলো হয়তো পছন্দ না-ও হতে পারে। তবুও বলি— ◾স্মৃতিকথা? জোড়াতালির সংসার যেমন জীবনের তৈলচিত্র, তেমনি কখনো কখনো মনে হয় এ যেন স্মৃতিকথার এক ডায়েরি। বারবার পেছনে ফিরে যাওয়া, স্মৃতির মানচিত্র খুলে বসার এক অপ্রত্যাশিত প্রবণতা বইটিতে খুঁজে পেয়েছি। বারবার অতীতের দিকে তাকানো, পুরনো কথা স্মরণ এক পর্যায়ে ধৈর্যের পরীক্ষা নিতে শুরু করে। মিথ্যা বলব না, এই ব্যাপারটা বইটি পড়ার আনন্দটা ফিকে করে দিয়েছে। লেখকের 'মেঘের কোলে রোদ' বইটি এর আগে পড়ার সৌভাগ্য হয়েছিল। সেখানেও একই জিনিস লক্ষ্য করেছিলাম। ভয় হয়, এই প্রবণতা লেখকের জন্য কল্যাণকর হয় কিনা। বারবার এই বৈশিষ্ট্য দেখে পাঠক মুখ ফিরিয়ে নেয় কিনা। ◾কথোপকথনে কেতাবি ভাষা বইতে আরও একটা ব্যাপার চোখে লেগেছে। কিছু বাক্য, কিছু শব্দ মনে হয়েছে বইয়ের ভাষায় চরিত্রগুলো কথা বলছে। বেশ কিছু চরিত্রের মাঝে এই কমন বৈশিষ্ট্য মিলে গেছে। হয়তো শিক্ষিতদের মুখে ব্যাপারটা অতোটা চোখে লাগে না। কিন্তু অশিক্ষিত আর ছোটদের মুখে ব্যাপারটা একদমই মানায়নি। উদাহরণস্বরূপ: ক্লাস ফাইভের শৈশব 'সেধিয়ে যাচ্ছে', 'ভূতচতুর্দশী' শব্দগুলো ব্যবহার করছে। হেনাবু চরিত্রটির কথাও প্রাসঙ্গিক। ◾সম্বোধনে গন্ডগোল অন্তত দু জায়গায় চোখে পড়েছে, একই অনুচ্ছেদে তুই, তুমি বা তুমি, আপনি দুটোই একসাথে ব্যবহৃত হচ্ছে। ◾সমাপ্তি বইয়ের সমাপ্তি। আমি জানি না কেন আমার কাছে সমাপ্তিটা পছন্দ হয়নি। তবে মনে হয়েছে সমাপ্তিটা আমার বইটি পড়ার তৃপ্তি নষ্ট করে দিয়েছে। একদম শেষের বাদামটি পচা হওয়ার মতো। পাঠ-প্রতিক্রিয়া: সার্বিকভাবে বললে বলব, জোড়াতালির সংসার আমার মাঝে মিশ্র অনুভূতির সৃষ্টি করেছে। একদিকে এতো ভালো লেখনী। সুন্দর সব কবিতার পঙক্তি আর আটপৌরে জীবনের জোয়ারভাটার গান। আষাঢ়ের বাদলা দিনে জোড়াতালির সংসার হলে আর কি লাগে? লেখক এনামুল হক ইবনে ইউসুফ অত্যন্ত যত্ন নিয়ে কাজটা করেছেন। কয়েক বছরের সাধনার ফল জোড়াতালির সংসার। এর পরতে পরতে লেখকের মায়ার ছোঁয়া মিশে আছে। যে কোন পাঠকই পাতায় পাতায় তা খুঁজে পাবেন বলে আমার বিশ্বাস। তার পাশাপাশি 'মেঘের কোলে রোদ' থেকে এই বইতে নেতিবাচক দিকগুলোর বিলুপ্তি আশা করেছিলাম। সত্যি বলতে, সেগুলো সম্পূর্ণ বিলুপ্ত হয়নি। পুরো বইটি আমি বেশ আগ্রহ নিয়ে পড়েছি। তবে শেষ পর্যন্ত বইটির সমাপ্তি আমাকে হতাশ করেছে। ২২৫ পৃষ্ঠার একটি বইতে আমি চেয়েছিলাম জবরদস্ত একটি সমাপ্তি, যা শেষ মুহূর্তে এত সময় ধরে পড়ার মূল্য হিসেবে সুখকর তৃপ্তি দেবে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমার আশা পূরণ হয়নি। বইটিকে আমি এ প্লাস দিতাম। শুধুমাত্র ফিনিশিং-এ এসে আমার আশা পূরণ হয়নি বলে মার্ক কাটতে বাধ্য হয়েছি। লেখক ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, বইটির দ্বিতীয় পার্ট আসবে। আশা করি এই বইতে অপূর্ণতার যে অনুভূতি, দ্বিতীয় পার্ট সে অনুভূতি দূর করে দেবে। হয়তো অধিকাংশ পাঠকের সাথে আমার এই অনুভূতি মিলবে না। বইয়ের সমাপ্তি হয়তো সকলেরই পছন্দ হবে। তাই এ ব্যাপারটা শুধু ব্যক্তিগত অনুভূতি হিসেবেই বললাম। যারা পড়েননি তারা এটা ধর্তব্য বলে গণ্য না করলেও চলবে। আশা করি জোড়াতালির সংসারের সাথে আপনাদের ভালো কিছু সময় কাটবে। লেখকের জন্য রইলো দোয়া ও শুভকামনা। আশা করি ইসলামী বইয়ের পাঠকরা তার কাছ থেকে আরও ভালো ভালো সব বই পাবে। বই: জোড়াতালির সংসার প্রকাশনী: রাইয়ান প্রকাশন মুদ্রিত মূল্য: ৩২০"
Tamim Hasan , Mar 7, 2026
"এই বইটির একটি বিশেষ দিক হলো এর অনুভূতিময়তা। লেখক খুব সুন্দরভাবে কিছু ভাবনা প্রকাশ করেছেন যা সহজেই পাঠকের মনে পৌঁছে যায়। বইটি পড়তে গিয়ে বেশ কয়েকবার থেমে ভাবতে হয়েছে। শেষ পর্যন্ত পড়ার পর একটি ভালো লাগা থেকে যায়।"
TM Sky , Mar 7, 2026
"এই বইটি আমাকে অনেক সময় ভাবতে বাধ্য করেছে। লেখকের দৃষ্টিভঙ্গি আলাদা এবং তা লেখার ভেতরে স্পষ্টভাবে ফুটে উঠেছে। বইটি খুব জটিল নয়, কিন্তু এর ভাবনা পাঠকের মনে ধীরে ধীরে প্রভাব ফেলে। যারা শান্তভাবে বই পড়তে ভালোবাসেন তাদের জন্য ভালো লাগবে।"
mdr****com , Oct 19, 2025
"বইয়ের রিভিউ: “জোড়া তালির সংসার” এনামুল হক ইবনে ইউসুফ-র নতুন বই “জোড়া তালির সংসার” পড়ার সময় আমি যেন একেবারে গ্রামীণ জীবনের মৃদু ছন্দে হারিয়ে গিয়েছিলাম। গ্রামের ছোট্ট একটি পরিবারের শান্তিপূর্ণ সংসার, ভাই-বোনের খুনসুটি, বাবা-ছেলের আন্তরিক সম্পর্ক — সবকিছু মিলিয়ে যেন এই গল্প একটি জীবন্ত ছবি হয়ে চোখের সামনে ফুটে উঠল। গল্পের মাঝে হঠাৎ সেলাইয়ের মতো ঢুকে পড়ে মাজার, পুজারী, গ্রামীণ মেলা, প্রাকৃতিক বিপর্যয়—সবকিছু যেন একধরনের জীবনের বাস্তবতা ও রঙ ছড়িয়ে দেয়। হঠাৎ হৃদয়ে এক জায়গা পাওয়ার পরও পারিবারিক সম্পদের অভাব কিভাবে মানুষকে হারিয়ে দেয়, সেটি খুব সূক্ষ্মভাবে ফুটিয়েছেন লেখক। সবচেয়ে ভালো লাগল পরিবারটির শান্তিপূর্ণ ভাব, ভাই-বোনের মধুর খুনসুটি, আর যখন বিয়ের মুহূর্ত এলো, আমার মন যেন কোথাও হারিয়ে গেল—একটু কান্নাও উঠল। সত্যিই, এটাই জীবন, সুখ ও দুঃখের মিলন। গল্পের শেষের কঠিন বাস্তবতাটি হৃদয়কে ছুঁয়ে যায়—কিভাবে একজন মানুষের পূর্বশত্রুতা ও কালো জাদু এক সুন্দর সংসারকে ভেঙে দিতে পারে, তা লেখক অত্যন্ত সংবেদনশীলভাবে উপস্থাপন করেছেন। সবকিছু মিলিয়ে, এটি এক চমৎকার বই, যার প্রতিটি পাতায় অনুভূতি, আবেগ, বাস্তবতা আর মানবিক সংবেদনাগুলি ছড়িয়ে আছে। পড়ার পর মন ভরে যায়, মনে হয়—আমার যদি একটি মিনু বা শানু থাকতো, হয়তো আমি তাদের সঙ্গে এই সংসারের আনন্দ ও দুঃখ ভাগ করতে পারতাম। এনামুল হক ইবনে ইউসুফ সত্যিই একটি হৃদয়স্পর্শী ও গভীর কাহিনী রচনা করেছেন, যা দীর্ঘদিন মনে থাকবে।"
sah****com , Sep 29, 2025
"‘জোড়াতালির সংসার ’ — শুধু উপন্যাস নয়, এটি একটি মধ্যবিত্ত জীবনের খসড়া। বইটা পড়ার সময় গভীর, অমোচনীয় টান অনুভব করেছিলাম। পড়ার ফাঁকে হারিয়ে গিয়েছিলাম গ্রাম্যজীবনে। শব্দ নয়, যেন ঘ্রাণ—পথঘাট, কাদামাটি, শুকনো পাতা, গ্রাম্য পরিবেশ, একেকটি বাক্য গ্রাম্যজীবনের কথা মনে করিয়ে দিচ্ছে। গ্রামের মনোরম পরিবেশ, মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন গল্প, দাদিজানের স্মৃতিরোমন্থন, বাবার কঠিন শাসনের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসা, মায়ের আদরস্নেহ, ভাইবোনের খুঁনসুটি — এইসব বিষয় যে এমন প্রাণবন্ত, এমন হৃদয়গ্রাহী হয়ে উঠতে পারে—লেখক যেন তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। কখনও বইটা পড়ে হেসেছি , আবার কখনও পড়তে গিয়ে মন খারাপের ভীড়ে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছে। উপন্যাসটিতে রয়েছে লুকানো অদ্ভুত অন্ধকার , অতীতে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কী ঘটেছিল অতীতে, কাকে ঘিরে এই ছন্দপতন নেমে এসেছিল মধ্যবিত্তজীবনে? এই প্রশ্নের উত্তরের খোঁজে এগিয়ে গিয়েছে ‘জোড়াতালির সংসার’। পড়া শেষে মনে হল, শেষ হইয়াও হইল না শেষ! লেখকের আগে একটা বই পড়েছিলাম। লেখার মান মোটামুটি চলনসই ছিল । কিন্তু এবার এই বইটা পড়েই মনে হলো বইটাতে উনি উনার সর্বোচ্চ ইফোর্ট দিয়েছেন এবং চেষ্টা করেছেন কলমের কৌশলগত দক্ষতা দেখাতে। যারা সাহিত্য ভালোবাসেন, তারা চাইলে এই বইটি পড়তে পারেন। খুব সুন্দর সময় কাটবে বইটার সাথে। • __________ বই বৃত্তান্ত __________ ✿ বইয়ের নাম : জোড়াতালির সংসার ◉ লেখক : এনামুল হক ইবনে ইউসুফ ✿ পৃষ্ঠাসংখ্যা : ২২৪ ◉ মুদ্রিত মূল্য : ৩২০ ৳ ✿ প্রকাশক : রাইয়ান প্রকাশন ◉ পারসোনাল রেটিং : ৪/৫ ✒️ Sahar Rahmeen"
anis-ul-islam rafid , Sep 24, 2025
"The book is a beautifully written journey into the heart of bengali life, infused with humor, emotion, and vivid storytelling. Writer brings to life the essence of social simplicity through a narrative that is both heartwarming and thought-provoking. Anyone can relate with their life and activity. Enjoy the words."
Sumaiya Binte Abdul Kadir , Sep 23, 2025
"সংসার হচ্ছে জীবনের তাবৎ ঝড়-ঝঞ্ঝা হতে আশ্রয় দানকারী একটি ছাউনি। পরিবারের একেকজন সদস্য হচ্ছেন এই ছাউনির একেকটি খুঁটি। প্রতিটি খুঁটির রয়েছে একেক রকমের গুণ। কোনোটি মজবুত, কোনোটি খামখেয়ালি, কোনোটি দায়িত্বশীল, কোনোটি অতি পুরাতন তবুও যেনো সংসার নামক ছাউনির সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁটি আবার কোনোটি স্নেহশীল—যে উষ্ণ, কোমল এবং ভালোবাসাপূর্ণ। সংসারকে বলা যায় জীবনের চলমান যাত্রা—যেখানে দায়িত্ব যেমন আছে, তেমনি আছে আশ্রয়ের উষ্ণতাও। এই সংসারই মানুষকে পৃথিবীর মাটিতে শক্ত করে টেনে ধরে। . ‘জোড়াতালির সংসার’ এমন একটি গল্প যেখানে আছে সংসারের টানাপোড়েন, আছে হাসির ঝংকার, হারোনো স্বপ্ন ও মানুষের বেদনা, আছে স্মৃতির পেটারা। এটি গ্রামের নিম্নমধ্যবিত্ত একটি পরিবারের গল্প। গল্পের প্রধান চরিত্রে আছেন সংসারের বড় ছেলে শিশির। মা-বাবা, দাদি, ছোট ভাই শৈশব এবং ছোট বোন মিনুকে নিয়ে শিশিরের সংসার। শিশির গ্রামের একটি স্কুলের শিক্ষক। পড়ালেখার পাশাপাশি পরিবারের বড় ছেলে হওয়ার দরুন সংসারের ভার তার কাঁধেই। শিশিরের বাবা স্বভাবে গম্ভীর অথচ দায়িত্বশীল মানুষ, প্রাক্তন পোস্টমাস্টার। আর মা হচ্ছেন পরিবারের সেই সুতো যিনি এতো ভাঙা-গড়ার মধ্যেও জোড়াতালি দিয়ে সংসারটাকে টিকিয়ে রেখেছেন। রাত হলে দাদির সাথে উঠোন জুড়ে তিন নাতিনাতনি মিলে গল্পের আসর জমানো, প্রকৃতির নিরব হাতছানি, শৈশবের স্মৃতি, হারিয়ে যাওয়া মানুষগুলোর সাথে কাটানো সময়গুলোর রঙ বদল, সাসপেন্স, বিশেষ উপলক্ষকে ঘিরে বাড়িতে আত্মীয়-স্বজনদের জটলা, ভিন্নধর্মী দু'টো পরিবারের অমোঘ নিয়তি, সবই আছে এই গল্পে। . ‘জোড়াতালির সংসার’ আমাদের সংসারেরই গল্প। এই গল্পে নেই বাহারি চাকচিক্য, রসালো কোনো প্রেমের কাহিনী। যা আছে সবটাই একটি সংসারের নিরেট গল্প—হারানো স্বপ্ন, অটুট পারিবারিক বন্ধন, প্রতিহিংসার অনলে দহন, আপনজনের অনুপস্থিতির বেদনা। গল্পটি উত্তম পুরুষে বর্ণিত। যার ফলে গল্পের বহু অংশে নিজেকে রিলেট করছিলাম। গল্পে চরিত্রের সংখ্যা বেশি হওয়ায় বিশেষ আনন্দ অনুভব করেছি। শিশিরের বিদ্বান বাবার মাধ্যমে গ্রামের অনেক ইতিহাসও জানা হয়েছে। পুরো গল্পটাকে সাধারণ গল্প বলে মনে হলেও শেষ দিকে বড়সড় টুইস্ট ছিল। কালো জাদুর বিষয়টা একদমই অপ্রত্যাশিত। কিন্তু সিকান্দার চাচার বিষয়ে কৌতূহল এখনও রয়ে গেছে। গল্পের পরতে পরতে নিয়তি এবং জীবনের বাস্তবতা প্রকট হয়ে ধরা দিয়েছে। . লেখকের বর্ণনার কলায় ভর করে শহরে বসেও গ্রামে ভ্রমণ করেছি। বইয়ের কাব্যময়, সাবলীল প্লট বিন্যাস পড়ার মনোযোগ ধরে রেখেছে। গল্পের ঘনঘটাও অসাধারণ্য। লেখকের লেখনীতে আমার পছন্দের একজন লেখকের লেখনীর ছাপ পেয়েছি। আমার মনে হচ্ছে ‘জেড়াতালির সংসারের’ মাধ্যমে লেখক নিজেকেই ছাপিয়ে গেলেন। . গল্প উপন্যাসপ্রেমী—সকলকে বলবো, বইটি একবার পড়ে দেখুন। বই: জোড়াতালির সংসার লেখক: এনামুল হক ইবনে ইউসুফ প্রকাশনী: রাইয়ান প্রকাশন পৃষ্ঠা সংখ্যা: ২২৪ কভার: পেপারব্যাক রেটিং: ৪.৫/৫"
mdm****com , Sep 23, 2025
"বই রিভিউ: জোড়াতালির সংসার লেখক : এনামুল হক ইবনে ইউসুফ আমি বইটি এখনো পুরোটা শেষ করতে পারিনি, তবে অর্ধেক পড়েই মনে হয়েছে—এটি কেবল একটি উপন্যাস নয়, বরং আমাদের আশেপাশের পরিচিত জীবনযাত্রা, সম্পর্কের টানাপোড়েন এবং আবেগের এক জীবন্ত প্রতিচ্ছবি। লেখক অত্যন্ত দক্ষতার সঙ্গে গ্রামবাংলার সৌন্দর্যকে উপস্থাপন করেছেন। কাঁচা রাস্তার ধুলো, ক্ষেত-খামারের সবুজ, ভোরের আলো, সন্ধ্যার আড্ডা—সবকিছু এত বাস্তবভাবে আঁকা হয়েছে যে, পাঠকের মনে এক ধরনের নস্টালজিয়া জাগে। মনে হয়, আমরা যেনো নিজের গ্রামেই ফিরে গেছি। গল্পের অন্যতম শক্তি হলো পারিবারিক সম্পর্কের সূক্ষ্ম বর্ণনা। ভাইবোনের খুনসুটি এখানে শুধু মজার ঘটনাই নয়, বরং সম্পর্কের গভীরতা ও মায়ার বহিঃপ্রকাশ। দাদির স্নেহমাখা কথাবার্তা পাঠকের মনে এক ধরনের নিরাপত্তা তৈরি করে। মায়ের মমতা নিঃস্বার্থতার প্রতীক হয়ে ওঠে, আর বাবার কঠোরতা ও ব্যক্তিত্বের আড়ালে লুকিয়ে থাকা সন্তানের প্রতি ভালোবাসা আমাদের বাস্তব জীবনের বাবার প্রতিচ্ছবিকেই মনে করিয়ে দেয়। এছাড়াও বইয়ের একটি আবেগঘন দিক হলো—প্রিয় মানুষকে নিজের করে না পাওয়ার যন্ত্রণা। এই বেদনা কেবল একটি চরিত্রের অনুভূতি নয়, বরং পাঠকের হৃদয়েও নাড়া দেয়। কারণ জীবনে প্রায় প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই অপূর্ণতার স্বাদ পেয়েছে। এর পাশাপাশি ছোট চাচার হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ার কষ্ট গল্পটিতে নতুন মাত্রা যোগ করেছে। পরিবারে হঠাৎ করে প্রিয়জনকে হারানোর শোক, অস্থিরতা আর অজানা অপেক্ষার যন্ত্রণা পাঠককেও গভীরভাবে ছুঁয়ে যায়। লেখার ভঙ্গি অত্যন্ত মনোমুগ্ধকর। সহজ ভাষা, সাবলীল বর্ণনা এবং জীবনের কাছাকাছি থাকা উপস্থাপনা বইটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। লেখক পাঠককে শুধু গল্প শোনাচ্ছেন না, বরং তার অনুভূতিগুলোয় ডুবিয়ে দিচ্ছেন। অর্ধেক পর্যন্ত পড়ার অভিজ্ঞতা থেকেই বুঝতে পারছি—জোড়াতালির সংসার এমন একটি বই, যেখানে জীবনের রঙ যেমন আছে, তেমনি আছে বেদনার ছায়াও। এটি পাঠককে হাসাবে, ভাবাবে এবং কখনো হয়তো চোখ ভিজিয়েও দেবে। ★ সারসংক্ষেপে বলা যায়, জোড়াতালির সংসার হলো গ্রামীণ জীবনের সৌন্দর্য, পারিবারিক সম্পর্কের মায়া-মমতা, অসম্পূর্ণ ভালোবাসার বেদনা এবং প্রিয়জনকে হারানোর কষ্টকে একসূত্রে গেঁথে তোলা এক অনবদ্য সৃষ্টি।"
N H Imon , Sep 19, 2025
"জোড়া তালির সংসার — এক পাঠ-অভিজ্ঞতা অনেকদিন ধরে বইটি তাকের কোণে নীরবে পড়ে ছিলো। হাতে দিয়েছিলো আমার রুমমেট, লেখক এনামুল হক ইবনে ইউসুফ। বইটি তারই লেখা ছিলো। সে বলেছিলো— “সময় পেলে পড়ে নিও।” আমি সময় খুঁজে পাইনি, বরং সময়ই আমাকে খুঁজে এনে দিলো বইটির কাছে। পাতা উল্টাতে উল্টাতে মনে হলো আমি কেবল শব্দ পড়ছি না, আমি এক অদৃশ্য দরজা খুলে ফেলেছি। সেখানে সংসারের হাসি, কান্না, আশা আর ভাঙনের টুকরো মিলেমিশে এক অপরূপ সুর তোলে। নামের মতোই সত্যি—সংসার আসলে দুই হাতের তালির মতো, এক হাতে তার সুর জন্মায় না। এই বই পড়তে গিয়ে বুঝলাম, সংসার মানে শুধু সুখ নয়, শুধু দুঃখও নয়—বরং সেই সূক্ষ্ম সেতু, যেখানে দুই প্রাণ একে অপরের ভার বহন করে। কখনো আলো, কখনো আঁধার; কখনো ঝড়, কখনো শান্ত সমুদ্র। জীবন যেন এক অবিরাম সমঝোতা, যেখানে জেতা মানেই হারানো, আর হারানো মানেই এক নতুন জয়ের প্রতিশ্রুতি। বুঝলাম, এই বই শুধু একটি গল্প নয়—এ এক আয়না। যেখানে আমি নিজেকে দেখেছি, দেখেছি আমার চারপাশের মানুষদের, এমনকি সময়কেও।"
row****com , Sep 15, 2025
"বই: জোড়াতালির সংসার লেখক: এনামুল হক ইবনে ইউসুফ প্রকাশনী: রাইয়ান প্রকাশন প্রচ্ছদ: ওয়ালিদ ইবন হোসাইন প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৫ পৃষ্ঠাসংখ্যা: ২২৪ মুদ্রিত মূল্য: ৩২০ উপন্যাসের চরিত্রসমূহ: জোড়াতালির সংসার উপন্যাসের মূল চরিত্র হচ্ছে শিশির। তার পরিবারে আছেন মা বাবা,ছোট দুই ভাই বোন (মিনু ও শৈশব)। আছেন সকলের প্রিয় দাদিজান। এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু চরিত্র রয়েছে। বিষয়বস্তু : 'জোড়াতালির সংসার' উপন্যাসে লেখক গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ,একটি মধ্যবিত্ত পরিবারের সাংসারিক জীবন ও আর্থিক পরিস্থিতি,একজন কর্তব্যপরায়ণ দায়িত্ববান বড় ছেলের জীবন উপলব্ধি,পারিবারিক সম্পর্কের মায়ার বন্ধন,সোনালী শৈশব,অতীতের স্মৃতি, নিকট আত্মীয়দের অসদাচরণ-সম্পর্ক বিচ্ছেদ,গ্রাম্য জন-জীবন সম্পর্কে সহজ সুন্দর সাবলীল ভাষায় বর্ণনা করেছেন। উক্ত উপন্যাসের সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে,লেখক উপন্যাসের প্রতিটি অংশ শুরুর পূর্বে বিভিন্ন কবিতার খণ্ডাংশ (অংশ বিশেষ) ব্যবহার করেছেন। এ খণ্ডাংশগুলো যেনো প্রতিটি অংশের সারমর্ম স্বরূপ। পাঠ প্রতিক্রিয়া: এ উপন্যাস কমেডি, ট্র্যাজেডি,থ্রীল সকল অনুভূতির এক অনন্য সংমিশ্রণ। এই উপন্যাসের প্রতিটি অংশ অসাধারণ। আছে পরিবারের সদস্যদের মধ্যে দৃঢ় ভালোবাসার বন্ধন, দাদা দাদী ,নানা নানীদের নিঃস্বার্থ ভালোবাসা।গ্রামীণ পরিবেশের এমন মনোমুগ্ধকর বর্ণনা রয়েছে যে আমার মনে হয়েছে আমি স্বশরীরে সেখানে উপস্থিত আছি। আরো আছে মন জুড়ানো অতীতের বর্ণনা।যেমন রয়েছে সোনালী শৈশবের সুখকর স্মৃতি তেমনি রয়েছে আপনজন হারানোর বেদনা,হিন্দু মুসলিম পরিবারের মধ্যে সৃষ্ট সহানুভূতি ও সহযোগিতার বন্ধন,ছোট চাচা রহস্যময় প্রস্থান। এ উপন্যাস পড়ে আমিও অতীতে ফেলে আসা দিন গুলোকে মনে করে কখনও ভীষন আনন্দ পেয়েছি আবার কখনও করেছি আফসোস আবার কখনও কখনও বেশ আবেগাপ্লুত হয়েছি। এ উপন্যাস কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বয়সের পাঠকদের জন্য নয় বরং ছোট বড়,বিবাহিত অবিবাহিত,কিশোর কিশোরী,নবীন প্রবীণ সকলের পাঠপযোগী। এই উপন্যাস পড়ে আচমকাভাবে আপনি আপনার আশে পাশের মানুষের সাথে মিল খুঁজে পাবেন। যুবক যুবতী,বিবাহিত অবিবাহিত,সদ্য বিবাহিত নবীণরা এই বইয়ের মাধ্যমে শৈশবের স্মৃতি এবং সাংসারিক জীবনের দিক নির্দেশনা ও অনুপ্রেরণা পাবেন। আর প্রবীণরা এই বই পড়লে পূর্বের অতিবাহিত জীবনের স্মৃতিসমূহ পুনরায় উপভোগ করার সুযোগ পাবেন । এছাড়াও মুসলিম শাসন আমলের ইতিহাস ও ইসলাম বিদ্বেষী ব্যক্তিবর্গ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। জোড়াতালির সংসার-শুধু একটি সাংসারিক গাঁথা নয়, এক কথায় এ উপন্যাসকে একটি মাস্টারপিস বলা যায়। কারন এ উপন্যাসটি কেবল সাংসারিক বা বিনোদনমূলক নয়। এটি মানব জীবন,সমাজ, ও প্রকৃতির গভীর বিষয়গুলো নিয়ে চিন্তা করতে বাধ্য করেছে। এ উপন্যাসের মধ্যে লেখকের সৃজনশীল দৃষ্টিভঙ্গি,বিশ্লেষণী মনোভাব, চিন্তা ধারার গভীরতা প্রকাশ পেয়েছে।শব্দচয়ন, চরিত্র নির্মাণ, কাহিনির গঠন এবং ভাষার ব্যবহারের ক্ষেত্রে লেখক উচ্চমানের দক্ষতা প্রদর্শন করেছেন। ছোট বড় কোন রিভিউ এই বইকে ডেসক্রাইব করতে পারবে না। বই সম্পর্কে সুষ্পষ্ট ধারণা পেতে হলে অবশ্যই বইটি সম্পূর্ণ পড়তে হবে।বইটি পড়ার পর আপনি আন্দাজ করতে পারবেন লেখকের ভাবনা ও উপলব্ধি আসলে কতটা সমৃদ্ধ ও গভীর।"
AL-AMIN , Sep 12, 2025
"❝পৃথিবীতে সবচেয়ে কঠিনতম কাজ হচ্ছে নিজের জীবন বয়ে বেড়ানো❞ এনামুল হক ভাইয়ের ❝জোড়াতালির সংসার❞ বইটির প্রুফ সংশোধন করতে গিয়ে যখন এই লাইনটায় পৌঁছাই, থমকে দাঁড়াই। নিজের কথা মনে পড়ে। নিজের জীবনকে মনে পড়ে। আসলে জোড়াতালির সংসার কোনো একক চরিত্রকে প্রধান করে লেখা কোনো উপন্যাস নয়। এখানে একটি সংসারের ছোট ছোট প্রতিদিনকার ঘটনাকে গল্পের গাঁথুনিতে বোনা হয়েছে। আর এই বয়নটা চমৎকার হয়েছে। একদম শীতলপাটির মতো মসৃণ ও অনবদ্য! আমি গল্পটার আবহে হারিয়ে গিয়েছিলাম। এখানে মাঝেমধ্যে মনে হয়েছে, গল্পটা মুখ্য নয়, চরিত্রগুলোও মুখ্য নয়; বরং বলার ধরনটাই মুখ্য। গল্পটা কিন্তু খুব সাসপেন্স, টুইস্ট, টানটান উত্তেজনা নেই। ঠিক শান্ত বয়ে চলা নদীর স্রোতের মতো পৃষ্ঠার পর পৃষ্ঠা ভেসেছি, পড়েছি। লেখকের প্রথম প্রকাশিত জনপ্রিয় উপন্যাস রিফলেকশন এর দ্বিতীয় সংস্করণের প্রুফ রিডিং করার সুবাদে বলতে পারি, এই দুই লেখায় অনেক ভিন্নতা আছে। শব্দচয়নে, বাক্যবিন্যাসে, প্লট নির্মাণে নানামাত্রিক নতুনত্ব পেয়েছি। তবে লেখক ‘উঁহু’ শব্দের বাহুল্য ব্যবহার করেছেন বরাবরের মতো। কিছু মুদ্রাদোষ না থাকলে তো লেখক লেখক হয় না তাই না? আমি আশাবাদী, এটি পাঠকগণ সমাদরে গ্রহণ করবেন। বইটি লেখকের এযাবৎকালের সেরা লেখা। আমার বিশ্বাস, এনাম ভাই আরও দারুণ লিখবেন। তার অণুকাব্যের একটা বইও আসবে এই মেলায়, সেটাও পড়বার আমন্ত্রণ।"
Asha Moni , Sep 12, 2025
"প্রতিটা শব্দ জীবন্ত। মাশ আল্লাহ।"
mar****com , Sep 12, 2025
"বইটা পড়ার সময় মনে হয়েছে, এমা এতো আমার জীবনের কাহিনী! বিশেষ করে একজন মধ্যবিত্ত মানুষের ইচ্ছা থাকলেও সাধ্যের জন্য জীবনের অনেক ছোট ছোট ইচ্ছেগুলোও যে পূরণ করতে পারে না, এই বিষয়টি আমাদের সবার সাথে যেন মিলে যায়। কিছু অপূর্ণতা কিছু না পাওয়ার এইসব কিছু নিয়েই আমাদের সংসার এগিয়ে চলে। নিত্যদিনের এইসব টানাপোড়েন , তারপরও দিনশেষে রবের প্রতি ভরসা রেখে মুখে হাসি নিয়ে আমাদের এই জীবনচলার গল্পকে লেখক অনেক সুন্দর করে তুলে ধরেছেন বইটিতে।"
Shakil Ahmed Shaj , Sep 12, 2025
"অনেক ভালো লেগেছে।"
Md Khabirul Islam , Sep 12, 2025
"আলহামদুলিল্লাহ , অনেক সুন্দর একটা বই আজকে হাতে পেলাম , হাতে পেয়েই ৫০ পেজ পড়া শেষ আমার পয়সা উসুল হয়ে গেছে চাইলে আপনারাও নিতে পারেন"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"জোড়াতালির সংসার" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: