১ম প্রকাশ, ২০২২
উনুন
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | উনুন |
| Author | রুহুল আমিন (গল্পকার) |
| Publisher | অন্যপ্রকাশ |
| Edition | ১ম প্রকাশ, ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 120 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.35 Kg |
| ISBN | 9789845028226 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
7 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
Sakib , Feb 11, 2023
"#উনুন #পাঠ_অনুভূতি ♦এক নজরেঃ •উপন্যাসের নামঃ উনুন •লেখকঃ রুহুল আমিন •ধরনঃ সামাজিক, মনস্তাত্ত্বিক •প্রকাশনীঃ অন্যপ্রকাশ •প্রচ্ছদঃ মো. সাদিতউজজামান •মুদ্রিত মূল্যঃ ৩০০ •পৃষ্ঠা সংখ্যাঃ ১২০ •প্রকাশকালঃ একুশে বইমেলা ২০২২ লেখনীতেঃ রিফায়াত হাসান সাকিব ♦ভূমিকাঃ মাঝে মাঝে পৃথিবী জুড়ে বয়ে চলা অসাধারণ বিশেষণগুলো অনুভব করতে করতে তা নিজের চোখে দেখতে ইচ্ছে করে খুব । বারেবারে মনে হয় এই বিশেষণগুলো একেকটি মানবজীবনে আবেশিত করা সৌন্দর্য, যা কখনও দেখতে পেলেই স্তব্ধ হয়ে যেতে হবে মুগ্ধতা নিয়ে । এই যে মুগ্ধতা নিয়ে স্তব্ধ হয়ে যাওয়া, পুরো বিষয়টাই তো বিশেষণ । পৃথিবী জুড়ে এই বিশেষণগুলোই মানবজীবনকে প্রভাবিত করে রাখে । হায়রে সেই প্রভাবিত করে রাখার মধ্যেও সৌন্দর্যের এক নতুন আকর্ষণ । ♦পারিপার্শ্বিক দিকঃ অনেকগুলো দিন পরে, একই দিনে দুইটা উপন্যাস পড়া হলো আমার । ইদানিং একেকটা উপন্যাস পড়ার পরেই আমার অনেকটুকু দূরত্ব থেকে যায় । বারেবারে মনে হয় একটা নির্দিষ্ট সময় দূরত্ব থেকে যাবে যেন অযথাই । কিন্তু কেনো তা আমার জানা নেই । যাহোক, হঠাৎই মনে হলো আমার বইয়ের টেবিলে থাকা বইগুলো না পড়ে বইয়ের শোকেস থেকে না পড়া একটা বই বের করি । যা বের করে কিছুক্ষণ ভাবলাম, এটাই পড়বো আজ রাতটা । সেটাই উনুন । বইটা পড়া শুরু করেছিলাম ঠিক রাত ১টা ৩০ মিনিটে । পড়া যখন শেষ হয়ে গেল তখন সময়টা রাত ৩টা ৩৫ মিনিট । ♦নামকরণঃ মানুষ অভ্যাসে বাঁচে । এই একেকটি অভ্যাস, একটা সময় গিয়ে অনুভূতির দিক থেকে নতুন আবেশ সৃষ্টি করে । সেই আবেশে বিশেষণ যেন আরো ঠিকরে বেরিয়ে আসে । একেকটি অভ্যাসের বশে করা কাজে কখন যেন অনেকগুলো দিন পরে মায়া জড়িয়ে আসে । উনুন, সেরকমই এক মায়ার গল্প । যে মায়ায় জড়িয়ে থাকে, যে কোনো ধরনের অভ্যাসের কাজেই নিজেকে হঠাৎই হারিয়ে ফেলে সেই মায়া পাওয়া বা না পাওয়ার চিরন্তন টান । হায়রে মায়া! দুনিয়া জুড়ে এই মায়াই মানুষকে অনুভূতিতে আঁকড়ে রাখে । আগুন জুড়ে থাকা অভ্যাসের বশে থাকা বাবুর্চির মন জুড়ে থাকা মায়া যেন ছড়িয়ে ছিটিয়ে বসে থাকে প্রকৃতির আবেশে আবহে । ♦ফ্ল্যাপে লেখাঃ নিথুয়া পাথারের বিরান পৃথিবীতে সীতাকুণ্ডের কিশোর রশিদ এক বুক অভিমান নিয়ে ঠাঁই নেয় চট্টগ্রাম শহরের জব্বার হোটেলে । জব্বার হোটেল যেন হয়ে ওঠে রশিদের উষ্ণ নীড় । কিন্তু বিধি বাম । কিশোর রশিদ সেই জব্বার হোটেলের উনুনের উষ্ণ আগুন বুকে নিয়ে ঠাঁই পায় নুরু বাবুর্চির উনুন রাজ্যে । ক্যালেন্ডারের পাতা বদলাতে থাকে । আগুনের সাথে সখ্য, ভালোবাসা, ভয় আর টিকে থাকার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে একটু একটু করে রশিদও যেন উনুনের মতো জ্বলজ্বলে হয়ে ওঠে । ‘উনুন’ এক কিশোরের উনুনতপ্ত মানুষ হয়ে ওঠার উপাখ্যান । ♦প্রচ্ছদঃ প্রচ্ছদশিল্পী সাদিত ভাইয়ের করা প্রচ্ছদ আমার সবসময়ই প্রিয় । বিষয়টা হলো, তিনি উপন্যাসের প্রতিটি সূক্ষ্ম বিষয় নিয়ে এত সুন্দর করে প্রচ্ছদ তৈরি করার চেষ্টা করেন যা আমার চোখে স্নিগ্ধতা নিয়ে আসে । এই স্নিগ্ধতায় চোখ ছোট হয়ে আসে, যাতে থাকে একরাশ মায়া । এটা অসাধারণ একটি প্রচ্ছদ ছিল । ♦পাঠপ্রতিক্রিয়াঃ √এই উপন্যাসটি আমি যখন প্রথম পড়া শুরু করলাম আজ, তখন মনে হলো যেন আমি ভাবার চেষ্টা করছি এটা নামের সাথে কতটা জুড়ে থাকতে পারে উপন্যাসের পটভূমি । কিন্তু যত উপন্যাসের মাঝে ঢুকে গিয়েছি, তত আমি আটকে গিয়েছি । বারবার মনে হয়েছে, আমার শরীরের ভিতর থাকা মনটা আমাকে বাধ্য করেছে পড়তে থাকাবস্থায় ভাবতে । এই উপন্যাসটির আবেশ ভীষণই অন্যরকম ছিল তাই আমার জন্য । যাহোক সম্পূর্ণ অন্য ধরনের ভীষণই ভিন্ন রকমের জীবনের পেশার মানুষের গল্পের জীবনধারা নিয়ে ফুটিয়ে তোলা এই বিবিধ পরিস্থিতিতে ভেসে আসা পটভূমিতেই আমি মুগ্ধ । তারপরে সেই পটভূমি অনুসারে উপন্যাসটি যেভাবে সাজানো হয়েছে তা রীতিমতো অবাক হয়ে যাওয়ার মতো ছিল । আমি যত পড়ছিলাম তত ভাবছিলাম । এটা এত সুন্দর কেনো! পাঠক হিসেবে যত নতুন ধরনের লেখা, নতুন ধরনের গল্প, চেনা বিভিন্ন শব্দ দিয়ে পুরোপুরি আলাদা রকমের গল্পের মায়ায় ভেসে যেতে পারবো, তত পাঠক হিসেবে আমি তৃপ্তিতে ভুগতে থাকবো । এই উপন্যাসটা পুরোপুরি সেরকমই । যেভাবে উপন্যাসটি সাজানো হয়েছে, এবং তার জন্য পটভূমিতে যে মোড় এসেছে, আবেশ পাল্টেছে তাতে আবহের অসাধারণ ব্যবহার করা হয়েছে । √উনুন! মানুষের জীবনের অভ্যাসে মায়া পড়ে যাওয়ার গল্প । উনুন! মায়ারাজ্যে বিচরণ করতে চাওয়া অবহেলা পাওয়া বা না পাওয়ার কষ্টে কল্পনা করতে না চাওয়ার অনুভূতির গল্প । বাবুর্চিদের রান্না, তাদের আচার-অনুষ্ঠানে এসে হাসি তামাশা করার পাশাপাশি তাদের জীবনযাপনে ছিটিয়ে থাকা এত বছরের অভ্যাসের পাশাপাশি এটি এক মায়ার আজন্ম বিচরণের গল্প । আগুনে মন পুড়ে যাওয়ার উপাখ্যান এটি । সীতাকুণ্ড, চট্টগ্রাম কিংবা তার পাশাপাশি থাকা আবহের আবেশ নিয়ে জীবনধারায় বিশেষণ নিয়ে পটভূমি গড়ে তোলা গল্প হলো, উনুন । এই ভিন্ন রকমের উপন্যাসের জন্য ভাবাবেগ বা মনস্তাত্ত্বিক যে বিশেষণ উপন্যাসে দেখানো হয়েছে তা অসাধারণ ছিল । আমি রীতিমতো মুগ্ধতা নিয়ে এই উপন্যাসটি পড়েছি । মায়া, কষ্ট কিংবা অনুভূতিতে ভালোবাসা প্রতিটি আবেশ সৃষ্টি হওয়ার মনস্তাত্ত্বিক ভাবাবেগ দারুণ ভাবে এসেছে উপন্যাসে । এছাড়াও উপন্যাসে কিছু হাস্যরসের পরিস্থিতি এসেছে, যা দারুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে । √একটি উপন্যাসের পটভূমি সাজানোর পরেই তার পরে যার অবস্থান, তা হলো সেই পটভূমি অনুসারে চরিত্রগুলো যথাযথ অনুযায়ী সাজানো । এই উপন্যাসে চরিত্র গঠন কিংবা তার জন্য সেই অনুযায়ী পরিস্থিতির আবহ সৃষ্টি করা বেশ অসাধারণ ছিল । যেহেতু আগুন, রান্না, বাবুর্চি এই পেশার সাথে বিভিন্ন বিশেষণে বিশেষায়িত হওয়ার বিষয় ছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে মনস্তাত্ত্বিক আবহ ফুটিয়ে তোলার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যা অসাধারণ ভাবে এসেছে । প্রতিটি চরিত্র গঠন এবং তাদের সংলাপ বেশ সুন্দর ভাবে এসেছে । তাদের চরিত্রের জীবনের বেড়ে ওঠার পরিস্থিতি অনুযায়ী আঞ্চলিক ভাষার প্রয়োগ বেশ যথাযথ ছিল । এবং তা উপন্যাসে দারুণ ভাবে এসেছে । ♦প্রকাশনীঃ অন্যপ্রকাশ প্রকাশনী হিসেবে সবসময়ই অসাধারণ কাজ করে থাকে । তারা বইটি যেভাবে বাঁধাই করে থাকে তা বেশ লাগে । এই বইটির ক্ষেত্রেও তাই । বইটি ধরে রাখতে বেশ লাগে । তাদের বাঁধাই করা বইয়ে পৃষ্ঠার ধরন বেশ সুন্দর থাকে । তাদের এই পৃষ্ঠাগুলোতে থাকা শব্দের আকৃতি কিংবা বইয়ের প্রচ্ছদ অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা কাজগুলো বেশ ভালো ভাবেই করা হয়ে থাকে । তাছাড়া টাইপিং মিস্টেক সামান্য কিছু আছে, যা পড়তে তেমন সমস্যা লাগেনি । ♦লেখক প্রসঙ্গেঃ লেখক রুহুল আমিন এর লেখা আমার আগে পড়া হয়নি । তবে বোধহয় অন্যপ্রকাশ এর ফেসবুক গ্রুপে কয়েকটা ছোট পোস্ট করা হয়েছিল । যাহোক এই বইটি আমার নেয়া হয়েছিল, উপন্যাসের নামটির সাথে অন্যরকম কিছু আবেশ টের পাচ্ছিলাম বলে । এখন বারবার মনে হচ্ছে লেখকের এই ধরনের লেখনী যদি না পড়তে পারতাম তাহলে পাঠক হিসেবে আমার পাঠক মন পূর্ণতা পাওয়ার একটুখানি ফাঁকা থেকে যেতো । এই দারুণ ভাবাবেগে গড়ে ওঠা, বিরান নগরীতে করে ফেলা উনুন থেকে রূপক অর্থে ফুটিয়ে তোলা আগুনের মাঝেও মায়া নামক আবেশিত করার এক মাধ্যমকে বেশ অসাধারণ শব্দপ্রয়োগ এবং বর্ণনা করে তিনি ফুটিয়ে তুলেছেন । তার অন্যান্য রকম গল্পের, অন্য রকম হাতছানি দেয়া পড়ার মতো করে অপেক্ষায় থাকা কোনো উপন্যাস পড়ার অপেক্ষায় রইলাম খুব । ♦রেটিংঃ ৪.৮/৫ ♦উপসংহারঃ হঠাৎই মনে হচ্ছে যেন উপন্যাসের চরিত্ররা আমার মনের মাঝেই নিজ নিজ স্থানে আয়েশ করে চলাচল শুরু করে দিয়েছে । পাঠক হিসেবে তখন নিজেকে অনেকটা খুশি খুশি লাগে । এই এত এত চরিত্র, যাদের ভিন্ন রকম মানসিকতা তাদের নিজের মনেই ধারণ করতে বেশ লাগে । বারবার মনে হয় যেন এদের জীবনকে নিজের চোখ দিয়েই বয়ে চলা দেখতে মনের মাঝেও রেশ ছুঁয়ে দেখতে দেখা যায় । আরো আমার পাঠক জীবনে কত কত চরিত্র আসবে, কত জীবনের গল্পে আমি একটা অংশ হবো । পড়ার সময়ে অদ্ভুত একটা আকর্ষণ টের পেয়েই তাদের নিয়ে ভাবতে গিয়ে হাসতে থাকবো । পাঠক জীবনটিও বড় অদ্ভুত, এই অদ্ভুত জীবনেও খুবই মায়া, প্রচণ্ড মায়া! যে মায়া জড়িয়ে বসে থাকাটাও কেমন যেন একটা আবেশ দিয়ে যাবে ।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"উনুন" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: