১ম প্রকাশ, ২০২৪
ত্রেতা
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | ত্রেতা |
| Author | কয়েস সামী |
| Publisher | অনুজ প্রকাশন |
| Edition | ১ম প্রকাশ, ২০২৪ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 80 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.26 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
17 Ratings and 13 Reviews
পাঠকদের মন্তব্য
১৩টি
880****477 , Jun 26, 2026
"valoi. khub beshi valo na."
Rubaiya Tabassum , May 29, 2026
"লেখক কায়েস সামীর বইটি আমার প্রথম পড়া সাইকোলজিক্যাল থ্রিলার বই। বইটা অসাধারণ ছিল।"
Sara , Apr 3, 2026
"বইটির অনেক রিভিউ দেখেছি ভালো। তাই নিলাম। বইটিকে খারাপ বলব না বাট বেশি একটা ভালোও না। মাঝখানের প্লোট টুইস্ট টা ভালো৷ ছিল। সবচেয়ে বিরক্তিকর ছিল ড্রেস এর কালার 'কালো নীল' নাকি 'সাদা গোল্ডেন ' সেই বিরক্তিকর ইনস্টার রিলস এর টপিক বইয়ে কেন দিবে। আর এই টপিকটার জন্যই মূলত খুন টা হয়। তার জন্যই ভালো লাগেনি"
Ety Akter , Mar 25, 2026
"মোটামুটি লেগেছে। যেমন রিভিউ দেখলাম তেমন লাগে নাই😐"
Kaniz Fatema , Mar 22, 2026
"Good🥰"
Mazharul Islam , Oct 29, 2025
"খুবই হতাশ !!! প্রচ্ছদে যেইসব কথা বলে বলে ঢালাও ভাবে প্রচার করা হয়েছে, সবই মূল্যহীন। আদতে বইয়ে তেমন কোনো চমক ই নেই। আর লিখিনশৈলিও বেশ মানহীন। গল্পের প্লটও তেমন পছন্দ হয় নি। মোদ্দাকথা, এই বই কে থ্রিলার ভাবতেই পারছি না। জানিনা, যারা ৫.০ রেটিং দিচ্ছেন, তারা আদোও পড়েছেন কিনা..."
শাহ্ ফখরুল ইসলাম আলোক , Apr 6, 2025
"'ত্রেতা' আপনাকে প্রতিটি পৃষ্ঠায় চমকে দেবে। বই থেকে এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারবেন না- বইটির ফ্ল্যাপে এমন লেখার সাথে কোনভাবেই দ্বিমতের সুযোগ নেই। বিদেশী কাহিনী অবলম্বনে লেখা হলেও গল্পের গাঁথুনীতে তা মনে হয় না। মুন্নীর স্বামী আনিস মারা যাবার কিছুদিন পর থেকে আনিসের মত দেখতে এক লোক মুন্নীকে অনুসরণ করা শুরু করলো। কে সেই লোক, তা জানতে হলে অবশ্যই বইটি পড়তে হবে। স্পয়লারের ভয়ে এর চেয়ে বেশি লিখতে যাচ্ছি না। বইটির মূল্য সম্পর্কে কিছু কথা না বললেই নয়। বাংলা ভাষী পাঠকমহলে যাতে সহজে বইটি পৌঁছে যায়, সে কারণে মূল্য মাত্র ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। তা'ছাড়া লেখক এই বই থেকে কোন ধরনের স্বত্ব নিচ্ছেন না। কয়েস সামী ভাইয়ের লেখা প্রায় সবগুলো বই পড়েছি, ধীরে ধীরে তিনি পছন্দের লেখকের তালিকায় অন্যতম স্থানটি দখল করেছেন। আমি কিন্তু বইটি কিনিনি, কয়েস সামী ভাই বইটি উপহার দিয়েছেন। আগ্রহী পাঠকেরা বইটি পড়ুন, বইটি হাতে নিলে শেষ না করে উঠতে পারবেন না- আমার স্থির বিশ্বাস।"
Leeon Haque , Mar 9, 2025
"দূর্দান্ত একটা বই। খুব ভালো লাগলো পড়ে।"
md ridhoy , Feb 24, 2025
"সত্যি অনেক সাসপেন্স ছিলো। আর টানটান উত্তেজনা কাজ করছিলো। তাই ১ বসায় শেষ করে ফেলেছি।"
Rahim Uddin , Feb 9, 2025
"১২০ টাকার বইয়ে ৫০০ টাকার বইয়ের সমান থ্রিল। সময় যে কোনদিকে গেছে টেরই পাইনি।"
টি এ অনন্যা , Jan 25, 2025
"❝ত্রেতা❞ নামটাই কী ভীষণ ইউনিক, তাই না? হয়তো আপনি শব্দটা আগে থেকেই জেনে থাকলে ইউনিক লাগবে না। কিন্তু আমি বিশ্বাস করি যখন একটা বইয়ের এমন নাম শুনবেন তখন আপনার মনে ক্ষণিকের জন্য হলেও একটা আকর্ষণ কাজ করবে উপন্যাসটি পড়ার জন্য। জানতে ইচ্ছে করবে লেখক কয়েস স্বামী কেন এই নামকরণ করলেন উপন্যাসের? ❝ত্রেতা❞ নামটা না যত ইউনিক ছিল তার চেয়ে বেশি আকর্ষণীয় ছিল পুরো উপন্যাসের রোমাঞ্চকর ঘটনাগুলো। এর পরতে পরতে লুকিয়ে ছিল কৌতূহল উদ্দীপক টুইস্ট যা আপনাকে চুম্বকের মতো ধরে রাখবে বইয়ের প্রারম্ভ থেকে যবনিকা অবধি। উপন্যাসের সূচনা হয় শপিংমলে। সদ্য বিধবা মুন্নি তার মৃত স্বামী আনিসের প্রতিবিম্ব দেখে চমকে উঠলেও আশেপাশে খুঁজে তার কোনো অস্তিত্ব না পেয়ে মনের ভুল ধরে নিলেও ব্যাপারটা মাথা থেকে সরাতে পারেন না। এরপর আরও কিছু ঘটনা থেকে মনে হয় কেউ তাকে অনুসরণ করছে। কিন্তু সত্যিই কি কেউ অনুসরণ করছে? কে সে? মুন্নির মনের কোণে উঁকি দেয় আনিস সেদিন দূর্ঘটনায় সত্যিই মরে গেছে নাকি বেঁচে আছে? সে-ই তাকে অনুসরণ করছে না তো? কিন্তু এটা কী করে সম্ভব? সে নিজেই তো আনিসের মৃতদেহ শনাক্ত করে। সে আর কিছু ভাবতে না পেরে এসব শেয়ার করে বন্ধু পপির সাথে। আনিসের মৃত্যুর আগে আনা টেস্ট কীট দিয়ে মনের খেয়ালেই টেস্ট করে মুন্নি জানতে পারে সে সন্তানসম্ভবা। কিন্তু সেটা কী করে সম্ভব? সে তো... একদিন এসআই আল আমিন জানান তাকে কেউ কল করে জানিয়েছে আনিস দূর্ঘটনায় মারা যায়নি বরং কেউ ইচ্ছাকৃত তাকে খুন করেছে। কিন্তু কে করেছে এই কাজ? আনিসের মৃত্যু রহস্য, মৃত আনিসের মতো কাউকে অনুসরণ করতে দেখা, প্রেগন্যান্সি সব মিলিয়ে একটা মিশ্র সময় যাচ্ছিল মুন্নির। এরইমধ্যে আবির্ভাব ঘটে রুবি নামক এক নারীর যিনি নিজেকে আনিসের স্ত্রী দাবি করে সম্পত্তির অংশীদারত্ব দাবি করেন। এর সত্যতা যাচাই করতে মুন্নি খোঁজ নিয়ে জানতে পারে কেবল স্ত্রী নয় চারজন সন্তানও রয়েছে। একসাথে তার স্বামী ২টা সম্পর্ক চালিয়েছে? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? উপন্যাসে আবুল নামের চরিত্রটি আনে আরও বেশি সাসপেন্স। মুন্নিকে স্মরণ করিয়ে দেয় সেই সাদা, সোনালি ড্রেসকে আনিস জোর করে নীল, কালো ড্রেস হিসেবে স্বীকার করানো। এ এক আরেক রহস্য। কে এই আবুল?কী রহস্য ড্রেস নিয়ে? কিন্তু তার আগে পপির অস্তিত্বের রহস্যে দোদুল্যমান মুন্নি। এরপর কী হবে? কে অনুসরণ করছে মুন্নিকে? রুবি কি সব সত্যি বলছে? পৃথিবীতে পপির আদৌ অস্তিত্ব আছে নাকি কোনো ভুল হচ্ছে? সোনালি- সাদা ড্রেসের রহস্যটা কী ছিল? আনিস কি আসলেই খুন হয়েছে? নাকি সে ফিরে আসবে? উপন্যাসের শেষে কী অপেক্ষা করছে পাঠকের জন্য? রহস্য নাকি সমাধান? জানতে হলে পড়তে হবে কয়েস সামী রচিত ❝ত্রেতা❞। ৭৮ পৃষ্ঠার বইটি হয়তো অনায়েসে এক বসায় পড়া যায়। কিন্তু কিছু বই আমাদের পড়ার গতি মন্থর করে দেয় বা নিরাশায় বইয়ের সমাপ্তি অবধি নেয় না। অথচ ❝ত্রেতা❞ বইটি ছিল এতটাই উপভোগ্য আর সাসপেন্সপূর্ণ যে এর নামের রহস্য উদ্ধার করতে গিয়ে একের পর এক রহস্য জালে আটকে গিয়ে বইয়ের শেষ পাতা পর্যন্ত নিয়েছে এক টানে। এর আগে বই বন্ধ করে বিরতি নেওয়ার কোনো সুযোগই দেয়নি। রোমাঞ্চকর এক প্লটকে সামনে রেখে চমৎকারভাবেই সম্পূর্ণ উপন্যাসটিকে রচনা করেছেন লেখক। লেখা ছিল সাবলীল ও গুছানো যা যেকোনো পাঠকের জন্য সুখপাঠ্য। চরিত্র রূপায়ণেও লেখক ছিলেন যথেষ্ট সচেতন। ফলশ্রুতিতে অতিরঞ্জিত ঘটনায় উপন্যাসটিকে কাল্পনিক মনে না হয়ে বরং বাস্তবিক থ্রিলিং অনুভূতি দিয়েছে। প্রথম থেকে ❝ত্রেতা❞ নামকরণের উদ্দেশ্য জানার আগ্রহ নিয়ে পড়া শুরু করলেও কাহিনির ঘনঘটায় উপন্যাসে ডুবে গিয়েছিলাম। মনে হচ্ছিল এই বুঝি আনিসের খুনি ধরা পড়ে গেল! এই বুঝি আনিস ফিরে এলো! কী এক উত্তেজনা! মুন্নির প্রতি হওয়া অন্যায়ে তার প্রতি সমবেদনা এলেও একটা কারণে বিরক্ত হয়েছিলাম বটে। পপিকে উপন্যাসের শুরু থেকে চমৎকার একটি চরিত্রে দেখলেও এক ঘটনায় তাকে কোনো ভৌতিক চরিত্র ভাবতেই গা ছমছমে একটা অনুভূতির সৃষ্টি হয়েছিল বইটি পড়ার সময়। আনিসের বাড়ির চিলেকোঠা ঘরটা ছিল এক রহস্যের আধার। কিন্তু আদৌও কি কোনো রহস্য ছিল সেখানে? বলতেই হয় দারুণ রোমাঞ্চকর উপন্যাস ❝ত্রেতা❞। সম্পর্কের জটিলতা, কখনও জীবনের অস্তিত্বের প্রশ্নে ভৌতিক আবহের সৃষ্টি, জুলাই '২৪ এর আন্দোলন, উপন্যাসের সাসপেন্স সবমিলিয়ে দারুণ রোমাঞ্চকর অনুভূতির আবেশ ঘটিয়ে বেশ উপভোগ্য এক উপন্যাস ❝ত্রেতা❞। উপন্যাস শেষ হলেও পাঠকের হৃদয়ে যেন তার রেশ রয়ে যায় তার নিমিত্তে লেখক শেষটায় এসে সুকৌশলে পাঠকের দিকে ছুড়ে দিলেন টুইস্ট। কী হবে উপন্যাসের শেষটায়? জেনে নিই:- বই: ত্রেতা লেখক: কয়েস সামী প্রকাশনী: অনুজ প্রকাশন"
Mohammad Shaon , Jan 24, 2025
"বইটা অসাধারণ।কয়েস সামী ভাইয়ের বই মানেই নতুন কিছু। আপনারা পড়তে পারেন, আশা করি ভালো লাগবে"
Sokher Lekhok , Jan 20, 2025
"বইটি সংগ্রহ করেছি। আজকেই হাতে পেলাম। শিগগিরই পড়ে রিভিউ দিব৷ তবে বইয়ের মেকআপ, কভার সবকিছু একের। ভীষণ ভাল্লাগছে ।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
1 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
How many pages?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"ত্রেতা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: