হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
তাঁদের কোনো ছায়া ছিল না - রুমানা বৈশাখী এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২২

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

তাঁদের কোনো ছায়া ছিল না

2 Ratings | 2 Reviews
TK. 206 TK. 240 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

মেয়েটির পেটে ভয়ংকর ক্ষুধা... ভাতের! অথচ তারা বলেছিল শ্বশুরবাড়িতে ভাতের অভাব কোনদিন হবে না! কিন্তু সেদিনের সেই চন্দ্রগ্রহণের রাতে বুড়ি নানীর পরনের সাদা শাড়িটা কে...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

মেয়েটির পেটে ভয়ংকর ক্ষুধা... ভাতের! অথচ তারা বলেছিল শ্বশুরবাড়িতে ভাতের অভাব কোনদিন হবে না! কিন্তু সেদিনের সেই চন্দ্রগ্রহণের রাতে বুড়ি নানীর পরনের সাদা শাড়িটা কেন লাল হয়েছিল? খুব ছ
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title তাঁদের কোনো ছায়া ছিল না
Author রুমানা বৈশাখী
Publisher বিদ্যাপ্রকাশ
Edition ১ম প্রকাশ, ২০২২
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 128
Country বাংলাদেশ
Language বাংলা
Category গল্প
Weight 0.28 Kg
ISBN 9789849370378
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.00

2 Ratings and 2 Reviews

★★★★★
1
★★★★☆
0
★★★☆☆
1
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

২টি
Khadija Munna

Khadija Munna , Nov 11, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"মোটামুটি ধরনের বই!"

Moulee Akhund

Moulee Akhund , May 2, 2022

★ ★ ★ ★ ★

"#বুক_রিভিউ_তাদের_কোনো_ছায়া_ছিল_না এটি একটি হরর থ্রিলার গল্প সংকলন, সর্বমোট সাতটি ভৌতিক রহস্য গল্প রয়েছে এতে। “যে মেয়েটি ভাত বেশি খেত”ঃ মেয়েটির পেটে ভয়ঙ্কর ক্ষুধা…ভাতের! অথচ তারা বলেছিল শ্বশুরবাড়িতে ভাতের অভাব কোনোদিন হবে না! কিন্তু সেদিনের সেই চন্দ্রগ্রহণের রাতে বুড়ি নানীর পরনের সাদা শাড়িটা কেন লাল হয়েছিল? “মিতু কিংবা মিতু”ঃ মিতু মেয়েটি প্রতিনিয়ত ক্ষয়ে যাচ্ছিল একটু একটু করে, নাহিদ ফারহানার মনে হয়েছিল মেয়েটি বুঝি বাতাসে মিলিয়ে যাচ্ছে কেমন করে যেন… “নিতল”ঃ ছোটবেলায় পানির কাছে যেতে দেখলেই ব্যস্ত হয়ে ছুটে আসত বুড়ি- “নিতল পানি, বাপজান। নামিস না। থাউক বাপজান, থাউক।“ কিন্তু কেন? আসলেই কি সেই হজা মজা পুকুরটার শ্যাওলা সবুজ পানির অতলে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য? “তাঁর কোনো ছায়া ছিল না”ঃ খুব ছোটবেলা থেকেই মতিন সাহেবের কোনো ছায়া ছিল না এবং তা কেউ কখনো লক্ষ্যও করেনি। বড় সাদামাটা আর ছাপোষা মতিন সাহেব কি তবে খুব বিশেষ কেউ? “ফাঙ্গাস”ঃ পাহাড়ের উপরে পুরাতন বাড়িটা ক্রমশ ঢেকে যাচ্ছিল তুলতুলে এক রকম ছত্রাকে, যে বাড়ির দারোয়ান ছিল একজন বদ্ধ উন্মাদ! “শারমিন ও একটি বেতের মোড়া”ঃ ঘরের কোণায় রাখা বেতের মোড়াটিকে দেখে শারমিন কেন যেন ভয়ে নিঃশ্বাস নিতে পারত না… সাদামাটা এক বেতের মোড়া কী এমন করেছিল শারমিনের সাথে?? “অদল বদল”ঃ মৃত্তিকা জন্ম নিয়েছে এক বিশেষ ক্ষমতা নিয়ে। এ ক্ষমতা মৃত্তিকার উপহার। বিধাতা প্রদত্ত খুব বিশেষ এক উপহার। পাঠ প্রতিক্রিয়াঃ আমাদের দৃশ্যমান জগতের বাইরেও রয়েছে অন্য একটি ভুবন। কেমন সেই অন্য ভুবনের বাসিন্দারা? তারা আসলে কোথায় থাকেন? লোক চক্ষুর অন্তরালে? নাকি মিলেমিশে আমাদের মাঝেই? চর্মচক্ষে কি তাঁদের দেখা যায়? অনুভব করা যায় ধরাছোঁয়ার মাঝে? নাকি যায় না? পর্দার ওপাশের জগতের সেই রহস্যময় অস্তিত্বরা কখনো আমাদের পরম বন্ধু, আবার কখনো প্রতিশোধ পরায়ণ, কখনো ভয়াল আর নৃশংস। সেই জগতের কতটুকুই বা বুঝতে পারি আমরা? আমাদের সাদামাটা জীবনের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা সেই ভয়ের গল্পগুলো নিয়েই এই সংকলন-যা আমরা কখনো বুঝতে পারি, আবার কখনো পারি না। লেখকের লেখা সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। রুমানা বৈশাখীর লেখা আমি প্রথম পড়েছি ইবুকে। তার ইবুক পড়েই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে তাঁর প্রতিটি বই আমি অবশ্যই সংগ্রহে রাখব। এক সময়ে রহস্যপত্রিকায় নিয়মিত লিখতেন তিনি। বইয়ের প্রতিটি গল্পের প্লট যেমন অভিনব রহস্যে মোড়া তেমনি লেখকের ভাষার দখল অসাধারণ। প্রতিটি গল্পের জমাট বাঁধা ঘনীভূত ভয় পাঠককে ফেলে দেবে এক শ্বাসরুদ্ধকর অবস্থায়। লেখকের অসম্ভব ভালো কল্পনাশক্তি, সৃজনশীলতা, ভাষাগত দক্ষতা ও তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি পাঠক আমাকে করেছে মুগ্ধ। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হরর গল্পের মধ্যেও উঠে এসেছে সামাজিক বাস্তবতা। শ্বশুরবাড়িতে কম খেতে পাওয়া, শুধুমাত্র এক মুঠো গরম ভাত না বলে খেয়ে ফেলার অপরাধে পর পর টানা তিনদিন না খাইয়ে রাখার মত নির্মম শাস্তি দেওয়ার মত করুণ ঘটনা নিয়ে একটি সামাজিক ছোট গল্প এমনকি একটি আস্ত উপন্যাস অনায়াসেই লেখা হয়ে যেতে পারে, কিন্তু হরর থ্রিলার? এ শুধুমাত্র রুমানা বৈশাখীর পক্ষেই সম্ভব। সব মিলিয়ে 'তাঁর কোনো ছায়া ছিল না' আমার এবারের বইমেলায় কেনা বইগুলোর মধ্যে সেরা দশ বইয়ের মধ্যে অন্যতম। জমজমাট রহস্যে ঘেরা সাতটি অসামান্য গল্পের সম্ভার “তাঁদের কোনো ছায়া ছিল না”। যারা হরর থ্রিলার পড়তে পছন্দ করেন, তাদের জন্য বইটি অবশ্যপাঠ্য ও সংগ্রহে রাখার মত। এক নজরেঃ বইয়ের নাম: তাঁদের কোনো ছায়া ছিল না লেখকঃ রুমানা বৈশাখী জনরাঃ হরর থ্রিলার প্রচ্ছদ: মশিউর রহমান মলাট মূল্যঃ ২৪০/= প্রকাশনী: বিদ্যাপ্রকাশ রেটিংঃ ৯.৫/১০ প্রকাশকাল: অমর একুশে বইমেলা ২০২২"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
যে মেয়েটি ভাত বেশি খেতো
একটু পড়ে দেখুন
যে মেয়েটি ভাত বেশি খেতো রুমানা বৈশাখী
(14)
TK. 325 -14% OFF
TK. 280
অপদেবতা
একটু পড়ে দেখুন
অপদেবতা রুমানা বৈশাখী
(11)
TK. 350 -14% OFF
TK. 301
দেও
একটু পড়ে দেখুন
দেও রুমানা বৈশাখী
(12)
TK. 260 -14% OFF
TK. 224
বোকা মেয়ের ডায়ে‌রি
একটু পড়ে দেখুন
বোকা মেয়ের ডায়ে‌রি রুমানা বৈশাখী
(60)
TK. 270 -11% OFF
TK. 239
জামান সাহেবের স্ত্রী
একটু পড়ে দেখুন
জামান সাহেবের স্ত্রী রুমানা বৈশাখী
(14)
TK. 270 -11% OFF
TK. 239
অ-পার্থিব
একটু পড়ে দেখুন
অ-পার্থিব রুমানা বৈশাখী
(10)
TK. 600 -14% OFF
TK. 516
মেঘলীনা
একটু পড়ে দেখুন
মেঘলীনা রুমানা বৈশাখী
(8)
TK. 160 -14% OFF
TK. 138
অবলৌকিক
একটু পড়ে দেখুন
অবলৌকিক রুমানা বৈশাখী
(3)
TK. 380 -14% OFF
TK. 327

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"তাঁদের কোনো ছায়া ছিল না" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
তাঁদের কোনো ছায়া ছিল না পাতা: 1 / 16
পাতা 2
তাঁদের কোনো ছায়া ছিল না পাতা: 2 / 16
পাতা 3
তাঁদের কোনো ছায়া ছিল না পাতা: 3 / 16
পাতা 4
তাঁদের কোনো ছায়া ছিল না পাতা: 4 / 16
পাতা 5
তাঁদের কোনো ছায়া ছিল না পাতা: 5 / 16
পাতা 6
তাঁদের কোনো ছায়া ছিল না পাতা: 6 / 16
পাতা 7
তাঁদের কোনো ছায়া ছিল না পাতা: 7 / 16
পাতা 8
তাঁদের কোনো ছায়া ছিল না পাতা: 8 / 16
পাতা 9
তাঁদের কোনো ছায়া ছিল না পাতা: 9 / 16
পাতা 10
তাঁদের কোনো ছায়া ছিল না পাতা: 10 / 16
পাতা 11
তাঁদের কোনো ছায়া ছিল না পাতা: 11 / 16
পাতা 12
তাঁদের কোনো ছায়া ছিল না পাতা: 12 / 16
পাতা 13
তাঁদের কোনো ছায়া ছিল না পাতা: 13 / 16
পাতা 14
তাঁদের কোনো ছায়া ছিল না পাতা: 14 / 16
পাতা 15
তাঁদের কোনো ছায়া ছিল না পাতা: 15 / 16
পাতা 16
তাঁদের কোনো ছায়া ছিল না পাতা: 16 / 16
পাতা / 16
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।