১ম প্রকাশ, ২০২২
রিফলেকশন
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | রিফলেকশন |
| Author | এনামুল হক ইবনে ইউসুফ |
| Publisher | আল ইখলাস পাবলিকেশন্স |
| Edition | ১ম প্রকাশ, ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 248 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা ও আরবী |
| Category | ইসলামি বই |
| Weight | 0.21 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
16 Ratings and 10 Reviews
পাঠকদের মন্তব্য
১০টিTamim Hasan , Mar 7, 2026
"এই বইটি পড়তে গিয়ে সত্যিই ভালো লেগেছে। লেখকের উপস্থাপনা খুব স্বাভাবিক এবং আন্তরিক মনে হয়েছে। কোথাও অপ্রয়োজনীয় জটিলতা নেই, আবার ভাবনার দিক থেকেও বেশ গভীর। পড়তে পড়তে মনে হয়েছে লেখক পাঠকের সাথে সরাসরি কথা বলছেন। শেষ করার পর মনে হয়েছে সময়টা ভালোভাবেই কাটলো।"
TM Sky , Mar 7, 2026
"এই বইটি পড়তে গিয়ে বেশ ভালো একটি অভিজ্ঞতা হয়েছে। লেখকের লেখার ধরন খুবই সাবলীল এবং সহজবোধ্য। গল্প বা আলোচনার ভেতরে এমন কিছু ভাবনা আছে যা পাঠককে নতুনভাবে চিন্তা করতে উৎসাহ দেয়। পুরো বইটি মনোযোগ ধরে রাখে এবং শেষ করার পরও কিছু অনুভূতি মনে থেকে যায়।"
Ruponti Shahrin , Oct 7, 2024
"#এনামুল_হক_ইবনে_ইউসুফ_রিভিও_ও_বুকগ্রাফি_প্রতিযোগিতা_২০২৪ " আমাদের আশেপাশে এমনও কিছু মানুষ আছে, যাদের জীবনের কোনো মাকসাদ নেই।প্রকৃতপক্ষে তারা আরও বড় বিপদের মধ্যে ডুবে আছে। শয়তান তাদেরকে এমনভাবে গোমরাহ করে রেখেছে যে, তাদের কাছে জীবন মানে শুধুই ভোগের বস্তুসামগ্রী মাত্র। যেন এরা লাগামহীন কোনো ঘোড়া,যার ওপরে সওয়ারির কোনো কর্তৃত্ব নেই।" এনামুল হক ইবনে ইউসুফের ‘রিফলেকশন’ একটি দ্বীনের ফেরার গল্প। অন্ধকার থেকে আলোতে ফিরে আসার কঠিন চ্যালেঞ্জের গল্প। মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে অন্ধকার জগতে, পাপের পঙ্কিলতায় অবগাহন করে। অনেকে ফেরার পথ কী তা জানে না। অনেকেই জানে না দ্বীনের সাগরে ডুব দিয়ে সে ময়লা আবর্জনা দূর করারও একটি উপায় বা পথ তার জন্য খোলা রয়েছে। আমাদের চারপাশে এমন বহু মানুষ আছে যারা জানে যে, জীবনের সীমাহীন কষ্ট, দুঃখ, যাতনার একটাই সমাধান আত্ম’হ’ত্যা। অনেকেই মনে করেন, সীমাহীন পাপাচারের পর, ভুল করার পর ইহকালের হিসাব নিকাশ শেষ করার একটাই মাধ্যম, আর তা হচ্ছে আত্ম’হ’নন। অথচ আল্লাহ পাকের পরিকল্পনা কতই না উত্তম। তিনি গুনাহের পর পূণ্যকে প্রাধান্য দিয়েছেন। লাগামহীন নফসের প্ররোচনায় পাপের মধ্যে থেকে হিদায়াতের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে অন্ধকার নগরীতে প্রবেশ করে, মানুষ আল্লাহর এই সুন্দর বিধানকে ভুলে যায়। লেখক এনামুল হক ইবনে ইউসুফ সেই সকল কুরআন ও সুন্নাহর দলীল গল্পাকারে পেশ করেছেন, যারা নফসের বিরুদ্ধে ল’ড়াই করে জীবনে আরেকটিবার সুযোগকে কাজে লাগাতে চায়। যারা অঢেল পাপ করা সত্ত্বেও জেনেছে যে, এই জীবনের মূল্য কী। আল্লাহ পাকের ইচ্ছাই যে, জিন ও মানুষ জাতি একমাত্র আল্লাহর ইবাদাত করবে। অন্যায়, অবিচার, অশ্লীলতা থেকে দূরে থাকবে। ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো পথ অনুসরণ ও অনুকরণ করে তাঁর যোগ্য উম্মত হিসেবে নিজেকে পরিচয় দেবে। এর পরেও যারা ভুল পথে শয়তানকে অনুসরণ করবে মৃ’ত্যুর আগ পর্যন্ত তাদের জন্য রয়েছে হিদায়াতের আলো। আর সেই আলো যাকে পথ দেখায় ও যে অনুসরণ করবে, তার জীবনের শেষটা হতে পারে অত্যন্ত সুন্দর। এবং আখিরাত তাদের মতো মানুষের থাকবে না কোনো ক্লান্তি, অবসাদ, দুঃখ। মুমিনদের জন্য দুনিয়ায় ভোগ-বিলাসিতা, সুখ-শান্তি অতীব তুচ্ছ। বরং এই দুনিয়ার জীবনের সীমাহীন পরীক্ষায় তারা তাওয়াককুল করে যাচ্ছে। এই জীবন তো তাদের কাছে কারা’গার। তবুও তারা দিশাহীন নয়। আল্লাহর অসন্তুষ্টি, তাদের অসন্তুষ্টি। ক্ষণিকের সুখ লাভের কথা তাদের জীবনের লক্ষ্য নয়। অথচ অধিকাংশ যুব-যুবতীরা প্রতিনিয়ত ফ্রি-মিক্সিং, মা’দক, জু’য়া আর হাজারো ফিতনার জোয়ারে গা ভাসিয়েছে শুধুই আনন্দ ও বিলাসিতায়। আধুনিকার চোরাবালিতে কখন যে ডুবে গিয়েছে তা তারা নিজেরাও জানে না। তাও যারা ঘরে ফিরেছে, তার সংখ্যাটাও একেবারেই হাতেগোনা। লেখকও এ ব্যাপারে একমত যে, বর্তমান পরিবেশ পরিস্থিতি এমন যে, চাইলেও অনেকে ফিরে আসতে পারছেন না। পরিবারের সদস্যদের সমঝোতা, বন্ধুদের সহযোগিতা, আলেমদের নসিহা কিংবা সামাজিক পরিমন্ডলের উৎসাহ, কুরআন-সুন্নাহর জ্ঞানের অভাব, প্রযুক্তির মাধ্যমে হিদায়াতের বাণী কিংবা পাপাচার থেকে ফিরে আসার খোলা পথটার ঠিকানা তাদের কাছে সঠিকভাবে পৌছে না, তাই তারাও নিজেকে হারিয়ে ফেলছে। এমনকি লোকলজ্জার ভয়, কিংবা ঠাট্টা মসকরার দুশ্চিন্তা থেকেও অনেকেই দ্বীনে ফেরা তো দূরে থাক, স্বাভাবিক জীবনেও ফিরে আসতে পারছে না। আবার পাপের পথ বন্ধ করে নতুন পরিচয়ে নিজেকে মেলে ধরতেও কোথায় যেন ভয় বা দিধা কাটিয়ে ওঠার যে সংকোচ, সেটাই যদি একটা মলাটবদ্ধ বইয়ের মাধ্যমে সম্ভব হয়, তো দারুণ হয়। হয়তো সেসব মানুষের এসব গল্প কিংবা উপন্যাস পড়ার সময় কিংবা সুযোগ কোনোটাই নেই। তবু আশেপাশে যারা পাঠকসত্তা রয়েছে, তাদের নতুন করে পরিকল্পনা অথবা সেসব মানুষের পাশের দাঁড়ানোর কথা বলে ‘রিফলেকশন’ বইটি। সুরা আল-ইমরানের ১৮৫ নং আয়াতে আল্লাহ যেমনটি বলেছেন, ‘’পার্থিব জীবন শুধু ধোকার সামগ্রী ব্যতীত আর কিছুই নয়।‘’ সত্যি কথা হলো এই জীবন ক্রীড়া-কৌতুক ছাড়া আর কিছুই নয়। আল্লাহ পাক যেহেতু বলেছেন, তাই বলে কি হেসে খেলেই জীবন পার করলে চলবে? আল্লাহ বরং এভাবে অবহেলায় জীবন পার করতে নিষেধ করেছেন। জীবন সস্তা নয়। এর মূল্য বুঝতে হলে প্রতিটি ক্ষণের হিসাব আল্লাহ পাক আমাদের কাছ থেকে কীভাবে আদায় করবেন, তা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। জীবন ধারণের জন্য আল্লাহর নিয়ামতসমূহের হিসাব করতে হবে। তাহলে রবের প্রতি সীমাহীন ভালোবাসা ও আনুগত্য প্রকাশ পাবে। লেখক এনামুল হক ইবনে ইউসুফ নাফি নামের একটি চরিত্রায়ন ঘটিয়েছেন; যার অতীত ছিল দূর্বিষহ। সে একজন প্রফেশনাল চেইনস্মোকার, বন্ধুদের সাথে দিন-রাতে আড্ডা, দ্বীনের পথের মানুষদের ঠাট্টা বিদ্রুপে সময় কাটানো মানুষ। আল্লাহভীতিহীন সেই মানুষটির মাঝে হঠাত আল্লাহর অশেষ মেহেরবানিতে একজন খাঁটি ঈমানদীপ্ত পরহেজগার বান্দার ছায়া দেখা দিল। ঈমানী চেতনায় জাগ্রত মানুষের সংস্পর্শ যেন পরশপাথরের ন্যায়। লোহাকেও খাটি সোনায় পরিণত করে। ভালো বন্ধুরা যেন খাটি হীরার মতো,আঁধারেও জ্বলজ্বল করে। একজন বাবার দায়িত্ববোধকেও লেখক দ্বীনের ফেরার কার্যকরী মাধ্যম হিসেবে উপস্থাপন করেছেন চমৎকার ধারায়। গল্পটি আমি বলবো না। এটুকু বলতে পারি কুরান-সুন্নাহকে উপজীব্য করে, এবং জীবনে প্রায়োগিক বিশ্লেষণ করে এমন উপন্যাস খুব কমই আছে। বহু বইতে শুধু শিক্ষা থাকলেও এই গ্রন্থে কুরআন ও হাদিস রেফারেন্সসহ তুলে দেওয়া হয়েছে। তাতে গল্পে এতটুকুও ছেদ পড়েনি। লেখনশৈলীর সাবলীল প্রকাশ আমাকে মুগ্ধ করেছেন। দ্বীনে ফেরার গল্প নিয়ে যারা বইয়ের খোঁজে রয়েছেন, তাদের জন্য মাস্ট রিড একটা বই। নতুন সংস্করণের চেয়ে আমার কাছে এই সংস্করণটি বেশি ভালো লাগে। এমনকি প্রচ্ছদটির মধ্যেও কেমন দ্বীনে ফেরার সজীবতা লক্ষ্যনীয়। তবে এই এডিশনে ফন্টটা চোখের জন্য আরামদায়ক মনে হয়নি। জানিনা এখনকার এডিশনে কতটা পরিবর্তন রয়েছে। আর আনুষঙ্গিক কাজ মিলিয়ে বাঁধাইও চমৎকার ছিল। বহুদিন সংগ্রহে রাখার মতো একটি গ্রন্থ। আর বাস্তবিক জীবনে গাইডলাইন হিসেবে এবং গাইড দেওয়ার জন্য টিপস হিসেবে যথেষ্ট ভালো একটি বই। “বন্ধু কিংবা প্রিয়জন কেউ কখনো হয় না আপন! পাশে থাকার প্রতিশ্রুতি, আঁধার রাতের আলোর মতন। দিনশেষে এই বিশাল ভুবনে, তোমার তুমিটাই আসল অর্জন।”"
Shahida Akter , Oct 7, 2024
"#এনামুল_হক_ইবনে_ইউসুফ_রিভিউ_ও_বুকগ্রাফি_প্রতিযোগিতা_২০২৪ " কখনও কি কোনো বই পড়ে কেঁদেছেন?" এই প্রশ্ন ফেইসবুক ফিডে অহরহ সামনে আসে। অনেকেই দেখে থাকবেন এমন প্রশ্ন।যদি কারোর উত্তর হ্যাঁও হয় তারপরও তাদের কান্নার কারণ গুলো একইরকম নয়। অনেকেই উপন্যাসের নায়ক-নায়িকার বিচ্ছেদেও কাঁদে। কেউ বা কোনো চরিত্রের কষ্ট দেখে কাঁদে। কিন্তু এমনও অনেকেই আছেন যারা রবের সাথে ঘটা বিচ্ছেদের জন্য কাঁদেন। আমি কখনও বই পড়ে কাঁদিনা। যত যাই হয়ে যাক। কারণ, এখানে পুরোটাই থাকে আমার কল্পনা নির্ভর। আমি যতটা স্ট্রং করে কল্পনা করবো ততটাই বাহ্যিকভাবে প্রকাশ পাবে। তবে ' রিফলেকশন ' এর একটি বাক্য পড়ে আমি কেঁদেছি। কেননা এটা যেন আমারই কষ্টের কথা মনে করিয়ে দিয়েছিলো। বাক্যটি " স্বপ্ন ভাঙার কোনো শব্দ হয়না বলে পরিবেশ অধিদপ্তরের অভিযোগ বাক্সে জমা পড়ে না কোনো অভিযোগ। " আসলেই। যদি এমন হতো তাহলে পৃথিবীতে কেউ অসুখী থাকতোনা। বইটি লিখেছেন এনামুল হক ইবনে ইউসুফ। তাঁর লেখা প্রথম গ্রন্থ। যেটির মাধ্যমে লেখক জীবনে পরিচিতি ঘটেছে । বইটি আমি অল্প অল্প করে পড়েছি। একসাথে শেষ করে ফেলিনি। হয়তো অলসতা করেছি। তবে অল্প অল্প করে পড়াটাই উচিত হয়েছে বলে মনে হচ্ছে । যতটা ফীল করে বই পড়া যায় ততটা বহিঃপ্রকাশ কখনও আমার দ্বারা হয়ে উঠেনা। তাই রিভিউ দেওয়া মানেই আমি যা ফীল করেছি তা সম্পূর্ণ প্রকাশ করতে পেরেছি বিষয়টা মোটেও এমন না। সৌভাগ্যক্রমে, বইটির পরিমার্জিত সংস্করণ পড়ার সুযোগ পেয়েছি বলে আলহামদুলিল্লাহ্। কেননা, পরিমার্জিত সংস্করণ পাওয়ায় পড়ায় কোনো ব্যাঘাত ঘটেনি। বইয়ের স্টোরি টা আসলে নাফির মাধ্যমে রচিত। তারা তিন বন্ধুর এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনই এই উপন্যাসের মূল বিষয়। যদিও পরিবর্তন এত সহজ নয়। তারপরও কেউ না কেউ তো পরিবর্তিত হচ্ছে। তাহলে,আপনি আমি কেন আশা করতে পারিনা? আমার মতে ইসলামিক কোনো বই কখনও অপ্রয়োজনীয় হতে পারে না। কোনো কোনো কথা কাজে লাগে।এবং উপকারি হয়। তাই মনোযোগ দিয়ে পড়া উচিত। আমি প্রথমে ভেবেছিলাম বইটি কোনো প্রবন্ধ হবে। কিন্তু পড়ার পর বুঝলাম এটি উপন্যাস। নাফি ও তার বন্ধুদের যেভাবে হিদায়াত নসিব হয়েছিল সেভাবেও যদি অন্তত আমাদেরকে আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লা হিদায়াত দিতেন! ইমামের ক্ষেত্রে যা বুঝলাম।এখানে ইমামকে যতটা গুরুত্ব দেওয়া হয়েছে। বাস্তবে আসলে এমন ঘটে খুব কম। বাস্তবে কাউকে কোনো জায়গায়ই দেখিনি স্থির হয়ে মনোযোগ সহকারে কোনো ইমামের কথা ঘণ্টার পর ঘণ্টা শুনতে। স্পয়লার দিবোনা বলে ঘটনাপ্রবাহ কিছুই উল্লেখ করিনি। লেখকের শব্দচয়নের প্রশংসা করা উচিত। আমি যতগুলো ইসলামক বই পড়েছি। এসব গুলোর মধ্যে আমার কাছে, " রিফলেকশন " সুন্দর লেগেছে অনেক। মনে হয়েছে যেন শব্দের ঝুড়ি আকাশ থেকে চলে এসেছে। বানানের ক্ষেত্রেও সৌন্দর্য বজায় রাখা হয়েছে। দুই-একটা বানান এখনও ভুল রয়েছে। তারপরও এটা ছিলো রীচ একটা লিখা। অন্যান্য পাঠকের একবার হলেও বইটি পড়া উচিত। এতে হয়তো হিদায়াতের নূর আপনারদের মধ্যেও চলে আসতে পারে। বইয়ের তথ্য : নাম- রিফলেকশন লেখক : এনামুল হক ইবনে ইউসুফ পৃষ্ঠা সংখ্যা :১৯২ মুদ্রিত মূল্য : ৪০০৳ প্রকাশন : আল ইখলাছ পাবলিকেশন দোয়া রইলো সকল প্রতিযোগীরতার জন্য।। জাযাকুমুল্লোহু খয়রন। আসসালামু আ'লাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়াবারকাতুহ্।"
nus****com , Sep 28, 2024
"‘রিফলেকশন’ বইটি নাফি নামক এক সদ্য দ্বীনে ফেরা যুবকের। মদ, সিগারেট, নারীপ্রেম, পর্নগ্রাফি সহ নানা দুনিয়াবি বিষয়ে নিমজ্জিত হয়ে নাফি চরম হতাশায় ভুগে। একসময় প্রিয় নানার মৃত্যুতে গভীর শোকাহত হয়ে নাফি বুঝতে পারে, দুনিয়ার জীবনই জীবন নয়। নাফির মনে মৃত্যুর ভয় জাগে। মৃত্যুর ভয়ে সে রাতে ঘুমাতে পারে না। এমন সময় তার পাশে দাঁড়ায় বাল্যকালের বন্ধু মাহিন। সেই সাথে গ্রামের ইমাম সাহেব মোজাম্মেল হক যেকোনো দ্বীনি সমস্যায় নাফিকে সাহায্য করতেন। এরপর আল্লাহর রহমতে হেদায়েতের নুর নাফির হ্রদয়কে ধীরে ধীরে আলোকিত করে। কীভাবে নাফি সঠিক পথ খুঁজে পেল? চলুন বইটি পড়ে জানা যাক... তাছাড়া বইটিতে নাফির বন্ধু জামিলের দ্বীনে ফেরার গল্পও রয়েছে। উচ্চবিত্ত পরিবারের সন্তান জামিলের কোনো কিছুর অভাব না থাকলেও পরকালের জন্য তার কিছুই ছিল না। হারাম রিলেশন, নেশা ও মিউজিকে মগ্ন জামিলকেও আল্লাহ সঠিক পথ দেখিয়েছেন। বইটি পড়ার পর আল্লাহর রহমত না থাকা ব্যতীত আর কিছুই আপনার দ্বীনের পথে অবিচল থাকার জন্য বাধা হবে না ইনশাআল্লাহ।"
Shishir hasan , Feb 28, 2023
"❤️❤️"
Injamamul Haq Sajid , Mar 31, 2022
"জীবন এক আশ্চর্য জিনিস।জীবন গল্পের মতো হয় না,আবার মাঝে মাঝে জীবন গল্পের চেয়েও বেশি গল্পময় হয়ে ওঠে। আমাদের জীবনটা প্রবল বর্ষনের পর পূব আকাশে ওঠা রংধনুর মতো।রংধনুর ভিন্ন রং ভিন্ন রূপ।ঠিক তেমনি জীবনে থাকে হাসি-আনন্দ, দুঃখ-কান্না,প্রেম-ভালোবাসা,বিরহ-মিলন,চিন্তা,বোধ,দর্শন..।জীবনের এই ভিন্ন ভিন্ন রূপে রয়েছে ভিন্ন ভিন্ন অনুভূতির স্বাদ।জীবনের এই ভিন্ন ভিন্ন রূপ নিয়ে তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন গল্প।কিছু গল্প নিয়ে তৈরি হয়েছে জীবনের একটা প্রতিচ্ছবি।সেই প্রতিচ্ছবিতে দেখা যাচ্ছে জীবনের অনেকগুলো রূপ,অনেকগুলো বাঁক। মনে হয়, জীবন যেন একটা গাছ আর জীবনের ভিন্ন রূপগুলো গাছের অগুনতি ডালপালা। রিফলেকশন তেমনি এক ভিন্নমাএার গল্প।আর গল্পটি যেন এক আয়না।এই আয়নায় আমরা দেখে নেব নিজেদের অবয়ব।নিজেদের ভুল-ভ্রান্তি আর শুন্যতাকে পূর্নময় রূপ দিতে চলুন মেলে ধরি সেই আয়না..... ✒ ইনজামামুল হক সাজিদ"
Amatullah Maimuna , Feb 7, 2022
"(বই তো কতই পড়া হয়। কিন্তু কোনো বই যদি এমন হয়, পড়তে গেলে মনে হবে মলাটে আবদ্ধ কতগুলো পৃষ্ঠার সমষ্টি নয় সেটা। কেমন যেন দরদী বন্ধু, ভুলের ক্ষেত্রে কঠোর শাসক। উভয় জাহানে সফলতার পথ প্রদর্শক, তবে কেমন হয়!!) বই: রিফলেকশন (বিবেকের দর্পণে হিদায়াতের প্রতিফলন) লেখক এনামুল হক ইবনে ইউসুফ প্রকাশনী আল ইখলাস পাবলিকেশন ............................... এখন কবরের সামনে দাঁড়িয়ে যেন নিজের অনাগত ভবিষ্যৎ দেখতে পাই। গলা ফাটিয়ে তখন বলতে ইচ্ছে করে—‘হে পৃথিবীর মানুষ তোমরা তাকিয়ে দেখ, হন্যে হয়ে যে ভবিষ্যতকে তোমরা খুঁজে বেড়াচ্ছ, এই যে এখানে সেই ভবিষ্যৎ। তাকিয়ে দেখ কত রথী-মহারথী শুয়ে আছে এ ধারে। কত বীর যোদ্ধা, পালোয়ান। কত ব্যভিচারী আজ নীরব। কত পাষাণী আজ কাঁদে এ আঁধারে। তবুও তুমি কোন ভবিষ্যতের পানে ছুটে যাচ্ছ হে পথিক?’ আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই। অগত্যা নিজেকেই শোনাই নিজের কথা। কথা বলি কবরের সাথে। বলি আমিও আপনাদের পদাঙ্ক অনুসরণ করে আসছি.......... .................................. সূর্য ডোবার সাথে সাথে বিদায় নেয় বেলা। ক্ষুদ্র এ-জীবনের সময়কাল কমে আরও একটুখানি। আঁধারের সাথে সাথে হৃদয় জগতে নামে খাহেশাতের তাড়না। সেই তাড়নাকে পরাজিত করে প্রভুর আদেশের কাছে মাথা নত করতে পারে অল্প মানুষই। আমরা অধিকাংশই নিজেরা পরাজিত হই, নফসে আম্মারার কাছে। নফস বিজয়ী হয় আমাদের উপর। কিন্তু কোনো এক ক্লান্ত গোধূলিতে সূক্ষ্ম কোনো ভাবনা বা অপ্রত্যাশিত ঘটনা বা কারো দরদী আহ্বান, কিংবা কোনো লেখকের যতন করে দেওয়া কলমের আঁচড়ে আমাদের বোধোদয় হয়। রব যেন ডেকে বলেন—বান্দা আমার, আর কত পাপ ও গাফলতির সাগরে ডুবে থাকবে। এই নাও, স্পষ্ট ওসীলা পাঠালাম। এবার ফিরে এসো প্রকৃত সুখ ও শান্তির পথে, সিরাতুল মুস্তাকীমের পথে। ক্লান্ত পথিক পাপের বোঝা হালকা করতে, রবের দরবারে তখন সিজদায় লুটিয়ে পড়ে। মনে মনে ভাবে কেন এলো না এই সুন্দরক্ষণ আরও আগে, আরও আগে। এই ঘটনা কেন আরও আগে ঘটেনি, এই বই কেন আরও আগে পড়িনি....! রিফলেকশন। এমনই এক বই। যেই কাগুজে দর্পণে প্রতিফলিত হতে পারে পাঠকের মরচে পড়া অনুভূতি। বইটি যখন পড়েছি, খানিকটা ব্যস্ততার মাঝেই পড়েছি। তা সত্ত্বেও চিন্তার জগৎ থেকে ব্যস্ততার ভাবনা বিদায় নিত, যখন বইটি পড়তাম। আমি বারবার বইয়ের পাতায় হারিয়ে গেছি। কখনো ভীত-অনুতপ্ত হয়েছি, কখনো খুশি-আশান্বিত। চরিত্রগুলোর অতীত, সমাজের বাস্তব চিত্রকেই তুলে ধরে। আর প্রত্যাবর্তনের এই অসম্ভব সুন্দর উপাখ্যান, আলোর প্রাপ্তি সম্পর্কে হতাশ পাঠককেও আশার আলো দেখাবে। আলোর দেখা পাওয়া পাঠককে আরও আলো পেতে ও ছড়িয়ে দিতে উৎসাহিত করবে। বেলাশেষে ফিরে আসার আনন্দের প্রতি লোভী হয়ে উঠবে “চীল এন্ড ফীল” বলে বলে মুখে ফেনা তুলে ফেলা পাঠকও। যে যুবকটি যৌবনকে স্রেফ “এঞ্জয়” করার সময় ভাবত, সেও বুঝবে যৌবনই ইবাদতের শ্রেষ্ঠ সময়। বইটি পড়ে সবচেয়ে বেশি প্রভাবান্বিত হয়েছি জামিল ও ইমাম সাহেবের চরিত্রে। একজনের অসম্ভব সুন্দর প্রত্যাবর্তন। অপরজনের একনিষ্টভাবে দ্বীনের পথে মেহনত করে যাওয়া। কত সুন্দর তার চিত্রায়ণ। অশ্লীলতা, বেহায়াপনা আর নাফরমানিতে ভরা এই সমাজে স্রোতের বিপরীতে চলাটা যদিও কঠিন খুব। কিন্তু লেখক তার সাবলীল লিখনিতে তুলে ধরেছেন কীভাবে সব প্রতিকূলতা এড়িয়ে দ্বীনের পথে চলা যায়। পারি না, পারছি না ইত্যাদি ইত্যাদি যে কোনো অজুহাত হতে পারে না তাও। অন্ধকার তার বিপরীতে আলোর পানে ছুটে চলার তীব্র প্রচেষ্টা। অতীত জীবনে পাপের ঘোর অমানিশা, কেন সে আঁধারে পা বাড়ানো, বাস্তবতা ঠিক কেমন সে সেকল ক্ষেত্রেও বর্ণনায় সাহসী ও স্পষ্টতা রয়েছে। যা পাঠককে নিজেকে নিয়ে ভাবতে বাধ্য করবে, নিজের চোখেই আপন ভুলগুলোকে চিহ্নিত করে দেবে। শাস্তির ব্যাপারে ভীত হবে, কঠোর সতর্কবাণী অন্তরাত্মাকে কাঁপিয়ে দেবে। ঠিক এরপরেই নাফি চরিত্র আশার আলো জ্বালাবে। নাহহ, এ আলোর পথের যাত্রী হতে পারি আমিও। রিফলেকশনের সবচেয়ে সুন্দর দিকটি হচ্ছে, সবচেয়ে সুন্দরই বা যাচাই করি কী করে। পুরো বইটাই যে সৌন্দর্যে মোড়ানো। তবে অত্যধিক সুন্দর বিষয়টি হচ্ছে—এটি রেফারেন্স যুক্ত। কুরআন-হাদিস ও বিভিন্ন বইয়ের রেফারেন্স প্রতিটি বক্তব্যকে শক্তিশালী ও সৌন্দর্যমণ্ডিত করেছে। পাঠকের সংশয় ও অবিশ্বাসের সম্ভাবনাকে দূর করে দিয়েছে। সুন্দর একটি কথা হচ্ছে, যে “আমর বিল মারুফ ও নাহী আনিল মুনকার” খালিস নিয়তে হয়, লি ওয়াজ হিল্লাহ হয়, সেটার ফায়দা ও সৌন্দর্য বাহ্যিক দৃষ্টিতে খুব একটা অনুধাবন করা যায় না। বরং তার ফায়দা তো হচ্ছে উভয় জাহানে কামিয়াবি। বইটির লেখক ও পাঠকদের জন্য সে সফলতা অর্জিত হোক। বাস্তব জীবনে আরও অনেক প্রত্যাবর্তনের সুন্দর গল্প তৈরি হোক। বই পাঠ শেষে চোখ বুঝে একবার নিজের জীবনের মুহাসাবা হোক। নাহহ, আলোর পথে আমায় অগ্রগামী হতে হবে, আরও দ্রুত, আরও দ্রুত...... লেখকের জন্য! দোয়া.....হ্যাঁ দোয়াই। দোয়া ছাড়া নালায়েকা পাঠিকা আর কীইবা তোহফা পেশ করতে পারে। বই-পাঠ অনুভূতি লিখেছি কি? নাহহ, লিখিনি তো। আমার দুর্বল হাত এত সুন্দর বইয়ের পাঠ অনুভূতি প্রকাশে অক্ষম। আমি তো স্রেফ হৃদয়ের উষ্ণতাই প্রকাশ করেছি। তবুও যদি কেউ পড়ে, তাকে বলি, প্রিয় পাঠক পড়ো না যেন। একদম পড়বে না বইটি। কেন পড়বে না জানো? কারণ নিষিদ্ধের প্রতিই মানুষের আকর্ষণ দুর্নিবার। কত কত নিষিদ্ধে মেতে তো জীবনের পবিত্রতা পঙ্কিলতায় পাল্টেছে। এবার না হয়, নিষিদ্ধ বইয়ের আকর্ষণ সে পঙ্কিলতা মোছার “রাবার” হোক।"
M. K. Hossain , Jan 29, 2022
"অসাধারণ একটা বই। 😍"
Abidul Mamun , Jan 20, 2022
"বইটা হৃদয় কেড়েছে শর্ট পিডিএফ পড়েই। আর মাঝেমধ্যে বইয়ের এখান ওখানের দু এক পেজ লেখা অনেকের টাইমলাইনে চোখ বুলিয়ে জাস্ট থমকে যায়। অপেক্ষায় ছিলাম কবে রকমারীতে পাবো। হয়তো আমিই একমাত্র ব্যক্তি যে কিনা বইটা প্রকাশ হওয়ার আগে থেকে রকমারীতে সার্চ দিতাম। অবশ্য ইচ্ছা আছে বইটি প্রগতি থেকেই নিব ইনশাআল্লাহ।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"রিফলেকশন" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: