হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
তন্দ্রা ও তমিসার কাব্য - ইশিতা জেরীন এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০১৮

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

তন্দ্রা ও তমিসার কাব্য

12 Ratings | 3 Reviews
TK. 129 TK. 150 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

কবিতা আমার কাছে অনেকটা তন্দ্রাচ্ছন্নতার মতাে। কবিতা ও তন্দ্রার মাঝে রয়েছে কেবল স্মৃতির দেয়াল আর কিছু নয়। আমার সকল কবিতার এক একটি বর্ণ— বাক্য ব্যাকরণ— বিন্যাস...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

কবিতা আমার কাছে অনেকটা তন্দ্রাচ্ছন্নতার মতাে। কবিতা ও তন্দ্রার মাঝে রয়েছে কেবল স্মৃতির দেয়াল আর কিছু নয়। আমার সকল কবিতার এক একটি বর্ণ— বাক্য ব্যাকরণ— বিন্যাস— বােধ— সকলই ধরা দেয
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title তন্দ্রা ও তমিসার কাব্য
Author ইশিতা জেরীন
Publisher রোদেলা প্রকাশনী
Edition ১ম প্রকাশ, ২০১৮
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 80
Country বাংলাদেশ
Language বাংলা
Category ছড়া, কবিতা ও আবৃতি
Weight 0.23 Kg
ISBN 9789849310921
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

5.00

12 Ratings and 3 Reviews

★★★★★
12
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৩টি
Tamanna Islam

Tamanna Islam , Mar 6, 2023

★ ★ ★ ★ ★

"প্রতিটি কবিতাই অসম্ভব সুন্দর।"

Nishshobdo Ahmed

Nishshobdo Ahmed , Nov 3, 2019

★ ★ ★ ★ ★

"তন্দ্রা ও তমিস্রার কাব্য৷ ইশিতা জেরীন৷ আত্মবিলাপ না এই স্বর,আত্মোপলদ্ধির৷স্মৃতি ও বিস্মৃত অনুভুতির গভীর মর্মস্পর্শী সংযোগ প্রতিটি কবিতা৷ঠিক কবিতা ও তন্দ্রার মাঝে যেমন তিনি দেখেন স্মৃতির দেয়াল৷তেমনি যেনো সেঁটে আছে দেয়ালময় জীবনের গুঢ় আলাপ,যা ভাবায়,আলোড়িত করে,উদ্দীপ্ত করে চেতনায়৷সদা জীবন্ত,প্রাণবন্ত এক আত্মা কিংবা জীবসত্তার উপস্থিতি কবিতায়৷ জীবনের প্রগাঢ় তন্দ্রা ভেঙে জেগে দেখি আমার শরীরে এখনো সামুদ্রিক শ্যাওলা,মুক্তা—প্রবালের ঘ্রাণ৷ জীবন ,কালে কালে যতোটা তন্দ্রার মতো যাক কেটে,তবু এতোটুকু জাগানিয়া,সম্বিৎ হতে থাকে না,আমি ই আছি সর্বত্র৷শুধু একটা তন্দ্রার ভেতর ছিলো অবসর৷আছে তাঁর কবিতায় গভীর জীবনবোধ,উপমিত সৌন্দর্য্য,চিন্তার বিস্তৃতি আছে মিথ আর কল্পনার সৌন্দর্য্য৷ একটি চিন্তা অপরাধের কারণে অভিযুক্ত করে আমাকে দন্ডিত করা হয়েছিলো অথচ চিন্তাটি কি ছিলো তা আমি আদৌ জানিনা৷ কবি ইশিতা জেরীন কবিতায় নিজেকে প্রকাশ করেছেন উদারতায়,তিনি আত্মোপলদ্ধিজাত চেতনার কিংবা ভাবনার যে দুঃখ তা বিন্যস্ত করেছেন সহজিয়া ভাষায় অথচ কি গভীর এবং শব্দের পরতে পুরে রেখে চিন্তার জগত৷চিন্তারও অপরাধ আছে,ভুল আছে৷কখনো তবু আমরা বিশ্বাস করি ফেলে আসা সময়ে থেমে নেই মস্তিষ্ক,তাই বিশ্বাস করি অপরাধ হতে নেই৷ একটি ক্রীতদাস নগরবাতির তির্যক আলো ঢুকে পড়েছিলো আমার মস্তিষ্কে বিষাক্ত শঙ্খচুড়ের মতো পাক খেতে খেতে ফণা তুলেছিলো-ঠিক তখনই— একটি চিন্তা ৷অজ্ঞ—পৃ_১১ বলা যায় আলোতে ই মুগ্ধতা৷কখনো আলোর ভেতর প্রবেশ করি,দূরীভূত করি আঁধার৷ঠিক তা না,যা মন যাচে আলোর কাছে,আলো যেনো ডাকে হাতছানিতে কখনো আলোর বিভ্রম ফণা রূপে,চিন্তার ভুল ঘটে৷যেনো সংঘটিত সেখানেই অপরাধ যা ভাবায় নিয়তকাল৷ আবার এসব ভুলের ভেতর আমাদের জাগে চোখ৷চোখের ভেতর সুড়ঙ্গপথ৷কবির শিঙা কবিতায় তাই যেনো এসেছে দৃশ্যত সত্যের মতোন৷ দুটি চোখের ভেতরে দুটি চোখের মাঝে দুটি চোখের আরশিতে দুটি চোখের চর্যাপদ—পদে পদে চৌর্য্যবৃত্তি—পদস্থলন চোখের ভেতরে,চোখের চাহনিতে চোখ এভাবেই একটি দৃষ্টির সুড়ঙ্গপথ৷শিঙা—পৃষ্টা —১৪৷ ঠিক তাই৷চোখের ভেতর পুরে থাকে চোখ,চাহনি৷মুগ্ধরূপ৷চোখেই ধরে রাখে হাসি,কান্না বিদ্বেষ আবার চোখের আড়াল করেই চোখেই ধরে রাখে চৌর্য্য কীর্তি,বৃত্তি৷এভাবে চোখের ভেতর যেনো নির্মিত চোরা গলি ,গলি থেকে যেমন গলি অথবা কঠিন সুরঙ্গপথ৷ভাবনার নান্দনিকতা তার কবিতাকে করেছে নিঃসন্ধেহে সমৃদ্ধ৷কবিতা পাঠে আবিষ্টতা আছে,আছে ছুঁয়ে যাবার ,একাত্ম হবার৷যেনো ছুঁয়ে যাচ্ছি,সমস্ত ভাবনা অনুভুতি মুহুর্মুহু৷ সময় এবং জীবন রীতিসিদ্ধ৷যেমন আপাতঃ দৃষ্টিতে যেমন দেখি দিবা শেষে রাত,জীবন এবং মৃত্যু তার সুন্দর এক প্রকাশ কবি ইশিতা জেরীনের রীতি কবিতাটি৷ প্রতিটি পরিসমাপ্তির পিঞ্জর ছেড়ে বেরিয়ে আসে একটি প্রারম্ভ যেভাবে গহন রাত্রির সঘন গহবরে গুপ্ত থাকে গগনসূর্য ৷রীতি—পৃ ১৯৷ ঠিক এমনিই আঁকেন তিনি জীবনের ছবি৷প্রতিটি পরিসমাপ্তি মানেই শেষ বলে পিছপা হবার না বরং প্রারম্ভ নামে উদ্বেলিত হবার৷যেমন গভীর রাত পেরোলেই আসে ভোরের খরকর আলো দিগ্নবিস্তারি৷ধূয়ে পাপ,যেমন সাফ হয় আবার৷ঠিক নদী ভাটার গানে যেমন বক্ষে রাখে জোয়ারের টান৷এভাবে কবিচোখে এঁকেছেন জীবন ও সময় রীতিবদ্ধ৷যা থেকে না বিচ্যুত হবার৷এই গ্রহ,উপগ্রহ সমস্ত তাবৎ বিশ্বভ্রম্ক্ষান্ড আর মানব জীবন৷ভোর থেকে সান্ধ্যগানে দেখি রীতিসিদ্ধ সবখানে৷কবি ইশিতা জেরীন তন্দ্রা ও তমিস্রার কাব্যখানি সুখপাঠ্য৷প্রতিটি কবিতায় তিনি সুচারুরূপে করেছে সৌন্দ্যর্য্যের বয়ান,আত্মোপলদ্ধিজাত স্বজ্ঞানের স্বয়ম্ভর স্বারক৷এক্ষেত্রে তিনি সিদ্ধহস্ত কবিতায়৷প্রতিটি কবিতা পাঠে নিজস্ব উপলদ্ধি,যেনো যাপনকালের একটি দৃশ্য ভাস্বর হয়ে উঠে সমুখে৷যেনো মিশে যাচ্ছি,ছুঁয়ে যাচ্ছি কিংবা ঠিক তাই হচ্ছে যাই পাঠ করছি সমস্ত শব্দে শব্দে৷ আমি আমার ঘরের জানালা খুলে বসে থাকি ইন্দ্রিয়াতীত অমোঘের তৃষ্ণাতুর প্রতীক্ষায়৷জানালা-পৃষ্টা২১৷ কবি জানালা খুলে রাখেন৷ঠিক জানালা বলতে যা কিছু ইন্দ্রিয়গ্রাহ্য হয়৷যা সব যোগায় আলোড়ন,জাগায় চৈতন্য তারই প্রকাশ তাঁর জানালা কবিতায়৷ করোটিকে মনে হয় কফিন আর মস্তিষ্ক কাফনে জড়ানো লাশ৷রক্তপুরীর খনিজ-পৃ—২৭৷ কবির যাপনকাল চিন্তাজগত আর লদ্ধ উপলদ্ধি বিচ্যুত না৷তাঁর কবিতায় আছে ইহজগতের নানাবিধ অনুভুতি,রীতিসিদ্ধ সমস্ত যা ,একদিন ইতিবৃত্ত হয়ে উড়ে যাবে৷আর তাই কবি অনুভব করেন সেই চরম রূপ,ঠিক কেমন তা৷অসাড় হতে থাকে এসব ভেবে৷তখন জাগতিক জগত এবং পরজগত রূপ তিনি অনুধাবণ করেন কবিতায়৷মৃতের মতো৷বোধহীন হয়ে উঠে পরক্ষণেই এই সমস্ত সময়৷ কবি ইশিতা জেরীন উত্তরাধুনিক সাহিত্যের প্রতিভাধর এক উজ্জল নক্ষত্র,তাঁর কবিতা ভাবনা,শাব্দিক প্রয়োগ বহুমাত্রিক,চিন্তার জগত বিস্তৃত৷প্রতিটি কবিতায় সুখপাঠ্য হয়ে বাড়ায় পাঠ একাগ্রতা,ভেতর ভাবনা ছুঁয়ে যাবার আছে স্পৃহা৷আর তাই প্রত্যেকটি কবিতা ই হয়ে উঠেছে যথার্থ জীবনবোধের এবং যাপনের সমূহ উপলদ্ধির৷ কবি অবসাদ না বরং সাধে সাজায় রাত৷যেমন এতোটুকু আঁধার,ঘুমের মতো কিংবা এতোটুকু উত্তাপে আশ্রিত হবে বুক,তাতেই যেনো এই বিষাদ বিষাদ করে রাখা হৎপিন্ডের কবর খুঁজে সুখ ৷তাও না,তবু জমে থাকে অপ্রাপ্তি,তবু উঁকি দ্যায় স্বপ্ন ডানা অরব ভালোবাসার গহীন অবগাহনে৷তাই কবি ইশিতা জেরীন অনুভব করেন না—এইসব যথেষ্ট নয়৷ জীবনের প্রবাহ আরো বেশি কিছু চায় বুকের সম্পূর্ণ বর্গক্ষেত্রে এক কবরস্থান বয়ে বেড়াই আমি আজন্মকাল হতচ্ছাড়া এই হৃৎপিন্ড তোর সমগ্রতার কবর৷ এমনো ৪৫টি কবিতার সৃষ্টি সম্ভারে কবিমানসের অনবদ্য সৃজন তন্দ্রাও তমিস্রার কাব্য"পুস্তকখানা নিঃসন্ধেহে বাংলা সাহিত্যের অনন্য সাক্ষর৷যা পাঠে ক্লান্তি নেই,আছে কবিতার পরম আস্বাদ অথবা যাকে বলি পরতে পরতে মুগ্ধতার বিন্যাস৷৮০ পৃষ্টার বইটি বাজারে এনেছে রোদেলা প্রকাশনী৷১৫০টাকা দামের বইটি আগ্রহী পাঠককুল প্রকৃত কবিতা,কবি ইশিতা জেরীনের অনুভুতির সংস্পর্শ নিতে পারেন প্রগতির নিম্নোক্ত লিংকে৷ https://www.progoty.com/book/155389/tondra-o-tomeesrar-kabbo?ref=null"

Mohammad Asif

Mohammad Asif , Feb 2, 2018

★ ★ ★ ★ ★

"First four poems impressed me, already added into my cart."

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
চিলড্রেন বুক - ২ বাংলা ছড়া
একটু পড়ে দেখুন
চিলড্রেন বুক - ২ বাংলা ছড়া ফারজানা কাইয়ুম সুবর্ণা
(1)
TK. 300 -14% OFF
TK. 258
বসন্তের মাতাল সমীরণে
একটু পড়ে দেখুন
বসন্তের মাতাল সমীরণে ইশিতা জেরীন
(10)
TK. 400 -14% OFF
TK. 344
গোধূলিসন্ধির নৃত্য
একটু পড়ে দেখুন
গোধূলিসন্ধির নৃত্য ইশিতা জেরীন
(25)
TK. 300 -14% OFF
TK. 258
বেণুবনচ্ছায়াঘন সন্ধ্যা
একটু পড়ে দেখুন
বেণুবনচ্ছায়াঘন সন্ধ্যা ইশিতা জেরীন
(2)
TK. 600 -14% OFF
TK. 516
কালপারাবার
একটু পড়ে দেখুন
কালপারাবার ইশিতা জেরীন
(13)
TK. 220 -14% OFF
TK. 189
লাল সাগরের ঢেউ
একটু পড়ে দেখুন
লাল সাগরের ঢেউ মুহিব খান
(12)
TK. 200 -40% OFF
TK. 120
প্রেম বিরহের মাঝে
একটু পড়ে দেখুন
প্রেম বিরহের মাঝে মুহিব খান
(2)
TK. 200 -40% OFF
TK. 120

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"তন্দ্রা ও তমিসার কাব্য" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
তন্দ্রা ও তমিসার কাব্য পাতা: 1 / 9
পাতা 2
তন্দ্রা ও তমিসার কাব্য পাতা: 2 / 9
পাতা 3
তন্দ্রা ও তমিসার কাব্য পাতা: 3 / 9
পাতা 4
তন্দ্রা ও তমিসার কাব্য পাতা: 4 / 9
পাতা 5
তন্দ্রা ও তমিসার কাব্য পাতা: 5 / 9
পাতা 6
তন্দ্রা ও তমিসার কাব্য পাতা: 6 / 9
পাতা 7
তন্দ্রা ও তমিসার কাব্য পাতা: 7 / 9
পাতা 8
তন্দ্রা ও তমিসার কাব্য পাতা: 8 / 9
পাতা 9
তন্দ্রা ও তমিসার কাব্য পাতা: 9 / 9
পাতা / 9
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।