১ম প্রকাশ, ২০২২
তুর্কিস্তানের রক্তাক্ত ইতিহাস
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
তাফসীর ও মুফাসসিরদের ইতিহাস ১-৩ খন্ড
ড. গোলাম আহমাদ হারিরি (র.)
খেলাফতে রাশেদা : তারিখে মিল্লাত- ২য় খন্ড
কাজী যাইনুল আবেদীন সাজ্জাদ মিরাঠী
দ্য মোস্ট ডেঞ্জারাস গেম
অন্বয় আকিব
অটুট পাথর
আহমাদ ফালুদ্দিন
ইতিহাসের কান্না
মাওলানা মুফতী উবায়দুর রহমান খান নদভী
তিউনিসিয়ার ইতিহাস
আবদুস সাত্তার আইনী
বইটির বিস্তারিত দেখুন
| Title | তুর্কিস্তানের রক্তাক্ত ইতিহাস |
| Author | আজম হাশিমি |
| Publisher | কালান্তর প্রকাশনী (সিলেট) |
| Edition | ১ম প্রকাশ, ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 128 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইতিহাস ঐতিহ্য |
| Weight | 0.28 Kg |
| Translator | হুজায়ফা মাহমুদ |
| ISBN | 9789849659051 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
8 Ratings and 8 Reviews
পাঠকদের মন্তব্য
৮টি
Abu Muhammad , Nov 21, 2023
"তুর্কিস্তানের রক্তাক্ত ইতিহাস হলো তুর্কিস্তানে আজম হাশিমি রাহিমাহুল্লাহ এর সাথে ঘটে যাওয়া কমিউনিস্ট জারের অমানুষিক অত্যাচারের বর্ণনা। বস্তুত অত্যাচারের কিয়দাংশই এখানে বিবৃত হয়েছে, আর সেটাতেই বার বার আপনার শরীর কাঁটা দিয়ে উঠবে। আল্লাহ এই মজলুম ভাইদের নিরাপত্তার চাদরে আবৃর করে নিন।"
Siraajam Binte Kamal , Nov 14, 2023
"কমিউনিস্টরা ১৯২৭ সালে তুর্কিস্তানের মুসলিমের উপর নৃশংস অত্যাচার, নিপীড়ন চালায়। সেখানে তখন মুসলিমদের বসবাস করা কষ্টকর হয়ে উঠেছিল। অনেকেই হিজরত করেছিল। সে সময়কার একজন প্রত্যক্ষদর্শী ছিলেন আজম হাশিমি। তিনি দেখেছেন নিরপরাধ মুসলিমের উপর করা অত্যাচার। তিনি নিজেও নিজেকে বাঁচিয়ে রেখেছেন অনেক কৌশলে। তাঁরই বর্ণনায় বইটি। বইটি পড়তে পড়তে অজান্তেই চোখের কোণে জল জমবে। ইচ্ছে হবে, এখনই যদি এর প্রতিশোধ নিতে পারতাম। ছোট্ট একটি বই, দ্রুত পড়ে ফেলা যায়, কিন্তু রেশ অনেকক্ষণ থেকে যায়। ইতিহাসপ্রেমী, উম্মাহদরদীদের অবশ্যই পড়া উচিত।"
Fahim Al Didar , Nov 12, 2023
"এমন গুরুত্বপূর্ণ বইটি বাংলাভাষায় অনুবাদ করার জন্য কালান্তর প্রকাশনীকে ধন্যবাদ। এই বইটি পড়ে যে কেউ কাঁদতে বাধ্য হবে। আমি নিজেও এই বইটি পড়তে যেয়ে কেঁদেছি। আমি সবাইকে অনুরোধ করছি, তুর্কিস্তানের ইতিহাস বইটি একবার হলেও পড়ুন, অনেক কিছু জানতে পারবেন। ইনশাআল্লাহ। এই বইয়ের লেখককে জান্নাতের উঁচু মাকাম দান করুন।আমীন। কালান্তর প্রকাশনীকে হিফাযত করুন। আমীন।"
Ruponti Shahrin , Nov 4, 2023
"প্রত্যক্ষদর্শীর বয়ানে এমন শিউরে ওঠা কাহিনি শুধু কয়েক ফোটা দোয়াতের কালিতে নয়, কলংকের কালিতে নয়, রক্ত নদীর স্রোতে নয়, মুসলিমদের হাহাকার আর আর্তনাদে ভারী হওয়া সত্য ঘটনা। গ্রন্থটির অনুলেখক আবাদ শাহপুরি। প্রত্যক্ষদর্শী আজম হাশিমির বয়ানে প্রতিটি শব্দ অত্যন্ত গুরুত্বের সাথে চয়ন করেছেন অনুলেখক। পরবর্তীতে বাংলাভাষীদের জন্য হুজাইফা মাহমুদ নিজের দক্ষতাকে ও সম্পাদনার গুরু দায়িত্ব লেখক সাবের চৌধুরী উপস্থাপন করেছেন। যু’দ্ধবন্দী, যু’দ্ধের প্রতিটি দৃশ্যপট যেন তাঁর এই গ্রন্থে এক খোলা মানচিত্রের মতো। যে বিষয়গুলো এই গ্রন্থে আলোচিত হতে পারে বলে কল্পনাও করিনি, কিন্তু সবচেয়ে ভালো লেগেছে তা হলো- স্ট্যালিন ও মধ্য-প্রাচ্যের প্রাসঙ্গিক আলোচনায় রেখাপাত। অনুলেখক লিপিবদ্ধ করেছেন ঠিকই কিন্তু বয়ান করতে গিয়ে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তিনি মূল বিষয়গুলোর খুঁটিনাটি এমনভাবে খেয়াল করেছেন, যা আমাদের জন্য সতর্কতা ও ভবিষ্যতের হিসাব স্বরুপ। আজম হাশিমির জীবনের বাকিকথাগুলো তুলে ধরেছেন আনাস চৌধুরী। যা গ্রন্থের বর্ধিত অংশ। প্রশংসনীয়ও বটে।"
আবু লাবীব , Oct 31, 2023
"সাধারণত ইতিহাস-লেখকরা সময়ের পেছনে দাঁড়িয়ে বয়ান করে থাকেন আগের সময় এবং সময়ের ঘটনা-দুর্ঘটনাকে। এই এমনতর অবস্থায়ও শব্দ, বাক্য এবং কথা-কাহিনির শিল্পিত বয়ান কাতর হয়ে, কখনোবা পাথর হয়ে শুনতে থাকি আমরা। বিপরীতে খোদ লেখকই যখন ঘটনার দুর্গে দাঁড়িয়ে আমাদের শোনাতে যাবেন নিরুপায় দিনমানের কাহন, তখন লেখা বা বলা এবং শোনা বা পড়ার চিত্রটা কী কেমন হতে পারে, ভাবুন একটু। হয়তো এ কারণেই গ্রন্থটি পড়তে পড়তে চোখে যেমন অশ্রু ঝরে, হৃদয়ে তেমনি কাজ করে এক না-বলা, না-বোঝাতে পারা নিষ্পাপ বেদনা। লোমহর্ষক ঘটনাগুলো নিবিড় পাঠের গতি থামিয়ে দিয়ে মনকে যেমন তুর্কিস্তানের রাস্তা, মরুভূমি আর পাহাড়-জঙ্গলে নিয়ে যায়, তেমনি রুশভল্লুকদের প্রতি ঘৃণায় কাঁপাতে থাকে শরীর।"
Manajir Ahsan Jamil , Oct 31, 2023
"তুর্কিস্তান বিষয়ে আমার পড়া সেরা একটি বই।"
বইপড়ুয়া , Oct 30, 2023
"এ যেন একসাগর অশ্রু। বইটি পড়লে যে-কেউ কান্না করতে বাধ্য।"
Nayeem , Oct 22, 2023
"এই রকম গুরুত্বপূর্ণ বইটি অনুবাদ করে বাংলাভাষী পাঠকদের হাতে তুলে দেওয়ার জন্য অনুবাদক এবং প্রকাশকের প্রতি মোবারকবাদ। বিশেষ করে আজম হাশিমির নিজের বর্ণনার সাথে সংযোজিত অংশগুলো থাকার কারণে এই গ্রন্থটি আরো বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। তুর্কিস্থানের যেসব শহর দিয়ে ভ্রমণ করে আজম হাশিমি আফগানিস্তান পৌছেন সেটা মানচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারলে গ্রন্থটি আরো সহজবোধ্য হতো পাঠকের কাছে। বইটি শেষ করার পর মনে প্রশ্ন জাগে শেষ পর্যন্ত কি হয়েছিল আজম হাশিমির মা, ছোট ভাই বোন বা মামার? এসব বিষয়ে কি আজম হাশিমির কোন বক্তব্য পাওয়া যায় অন্য কোন উৎস থেকে? বর্তমানে নিজ জন্ম স্থানে আজম হাশিমি কতটুকু পরিচিত? ভবিষ্যতে এসব প্রশ্নের উত্তর জানতে পারলে ভাল লাগতো। কালান্তর প্রকাশনীর কাজের মান নিয়ে নতুন কিছু বলার নেই। তাদের প্রত্যেকটা কাজই অসাধারণ। তাদের কাছে শুধু একটাই দাবি, তারা যেন ইতিহাসের অজানা অধ্যায়গুলো এভাবেই আমাদের সামনে প্রতিনিয়ত নিয়ে আসে।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"তুর্কিস্তানের রক্তাক্ত ইতিহাস" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: