হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
জীবন গড়তে বই - সাবিদিন ইব্রাহিম এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০১৯

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

জীবন গড়তে বই

14 Ratings | 4 Reviews
TK. 180 TK. 200 -10% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

"জীবন গড়তে বই" বইয়ের ফ্ল্যাপের লেখা: তথ্য জানা বা আনন্দ লাভ করা পাঠের উদ্দেশ্য। তবে একমাত্র উদ্দেশ্য নয় বা শ্রেষ্ঠ উদ্দেশ্য নয়। নিজেকে জানা, স্বাধীন বিচার-বু...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

"জীবন গড়তে বই" বইয়ের ফ্ল্যাপের লেখা: তথ্য জানা বা আনন্দ লাভ করা পাঠের উদ্দেশ্য। তবে একমাত্র উদ্দেশ্য নয় বা শ্রেষ্ঠ উদ্দেশ্য নয়। নিজেকে জানা, স্বাধীন বিচার-বুদ্ধির অধিকারী হওয়া
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title জীবন গড়তে বই
Author সাবিদিন ইব্রাহিম
Publisher ঐতিহ্য
Edition ১ম প্রকাশ, ২০১৯
Country বাংলাদেশ
Language বাংলা
Category আত্মউন্নয়ন ও মোটিভেশন
Weight 0.24 Kg
ISBN 9789847765037
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.86

14 Ratings and 4 Reviews

★★★★★
12
★★★★☆
2
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৪টি
ফারহানা বিনতে আমিন

ফারহানা বিনতে আমিন , Dec 20, 2023

★ ★ ★ ★ ★

"#আড্ডাখানায়_প্রগতি #রিভিউ_২০২৩ আপনি কেনো বই পড়েন? নিজেকে কখনো এই প্রশ্নটি করেছেন।বই পড়তে ভাল লাগে,অবসর যাপনের জন্য কিংবা বছর শেষে ইয়া লম্বা রিডিং লিষ্ট দেখে মনে শান্তি পান!প্রচ্ছদ থেকে-‘‘নিজেকে জানা,স্বাধীন বিচার-বুদ্ধির অধিকারী হওশা এবং সে অনুযায়ী বিচার করা পাঠের সবচে শ্রেষ্ঠ উদ্দেশ্য।’’ একজন পাঠক তখনই সবল পাঠকে পরিণত হন যখন তিনি কিতাব ছাড়াই পৃথিবীর অর্থ,রহস্য অনুবাধন করতে পারেন। 🔰 বিষয়বস্তুঃ- ‘বই পড়া’-কি শিখতে হয়? যার অক্ষরজ্ঞান আছে সেই তো বই পড়তে পারে।তাহলে আলাদা করে শেখার কি আছে?এই প্রশ্নটি পাঠকের মনে আসতেই পারে। লেখক সাবিদীন ইব্রাহীম নিজের পাঠাভ্যাসের সাথে কিছু ফলপ্রসু কৌশল শেয়ার করেছেন। বইয়ের উল্লেখযোগ্য বিষয়বস্তু : ▪️পাঠক কতো ধরনের হতে পারে.. ▪️লাইব্রেরিতে কেন পড়বেন ▪️ডিজিটাল যুগে বই পাঠের মাধ্যমে ভিন্নতা ▪️একজন ভাল বা দক্ষ পাঠক কিভাবে হবেন ▪️কীভাবে বই পড়তে হয় ▪️স্পিড রিডিং কী,কেন ও কিভাবে ▪️কীভাবে একটি বই নিজের করে নিতে হয় ▪️আপনি কার্যকর পড়ছেন কীনা তা যাচাইয়ের উপায় বই সম্পর্কেঃ আপনি জীবনে এ পর্যন্ত কয়টি বই পরেছেন? আপনি প্রতিদিন কতো পেইজ পড়তে পারেন? শিন এডামস মিনিট প্রতি তিন হাজার আটশত পঞ্চাশটি শব্দ পড়তে পারেন।দ্রুত গতিতে কার্যকরী উপায়ে বই পড়তে পারলে আমাদের অনেক ঘন্টা,মিনিটের অপচয় কমিয়ে দেবে। আমাদের সময় আয়ুর জীবনে অজস্র বইয়ের অধিকাংশ বইই অধরা রয়ে যাবে।সেখানে একজন দক্ষ পাঠক সময়ের সঠিক ব্যবহার করে দ্রুত স্পিড রিডিংয়ের মাধ্যমে অল্প সময়ে বেশি পড়তে পারেন। ‘জীবন গড়তে বই’ লেখক সাবিদিন ইব্রাহীমের কিছু লেখক সংকলন মিলে চমৎকার একটা বই।বই দেখে একজন বলেছিলেন,বই কিভাবে পড়তে হয় তা শেখার কি আছে?তিনি হয়তো ধরেই নিয়েছিলেন বইটাতে গড়পড়তা বই পড়ার উপকারিকা নিয়ে স্টেরিওটাইপ কথাবার্তায় ঠাসা থাকবে। বইটির ভাষাশৈলী এতো সুন্দর আপনাকে পুরোটা সময় মোহিত করে রাখবে। বই পড়লে আমরা অজ্ঞতার সাথে পরিচিত হতে পারি।একজন প্রকৃত জ্ঞানী এজন্য বিনয়ী হয়ে থাকেন কেননা তিনি জানেন জ্ঞান ও অজ্ঞতার মধ্যে ব্যবধান কতো কম। লেখক বইটিতে অনেক ধরনের পাঠকের কথা বলেছেন।আপনি কোন ধরনের পাঠক?কিছু পাঠক আছে সর্বভুক প্রজাতির। বিভিন্ন ধারার ও বিভিন্ন ডিসিপ্লিনের বই পড়েই একজন পাঠকের নিজস্ব পাঠ অভিরুচি তৈরি হয়। কেউ আছেন পেশাদার পাঠক,তিনি না চাইলেও পেশার খাতিরে পড়তে হয়।কিছু পাঠক আছেন কেবল মজা নিতেই পড়েন তাকেন, লেখক এদের মৌয়াল পাঠক বলেছেন। বই পাঠের আগে তার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারনা থাকা দরকার।বই পাঠ শুধু নিছক আনন্দের জন্য হতে পারে।হতে পারে লোক দেখাতে।আবার, বই পাঠের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে চাই একটু সিরিয়াস হতে হবে বইকি। পাঠ প্রতিক্রিয়াঃ- বইটি আরো আগে কেনো পড়লাম না!বারবার এই কথাটিই ঘুরে ফিরে আসছিলো মাথায়।আফসোস হচ্ছিলো। তবুও সবশেষে ভাল লাগছিলো আল্লাহর ইচ্ছা বইটি পড়ার সুযোগ হয়েছে। একজন অন্ধের কাছে হঠাত চোখের জ্যোতি ফিরে পাবার মতো আমার পড়ার ম্যাপিংই বদলে গেছে। লেখক বই পাঠের বেশ কিছু পদ্ধতির কথা শেয়ার করেছেন। এই যেমন-পরিদর্শনমূলক পাঠ(ইনস্পেকশনাল রিডিং) একটি বইয়ের পিছনে আপনি কতো মিনিট ব্যয় করবেন?আদৌ পড়বেন কী না?এ জরুরী সিদ্ধান্ত নিতে পুরো বইটাতে চোখ বুলিয়ে নেওয়া।কিংবা সূচিপত্র ভাল করে দেখে নেওয়া যেতে পারে।অনেকসময় লেখকের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যতা থাকে না।অর্থাৎ সবমিলিয়ে আপনি সঠিক বইয়ের পিছনো সময় ইনভেস্ট করছেন কীনা সেটা যাচাই করে নেওয়া। এছাড়া,কখনো কোন বইয়ের বিশ্লেষণাত্মক পাঠ (এনালিটিক্যাল। রিডিং)করতে হতে পারে।একজন গবেষক বা সিরিয়াস পাঠক দরকারে তুলনামূলক পাঠ(সিন্টোপিক্যাল রিডিং)করতে পারে। বইটিতে লেখক বিখ্যাত ব্যক্তিদের পাঠ্যাভ্যাস কেমন ছিলো সেগুলো তুলে এনেছেন। ▪️কাল মার্কস কিভাবে অধ্যয়ন করতেন ▪️নিউ ইর্য়ক টাইমসে হিলারী ক্লিনটনের সাক্ষাৎকার ▪️ এছাড়াও,রবীন্দ্রনাথের ‘ছেলেবেলা’ বইটির পাঠানুভূতি শেয়ার করেছেন। পাঠ পর্যালোচনাঃ- ‘জীবন গড়তে বই’ বইটি নিছক কোন প্রবন্ধ গ্রন্থ নয় বইটি লেখনশৈলী, শব্দচয়নে সবমিলিয়ে সাহিত্যর মানদণ্ডে উত্তীর্ণ একটি বই। লেখক তার জীবনের দৃষ্টিভঙ্গি, দর্শন,ইতিহাস ও বিশ্বসাহিত্যের নানাদিক তুলে এনেছেন। বইপাঠের বিষয়টি এতো চমকপ্রদ ও কার্যকরী হতে পারে-লেখকের সহজ সরল উপস্থাপনায় উঠে এসেছে। একজন বইপোকা পাঠকের অন্যান্য বই পাঠের আগে এ বইটি অব্শ্যই পড়ে নেওয়া জরুরী বলে মনে করি বইটির শেষে আকর্ষণীয় আরেকটি বিষয়, জীবন বদলে দিতে পারে এমন ২১টি বইয়ের তালিকা।যথা- ১.অন দ্য শর্টনেস অব লাইফ - সেনেকা। ২. দ্য স্টোরি অব ফিলোসফি - উইল ডুরান্ট ৩. দ্য সেয়িংস অব কনফুসিয়াস ৪. হাউ টু থিঙ্ক লাইক লিওনার্দো দ্য ভিঞ্চি - মাইকেল জে গেলব ৫. অনুস্মৃতি - পবলো নেরুদা ৬. চাণক্যনীতি- চাণক্য ৭. দ্য প্রিন্স- নিকোলা ম্যাকিয়াভেলি ৮. দ্য লিটল প্রিন্স - অতোঁয়ান দ্য স্যান্ত একজুপেরি ৯. সক্রেতিসের জবানবন্দি - প্লেটো ১০. দি হানড্রেড - মাইলে এইচ হার্ট ১১. হিস্ট্রি অব ওয়েস্টার্ন ফিলসফি - বাট্রার্ন্ড রাসেল ১২. সোফিয়ার জগৎ - ইয়োস্তেন গার্ডার ১৩. দ্য অার্ট অব ওয়ার - সান জু ১৪. অ্যালকেমিস্ট - পওলো কোয়েলহো ১৫. দি প্রফেট - কাহলিল জিবরান ১৬. মহাভারত - ব্যসদেব ১৭. ভবঘুরে শাস্ত্র - রাহুল সাংকৃত্যায়ন ১৮. নেপোলিয়ন ইমমোর্টাল - জেমস কেম্বেল, জন মারি ১৯. যদ্যপি আমার গুরু - আহমদ ছফা ২০. অন লিবার্টি - জন স্টুয়ার্ট মিল ২১. মাই এক্সপেরিমেন্টস উইদ ট্রুথ - মহাত্মা গান্ধী। বইটিতে অল্প করে বইগুলো সম্পর্কে আলোচনা করাও হয়েছে। ◼️লেখক পরিচিতিঃ- সাবিদিন ইব্রাহীম কুমিল্লা জেলার ব্রাক্ষ্মণপাড়া থানার শিদলাই গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ইংরেজী সাহিত্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করলেও দর্শন,ইতিহাস ও বিশ্বসাহিত্য নিয়ে অধ্যয়ন করতে ভালোবাসেন। তাঁর অনুদিত বেশ কিছু বই রয়েছে ।সানজু’র ‘দ্য আর্ট অব ওয়ার’ ও সেনেকার ‘অন দ্য শর্টনেস অব লাইফ বই দুটি পাঠকমহলে জনপ্রিয়তা পেয়েছে। ◼️ বই সম্পর্কিত তথ্যঃ- বইয়ের নামঃ জীবন গড়তে বই লেখকঃ সাবিদিন ইব্রাহীম প্রকাশকঃঐতিহ্য পৃষ্ঠা সংখ্যাঃ ১১২ পারসোনাল রেটিংঃ ১০/১০ মুদ্রিত মূল্যঃ ২০০ টাকা ফারহানা বিনতে আমিন ২০.১২.২০২৩"

Mostak

Mostak , Mar 11, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Good"

Md Nabin

Md Nabin , Mar 24, 2021

★ ★ ★ ★ ★

"Ala ala"

MD. Alamgir Kabir

MD. Alamgir Kabir , Nov 2, 2019

★ ★ ★ ★ ★

"বই পড়ে আপনার জীবনে কি অর্জন হতে পারে তা গুছিয়ে জানিয়ে দেবে এই বইটি। বই এর সাথে পাঠকের সাথে অনুভূতির সম্পর্কটাকে আরো মধুরকরে অনুভব করার সুযোগ করে দেবে বইটি। যারা নানান ধরনের বই পড়তে ও বই সংগ্রহ করতে ভালোবাসেন তাদের কছে ছোট কলেবরের বইটি ভালোই লাগবে,,, বেড়ে যাবে বই এর জগতের সাথে ভালোবাসা।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
How Psychology Works
একটু পড়ে দেখুন
How Psychology Works ডিকে পাবলিশিং
কোনো রেটিং নেই
TK. 2,598 -0% OFF
TK. 2,598
খুব পড়ি বুঝে পড়ি
একটু পড়ে দেখুন
খুব পড়ি বুঝে পড়ি মাওলানা সাফওয়ান হাবীব রাইয়ান
(1)
TK. 120 -0% OFF
TK. 120
পরীক্ষার সাতসতেরো
একটু পড়ে দেখুন
পরীক্ষার সাতসতেরো মাসুম আবদুল্লাহ
(1)
TK. 300 -40% OFF
TK. 180
প্রিয় তলেবে এলেম তোমাকে বলছি
একটু পড়ে দেখুন
প্রিয় তলেবে এলেম তোমাকে বলছি হাফেজা মার্জিয়া উম্মে হাবীবা
কোনো রেটিং নেই
TK. 300 -10% OFF
TK. 269
তুহফাতুল মুতাআল্লিম শরহু তা’লিমুল মুতাআল্লিম  - আরবি-বাংলা
একটু পড়ে দেখুন
তুহফাতুল মুতাআল্লিম শরহু তা’লিমুল মুতাআল্লিম - আরবি-বাংলা আল্লামা শায়খ বুরহান উদ্দীন আযযারনূজী র.
কোনো রেটিং নেই
TK. 450 -42% OFF
TK. 259
এসো খত্বে রুক‘আ শিখি
একটু পড়ে দেখুন
এসো খত্বে রুক‘আ শিখি মাওলানা মাসুদুর রহমান
কোনো রেটিং নেই
TK. 100 -11% OFF
TK. 89
আল ইলমু ওয়াল ওলামা
একটু পড়ে দেখুন
আল ইলমু ওয়াল ওলামা حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
কোনো রেটিং নেই
TK. 550 -45% OFF
TK. 303
চিন্তাশক্তিই আপনাকে বিখ্যাত করে তোলে
একটু পড়ে দেখুন
চিন্তাশক্তিই আপনাকে বিখ্যাত করে তোলে মোস্তাক আহ্‌মাদ
(1)
TK. 180 -51% OFF
TK. 89

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"জীবন গড়তে বই" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
জীবন গড়তে বই পাতা: 1 / 11
পাতা 2
জীবন গড়তে বই পাতা: 2 / 11
পাতা 3
জীবন গড়তে বই পাতা: 3 / 11
পাতা 4
জীবন গড়তে বই পাতা: 4 / 11
পাতা 5
জীবন গড়তে বই পাতা: 5 / 11
পাতা 6
জীবন গড়তে বই পাতা: 6 / 11
পাতা 7
জীবন গড়তে বই পাতা: 7 / 11
পাতা 8
জীবন গড়তে বই পাতা: 8 / 11
পাতা 9
জীবন গড়তে বই পাতা: 9 / 11
পাতা 10
জীবন গড়তে বই পাতা: 10 / 11
পাতা 11
জীবন গড়তে বই পাতা: 11 / 11
পাতা / 11
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।