১ম সংস্করণ, ২০২৩
যে জীবন সমুদ্রের
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
জৈব যৌগ নোটস
মোমেন তাজোয়ার মমিত
গণিতের সূত্রসমূহ - (৫ম - ১০ম শ্রেণি)
অধ্যাপক রাবেয়া খাতুন (অব.)
পর্যায় সারণির সহজ পাঠ
এরিক স্কেরি
সরল জীববিজ্ঞান অষ্টম-দ্বাদশ শ্রেণি
ড. মোহাম্মদ আবুল হাসান
পদার্থবিজ্ঞানে হাতেখড়ি
ইউ আর উদয়
Excellence in Mental Maths Book-2
মোঃ মহসিন মিয়া
বইটির বিস্তারিত দেখুন
| Title | যে জীবন সমুদ্রের |
| Author | আইজ্যাক আসিমভ |
| Publisher | প্রান্ত প্রকাশন |
| Edition | ১ম সংস্করণ, ২০২৩ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 52 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | গনিত, বিজ্ঞান ও প্রযুক্তি |
| Weight | 0.19 Kg |
| Translator | হৃদয় হক |
| Editor | উচ্ছ্বাস তৌসিফ |
| ISBN | 9789849690542 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
13 Ratings and 10 Reviews
পাঠকদের মন্তব্য
১০টিsafayat hossain , Apr 9, 2023
"বইটা এক কথায় অসাধারণ। আকারে ছোট কিন্তু অপ্রয়োজনীয় কোনো তথ্য নেই। অনুবাদও যথেষ্ট ভালো। সমুদ্র নিয়ে আগ্রহীদের খোরাক কিছুটা হলেও মেটাবে।"
Mahbubur Rahman , Apr 1, 2023
"সাগর দিন রাত বলে যায় কত কথা। কে বোঝে ওর ভাষা? কোন রহস্য লুকিয়ে আছে তার অতল গহ্বরে। কখন ফিসফিসিয়ে, কখনো প্রচন্ড গর্জনে সে যেন হাজার হাজার বছর ধরে বলতে চেষ্টা করছে তার গভীর হৃদয়ের মর্ম কথা। সে কথা কি পৌঁছায় মানুষের কানে? -আব্দুল্লাহ আল মুতি। আইজ্যাক আসিমভ মূলত সাইন্স ফিকশন লেখক হিসেবেই বেশি পরিচিত। কিন্তু তিনি বিজ্ঞানের বিভিন্ন দিকের সহজ সরল বর্ণনা যুক্ত মজার বইও লিখেছেন। এটি তেমন একটি বই। সমুদ্র আমার ভীষণ ভালো লাগে। সে যেন চুম্বকের মতো আকর্ষণ করে টানে তার দিকে। আর এতদিন সমুদ্র সম্পর্কে যা জেনেছি তার প্রায় সবই জেনেছি সমুদ্রপৃষ্ঠ সম্পর্কে কিন্তু সমুদ্রের গভীরের অপার রহস্য সম্পর্কে জানা প্রথম এই বইয়ের মাধ্যমেই হল। ডিসকভারি চ্যানেলে সমুদ্রের গভীরের নানান জাতের রংবেরঙের প্রাণী- গাছগাছালি দেখেছি কিন্তু সেগুলো কী করে সমুদ্রের এত গভীরে এলো। কী করে অত পানির নিচে বেঁচে থাকে। সূর্যের আলো ছাড়া কিভাবে প্রাণী বাঁচে এসব সম্পর্কে বিস্তারিত জানতাম না। এই বইয়ের মাধ্যমে তা জানলাম। সমুদ্রের গভীরে প্রাণ নিয়ে মানুষ কখন ভাবা শুরু করেছে, তাদের ভাবনার সীমাবদ্ধতা কি কি ছিল, কিভাবে সেগুলোকে আমরা অতিক্রম করে আরো আরো গভীর সম্পর্কে জেনেছি তা দিয়ে লেখা শুরু করেছে লেখক। সমুদ্রের অনেক গভীরে প্রাণের সন্ধান দিনে দিনে মানুষ পেতে থাকে; কিন্তু ওই প্রাণ সেখানে পৌঁছলো কিভাবে সেটাও তো আরেক রহস্যের বিষয়! সে বিষয় সম্পর্কে জানতে গিয়ে আমরা নতুন এক ধরনের স্রোতের খোঁজ পেয়েছি। স্রোত আমরা সমুদ্রপৃষ্ঠের এক প্রান্ত হতে অন্য প্রান্তে প্রবাহিত হতে দেখি। কিন্তু সমুদ্রে আর এক অদ্ভুত ধরনের স্রোত আছে। যে স্রোত উপরের পানিকে নিচে আর নিচের পানিকে উপরে তোলে। সে স্রোত কিভাবে সমুদ্রের গভীরে প্রাণ পৌঁছে দিল সে এক আজব কাহিনি! প্রথমে মানুষ বিভিন্ন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীর থেকে প্রাণী তুলে এনে গবেষণা করত। কিন্তু পরে মানুষ যে নিজেই সমুদ্রের গভীরে যাওয়ার স্বপ্ন দেখে সে স্বপ্নের শুরু এবং সফলতা সম্পর্কে আলোচনা আছে বইটিতে। বইটিতে নানা পৌরাণিক কাহিনীতে উল্লিখিত সামুদ্রিক দানবের ব্যাপারেও আলোচনা করা হয়েছে। আমরা পৃথিবীপৃষ্ঠে যেমন বিশালাকার পাহাড় দেখিয, সমুদ্রের গভীরেও আছে এমন বড় বড় পাহাড়; আবার খাদ ও কম নাই । আমরা আধুনিক কালে দেখি সাবমেরিন কত সহজে ডুবে ডুবে পানির নিচ দিয়ে চলে! কিন্তু প্রথম দিকের সাবমেরিন তো আর আজকের মত আধুনিক ছিল না! কত অদ্ভুত ধরনের কায়দা কানুন করে লোকদেরকে পানির নিচে ডুব দিতে হয়েছে তা বিশ্ময় জাগাবে যে কারো মনে। সব মিলিয়ে বইটা ভালোই। তবে আকারে বেশ ছোট! আলোচনা অল্প ও দ্রুত শেষ হয়েছে। এ ধাচেরর বই আরো বড় হলে আমার মত সমুদ্র প্রেমিক খুশি হত।"
Md Monowar , Mar 30, 2023
"ছোটোবেলা থেকেই সমুদ্র নিয়ে বেশ আগ্রহ। সেই মোতাবেক বইটা পড়া। অনুবাদ বেশ সাবলিল হওয়াতে পড়তে গিয়ে কোথাও মনে হয়নি যে, অনুবাদ পড়ছি। NetGeo'র একটা লেখায় পেলাম, আমরা নাকি আমাদের নিজেদের গ্রহের সমুদ্র থেকেও চাঁদ ও মঙ্গল গ্রহের ব্যাপারে বেশি জানি। অবশ্য তা স্বাভাবিক—বইটা পড়ে বুঝলাম। সমুদ্র নিয়ে গবেষণা বেশ কষ্টসাধ্য ও ব্যয়সাপেক্ষ ব্যাপার। গভীর সমুদ্র নিয়ে আমরা কীভাবে ধীরে ধীরে জানতে পারলাম—এই ইতিহাস বইটার শুরুর দিকে দেওয়া হয়েছে। ঐ অংশটা বেশ উপভোগ করেছি। একটা রোমাঞ্চ অনুভূত হচ্ছিলো। ঐ অংশটা মনোযোগ দিয়ে পড়লে, পাঠক মূল বিষয়ের বাহিরে গিয়ে তৎকালের ইউরোসেন্ট্রিক বিজ্ঞান চর্চা, বিজ্ঞান ও রাজনীতির পারষ্পরিক প্রভাব ইত্যাদি নিয়ে কিছুটা ধারণা পাবেন। গভীর সমুদ্রের প্রতিটা প্রাণির কথা-ই যেনো আলাদা একটা রোমাঞ্চকর অনুভূতি জাগায়। ইচ্ছে হয়—এখনই সেই সমুদ্রের আলো-আধাঁরি দুনিয়ায় ডুব দিই আর নিজ চোখে দেখে আসি সেই জীবন—যে জীবন সমুদ্রের।"
Meer Ashraf Hossain , Mar 25, 2023
"#BOOK_REVIEW #যে_জীবন_সমুদ্রের সূচনালগ্ন থেকেই মানুষ কোতুহলী। এই কৌতুহল কিংবা রহস্যানুসন্ধান-ই আমাদেরকে পৃথিবী তথা মহাবিশ্বের কোণে কোণে রাজ করার সামর্থ্য যুগিয়েছে, যুগিয়ে চলছে। তবে এই রহস্য উন্মোচনের কোনো পথই সহজ ছিল না। এক একটা আবিষ্কার ছিল বহু বিজ্ঞানীর অক্লান্ত পরিশ্রমের ফসল। 'যে জীবন সমুদ্রের' গ্রন্থটি হলো সমুদ্রের রহস্য উন্মোচন করার রোমাঞ্চকর সব ঘটনার সমাহার। পাশাপাশি রয়েছে বেশ কিছু প্রশ্নের উত্তর। পানি স্বচ্ছ হওয়ার পরেও সমুদ্রের তলদেশ কিংবা সামুদ্রিক প্রাণিগুলো দেখতে পাই না? সমুদ্রের তলদেশের প্রাণিগুলো আলো ছাড়াও কীভাবে বেঁচে থাকে? কীভাবে তারা চলাচল করে, নিজের শিকার খুঁজে বের করে? সামুদ্রিক প্রাণিদের খাদ্যশৃঙ্খল-ই কেমন? ড্রিজেল ইফেক্ট কী? ড্রিজেল ইফেক্ট সমুদ্রের খাদ্যশৃঙ্খলকে কী সচল রাখছে? এইসব প্রশ্নের উত্তর রয়েছে আলোচ্য গ্রন্থটিতে। রয়েছে কয়েকটি সামুদ্রিক প্রাণির জীবন কৌশলের চমৎকার বর্ণনা। এছাড়াও বইটিতে সমুদ্র জয়ের রোমাঞ্চকর ইতিহাসের উপস্থাপন রয়েছে। মাত্র ৫২ পৃষ্ঠার বইটি আমার কাছে চমৎকার মনে হয়েছে। এই ধরনের বই যেকোনো পাঠকই মনযোগসহ পড়তে পারবে।"
rahat badsha , Mar 8, 2023
""How Did We Find Out About Life in the Deep Sea?" by Issac Asimov is a fascinating and informative book that explores the mysteries of the deep sea. It discusses the scientific discoveries made by researchers such as William Beebe and Otis Barton, as well as more recent discoveries made by scientists studying deep-sea life. The book is written in Asimov's typical clear and engaging style, and is accessible to both children and adults. It is an excellent read for anyone interested in marine biology or the wonders of the natural world. I'm glad that the book has been translated into Bengali pretty nicely."
Rownok Shahriar , Mar 4, 2023
"বই: যে জীবন সমুদ্রের লেখক: আইজ্যাক আসিমভ অনুবাদ: হৃদয় হক প্রকাশনি: প্রান্ত প্রকাশন পৃষ্ঠা: ৫৩ রেটিং: ৪.০/৫.০ সমুদ্রের সাথে মানুষের সম্পর্ক অনেক অনেক পুরোনো। একে ঘীরে গড়ে উঠেছে সভ্যতা, পাড়ি দিয়ে জয় করেছে নতুন সব স্থান, আবার ব্যবসা বাণিজ্যের প্রধান পথ এটাই। একে ঘীরে আগ্রহেরও কমতি নেই মানুষের। কিন্তু মহাকাশ নিয়ে আমরা যতটা জানি, সমুদ্র সম্পর্কিত জ্ঞান আমাদের তার চেয়েও কম। কি আছে এই অতল সমুদ্রে, তা নিয়ে আগ্রহ বা প্রশ্ন আছে সবার মনেই। এই প্রশ্নের উত্তরে মানূষ অক্লান্ত কাজ করে গেছে যুগে যুগে। পৃথিবীর ২/৩ অংশ জুড়ে থাকা বিশাল জলরাশিকে আমরা বুঝতে শিখেছি গত কয়েক শতক ধরে। আমাদের এই জানতে শেখার ইতিহাসকে তুলে ধরেছেন আইজ্যাক আসিমভ, তার "How did we find out the deep sea" বইতে। বইটার সূচনা হয়েছে সমুদ্র কি এবং স্থলপৃষ্ঠের অগভীর জলীয় স্থান থেকে কতটা ভিন্ন, তা নিয়ে। এরপর রয়েছে গভীর সমুদ্র অনুসন্ধান এর ইতিহাস আলোচনা থেকে গভীরতা পরিমাপে প্রথম সাবমেরিন তৈরি প্রচেষ্টার ইতিহাস। গভীর সমুদ্র অনুসন্ধানে রয়েছে হাজারে চ্যালেঞ্জ, উচ্চ চাপ, নিন্ম তাপমাত্রা, আলোকবিহীন এক পরিবেশকে জানার। এবং গড়ে ওঠা জীববৈচিত্র্যকে নিয়ে মানুষের অধির আগ্রহের কথা। বইয়ের একটা ভালো বিষয় হলো, এটা সহজ ভাষায় লেখা। ছোটো থেকে শুরু করে সবাই পড়তে পারবে। ক্রিটিসিজম কিছু জায়গায় করা যায়, তবে তা অনুবাদের সীমাবদ্ধতা লেগেছে। অনেক জায়গায় তুলনামূলক ভালো শব্দ ব্যবহার করা সম্ভব হতো, বা বাক্যগুলা আরেকটু ভালো সাজানো যেত বলে মনে হয়েছে। বানান সংশোধন প্রমিত ভাষা অনুযায়ী হলে আরেকটু ভালো লাগত। সাথে যদি সমুদ্র নিয়ে সর্বশেষ আবিষ্কারের একটা ছোয়া থাকত অনুবাদক হিসেবে, মন্দ হতো না। সমুদ্র নিয়ে বাংলাতে বিস্তারিত কাজের জায়গা আছে মনে করি, কারণ খুব বেশি লেখা বাংলাতে দেখা যায় না। আশা করা যায় আগামিতে আরও অনেক লেখা আমরা দেখতে পাব।"
Halim Uddin , Feb 26, 2023
"অল্পকথায় চমৎকার একটা পাঠ। আসিমভের এমন কয়েকটি বই পড়েছি। এটাও নিরাশ করেনি।"
Sumaiya Ahmed , Feb 20, 2023
"বলা হয়ে থাকে সমুদ্রের বিশালতা মানুষের মনকে নাড়া দেয়। প্রতিটি মানুষের না-কি উপস্থিত হওয়া উচিত সমুদ্রের বিশালতার সামনে। কিন্তু সমুদ্রের গভীরে জীবন কিংবা সমুদ্রে চষে বেড়ানোর স্বপ্ন দেখেই বা ক'জন? এ বইটি পড়ে এ-সব নানান স্বপ্নদ্রষ্টা কিংবা বিজ্ঞানীদের কীর্তি সম্পর্কে যেমন জানলাম তেমনি জানলাম গভীর সমুদ্রের নানান প্রাণী সম্পর্কে। বইটা শেষ হলো মানুষের সমুদ্র বিজয়ের গল্পে। আমি অনুবাদ সচরাচর পড়ি না। কিন্তু এটি দারুণ হয়েছে। ছবিগুলোর ব্যবহার'ও যথার্থ!"
Zihad , Feb 20, 2023
"সমুদ্রের ইতিহাস এতো ইন্টারেস্টিং আগে জানা ছিলো না! জানা ছিলো না সমুদ্রের নানান প্রাণীদের কথকতা। অনুবাদ প্রাঞ্জল হয়েছে। অন্যান্যদের মতো পড়তে গিয়ে কাটখোট্টা লাগেনি। অনুবাদকের পরবর্তী বইগুলোর জন্য শুভকামনা। যদিও মনে মনে তার নিজের লেখা বইয়ের আশায় ছিলাম এতোদিন। এই সুন্দর অনুবাদটি বোনাস হিসেবে পেলাম!"
Jahirul Islam , Feb 7, 2023
"এটা আইজ্যাক আজিমভের লেখা How did we find out about life in the deep sea বইয়ের অনুবাদ। সাগরের সারফেস নিয়ে নয়, বরং গভীর সাগরের তলার অনুসন্ধান এর ধারাবাহিক ইতিহাস এখানে বর্ণিত হয়েছে৷ বইয়ের টাইমলাইন শেষ হয়েছে ১৯৭৭ সালে এসে। মোটামুটি ১৭৭০ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত বিভিন্ন দেশের বিভিন্ন গবেষকদের চালানো গভীর সাগরের অভিযানগুলো সংক্ষেপে পাওয়া যাবে এখানে। মূলত এটা ইতিহাসের বই হলেও সাগরের তলার ইকোসিস্টেম কেমন, সেখানে কি কি উদ্ভিদ, কি কি প্রাণী পাওয়া যায়, সেসব নিয়েও হালকা পাতলা আলোচনা রয়েছে। অনুবাদের ভাষা খুবই প্রাঞ্জল হয়েছে। সহজেই সকল বয়সী পাঠকদের জন্য বোধগম্য হবে আশা করি। বইয়ের নামটা আবার নেওয়া হয়েছে জীবনানন্দ দাসের কবিতার লাইন থেকে ইনস্পাইরেশন নিয়ে। বইয়ের নাম - যে জীবন সমুদ্রের মূল - আইজ্যাক আজিমভ লেখক/ অনুবাদক - Hridoy Hoque সম্পাদক - উচ্ছাস তৌসিফ প্রকাশক - প্রান্ত প্রকাশণী ২০২৩ বইমেলায় স্টল -৫৯৫,৫৯৬"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"যে জীবন সমুদ্রের" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: