১ম প্রকাশ, ২০১৭
উসমানি খিলাফতের স্বর্ণকণিকা
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | উসমানি খিলাফতের স্বর্ণকণিকা |
| Author | আইনুল হক কাসিমী |
| Publisher | কালান্তর প্রকাশনী (সিলেট) |
| Edition | ১ম প্রকাশ, ২০১৭ |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.32 Kg |
| ISBN | 9789849047384 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
25 Ratings and 22 Reviews
পাঠকদের মন্তব্য
২২টি
MD Sajid Bin Absar , Nov 25, 2025
"বইটিতে অনেক গুরুত্ব পূর্ণ তথ্য আছে"
Mohammad Maruf , Mar 26, 2024
"ভালো একটি বই। বইটি পড়ার মাঝে কোনো বিরক্তবোধ আসে না।বইটি পড়ার সময় হারিয়ে যেতে মন চায় সে সময়ে।"
Shihab Uddin , Nov 27, 2023
"এ বইয়ে উসমানি খিলাফতের সোনার মতো কিছু কাহিনি, সভ্যতা, টুকরো ইতিহাস ও গল্পের সমাহার রয়েছে; যা বিভিন্ন দুর্লভ দুর্লভ কিতাব থেকে চয়িত। এবং যা পাঠ করলে উসমানি খিলাফতের এক অন্য দিগন্ত উন্মোচিত হবে আপনার সামনে।"
Md. Mahfuj Alam , Nov 20, 2023
"উসমানি খিলাফতের স্বর্ণকণিকা~ ইতিহাস আপনাকে জানাবে আপনার পূর্ববর্তী মানুষদের জীবনাচার ও কার্যক্রম সম্পর্কে। কিন্তু সেই ইতিহাসই যদি বানিয়ে ফেলা হয় বিকৃত, ভালো মানুষদের তুলে ধরা হয় খলনায়ক হিসেবে তাহলে তার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতেই হয়। তেমনি উসমানি খিলাফত সম্পর্কে বিভিন্ন কুৎসা রটিয়েছেন বিভিন্ন লেখক। আর সেইসব থেকে দূরে এসে কেউ যদি উসমানি খিলাফত সম্পর্কে জানতে আগ্রহী হয়, সেই স্বর্ণযুগ সম্পর্কে জানতে চায় তাহলে এই বইটি হবে অবশ্যপাঠ্য।"
Nayeem , Nov 19, 2023
"এই উম্মাহর শেষ খেলাফতের নেতৃত্বে যারা ছিল তারা আসলে কেমন ছিল? তাদের দ্বারা কি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছিল? কেমন ছিল সাধারণ মানুষের প্রতি তাদের আচরণ? তারা দ্বীনদারিতে কতোটা অগ্রসর ছিল এবং সমাজে কিভাবে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেছিল? এসব প্রশ্ন এবং অনেক মজার ঘটনা জানতে হলে এই বইটা পড়তে হবে।"
Ruponti Shahrin , Nov 12, 2023
"আমরা এই খেলাফতের বিভিন্ন যুদ্ধকাহিনী জানতে পারলেও খেলাফতের সোনাফলা মাটি-প্রকৃতি, সোনালি দিন-রাত আর সোনার সেই রাজা-প্রজাদের সম্পর্কে তেমন কিছু জানি না বললেই চলে! উসমানি খেলাফতের সুদীর্ঘ ছয় শতাধিক বছরের যুগ-যুগান্তর ও কাল-কালান্তরের বাঁকেবাঁকে ঘটে যাওয়া ঈমান জাগানিয়া ও হৃদয়ছোঁয়া স্বপ্নিল কাহিনী, বর্ণিল গল্প ও স্বর্ণালি ইতিহাসের এক অতুলনীয় সমাহার এই ‘উসমানি খেলাফতের স্বর্ণকণিকা’ গ্রন্থটি। এই বিষয়ে এত গোছানো লেখা পড়তেই ভালো লাগে।"
alamgir manik , Nov 2, 2023
"উসমানী খিলাফতের কিছু বর্ণালী এবং স্বর্ণালি টুকরো টুকরো ইতিহাস জানার জন্য এই বইটি একেবারেই পারফেক্ট।"
Manajir Ahsan Jamil , Oct 31, 2023
"উসমানি খেলাফতের বাস্তব সত্য কিছু ঈমানদীপ্ত, চমকপ্রদ ও শিক্ষণীয় কাহিনীর অনবদ্য সঙ্কলন বলা যায় গ্রন্থটিকে। সব মিলিয়ে চমৎকার একটি বই।"
আবু লাবীব , Oct 31, 2023
"গল্প—তথ্যের গলিপথে না হেঁটে; ঘুমজড়ানো চোখে মক্তবে যাওয়ার চিরচেনা মুখস্থ পথটির মতোই চিনিয়ে দেয় গন্তব্য। কিংবা মগজ গরম-করা তত্ত্বের বয়ানের মতোও শ্রান্ত করে না পাঠককে, অথচ জটিল সব বিষয় ও ব্যাপারকে ঠিক আপনজনের মতোই পরিচিত করে তোলে করোটির সমস্তটায়। মনের সঙ্গে অতীতের যোগ সৃষ্টিতে গল্পের তাই জুড়ি মেলা ভার। গল্প সাহিত্যের উচ্চতর এক শাখাই নয় কেবল; গল্প সময়ে সময়ে মানুষের জীবন ও যাপনে যোগ করে সজীব-সচেতন নতুন নতুন নানানরকম মাত্রা। সুস্থ-সচেতন মানুষের চিন্তা-চেতনা, বোধ-বুদ্ধি ও মানসিকতার বিকাশ ঘটাতে গল্পের বিকল্প-কিছু খুব কমই আছে বলে মন্তব্য বিদ্বানজনের। আর এই গল্প যদি হয় ইতিহাসের এমন কোনো মেঠোপথের—যে পথে কদমের রেখা ফেলে ছায়া হয়ে, মায়া হয়ে হৃদয়ে গেঁথে আছেন পূর্বসূরি অনুকরণীয়দের এক বিরাট কাফেলা—তাহলে! তাহলে তো শিক্ষা ও দীক্ষার মজলিস অনায়াসেই হয়ে ওঠে সোনালি রোদ্দরে মাখা মান্না ও সালওয়ার এক বিশাল প্রান্তর—মুঠো মুঠো, আঁজলা আঁজলা ভরেও যেখান থেকে নিয়ে এবং অন্যকে দিয়ে শেষ করার বা হওয়ার নয় তা। আইনুল হক কাসিমি রচিত ‘উসমানি খিলাফতের স্বর্ণকণিকা’ এমনই এক গল্পের বই—ইতিহাসের খেরোখাতার এক সোনালি পাতা। সুদীর্ঘ ৬২৫ বছর মুসলিমবিশ্বকে শাসন-করা ইসলামি এক শাসনব্যবস্থার উজ্জ্বল নাম—উসমানি খিলাফত। উম্মাহর শৌর্য-বির্য, শক্তি-সাহস আর প্রভাব ও দাপটের বিস্ময়কর মিনার এই উসমানি খিলাফত। দুনিয়া-কাঁপানো এই মুসলিম সাম্রাজ্যের শাসন-সীমানায় ছিল পৃথিবীর বর্তমান মানচিত্রের ৪২টি দেশের অবস্থান। এই শাসন ও এর শাসকদের বিরুদ্ধে তখন এবং এখনো ইসলাম ও মুসলিমবিদ্ধেষী পশ্চিমা ইতিহাসদের মিথ্যাচার ও দুর্বুদ্ধিতার কূটচাল থেমে নেই। অন্যান্য সালতানাতের সুলতান ও খলিফাদের মতো তাঁদেরও বিলাসপ্রিয়, নারীলোভী, মদ্যপ আর রক্তখেকো বর্বর শাসক হিসেবে চিত্রিত করার অপপ্রায়স চালাচ্ছে পশ্চিমা ও তাদের সেবাদাসরা। আর তাদের এমনসব গল্পের ফাঁদে পড়ে ভুলভাল জানায় ভরাট হচ্ছে অন্য সকল মানুষের পাশাপাশি এই উম্মাহরও কতিপয় মেধা ও প্রতিভা। আইনুল হক কাসিমির এই বই মূলত ওইসকল ইতিহাসবিদের চাওয়ার বিপরীতেই লেখা। তবে কাসিমি সরাসরি উসমানি খিলাফতের ইতিহাসের পথে হাঁটেননি; গল্পকে অবলম্ব বানিয়ে হেঁটেছেন এই খিলাফতেরই সময়কার সভ্যতা-সংস্কৃতির অনুচ্চারিত এমন কিছু চরিত্রে—যেসব চরিত্র পাঠকের মনে নিঃশব্দে বপন করে যাবে খিলাফত আলা মিনহাজিন নাবুওয়াহর বীজ।"
বইপড়ুয়া , Oct 29, 2023
"উসমানি খিলাফতের সোনালি দিনের গল্প। অত্যন্ত চমৎকারভাবে লেখক তুলে ধরেছেন। ধন্যবাদ লেখককে।"
safayet karim , Apr 29, 2023
"চমৎকার একটি বই।বিশেষ করে যারা ইসলামী ইতিহাস পড়তে চান পড়া শুরু করতে চান তারা এই বই দিয়ে শুরু করতে পারেন"
Sheikh Mohammed Taz , Jul 11, 2022
"উসমানি খেলাফতের স্বর্ণকণিকা! বইটিতে উঠে এসেছে উসমানিয়দের নানা গল্পগুচ্ছ। তাদের অন্দরমহল থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনের নানা কাহিনী নিয়ে লেখা হয়েছে বইটি, এবং এটা খুবই জনপ্রিয় একটি বই হিসেবে পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। শুনেছি বইটির দ্বিতীয় খণ্ড তৈরির কাজ চলছে। এ বইটি ইতিহাসের রেফারেন্স বললেও ভুল হবে না। বইটির সফলতা কামনা করছি।"
Abul Kasem Ahmed , Jun 3, 2022
"আলহামদুলিল্লাহ পড়লে মন ভরে যায়।"
Řahman Tabassum Přāptý , Mar 22, 2022
"অসাধারণ ভালো একটি বই।পুরো মাখন!"
Shihab Hossain , Aug 26, 2021
"Lekhok ke aro sotoko vabe well source theke information niye book likhte hobe .website ba fb page theke noy"
Tanim Mahmud , Aug 4, 2021
"সময় উসমানি খেলাফত নিয়ে জানার তুমুল আগ্রহ ছিল। প্রগতি সব বইয়ের ভিড়ে কদাচি ৎ বিস্মৃতিও ঘটতো। কখোনো আবার ইতিহাসের কোন গ্রন্হে লেখক হারানো সেই খেলাফতকে টেনে আনলে,পুরনো ঘা তাজা হয়ে উঠতো। বন্ধু ইমরান নাজীর আমার মত বইপোকা ছিল জানি না এখনো আছে কি না। একবার সে যাত্রাবাড়ী কিতাব মার্কেট থেকে কিছু বই আনে। দিনটি ছিলো বৃহঃস্পতিবার,পড়ার তেমন চাপ ছিল না। মাগরিবের পর বই এর খোঁজে তার বাক্স ঘাটতেই কালান্তর প্রকাশনির “উসমানি খেলাফতের স্বর্ণকনিকা” বইটা বের হয়ে এল। মনে পরে এক বৈঠকে মাত্র দেড় ঘন্টায় বইটার আদ্যোপান্ত পড়ে শেষ করি। সেই যে প্রথম দশ জন সুলতানের নাম মুখস্ত করেছি আজও মনে আছে। ছয় ছয়টি শতাব্দি প্রবল প্রতাপে বিশ্ব শাসন করেছে ওসমানী খেলাফত। সুদীর্ঘ সময়ের উত্থানের গল্প, শাসক ও শাসিতদের অবস্থা ও ধারাবাহিক খোদাভীরু সুলতানদের ফিরিস্তি। বলা যায় একমুঠোয় উসমানি খেলাফতের উত্থানের স্বর্ণালী উপাখ্যান। লেখক আইনুল হক কাসেমী তার ক্ষুরধার কলমের পরিচয় দিয়েছেন ক্ষুদ্র মলাটের বইটিতে। যা ইতিহাসের যে কোন ছাত্রকে মুগ্ধ করতে সক্ষম। এ পর্যন্ত সুলতান কাহিনি, সানজাকই ওসমান, আলী সাল্লাবীর বইসহ উসমানী খেলাফত সম্পর্কে যা যা পড়েছি, উক্ত বইয়ে বর্ণীত এমন চমকপ্রদ ঘটনা পেয়েছি যা অন্যগুলোতে নেই। বইটির লেখনীর মযবুত বুনট আমাকে যেভাবে মুগ্ধ করেছে সেভাবে অন্য ইতিহাসগ্রন্থ করে নি। এ বই কখনো আমার যোদ্ধা সত্তাকে আন্দোলিত করেছে। কখনো সবক দিয়েছে বিনয়ের, কখনো বা খোদাভীরুতাৱ । এটি পড়ার পর কবির ধ্রুব সত্য চরণটির মর্মার্থ উপলব্ধি করেছি। * শুকনো রুটির সম্বল করে সে ঈমান আর সে প্রানের জোড়ে, ফিরেছে জগত মন্থন করে সে শক্তি আজ ফিরিয়ে আন আল্লাহু আকবার রবে পুনঃ কাঁপুক বিশ্ব দূরবিমান"
Nakib Khan , Apr 10, 2021
"#কালান্তর_ওয়াফিলাইফ_রিভিউ_প্রতিযোগিতা 📚 বুক রিভিউ 📚 বইয়ের নাম ঃ উসমানি খেলাফতের স্বর্ণকণিকা লেখক ঃ আইনুল হক কাসিমী বিষয় ঃ ইসলামের ইতিহাস ও ঐতিহ্য প্রথম প্রকাশ ঃ একুশে বইমেলা, ২০১৮ প্রকাশনী ঃ কালান্তর মুদ্রিত মূল্যঃ ২০০৳ পৃষ্ঠা সংখ্যা ঃ ১৫০ রেটিং ঃ ৮.৫/১০ ইতিহাসের পাতায় সময় তখন ১২৫৮ সাল। যে বছর মোঙ্গল নেতা হালাকু খান কর্তৃক ধ্বংস হয় আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাদ শহরের। বাগদাদের পতনের মাধ্যমে সমাপ্তি ঘটে ৫০৮ বছরের বায়োবৃদ্ধ আব্বাসীয় খিলাফতের। কিন্তু যেই বছর ইরাকে আব্বাসীয় খিলাফতের পতন ঘটে ঠিক সেই বছরই পশ্চিম আনাতোলিয়ায় আরতুগ্রুল গাজি ও হালিমা সুলতানার ঘরে জন্ম গ্রহণ করেন তৃতীয় সন্তান। নাম উসমান বিন আরতুগ্রুল। সেই সময় কে জানতো যে এই ছোট শিশুটিই একসময় বড় হয়ে গড়ে তুলবে এক মহান সাম্রাজ্যের!! যেই সাম্রাজ্যের মোট ৩৭ জন শাসক ৬২৫ বছর ব্যাপী এশিয়ার মাইনর, গোটা আনাতোলিয়া, বলকান, ককেশাস অঞ্চল, দক্ষিণ আফ্রিকা, পূর্ব প্রাচ্য, উত্তর পূর্ব ইউরোপসহ পৃথিবীর ৪২ টি দেশ নিয়ে প্রায় ৫২ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা শাসন করেছিলো। এই সাম্রাজ্যের নাম উসমানীয় সাম্রাজ্য বা অটোমান এম্পায়ার। বিখ্যাত সমাজবিজ্ঞানী ও ঐতিহাসিক ইবনে খালদুনের মতে, " যেকোনো সাম্রাজ্যের স্থিতিকাল একশ বছর। তার পর সেই সাম্রাজ্যের পতন ঘনিয়ে আসে। " কিন্তু উসমানীয় সাম্রাজ্যের বেলায় তেমনটা ঘটে নি। অটোমান সাম্রাজ্যের বিশাল গগনচুম্বি সফলতার মূল কারণ ছিল আল্লাহ ও তাঁর রাসুলের প্রদত্ত জীবন বিধান ইসলাম। অটোমান সাম্রাজ্যের প্রায় সকল সুলতান ই আল্লাহর এই বিধানকে আকঁড়িয়ে ধরে তা বাস্তবায়ন করার চেষ্টা করেন। অটোমান সাম্রাজ্যের স্থায়ীত্বের মূল ভিত্তি ছিলো ঈমান, ইসলাম ও ন্যায়বিচার। এই " উসমানীয় খিলাফতের স্বর্ণকণিকা " বইটি আপনি পাঠ করলে উসমানীয় সাম্রাজ্যের ন্যায় বিচার, শাসকদের খোদাভীরুতা, দ্বীন প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা, একই অঞ্চলে ইহুদি, খ্রিস্টান, মুসলমান এর সমতা রক্ষা করা, দ্বীনের প্রতি সুলতানদের একনিষ্ঠতা, মুসলিম রাষ্ট্রে অমুসলমানদের সর্বোচ্চ মানবাধিকার রক্ষায় সুলতানদের প্রচেষ্টা ইত্যাদি জানতে পারবেন। কিভাবে ছোট একটা জায়গির থেকে ইসলামের প্রতি অগাধ বিশ্বাস নিয়ে একটা বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করা যায় এবং একটা বিশাল সাম্রাজ্যের সুলতান হয়েও কিভাবে সাধামাটা জীবন উপভোগ করা যায় তা এই বইয়ে সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। ইসলামের উপর আঘাত আসলে কিভাবে দ্বীনকে কঠোর হস্তে রক্ষা করতে হয় এবং কিভাবে যুদ্ধের ময়দানেও শত্রুকে সুন্দর আচার ব্যবহার দ্বারা প্রভাবিত করা যায়, একটি সমাজ কিভাবে চলা উচিত, রাষ্ট্র কিভাবে চলা উচিত, মুসলিম রাষ্ট্রে অমুসলমানদের প্রতি সুলতান ও সেই রাষ্ট্রের জনগনের কী কী কর্তব্য, দূর্বলের প্রতি সবলের ব্যবহার, গরীবের প্রতি ধনীর আচরণ এর অসাধারণ সব বর্ণনা পাবেন এই বইয়ে। কিন্তু পরিতাপের বিষয় হলো, উসমানীয় সাম্রাজ্য নিয়ে পশ্চিমা গবেষকরা অনেক মিথ্যা প্রপাগাণ্ডা ও বিকৃত ইতিহাসের আশ্রয় গ্রহণ করে। অনেক সুলতানদের তারা ক্ষমতালোভী, নারী লোভী, লম্পট, অত্যাচারী, বর্বর, রক্তপিপাসু ইত্যাদি বলে অবিহিত করে থাকে। কিন্তু তাদের এই প্রপাগাণ্ডাগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট প্রমাণিত হবে এই বইটি ভালোভাবে অধ্যয়ন করলে । ইসলামের বীরত্বগাঁথা ইতিহাস ও হারানো ঐতিহ্য সম্পর্কে অনেক অজানা জিনিস জানতে বইটা সহায়ক ভূমিকা পালন করবে। ** তাই আপনি যদি উসমানীয় সাম্রাজ্য সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আপনার উচিত সর্বপ্রথম এই বইটি পড়া। এই বইয়ের উসমানীয় সাম্রাজ্য নিয়ে একটা সুন্দর ধারণা পাবেন যা আপনাকে উসমানীয়দের ইতিহাস জানতে আরও আগ্রহী করে তুলবে। বইটা একবার পড়া শুরু করলে একদম শেষ না করে টেবিল থেকে উঠতে মন চাইবে না 😊 📖 বইটি আপনারা পাবেন প্রগতি.কম, কালান্তর প্রকাশনীর নিজস্ব পেইজ , ওয়াফিলাইফ.কম সহ আপনাদের নিকটস্থ অভিজাত লাইব্রেরিগুলোতে। -- মাহমুদ রেজা খান নকীব"
শেখ আফজাল হোসেন , Mar 4, 2020
"ইসলামের শত্রুদের উসমানীয় খিলাফতের ইতিহাস নিয়ে মিথ্যাচারের সমুজিত জবাব উক্ত বইটি। মাশাআল্লাহ, লেখক খুব সুন্দরভাবে উসমানীয় খিলাফতের সত্য ইতিহাস তুলে ধরেছেন।"
Shakil Ahmed , Oct 14, 2019
"তৎকালীন সময়ে উসমানীয় সম্রাজ্য ছিল মুসলিমদের প্রাণকেন্দ্র। মুসলিমদের কাছথেকে এর সঠিক ইতিহাস পাওয়া যায় না। এজন্য আমরা অনেকেই ভুল বুঝি। এই বইটি ভুল ভাঙ্গানোর জন্য যথেষ্ট হতে পরে। সত্য বলতে বইটি অসাধারণ।"
Abdullah Noman , Oct 3, 2019
"তাতারীদের আক্রমণে মুসলিম বিশ্ব থর থর করে তখন কাঁপছিল।ইসলামের নাম নিশানা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। ইসলামী খেলাফত ব্যবস্থা প্রায় নিভু নিভু হয়ে জ্বলছিল। কিন্তু ইসলাম তো নিভে যাওয়ার মতো কোনো ধর্ম নয়। ঠিক সেই সময় উসমান বিন আর্তুগ্রুল এর মাধ্যমে তুরস্কে ওসমানী খেলাফত গড়ে উঠতে থাকে। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন পর্যন্ত তারা খেলাফত দাবি করেনি। বরং আব্বাসী খেলাফত এর অধীনে তারা আমির হিসেবে তাদের কার্যক্রম চালাতে থাকে।কিন্তু যখন আব্বাসীয় খেলাফত একদল অকর্মন্য অযোগ্য খলিফার হাতে পড়ে ধ্বংসপ্রায় অবস্থা হয়ে পড়ে , তখন উসমানীয় খেলাফতের মহান সম্রাট সেলিম ওসমানী খেলাফত ঘোষণা করে। উসমানি খেলাফতের শুরুটা খুব সাদামাটাভাবেই হয়েছিল। এক বসতির আমির হতে আস্তে আস্তে একটি খেলাফত ব্যবস্থায় তার রূপ নেয়। কথিত আছে প্রত্যেক জাতির এক একটি বৈশিষ্ট্য থাকে তেমনই তুর্কি জাতির বৈশিষ্ট্য হলো তাদের দুজন কোথাও একত্রিত হলে একটি শাসন ব্যবস্থা গড়ে তোলে। উসমানি খেলাফতের দিকে তাকালে এমনটিই মনে হয়। উপমহাদেশের সাথে উসমানি খেলাফতের রয়েছে নিবিড় সম্পর্ক। খিলাফত আন্দোলন কে ঘিরে উপমহাদেশে ব্রিটিশ কালে এক বিরাট আন্দোলনের সূচনা হয়।আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম খেলাফত পুনরুদ্ধারের মহান উদ্দেশ্য নিয়ে তাতে যোগদান করেছিলেন। যদিও তা পূর্ণতা লাভ করেনি বরং গাদ্দা রের কবলে পড়ে খেলাফতের দীপশিখা নিভে যায়। উসমানী খিলাফতের ইতিহাস আমাদের প্রায় অজানাই ছিল। তবে ইদানিং দিরিলিস আর্তুগ্রুল এর মাধ্যমে ইতিহাস মানুষ অনেকটাই জানছে। আলোচ্য বইটিতে উসমানীয় খেলাফতের ইতিহাস সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে। তবে এতটা সংক্ষিপ্ত নয় যে বুঝতে সমস্যা হবে বরং সাধারণের বোঝার উপযোগী করে লেখা হয়েছে। বইটির অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে গল্পের আকারে ইতিহাস তুলে ধরা হয়েছে।ইতিহাস নিয়ে লেখা বই পত্রে ক্ষেত্রে এই ধারা বিরল বলা চলে। ফলে একজন সাধারণ পাঠকের কাছে পড়তে বিরক্ত লাগবে না। আপ তথ্যসূত্রের কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে একটি স্বয়ংসম্পূর্ণ বই । কারণ লেখক তাতে অসংখ্য অগণিত তথ্যসূত্র উল্লেখ করেছেন। তাই বলা যায় এটি একটি সমৃদ্ধ বই। ওসমানী খেলাফত 1924 সালে এসে বিলুপ্ত হয়। তাই এখনো 100 বছর পূর্ণ হয়নি এই খেলাফতের। বইয়ের কথা বলতে গেলে লেখক এর লেখা ছিল খুবই সাবলীল ও সহজ। বইয়ের বাইন্ডিং এবং দামও ছিল নাগালের মধ্যে।"
Moinuddin Ahmed , Sep 28, 2019
"মুসলিমদের অন্যতম দীর্ঘমেয়াদী শাসণকাল উসমানী সম্রাজ্যের শাসণামল। তিন মহাদেশজুড়ে বিস্তৃত এই সম্রাজ্য দীর্ঘকাল মুসলিম বিশ্বের নেতৃত্বদান করে। উসমানী সম্রাজ্যের দীর্ঘ ৬ শতাধিক বছরের শাসণামল হাজারো বিস্ময়কর ইতিহাসের উপাখ্যানে পরিপূর্ণ। তেমনি এককালের প্রভাবশালী এই সম্রাজ্য নিয়ে ইতিহাসের বিকৃতিও নেহায়েত কম হয়নি। আরব-তুর্কি জাতীয়তাবাদের উত্থানে আরবরা যেমন তুর্কিদের শোষক ভাবতে শিখেছে তেমনি তুর্কিদের কাছে আজ আরবরা বিশ্বাসঘাতক।আনাতোলিয়া বাদে অন্যান্য যেসব অঞ্চলে উসমানী শাসণ বজায় ছিল তারা তো বটেই খোদ তুর্কিদের কাছেই ঈমানী চেতনার এসব শাসকদের ইতিহাস ভুলে যাবার মত অবস্থা। উসমানী সম্রাজ্যের মহান শাসকদের, ইনসাফের শাসণামল, সম্রাজ্যের বিভিন্ন ঈমানদীপ্ত ঘটনার চমৎকার একটি সংকলন এই বই।"
Saroar , Jan 6, 2018
"উসমানী খিলাফাতের আছে এক মহান ইতিহাস। যা হয়ত অনেকেই জানেনা। আর যারা জানেন তারা ইউরোপীয় চিন্তা ধারার আলোকে জানেন। যা মুসলিম হিসাবে তাকে আরো ইসলাম বিরোধী করে তোলে । এজন্য দেখা যায় মুসলিম শিক্ষিত শ্রেণী ইসলামী ব্যক্তি ও জাতির ইতিহাস নিয়ে গর্ব না করে এর সামান্য ভুল চোখে দেখেন। এ কারণে তাদের কাজ-কর্মে ইসলামী নীতির বলদে ইউরোপীয় চিন্তা কাজ স্থান পায়। অথচ মুসলিম জাতির নিজেদের গর্ব করার মত উপাদান আছে ।তেমনি একটি বই 'উসমানি খেলাফতের স্বর্ণকণিকা' কেনার মত , পড়ার মত একটি বই।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"উসমানি খিলাফতের স্বর্ণকণিকা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: