হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
সন্ধ্যামালতী - সাদিকুল নিয়োগী পন্নী এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২১

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

সন্ধ্যামালতী

3 Ratings | 2 Reviews
TK. 129 TK. 150 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

আজাদ তার প্রেমিকা মালতিকে আদর করে ডাকত সন্ধ্যামালতি। শান্ত, ভদ্র ও নিরীহ প্রকৃতির আজাদ এক সময় আটক হয় খুনের অভিযোগে। সে জবানবন্দিতে খুনের কথা অকপটে স্বীকার করে।...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

আজাদ তার প্রেমিকা মালতিকে আদর করে ডাকত সন্ধ্যামালতি। শান্ত, ভদ্র ও নিরীহ প্রকৃতির আজাদ এক সময় আটক হয় খুনের অভিযোগে। সে জবানবন্দিতে খুনের কথা অকপটে স্বীকার করে। আদালত আজাদকে মৃত্যুদ
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title সন্ধ্যামালতী
Author সাদিকুল নিয়োগী পন্নী
Publisher অনিন্দ্য প্রকাশ
Edition ১ম প্রকাশ, ২০২১
Country বাংলাদেশ
Language বাংলা
Category গল্প
Weight 0.22 Kg
ISBN 9789849513063
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

5.00

3 Ratings and 2 Reviews

★★★★★
3
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

২টি
Harun-Ar-Rashid

Harun-Ar-Rashid , May 3, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ঠিক সন্ধ্যা নামার মুখে সূর্য যখন তেজ ছেড়ে নরম আলো বিলায়, রাতের আঁধার যখন আসবে বলে উঁকিঝুঁকি দেয়, তখনই নিজের সবটুকু রূপ ছড়িয়ে ফোটে এক ফুল। নাম তার সন্ধ্যামালতি। কেউ কেউ ভালোবেসে তার নাম দিয়েছে সন্ধ্যামণি, কেউ বা ডাকে কৃষ্ণকলি। সন্ধ্যালগনে ফুটে বলে ফুলের নাম সন্ধ্যামালতি হলেও লেখক সাদিকুল নিয়োগী পন্নী রচিত 'সন্ধ্যামালতি' গল্পগ্রন্থটি ফোটেছে দিনের আলোয়, কিছু জীবনের গল্প নিয়ে। আসলে গল্পের প্রতি মানুষের আসক্তি শিশুকাল থেকেই। শিশুদের তুষ্ট করার জন্য বাংলাদেশের মায়েদের অথবা দাদি-ঠাকুরমাদের গল্পের কারিগরির শুরু কতকাল আগে তার সঠিক হিসাব পাওয়া যায় না। দক্ষিণারঞ্জন মিত্রের সংগৃহীত ঠাকুরমার ঝুলির গল্পগুলি কত যুগ ধরে এদেশের শিশুরা শুনে আসছে সে-তথ্য সম্ভবত দক্ষিণারঞ্জনও দিতে পারেননি। বাংলাদেশের জনপ্রিয় শিশুতোষ গল্পগুলির মধ্যে টুনটুনির গল্প, শেয়াল-কুমিরের গল্প কিংবা রাখালের পিঠাগাছের গল্প এখনো প্রচলিত। তবে সাদিকুল নিয়োগী পন্নী গল্প লেখেন বাস্তব জীবনের গল্প। আমাদের সমাজে ঘটে যাওয়া এই গল্পগুলো একেবারেই যেন চিরচেনা, চিরায়ত জীবনের গল্প। সন্ধ্যামালতি গল্পের নামানুসারে গল্পগ্রন্থটির নাম 'সন্ধ্যামালতি' হলেও মোট ১১টি গল্প স্থান পেয়েছে এই বইটিতে। বইয়ের নামকরণের এই গল্পটি একজন পোড় খাওয়া মানুষের বিধ্বস্ত হৃদয়ের হাহাকারের বহিঃপ্রকাশ। যে গল্পের শুরুটা রোমাঞ্চ দিয়ে হলেও এর যবনিকাপাত ঘটে ফাঁসির মঞ্চে। লাল সালুতে মোড়ানো মৃত্যু পরোয়ানা সামনে নিয়ে গল্পের প্রধান চরিত্র আজাদ তার স্বপ্নের মানুষ মালতিকে ভালোবেসে কিভাবে আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, তা প্রকাশ করে জেলার রফিক সাহেবের কাছে। 'বাবার ডায়েরি' গল্পটি মূলত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক একটি অসমাপ্ত স্মৃতির আখ্যান। লেখক তার বাবার লেখা পুরনো ডায়েরি থেকে গল্পটি সংযোজন করেছেন। গল্পের আদলে লেখা এ গল্পটিতে উঠে এসেছে একাত্তরের মুক্তিযুদ্ধের একখন্ড বাংলাদেশের কথা। দেশের জন্য জীবন বিলিয়ে দেয়া কিছু সাহসী মানুষের বাস্তব জীবন যুদ্ধের কথা। 'রূপান্তর' গল্পটিতে লেখক দেখিয়েছেন আচমকা পাল্টে যাওয়া একটি সমাজ, কিছু মানুষের জীবনবোধের কথা। অর্ণব নামের তরুণটি হৃদিতাকে ভালোবেসে নিজেকে কিভাবে রূপান্তরিত অন্ধগলির বেড়াজালে একটা সময় আবিষ্কার করেছে, লেখকের সুনিপুণ কলমের ছোঁয়ায় তা চমৎকারভাবে ফুটে উঠেছে। 'শেষ আলিঙ্গন' গল্পটি পড়ে মনের অজান্তেই দুচোখের কার্ণিশ বেয়ে গড়িয়ে পরেছে কফোটা নোনাজল। মৃত্যুর ঠিক কাছাকাছি সময়ে আয়ান যখন চরম ব্যাকুলতায় পুষ্পকে বুকের মাঝে জড়িয়ে ধরে প্রকাশ করছিল জীবনের অব্যক্ত কথাগুলো, সত্যিই নিজেকে সংযত রাখতে ভীষণ কষ্ট হয়েছিল আমার। 'স্বপ্ন এক্সপ্রেস' গল্পে একটা নতুন জীবনের আগমনের সাথে সাথে পরিসমাপ্তি ঘটে আরেকটা তরতাজা জীবনের। আচমকা এক ট্রেন দুর্ঘটনায় নিভে যায় অনিলের জীবনপ্রদীপ। ওপাশে হাসপাতালের সুনশান নিরবতা ভেঙ্গে প্রচণ্ড চিৎকারে রিতার কুলজুড়ে নিজের অস্তিত্ব জানান দেয় সদ্য ভুমিষ্ট এক মানব শিশু। অথচ অনিল তখন পরপারের টিকিট হাতে ব্যস্ত উপরিওয়ালার ডাকে সাড়া দিতে। এই যে মানব জীবনের নিষ্টুর প্রহর, লেখক কতইনা দরদ দিয়ে পাঠকের সামনে তুলে ধরেছেন। এমনিভাবে 'প্রেমলীলা' গল্পে লেখকের বর্ণনায় উঠে এসেছে ইতু নামের এক রহস্যময়ী নারীর অভিনব প্রতারণার কথা। 'শাড়ি' গল্পটি আদতে আমাদের মাতৃভাষা বাংলার প্রতি এক অন্যরকম শ্রদ্ধার বহিঃপ্রকাশ। 'গল্পের পেছনের গল্পে' লেখকের কলমের আঁচড়ে উঠে এসেছে আমাদের সমাজের কিছু মানুষের সাফল্যগাঁথা জীবনের কথা। 'প্রবাসীর বর' গল্পটিতে উঠে এসেছে আবির আর অধরার ভালোবাসার অনিমেষ পরিণতির কথা। 'পন্ডিত' গল্পটি যেন এই সমাজে আমারই চোখের সামনে ঘটে যাওয়া কোনো এক বাস্তব গল্পের রূপদানের সফল চেষ্টা। এই সমাজে আচমকা বদলে যাওয়া রাহুলদের যেমন অভাব নেই, অভাব নেই সুখেন মাস্টারের মতো নিস্বার্থে জীবন বিলিয়ে দেয়া মানুষদেরও। 'সন্ধ্যামালতি'র সবশেষ গল্পটির নাম 'আনন্দাশ্রু'। এ গল্পে লেখক দেখিয়েছেন সৎ মায়ের কবল থেকে রক্ষা পেতে মরিয়া শ্রুতি নামে এক তরুণীর প্রাণপণ জীবনযুদ্ধের কথা। স্বর্ণলতার মতো মামার বাড়ি নামক শেষ আশ্রয় থেকে বিতাড়িত হয়ে অজানা উদ্দেশ্যে পাড়ি জমানোর শেষ লগ্নে প্রিয় মানুষ অরিণের উপস্থিতিতে মুহুর্তেই বদলে যায় শ্রুতির আবেগ-অনুভূতি। শ্রুতির ভেতরে দীর্ঘদিনের লুকায়িত বরফখন্ড তাই প্রচন্ড উষ্ণতায় যেন বায়ুমন্ডলের মতো কান্না হয়ে গলে পড়ে। দীর্ঘদিন পর চমৎকার একটি গল্পগ্রন্থ পড়ে শেষ করলাম আজ। বইটি নিয়ে শুরু থেকেই আমার উচ্ছ্বাস ছিল সীমাহীন। প্রগতিতে অর্ডার করেও ঠিক সময় হাতে না পাবার একটা অজানা মানসিক যন্ত্রণায় বিভোর ছিলাম এ কয়টা দিন। বইয়ের নাম এবং প্রচ্ছদ দুটোই দারুণভাবে আকর্ষণ করেছিল আমাকে। অবশেষে আজ হাতে পেয়ে এক বসাতেই পড়ে শেষ করলাম। ওবায়েদ হকের 'কাঙালসংঘ' অর্ধেক পড়ে রেখে দিয়ে সন্ধ্যামালতির প্রেমে ডুব দেয়া ছিল বইটি নিয়ে আমার বাড়তি আগ্রহেরই বহিঃপ্রকাশ। বইটিতে লেখক কলমের খোঁচায় দেখিয়েছেন অসাধারণ কথনভঙ্গির কারুকাজ। জীবন যখন গল্পে চলে যায় এবং ওই জীবন-চরিত্রে লেখকের বিনিয়োগও বাড়ে, সন্ধ্যামালতি হলো এর উৎকৃষ্ট উপমা। গল্প মানুষের জীবনে কতটুকু প্রভাব ফেলে, উপন্যাস আমাদের যাপিত জীবনকে কীভাবে অর্থপূর্ণ করে? গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ তাঁর দিনলিপিতে লিখেছিলেন, ‘আমরা যে জীবন যাপন করছি তা কিন্তু আমাদের সত্যিকারের জীবন নয়। যে জীবনের কথা ভাবতে আমরা ভালোবাসি, যে জীবনের গল্প আমরা বারবার করি – সেটাই আমাদের প্রকৃত জীবন। তেমনিভাবে 'সন্ধ্যামালতি' গল্পগ্রন্থে লেখক প্রকৃত জীবনের গল্প পাঠকের চিলেকোঠায় উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। গল্প নিয়ে বিদগ্ধ বাক্যমালা সাজানোর যোগ্যতা আমার মোটেও নেই। জ্ঞানবুদ্ধি বা অধ্যয়নের বিজ্ঞতায় গল্পের ব্যবচ্ছেদ করার দুঃসাহসও রাখি না। ধৃষ্টতাবশে দু-চারটি গল্প কখনো কখনো লিখেছি। সেগুলো আদৌ গল্পের কঠিন শিল্পবিচারে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা যে রাখে না, সেটাও জানি। আমাদের সবার জীবনেই গল্প আছে, গল্প আছে চেনাজানা দূরের-কাছের সব মানুষেরই। সেসব গল্প কেউ বলে, কেউ বলে না। তবু নিজের গল্প অন্যকে বলা, বা অন্যের গল্পগুলো শ্রুতি ও বোধ দিয়ে অনুভব করা তো মানুষের সহজাত প্রবৃত্তি। আমি পেরেছি সন্ধ্যামালতির প্রতিটি গল্পকে হৃদয় দিয়ে অনুধাবন করতে। ল্যাটিন আমেরিকার গল্প সম্পর্কে হাসান আজিজুল হকের প্রবন্ধের একটি লাইন দিয়ে আমি পাঠপ্রতিক্রিয়ার যবনিকাপাত টানতে চাই। তিনি বলেছেন ‘ইতিহাস আর দর্শনের দুই প্রবল ঘোড়া গল্পের কাছে বাগ মেনেছে।’ তিনি আগুনপাখি উপন্যাসের শেষে এসে এক নারীর জবানিতে বলছেন, ‘মানুষ কিছুর লেগে কিছু ছেড়ে দেয়, আমি কিসের লেগে কি ছাড়লম? অনেক ভাবলাম। শ্যাষে আমার একটি কথা মনে হলো, আমি আমাকে গল্পের অভ্যন্তরে পাবার লেগেই এত কিছু ছেড়েছি।’ এই যে জীবন দর্শন, দর্শনের সেই তল্পিতল্পা থেকে ইতিহাস, মানবমনের অলিগলি, প্রেম-ভালোবাসা, নিঃসঙ্গতা অথবা ব্যাপক আনন্দমুখর এক জীবনের গল্প – সবই উপন্যাস খুঁজে বেড়ায় এবং সর্বোপরি সময়ের ভেতর অসময়, অসংগতি – সবকিছুকে ধারণ করে। লেখক সাদিকুল নিয়োগী পন্নী তার প্রতিটি গল্পে জীবন দর্শন আর বাস্তবতাকে দারুণভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। এই লেখকের লেখার সাথে প্রথম পরিচয় আমার। সন্ধ্যামালতি পড়ে যতটুকু বুঝতে পেরেছি, প্রকৃত অর্থেই গল্পের মানুষ তিনি। তার গল্প বলার ধরণ অসাধারণ। বাংলা সাহিত্যে নিঃসন্দেহে স্বীয় প্রতিভা দিয়ে একটা জায়গা করে নিবেন তিনি। এ গল্পগুলো তাকে, তার লেখাকে বাঁচিয়ে রাখবে আমৃত্যু। প্রিয় পাঠক, আপনি যদি জীবনের গল্পে নিজেকে সিক্ত করতে চান, জীবনকে গল্পের আদলে খুবই কাছ থেকে অনুধাবন করতে চান, নিঃসংকোচে হাতে তুলে নিন লেখক সাদিকুল নিয়োগী পন্নী রচিত গল্পগ্রন্থ 'সন্ধ্যামালতি'। আমার বিশ্বাস, প্রত্যাশা থেকেও প্রাপ্তির পাল্লাটা ভারী থাকবে। সো হ্যাপি রিডিং। বই : সন্ধ্যামালতি লেখক : সাদিকুল নিয়োগী পন্নী প্রকাশনায় : অনিন্দ্য প্রকাশ প্রচ্ছদ : ধ্রুব এষ পৃষ্টা সংখ্যা : ৭৯ মুদ্রিত মূল্য : ১৫০ টাকা"

Al Emran

Al Emran , Apr 30, 2021

★ ★ ★ ★ ★

"একটা বই তখনই সার্থক হয়ে ওঠে যখন সে লেখার সাথে পাঠক একাত্ম হতে পারে। সন্ধ্যামালতি ঠিক তেমনই একটি বই। এগারটি ছোট গল্পে সাজানো এই বই। বইটির আরেকটি বিষয় আমাকে মুগ্ধ করেছে তা হল বইটি ভীষণ সুখপাঠ্য। প্রতিটি চরিত্রই যেন আমি বা আমার আশেপাশের কেউ। আমাদের সমাজেরই কোন না কোন চরিত্র। "গল্পের পেছনের গল্প" এই শিরোনামের গল্প টা পড়ে ভেতরে ভেতরে প্রচন্ডরকম একটা ধাক্কা খেয়েছি। আমরা আসলে তাই দেখি, তাই জানি, তাই বিশ্বাস করি যা আমাদের দেখানো হয়, জানানো হয়, কিংবা বলা হয়। অথচ সত্য টা যে আরও কত গভীর, কতটা গূঢ়-রূঢ় সেটা আমরা খুব নেহাতই জানতে পারি। "বাবার ডায়েরি" গল্পটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লিখা। গল্পের শেষ দুটি লাইন একটু বলি - "এমন সহজ-সরল মানুষের করুণ মৃত্যুর কাহিনি নিজ; হাতে লিখতে পারি নি। তাই এই ডায়েরিটি আজও অসমাপ্ত।" অনেক সময়ই সামাপ্তি মানেই পূর্ণতা নয়, কিছু কিছু অসমাপ্ত ঘটনাই অনেক বেশি অর্থবহ। আমাদের জীবনেও এমন অনেক ঘটনা অাছে যাকে আমরা অসমাপ্ত রাখতে চাই, বা সেরকম করে ভাবতে চাই.. এই গল্পটি পড়ে সেই অনুভূতিই হয়েছে। শেষ আলিঙ্গন - এই গল্পটিও অসাধারণ। শেষ আলিঙ্গন পড়তে গিয়ে বারবারই রানা প্লাজা ট্রাজেডির একটি ছবির কথা মনে পড়েছিল.. "A Final Embrace" তখন পেপারে বা টিভিতে ছবিটা দেখে অনেকদিন ঘোরের মধ্যে ছিলাম। অনেকদিন পর আবার সেই অনুভূতি টা পেলাম। শাড়ি - এ গল্পটিও ভীষণ ভালো লেগেছে, যে কারো বোধের দরজায় কড়া নাড়বে এ গল্পটি। গল্পটির শেষে এমন একটা বার্তা পাবেন - যে মানুষের তার দেশের প্রতি, তার সংস্কৃতির প্রতি ভালোবাসা নেই সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না। এ কথাটি আমি সবসময়ই বলি। বইয়ের ১১ টি গল্প সবগুলোই সুন্দর, সবগুলো চরিত্রই জীবন্ত, আমাদের সমাজের মুখচ্ছবি যেন। একজন লেখকের এই গুনটি আমাকে ভীষণভাবে চমকিত করে, সহজ ও সাবলীল ভাষায় সুন্দর বর্ণনা। আর লেখক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী ভাইয়ার লেখার এ দিকটি আমার বরাবরই পছন্দ। লেখকের জন্য সবসময়ই শুভকামনা"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
এক সুতা জমি
একটু পড়ে দেখুন
এক সুতা জমি সাদিকুল নিয়োগী পন্নী
(1)
TK. 200 -11% OFF
TK. 179
ওগো শুনছো
একটু পড়ে দেখুন
ওগো শুনছো মুহাম্মাদ আতীক উল্লাহ
(7)
TK. 260 -50% OFF
TK. 130
মিসির আলির গল্পমালা
একটু পড়ে দেখুন
মিসির আলির গল্পমালা হুমায়ূন আহমেদ
(10)
TK. 300 -20% OFF
TK. 240
শেষ পরিণতি
একটু পড়ে দেখুন
শেষ পরিণতি প্রফেসর দেওয়ান মোঃ আজিজুল ইসলাম
(2)
TK. 140 -40% OFF
TK. 84
প্রেমের গল্প
একটু পড়ে দেখুন
প্রেমের গল্প হুমায়ূন আহমেদ
(16)
TK. 300 -20% OFF
TK. 240
জীবন জাগার সিরিজ -৬ (আমি যদি পাখি হতাম)
একটু পড়ে দেখুন
জীবন জাগার সিরিজ -৬ (আমি যদি পাখি হতাম) মুহাম্মাদ আতীক উল্লাহ
(12)
TK. 240 -50% OFF
TK. 120
অল্প বিদ্যা ভয়ংকর
একটু পড়ে দেখুন
অল্প বিদ্যা ভয়ংকর মাওলানা মুনীরুল ইসলাম
(3)
TK. 280 -47% OFF
TK. 149
শীত ও অন্যান্য গল্প
একটু পড়ে দেখুন
শীত ও অন্যান্য গল্প হুমায়ূন আহমেদ
(13)
TK. 200 -14% OFF
TK. 172

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"সন্ধ্যামালতী" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
সন্ধ্যামালতী পাতা: 1 / 6
পাতা 2
সন্ধ্যামালতী পাতা: 2 / 6
পাতা 3
সন্ধ্যামালতী পাতা: 3 / 6
পাতা 4
সন্ধ্যামালতী পাতা: 4 / 6
পাতা 5
সন্ধ্যামালতী পাতা: 5 / 6
পাতা 6
সন্ধ্যামালতী পাতা: 6 / 6
পাতা / 6
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।