১ম প্রকাশ, ২০১৭
উচ্চ জীবন
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
How Psychology Works
ডিকে পাবলিশিং
খুব পড়ি বুঝে পড়ি
মাওলানা সাফওয়ান হাবীব রাইয়ান
পরীক্ষার সাতসতেরো
মাসুম আবদুল্লাহ
প্রিয় তলেবে এলেম তোমাকে বলছি
হাফেজা মার্জিয়া উম্মে হাবীবা
তুহফাতুল মুতাআল্লিম শরহু তা’লিমুল মুতাআল্লিম - আরবি-বাংলা
আল্লামা শায়খ বুরহান উদ্দীন আযযারনূজী র.
এসো খত্বে রুক‘আ শিখি
মাওলানা মাসুদুর রহমান
বইটির বিস্তারিত দেখুন
| Title | উচ্চ জীবন |
| Author | ড. মোহাম্মদ লুৎফর রহমান |
| Publisher | উৎস প্রকাশন |
| Edition | ১ম প্রকাশ, ২০১৭ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 95 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | আত্মউন্নয়ন ও মোটিভেশন |
| Weight | 0.18 Kg |
| ISBN | 9789849238041 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
4 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টি
MSI KHAN , Feb 8, 2021
"একটি বই শেষ করার আনন্দ কখনো শব্দে ধারণ করা যায় না। বইটির কিছু অসাধারণ কথা আপনাদের সাথে শেয়ার করলাম- ০১. এ দেশে কিন্তু নারীর সেবা ও স্নেহের কোন মূল্য নেই। ০২. যে দেশে নারীর কিছুমাত্র সম্মান নাই, যেখানে সে হাসলে মানুষ তাকে চরিত্রহীন বলে সন্দেহ করে! ০৩. চরিত্রহীনতার দোষে স্বামী পত্নীকে হত্যা করেন, কিন্তু একই অপরাধে কোন নারী স্বামীকে হত্যা করেনি। ৪. নিজের চরিত্রে কি কোন দোষ থাকে না যে পরের দোষ ধরি? শুধু দোষ ধরে কোন কালে কারো চরিত্র ভালো করা যায় না। ৫. মানুষকে বড় করবার এক প্রধান পথ তাকে পুস্তকের সঙ্গে পরিচিত করে দেওয়া। ৬. প্রেমের কথা না ভেবে শুধু বয়সের খোরাক জোগাবার জন্যে যার বিয়ে হয় তা হয় বড় নিকৃষ্ট। ৭. শহরের অনেক অর্থশালীর মন পাপে ভরা। ৮. দস্যু যদি মানুষ খুন করে হাসতে থাকে তাহলে কি তাকে সুখী বলা যায়? ৯. মহা মনুষ যারা, তারা মানুষকে একটা কঠিন কথা বলে বেদনায় হয়তো সারা রাত্রি ঘুমান না। ১০. ন্যায়-অন্যায়ের কথা না ভেবে বিবেককে হত্যা করে বহু মানুষ অর্থ জমিয়ে বড়লোক হয়। ১১. মনের উন্নতির সঙ্গে সঙ্গে মানুষের সুখ-দুঃখের জ্ঞান বদলাতে থাকে। ১২. লোকে কি বলে, এই সর্বনাশ চিন্তা মানুষকে শয়তান অপেক্ষাও অধম করে ফেলে। ১৩. যারা টানাটানি করে জীবন কাটাতে অভ্যস্ত তাদের টানাটানি বোধ হয় কোন কালে শেষ হবে না। ১৪. পল্লীর মানুষই জাতিকে বাঁচিয়ে রাখে। অর্থ দিয়ে, হৃদয়ের রক্ত দিয়ে তারা জাতির সেবা করে। ১৫. বারুদে আগুন দিলে যেমন জ্বলে ওঠে, পণ্ডিত মানুষের সহবাসে প্রতিভাও তেমনি করে জ্বলে ওঠে। ১৬. যে পণ্ডিত বা দার্শনিক সস্মান ও অর্থ লালসায় রাজা সম্মুখে হীন হয়ে ব্যক্তিত্ব হারিয়েছেন তার সাহিত্য ও জ্ঞান সাধনা বৃথা। ১৭.কাজহীন জীবন শত পাপের আবাস। ১৮. মানুষের ব্যথা না জাগে, তাহলে তুমি ধর্ম উৎসব কর, আরব দেশে যাও, তোমার বেতন এক সহস্র টাকা হোক, তুমি আসলে ছোট। (যখন এই উক্তিটি লেখেন তখন হাজার টাকা ছিল সর্বোচ্চ বেতন) ১৯. জ্ঞান দান অপেক্ষা শ্রেষ্ঠ দান আর নাই। ২০. জীবনকে যদি উন্নত করতে না চাও, তবে ধীরে ধীরে তোমার পতন হতে থাকবে। মানুষ একই অবস্থায় থাকতে পারে না। তাকে সামনে এগোতে হবে, নইলে পেছনে হঠতে হবে, এইটে হচ্ছে স্বাভাবিক নিয়ম। ২১. কে সেই নরপিশাচ, যে দরিদ্রের বুকের রক্ত নিংড়ে গৃহিণীর গয়না প্রস্তুত করে? ২২. জীবনের পাপ ও কলঙ্ক মুছতে চেষ্টা না করে আল্লাহ দয়াময় একথা বলো না। ২৩. মানুষের সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করে, যে খোদার সঙ্গে প্রেম করতে যায় তার বুদ্ধি খুব কম। ২৪. মানুষ প্রেম হতে জন্মেছে, ভালবাসা তার স্বভাব। ২৫. খোদার সঙ্গে যে আত্মীয়তা করেছে, হউক সে দাসীর ছেলে, তাকেই শ্রদ্ধা করতে হবে। ২৬. মা-বাপ নিচে বসলে তুমি কখনও উচ্চাসনে বসবে না। উপার্জনক্ষম হয়ে মা-বাপকে রেখে কখনও দধির প্রথম অংশ এবং মাছের মাথা খাবে না, তোমার ছেলেপেলেকেও দেবে না। ২৭. মানুষকে যদি ছোট করে রাখা হয়, সে তার শক্তির কথা বুঝবে না। তুমি নারী বলে তোমাকে দেশের মানুষ ছোট করে রেখেছে।....স্বামী তোমাকে ভাত না দিলেও তুমি নিজের ভাত যাতে সংগ্রহ করতে পার, তার ব্যবস্থা কর। পুরুষ তোমার উপর বহু অত্যাচার করেছে, এই অত্যাচারের বিরুদ্ধে তোমাকে আজ দাঁড়াতে হবে। //রিভিউ: এম.এস.আই খান, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৪ জানুয়ারি, ২০১৯, ঢাকা।//"
Tultul Zabin , Jan 19, 2018
"‘উচ্চ জীবন’ বইটির লেখক ডঃ মোহাম্মদ লুৎফর রহমান । লেখক এর জন্ম ১৮৯৭ সালে যশোর জেলার পারনান্দুয়ালী গ্রামে । তার শিক্ষাজীবন শুরু হয় হাজীপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে । এর পরে তিনি মাগুরা শহরে উচ্চ ইংরেজী বিদ্যালয়ে ভর্তি হন । এন্ট্রান্স পাস করেন ১৯১৫ সালে । উচ্চশিক্ষার জন্য তিনি কলকাতায় যান , হুগলী মহসিন কলেজে উচ্চমাধ্যমিকে ভর্তি হন । কলকাতায় টেলর হোস্টেল এ থাকাকালীন অবস্থায় তিনি সাহিত্যের প্রতি মনযোগী হন । এতে তার লেখাপড়ার মধ্যে আকর্ষন কমে যায় যার ফলে তিনি অকৃতকার্য হন ।পরে তিনি কিছুকাল শিক্ষকতা করেন , এর পরে তিনি চিকিৎসা সেবায় নিয়োজিত হন । লেখক তার জীবনে প্রথমে কবিতা লেখা শুরু করলেও তিনি পরে প্রবন্ধ, উপন্যাস , শিশুতোষ সাহিত্য , ছোটগল্প ইত্যাদি সকল কিছুই লেখা শুরু করেন । তার লেখা উচ্চ জীবন বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের অমর একুশে বইমেলায় । বইটি প্রকাশিত হয় উৎস প্রকাশনী থেকে এবং এর প্রকাশক মোস্তফা সেলিম । প্রচ্ছদ করেন মোস্তাফিজ কারিগর । মানুষ পৃথিবীতে আসে কিছু নির্দিষ্ট দায়িত্ব পালন করতে । মানুষ এর জীবন বাধা থাকে একটা চক্রের মাঝে । একমাত্র মানুষই পারে পৃথিবীকে সুন্দর রাখতে । মানূষের জীবন এর নানান বিষয় মাথায় রেখে কিভাবে জীবন কে গড়ে তোলা যায় সেই বিষয় সকলেরই জানা দরকার । লেখক এই বইটি তে মানুষ এর সকল ধরনের চারিত্রিক বিষয়ের উপরেই আলোকপাত করেছেন । মহত্ব, ভালোবাসা যেমন স্থান পেয়েছে তেমনি পেয়েছে ক্রোধ ইর্ষা সহ সকল কিছুই । লেখক এছাড়াও ধর্মের নানান বিষয় নিয়েও লিখেছেন কারন চরিত্র গঠন এর জন্য ধর্ম একটি অন্যতম নিয়ামক । লেখক এর এই বইটির দিক নির্দেশন কে অনুসরন করলে সমৃদ্ধ জীবনের অধিকারী হবে মানুষ । মানব জীবন এর বিজয় এর নিশান উড়াতে বইটি অবশ্যই গুরুত্বপুর্ন ভুমিকা পালন করতে পারবে তা নির্দিধায় বলা যায় ।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"উচ্চ জীবন" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: