হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
যেথায় মনের বৃষ্টি নামে - তৃধা আনিকা এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২৪

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

যেথায় মনের বৃষ্টি নামে

4 Ratings | 4 Reviews
TK. 251 TK. 334 -25% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

আজ সকাল থেকেই লিলির সঙ্গে একটার পর একটা অঘটন ঘটছে। রান্নার সময়ে ভাতের গরম মাড় পড়ে গেল তার হাতে। বাঁ-হাতে ঠোসা পড়ে একাকার। পাশের বাড়ি থেকে খাবার পানি আনতে গিয়ে...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

আজ সকাল থেকেই লিলির সঙ্গে একটার পর একটা অঘটন ঘটছে। রান্নার সময়ে ভাতের গরম মাড় পড়ে গেল তার হাতে। বাঁ-হাতে ঠোসা পড়ে একাকার। পাশের বাড়ি থেকে খাবার পানি আনতে গিয়ে আরেক অঘটন ঘটল। টিউব
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title যেথায় মনের বৃষ্টি নামে
Author তৃধা আনিকা
Publisher অন্যধারা
Edition ১ম প্রকাশ, ২০২৪
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 136
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.36 Kg
ISBN 9789849931584
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.50

4 Ratings and 4 Reviews

★★★★★
2
★★★★☆
2
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৪টি
Sakib

Sakib , Apr 25, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"#যেথায়_মনের_বৃষ্টি_নামে #পাঠ_অনুভূতি ♦এক নজরেঃ •উপন্যাসের নামঃ যেথায় মনের বৃষ্টি নামে •লেখকঃ তৃধা আনিকা •ধরনঃ রোমান্টিক •প্রকাশনীঃ অন্যধারা •প্রচ্ছদঃ নাসিম আহমেদ •পৃষ্ঠা সংখ্যাঃ ১৩৫ •প্রকাশকালঃ একুশে বইমেলা ২০২৫ লেখনীতেঃ রিফায়াত হাসান সাকিব বেশ অনেকগুলো দিন ধরে যেদিন থেকে এই বইটা সংগ্রহে নিয়ে বসে আছি, ততদিন থেকে বারবার শুধু এটাই মনে হয়েছে আমি এই বইটি এখনও পড়ছি না কেনো? কেনো আমার পাঠক মন বইটা নিয়ে এখনও পড়ার তোরজোর করছে না? সেই থেকে অপেক্ষায় আমি মাঝেমাঝেই বইটি পড়তে চেয়েছি ‌। অবশেষে এতগুলো দিন পরে বইটি পড়া হলো । ♦নামকরণঃ দারুণ সুন্দর নামের এই উপন্যাসটির নাম দেখে আমি মুগ্ধ হয়েছিলাম ‌। কোথাও মনে হয়েছিল, এত সুন্দর নাম কেনো পৃথিবীতে থাকতে হবে । যে পৃথিবীতে বৃষ্টি এত সুন্দর সেই বৃষ্টি যদি মনের মাঝে গিয়ে বৃষ্টি ছড়ায় তা না জানি কতটা মোহনীয় হয়ে রূপ নেয় । সেজন্যই কিনা জানি না, এত সুন্দর নামকরণের আঙ্গিকে উপন্যাসটি পছন্দ করতে আমার খুব একটা সময় লাগেনি । আমি যে কতবার বইটি ধরে শুধু নামটার উপর হাত ছুঁয়ে দিয়ে মনের শান্তি খুঁজেছি তার শেষ নেই । ♦ফ্ল্যাপে লেখাঃ আজ সকাল থেকেই লিলির সঙ্গে একটার পর একটা অঘটন ঘটছে । রান্নার সময়ে ভাতের গরম মাড় পড়ে গেল তার হাতে । বাঁ-হাতে ঠোসা পড়ে একাকার । পাশের বাড়ি থেকে খাবার পানি আনতে গিয়ে আরেক অঘটন ঘটল । টিউবওয়েলে দুটো চাপ দিতেই টিউবওয়েলের ওয়াসার ছিঁড়ে গেল । বজলু বুড়োর বউ চেঁচামেচি শুরু করলেন । -এতই যখন কলের পানি খাওয়ার শখ । তোর বাপেরে বল্, কল বসাইতে । নাইলে পুকুরের পানি খা । পুকুরের পানি খাইলে তো কেউ মরে না । দুপুরে ভাত খেতে বসে লিলি দেখল, ভাত শেষ । দুপুরবেলাটা লিলি না খেয়েই থাকল । বিকেলবেলা পোস্টম্যান চাচা এলেন । লিলির নামে চিঠি এসেছে । রেজিস্ট্রি করা সাদা খামের চিঠি । খামের কোনায় লেখা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার । খাম খুলে লিলি অবাক । এটা তার অ্যাপয়েন্টমেন্টের চিঠি । চিঠিটা পড়তে গিয়ে লিলি হাউমাউ করে কেঁদে ফেলল । পোস্টম্যান চাচা অবাক হয়ে বললেন, -কানতেছ কেন মা? -আমার চাকরি হয়েছে চাচা । চাচা, যাবার পথে চেয়ারম্যান বাড়িতে একটু খবর দিতে পারবেন বাবাকে? আমি যেতে পারব না চাচা । আনন্দে আমার হাত-পা জমে গেছে । ♦প্রচ্ছদঃ এই বইয়ের সবথেকে সেরা কী কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, আমি কী বলবো জানেন? বলবো, বইয়ের প্রচ্ছদটা । এতটা মায়া নিয়ে নামের সাথে মিলিয়ে দারুণ একটা প্রচ্ছদ আমি অনেকদিন দেখিনি ‌‌। আমি শুধু নিজেকেই যেন বারবার বলেছিলাম, এই প্রচ্ছদের বইটা তাড়াতাড়ি আসুক । প্রচ্ছদে যেখানে বইয়ের নামটি দেয়া, ঠিক সেখানেই যেন বৃষ্টির পানির ফোঁটার জলধারা চলে গিয়েছে জীবনের পাতার মতো । এই অদ্ভুত লুকায়িত সত্য নামক এক দোটানা এই উপন্যাসের প্রচ্ছদকে দারুণ সুন্দর করে ফুটিয়ে তুলেছে । ♦পাঠ অনুভূতিঃ কতগুলো দিন পরে জানি না, এই বইটা পড়তে গিয়ে মনে হলো লেখক তার নিজেকে ভেঙেছেন । ভেঙেচুরে নিজেকে এমন এক রূপে নিজের লিখনশৈলী ফুটিয়ে তুলেছেন যা পড়তে গেলে মুগ্ধ হতে হয় ‌। অবিরত হাতছানির মতো তাকিয়ে দেখতে হয় । লেখক কখনও যা করেননি তাই যেন করতে চেয়েছেন এই গল্পের পটভূমিতে । এই গল্পের পটভূমিতে প্রথমেই যা খেয়াল হয়েছে তা হলো, কোথাও একটা গল্পটা অনুধাবন করার মতো অনুভব করার জন্য সবকিছু ছাড়িয়ে গিয়ে, আবহকে গল্পের মধ্যে বইয়ে দিয়ে শুধু গল্পটাকেই অনুধাবন করানোর চেষ্টা করা হয়েছে । এইরকম একটা অসাধারণ চেষ্টায় এই প্রথম লেখকের উপন্যাস আমার অন্যরকম ভাবে অসাধারণ লাগলো । এতটা সুন্দর করে পটভূমি এবং প্রেক্ষাপটে ভারসাম্য এসেছে যে কোথাও একটা মনে হয়েছে ভালোবাসা এভাবেও হয়! এছাড়াও উপন্যাসে সামাজিক ছাপ, সমাজের বেশকিছু চিরাচরিত জীবন দেখানো হয়েছে । দেখানো হয়েছে এই জীবন সংসারের কিছু পরিস্থিতি । সবকিছু মিলিয়ে এই উপন্যাসের পটভূমি এবং প্রেক্ষাপটকে ভেসে যাওয়া দৃশ্যপটগুলো দারুণ ছিল । তবে উপন্যাসটি পড়তে গিয়ে কোথাও কোথাও আমার দুইরকম ধাঁচের অনুভূতি এসেছে । কোথাও যেন হালকা ধাঁচে বয়ে গিয়েছে জীবনবোধ । আবার কোথাও একটা গল্পের প্রয়োজনেই কিছুটা এলোমেলো । বোধহয় এরই নাম জীবন । যেখানে শুধু মনের বৃষ্টিতেই ভালোবাসা নামে । ♦চরিত্র আলাপনঃ উপন্যাসের প্রথমদিকে লিলি চরিত্রের বয়ানে উপন্যাসটি বয়ে গিয়েছে পুরোটা জুড়ে ‌। লিলি চরিত্রটি যেন আমাদের সমাজের নিত্যনৈমিত্তিক জীবনে গড়ে ওঠা এক মেয়ের নারী হয়ে ওঠার রূপই দেখানো হয়েছে । সমাজের বিভিন্ন পরিস্থিতি এবং বেঁচে থাকার তাগিদে মেয়েটি নিজেকে নিয়ে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে বেঁচে থাকার । এই মুহূর্তগুলো যেন কোথাও একটা ভারসাম্য দেয় উপন্যাসে । লিলি চরিত্রটির মাঝে মনস্তাত্ত্বিক ছাপের যে দৃষ্টিভঙ্গি কিছুটা কষ্টে পেতে চাওয়া আশ্বাস এগুলো উপন্যাসে দারুণ একটা ধাঁচ তৈরি করে । অসাধারণ পারিবারিক দৃষ্টিভঙ্গির বন্ধুত্বপূর্ণ পরিবারের মেয়ে রূপা । এই হাস্যোজ্জ্বল নারীটি জীবনে যেন হাসি নিয়েই কিছু একটা পাওয়ার জন্য অপেক্ষা করে যায় । তবে জীবনে সবকিছু পেলে যে আর পাওয়ার কিছু থাকে না তার অদ্ভুত সুন্দর এক ব্যাখ্যায় তার জীবন যেন পূর্ণ হয়ে ওঠে খুব । এছাড়াও বন্ধুত্বপূর্ণ স্বভাবের ফয়সাল যে প্রতিটি পরিস্থিতিতে এগিয়ে আসার মতো কাজগুলো যেন নিজের খুশির জন্যেই করে যায় । বোধহয় জীবনের কিছু খেলায় নিজেকে বন্ধুত্বপূর্ণ এবং হাসিখুশি স্বভাবের জন্যেই দেখতে চায় । এরকম করেই তার জীবনের পালাবদলে বিভিন্ন ধরনের বৃষ্টি নামে । ভালোবাসার জন্য কি সব করা যায়? এই পৃথিবীতে ভালোবাসাতে যদি সুখে কান্না করে ফেলা যায় তাহলে উত্তরে বলা যায়, সত্যিই সব করা যায় । যদি তা ভালো হয় । ভীষণই ভালোবাসতে চাওয়া, অপেক্ষা করে যাওয়া হিমেল চরিত্রটি এক জীবন ধরে যেন শুধু ভালোবাসতেই চাইলো । ভালোবাসার জন্যেই জীবনে কাজগুলোকে নিয়ে থেকে গেল । ♦চরিত্র বিশ্লেষণঃ এই পৃথিবীতে কিছু কিছু অনুভূতি আসে যেন । যার কিছু আসে উপন্যাসে যখন বই পড়ার শেষে চরিত্রগুলোকে নিজের সামনে অদৃশ্য অবস্থায় দেখতে পাই । তখন মনে হয় এরকমই বুঝি পৃথিবী । রূপার অপেক্ষা পৃথিবীতে অন্যরকম হয়ে আসতে পারতো কিন্তু তার জীবন তাকে ভবিষ্যতে বোধহয় সুখ দিবে । ফয়সাল এর বন্ধুত্বপূর্ণ মনোভাব, হাস্যোজ্জ্বল চরিত্রটি বইয়ের প্রচ্ছদের পিছনের অংশটুকুতে যেন দ্বিধান্বিত করে দেয় । মনে করিয়ে দেয়, এটা তো আমাদের চেনা ফয়সাল নয় । বিপরীত এই অনুভব যেন আমাকে ঘিরে ধরে রাখে । হিমেল চরিত্রটির উপস্থিতি আরেকটু বেশি সময় ধরে থাকতে পারতো । তার এত এত চেষ্টা, এত প্রাপ্তি । তার জীবনের সেরা প্রাপ্তির চেষ্টার মুহূর্তগুলো আরো অনুভব করতে পারলে যেন কোথাও একটা শান্তি পেতাম । ♦লেখক প্রসঙ্গেঃ লেখক তৃধা আনিকা আপুর এই বইটি পড়ে আমার মনে হয়েছে, লেখক নিজের লিখনশৈলীকে ভাঙছে । এই ভাঙায় যে পাঠক হিসেবে কী শান্তি, তা অনুভব করেও যেন আনন্দ । এরকম পটভূমিতে উপন্যাস যেন অসাধারণ কিছু মুহূর্ত দেয় । লেখক যেভাবে ভালোবাসা, মানব জীবনের সম্পর্কের রসায়নের অনুভূতিগুলো ফুটিয়ে তুলেন তা যেন আরো এখানে বেশ ভালোভাবে এলো । শুধু রোমান্টিক ঘরানার উপন্যাস লিখতে হবে ভাবনাকে ছাড়িয়ে লেখক যেভাবে জীবনের পরিস্থিতিগত সময়ে ভালোবাসার গল্পে রোমান্টিক উপন্যাস লিখেছেন তা বেশ ভালো লেগেছে আমার । ♦প্রকাশনীঃ অন্যধারা প্রকাশনীর সবথেকে দারুণ বিষয় হলো, বইগুলোর অদ্ভুত সুন্দর বাঁধাই । এত সুন্দর ভাবে তারা প্রচ্ছদ ফুটিয়ে তুলে বইটিকে পাঠকদের সামনে প্রস্তুত করে যে দেখলেই মুগ্ধ হতে হয় । ভীষণ ভালো লাগায় যেন প্রচ্ছদটিকে ধরে রাখতে ইচ্ছে করে খুব । এছাড়া বইয়ে তেমন বানান ত্রুটি নেই, তবে পাশাপাশি বাক্য ব্যবহারে যেগুলো চরিত্রদের সংলাপ, সেগুলো ব্যবহারে উদ্ধৃতি মূলক চিহ্ন ব্যবহার করা উচিত ছিল । ♦রেটিংঃ ৪.৬/৫ পরিশেষে বলবো, এই সুন্দর একটা উপন্যাসে কিছু কিছু চিন্তা ভীষণ মাথায় আসে । গল্পে ব্যবহৃত শেষ শব্দটির পরে ৩টি ফোঁটা চিহ্ন ব্যবহার এবং বইয়ের প্রচ্ছদের পিছনের অংশে থাকা লেখাগুলো কোথাও একটা থমকে যেতে বলে যেন ।"

Ramisha Rahman

Ramisha Rahman , Feb 28, 2025

★ ★ ★ ★ ★

"লেখকের কম বেশি সব বইই পড়া হয়েছে, বলতেই হয় তাঁর লেখার মান আগের থেকে অনেক ভালো হয়েছে। আর এই বই নিয়ে কী বলবো! বইমেলায় কেনার পর থেকেই কখন পড়বো, অপেক্ষা করতে পারছিলাম না। পড়ার পর মনে হলো, আসলেই জীবনে যা হয়, ভালোই হয়, কারণ জীবন কেমন হবে, তা ঠিক করা থাকে। বইটা পড়ে একই সময়ে যেমন হেসেছি, তেমনি কাঁদতেও হয়েছে। সত্যিই খুব ভালো লেগেছে পড়ে!"

880****514

880****514 , Feb 12, 2025

★ ★ ★ ★ ★

"দারুন ❤️❤️❤️❤️❤️"

8801916281665

8801916281665 , Jan 26, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"চমৎকার"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"যেথায় মনের বৃষ্টি নামে" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
যেথায় মনের বৃষ্টি নামে পাতা: 1 / 1
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।