৫ম সংস্করণ, ২০২২
জলের উৎস
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
বইটির বিস্তারিত দেখুন
| Title | জলের উৎস |
| Author | বাদল সৈয়দ |
| Publisher | বাতিঘর |
| Edition | ৫ম সংস্করণ, ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 80 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | Mystery, Detective, Horror, Thriller and Adventure |
| Weight | 0.16 Kg |
| ISBN | 9789848825105 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
7 Ratings and 5 Reviews
পাঠকদের মন্তব্য
৫টি
Yeashir Arafat , Mar 2, 2024
"বাদল সৈয়দকে চেনা ফেসবুক ক্রল করতে করতে৷ একজন লেখককে না পড়ে তার সম্পর্কে মন্তব্য করা যায় না৷ সেই উদ্দেশ্য থেকে বইটি সংগ্রহ করে পড়া হলো। গল্প বলার কৌশলটা বাদল সৈয়দের আয়ত্তে আছে বলা যায়। তবে শুরুর দিকে উপন্যাসটি সুখপাঠ্য মনে হচ্ছিল না৷ ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পর বোঝা গেলো গল্প বেশ সরল৷ দু ঘন্টায় পড়ে ফেলা যায়। প্লটটি একজন বাংলাদেশি জাতিসংঘ কর্মীর আমেরিকান মেয়ে ইজাবেলের ২৩ বছর আগে হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে ফেরার গল্প। গল্পটি নিঃসন্দেহে মর্মস্পর্শী ও পাঠককে আকৃষ্ট করার মতো। তবে উপন্যাসের ভাব, ভাষা ও নির্মাণ শেখ আবদুল হাকিমের ওয়েস্টার্ন বইগুলোর মতো৷ কথপোকথন, প্রকাশভঙ্গী, এমনকি শব্দের ব্যবহার পর্যন্ত সেবা প্রকাশনীর ওয়েস্টার্নগুলোর মতো। আবার পড়তে পড়তে মনে হলো যেন রাহাত খানের বিদেশি কাহিনি - চরিত্র সম্বলিত কোনো উপন্যাস পড়ছি। সুতরাং, এই বই পাঠের অভিজ্ঞতা থেকে বলতে চাচ্ছি গদ্য নির্মাণে বাদল সৈয়দের কোনো মৌলিকতা নেই। তবে ইজাবেলের সাথে তাঁর বাবার সংযোগ ও বাংলাদেশে তাঁর বাবার পরিবারের সাথে অনূভুতির রসায়ন চমৎকার। তবে বইটি মন খারাপ করে দেওয়ার মতো৷ ইসাবেল তাঁর বাবার সন্ধান পেলেও শেষ পর্যন্ত তাঁকে পায় না। তবে উপন্যাসের মাঝামাঝি সেটা বোঝা যাচ্ছিল এমনটাই হতে যাচ্ছে। শেষ দিকে গিয়ে মনে পড়ল বহু আগে আমি হেনরি রাইডার হ্যাগার্ডের অনেকগুলো উপন্যাস পড়েছিলাম, যেন এই উপন্যাসে অন্তভূক্ত আফ্রিকান ছোট্ট ট্রাইবটিকে আগে থেকেই জানি। আবারও প্রশ্ন থেকে যায় মৌলিকতার। লেখক লোকপ্রশাসনের ছাত্র ছিলেন, সরকারি চাকরি করেন এবং ফ্লাপে দেখা গেলো তিনি জাতিসংঘের সাথেও কাজ করেছেন৷ উপন্যাসে রাষ্ট্র ও আন্তর্জাতিক সংগঠনগুলোর কাজকারবার সম্পর্কে লিখেছেন। উপন্যাসের প্রধান চরিত্রের পিতার অন্তর্ধান ' ইরাকে আমেরিকান সামরিক আগ্রাসনের সাথে জড়িত'। বিষয়গুলো সম্পর্কে যেকেউ জানতে পারেন সেটা তো সম্ভব। তবে বাদল সৈয়দ সবকিছুকে একসাথে উপভোগ্য করতে পেরেছেন এই কৃতিত্বটুকু তাঁকে দেয়াই যায়৷ উপন্যাসের চরিত্রগুলো অদ্ভুত ভাবে কোনো না কোনো বিশ্বসাহিত্যের চরিত্র কিংবা লেখকের নাম থেকে নেয়া। যেমন: ইসাবেল, টমাস হার্ডি, অরিঅস মলিয়ের ইত্যাদি। উপন্যাস পড়ে একটি আবেগঘন অনুভূতি তৈরি হলেও এটি আমাকে তেমন কিছু দিতে পারেনি৷ সিরিয়াস ধরনের লেখা তো নয়ই, পাশাপাশি বিষয়বস্তু অনুযায়ী এ ধরনের লেখা এই প্রথম নয়৷ গদ্য যে অভিনব নয় সেটি আগেই বলেছি। তাঁর অন্য উপন্যাসগুলো কেমন সেটি না দেখে চূড়ান্ত মন্তব্য করাটা উচিত নয় অবশ্য। এই বই পাঠের অভিজ্ঞতা থেকে সাবধানী পাঠক আর কোনো বই পড়তে চাইবেন না হয়ত। কিন্তু আমি লেখকের ' জন্মজয়' উপন্যাসটি পড়ব বলে ঠিক করেছি। বইটি নিয়ে দীর্ঘ প্রতিক্রিয়া লেখার ইচ্ছে থাকলেও ব্যস্ততার কারণে সম্ভব হলো না । এদিকে আরও বই জমে গেছে সেগুলোতে মন দিতে চাই। এই ক্ষুদ্র প্রতিক্রিয়াই চূড়ান্ত এমন দরজা জানালা আঁটা সিদ্ধান্ত নিয়ে আছি এমনটা যেন কেউ না ভাবে। তবে এই পাঠঅভিজ্ঞতা একান্ত নিজস্ব। কেউ দ্বিমত করতে চাইলে তাকে অভিবাদন।"
Shohag , Feb 16, 2024
"খুব ভালো!"
মনিরুল , Sep 20, 2022
"অসাধারন।"
Lucky Akter , Mar 20, 2021
"লেখক বাদল সৈয়দ এর অন্য বই গুলো থেকে এই বইটা আলাদা। থ্রিলার টাইপের এই বইটি চমৎকার ভাবে উপস্হাপন করেছেন লেখক। রেটিং - ১০/৯"
H.M.Kabil , Dec 22, 2020
"অসাধারণ। প্রচন্ড মুগ্ধতা নিয়ে বইটা শেষ করেছি। বাদল সৈয়দের গল্পের প্লট, স্টোরি টেলিং, লেখনীর প্রশংসা করতেই হবে।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"জলের উৎস" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: