১ম প্রকাশ, ২০২১
ভাঙা ডানার প্রজাপতি
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
মেঘলা আকাশে রোদ্দুর
ফারজানা ইয়াসমিন
ওগো শুনছো
মুহাম্মাদ আতীক উল্লাহ
মিসির আলির গল্পমালা
হুমায়ূন আহমেদ
শেষ পরিণতি
প্রফেসর দেওয়ান মোঃ আজিজুল ইসলাম
প্রেমের গল্প
হুমায়ূন আহমেদ
জীবন জাগার সিরিজ -৬ (আমি যদি পাখি হতাম)
মুহাম্মাদ আতীক উল্লাহ
বইটির বিস্তারিত দেখুন
| Title | ভাঙা ডানার প্রজাপতি |
| Author | ফারজানা ইয়াসমিন |
| Publisher | ৫২ (বায়ান্ন) |
| Edition | ১ম প্রকাশ, ২০২১ |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | গল্প |
| Weight | 0.3 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
6 Ratings and 4 Reviews
পাঠকদের মন্তব্য
৪টি
Priya Rahman , Mar 11, 2022
"#ভাঙা_ডানার_প্রজাপতি "তার মুখের ভেতর ঢুকানো ছিল তার মায়ের একহাত কাপড় আর হাত দুটো বাধা ছিলো পিঠমোড়া করে তার বাবার লুঙ্গি দিয়ে।" "বাঘের আর মাংসের বাছবিচার কী? ছয় বছর তার কাছে যা নব্বইও তা।মাংস হলেই চলে। দেখলেই খুবলে ছিঁড়ে দাঁত ডাবিয়ে দিতে ইচ্ছে করে।" আজ কথা বলব এমনই একটি ভিন্নমাত্রার গল্প "বরফ মানষ" নিয়ে। লেখক ফারজানা ইয়াসমিন এর প্রথম একক গল্পগ্রন্থ "ভাঙা ডনার প্রজাপতি" বইটির মধ্যে আমার অন্যতম পছন্দের একটি গল্প। ভিন্নমাত্রার গল্প এজন্যই বললাম, কারন এই লেখকের লেখার ধাতই আলাদা। গতানুগতিক সাবলীল আর মেদযুক্ত কোন লাইন আমি অন্তত তার লেখায় খুজে পাইনি। ★ ভালো মন্দের বিচারের সমান্তরাল রেখায় মানুষের অস্তিত্ব আজ কোথায় এসে দাড়িয়েছে। ভাবতে গেলে অবাক লাগে আমরা আজ সবকিছু বুঝেও কতটা অবুঝ। আমরা আজ নিজ নিজ জায়গায় যেন বরফের মতো জমে গেছি। আমাদের এই অবস্থা তরল করা খুব বেশিই জরুরি। এই অবস্থার পরিবর্তনে জন্য একসময় সভা সমাবেশ করা হলো কিন্তু তাতেও বিশেষ লাভ হলো না। রহিমুদ্দিন,হোসেন, তৈয়ব আলীর মতো আমাদের চারপাশে অন্যায়ের শিকার হয়ে জমে যাওয়া মানুষের সংখ্যা নেহাত কম না। লেখকের মতে, 'মৃত মানুষের মতো এখানে ঘটনাও পচে যায় রোজ।' তবুও আমাদের বেচে থাকতে হবে, জীবন মৃত্যুর মধ্যখান থেকে জীবনের দিকে ফিরে আসতে হবে। আজ আমরা প্রান ভরে বাঁচতে জানি না আবার মরেও যাই না। এই জমাট বাধা জীবন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বরফ মানুষ না জীবন্ত মানুষ হয়ে বাঁচতে হবে। শেষ পর্যন্ত এই বরফ মানুষদের গলাতে প্রধানমন্ত্রীও মাঠে নেমেছেন। কিন্তু মানুষতো বদলালেই বা আর কত বদলাবে। প্রিয় উক্তি: ১. মানুষগুলো যে যেখানে আছে অবশেষে সেখানেই জমে গিয়ে সবকিছু শেষ হওয়ার অপেক্ষা করছে। তাদের মৃত্যুর ভয় নেই, বেঁচে থাকার লোভ নেই, ভবিষ্যতের স্বপ্ন নেই, তারা মৃত বা জীবিতও নয়। ২. পৃথিবী থেমে যেতে চায়, ভাঙা মেরুদন্ড নিয়ে মানুষগুলো আর চলতে চায় না। ★ছোটগল্পের সবচেয়ে মজার ব্যাপার হলো এর সমাপ্তিটা। ঠিক একারণেই উপন্যাসের চেয়ে গল্পগ্রন্থ আমার অধিক প্রিয়। একটি বইয়ের মধ্যে অনেকগুলো গল্প ও চরিত্রের স্বাদ পাওয়া যায়। সেই সাথে কতগুলো ভিন্ন ভিন্ন কাহিনির আমেজ মনকে আলাদা প্রশান্তি এনে দেয়। সামনে বইয়ের আরও কিছু পছন্দের গল্প নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। বই: ভাঙা ডানার প্রজাপতি লেখক: ফারজানা ইয়াসমিন প্রচ্ছদ: তৃত তথাগত প্রকাশনী: বায়ান্ন ('৫২) মুদ্রিত মূল্য: ২০০ টাকা"
Rafa , Feb 25, 2022
"বই পরিচিতি: বই: ভাঙা ডানার প্রজাপতি লেখক: ফারজানা ইয়াসমিন ধরণ: সামাজিক গল্পগ্রন্থ গল্পসংখ্যা: ১২ টি প্রকাশনী: বায়ান্ন (’৫২) প্রচ্ছদ: তৃত তথাগত প্রকাশকাল: মার্চ ২০২১ কাহিনী সংক্ষেপ: ‛ভাঙা ডানার প্রজাপতি' বইয়ে ১২ টি ছোটগল্প রয়েছে। এর মধ্যে আমার প্রিয় ৪ টি গল্পের কাহিনী সংক্ষেপ নিচে দেয়া হলো: বেহেশতী খোয়াব: হোসনেয়ারার স্বামী জয়নাল পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকে। তাই সংসার এর সবকিছু হোসেনেয়ারা-কে সামলাতে হয়। সংসারের অভাব-অনটন দূর করতে হোসেনেয়ারা বিদেশ এ কাজ করতে যেতে চায়। তার আগে সে বাড়ির কাজগুলো গুছিয়ে নেয়, মেয়ে শিউলিকে ঘরের সব কাজ শেখায়। হোসেনেয়ারার ছেলে রাসেল ভাবে তার মা বেহেশতে যাবে, কারণ সেই জায়গায় তার পছন্দের সবকিছু পাওয়া যায়। হোসেনেয়ারা কি বিদেশ যেতে পেরেছিল? সংসারের অভাব-অনটন কি দূর করতে পেরেছিল? ভাঙা ডানার প্রজাপতি: গল্পটা তিথির। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে তিথি। বিয়ে হয় বড়লোক ব্যবসায়ী আসিফের সাথে। বিয়ের পর আসিফ, তিথির পরিবারের সব দায়িত্ব নেয়। তিথির মা, বাবা, ভাইয়ের কাছে আসিফ দেবতাতুল্য। কিন্তু তিথি আর আসিফের সম্পর্কটা স্বাভাবিক না। এর কারণ কি জানতে হলে ‛ভাঙা ডানার প্রজাপতি’ গল্পটি পড়তে হবে। হোটেল মুনমুন (আবাসিক): হোটেল বয় রুম পরিষ্কার করার সময় অদ্ভুত আওয়াজ পায় রুম নাম্বার ৩০২ থেকে। ম্যানেজার আর হোটেল বয় অনেকক্ষন দরজা নক করলেও, ভেতর থেকে কোন সাড়া পায় না। অবশেষে, ডুপ্লিকেট চাবি দিয়ে তারা দরজা খুলে। রুম নাম্বার ৩০২ এ কি দেখছিল তারা? কচুরি ফুল: সমাজের চোখে নিকৃষ্ট এক নারীর গল্প ‛কচুরি ফুল’। সে নারীকে দেখলে মানুষের গা গুলিয়ে উঠে, মুখে দলায় দলায় থুতু জমে। এমনকি নিজের মেয়ে ও তাকে দেখতে পারে না। সুন্দর, সহজলভ্য, মূল্যহীন বেগুনি রঙের কচুরি ফুলের মত এক নারী, কুলসুমের গল্প এটি। এছাড়াও বইয়ের অন্য গল্পগুলো হলো: সূর্য তখন মধ্য আসমানে, শকুনের রক্তডানা, তর্জনী, প্রতিবেশী, অস্তিত্ব, চন্ডীতলা ঘাট, চিঠি এবং বরফ মানুষ। পাঠ প্রতিক্রিয়া: বইয়ের প্রতিটি গল্প ভিন্ন ধাঁচের। আমাদের চারপাশের কাহিনীগুলো গল্পে ফুটে উঠেছে। ‛সূর্য তখন মধ্য আসমানে' গল্পটিতে শৈশবের স্মৃতিচারণ করা হয়েছে। ‛বেহেশতী খোয়াব'- গল্পটির মত ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায়। দরিদ্র মানুষেরা এভাবেই অন্যায়ের স্বীকার হয়। এক ডাকাতের গল্প বলা হয়েছে, ‛শকুনের রক্তডানা’ গল্পটিতে। পাপের ফল কখনো ভালো হয় না তা গল্পে বর্ণিত হয়েছে। বইয়ের সবচেয়ে সুন্দর গল্পগুলোর মধ্যে একটি ‛ভাঙা ডানার প্রজাপতি’ গল্পটি। গল্পটি লেখিকা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। মানুষের নিজস্বার্থের কাছে অন্যের জীবন কিছুই না, এমন দেখা যায় ‛হোটেল মুনমুন (আবাসিক)’ গল্পে। ‛তর্জনী’ গল্পটিতে, মেয়েদের উপর অন্যায়, অত্যাচার এর কাহিনী বর্ণিত হয়েছে। এছাড়া, ‛কচুরি ফুল’, ‛প্রতিবেশী’, ‛অস্তিত্ব’, ‛চিঠি’, ‛বরফ মানুষ' - গল্পগুলো ও সুন্দর ছিল। আমাদের আশেপাশের কাহিনী গল্পগুলোতে তুলে ধরা হয়েছে। সাধারণ মানুষের উপর অন্যায়, অত্যাচারের কথা ও বলা হয়েছে। সব গল্পগুলোই অসাধারণ। বইয়ের প্রচ্ছদ ও চমৎকার। নামের সাথে প্রচ্ছদ এর দারুণ মিল রয়েছে। সবমিলিয়ে, ‛ভাঙা ডানার প্রজাপতি’- বইটি অসাধারণ। ছোটগল্পপ্রেমীদের বইটি ভালো লাগবে। বই থেকে প্ৰিয় কিছু লাইন: শুধুমাত্র মৃত্যুর কাছে দাঁড়িয়েই মানুষ পাপ-পুণ্যের হিসেব কষে। মানুষের শক্তি ক্ষয়ে গেলেই অপরাধবোধেরা ঘিরে ধরে। মানুষ তা-ই ভোগ করে যা সে করে। ভালো আর মন্দের সমান্তরাল রেখায় মানুষের অবস্থান মাঝামাঝিতে। মানুষের মনের অন্ধকারটুকু আলোর মতোই সাধারণ, শুধু খেয়াল রাখতে হয় সেটুকু যেন ফণা তুলে বেরিয়ে না পড়ে। জীবন হচ্ছে শীতে একটু উষ্ণ থাকার আশায় পুরো গ্রীষ্ম জুড়ে লাল, নীল স্বপ্ন দিয়ে একটা রঙিন সোয়েটার বুনে চলা। গল্প: সূর্য তখন মধ্য আসমানে তিথি দেখতে পায় আসিফের দৈত্যাকৃতির ছায়াটা ক্রমেই বড় থেকে আরও বড় হচ্ছে। আর সেখানে দাঁড়িয়ে তিথির নিজেকে মনে হয় তার পরিবারের মতোই প্রায় দেখা না যাওয়া ক্ষুদ্র একটা পিঁপড়ে; যাকে ইচ্ছা করলেই আঙুল চালিয়ে পিষে ফেলা যায়। আবার সে ভাঙা ডানার একটা প্রজাপতিও হতে পারে, যাকে দুই আঙুলে টোকা দিয়ে আসিফ চাইলেই ফেলেও দিতে পারে। আর একবার ফেলে দিলেই তো তুচ্ছ সব খেলা একেবারেই শেষ! গল্প: ভাঙা ডানার প্রজাপতি সবার অতীত স্মৃতিময় হয় না। কারও অতীত জুড়ে থাকে অভিজ্ঞতা, নিষ্ঠুর সব অভিজ্ঞতা! একটা ঘটনা জীবন বদলে দেয় না; তবে বোধ হয় ধারণা বদলায়, জীবন দেখার ধরণ বদলে দেয়। আমরা সুখ খুঁজি, সুখ না পেলে দুঃখী হই। আর কেউ কেউ থাকে সারাজীবন নিজেকে খোঁজে, নিজের অস্তিত্ব খোঁজে। গল্প: অস্তিত্ব সময় একটা চঞ্চল হরিণ, ছুটে চলে পিছু না ফিরেই। পাখির ডানায় ভর করে, আবার কখনো পাল তুলে বাতাসে ভেসে ভেসে। ছুটন্ত এই সময়ের ধূলো উড়ে গিয়ে পড়ে ফেলে আসা সেই সময়ে। স্মৃতিরা ঝাপসা হয়, পলেস্তারার মতো সম্পর্কের রং খসে পড়ে। ছিড়ে যায় পিছুটানের নরম সুতো নতুন সম্পর্কের তোড়ে। গল্প: চিঠি"
Rumana Akhtar , May 19, 2021
"আমার এ বছরের পড়া দুটি বইয়ের মধ্যে সেরা একটি বই "ভাঙা ডানার প্রজাপতি"। গল্পগুলো মনস্তাত্ত্বিক। যেহেতু আমি মনস্তাত্ত্বিক গল্প/উপন্যাস পছন্দ করি সেহেতু আমার কাছে লেখকের লেখনীর গভীরতা অসাধারণ মনে হয়েছে। অনেক অনেক শুভকামনা রইলো। আশা করি বইটি পাঠকপ্রিয় হবে ইনশাআল্লাহ।"
ফাওজিয়া ফারিহা তাপ্তি , May 18, 2021
"অসাধারণ লেখনী। প্রতিটি গল্প শিক্ষনীয়।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"ভাঙা ডানার প্রজাপতি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: