৩য় প্রকাশ, অক্টোবর ২০২২
শ্রেষ্ঠমানব
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | শ্রেষ্ঠমানব |
| Author | শায়খ মুহাম্মদ হারুন আজহারি |
| Publisher | কালান্তর প্রকাশনী (সিলেট) |
| Edition | ৩য় প্রকাশ, অক্টোবর ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 120 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.17 Kg |
| ISBN | 9789849614388 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
12 Ratings and 11 Reviews
পাঠকদের মন্তব্য
১১টিShihab Uddin , Nov 27, 2023
"শ্রেষ্ঠমানব বইটিতে আপনি নবী জীবনের প্রতিটি দিক খুব সুন্দরভাবে, সংক্ষেপে ও সহজে উপস্থাপন করা হয়েছে। বংশ পরিচয়, শৈশব কৈশোর সবকিছুই উঠে এসেছে। নবীজির দাওয়াতের সূচনা থেকে সমাপ্তির সারাংশও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। সুতরাং সংক্ষেপে নবী জীবনের স্বাদ পেতে আর দেরি না করে দ্রুত বইটি নিয়ে বসে পড়ুন! সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।"
Md. Mahfuj Alam , Nov 20, 2023
"শ্রেষ্ঠমানব (রাসুল ﷺ-এর সংক্ষিপ্ত জীবনী) যুগ যুগ ধরে বহু মানুষের জন্ম ও মৃত্যু হলেও যিনি আমাদের মধ্যে শ্রেষ্ঠ তিনি হলেন হযরত মুহাম্মদ ﷺ। যিনি আমাদের জন্য এসেছিলেন ইসলামের মহান বার্তা নিয়ে, যিনি আমাদের করেছেন ধন্য। এই মহামানব এর জন্ম, নবুওয়ত, দাওয়াত, জিহাদ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকল বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে এই বইটিতে বর্ণনা করা হয়েছে। যা পাঠক এক বসাতেই শেষ করে নবিজি ﷺ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে।"
Abu Muhammad , Nov 20, 2023
"সংক্ষিপ্ত কিন্তু উপকারি অনন্য এক সিরাতের কিতাব। সিরাতের প্রাথমিক পাঠকেরা এইটা পাঠ্যতালিকার শুরুর দিকে রাখতে পারেন। তবে এর আগে সিরাতে খাতামুল আম্বিয়া পড়ে নিবেন।"
Toyob Ullah , Nov 15, 2023
"শ্রেষ্ঠমানব সীরাতের গ্রন্থগুলো হলো ফুলের মতো। একেক ফুলের একেক ঘ্রাণ। শ্রেষ্ঠমানব বইটিতর ক্ষুদ্র পরিসরে রাসুল সা. এর জীবন নিয়ে আলোচনা করা হয়। বইটি ছোট্ট হলেও তাতে রাসুল সা. এর জীবনের মৌলিক দিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। একেবারে সংক্ষিপ্ত আকারে রাসুল সা. এর জীবনী জানার জন্য এ গ্রন্থটি খুবই গুরুত্বপূর্ণ।"
Hafizur Rahman Hafiz , Nov 15, 2023
""শ্রেষ্ঠমানব" বিশ্বনবি মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স:) এর জীবনীগ্রন্থ পাঠ সকল ভাষার মুসলমানদের জন্য গৌরবের বিষয়। মুসলিম ইতিহাসবিদ যুগে যুগে অসংখ্য গ্রন্থ রচনা করেছেন, যা আজও বিভিন্ন পাঠাগারসমূহের শোভাবর্ধন করছে। কিন্তু সে সকাল গ্রন্থের আকার অনেক বড় হওয়ায় তা আর পাঠ করা হয়ে ওঠে না। সে ক্ষেত্রে "শ্রেষ্ঠমানব" গ্রন্থটি বৈশিষ্ট্য হলো এটি ছোট আকারের হলেও এতে রাসূল (সাঃ) এর জীবনী সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে। যা আপনাকে নবিজীবনীর ঘটনা গুলো জানতে সাহায্য করবে।"
Md. Arif Monawar , Nov 4, 2023
"শ্রেষ্ঠমানব নবিজি সা এর জীবন এমন এক জীবন যা নিয়ে যত বইই যতভাবেই লেখা হোক না কেন তা শেষ হবে না। এরমধ্যে একটি ধরণ হচ্ছে একমলাটে সংক্ষিপ্তাকারে নবিজির পুরো জীবনীকে তুলে ধরা। যার মধ্যে অন্যতম একটি শায়খ মুহাম্মাদ হারুন আজহারি রচিত শ্রেষ্ঠমানব বইটি। বইটি সংক্ষিপ্ত সিরাতের জনরায় একটু ব্যতিক্রম। কারণ বইটিতে শুধু মুন্সিয়ানার সাথে নবিজির জীবনীই উঠে আসেনি। বইটিতে আরো একটি গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে। আর তা হচ্ছে সিরাত অধ্যয়নের পূর্বকথা। আমরা যদি কোনকিছুর গুরুত্বই উপলব্ধি করতে না জানি তবে তা থেকে শিক্ষা নিবে কি করে, সে সম্পর্কে জানার আগ্রহ, প্রয়োজনীয়তা অনুভব করব কীভাবে। এ বিষয়টিকে মাথায় রেখে নবিজির সিরাতের পাশাপাশি তার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়েছে যা বইটিকে করে অনন্য, বইটিকে দিয়েছে এক অন্য মাত্রা। যদি কারো একদমই একদমই মোটেও সময় না থাকে তবুও তিনি সিরাতের স্বাদ আস্বাদন করতে পারবেন বইটির মাধ্যমে। আবার অনেকে চলাফেরায় হাতে রাখার মতো সিরাত চান এ বইটিও তেমনই। সিরাতের আলোয় আলোকিত হোক পুরো পৃথিবী।"
Manajir Ahsan Jamil , Oct 31, 2023
"নবিজীবন নিয়ে সংক্ষিপ্ত অথচ চমৎকার একটি বই। সবার ঘরে ঘরে এই বই থাকা দরকার।"
আবু লাবীব , Oct 31, 2023
"সংক্ষিপ্ত অথচ এক অর্থে সমৃদ্ধ একটি সিরাতগ্রন্থ শ্রেষ্ঠমানব"
বইপড়ুয়া , Oct 29, 2023
"বিশেষ করে কিশোরদের জন্য খুবই উপকারী একটি বই। নবীন পাঠকরা এটা দিয়ে সিরাত পড়া শুরু করতে পারেন।"
Md.Razwanul Haque Shuvo , Jan 27, 2022
"valo"
মুহাম্মদ রুবেল মিয়া , Jun 2, 2021
"রিভিউ লেখক : মুহাম্মদ রুবেল মিয়া #Progoty_Book_Club_Review_Competition রিভিউ নং : ০২ বইয়ের নাম : শ্রেষ্ঠমানব (রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংক্ষিপ্ত জীবনী) লেখক : শায়খ মুহাম্মাদ হারুন আজহারি অনুবাদক : মোহাম্মাদ আবু জাবের আজহারি সম্পাদনায় : করজে হাসানা টিম প্রকাশক : করজে হাসানা গ্রুপ পরিবেশক : কালান্তর প্রকাশনী প্রথম প্রকাশ : একুশে গ্রন্থমেলা ২০২১ পৃষ্ঠা সংখ্যা : ১২০ নির্ধারিত মূল্য : ৬০ টাকা প্রাক-কথন : মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হৃদয়ের রাজা। আমাদের চোখের শীতলতা এবং আমাদের অনুসরণীয় একমাত্র ব্যক্তিত্ব। তাঁর আগমনের মাধ্যমে মুক্তি পেয়েছে মানবজাতি, বিজয়ী হয়েছে মানবতা, পরাজয় ঘটেছে সকল অন্যায়, অত্যাচার, জুলুম এবং অমানবিকতার। তিনি সত্যের আলো জ্বেলে দিয়েছেন মূর্খতায় পরিপূর্ণ অন্ধকার এক সমাজের মধ্যে। তাঁর হাত ধরেই বিদূরিত হয়েছে শিরক, কুফর এবং মুনাফেকির সৌধ। তিনিই আমাদের পথপ্রদর্শক, তিনিই আমাদের শিক্ষক, তিনিই আমাদের নেতা। আমাদের কি উচিত নয় তাঁর জীবনী সম্পর্কে জানা এবং তাঁর জীবনী নিয়ে চিন্তা-গবেষণা করা? অবশ্যই উচিত। কিন্তু তাঁর জীবনীগ্রন্থগুলো অতিশয় বিশাল বিশাল হওয়ার কারণে অনেকের পক্ষেই তাঁর জীবনী অধ্যয়নের এবং তা থেকে শিক্ষা নেওয়ার সুজোগ হয় না। সে দিকে লক্ষ্য করেই শায়খ মুহাম্মাদ হারুন আজহারি রচনা করেছে রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংক্ষিপ্ত একটি জীবনীগ্রন্থ, যার নাম "শ্রেষ্ঠমানব"। বইয়ে যা আছে : "শ্রেষ্ঠমানব" বইটি আমাদের প্রিয় নবি হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংক্ষিপ্ত একটি জীবনীগ্রন্থ। গ্রন্থটিতে প্রিয় নবিজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ জীবনী সংক্ষিপ্ত পরিসরে খুবই সুন্দর এবং গোছালো ভাবে উপস্থাপন করা হয়েছে। এতে নবি জীবনের সকল গুরুত্বপূর্ণ বিষয়সমূহ খুবই আকর্ষণীয় ফুটিয়ে তোলা হয়েছে। নবিজির জন্ম, প্রতিপালন, ব্যবসা, দেশভ্রমণ, বিবাহ, নবুওতপ্রাপ্তি, দাওয়াত, হিজরত, যুদ্ধ, মৃত্যু ইত্যাদি বিষয়গুলো "শ্রেষ্ঠমানব" বইটিতে তুলে ধরা হয়েছে। বইটি সংক্ষিপ্ত হলেও নবি জীবনের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই বাদ যায়নি এবং বইটির উপস্থাপনশৈলিও খুব চমকপ্রদ এবং মনোমুগ্ধকর। পাঠানুভূতি : আমি পূর্বে রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিস্তারিত জীবনী পড়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী এতই ভালো লাগে যে, যতই পড়ি ততই পড়তে আরো বেশি মনে চায়। "শ্রেষ্ঠমানব" বইটি রাসুলের একটি সংক্ষিপ্ত জীবনী। অথচ বইটি পড়ে আমি এতোটাই মুগ্ধ হয়েছি যে ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলেই আরবদের রচনাশৈলী খুবই চমৎকার। অনুবাদ বই-ই যখন এমন প্রশংসা পাওয়ার যোগ্য তখন মূল গ্রন্থের কথা আর কি বলবো? বইটিতে রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের গুরুত্বপূর্ণ কোনো তথ্যই বাদ দেওয়া হয়নি, অথচ সংক্ষিপ্ত এই বইটিই রাসুলের সমস্ত জীবনী জানার জন্য যথেষ্ট। সাহিত্যপ্রেমি পাঠক বইটি পড়ে কোনোভাবেই নিরাশ হবেন না ইনশাআল্লাহ। আমার কাছে বইটি খুবই ভালো লেগেছে। আশা করি ব্যস্ত এবং অবসর সমস্ত পাঠকরাই রাসুলের এই সংক্ষিপ্ত জীবনীগ্রন্থটি অন্তত একবার অধ্যয়ন করবেন। ইনশাআল্লাহ জীবন বদলে যাবে। লেখক সম্পর্কে কিছু কথা : একটি বই পড়ার প্রতি আকৃষ্ট করার জন্য কয়েকটি কারণ কাজ করে। এর মধ্যে একটি হলো লেখকের গ্রহণযোগ্যতা। শুনলে আশ্চর্য হবেন "শ্রেষ্ঠমানব" বইটির লেখক একজন সাবেক প্রধান বিচারপতি! তিনি অবিভক্ত সুদানের প্রধান বিচারপতি ছিলেন। এছাড়াও মিসরের গারবিয়া জেলায় ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মহাপরিদর্শকের কাজও আঞ্জাম দিয়েছিলেন। ১৯২২ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করা আজহারি এই আলিম মাত্র ১০০ পৃষ্ঠার মধ্যে নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পূর্ণ জীবনী পুঙ্খানুপুঙ্খভাবে পাঠকদের সামনে উপস্থাপন করেন, যা আরব বিশ্বে খুবই প্রশংসিত হয়। "শ্রেষ্ঠমানব"ই হলো সেই বই।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"শ্রেষ্ঠমানব" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: