হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
সুইস পরিবার রবিনসন - সৌরীন নাগ এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০১২

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

সুইস পরিবার রবিনসন

8 Ratings | 5 Reviews
TK. 335 TK. 390 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

কাহিনী সংক্ষেপ প্রচণ্ড ঝড়ে বিধ্বস্ত একটি জাহাজ থেকে কোনোরকমে বেরিয়ে, গ্রীষ্মমণ্ডলীয় একটি দ্বীপে আটকে পড়েন এক সুইস্ যাজক, তাঁর স্ত্রী ও চার ছেলে। ভাগ্যক্রমে এই...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

কাহিনী সংক্ষেপ প্রচণ্ড ঝড়ে বিধ্বস্ত একটি জাহাজ থেকে কোনোরকমে বেরিয়ে, গ্রীষ্মমণ্ডলীয় একটি দ্বীপে আটকে পড়েন এক সুইস্ যাজক, তাঁর স্ত্রী ও চার ছেলে। ভাগ্যক্রমে এই রবিনসন পরিবারটি ছিল আ
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title সুইস পরিবার রবিনসন
Author সৌরীন নাগ
Publisher সন্দেশ
Edition ১ম প্রকাশ, ২০১২
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 311
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.46 Kg
Translator সৌরীন নাগ
ISBN 9789848088395
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.63

8 Ratings and 5 Reviews

★★★★★
5
★★★★☆
3
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৫টি
Md. Rizvi Akhter

Md. Rizvi Akhter , May 3, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আমার জীবনে সবচেয়ে বেশিবার পঠিত উপন্যাস। কেন এত ভালো লাগে আমি জানিনা। খুব মন খারাপ থাকলে বইটা পড়ি। ১৯৯৭ সালে প্রথম পেয়েছিলাম বইটা, সেবা প্রকাশনীর মাধ্যমে। তবে সৌরীন নাগ-এর অনুবাদটা বেশি ভালো লেগেছে।"

Tazbeea Tazakka Oushneek

Tazbeea Tazakka Oushneek , Jan 21, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"পাঠ প্রতিক্রিয়াঃ রবিনসন ক্রুসো থেকে অনুপ্রাণিত হয়ে লেখা এই বই। অবশ্যই দুটো বই তুলনা করলে চলবে না। কারণ লেখক এই বইটি লিখেছেন ই শিশু কিশোরদের উদ্দেশ্যে। ঝড়ে জাহাজ বিধ্বস্ত হয়ে কোনরকমে পাড়ে এসে উঠে একটি পরিবার। আর কেউ না থাকলেও এক নির্জন দ্বীপে যা কিছু আছে তাই দিয়ে নিজেরা পরিশ্রম করে আনন্দে থাকার উপায় বের করে নেয়। হতাশ না হয়ে বছরের পর বছর নিজেদের জীবনকে আরো আরামদায়ক , সুন্দর করে। দ্বীপে চাষাবাদ, শিকার, মাছ ধরা, পশুপালন, খেলা-ধূলা, নানান অভিযান - সব কিছুরই ব্যবস্থা করে নেয় তারা আনন্দের সাথে। বইয়ের বৈশিষ্ট্যঃ এই বইটার অনেক ভার্শন আছে অনেক জায়গায়।এই বইটা একবার পড়ে ভাল লাগার পর আরও অনেকগুলো ভার্শন পড়েছি বাংলা ও ইংরেজি মিলিয়ে। তবে বাংলা অনুবাদের মধ্যে এটা সবচেয়ে ভাল লেগেছে কারণ এটাতে পুরো অনুবাদটা আছে। অন্যান্য আরো অনেকগুলোতে কাহিনি অনেকে সংক্ষিপ্ত করা হয়েছে। যেটার মাত্রা এই বইতে নেই একবারেই বলতে গেলে।অনুবাদটা অনেকটাই আক্ষরিক অনুবাদ মনে হয়েছে। তারপরেও এটা ভাল লেগেছে।"

Usama Abu

Usama Abu , Nov 2, 2019

★ ★ ★ ★ ★

"জোহান ডেভিড উইসের বিশ্বখ্যাত উপন্যাস"সুইস ফ্যামিলি রবিনসন" বা "সুইস পরিবার রবিনসন" ।এর কাহিনী একটি সুইস্ পরিবারকে নিয়ে গড়ে উঠেছে। প্রচণ্ড ঝড়ে বিধ্বস্ত একটি জাহাজ থেকে কোনোরকমে বেরিয়ে, একটি দ্বীপে আটকে পড়েন এক সুইস্ লোক,তার স্ত্রী ও চার ছেলে। ভাগ্যক্রমে এই পরিবারটি ছিল আশাবাদী এবং উদ্ভাবনী শক্তিতে ভরপুর। ওরা দ্বীপের কাছে পাহাড়ে আটকে থাকা ভাঙ্গা জাহাজ থেকে কিছু জিনিস উদ্ধার করতে পেরেছিল। সে সব জিনিস এবং দ্বীপের প্রচুর ফলমূল, গাছ ও পশু, যেগুলোকে ওরা পোষ মানিয়েছিল, সব নিয়ে ওরা বেঁচে থাকার সংগ্রামে নিয়োজিত হয়। অজানা দ্বীপের বিপদসঙ্কুল পরিবেশে শুধু নিজেদের বুদ্ধি ও দক্ষতা দিয়ে নতুন নতুন উদ্ভাবন-এর আনন্দ ও মজা, ওদের এই অজানা দ্বীপের নতুন জীবনকে কীভাবে সমৃদ্ধ করে তুলেছিল, এই বই তারই অসাধারন কাহিনী।"

Nafis Oli

Nafis Oli , Jan 4, 2015

★ ★ ★ ★ ★

"টানা ছ'দিন ঝড়ের কবলে থেকে সপ্তম দিনে ডুবো পাথরে ধাক্কা খেয়ে চূর্ণ বিচূর্ণ হল জাহাজ। সব কটা নৌকা নিয়ে চলে গেছে নাবিকরা। ভগ্ন জাহাজে আটকে আছে এক দম্পতি এবং তাদের চার সন্তান। ভাগ্য ওদের ভালো যে জাহাজ ডুবে না গিয়ে আটকে আছে ডুবো পাহাড়ে। বাচার তাগিদে কাঠের পিপে থেকে নৌকা তৈরি করে তাতে চেপে বসে ওরা। একসময় সাগর বুকে খুঁজে পায় একটা দ্বীপ। জেগে ওঠে বেচে থাকার আশা। দ্বীপে আশ্রয় নেয় ওরা। ধীরেধীরে ভগ্ন জাহাজ থেকে মালামাল এনে সাজিয়ে তোলে দ্বীপটা। আবাদ করে নানা ধরনের ফসল। আর জাহাজ জাহাজ থেকে আনা গরু, ছাগল, শুয়োর, হাস, মুরগি থেকে তৈরি হয় বিশাল খামার। একসময় পরিত্যক্ত দ্বীপটা হয়ে ওঠে স্বপ্নের রাজ্যে। দ্বীপের বিভিন্ন স্থানের নামকরণ করা হয়- সেফটি বে, টেন্ট হাউস, ফ্যালকন'স নেস্ট, জ্যাকল রিভার ইত্যাদি নামে। যেন দ্বীপটা একটা দেশ, এবং এগুলি তার জন্য। নানা ধরনের আনন্দ, রোমাঞ্চ, শংকা এবং অভিযানে দেখতে দেখতে কেটে যায় দশটি বছর! এতদিনে কোন সভ্য কিংবা অসভ্য কোন মানুষ চোখে পড়েনি ওদের। ওরা সবাই সিদ্ধান্ত নেয় সুযোগ আসলেও এ দ্বীপ ছেড়ে কখনো যাবেনা। এখানেই পরম সুখে আছে সবাই। সত্যিই কি ওরা থেকে গিয়েছিল সেই অজানা দ্বীপে? জানতে হলে শুরু করে দিন "সুইস ফ্যামিলি রবিনসন" প্রশ্নের উত্তর ছাড়াও বইয়ে আরো মিলবে মজার মজার অভিজ্ঞতা। রেটিং: ৪/৫ বইটা নিঃসন্দেহে সুন্দর। কিন্তু রবিনসন ক্রুসো পুঙ্খানুপুঙ্খরূপে বারবার পড়ার ফলে বইটা আমার ভাল লাগেনি। অনেকটা "রবিনসন ক্রুসো"র ছায়া নিয়ে লেখা হয়েছে এই বই। এছাড়া সবকিছুর সহজ প্রাপ্যতার বিষয়টাও ভাল লাগেনি। তাই বলে নতুন পাঠকদের হতাশ করবো না! পড়ে দেখুন, লস হবে না! আর রবিনসন ক্রুসো পড়া না থাকলে তো কথাই নেই!"

Jannatul Naym Pieal

Jannatul Naym Pieal , Apr 6, 2014

★ ★ ★ ★ ★

"ভাবগত সাদৃশ্য থাকলেও 'রবিনসন ক্রুসো'র সাথে কেউ যেন 'সুইস ফ্যামিলি রবিনসন'কে মেলাতে না যায়। তা হবে বড্ড হাস্যকর। কারণ সার্বিকভাবেই 'রবিনসন ক্রুসোর'র অবস্থান অনেক উপরে। তার সাথে কারুর তুলনা হতে পারে না। কিন্তু তারপরও 'সুইস ফ্যামিলি রবিনসন'-এ লেখক বারবার রবিনসন ক্রুসোর কথা নিয়ে এসেছেন, গল্পের সুইস পরিবারটিকে উপন্যাসের শিরোনামের মাধ্যমে রবিনসন ক্রুসোর সাথে তুলনা করতে চেয়েছেন এবং বারবার এই ইঙ্গিত দিতে চেয়েছেন যে পরিবারটির অবস্থা ক্রুসোর চেয়েও খারাপ ছিল। কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। সত্যের ধারে কাছেও নয়। তবে তারপরও এই কথা অনস্বীকার্য যে আলোচ্য উপন্যাসটি নিঃসন্দেহে একটা ক্লাসিক কিশোর অ্যাডভেঞ্চার নভেল। বিশ্বসাহিত্যেরও একটি উল্লেখযোগ্য সংযোজন, কিন্তু সেটা মানা যাবে ততক্ষণই যতক্ষণ পর্যন্ত না কোন অতি উৎসাহী ব্যক্তি রবিনসন ক্রুসোর সাথে এই উপন্যাসের তুলনামূলক আপেক্ষিকতা বের করতে উদ্যত হয়। চারটি বাচ্চা আর স্বামী স্ত্রী মিলে ছয় সদস্যের এক সুইস পরিবার। 'রবিনসন ক্রুসো'র কাহিনী তাদের প্রিয় সাহিত্য। বারবার তারা এই বইটি পড়ে আর চমৎকৃত হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, একটা সময় তাদেরও ক্রুসোর মতই ভাগ্য বরণ করে নিতে হয়। ঝড়ের কারণে তাদের জাহাজ মাঝসমুদ্রে আটকা পড়লে নাবিকেরা তাদের ছেড়েই পালিয়ে যায়। মাঝ সমুদ্রে অসহায় হয়ে পড়া এই পরিবারের শুরু হয় নতুন জীবন সংগ্রাম। বেঁচে থাকার তাগিদে তারা সর্বোচ্চ প্রচেষ্টা শুরু করে। পরিবারের সবচেয়ে বড় ব্যক্তি থেকে শুরু করে সর্বকনিষ্ঠ জন, সকলের চেষ্টায় তারা এসে পৌঁছায় একটি দ্বীপে। বেঁচে থাকার মত উপাদান খুব কমই আছে দ্বীপটিতে। তবে প্রাকৃতিকভাবে বেশ সমৃদ্ধ। তাই প্রকৃতির সহায়তা আর তাদের জাহাজ থেকে আনা জিনিসপত্র নিয়ে তারা সংগ্রামী জীবন শুরু করে। প্রথম দিকে খাওয়া-পরা-থাকা সর্বক্ষেত্রে তাদেরকে ভুগতে হয়। কিন্তু সম্মিলিতইচ্ছাশক্তি আর পরিশ্রমের যথাযথ প্রয়োগে তারা ধীরে ধীরে দ্বীপটিকে নিজেদের বসবাসের উপযোগী করে তোলে। গাছের উপর বাসা বাধে। অনেক বুনো আর গৃহপালিত জন্তু পুষতে থাকে। বাড়ির চারপাশে বাগান করে। নিয়মিত শিকারে বেরোয়। প্রয়োজনে সামুদ্রিক নানা জীব ও নিজেদের পশুপাখি ও দ্বীপ থেকে শিকার করা নানা পশুর মাংস খেয়ে তারা ক্ষুৎপিপাসা থেকে মুক্তি পায়। জাহাজ থেকে নিয়ে আসা বইপত্র পড়ে সভ্য দুনিয়ার সাথে সীমিত পরিসরে হলেও যোগাযোগ অব্যহত রাখে। একসময় পাহাড়ের গায়ে গুহা আবিষ্কার করলে তারা আরও এক ধাপ এগিয়ে যায় নিজেদের মত করে দ্বীপে সভ্যতা গড়ে তোলার পথে। এভাবেই একটা পরিবার পারস্পরিক সৌহার্দ্যতা, ঐক্যবদ্ধতা, ধৈর্যশীলতা, কঠোর পরিশ্রমের মাধ্যমে আপাত অসম্ভব একটা ব্যাপারকে সম্ভব করে ফেলে - আধুনিক সভ্যতা থেকে অনেক দূরে থেকেও তারা বেশ সফলভাবেই নিজেদের জীবন কাটাতে থাকে। কাহিনীর শেষ পর্যায়ে তারা আকস্মিকভাবে যোগাযোগের সুযোগ পায় আধুনিক জীবনের সাথে। কিন্তু ততদিনে তারা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে দ্বীপের রোমাঞ্চকর জীবনের সাথে। তাহলে তারা কি এই জীবনেই থেকে যাবে, নাকি ফিরে যাবে 'মেইনস্ট্রিক লাইফে'? সেটা জানতে হলে বইটা পড়ে নিতে হবে। তবে একটা কথা বলতে পারি, এই বই থেকে সত্যিই শিক্ষা পাওয়া যাবে যে কিভাবে একটা পরিবার কাঁধে কাঁধ মিলিয়ে চলে শত বিরুপতা ও প্রতিকূলতার মাঝেও জীবন গুজরান করতে পারে। যেভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের জীবনকে অস্থিতিশীল পরিবেশেও স্থিতি দান করতে পেরেছে, তা বর্তমান সামাজিক জীবনের নানা ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তারপরও এই কথাও স্বীকার করতে হবে, 'সুইস ফ্যামিলি রবিনসন' বইটি আক্ষরিক অর্থে আদর্শ অ্যাডভেঞ্চার কাহিনী না। এক অবিশ্বাস্য জীবনের কথা হয়ত লেখক বলতে চেয়েছেন, কিন্তু দুঃখজনক সত্য যে সেই জীবনে টুইস্ট অ্যান্ড টার্ন অনেক কম। কোন টেনশন নেই। চরিত্ররা যা করতে চেয়েছে, অনায়াসে করে গেছে। সাধারণত স্বাভাবিক জীবনও এতখানি একপেশে হয় না। কিন্তু লেখক এক সংগ্রামী জীবনের চিত্র ফোটাতে গিয়েও সবকিছু যেমন সহজ করে তুলতে চেয়েছেন, তা পাঠক হিসেবে আপনাকে বিস্মিত করবে না বরং কাহিনীর দুর্বল দিকটাকে আপনার সামনে দিনের আলোর মত পরিষ্কার করে তুলবে।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"সুইস পরিবার রবিনসন" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
সুইস পরিবার রবিনসন পাতা: 1 / 11
পাতা 2
সুইস পরিবার রবিনসন পাতা: 2 / 11
পাতা 3
সুইস পরিবার রবিনসন পাতা: 3 / 11
পাতা 4
সুইস পরিবার রবিনসন পাতা: 4 / 11
পাতা 5
সুইস পরিবার রবিনসন পাতা: 5 / 11
পাতা 6
সুইস পরিবার রবিনসন পাতা: 6 / 11
পাতা 7
সুইস পরিবার রবিনসন পাতা: 7 / 11
পাতা 8
সুইস পরিবার রবিনসন পাতা: 8 / 11
পাতা 9
সুইস পরিবার রবিনসন পাতা: 9 / 11
পাতা 10
সুইস পরিবার রবিনসন পাতা: 10 / 11
পাতা 11
সুইস পরিবার রবিনসন পাতা: 11 / 11
পাতা / 11
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।