১৩তম মুদ্রণ, ২০২৩
সূর্যের দিন
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | সূর্যের দিন |
| Author | হুমায়ূন আহমেদ |
| Publisher | জ্ঞানকোষ প্রকাশনী |
| Edition | ১৩তম মুদ্রণ, ২০২৩ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 71 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.26 Kg |
| ISBN | 9789848812679 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
44 Ratings and 23 Reviews
পাঠকদের মন্তব্য
২৩টিFarhana Yesmin , Jun 21, 2026
"ei chetona jeno thake chirodin e."
Shimanto Paul , Feb 18, 2026
"মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করতে হলে যেকোনো কিশোরের এই বই পড়া উচিত। লেখক অত্যন্ত অসাধারণ উপায়ে বাঙালির সংগ্রাম, পাকিস্তানিদের বর্বরতা এবং সাধারণ জনগণের দুর্দশার চিত্র ফুটিয়ে তুলেছেন।"
880****353 , Jun 14, 2025
"দারুন একটা বই।"
mai****com , Apr 29, 2025
"মুক্তিযুদ্ধ নিয়ে একটি সুন্দর গল্পের বই।"
Rejoy , Oct 24, 2021
"মুক্তিযুদ্ধ বিষয়ক একটি বই(হয়তো নাম শুনেই বুঝতে পারবেন অনেকে) কিশোরদের নিয়ে মুক্তিযুদ্ধ প্রেক্ষাপটটা বলা হয়েছে। তবে পুরো বইটা জুড়ে অন্যরকম একটা অনূভুতি ছিলো, যেনো দৃশ্য গুলো চোখের সামনে ভাসছিলো। মুক্তিযুদ্ধ যখন চলছিলো সে দিন গুলো যেনো বইয়ের কিশোরেরা না আমি এই জেনারেশনের যুবক হয়ে আমি নিজে উপলব্ধি করতে পারছিলাম ঘরের চার দেয়ালের মাঝে বসে। খুব খুব সুন্দর বইটা।"
Saad Zesan , Dec 3, 2020
"অন্যান্য লেখকদের মুক্তিযুদ্ধের গল্পের মতো না। হুমায়ুন আহমেদ এর ধাচে 🖤"
SM NABIL , Oct 23, 2020
"Sei"
Md. Zahid Anwar Joney , Sep 12, 2020
"Juddher shomoykalin kahini. Sishu kishore der participation ase ei kahini te. Finishing ta valo noi. Boi ti pode khub ekta valo lageni amar."
Shirajul Hoque , Aug 13, 2020
"ভালো"
Tahmid Mostafa Hasan , Jun 12, 2020
"মুক্তিযুদ্ধ নিয়ে রচিত অন্যতম সেরা কিশোর উপন্যাস বলা যেতে পারে হুমায়ূন আহমেদ রচিত "সূর্যের দিন" উপন্যাসকে । বইয়ের প্রারম্ভিক কাহিনী পাঠককে এক নিঃশ্বাসে বইটি শেষ করতে বাধ্য করবে । মুক্তিযুদ্ধ আমাদের কিশোর সমাজ যে উত্তেজনাকর অভিঙ্গতার মুখোমুখি হয়েছিল তা এই উপন্যাসে ফুটে উঠেছে । তবে গতানুগতিক উপন্যাসের মতই লেখক উপন্যাসটি সমাপ্ত করেছেন অনেক কথা অব্যক্ত রেখে ।"
Niloy Karmakar , Feb 22, 2020
"অসাধারন একটি বই"
Plabon , Feb 7, 2020
"এটা কত পেজের বই?"
Shamim Khan , Jan 19, 2020
"কিশোরদের উপযোগি করে লেখা অনবদ্য একটা উপন্যাস 'সূর্যের দিন'। এই উপন্যাসের একটি বিশেষত্ব হল, একাত্তরের প্রেক্ষাপটে রাজনৈতিক কিছু টপিকের পক্ষ-বিপক্ষের মনোভাব লেখক চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন আর তার মাধ্যমে দেখাতে চেয়েছেন যে কোন ধারণাটা আসলে সঠিক ছিল। একাত্তর বিষয়ে বর্তমান প্রজন্ম এখন অনেকটাই অন্ধকারে। 'সূর্যের দিন' তাদের সাহায্য করবে একাত্তর সম্পর্কে নিজেদের জানা ও বোঝাকে আলোকিত করতে। পাশাপাশি তারা এ-ও বুঝতে পারবে যে দেশের প্রয়োজনে সূর্যের দিন আনয়নে তাদের মত কিশোরদের ভূমিকা কেমন হওয়া উচিৎ। এই উপন্যাসে প্রথমেই দেখা মিলবে খোকন নামে এক কিশোরের যারা ছয় বন্ধু মিলে ঠিক করেছে বিশ্বভ্রমনে বেরুবে। নিজেদের দলের নাম দিয়েছে 'ভয়াল ছয়'। ঠিক সেই সময়টাতেই দেশের রাজনৈতিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যেতে শুরু করল। সত্তরের নির্বাচন পরবর্তি প্রতিক্রিয়া দেখা দিতে লাগল আওয়ামী লীগ অনুসারি তথা সমগ্র বাঙালির মধ্যে। শোষক গোষ্ঠীরাও তাদের প্রতিহত করতে চাইছে। নিয়মিত ঢাকা শহরে মিছিল মিটিং হচ্ছে। খোকনরা মাঝেমধ্যেই তাতে অংশ নেয়। বড়রা খোকনদের সাথে দেশ নিয়ে আলোচনা করে, নিজেদের মতামত জানায় আবার খোকনদের এ থেকে দূরে থাকতে পরামর্শ দেয়। এইভাবে অবস্থা দিনকে দিন জটিল হতে থাকে। খোকনের দুই বন্ধু সাজ্জাদ আর শাহজাহান একদিন কার্ফুতে পড়ে গিয়ে আশ্রয় নেয় এক বৃদ্ধের বাড়ি। পরদিন বাড়ি ফিরে সাজ্জাদ জানল তাঁর দুলাভাই তাকে খুঁজতে গিয়ে নিখোঁজ হয়েছে। তাকে অনেক খুঁজেও পাওয়া গেল না। এইভাবে একদিন চলে এল ২৫ মার্চ। হানাদারেরা ধ্বংসযজ্ঞ চালাল সারাদেশে। বড়রা যথারীতি ছোটদের এসব থেকে দূরে সরিয়ে রাখছে। কিন্তু দেশের এই ক্রান্তিকালে তো ছোটদেরও সামিল হতে হবে লড়াইয়ে। তারা এগিয়ে না এলে কিভাবে অন্ধকার কেটে আসবে সূর্যের দিন?"
Rassel , Nov 22, 2019
"I love"
Proma , Nov 6, 2019
"ছোটদের জন্য লেখা মুক্তিযুদ্ধের একটা অসাধারণবই। 'সূর্যের দিন' বইটি একাত্তরসালের প্রেক্ষাপটে লেখা। বইটির লেখক হুমায়ুনআহমেদ। হুমায়ুনআহমেদ সহজ, সরল ভাষায় লেখা বইটি ছোটরা পড়ে অনেক কিছু জানতে পারবে। এবং পড়তেও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবে। আপনি আপনার বাচ্চাকে এই অসাধারণ বইটি উপহার দিতে পারেন। উপন্যাসে শুরুতেই ভয়াল ছয়ের দেখা মিলবে। ভয়াল ছয় হলো খোকন ও তার ছয় বন্ধুর তৈরী করা একটা গ্রুপ। তারা ঠিক করে বিশ্ব ভ্রমণে বের হবে। এই সময় ঢাকা শহরের পরিস্থিতি খারাপ হতে থাকে। খোকন রাও মিছিল মিটিংএ অংশ নিচ্ছে। এভাবেই গল্প সামনের দিকে এগোতে থাকে। একদিন খোকনের দুই বন্ধু শাহজাহান আর সাজ্জাদ কার্ফুতে আটকে পড়ে। তাদের খুজেতে গিয়ে হারিয়ে যায় সাজ্জাদের দুলাভাই। তারপর চলে এলো ২৫ শে মার্চ। দেশের অবস্থা আরও খারাপ হয়েগেল। বড়রা খোকনদের এমন পরিস্থিতি থেকে দূরে সরিয়ে রাখছেন। কিন্তু সূর্যের দিন আনার জন্য যে সবাইকে এক সাথে হবে। 'সূর্যের দিন' বইটি অসাধারণ। ছোটদের জন্য খুব ভাল একটা বই। মাত্র ১০৬ টাকার বইটি আপনার বাচ্চাকে উপহার দিতেপারেন।"
Usama Abu , Nov 3, 2019
"মুক্তিযুদ্ধ নিয়ে হুমায়ুন আহমেদের লেখা অসাধারণ একটি উপন্যাস এই"সূর্যের দিন"।গোপনে গঠিত ছয়জন সদস্যের একটি দল। নাম ‘ভয়াল ছয়’। ছয় কিশোর, যারা কিনা কিছুদিন আগেই প্ল্যান করেছিল হেঁটে পৃথিবী ভ্রমণে বের হবে। প্রথম গন্তব্য আফ্রিকার গহিন অরণ্য। এরপর একে একে রহস্য ভেদ করবে বিভিন্ন রহস্যের। কিন্তু এর মাঝেই ঢাকা আক্রমণ করেছে পাকিস্তানি সেনারা। শুরু হয়ে গেছে যুদ্ধ। এক রাতেই ঢাকা হয়ে গেল লাশের শহর। তারপর উপন্যাসটিতে বর্ণিত হয়েছে ভয়াল ছয়ের সদস্যদের দেশের স্বাধীনতার জন্য বিভিন্ন কর্মকাণ্ড। অবশেষে সেই ভয়াল ছয় অন্ধকারের রজনী শেষে সূর্যের দিন নিয়ে আসে দেশের জন্য।"
Md.Reduan Islam Ratul , Oct 25, 2019
"অসাধারণ এক মুক্তিযুদ্ধের বই । বইটি পড়া শেষে মনে হল আমার টাকা খরচ বৃথা যায়নি । আমি মনে করি সবার এই বই পড়া উচিত । জোছনা ও জননী র গল্পের পর এটাই সবচেয়ে ভালো মুক্তিযুদ্ধের বই ।আশা করি সবাই বই টি পড়বেন।"
মেহরাব আহমেদ ভূবন , Oct 23, 2019
"অসাধারণ একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এই উপন্যাসটিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কাহিনী তুলে ধরা হয়েছে। এই উপন্যাসটিতে বোঝানো হয়েছে শুধু বড়রাই নয় স্বাধীনতার যুদ্ধে ছোটরাও বিভিন্নভাবে অংশগ্রহণ করেছে।যুদ্ধ ধর্ম, বর্ণ, গোত্র মানে না।ছোট বড় সকলের অদম্য দেশপ্রেম ও যুদ্ধের মাধ্যমে আসে কাঙ্ক্ষিত সূর্যের দিন।"
Tasin ahmed , Sep 30, 2019
"অসাধারণ একটা বই। মুক্তিযুদ্ধের সময়কার সশস্ত্র যুদ্ধের বাইরেও যে একটা যুদ্ধ চলছিল সেটাই তুলে ধরে এ বই। সে যুদ্ধ বেঁচে থাকার যুদ্ধ। যুদ্ধ ধর্ম, শ্রেণি, গোত্র মানে না। সে যুদ্ধে সামিল হতে হয় সকলের। ছোট বড় সকলের যুদ্ধের পরেই আসে সূর্যের দিন।"
Raz , Jul 13, 2019
"হুমায়ুন আহমেদের মত সাবলীল আনন্দে মনকে পপুলকিত করে দিতে আর কাউকে এখন পাওয়া যায় না।অন্যতম সেরা বাস্তববাদী ও সরল আনন্দের প্রতিচ্ছবি সূর্যের দিন।"
Bondhon kumar , Apr 22, 2019
"Beautiful novel of liberation war 1971."
Jannatul Naym Pieal , Apr 23, 2014
"হুমায়ুন আহমেদ মূলত প্রাপ্তমনস্ক পাঠকদের জন্য উপন্যাস লেখেন। ছোটদের উপযোগী গুটিকতক গল্প লিখলেও, উপন্যাসের সংখ্যা একেবারেই হাতেগোনা। অনেকেই ভাবতে শুরু করেছিলেন হুমায়ুন আহমেদ বুঝি কেবলই বড়দের লেখক। অনেকে আবার তাঁর কাছে অনুরোধ করতেন ছোটদের জন্য উপন্যাস লেখার। এমনই একটা প্রেক্ষাপটেই হুমায়ুন আহমেদ লিখলেন 'সূর্যের দিন'। হয়ত কিশোর পাঠকদের জন্য লেখা এ উপন্যাস কিন্তু বড়দের কাছেও এই উপন্যাস হয়েছিল সমানভাবে সমাদৃত। তার পেছনে যুক্তিসঙ্গত কারণও ছিল। কেননা এই উপন্যাসের বিষয়বস্তুই যে প্রতিটি বাঙালীর হৃদয়ের অনেক কাছের। এই উপন্যাসে উঠে এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার কথা। মূলত একাত্তরের প্রেক্ষাপটেই আবর্তিত হয়েছে এই উপন্যাসের কাহিনী। একটি নির্দিষ্ট পথে হয়ত এই উপন্যাস চলেনি কিন্তু তারপরও সফল হয়েছে কিশোর পাঠকদের সামনে মুক্তিযুদ্ধ সংক্রান্ত কিছু মৌলিক বার্তা পৌঁছে দিতে। এই উপন্যাসে প্রথমেই দেখা মিলবে খোকন নামে এক কিশোরের যারা ছয় বন্ধু মিলে ঠিক করেছে বিশ্বভ্রমনে বেরুবে। নিজেদের দলের নাম দিয়েছে 'ভয়াল ছয়'। ঠিক সেই সময়টাতেই দেশের রাজনৈতিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যেতে শুরু করল। সত্তরের নির্বাচন পরবর্তি প্রতিক্রিয়া দেখা দিতে লাগল আওয়ামী লীগ অনুসারি তথা সমগ্র বাঙালির মধ্যে। শোষক গোষ্ঠীরাও তাদের প্রতিহত করতে চাইছে। নিয়মিত ঢাকা শহরে মিছিল মিটিং হচ্ছে। খোকনরা মাঝেমধ্যেই তাতে অংশ নেয়। বড়রা খোকনদের সাথে দেশ নিয়ে আলোচনা করে, নিজেদের মতামত জানায় আবার খোকনদের এ থেকে দূরে থাকতে পরামর্শ দেয়। এইভাবে অবস্থা দিনকে দিন জটিল হতে থাকে। খোকনের দুই বন্ধু সাজ্জাদ আর শাহজাহান একদিন কার্ফুতে পড়ে গিয়ে আশ্রয় নেয় এক বৃদ্ধের বাড়ি। পরদিন বাড়ি ফিরে সাজ্জাদ জানল তাঁর দুলাভাই তাকে খুঁজতে গিয়ে নিখোঁজ হয়েছে। তাকে অনেক খুঁজেও পাওয়া গেল না। এইভাবে একদিন চলে এল ২৫ মার্চ। হানাদারেরা ধ্বংসযজ্ঞ চালাল সারাদেশে। বড়রা যথারীতি ছোটদের এসব থেকে দূরে সরিয়ে রাখছে। কিন্তু দেশের এই ক্রান্তিকালে তো ছোটদেরও সামিল হতে হবে লড়াইয়ে। তারা এগিয়ে না এলে কিভাবে অন্ধকার কেটে আসবে সূর্যের দিন? তাহলে ভয়াল ছয়ের সদস্যরা এখন কি করবে? কিশোরদের উপযোগি করে লেখা অনবদ্য একটা উপন্যাস 'সূর্যের দিন'। এই উপন্যাসের একটি বিশেষত্ব হল, একাত্তরের প্রেক্ষাপটে রাজনৈতিক কিছু টপিকের পক্ষ-বিপক্ষের মনোভাব লেখক চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন আর তার মাধ্যমে দেখাতে চেয়েছেন যে কোন ধারণাটা আসলে সঠিক ছিল। একাত্তর বিষয়ে বর্তমান প্রজন্ম এখন অনেকটাই অন্ধকারে। 'সূর্যের দিন' তাদের সাহায্য করবে একাত্তর সম্পর্কে নিজেদের জানা ও বোঝাকে আলোকিত করতে। পাশাপাশি তারা এ-ও বুঝতে পারবে যে দেশের প্রয়োজনে সূর্যের দিন আনয়নে তাদের মত কিশোরদের ভূমিকা কেমন হওয়া উচিৎ।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"সূর্যের দিন" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: