২য় মুদ্রণ, ২০১০
টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই)
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই) |
| Author | আর্নেস্ট হেমিংওয়ে |
| Publisher | কাকলী প্রকাশনী |
| Edition | ২য় মুদ্রণ, ২০১০ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 188 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.28 Kg |
| Translator | প্রমিত হোসেন |
| ISBN | 98470133003364 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
1 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
jami jahan , Jan 28, 2017
"ভোরবেলায় "হ্যারি মর্গান" কে দেখা গেল হাভানায়। সে ডকের চত্বর পেরিয়ে কফি পান করতে ঢুকলো, "পার্ল অব সাফ্রান্সিস্কো" ক্যাফেতে। সেখানে আবিস্কার করলো গত রাতে কথা বলা, তিনটি যুবক তার দিকে এগিয়ে আসছে। তারা তিনজনেই সুন্দর চেহারার অধিকারী। হ্যারি কে তারা আবারো গতকালের অফার টা করলো। কিন্তু হ্যারি রাতের মতোই নিরাশ উত্তর দিলো। যদিও তারা খুব জোরাজুরি করছিলো। হ্যারি তার অবস্থান থেকে নড়ল না একটুও, কেন না কাজ টা বেআইনি। তারা যখন চলে যাচ্ছিলো তখনি হঠাৎ বন্দুক যুদ্ধ শুরু হলো। এতে লুগারের গুলিতে একজন কিউবানের মাথা চৌচির হতে দেখল হ্যারি। বিহ্বল হয়ে সামনে থাকা পানীয় থেকে ঢকঢক শব্দে পান করে, বেরিয়ে গেল ডকে। সেখানে অপেক্ষা করছিল "জনসন" নামে একজন মায়ামি। পুরো ব্যপারটা হ্যারির উপর প্রভাব ফেলল খুব, নিজের মধ্যে একটা বিজাতীয় অনুভূতি টের পায় সে। হ্যারি জনসন কে নিয়ে যাবে সমুদ্রে, মৎস শিকারে। শিকারে যাবার ১৬ দিনের দিন হ্যারি বুঝতে পারলো, তার লাভের থেকে লোকশানই হচ্ছে বেশি। এমন কি জনসন এর বোকামিতে মাছ ধরার সরাঞ্জমও হারিয়েছে তখন । জনসন কে তার ক্ষতি পুরনের কথা বলতেই সে বলল, কাল ব্যাংকে যাবে এবং সব পাওনা মিটিয়ে দিবে। কিন্তু পরদিন বিকাল ও রাত হয়ে যাওয়ার পরও জনসন ফিরে এল না। হ্যারির জানতে পারল তার সাথে প্রতারনা করে, বিমানে মায়ামি পালিয়ে গেছে। হ্যারি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেল। জনসনের জন্য সে নৌযান টি ভাড়া করেছিলো। আর জনসন তো তার পাওনা না দিয়েই পালালো। যখন সে অনিশ্চয়তায় ভুগছিলো তখন ফ্রাংকি একটা লোক নিয়ে এলো। তার নাম মিঃ সিং। রাজনীতি ও বিরাট ব্যবসা করে। তার ব্যবসার মধ্যে একটা হলো চীনা লোক পাচার করা। কিন্তু কাজ টা বে আইনী ও অনেক ঝামেলা পোহাতে হবে। আর ধরা পড়লে তো ১০ বছর জেল। তবু হ্যারি তার এই অসময়ে এই ঝুঁকি নিতে রাজী হয়। কেন না তা ছাড়া প্রতারিত, কপর্দকহীন হ্যারির কিছু করার ছিলো না । এমন কি তাকে না খেয়ে পচে মরতে হত...পুরো বই টাকে হ্যারীর বসন্ত, শরৎ ও শীত এভাবে ভাগ করা হয়েছে আমি শুধু বসন্ত থেকে কিছু বললাম বাকি টা পাঠক বই থেকেই বুঝে নিবেন। এ কাহিনীর কিছু হেমিংওয়ে বর্ণনা করেছেন নাম পুরুষে আবার কোনও কোনও অংশ হ্যারীর জবানীতে, শেষ দিকে ছোট একটা অধ্যায়ে হ্যারির স্ত্রী মেরির মুখ থেকে -যা অন্তত মর্মস্পর্শী। আর এ সবের মধ্যে ঘটে গেছে নানামুখী ঘটনা, অ্যাডভেঞ্চার, বিপদ, বিশ্বাসভঙ্গ এবং মৃত্যু।পাঠকের পরিচয় ঘটবে এক ভয়ংকর কাহিনীর সাথে। যেখানে হারিয়ে যায় অনেক গুলো প্রান। প্রথম থেকে যে ধীর গতিতে যাবে মাঝখানে গিয়ে স্রোত খুবই খড়খড়ে হয়ে যাবে পাঠকের কাছে। এবং সেই সাথে হৃদস্পন্দন এর গতি পাঠক তো বুঝতেই পারবেন।রূঢ়, কঠিন, নোংরা, শারীরিক, শক্ত, আবার গীতময়, সরল, আবেগপূর্ন আবেদন। হেমিংওয়ের রচনা শৈলীর পুরো বৈশিষ্ট্য বিদ্যমান। শ্বাসরুদ্ধকর এই বইটা কোন পাঠককেই হতাশ করবে না- তা নিশ্চিত বলা যায়। আর্নেস্ট হেমিংওয়ে একজন আমেরিকান লেখক। লেখালেখির প্রথম দিকে অনুসরন করতেন শেরউড অ্যান্ডারসনের রচনা কৌশল। কিন্তু একসময় নিজের লেখায় নিজ অস্তিত্ব প্রকাশ করা শুরু করেন। এবং এতে করে তিনি পাঠক কে আকর্ষন করতে শুরু করেন নতুন ভাবে। তিনি ডাক নাম নিয়েছিলেন "পাপা"। এতে তিনি তার জীবনে "আদর্শ বাবার অভাব" টা বয়ে নিয়ে চলতেন হয়তো। তার লেখার বড় বিষয় হলো মৃত্যু। "টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট" উপন্যাস টিতেও মৃত্যুর ভূমিকা মর্মন্তুদ এবং বিষন্নতায় ভরপুর। এটি হ্যারি মার্গান নামে এক সৎ মানুষের শ্বাসরুদ্ধকর নাটকীয় কাহিনী। নিজের পরিবারটি বাচাতে কিউবা ও কিওয়েস্টের মধ্যে বেআইনী পাচারে যে বাধ্য হয়। আর্নেস্ট হেমিংওয়ে ১৯৪৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।প্রমিত হোসেন বাংলাদেশের স্বাধীনতা উত্তর সাহিত্যিক -প্রজন্মের স্বতন্ত্র ধারার প্রতিনিধি।প্রতিভাবান ও মনীষাদীপ্ত এই লেখক চারপাশের বাস্তব জীবনের যে শৈল্পিক গদ্যরূপ নির্মাণ করেন, নিজেই তাকে আখ্যায়িত করেছেন Vulgar Reality বলে। অসাধারন গল্প লেখক।এ পর্যন্ত প্রকাশিত হয় তার ১৭ টি অনূদিত গ্রন্থ। অনুবাদের সারল্যতা যে কোন পাঠকেই মুগ্ধ করবে।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই)" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: