হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
তাতারীদের ইতিহাস (২ খণ্ড একত্রে) - মুহাম্মদ যাইনুল আবিদীন এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

৩য় সংস্করণ ২০২২

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

তাতারীদের ইতিহাস (২ খণ্ড একত্রে)

54 Ratings | 30 Reviews
TK. 450 TK. 900 -50% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

#তাতারিদের_ইতিহাস_নতুন_সংস্করণ_২_খণ্ডে নতুন সংস্করণে ড. রাগিব সারজানির ভূমিকা ইতিহাসের অত্যন্ত মর্মান্তিক উপাখ্যান হলো তাতার বা মোঙ্গল উপাখ্যান। তাতারদের প্রতিট...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

#তাতারিদের_ইতিহাস_নতুন_সংস্করণ_২_খণ্ডে নতুন সংস্করণে ড. রাগিব সারজানির ভূমিকা ইতিহাসের অত্যন্ত মর্মান্তিক উপাখ্যান হলো তাতার বা মোঙ্গল উপাখ্যান। তাতারদের প্রতিটি যুদ্ধে নিহতের গড় হ
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title তাতারীদের ইতিহাস (২ খণ্ড একত্রে)
Author মুহাম্মদ যাইনুল আবিদীন
Publisher মাকতাবাতুল হাসান
Edition ৩য় সংস্করণ ২০২২
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 624
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 0.77 Kg
Translator মাওলানা আবদুল আলীম,মানসূর আহমাদ
ISBN 978-984-8012-05-5
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.31

54 Ratings and 30 Reviews

★★★★★
25
★★★★☆
25
★★★☆☆
2
★★☆☆☆
0
★☆☆☆☆
2

পাঠকদের মন্তব্য

৩০টি
Jahid Hasan Mahmudi

Jahid Hasan Mahmudi , Sep 17, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আলহামদুলিল্লাহ"

Imtiaz Adnan

Imtiaz Adnan , Oct 8, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ইতিহাস প্রসঙ্গে খুব ভালো বই। জানা দরকার উম্মাহ এর উত্থান, পতন, বিপর্যয়ের কারণ, উত্তরণ এর ইতিহাস। বাস্তবিক প্রেক্ষাপটে আমাদের অবস্থা, ক্ষতির সম্ভাবনা ও করণীয় সমুহ বুঝে আসবে ইনশাআল্লাহ্।"

Ahmad Rayhan

Ahmad Rayhan , Sep 9, 2025

★ ★ ★ ★ ★

"এক কথায় অসাধারণ একটি বই। মাকতাবাতুল হাসানের যেই অনুবাদ তা বিশেষ আকর্ষন জুগিয়েছে বইটিতে। বেশ ঝরঝরে, প্রাঞ্জল অনুবাদ।"

Sakif Hasan Arefin

Sakif Hasan Arefin , Apr 19, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"good"

IMRAN HOSSAIN

IMRAN HOSSAIN , Sep 23, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"কুরআনুল কারীমে আল্লাহ তায়ালা বলছেন, لَقَدْ كَانَ فِيْ قَصَصِهِمْ عِبْرَةٌ لِّاُولِي الْاَلبٰبِ অর্থাৎ- নিশ্চই তাদের ঘটনায় বোধসম্পন্ন ব্যক্তিদের জন্য রয়েছে শিক্ষা গ্রহণের উপাদান। (আলকুর আন)। তাতারীদের ইতিহাস অসাধারণ একটি বই। ইতিহাস প্রেমীদের অন্তরের খোরাক যোগাবে এই বইটি। লেখক এবং অনুবাদকের জন্য শুভকামনা রইলো..."

শোয়াইব আহমেদ

শোয়াইব আহমেদ , Oct 18, 2023

★ ★ ★ ★ ★

"মাশা-আল্লাহ অস্বাধারণ লেখক। উনার বই পড়ে সত্যি অনেক কিছু জান্তে পারতেছি"

Galib shawn

Galib shawn , Apr 1, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ভাল বই! তবে হতাশ করেছে আমাকে। আমি হয়তোবা তাতাররা কিভাবে মুসলিম হলো এই পার্টটাকে বেশি ফোকাস দিয়েছি বলে মেবি হতাস হয়েছি। এই পার্ট খুবই সংক্্ষেপে লেখা যেটা অনেক বিস্তারিত লেখা যেত। যেমন তাতারদের হিসেবে পুরো রাশিয়ার দাগেস্তান, তাতারস্তান, বসনিয়া, মধ্য এশিয়া, পূর্ব তুর্কিস্তান, আনাতোলিয়া মুসলিম কিভাবে হলো এইগুলো এর অন্তর্ভুক্ত হওয়া উচিত ছিল যা হইনি! মেইন ফোকাস তাতাররা মুসলিমদের কিভাবে মারা দিলো আর পরে কিভাবে মারা খাইলো!!!!"

MD TALHA

MD TALHA , Mar 4, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইটি আসলেই অনেক ভালো"

Sayeed Bin Mozahid

Sayeed Bin Mozahid , Feb 6, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"কোন সন্দেহ নেই, অসাধারন বিশেষনপূর্ন বই। বইটিতে লেখক তৎকালীন মুসলিম সমাজের পতনের কারনগুলো তুলে ধরছেন, সাথে শাসকদের ভালগুণগুলো যেমন বর্ননা করেছেন, তেমনি কিছু কিছু কাজের জন্য সমালোচনাও করেছেন। আবার ইতিহাসের সাথে বর্তমান সময়ের মিল ফুটাতেও ভুল করেন নি। বইটি পড়ার মার্ধ্যমে যেমন তাতারীদের নিয়ে ইতিহাস জানবেন, তেমনি একজন মুসলমান হিসেবে আপনার ঈমানও বাড়বে।"

Jubayer Hussain

Jubayer Hussain , Mar 2, 2022

★ ★ ★ ★ ★

"অসাধারণ একটি গ্রন্থ , তাতারীদের পূর্ণাঙ্গ ইতিহাস গ্রন্থ এ রচিত হয়েছে । জাজাকল্লাহ"

nurullah

nurullah , Feb 9, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"good...one of the best book i have readen.. must read it"

Al Walid

Al Walid , Jan 21, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"good book"

Mujahid Sifat

Mujahid Sifat , Jan 14, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"An Impressive book, that I know before. And writer too much."

Rajib Talukder

Rajib Talukder , Oct 18, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"এক তরফা চিন্তাভাবনা"

Muhammad Ragib Hasan Ruhan

Muhammad Ragib Hasan Ruhan , Sep 27, 2021

★ ★ ★ ★ ★

"এত বাজে অনুবাদ! পড়ার মুডটাই নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমার আবার নেশা কোনো বই ধরলে শেষ করতেই হবে। তাই দাঁতে দাঁত চেপে পড়তে হচ্ছে। একটু করে পড়ছি, আর অনুবাদকের মূর্খামি দেখে শরীর জ্বলে যাচ্ছে। অনুবাদকের মনে হয় ভূগোল, ইতিহাস আর ইংরেজির জ্ঞান তেমন একটা নেই। ওই সময় তুরস্ক কোথায় পেলেন উনি? এক জায়গায় লিখেছেন “তুরস্কের প্রধানমন্ত্রী”। সম্ভবত আরবির “তুর্কি উজিরে আযম” শব্দগুলোকে অনুবাদ করেছেন এই ভাবে। আরো রাজা বাদশা, পোপের নাম তিনি আরবির মতই অমুক রাবে, তমুক তাসে এভাবে লিখেছেন। বাংলায় তো এ পর্যন্ত দেখে এসেছি অমুক প্রথম, তমুক দ্বিতীয়, যেমন “দ্বিতীয় উমর”, “দ্বিতীয় বাহাদুর শাহ” এভাবে লেখে। কিন্তু অনুবাদক কি মনে করে যে হুবহু আরবিটাই রেখে দিলেন, বুঝলাম না, উনি কি ওই নামগুলো আগে কোথাও পড়েননি, তাই জানেন না? নাকি কওমি মহলের জন্যই শুধু অনুবাদ করেছেন? জর্জিয়ার নাম আরবি অনুসারে জুজিয়াই রেখে দিয়েছেন। জোচি খানের ছেলে বাটু বা বটু বা বাতু খানের নাম আরবির ‘বা’ কে ‘প’ মনে করে পাতো অনুবাদ করেছেন। আমি তো প্রথমে দেখে ভাবছি পাতো আবার কে? আবার উনি ছোট ছোট শহরের শাসকের টাইটেল দিয়েছেন সম্রাট। মনে হয় সম্রাট শব্দটার ওজন উনি ঠিকমতো জানেন না। এছাড়াও এমন অনেক ভুল ভ্রান্তি চোখে পড়েছে। কিন্তু এখন সব মনে পড়ছে না, কারণ পড়া শুরু করেছি অনেকদিন আগে, কিন্তু এক নাগাড়ে এমন বাজে অনুবাদটা পড়তে ইচ্ছা করে না, মন বিষিয়ে উঠে। বলতে গেলে বইটার মাত্র এক তৃতীয়াংশ পড়েছি এখন পর্যন্ত, কিন্তু এত বিরক্ত লাগছে। মূল আরবি বইটা কেমন জানি না, কিন্তু এই অনুবাদক বইটা একেবারে নষ্ট করে ফেলেছেন। সম্পাদকের নামের জায়গায় তো দেখছি মওলানা যাইনুল আবিদীনের নাম , কিন্তু বিশ্বাস হতে চাচ্ছে না, উনার সম্পাদিত হলেও অনুবাদটা এমন বাজে হবে। উনাকে ভালো সাহিত্যিক বলেই জানতাম, কিন্তু সত্যি যদি উনার সম্পাদিত হয়, তাহলে তো সেটা ভুল প্রমাণ হয়ে গেল ।"

Kamrul Hasan

Kamrul Hasan , Sep 19, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Good it"

saiful islam

saiful islam , Sep 19, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"খুব ভালো একটি বই"

রায়হান রিফাত

রায়হান রিফাত , Sep 11, 2021

★ ★ ★ ★ ★

"একটা বই ঠিক কতটা ভাল লাগতে পারে তার মানদন্ড হিসেবে আমি এই বইটি ব্যবহার করবো।। ইতিহাসের রাস্তায় একটা অসাধারণ রোলার কোস্টার রাইড দিয়ে আসলাম।। কত সুন্দর ভাবে "জিহাদ ফি সাবিলিল্লাহ" কে উপস্থাপন করা হয়েছে,মাশাল্লাহ!! কত সুন্দর ভাবে আমাদের পরিণতি,আমাদের ইতিহাস,আমাদের সোর্য-বীর্য উপস্থাপন করা হয়েছে,মাশাল্লাহ‌!! মুসলমানদের তাদের অতীত ইতিহাস,তাদের বীরদের জানার জন্য এমন বই পড়া উচিত!! অন্তত মুসলমানদের জন্য মাস্ট রিড একটা বই!! আর ইতিহাস প্রেমীদের জন্য টপ নচ বই এটি 🖤"

Shazid Chowdhury

Shazid Chowdhury , Sep 8, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"তাতারীদের নিয়ে অসম্ভব তথ্যবহুল একটা বই"

MD. ABU SAYEM

MD. ABU SAYEM , Aug 1, 2021

★ ★ ★ ★ ★

"আলহামদুলিল্লাহ বইটা পড়ে অনেক ভালো লাগলো"

Md Maruf Billah

Md Maruf Billah , Apr 30, 2021

★ ★ ★ ★ ★

"Tragedy"

JAHIDUL ISLAM

JAHIDUL ISLAM , Apr 1, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"এক কথায় অসাধারণ। পবিত্র কুরআন-হাদীসের আলোকে মুসলিম সাম্রজ্যের পতন ও উত্থান এর সূক্ষ্ম বিশ্লেষণ, তাতারী তথা চেঙ্গিস খানের আক্রমন, তাদের পরাজয় বরণ এবং সাইফুদ্দিন কুতয রা. এর অসাধারণ নেতৃত্ব প্রত্যেক মুসলমানের পড়ে দেখা উচিত।"

MUHAMMAD SOHEL RANA

MUHAMMAD SOHEL RANA , Oct 17, 2020

★ ★ ★ ★ ★

"ভালো বই"

Mayeenul Islam

Mayeenul Islam , Jul 29, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অনুবাদ ভালো। কিন্তু মূল লেখাতেই সমস্যা। বইটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে লেখা না। মানুষ ইতিহাস বই পড়তে বসে ইতিহাসের ঘটনার ঠাসবুনন চাইবে - কিন্তু এখানে একটু ইতিহাস বলার পর: আহা মুসলমান, আহা ইসলাম - এজাতীয় রোনাজারি অসুন্দর। এখানে তাতারীরা মুসলমানদেরকে নির্যাতনের ঘটনা একটার পর একটা বর্ণনা করে গেলে কি যে-কেউই বুঝতে পারতো না - কে নির্যাতনকারী, আর কে নির্যাতিত? তাছাড়া, তাতারীরাইবা কেন এতো তেতে আছে, সেই অতীত অনুসন্ধানের চেষ্টা বইটিতে নেই, কিংবা খুব অল্প কথায় বলে যাবার চেষ্টা করা হয়েছে। আমি কিছুদূর পরে রেখে দিয়েছি। আগ্রহ পাচ্ছি না। বইটা ধরে রাখতে পারেনি আমাকে। :("

Md. Syeed Abadin

Md. Syeed Abadin , Jul 16, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Excellent Book."

মোঃ মমিনুল ইসলাম

মোঃ মমিনুল ইসলাম , Mar 9, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ইতিহাস সাধারণত শুষ্ক রসকষহীন কিছু ঘটে যাওয়া গতানুগতিক বিবরণের নাম বলেই আমরা জানি। অথচ ইতিহাস প্রাঞ্জল বর্ণনা, হৃদয়ের আবেগ, সুক্ষ চুলচেরা বিশ্লেষণ দিয়ে তুলির আঁচড়ে কত সুন্দর হতে পারে তার বাস্তব উদাহরণ হচ্ছে বক্ষ্যমাণ গ্রন্থ। এই লিখক দেখিয়ে দিয়েছনে ইতিহাসের সাথে জড়িত থাকে সেই যুগের মানুষের দুঃখ কষ্ট, নির্যাতনের অনুভুতি, পরাজয়ের আহাজারি, বিজয়ীয়ের সীমালঙ্ঘন আর সীমাহীন অহংকার। এটা সাধারন ইতিহাস গ্রন্থ নয়। ইসলামের ইতিহাস। এখানে লিখক ইতিহাসের সাথে কুরআনের ও হাদিসের যে অপূর্ব সংমিশ্রণ ঘটিয়েছেন তা বিরল। এই জন্য প্রয়োজন ইতিহাসের জ্ঞান, মানব সমাজের অনুভুতি, কুরআন আর সুন্নার ব্যাপক গভীরতা। লিখক এই সবের সমন্বয় ঘটিয়ে বক্ষ মান গ্রন্থ খানিকে অসাধারণ রূপে সজ্জিত করেছেন। সে সাথে যিনি অনুবাদ করেছেন, তিনি কত উচুমাপের অনুবাদ ভাবতেই অবাক লাগছে। এই গ্রন্থ খানার বহুল প্রচার করছি।"

Tamjid Shajol

Tamjid Shajol , Dec 24, 2019

★ ★ ★ ★ ★

"লেখক ইতিহাসের নির্মোহ কথকের মত শুধু ঘটনা-ঘনঘটার বয়ান দিয়ে যান নি; তিনি জায়গায় জায়গায় বিরতি নিয়েছেন, ঘটনার কারণ বিশ্লেষণ করেছেন, আহাজারি করেছেন, বর্তমানকে অতীতের সাথে মিলিয়ে দেখিয়েছেন। বারবার বলেছেন ইতিহাস পুনরাবৃত্ত হয়। তাতারীদের আমরা অতীতের অচেনা কোন ভূমিতে রেখে আসিনি। তাতারদের পেছনে রেখে আসা যায় না। ইসলাম ও মুসলমানদের জন্য, সত্যিকার অর্থে তাবৎ পৃথিবীর জন্যে এরা সার্বজনীন, সর্বকালের। লেখক তিরস্কার আর মমতার ছুরি দিয়ে আমাদের চেতনা ও অনুভূতিকে তুমুল আঘাতে রক্তাক্ত করতে চেয়েছেন। বলতে চেয়েছেন উত্থান পতনই এই পৃথিবীর জীবনছন্দ এবং যুদ্ধে পরাজয় কোনো বীরের জন্যে সাময়িক অপমান হতে পারে; আবার সেটাই হতে পারে তার জাতির জন্যে বিজয়ের পাঠ ও পাঠশালা। তাতারীদের কাহিনী আমাদের তরুণদের দৃষ্টির আড়ালেই রয়ে গেছে। এটি আমাদের আলোচনায় আসা একান্ত দরকার। ‘আইনে জালূত’ আমাদের বিজয়ের মাঠ। ‘ইমাম কুতয’ আমাদের নায়ক নন; মহা নায়ক। আমাদের আদর্শ ও চেতনার অমর তেজস্বী শিক্ষক। অথচ আমরা তাকে চিনিই না।"

Dr. Asif Shufian Arnab

Dr. Asif Shufian Arnab , Dec 23, 2019

★ ★ ★ ★ ★

"লেখক ইতিহাসের নির্মোহ কথকের মত শুধু ঘটনা-ঘনঘটার বয়ান দিয়ে যান নি; তিনি জায়গায় জায়গায় বিরতি নিয়েছেন, ঘটনার কারণ বিশ্লেষণ করেছেন, আহাজারি করেছেন, বর্তমানকে অতীতের সাথে মিলিয়ে দেখিয়েছেন। বারবার বলেছেন ইতিহাস পুনরাবৃত্ত হয়। তাতারীদের আমরা অতীতের অচেনা কোন ভূমিতে রেখে আসিনি। তাতারদের পেছনে রেখে আসা যায় না। ইসলাম ও মুসলমানদের জন্য, সত্যিকার অর্থে তাবৎ পৃথিবীর জন্যে এরা সার্বজনীন, সর্বকালের। লেখক তিরস্কার আর মমতার ছুরি দিয়ে আমাদের চেতনা ও অনুভূতিকে তুমুল আঘাতে রক্তাক্ত করতে চেয়েছেন। বলতে চেয়েছেন উত্থান পতনই এই পৃথিবীর জীবনছন্দ এবং যুদ্ধে পরাজয় কোনো বীরের জন্যে সাময়িক অপমান হতে পারে; আবার সেটাই হতে পারে তার জাতির জন্যে বিজয়ের পাঠ ও পাঠশালা। বইটি আমার কাছে ভালো লেগেছে।"

Shopon

Shopon , Nov 13, 2019

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"তাতারীদের ইতিহাস ষষ্ঠ শতাব্দির মুসলিম সম্রাজ্যের উপর ধেয়ে আসা তাতারী আগ্রাসনের ইতিহাস নিয়ে রচিত চমৎকার একটি বই। তাতারীদের বর্বরতার সঠিক ইতিহাস এই বইটিতে তুলে ধরা হয়েছে সেই সাথে মুসলিম সম্রাজ্যের দুর্বল শক্তি আর পরস্পর কোন্দলের কারণে তাতারী বাহিনী মাথাচাড়া দিয়ে উঠেছিল আর এক চেটিয়া সম্রাজ্যবাদ কায়েম করতে সক্ষম হয়েছিল। যার ফলে তাতারীরা হয়ে উঠেছিল বর্বর এবং পাশবিক আর অপরদিকে মুসলিম শক্তি হয়ে উঠেছিল দুর্বল।"

মোঃ ফোরকান উদ্দিন

মোঃ ফোরকান উদ্দিন , Oct 19, 2019

★ ★ ★ ★ ★

"গ্রন্থটিতে হিজরী সপ্তম শতাব্দীতে মুসলিম সম্রাজ্যের উপর তাতারীদের যে আক্রমণ হয়েছিল তার বিস্তারিত ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে।এই পুস্তকে তাতারীদের হামলার সময় মুসলিম বিশ্বের অবস্থা,হামলার কারণ, ফলাফল ও মুসলমানদের ঘুরে দাঁড়াবার বিস্তারিত ইতিহাস তুলে ধরা হয়েছে।তাই তাতারী ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী যে কেউ এই পুস্তক থেকে উপকৃত হতে পারেন।বইটির অনুবাদে কিছু ভুল-ত্রুটি লক্ষ্য করা যায়, আশা করি পরবর্তীতে তা সংস্কার করা হবে।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

5 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

vai বইতা কন প্রকাশনি

880****355 • 07 Mar, 2025
A
প্রিয় গ্রাহক, বইটা "মাকতাবাতুল হাসান" থেকে প্রকাশিত।
Rafid Ahmed • 07 Mar, 2025
Q

কত পেজ?

880****355 • 07 Mar, 2025
A
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৬২৪। ধন্যবাদ।
Rafid Ahmed • 07 Mar, 2025
Q

দুই খণ্ড কি আলাদা ভাবে নাকি একটি বইয়ে?

Zihad Ahmed • 21 Jan, 2025
A
প্রিয় গ্রাহক, দুইটি খণ্ড একটি বইয়ে।
Rafid Ahmed • 21 Jan, 2025
Q

এটা কি একটা বই নাকি দুইটা বই??

Md . Slaman Siddique • 25 Nov, 2022
A
জি দুইটা।
Al Amin Sarker • 25 Nov, 2022
Q

বইটির হার্ডকভারের উপরে আরেকটা কভার আছে?

Abdul Hai Sajim • 28 Aug, 2021
A
দুঃখিত নেই, এই বইটিতে হার্ডকভারের উপরে যে পাতলা জ্যাকেট কভার বলা হয় সেটি থাকে না
Al Amin Sarker • 28 Aug, 2021

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"তাতারীদের ইতিহাস (২ খণ্ড একত্রে)" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
তাতারীদের ইতিহাস (২ খণ্ড একত্রে) পাতা: 1 / 14
পাতা 2
তাতারীদের ইতিহাস (২ খণ্ড একত্রে) পাতা: 2 / 14
পাতা 3
তাতারীদের ইতিহাস (২ খণ্ড একত্রে) পাতা: 3 / 14
পাতা 4
তাতারীদের ইতিহাস (২ খণ্ড একত্রে) পাতা: 4 / 14
পাতা 5
তাতারীদের ইতিহাস (২ খণ্ড একত্রে) পাতা: 5 / 14
পাতা 6
তাতারীদের ইতিহাস (২ খণ্ড একত্রে) পাতা: 6 / 14
পাতা 7
তাতারীদের ইতিহাস (২ খণ্ড একত্রে) পাতা: 7 / 14
পাতা 8
তাতারীদের ইতিহাস (২ খণ্ড একত্রে) পাতা: 8 / 14
পাতা 9
তাতারীদের ইতিহাস (২ খণ্ড একত্রে) পাতা: 9 / 14
পাতা 10
তাতারীদের ইতিহাস (২ খণ্ড একত্রে) পাতা: 10 / 14
পাতা 11
তাতারীদের ইতিহাস (২ খণ্ড একত্রে) পাতা: 11 / 14
পাতা 12
তাতারীদের ইতিহাস (২ খণ্ড একত্রে) পাতা: 12 / 14
পাতা 13
তাতারীদের ইতিহাস (২ খণ্ড একত্রে) পাতা: 13 / 14
পাতা 14
তাতারীদের ইতিহাস (২ খণ্ড একত্রে) পাতা: 14 / 14
পাতা / 14
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।