১ম সংস্করণ, ২০২১
তিতুমীর
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | তিতুমীর |
| Author | আফতাব হোসেন |
| Publisher | ঐতিহ্য |
| Edition | ১ম সংস্করণ, ২০২১ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 240 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.49 Kg |
| ISBN | 9789847766690 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
2 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টি
Rezwan Khan , Mar 26, 2025
"⭕বইঃ তিতুমীর ⭕লেখকঃ আফতাব হোসেন। বেশ কিছুদিন আগে পড়েছি। 🕳️লেখকের লেখনশৈলী,বাচনভঙ্গি এতো সাবলীল যে মন্ত্রমুগ্ধের মতো পড়ে গেছি। বইটি কিন্তু মোটেও ছোটো নয়। তবে ২৪০ পৃষ্ঠার বইটি এতো দ্রুত কিভাবে শেষ করেছি তা নিজেও টের পাইনি! বইটির রেশ অনেকদিন পর্যন্ত থেকে যাবে। তিতুমীর এর জীবনকাহিনী নিয়ে এতো গোছালো,সুন্দর আলেখ্য খুব কমই আছে বোধহয়। বিঃদ্রঃ এটি কোনো রিভিউ নয়। জাস্ট বইটি সম্পর্কে ভালো লাগা জানালাম ৪-৫ লাইনে। রেকমেন্ডেড।✅"
Shahriar Rashid , Feb 20, 2022
"#বুকরিভিউ বই: তিতুমীর লেখক: আফতাব হোসেন প্রকাশনী: ঐতিহ্য প্রকাশকাল: মার্চ, ২০২১ পৃষ্ঠা সংখ্যা: ২৪০ মুদ্রিত মূল্য: ৪৫০ টাকা তিতুমীর আর তার বাঁশেরকেল্লার কথা স্কুল জীবনে পাঠ্যবইয়ের মাধ্যমে খুবই সংক্ষিপ্ত পরিসরে জেনেছিলাম। পরবর্তীতে একচোখা ইতিহাসবিদদের ইতিহাসের কিছু মহানায়কের চমকপ্রদ ইতিহাস চেপে রাখার কুটকৌশলের কারণে এই বিষয়ে আর বিশদভাবে জানার সুযোগ হয় নি। কিন্তু ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে ভারতবর্ষের এই বীর সন্তানদের ব্যাপারে বিশদভাবে জানার আগ্রহের কারণে আমি এই বিষয়ে পড়ার জন্য ভালো কিছু বই খুঁজতে থাকি। সেই সুবাদে "তিতুমীর" বইটি আমার হস্তগত হয়। তবে বলে রাখি এই বইটি কোন ইতিহাসের বই নয়। এটি একটি ইতিহাস আশ্রিত উপন্যাস। গল্পের ছলে একজন ন্যায়পরায়ণ, স্বাধীনচেতা ও নির্ভীক ক্ষনজন্মা মহাপুরুষের বীরোচিত সংগ্রামের এক অবিশ্বাস্য সত্যি ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে লেখক জনাব আফতাব হোসেন দারুণ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। যে ইতিহাস পড়ে আপনি কখনো আনন্দিত হবেন, কখনো আপনার চোখ অশ্রুসিক্ত হবে, কখনো বেদনার কষ্টে নীল হবেন, কখনো ভীষণ অনুপ্রাণিত হবেন। বইটিতে তিতুমীরের শৈশব থেকে শুরু করে নিষ্পেষিত, নিপিড়ীত প্রান্তিক মানুষের নেতা হয়ে ওঠার একটি পূর্ণাঙ্গ চিত্র ফুটে উঠেছে। তিতুমীর যখন মায়ের গর্ভে তখন একদিন দাদা সৈয়দ কদম রসুল স্বপ্নে নাতি তিতুমীরের নেতা হওয়ার ইঙ্গিত পেয়েছিলেন। তিতুমীরের আসল নাম সৈয়দ মীর নিসার আলী। এই নাম তার দাদা রেখেছিলেন। জন্মের পরে হাড় লিকলিকে রোগা তিতুমীর লতাপাতা দিয়ে দাদীর তৈরী করা তীব্র তিতা ঔষধ খুব স্বাভাবিকভাবে খেতে পারার কারণে দাদী আদর করে তাকে তিতা মীর বলে ডাকতো। সেই থেকেই তিতুমীর নামের উৎপত্তি। ছোট বেলা থেকে তিতুমীর পড়াশোনায় যেমন মেধাবী ছিলো, দুরন্তপনায়ও ছিলো সেরা। ওস্তাদ হাফেজ নেয়ামত উল্লাহ'র কাছে কোরআন হেফজো করার পাশাপাশি কুস্তি ও লাঠি খেলায় পারদর্শীতা অর্জন করেন। তৎকালীন সময়ে কলকাতা অঞ্চলের সেরা কুস্তীগির হয়ে উঠেন। এসবের সাথে সাথে ওস্তাদ হাফেজ নেয়ামত উল্লাহ তিতুমীরের মনে স্বাধীনতার বীজ বপন করে দেন। নীলকরদের অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে তিতুমীর কারাবরণ করেন। কারাগারে ফকির বিদ্রোহের অনুসারী ফকির মিসকিন শাহের স্বাক্ষাত লাভ করেন। তার কাছ থেকে এলাহাবাদের রায়বেরেলীর বিখ্যাত সৈয়দ পরিবারের সন্তান সৈয়দ আহমদ বেরলভী'র কথা জানতে পারেন। এরপর তিতুমীর সৈয়দ আহমদ বেরলভী'র সান্নিধ্যে এসে বিভিন্ন ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে "তরিকায়ে মোহাম্মদিয়ার" আন্দোলনের শামিল হোন। সৈয়দ আহমদ বেরলভী'র সাথে হজ্জব্রত পালন করে আবার দেশে ফিরে আসে। তারপর পূর্ণোদ্দমে সমাজে প্রচলিত নানাবিধ শিরক, বেদাত ও অন্যান্য কুসংস্কারকে সমূলে উপড়ে ফেলতে তরিকায়ে মোহাম্মদিয়া'র ব্যাপক প্রচার করতে লাগলেন। পাশাপাশি হিন্দু জমিদারদের অন্যায়ভাবে চাপিয়ে দেয়া নিপীড়নমূলক করের বিরুদ্ধে জনসাধারণকে সংগঠিত করতে থাকে। এর ফলে তিতুমীর ও তার অনুসারীদের উপর হিন্দু জমিদার, নীলকর ও ইংরেজ শাসকদের সম্মিলিত অত্যাচার ও নিপীড়নের মাত্রা আরো বেড়ে যায়। এই অত্যাচারীদের প্রতিরোধ করতে তিতুমীর নারিকেলবাড়িয়ায় একটি বাঁশেরকেল্লা তৈরী করে। কেল্লা তৈরী করে মুজাহিদ বাহিনী গঠন করে সম্পুর্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অত্যাচারী জমিদার ও ইংরেজ শাসকদের বেশ কয়েকবার সমুচিত জবাব দেয়। যার ফলে ইংরেজ শাসকগোষ্ঠী তিতুমীরকে দেশদ্রোহী আখ্যা দিয়ে তার তৈরী করা বাঁশেরকেল্লা ধ্বংস করতে ও তাকে হত্যা করতে কামান, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্রসহ প্রশিক্ষিত সেনাবাহিনী প্রেরণ করে। কামান, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র'র সামনে লাঠি, বল্লম ও তরবারী নিয়ে লড়াই করা মানে নিশ্চিত পরাজয় বরণ করা। নিশ্চিত পরাজয় জেনেও অসীম সাহসী তিতুমীর ও তার অনুসারীরা ভীরু কাপুরুষের মতো পালিয়ে না গিয়ে বিপুল বিক্রমে শত্রুর বিরুদ্ধে ঝাপিয়ে পড়ে। তিতুমীর এই অসম যুদ্ধে শহীদ হয়, কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে রেখে গিয়েছেন বীরত্বের এক অন্যন্য উদাহরণ। ২৪০ পৃষ্ঠার এই ছোট্ট পরিসরের বইটিতে লেখক সুনিপুণ দক্ষতার সাথে প্রাসঙ্গিকভাবে ইতিহাসের আরো কিছু বিষয় তুলে এনেছেন। যেমন: কিভাবে ব্রাহ্মণ্যবাদীদের বৈষম্যের হাত থেকে বাঁচতে খেটে খাওয়া সাধারণ হিন্দুরা বৌদ্ধ ধর্মের দিকে ঝুঁকে পড়েছিলেন। কিভাবে সম্রাট আশোক ও পাল রাজাদের আমলে বৌদ্ধ ধর্মের ব্যাপক বিস্তারলাভ করেছিল। তারপর পাল রাজাদের ক্ষমতা থেকে হটিয়ে সেন বংশের রাজাদের ক্ষমতা দখল করে। তারা জোর জবরদস্তি করে বৌদ্ধদেরকে শূদ্রজাতের হিন্দু বানিয়ে দেয়। পরবর্তীতে মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায় ইসলাম ধর্মের প্রচার শুরু হলে বর্ন বৈষম্যের শিকার হিন্দুরা ও জোর করে হিন্দু বানানো বৌদ্ধরা দলে দলে ইসলাম গ্রহণ করেন। বইটিতে আরো উঠে এসেছে নবাব আলীবর্দি খানের উত্তরসূরী হিসেবে নবাব সিরাজোদৌলার ক্ষমতায় আরোহন। তারপর শুরু হয় নবাব সিরাজের বিরুদ্ধে প্রাসাদ ষড়যন্ত্র। মীর জাফর গংদের বিশ্বাসঘাতকতার কারণে ব্রিটিশ বেনিয়াদের কাছে নবাব সিরাজের পরাজয় ঘটে। যার মাধ্যমে ইংরেজদের ২০০ বছরের দখলদারিত্বের সূচনা হয়। তারপর দখলদার ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে তৈরী হওয়া ফকির-সন্ন্যাসীদের বিদ্রোহ, হাজী শরিয়তুল্লাহর ফরায়েজি আন্দোলনের কথাও এই বইটিতে উঠে এসেছে। আরো উঠে এসেছে সৈয়দ আহমদ বেরলভী'র অত্যাচারী শিখদের বিরুদ্ধে লড়াইয়ের কথা, আরবের মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের সংস্কার আন্দোলনের কথা। যার মাধ্যমে বোঝা যায় লেখককে এই বইটি লিখার জন্য প্রচুর পড়াশোনা করতে হয়েছে। অবশ্য বইয়ের লেখকের কথা অংশে লেখক নিজেই তা উল্লেখ করেছেন। আমি মনে করি এই বইটি সবার পড়া উচিত। কারণ এতে করে যারা ইতিমধ্যে তিতুমীর সম্পর্কে জানেন তারাও এই বইটি পড়লে ইতিহাসের এই বীর সন্তানকে নতুনভাবে চিনবেন। আর এই প্রজন্মের যারা ভবিষ্যতে ইতিহাস গড়তে চায় তারাও ইতিহাসের এই মহানায়কের ইতিহাস গড়ার চমকপ্রদ কাহিনী থেকে নিজেদের প্রয়োজনীয় রসদ সংগ্রহ করতে পারবেন।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"তিতুমীর" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: