হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
টাইমলেস অ্যাডভাইস - বি বি আবদুল্লাহ এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২১

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

টাইমলেস অ্যাডভাইস

8 Ratings | 5 Reviews
TK. 100 TK. 100 -0% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

টাইমলেস অ্যাডভাইস মূলত মহানবি মুহাম্মাদ ﷺ, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, ইবনুল জাওজিসহ আরও কিছু মনীষীর মহামূল্যবাণ কিছু উক্তির সংকলন, যেখানে প্রয়োজনীয় ক্ষেত্রে ঠা...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

টাইমলেস অ্যাডভাইস মূলত মহানবি মুহাম্মাদ ﷺ, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, ইবনুল জাওজিসহ আরও কিছু মনীষীর মহামূল্যবাণ কিছু উক্তির সংকলন, যেখানে প্রয়োজনীয় ক্ষেত্রে ঠাঁই পেয়েছে পবিত্র কুর
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title টাইমলেস অ্যাডভাইস
Author বি বি আবদুল্লাহ
Publisher গার্ডিয়ান পাবলিকেশনস
Edition ১ম প্রকাশ, ২০২১
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 80
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 0.3 Kg
Translator রোকন উদ্দিন খান
ISBN 9789849537090
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

5.00

8 Ratings and 5 Reviews

★★★★★
8
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৫টি
Farhad Uddin Ahmed

Farhad Uddin Ahmed , Mar 17, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"one of the best book ever i had read. Alhamdulillah"

মুনিম বিল্লাহ

মুনিম বিল্লাহ , Nov 29, 2023

★ ★ ★ ★ ★

"এক. বনুল কাইয়্যিম (রহ.) বলেন, ‘শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া (রহ.) একবার আমাকে বলেছিলেন-“যদি কোনো রাখালের পোষা কুকুর তোমার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে থাকে এবং আক্রমণ করার জন্য উদ্যত হয়, তাহলে তুমি সেই কুকুরের সাথে লড়তে যেয়ো না; তুমি বরং কুকুরের মালিক রাখালের দিকে ফিরে যাও এবং তার সাহায্য চাও- যাতে তিনি তার পশুকে শেকলবন্দি করেন এবং তোমাকে বিপদ থেকে উদ্ধার করেন।” [বিপদ থেকে উদ্ধার পেতে রাইট ক্লিক গুরুত্বপূর্ণ। আপরা প্রত্যেকেই উদ্ধার পেতে চাই, উদ্ধার আকাঙ্ক্ষা নিয়ে প্রশ্ন নাই; কিন্তু উত্তোরণের পথ পুনর্বিবেচনা করা দরকার।] দুই. হাসান আল বসরি (রহ.) বলেছেন- ‘বুদ্ধিমান মানুষের জিহ্বা থাকে তার হৃদয়ের পেছনে। সে যদি কোনোকিছু বলতে চায়, তাহলে সে প্রথমে হৃদয়ের সাথে পরামর্শ করে- কথাটি কী সে আদৌ বলবে, না কী চুপ থাকবে। আর নির্বোধ লোকের জিহ্বা থাকে তার হৃদয়ের সামনে। সে যদি কোনো কিছু বলতে চায়, তখন জিহ্বাকে সে প্রথমেই তা বলার নির্দেশ দেয়।’ [কথা ঠিক তীরের মতো, বেড়িয়ে গেলে আপনার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তীর ছুঁড়বেন কি ছুঁড়বেন না, সে সিদ্ধান্ত ফাইনাল করবেন তীরন্দাজ আপনিই।] তিন. ইবনুল জাওজি (রহ.) বলেছেন- ‘তুমি যদি আল্লাহর কাছে তোমার মান কেমন তা জানতে চাও, তাহলে লক্ষ করো- আল্লাহ তোমাকে কীভাবে ব্যবহার করছেন এবং কোন কাজে তিনি তোমাকে ব্যস্ত রেখেছেন।’ [আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বান্দা হিসেবে এখন কীভাবে দেখছেন, তা বুঝতে একবার নিজের দিকে তাকাতে হবে। আপনি যদি পবিত্রতা আর আমলে সালেহতে ডুবে থাকেন, তাহলে বুঝবেন আল্লাহ তায়ালা আপনাকে কল্যাণের চোখেই দেখছেন। আর যদি এখনও অপরাধে ডুবে আছেন জানেন, আল্লাহ তায়ালা আপনাকে ঠিক সেভাবেই দেখছেন, পরিবর্তনের চেষ্টা করুন। নচেৎ বিপদ আসন্ন।] চার. নামান আলি খান বলেছেন- ‘যখন আপনি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন আর ভাবছেন আল্লাহ কোথায়? তখন জেনে রাখুন- পরীক্ষার সময় শিক্ষক সাধারণত নীরব থাকেন।’ পাঁচ. ইবনুল জাওজি (রহ.) বলেছেন- ‘তোমার জীবনের জাহাজ গোরস্থানের তীরের কাছে এসে পড়েছে। তোমার কী হয়েছে যে তুমি জাহাজের ভেতর মালামাল সংগ্রহে ব্যস্ত সময় কাটাচ্ছ?’ [জাহাজ তীরে আসলে প্রায়োরিটি নেমে যাওয়ার চেষ্টা করা। মালামাল সংগ্রহে এতটা ব্যস্ত হয়ে যাওয়া উচিৎ নয়, যা তীরে নামাকে ভুলিয়ে দেয়।] ছয়. উমর ইবনুল খাত্তাব (রাদি.) বলেছেন- ‘দুআর জবাব নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই; বরং দুশ্চিন্তা হলো আমার দুআ নিয়ে। কেননা, যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে দুআ করার তাওফিক লাভ করেছে, সে শীঘ্রই তার দুআর জবাব পাবে।’ [দুআ করার তৌফিক যখন কেউ পায়, তখন তা কবুলের পেরেশানিতে থাকা উচিৎ নয়। দুআর সুযোগ যখন পেয়েছে, কবুলের সুযোগও আসবে। চিন্তিত হওয়া উচিৎ, আমি কন্টিনিউ দুআ করার সুযোগ পাচ্ছি কিনা।] সাত. ইবনুল কাইয়্যিম (রহ.) বলেছেন- ‘দুনিয়াটা ছায়ার মতো। তুমি যদি এর পেছনে দৌড়াও, তাহলে কখনো একে ধরতে পারবে না। কাজেই তোমার কাজ হবে দুনিয়া থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে উলটো পথে যাত্রা করা। দেখবে, দুনিয়া তখন তোমাকে ছায়ার মতো অনুসরণ করছে।’ আট. ইমাম গাজালি বলেন, ‘ওহে বন্ধু! তোমার কাফনের কাপড় হয়তো ইতোমধ্যে কাটা হয়ে গেছে এবং ইতোমধ্যে হয়তো তা বাজারেও চলে গেছে; অথচ তুমি এখনও বেখেয়াল হয়ে আছো?’ নয়. হাসান আল বসরি (রহ.) বলেছেন- ‘তোমার বর্তমান জীবনটাকে বিক্রি করে দাও পরবর্তী জীবনের বিনিময়ে; এতে তুমি উভয়টিই লাভ করবে। আর যদি পরবর্তী জীবনকে বিক্রি করে দাও বর্তমান জীবনের বিনিময়ে, এতে তুমি উভয় জীবনই হারাবে।’ দশ. ইবনুল কাইয়্যুম বলেন- ‘যে ব্যক্তি তার খেয়াল-খুশি ও কামনা-বাসনার বিপরীতে চলে, শয়তান তার ছায়াও মাড়ায় না।’ [শয়তানের ঠ্যাকা পড়েনি তার কাছে যেতে, যে নিজের খায়েশ মতো চলে। শয়তানের সময় এই আহম্মকের পেছনে খরচ করার কোনো দরকার নাই। শয়তান তার কাছে যাবে, যে নিজের সক্ষমতা আল্লাহর কাছে সমর্পণ করেছে।] এগারো. হাসান আল বসরি (রহ.) বলেছেন- ‘শান্তি ও স্বস্তির সময় মানুষ একই রকম থাকে। কিন্তু যখন তার কাছে কঠিন পরিস্থিতি ও পরীক্ষা এসে উপস্থিত হয়, তখন তার প্রকৃত চেহারা বের হয়ে আসে।’ [আপনি লোকটা কেমন তা বুঝার উত্তম সময় হলো কোনো ক্রাইসিসে ঠিক কীভাবে আপনি রোল প্লে করেন। আপনার ভেতরটা বের হয়ে আসে পরীক্ষার সময়। ভালো সময়ে সবাই-ই বীর, প্রজ্ঞাবান, মেধাবী।] বারো. ইবনে রাজাব আল হাম্বলি (রহ.) বলেছেন- ‘মানুষ! তুমি যদি দুনিয়ার কোনো বাদশাহর দরজায় যাও, হতে পারে সে তোমাকে অভ্যর্থনা জানাবে না এবং তোমার প্রতি লক্ষপাতও করবে না। এমনকী এও হতে পারে, সে তোমাকে তার কাছেও ভিড়তে দেবে না। কিন্তু সকল বাদশাহর বাদশাহ বলছেন- “যে ব্যক্তি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই।” তবুও তুমি তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্য কিছুর পেছনে দৌড়াচ্ছ! তুমি সবচাইতে জঘন্যভাবে প্রতারিত হয়েছ এবং পথ হারিয়ে দিশাহীন হয়ে পড়েছ।’ তেরো. ইবনুল জাওজি (রহ.) বলেছেন- ‘তোমার দীর্ঘশ্বাস ও অনুতাপের বের হওয়া নিশ্বাস আকাশে উড়ে যায় এবং মেঘমালা তৈরি করে; যে মেঘ থেকে তোমার ওপর ক্ষমার বৃষ্টি ঝড়ে পড়ে। তুমি যদি তোমার গালে অনুতাপের এক ফোঁটা অশ্রু ঝড়াও, সে অশ্রু তোমার মরু হৃদয়ে প্রাণের সঞ্চার করবে।’ চৌদ্দ. লোকমান হাকিমের উপদেশ- ‘তুমি যদি নামাজে থাকো, তাহলে তোমার হৃদয়ের দিকে লক্ষ রাখো। তুমি যদি খাওয়ার মধ্যে থাকো, তাহলে গলার দিকে লক্ষ রাখো। তুমি যদি অন্য মানুষের ঘরে যাও, তাহলে নিজ চোখের দিকে লক্ষ রাখো। তুমি যদি মানুষের মাঝে থাকো, তাহলে নিজ জিহ্বার দিকে লক্ষ রাখো। দুটি জিনিসকে মনে রাখবে এবং দুটি জিনিসকে ভুলে যাবে। মনে রাখবে আল্লাহ ও মৃত্যুকে। ভুলে যাবে তোমার জীবনে করা ভালো কাজগুলো, যা তুমি অন্যের জন্য করেছ এবং মন্দ কাজগুলো- যেগুলো লোকেরা তোমার সাথে করেছে।’ পনেরো. ইয়াসমিন মুজাহিদ বলেন- ‘কল্পনা করুন।-আপনি এমন একজনের সাথে কেনাকাটা করতে গেছেন, যাকে আপনি ভালোবাসেন। না, কেবল ভালোবাসেন না; বরং পাগলের মতো ভালোবাসেন। এখন মনে করুন, তিনি আপনার জন্য একটি বিশেষ স্টাইল ও বিশেষ রঙের একটি গিফট পছন্দ করলেন। আপনার তখন কেমন অনুভতি হবে? নিশ্চয় আপনি আনন্দে উদ্বেলিত হবেন। গিফটটি আপনার পছন্দ হোক বা না হোক, নিশ্চয়ই যত্ন করে গিফটটি রেখে দেবেন। এটি আপনি করবেন উপহারটির জন্য নয়; বরং উপহারদাতার জন্য। কেননা, উপহারদাতা আপনার হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে।’ একইভাবে আপনার জীবনে এমন কিছু জিনিস, পরিস্থিতি ও ঘটনা ঘটে, যেগুলোকে আল্লাহ আপনার জন্য পছন্দ করেছেন। এখন দেখার বিষয়, আপনি সেই গিফটগুলো নিয়ে সন্তুষ্ট কি না। উপহারদাতার পছন্দ নিয়ে আপনার ভেতর অভিযোগ পুঞ্জীভূত হয়েছে, নাকি সন্তুষ্টি জমা হয়েছে? যদি দেখতে পান আল্লাহর বাছাই করা গিফটগুলো নিয়ে আপনি অসন্তুষ্ট, তাহলে ধরে নিন- আল্লাহকে জগতের সবকিছুর চাইতে বেশি ভালোবাসার প্রশ্নে আপনি পিছিয়ে আছেন। আপনি যদি আল্লাহকে প্রকৃত অর্থে ভালোবাসতেন, তাহলে আপনার জন্য তাঁর পছন্দ নিয়ে আপনি অসন্তুষ্ট হতেন না।’ ষোলো. হাসান আল বসরি (রহ.)-কে কোনো এক ব্যক্তি জিজ্ঞেস করেছিল-‘আপনার ধার্মিকতার গোপন রহস্য কী? তিনি জবাবে বলেছিলেন-‘আমি চারটি জিনিস বুঝে নিয়েছি- ১. আমি বুঝে নিয়েছি, আমার রিজিক আল্লাহ কর্তৃক নির্ধারিত এবং কেউ তা ছিনিয়ে নিতে পারবে না। ফলে আমার হৃদয় প্রশান্ত হয়ে গেছে। ২. আমি বুঝে নিয়েছি, আমার ইবাদত অন্য কেউ করে দিতে পারবে না। ফলে আমি নিজেই তা করা শুরু করে দিয়েছি। ৩. আমি বুঝে নিয়েছি, আল্লাহ আমাকে দেখছেন। কাজেই আমি কোনো পাপ করতে লজ্জাবোধ করি। ৪. আমি বুঝে নিয়েছি, আমার জন্য মৃত্যু অপেক্ষা করছে। তাই আমি আল্লাহর সাথে সাক্ষাতের জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করেছি।’ এই ১৬টি অ্যাডভাইস গার্ডিয়ান পাবলিকেশন্স-এর অন্যতম আন্ডাররেটেড বই 'টাইমলেস অ্যাডভাইস' থেকে তুলে ধরলাম। মাত্র ৭৮ পৃষ্ঠার ছোট্ট বই। ১০৮টি উপদেশ আছে। নবিজি সাল্লাল্লাহু আলাইহিস সালামের কিছু ঐতিহাসিক উপদেশ আছে এখানে। ইবনে তাইমিয়া, ইবনে কায়্যিম, ইবনে জাওজি, ইমাম গাজালি, হাসান আল বসরি (রহ.)দের মুখনিঃসৃত সংক্ষিপ্ত কিন্তু অতি গুরুত্বপূর্ণ কিছু উপদেশ বিবৃত হয়েছে এই ৭৮ পৃষ্ঠায়। এই রিভিউ লিখতে গিয়ে বইটা আবার পড়লাম। ১০৮টি উপদেশ যেন ১০৮টি চিন্তা ও দর্শনের নির্যাস। এক একটা উপদেশ পড়ে কিছুক্ষণ ভেবেছি, নিজের জীবনের দিকে তাকিয়েছি। কখনো হতাশ হয়েছি, আবার প্রত্যয় পেয়েছি, স্বপ্ন বুনেছি। আত্মসমালোচনার উপাত্ত পেয়েছি। আরও অনেককিছু করার আছে, জীবনকে শুধরে নেওয়ার বাকি আছে ঢের। ১০৮টি মণিমুক্তো এখানে সাজিয়ে রাখা আছে। জ্ঞান-সাগরের তীরে ঘুরে বেড়ানো মুসাফির হিসেবে খুঁজে নিন আপনারটা। চাইলে সবগুলো নিয়ে যেতে পারেন, চাইলে কেবল আপনার পছন্দেরটা। দেখুন তো, বাদ দিতে পারেন কি না! এখানে তো এমন কিছু আছে- যা আপনার অশান্ত মনকে প্রশান্ত করবে, কলুষিত হৃদয়কে পবিত্রতার চাদর পরিয়ে দেবে, আঁধারের মেঘ কেটে আশার আলোকচ্ছটা এনে দেবে। হতাশার সমুদ্রে হাবুডুবু খাওয়া আপনাকে আশার ভেলায় উঠিয়ে দেবে। এমন কিছু এখানে পাবেন, যা দিয়ে আপনি পঙ্কিলতা ছুড়ে ফেলে আত্মসমর্পণের নুড়ি পাথরে চুমো দেবেন তওবার আলিঙ্গনে।"

Anisur Rahaman

Anisur Rahaman , Oct 31, 2022

★ ★ ★ ★ ★

"Nice one."

Ayesha Khanam Tinu

Ayesha Khanam Tinu , Oct 24, 2022

★ ★ ★ ★ ★

"এই বইতে এমনকিছু আছে, যা আপনার অশান্ত মনকে করবে প্রশান্ত। কলুষিত হৃদয়কে পবিত্রতার চাদর পরিয়ে দেবে। হতাশার মেঘ কেটে এনে দেবে আশার আলোকচ্ছ্বটা । হতাশার সমুদ্রে হাবুডুবু খাওয়া আপনাকে আশার ভেলায় উঠিয়ে দেবে। পঙ্কিলতা ছুঁড়ে ফেলে আত্মসমর্পণের নুড়ি পাথরে চুমো দেবেন তওবার আলিঙ্গনে। বইটি মূলত মহানবি মুহাম্মাদ ﷺ, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়্যিম ও ইবনুল জাওজিসহ আরও কিছু মনীষীর মহামূল্যবান উক্তির সংকলন, যেখানে প্রয়োজনীয় ক্ষেত্রে ঠাঁই পেয়েছে পবিত্র কুরআনের কিছু অমূল্য বাণী। এ বাণীগুলোতে জীবন ও জগৎ সম্পর্কে যে অন্তর্দৃষ্টির বহিঃপ্রকাশ ঘটেছে, তা যুগ-যুগান্তরের মানুষের কাছে মূল্যবান পাথেয় হিসেবে বিবেচিত হয়ে আসছে।...."

Nahian Siddique

Nahian Siddique , May 11, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Best Advice For Living a Happy Life"

প্রশ্ন ও উত্তর (Q&A)

1 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

বইটিতে কত পৃস্ঠা হয়েছে? — পেপারব্যাক নাকি হার্ডকভার? — ধন্যবাদ প্রগতি টিম।

Md. Al Sayem • 04 Aug, 2024
A
প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার।বইটির মোট ৮০ পৃষ্ঠা, ধন্যবাদ।
SG Shamim Ahmed • 04 Aug, 2024

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"টাইমলেস অ্যাডভাইস" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
টাইমলেস অ্যাডভাইস পাতা: 1 / 15
পাতা 2
টাইমলেস অ্যাডভাইস পাতা: 2 / 15
পাতা 3
টাইমলেস অ্যাডভাইস পাতা: 3 / 15
পাতা 4
টাইমলেস অ্যাডভাইস পাতা: 4 / 15
পাতা 5
টাইমলেস অ্যাডভাইস পাতা: 5 / 15
পাতা 6
টাইমলেস অ্যাডভাইস পাতা: 6 / 15
পাতা 7
টাইমলেস অ্যাডভাইস পাতা: 7 / 15
পাতা 8
টাইমলেস অ্যাডভাইস পাতা: 8 / 15
পাতা 9
টাইমলেস অ্যাডভাইস পাতা: 9 / 15
পাতা 10
টাইমলেস অ্যাডভাইস পাতা: 10 / 15
পাতা 11
টাইমলেস অ্যাডভাইস পাতা: 11 / 15
পাতা 12
টাইমলেস অ্যাডভাইস পাতা: 12 / 15
পাতা 13
টাইমলেস অ্যাডভাইস পাতা: 13 / 15
পাতা 14
টাইমলেস অ্যাডভাইস পাতা: 14 / 15
পাতা 15
টাইমলেস অ্যাডভাইস পাতা: 15 / 15
পাতা / 15
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।