১ম প্রকাশ, ২০২৫
শ্রীকান্ত
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | শ্রীকান্ত |
| Author | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
| Publisher | প্রিমিয়াম পাবলিকেশন্স |
| Edition | ১ম প্রকাশ, ২০২৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 480 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.59 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
7 Ratings and 5 Reviews
পাঠকদের মন্তব্য
৫টিRuhiyatun Ribbi , Sep 1, 2026
"#বই_রিভিউ কখনো কখনো মনে হয়, কিছু বই পড়া হয় না,সেগুলো যেন নিজের জীবনের কোনো একটা অংশকে আবার ফিরে দেখার মতো। শরৎচন্দ্রের শ্রীকান্ত সেই ধরনের বই। চার খণ্ডের এই বিশাল রচনায় কোনো নাটকীয় চরম মুহূর্তের খোঁজ পাওয়া যায় না। বরং একজন মানুষের ধীরে ধীরে এগোতে থাকা পথের ধুলো, তার দেখা মানুষগুলো, আর সেই সব দেখার ফাঁকে যেসব প্রশ্ন জেগে ওঠে সেগুলোই এখানে প্রাণ। শ্রীকান্তের জীবন যেন একটা অবিরাম যাত্রা। ছেলেবেলার ইন্দ্রনাথের সঙ্গে শুরু হওয়া সেই দুঃসাহসিক পথচলা থেকে শুরু করে পরবর্তী জীবনের নানা মোড়, সবকিছুই এমনভাবে বোনা যে মনে হয় লেখক নিজেই কোনো এক সময় এই পথে হেঁটেছিলেন। মানুষগুলো আসে, যায়। কেউ কিছুদিনের জন্য থাকে, কেউ চিরকাল মনে গেঁথে যায়। অথচ শ্রীকান্ত নিজে কখনো কোনো স্থায়ী ছায়া ফেলে না। সে শুধু দেখে, অনুভব করে, আর চলে যায়। এই উপন্যাসের সবচেয়ে গভীর স্তরটা হলো তার দার্শনিক নীরবতা। জীবনের ক্ষণস্থায়িত্ব নিয়ে শরৎচন্দ্র যেভাবে কথা বলেছেন, তা আজও অদ্ভুতভাবে সত্য মনে হয়। "এই জীবনব্যাপী ভাল-মন্দ, সুখ-দুঃখের অবস্থাগুলা যেন আতসবাজির বিচিত্র সাজ-সরঞ্জামের মত শুধু একটা কোন বিশেষ দিনে পুড়িয়া ছাই হইবার জন্যই এত যত্নে এত কৌশলে গড়িয়া উঠিতেছে।" এই একটা লাইনের মধ্যেই যেন পুরো উপন্যাসের সারকথা লুকিয়ে আছে। আবার অন্য এক জায়গায় তিনি লিখেছেন – "এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্তটাই পরিপূর্ণ সত্য। মিথ্যার অস্তিত্ব যদি কোথাও থাকে, তবে সে মনুষ্যের মন ছাড়া আর কোথাও না।" এই সত্যের খোঁজই যেন শ্রীকান্তের সমস্ত ঘুরে বেড়ানোর মূল চালিকাশক্তি। সমাজের নিয়ম, জাতপাত, প্রেমের সীমারেখা,সবকিছুকেই তিনি নিজের অভিজ্ঞতার আলোয় যাচাই করেছেন। কোনো জোরালো বিদ্রোহ নেই, নেই কোনো উচ্চকণ্ঠ ঘোষণা। শুধু একটা নীরব প্রশ্ন চলতে থাকে— মানুষ আসলে কতটুকুই বা নিজেকে চেনে? নারী চরিত্রগুলো এখানে কোনো আদর্শের প্রতীক নয়। তারা রক্তমাংসের মানুষ দুর্বলতা, অভিমান, আত্মসম্মান আর ভালোবাসার জটিল মিশ্রণে গড়া। তাদের জীবনের যন্ত্রণাগুলো শরৎচন্দ্র এমন সূক্ষ্মভাবে এঁকেছেন যে পাঠকের মনে কোনো সহানুভূতির ঢেউ ওঠে না; বরং একটা গভীর নীরবতা নেমে আসে। শ্রীকান্ত পড়তে পড়তে মনে হয়, জীবন যেন একটা বড়ো পর্দায় ধীরে ধীরে খুলে যাওয়া ছবি। কোনো রঙ চড়চড়ে নয়, কোনো আলো অতিরিক্ত উজ্জ্বল নয়। শুধু ছায়ার খেলা, আর সেই ছায়ার মধ্যে মানুষের মনের অজস্র স্তর। শরৎচন্দ্র এখানে কোনো গল্প বলেননি,তিনি জীবনের একটা নিঃশব্দ সাক্ষ্য রেখে গেছেন। আর সেই সাক্ষ্য আজও পাঠকের বুকে একটা অদ্ভুত শূন্যতা আর পূর্ণতা দুটোই একেসঙ্গে রেখে যায়। বই :- শ্রীকান্ত লেখক :- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রকাশনী :- প্রিমিয়াম প্রকাশনী জনরা :- চিরায়ত পৃষ্ঠা সংখ্যা :- ৪৮০ মুদ্রিত মূল্য :- ৫০০"
Esrat Jahan Fabia , Aug 30, 2026
"'শ্রীকান্ত' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক কালজয়ী উপন্যাস। এই উপন্যাসে নায়ক শ্রীকান্তের ভ্রমণকাহিনী এবং তার জীবনের বিচিত্র অভিজ্ঞতার মাধ্যমে ঔপন্যাসিক তৎকালীন বাঙালি সমাজ, সংস্কার ও মানবচরিত্রের গভীর রূপ উন্মোচন করেছেন। উপন্যাসের কেন্দ্রে রয়েছে শ্রীকান্ত নামক এক নিরাসক্ত, পথভোলা ও ভবঘুরে চরিত্র, যে জীবনের বৈচিত্র্যকে প্রত্যক্ষ করতে ভালোবাসে। তার জীবনে কিছু মানুষ এসেছে,যারা তাকে ভালোবেসেছে,কষ্ট দিয়েছে,জীবন কে নতুন ভাবে চিন্তে শিখিয়েছে। এভাবেই কেটেছে তার জীবন।৷ সহজ সাবলীল ভাষা ও দুর্দান্ত চরিত্রায়নের মাধ্যমে উপন্যাস বাংলা সাহিত্যে অনবদ্য হয়ে আছে।"
Naima Binte Azad , Aug 29, 2026
"শ্রীকান্ত মূলত শরৎচন্দ্র চট্টপাধ্যায় এর এক কালজয়ী আত্মজৈবনিক উপন্যাস। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে শ্রীকান্ত নামক এক ব্যক্তির স্মৃতিচারণের গল্প। স্বাভাবিক সামাজিক অস্থিরতায় আচ্ছন্ন শ্রীকান্ত কোথাও বেশিদিন স্থায়ী হতে পারেননি। কিন্তু ফেলে আসা দিনের কাওকেই তিনি মন থেকে হারিয়ে ফেলতে পারেন নি। এ উপন্যাসে লেখক শ্রীকান্তের স্মৃতিচারণে প্রচলিত কুসংস্কার, নারীর প্রতি বৈষম্য এবং সামাজিক অনুশাসনের কঠোরতা বিভিন্ন ঘটনার মাধ্যমে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। শ্রীকান্ত আমাদের শেখায় জীবন মানে ভ্রমণ, শেখা আর সম্পর্কের গল্প। প্রতিটি মানুষের জীবনে লুকিয়ে থাকে অজানা এক অধ্যায়। বাংলা ক্লাসিক উপন্যাস হিসেবে শ্রীকান্ত এক অবশ্য পাঠ্য বই।"
Mehnaz Sumona , Aug 28, 2026
"প্রিমিয়াম পাবলিকেশন্স-এর এই সংস্করণের বাঁধাই চমৎকার, বিশেষ করে প্রচ্ছদটা নজরকাড়া এবং ফন্ট সাইজ পড়ার জন্য একদম পারফেক্ট। কোনো উল্লেখযোগ্য বানান ভুল চোখে পড়েনি। কম মূল্যে এত সুন্দর একটি এডিশন দেওয়ার জন্য প্রগতি ও প্রকাশনীকে ধন্যবাদ। ক্লাসিক প্রেমী পাঠকদের সংগ্রহে রাখার মতো একটি বই! 🤍"
Olindo Kumer Nandi , Mar 5, 2026
"যেমন দেখানো ঠিক তেমন টাই পেয়েছি। ছবির থেকে বাস্তবে বেশি সুন্দর লেগেছে আমার কাছে। ধন্যবাদ ❤️"
প্রশ্ন ও উত্তর (Q&A)
2 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
এই বইটি কি অখন্ড
এটি কি অখন্ড সংস্করণ ও পৃষ্ঠা কত
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"শ্রীকান্ত" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: