হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
ইংরেজি সাহিত্যের ইতিহাস - সাবিদিন ইব্রাহিম এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

২য় সংস্করণ, ২০১৯

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

ইংরেজি সাহিত্যের ইতিহাস

16 Ratings | 11 Reviews
TK. 258 TK. 300 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

ইংরেজি সাহিত্যের ইতিহাস বইয়ের- ফ্ল্যাপে লেখা কথা সাহিত্য আসমান থেকে নাজিল হয় না। একটা সমাজের সংকট, সমস্যা, সম্ভাবনা, টানাপোড়েন থেকেই সাহিত্য আসে এবং সাহিত্যে এ...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

ইংরেজি সাহিত্যের ইতিহাস বইয়ের- ফ্ল্যাপে লেখা কথা সাহিত্য আসমান থেকে নাজিল হয় না। একটা সমাজের সংকট, সমস্যা, সম্ভাবনা, টানাপোড়েন থেকেই সাহিত্য আসে এবং সাহিত্যে এর ছাপ ও রেষ থেকে যায়।
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title ইংরেজি সাহিত্যের ইতিহাস
Author সাবিদিন ইব্রাহিম
Publisher আদর্শ
Edition ২য় সংস্করণ, ২০১৯
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 158
Country বাংলাদেশ
Language বাংলা
Category প্রবন্ধ
Weight 0.33 Kg
ISBN 9789848040461
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.63

16 Ratings and 11 Reviews

★★★★★
13
★★★★☆
0
★★★☆☆
3
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১১টি
Sajol khan

Sajol khan , Feb 24, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"too good"

Imtiaz Mahmud Rifat

Imtiaz Mahmud Rifat , Nov 1, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"এক কথায় সহজ ভাষায় লেখা বই। ঝরঝর করে পড়ে ফেলা যায়। খুব বেশি তথ্যের সমাবেশ বা বাগাড়ম্বর নেই, তবে ইংরেজি সাহিত্যের ইতিহাস লিখতে গিয়ে লেখক বিভিন্ন যুগ ধরে ধরে খ্যাতিমান লেখক ও সমকালীন লেখার ফর্দ না দিয়ে সমকালীন রাজনীতি ও আর্থো-সামাজিক প্রেক্ষাপটে নিজস্ব ভঙ্গিতে বয়ান করেছেন। চেষ্টা করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাকে একসূত্রে গাঁথতে। পরিশেষে, এই বইটা একটা কৌতূহলোদ্দীপক সুখপাঠ্য হিসেবে পড়া যেতে পারে, কম্পিটিটিভ এক্সামের রেফারেন্স বই হিসেবে না নেয়াই ভালো।"

Ziaur Rahman Rabby

Ziaur Rahman Rabby , Mar 5, 2023

★ ★ ★ ★ ★

"সাবিদিন ইব্রাহিমের ইংরেজি সাহিত্যের ইতিহাস বইয়ে রাজনৈতিক ইতিহাস ও সাহিত্যের ইতিহাসে কীভাবে প্রভাব রাখে তার বর্ণনা আছে চমকপ্রদভাবে। সাহিত্য নিয়ে আলোচনা করেছেন অল্পই তবে অল্প যতটুকু হয়েছে তা আকর্ষণীয়।"

Shamsul Alam Leon

Shamsul Alam Leon , Oct 16, 2022

★ ★ ★ ★ ★

"তথ্য গুলো বিসিএস নির্ভর কোটেশন আকারে, আরো বিস্তারিত উপস্থাপন করলে ইংরেজি বিভাগের শিক্ষাত্রিরা উপকৃত হতো।"

Mubarak Hossain Misir

Mubarak Hossain Misir , May 7, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ভালো বই।কলেবর আরো বড় করা যেতে পারে।এর চেয়ে বেশি ইনফরমেশন এখন বিসিএসের গাইড বইয়েই থাকে।🙂"

Sheikh Farid

Sheikh Farid , May 2, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইগুলো না পড়লে অনেক কিছুই মিস করা হতো।"

Tpg Reseller

Tpg Reseller , Mar 24, 2021

★ ★ ★ ★ ★

"হ"

A MAHMUD

A MAHMUD , Oct 13, 2019

★ ★ ★ ★ ★

"ইংরেজি সাহিত্যের সাথে সহজে পরিচিত হওয়া যায় এমন বই দুষ্প্রাপ্য। কিন্তু দেশে ইংরেজি বিভাগে পড়ুয়া শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতিটি কলেজ-বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ রয়েছে। তাদের উদ্দেশ্য করে এবং যারা ইংরেজি সাহিত্য পাঠ ও রস আস্বাদন করতে চান, তাদের জন্য এই বইটির অবতারণা।এ বইটি এমনভাবে লেখা হয়েছে, যেটা স্কুল-কলেজ লেভেলের ছেলেরাও পড়ে মজা পাবে। এবং বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ অনেক ঘটনা এবং সেই ঘটনার সাথে সাহিত্যের সম্পর্ক ও বিকাশের পরম্পরা নিয়ে পরিচিতি লাভ করবে। এ বইটিকে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটা গেটওয়ের মতো মনে করি। বইটি পড়ার সময় মনে হবে পাঠক এখানে লেখকের সাথে ইংরেজি সাহিত্যের দূর ও নিকট ইতিহাসে ভ্রমণ করার অভিযানে নেমেছেন। এ বইটিতে ইংরেজদের ইতিহাসের গুরুত্বপূর্ণ ধাপ ও উল্লম্ফন ও অবনমন, উত্থান ও পতন, রাজনৈতিক ও সামাজিক সংকট এবং এর সাথে সাহিত্যের ক্রমযাত্রা উঠে এসেছে। এছাড়া বিভিন্ন ঘটনা পরিক্রমায় ইংরেজি সাহিত্য এ জায়গায় এসেছে, এবং বিভিন্ন ঘটনা কীভাবে সাহিত্যকে প্রভাবিত করেছে, সামাজিক জীবন কীভাবে সাহিত্যে উঠে এসেছে, এসব বিষয় নিয়ে লেখা হয়েছে।"

A. B. M. Sohrawardi Hasan

A. B. M. Sohrawardi Hasan , Apr 19, 2016

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Very very helpful book"

Alauddin Mohammad

Alauddin Mohammad , Apr 18, 2016

★ ★ ★ ★ ★

"A Precise History of English Literature in Bangla Language."

Alamin Howlader

Alamin Howlader , Mar 1, 2016

★ ★ ★ ★ ★

"বুক রিভিউঃ -------------------------------------------------------------------------------------------------------------------------------------------- বইয়ের নামঃ ইংরেজি সাহিত্যের ইতিহাস লেখকঃ সাবিদিন ইব্রাহিম প্রকাশকঃ আদর্শ প্রকাশনী পৃষ্ঠা সংখ্যাঃ ৯৬ দামঃ ২০০ টাকা ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------- আমি ইংরেজি সাহিত্যের ছাত্র না, তবে ইংরেজি সাহিত্যের প্রতি সবসময়ই ছিল সীমাহীন ভালোবাসা, বলতে পারেন সাহিত্য জগতের প্রথম প্রেমের নাম ইংরেজি সাহিত্য। এতদিনধরে শুধু ভালোই বেসে গেছি। অথচ জানা হয়নি এই প্রেমিকার পরিচয়- কোথায় বাড়ি, কোথায় তাহার ঘর কিইবা তাহার বংশপরিচয়। সাবিদিন ইব্রাহিমের ইংরেজি সাহিত্যের ইতিহাস নামক এই গবেষণা বইটিকে আমি পাঠ করেছি পুরানো প্রেমিকার জন্ম ইতিহাস এবং তার পারিপার্শ্বিক খুঁটিনাটি বিষয়াদি সম্পর্কে জানতে। সত্যিকার অর্থে যারা ইংরেজির সাথে, ইংরেজি সাহিত্যের সাথে বরাবরই দূরত্ব বজায় রেখে চলেছেন অথবা ইংরেজি সাহিত্যকে আমার মত প্রাণের মাঝে জায়গা করে দিয়েছেন, ভালোবেসেছেন অকৃত্রিমভাবে তাদের জন্য লেখকের পক্ষ থেকে বইটি একটি প্রেমপত্রের সমতূল্য। ইংরেজি সাহিত্যের ইতিহাস বর্ণনা করতে গিয়ে লেখক সমানভাবে গুরুত্ব দিয়েছেন সাহিত্যিকদের মৌলিকত্বকেও। প্রাসঙ্গিকভাবে এসেছে ইংরেজ সা¤্রাজ্যের বিভিন্ন সময়ের রাজনৈতিক সংকট, বদলে যাওয়া সংস্কৃতি, জাতিগত উত্থান-পতন ইত্যাদি প্রসঙ্গ। ইংরেজি কবিতার আদি নিদর্শন বেওয়ালফ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সবচেয়ে বেশী নন্দিত এবং সাড়া ফেলেছে এমনসব সাহিত্য নিয়ে টুকটাক আলোচনা স্থান পেয়েছে বইটিতে। যেকোন মানের পাঠকই বইটি পড়তে গিয়ে শুরুতেই ইংরেজি সাহিত্যের সাথে হাই হ্যালো টাইপের বেশ ভালো একটা পরিচয় পর্ব সেড়ে ফেলতে সক্ষম হবেন। এরপরেই ধারাবাহিকভাবে ইংরেজি সাহিত্যকে নিয়ে চলতে থাকবে পোস্টমর্টেম পর্ব। ইংরেজি সাহিত্যের ইতিহাসকে যুগবিভাগ করার মাধ্যমে লেখক অত্যন্ত সতর্কদৃষ্টি নিয়ে দ্রুতপায়ে ক্রমাগতভাবে সামনের দিকে এগিয়ে গেছেন। ইংরেজি সাহিত্যের ইতিহাস বর্ণনা করতে গিয়ে লেখকের ইংরেজি সাহিত্যের প্রতি তার প্রবল ভালোবাসা পাঠকের কাছে সহজেই অনুমেয় হবে। এই ভালোবাসা এতটাই সরল ও পবিত্র যে, পাঠক বইটির প্রতিটি অধ্যায়েই ইংরেজি সাহিত্যের সাথে বারবার প্রেমে পড়তে বাধ্য হবেন। বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ অনেক ঘটনা এবং সেই ঘটনার সাথে সাহিত্যের সম্পর্ক ও বিকাশের পরম্পরা নিয়েও বেশ ভালো পরিচিতিও মিলবে এ বইয়ে। ক্লাসিক্যাল পিরিয়ডের বর্ণনায় হোমেরিক যুগের যুদ্ধবাজ বীর, এবং দুর্ধর্ষ জলদস্যুদের সমুদ্রে দাপিয়ে বেড়ানোর কথাসহ এশপ, প্লাতো, সক্রেতিস, অ্যারিস্টটলরা গ্রিসের জন্য যে সোনালী সময় বয়ে এনেছিল সেইসব কথাও উঠে এসেছে। ইংরেজি সাহিত্যের ইতিহাস জানতে গিয়ে এর শৈশব থেকে কৈশোর এবং যৌবন থেকে বার্ধক্য পর্যন্ত কাটানো সময়গুলোর কথা পাঠকের দৃষ্টি এড়াবে না। লেখক ইংরেজি সাহিত্যের ইতিহাসকে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেয়ার মাধ্যমে নিশ্চিত করেছেন এর নির্ভরযোগ্যতা। এতটাই ন্যাচারাল ভঙ্গিতে বইটি লেখা হয়েছে যে পড়তে গিয়ে পাঠকের মনে হবে লেখক স্বয়ং তার সামনে উপস্থিত থেকে প্রতিটি বিষয়কে চুলচেরা বিশ্লেষণ করে দিচ্ছেন। ষোল অধ্যায়ে বিভক্ত বইটির প্রতিটি অধ্যায় এতটাই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটি অধ্যায়কে বিস্তৃত করে ষোলটি বই লেখা হতে পারত। কিন্তু লেখক সাবিদিন সেদিকে না গিয়ে সবগুলো বিষয়কে সংক্ষিপ্ত কিন্তু পরিপূর্ণভাবে সহজবোধ্য একটিমাত্র বইয়ে জায়গা করে দিয়েছেন। এবং প্রধান দুটি বিষয়ের ওপর আলোকপাত করতে চেষ্টা করেছেন। প্রথমে বিভিন্ন কাহিনীর মধ্য দিয়ে ইংরেজি সাহিত্যের চড়াই উতরাই পার হয়ে আসা এবং দ্বিতীয়ত ইংরেজি সাহিত্যিকদের জীবন ও তাদের সাহিত্যিক জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি প্রসঙ্গ। বাংলা সাহিত্যের লোক হয়েও কেন আমরা ইংরেজি সাহিত্য পড়ব, এ ধরনের প্রশ্ন যখন পাঠকের মনে উদ্রেক করে সেসময় লেখক নিজ দায়িত্বেই এর উত্তর দিয়েছেন। গ্রিক সাহিত্য প্রভাবিত করেছে তার পরবর্তী ইউরোপীয় প্রতিটি সাহিত্য এবং অন্য এলাকার সাহিত্যকেও। ইতালির সাহিত্য-কবিতা থেকে আলো নিয়ে সমৃদ্ধ হয় ফরাসি সাহিত্য, প্রাণ পায় ইংরেজ সাহিত্য। আলাওলের পদ্মাবতী হিন্দি সাহিত্য থেকে নেওয়া, ইংরেজদের শাসনামলে যাওয়ার পর থেকে ইংরেজি ও ইউরোপীয় সাহিত্য থেকে এই লেনাদেনা চলেছে ধারাবাহিকভাবে। সাহিত্যের কয়েকটি নতুন প্রকরণ বা ফর্ম যেমন নাটক, প্রহসন, সনেট ও উপন্যাস একেবারেই ইংরেজি ও ইউরোপীয় সাহিত্যের অনুকরণের মাধ্যমেই বিকশিত হয়েছে। মাইকেল মধুসূদন ইংরেজিতে যা লিখতে গিয়ে ব্যর্থ হয়েছেন বাংলাতে তাই লিখে সফল হয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বেড়ে ওঠার পেছনে প্রাচ্য ও পাশ্চাত্য দুটি সভ্যতারই অবদান আছে। এজন্য ইংরেজি সাহিত্যকে পড়ার পেছনে লেখকের যে যুক্তি তা হচ্ছে- নিজেদের সাহিত্যের অবস্থান শক্ত করার জন্য, সমৃদ্ধ করার জন্যই পড়তে হবে ইংরেজি সাহিত্য। সবশেষে ইংরেজি সাহিত্যকে ভালো ভাবে আয়ত্ত্ব করার কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে, বহুল ব্যবহৃত আলোচিত লিটারেরি টার্মসের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে ইতি টেনেছেন। সৃজনশীল সাহিত্যকর্ম ও ইতিহাস এক বৈশিষ্টের নয়, তবে ইতিহাসকে যখন যুক্তিতর্কের মাধ্যমে বাস্তবতার সামনে দাঁড় করানো যায় তখন তা অবশ্যই সৃজনশীল সাহিত্যকর্মের দাবি রাখে। এজন্য সাবিদিন ইব্রাহিম প্রণীত ইংরেজি সাহিত্যের ইতিহাস বইটি ইংরেজি সাহিত্যের ইতিহাস হয়েও বইটি সৃজনশীলতার অন্যতম এক নিদর্শন।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন- ১
একটু পড়ে দেখুন
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন- ১ হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
(4)
TK. 320 -35% OFF
TK. 208
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন - ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন - ২য় খণ্ড হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
(1)
TK. 400 -35% OFF
TK. 260
কিতাব পরিচিতি প্রয়োজনীয়তা ও পদ্ধতি
একটু পড়ে দেখুন
কিতাব পরিচিতি প্রয়োজনীয়তা ও পদ্ধতি মাওলানা আবদুল্লাহ নাজীব
(1)
TK. 150 -0% OFF
TK. 150
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন - ৩য় খণ্ড (ইলমের দাওয়াত)
একটু পড়ে দেখুন
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন - ৩য় খণ্ড (ইলমের দাওয়াত) হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
কোনো রেটিং নেই
TK. 450 -35% OFF
TK. 293
গবেষণা ৩৬০°
একটু পড়ে দেখুন
গবেষণা ৩৬০° হাসিবুল হাসান
কোনো রেটিং নেই
TK. 400 -6% OFF
TK. 378
আদর্শ প্রতিষ্ঠান পরিচালনা গাইড (১ম, ২য় ও ৩য় খণ্ড একত্রে)
একটু পড়ে দেখুন
আদর্শ প্রতিষ্ঠান পরিচালনা গাইড (১ম, ২য় ও ৩য় খণ্ড একত্রে) হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
কোনো রেটিং নেই
TK. 1,170 -35% OFF
TK. 761
জীবন গড়তে বই
একটু পড়ে দেখুন
জীবন গড়তে বই সাবিদিন ইব্রাহিম
(14)
TK. 200 -10% OFF
TK. 180
সাহিত্যের ক্লাস
একটু পড়ে দেখুন
সাহিত্যের ক্লাস মুহাম্মদ যাইনুল আবিদীন
(2)
TK. 320 -50% OFF
TK. 160

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"ইংরেজি সাহিত্যের ইতিহাস" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
ইংরেজি সাহিত্যের ইতিহাস পাতা: 1 / 10
পাতা 2
ইংরেজি সাহিত্যের ইতিহাস পাতা: 2 / 10
পাতা 3
ইংরেজি সাহিত্যের ইতিহাস পাতা: 3 / 10
পাতা 4
ইংরেজি সাহিত্যের ইতিহাস পাতা: 4 / 10
পাতা 5
ইংরেজি সাহিত্যের ইতিহাস পাতা: 5 / 10
পাতা 6
ইংরেজি সাহিত্যের ইতিহাস পাতা: 6 / 10
পাতা 7
ইংরেজি সাহিত্যের ইতিহাস পাতা: 7 / 10
পাতা 8
ইংরেজি সাহিত্যের ইতিহাস পাতা: 8 / 10
পাতা 9
ইংরেজি সাহিত্যের ইতিহাস পাতা: 9 / 10
পাতা 10
ইংরেজি সাহিত্যের ইতিহাস পাতা: 10 / 10
পাতা / 10
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।