১ম প্রকাশ, ২০১৮
সোরাকাশ
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | সোরাকাশ |
| Author | আশির আহমেদ |
| Publisher | ঐতিহ্য |
| Edition | ১ম প্রকাশ, ২০১৮ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 62 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.2 Kg |
| ISBN | 9789847764306 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
2 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
Tasnim Rime , Jul 31, 2019
"বই: সোরাকাশ লেখক: অাশির অাহমেদ প্রকাশনী: ঐতিহ্য প্রকাশ কাল: বইমেলা ২০১৮ পৃষ্ঠা: ৬২ প্রচ্ছদ: ধ্রুব এষ মুদ্রিত মূল্য: ১২০৳ কাহিনী সংক্ষেপ: জাপানি শব্দ সোরা মানে অাকাশ। অাবার গল্পটা অাকাশ নামক এক যু্বককে কেন্দ্র করে। অাকাশ নিজেকে সোরা বলে ডাকে। দীর্ঘ দশ বছর পর পিএইচডি শেষ করে জাপান থেকে বাংলাদেশে ফিরছে অাকাশ। এবার ফিরলে অাকাশের বিয়ে হবে। বাড়িতে একটা উৎসব উৎসব ভাব। উঠোনে অাল্পনার রঙে একাকার। এদিকে অাকাশ কে এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য ছোট বোন, বাবা, দুলাভাই, ভাগ্নে সবাই অপেক্ষমান। নির্দিষ্ট সময় অতিবাহিত হবার পরেও বিমান ল্যান্ড করার কোন এনাউন্সমেন্ট না পাওয়ায় অনেকেই বাক- বিতন্ডা শুরু করে দেয়। এরই মধ্যে খবর অাসে অাকাশ যে বিমানে অাছে তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। নীড়হারা পাখির মতো ঢাকার অাকাশে ঘুরছে বিমানটি। সারাদেশের মানুষ প্রার্থনারত। লক্ষ লক্ষ মানুষ লাইভে দেখছে। টকশো হচ্ছে বিভিন্ন চ্যানেলে। কিভাবে অাসবে সমাধান! ১৯৮ জন যাত্রীর প্রাণ দুই পাইলটের হাতে এখন। চলন্ত অবস্থায় তারা এ ত্রুটি ফিক্স করতে চান। বিমানের মধ্যের যাত্রীদের অবস্থাই বা কেমন? কিভাবে পার করছে সময় তাদের পরিবার। অাকাশ কি পারবে ফিরতে তার পরিবারে কাছে! নাকি সোরা থাকবে অাকাশে, সোরাকাশে। নিজস্ব মতামত: অাকাশে উড়তে থাকা মানুষের তৈরি এ যন্ত্রের প্রতি অাকর্ষণ ছোটবড় সবারই থাকে। কাগজের প্লেন থেকে শুরু করে উড়ে যাওয়া বিমানের শব্দে ঘর থেকে ছুটে বাইরে এসে হাত নাড়ানো শৈশব স্মৃতিও অাছে প্রায় সবার। এসব অানন্দময় স্মৃতিও দুঃস্বপ্নে পরিনত হয় যখন দুর্ঘটনা নামক বস্তু সামনে চলে অাসে। বইটা পড়ার পর ২০১৮ এর নেপালের বিমান দুর্ঘটনার চিত্রগুলো বারবার চোখের সামনে ভেসে অাসছিল। মেহেদিরঙা হাতের চিত্র, ছোট্ট শিশুর হাসিমুখ, সন্তানহারা মায়ের অাহাজারি! অাবার বিভিন্ন নিউজ চ্যানেলের লাইভ প্রোগ্রামের তর্ক-বিতর্ক উপদেশ বানী পুরোটা। লেখক ২০১৭ সালের ঘটনা হিসেবে বর্ণনা করেছেন এক যান্ত্রিক ত্রুটিযুক্ত বিমান অার তার পরবর্তী ঘটনার রূপ। যেখানে অাটকে থাকা পরিবারের সদস্যদের বিভিন্ন অবস্থা, যাত্রীদের বর্ণনা সর্বোপরি পাইলটদের সুচিন্তিত মতামত অার দক্ষতা বর্ণনা করেছেন। বর্ণনাগুলো এতোটাই বাস্তব যে নেপাল দুর্ঘটনার কাহিনী বারবার মনে করিয়ে দেয়। যদিও বইয়ের মূল কাহিনীর সাথে নেপাল দুর্ঘটনার কোন মিল নাই। তদুপরি তার চৌকস লেখা বর্তমান ঘটনার সাথে মিল খুঁজে নিতে বাধ্য করছে। এত ছোট পরিসরে এত সুন্দর বর্ণনা করছেন যা সত্যিই মনোমুগ্ধকর। অাগ্রহী পাঠক পড়তে পারেন বইটা অাশাকরি ভালো লাগবে।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"সোরাকাশ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: