হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ - আহমেদ শামীম হাসান এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

প্রথম প্রকাশ, এপ্রিল ২০২৩

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ

31 Ratings | 30 Reviews
TK. 279 TK. 300 -7% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ক্যারিয়ার শুরু করা এখন তেমন একটা কঠিন না। কিন্তু ক্যারিয়ার শুরু করার পর সামনে বেশ কিছু চ্যালেঞ্জ আসে। কী শিখবো, কিভাবে শিখবো, কিভাব...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ক্যারিয়ার শুরু করা এখন তেমন একটা কঠিন না। কিন্তু ক্যারিয়ার শুরু করার পর সামনে বেশ কিছু চ্যালেঞ্জ আসে। কী শিখবো, কিভাবে শিখবো, কিভাবে ক্যারিয়ারে আরো ভা
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ
Author আহমেদ শামীম হাসান
Publisher অদম্য প্রকাশ
Edition প্রথম প্রকাশ, এপ্রিল ২০২৩
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 88
Country বাংলাদেশ
Language বাংলা
Category আত্মউন্নয়ন ও মোটিভেশন
Weight 0.44 Kg
ISBN 9789849760849
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.81

31 Ratings and 30 Reviews

★★★★★
27
★★★★☆
3
★★★☆☆
0
★★☆☆☆
1
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৩০টি
Md.Naimur Rahman

Md.Naimur Rahman , Jan 4, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"well explain..."

Samrat Tanjim

Samrat Tanjim , Dec 10, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ভালো।"

MH Shuvo

MH Shuvo , Feb 8, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইটি পড়েছি অনেক আগেই। বইটার সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে বইটা খুবই সাবলীল ভাষায় লেখা হয়েছে। যার কারণে পড়ার সময় আপনাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে না বোঝার জন্য।"

Md. Faizul Haque

Md. Faizul Haque , Oct 29, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"একজন ডেভেলপার এর লাইফ সাইকেল এর সুন্দর ব্যাখ্যা দিয়েছেন শামীম হাসান ভাই। বিশেষ করে যারা প্রোগ্রামিং জগতে আছে তাদের জন্য বই টি অতীব গুরুত্বপূর্ণ। কেননা আসলে প্রোগ্রামিং এর জন্য কি কি লাগে তার সব কিছুই ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়েছেন লেখক। আশা করছি বইটি সবার কাছে ই অনেক ভাল লাগবে। অনেকটা একটানে বসে পড়ার মত বই , মনে হবে যেন আরো কিছু যোগ করলে ভাল হত।"

MD Khalid Hasan

MD Khalid Hasan , Sep 2, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Alhamdulillah, very good book"

Fahmidur Rahman

Fahmidur Rahman , Apr 15, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"A good read for the freshers. As a fresher, there a lot to know about the industry and the learning growth."

Sabeek Sayeed

Sabeek Sayeed , Mar 28, 2024

★ ★ ★ ★ ★

"Perhaps the best book on software engineering in Bangla language."

web design

web design , Mar 24, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বাংলা ভাষায় চমৎকার একটি বই।"

880****008

880****008 , Mar 22, 2024

★ ★ ★ ★ ★

"Assalamualaikum. I have read this book many days ago. I really loved this book because of his simplicity in writing by giving reference of others. The book is not only useful for any beginners but also for seniors in software industry. Shamim bhai, expressed the most of software engineering practice that needs to followed by each s/w engineer. In bangladesh, many companies dont follow the standard environment of S/W engineering. But they also should follow it. I also like the content that focus on the below things 1) think before jumping to writing code 2) understand the problem first 3) Communication with seniors. Ask question all the time until you understand the problem 4) What to do to meet the deadline 5) essential soft skills in s/w engineering. So many points that i loved in this book. I hope, shamim bhai will continue this kind of writing in the future. I recommend everyone to purchase and read this book. Many Thanks Salman Md Sultan Founder & CEO, Innovative Skills BD"

Shifat Shakhawat

Shifat Shakhawat , Mar 7, 2024

★ ★ ★ ★ ★

"I just finished reading the book. It is a fascinating book filled with valuable insights and guidance for aspiring software engineers or developers. The book covers various topics related to software engineering, ranging from technical skills development to career progression strategies. The book delves into important concepts such as clean code writing, growth mindset, balancing quality and deadlines, the importance of testing, and the significance of communication in software development. It also touches upon the essential skills and mindset required for success in the field of software engineering. One of the standout chapters in the book is about the characteristics of a senior software engineer. It emphasizes the need for a balanced approach and the importance of maintaining a professional mindset throughout one's career. The author does a fantastic job of explaining each topic concisely and providing examples to reinforce the concepts. I highly recommend this book to anyone in the software development field or those interested in entering the industry. It provides valuable insights that can help individuals enhance their skills and advance their careers. The author's writing style and the way topics are presented make it an exceptional read for beginners and seasoned professionals alike. It's a must-read for anyone looking to excel in their software engineering career. It offers a wealth of knowledge and practical guidance that can help individuals navigate the complexities of the industry effectively. Kudos to the author for creating such an informative and impactful book. I urge you to pick up a copy of this book, especially if you are involved in the software development field. Happy reading!"

Shahriar Ahmed Shovon

Shahriar Ahmed Shovon , Mar 6, 2024

★ ★ ★ ★ ★

"বইটিকে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ক্যারিয়ারকে স্মুথ করতে একটা গাইডলাইন হিসেবে নিতে পারেন। সুন্দর ক্লিন কোড লেখা থেকে শুরু করে গ্রোথ মাইন্ডসেট। আবার জুনিয়র থেকে সিনিয়র ইঞ্জিনিয়ার হওয়ার ধাপগুলো থেকে শুরু করে প্রোফেশনালিজম মেইন্টেইন, এরকম গুরুত্তপুর্ণ ২০ টি টপিক নিয়ে এই বই। ব্যক্তিগতভাবে ফেসবুকে শামীম ভাইকে ফলো করার কারণে যখন উনি বইয়ের এনাউন্সমেন্ট দেন তখন অধ্যায়গুলো দেখেছিলাম উনার পোস্টে + প্রগতিতে। খুব একটা আপিলিং মনে হয়নি সত্যি বলতে। কারণ যে টপিক গুলো আছে সেগুলো সচারচর আমরা সবাই জানি। আমাদের টেস্ট কোড লিখতে হবে, কমিউনিকেশনে যত ট্রান্সপারেন্ট থাকা যায় ভালো, ওপেন সোর্সে কন্ট্রিবিউশন ভালো একটা বুদ্ধি, কোড রিডেবল হওয়া চাই এসব তো সবজায়গাতেই শুনি। ঠিক এই কারণে খুব একটা আগ্রহ জন্ম নেয়নি তখন। বইমেলা শুরু হওয়ার পরে লিংকডইনে শামীম ভাইয়ের কিছু আর্টিকেল পড়ে উনার লেখার ধরন অনেক ভালো লাগে। এরপরে বইমেলা গিয়ে বইটা কিছুক্ষণ পড়ার পরে মনে হলো আসলে টপিক গৎবাঁধা হলেও ভিতরে অনেক ইন্সাইডার ইনফো আছে। এবং আসলে বইটি অসাধারণ। আমি পেন্সিল দিয়ে পুরো বইটি মার্ক করে পড়েছি। তবে মনে হচ্ছে বারবার পড়তে হবে, মাঝে মধ্যেই। যদি কিছু লাইন শেয়ার করি, ”ধারণার ওপর ভিত্তি করে কাজ করাটা কোনোমতেই ভালো বুদ্ধি না। এতে নিশ্চিতভাবেই ভুলভাল কাজ করার সম্ভাবনা অনেক” - এই বাজে কাজটা আমি অনেক করেছি। মনে হতো, "এমন ই হওয়া যুক্তিযুক্ত”। এভাবে নিজের বুদ্ধিমতো করে পরে ক্লায়েন্টের লজিক দেখতাম ভিন্ন। আবার নতুন করে করা লাগতো। অনেকদিন ভোগার পরে কিছুটা ঠিক হয়েছে এখন। ”অপ্রয়োজনীয় কমেন্ট না করে বরং কোড এমনভাবে করা যাতে কোড পড়েই বোঝা যায়। একান্ত দরকার পড়লে কোড ‘কী করছে’ এটা না বরং ‘কেন করছে’ অর্থাৎ লজিক বা এলগরিদমটা কোডে কমেন্ট হিসেবে যোগ করা যেতে পারে।” - এইটা আসিফ ভাই একবার বলেছিলেন। পরে রিয়ালাইজ করি আসলেই তাই। হুদাই আমি কমেন্ট করি কিভাবে কি হচ্ছে, এইটা হওয়া উচিত না। যদি কিভাবে কোড কাজ করছে সেটা লিখেই রাখতে হয় তাহলে সেটা ভালো কাজ না। বরং কমেন্ট যদি হয় হওয়া উচিত তার রেলেভেন্ট ফিচার রিকুয়ারমেন্ট নিয়ে অর্থাৎ কেন এই লাইন লেখা সেটার জন্য। "অতএব Code quality বা Deadline- এর মধ্যে যেকোনো একটাকে ছাড় দিয়ে অন্যটায় বেশি মনোযোগ না দিয়ে বরং এ দুটোর মধ্যে ব্যাল্যান্স করাটাই আমাদের মুল লক্ষ্য হওয়া উচিত”- ক্লিন কোড বইটাতে পড়েছিলাম এইটা। ”টেকনোলজি ওয়ার্ল্ডে খুব বড় ধরনের যুগান্তকারী আবিষ্কার সচরাচর হয় না। বরং কিছু ফান্ডামেন্টাল এবং বেসিক জিনিসের ওপরই ঘুরেফিরে পরিবর্তনগুলো হয়। কেউ যদি এই ফান্ডামেন্টাল ব্যাপারগুলোতে দক্ষতা অর্জন করতে পারে, তাহলে লংটার্মে এটাই তার জন্য যথেষ্ট হবে। নতুন নতুন টূল, টেকনোলজি শেখাও তার জন্য সহজ হবে, আবার এসব পরিবর্তনের কারণে তার চাহিদাও কমবে না”- ড্যাম্ন! এইটা যে কি ভ্যালুয়েবল একটা লেসন! আমি জানিনা এটা আমি আগে কিভাবে জেনেছি বা বুঝেছি কিন্তু ছোট থেকেই এই ব্যাপারটা করে এসেছি। ফান্ডামেন্টালে এত সময় দিয়েছি যে পরে ঐ টপিক বেজড অন্য যেকোন টেকনোলজি আমি খুব দ্রুত এবং ভালোভাবে শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ। "ভালো প্রোগ্রামার যেই ফিচারটা ইমপ্লিমেন্ট করেছে বা বাগটা ফিক্স করেছে, সেটা সে নিজে ভালোভাবে টেস্ট না করে, নিশ্চিত না হয়ে QA- এর কাছেও দেয় না। তবে টার্গেট থাকে তার করা কাজ যেন QA ও কোনো বাগ ধরতে না পারে। যদিও সেটা সবসময় সম্ভব হয়না।” - এই ব্যাপারটা দেখেছি শাকিল ভাইয়ের মধ্যে। উনি লিটারেলি হাইপার থাকেন যেন উনার কাজের খুত কেউ ধরতে না পারে। আবার এর জন্য উনি ওভার অপ্টিমাইজ ও করেন না। বেশ ব্যালেন্স রাখেন। আমার মধ্যে এই ব্যাপারটা নাই। গ্রো করছি ধীরে ধীরে কিন্তু সময় লাগছে মনে হচ্ছে বেশ। এগুলো খুব অল্প একটা অংশ পুরো বইয়ের। প্রতিটা টপিক অসাধারণ ভাবে ব্যাখ্যার পাশাপাশি উনি উদাহরণ ও দিয়েছেন। বেস্ট পার্ট উনি প্রতিটা অধ্যায় যেভাবে গুছিয়েছেন প্রশংসার দাবি রাখে। প্রথমে সচারচর আমরা কি করি সেটা বলেছেন, ঐ পদ্ধতির ঝামেলা গুলো আলোচনা করেছেন। এরপরে সেটার সমাধান বলে দিয়েছেন। আর সমাধান নিয়ে সতর্ক করেছেনে ব্যালেন্স মেইন্টেইনের জন্য সঙ্গে দিয়ে দিয়েছেন ঐ রিলেটেড রেফারেন্স, রিসোর্স। অসাধারণ। একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে গেলে ক্যারিয়ারের শুরুতে হোক বা মাঝে একবার বইটা পড়ে দেখতে বলবো আমি। আপনি অল্প-বেশি কিছু না কিছু অবশ্যই শিখবেন। বিশেষ উল্লেখঃ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বৈশিষ্ঠ্য অধ্যায়টি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। পুরো বইয়ে লেখকের লেখার কন্সেকুয়েন্স নিয়ে সতর্ক থাকার ব্যাপারটা সুন্দর।"

Shahriar Ahmed Shovon

Shahriar Ahmed Shovon , Mar 6, 2024

★ ★ ★ ★ ★

"Great Book."

Abdullah

Abdullah , Mar 5, 2024

★ ★ ★ ★ ★

"বইটি কয়েকবার পরেছি। অনেক ভালো লেগেছে। বাংলায় এমন একটি রিসোর্সের খুব প্রয়োজন ছিল। আইটি সেক্টরে কর্মরত সবারই একবার পরা উচিত।"

Nafeeur Rahman

Nafeeur Rahman , Feb 28, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আমরা যারা সফটওয়্যার লাইনে আছি, আমাদের ক্যারিয়ারের শুরু থেকেই অনেক রকম লুপ থাকে, যেই লুপ গুলা আমাদের মূল্যবান সময় নষ্ট করে ফেলে। যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছাতে পারি না। সেই ধরণের কিছু লুপ নিয়ে শামীম ভাই লিখেছেন। কিছু পয়েন্ট আমার কাছে বেশ মূল্যবান মনে হয়েছে। আমার ভাষায় সেগুলা লিখছি : ১। কোনো কিছু শেখার পর বা কোনো বই পড়ার পর সহজভাবে আমি যদি অন্যকে বুঝাতে না পারি বা সারমর্ম বলতে না পারি তাহলে আমি বিষয়টা বুঝি নাই বা ভালো ভাবে শিখি নাই। ২। যে বিষয়ে আপনার আগ্রহ কম এবং আপনি নিজেই ভালো করার বেপারে দৃঢ়প্রতিজ্ঞ না, সেই বিষয়ে আপনাকে যতই ট্রেনিং , গাইডলাইন দেয়া হোক আপনি আসলে শিখতে পারবেন না। ৩। নতুন কিছু শিখতে গেলে ব্রেইনের ইফোর্ট বেশি দিতে হয় এই জন্য ব্রেইন আমাদের সহজ জিনিসে আটকে রাখে। ৪। Imposter Syndrome - হীনমন্যতা। সবাই আমার থেকে ভালো। আমি আসলে কিছুই পারি না। The Dunning - Kruger Effect - অল্প শিখেই "ওভার কনফিডেন্ট" হয়ে যাওয়া। দুইটাই ভালো না। মাঝামাঝি থাকতে হবে। ৫। Without visibility you won't be noticed and your career progression will come to an abrasive halt. মানে আপনি যেটা করেছেন বা পারেন সেটা সুন্দর ভাবে উপস্থাপন ও করতে হবে। অন্যথায় অথরিটি ভুল বুঝতে পারে যে আপনি মনে হয় কাজ পারেন না। ৬। শেখার সহজ উপায় হলো Fundamental মজবুত করা। ৭। কোডের implementation টাইম কমানোর চেয়ে Maintenance টাইম কমানো টা গুরুত্বপূর্ণ বেশি। ৮। আমাদের ক্যারিয়ার এর বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় লিখা-লিখি করা। সেটা টাস্ক এর বিবরণ লিখা হতে পারে , ক্লায়েন্ট এর সাথে কমুনিকেশন হতে পারে। তাই লিখা লিখি কে গুরুত্ব দেয়া। ৯। দায়িত্ব নিয়ে কাজ করা। ১০। Shiny Object Syndrome সব চকচকে জিনিস ধরার জন্য ছোটা যাবে না। একটা কাজ ভালোভাবে শেষ না করে বার বার নতুন জিনিস , নতুন আইডিয়া , নতুন ট্রেন্ডের পেছনে ছোটার এই মানুষিকতা বাদ দেয়া উচিত অনেক ক্ষেত্রে।"

Md. Mahir Labib

Md. Mahir Labib , Feb 23, 2024

★ ★ ★ ★ ★

"A natural, extremely natural book on software engineering, strongly recommended."

Abul Hasan

Abul Hasan , Feb 19, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"পুরো বইটা পড়ে শেষ করেছি আলহামদুলিল্লাহ। লেখক বইটিতে আমাদের প্রতিদিনের সমস্যাগুলো এবং যে সব কনফিউশান থাকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। আমাদের চারপাশে এতএত রিসোর্স থাকা সত্বেও আমরা কেন শিখতে ব্যার্থ হচ্ছি তা বিষদ বিস্তারিত আলোচনা করা হয়েছে ইম্পোস্টার সিন্ট্রোম চ্যাপ্টারে। এছাড়া শুরু করার জন্য কতটুকু DSA জানা প্রয়োজন, QA vs Developer সাপে নেউলে সম্পর্ক চ্যাপ্টারটা আমার অনেক পছন্দ হয়ছে। সবশেষে বলতে চাই এই বইটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ফান্ডামেন্টাল কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা আমার মত নতুনদের জানা থাকলে চাকরিতে বাড়তি সুবিধা দিবে।"

Sakil Mahmud

Sakil Mahmud , Dec 10, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আমাদের অনেক মিস কনসেপশন দূর হবে এই বইটি পড়লে। সফটওয়্যার ডেভেলপারদের জন্য সাবলীল ভাষায় তৈরী কিছু মূল্যবান দিক নির্দেশনা। হাইলি রেকমেন্ড করবো সফটওয়্যার ডেভেলপারদের জন্য . একটা বিষয় আমাদের সব সময় মাথায় রাখা উচিত, কোনো ১টা বই পড়লে সেখান থেকে কিছু না কিছু অবশ্যই শেখা যায়। বই পড়ার অভ্যাস বাড়াতে হবে আমাদের।"

Ibrahim Kholilullah

Ibrahim Kholilullah , Sep 22, 2023

★ ★ ★ ★ ★

"অসাধারণ একটা বই। অসংখ্য ধন্যবাদ লেখকে।"

MD JAHANGIR ALAM

MD JAHANGIR ALAM , Sep 20, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"সামগ্রিকভাবে, "সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ" একটি দুর্দান্ত বই যা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে ভাল করতে ব্যাপক ভাবে ভুমিকা রাখবে আসা করছি, কিছু কিছু বিষয় খুব ভাল লেগেছে, মনে হয়েছে এই টপিক টি নিয়ে আরেকটু লিখলে মনে হয় ভাল হত, তা ছাড়া প্রতিটি বিষয় এর সাথে যদি আরো কিছু এক্সামপ্ল যুক্ত হত তাহলে আরও ভাল ভাবে বিষয় গুলা ক্লিয়ার হত। আলহামদুলিল্লাহ্‌, আসা করছি পরবতিতে আরও ভাল কিছু পাব।"

MD. JAMAL UDDIN

MD. JAMAL UDDIN , Sep 20, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইটি পড়ে শেষ করলাম। আসলে বাক্যটি হবে প্রথম দফা পড়লাম এবং আরও বেশ কয়েকবার পড়তে হবে। কারণ, বই থেকে প্রাপ্ত বেস্ট প্র্যাকটিস এবং টেকনিক গুলোতে সিদ্ধহস্ত হওয়ার আগ পর্যন্ত বার বার পড়বো এবং সে অনুযায়ী নিজেকে ডেভেলপ করতে পারলে আখেরে লাভবান হতে পারবো। বইয়ের শুরুতে দুই গুরু Hasin Hayder ও Md. Ziaul Haq ভাইয়ের চমৎকার দুইটা রিভিউ আছে। ওইরকম মূল্যবান রিভিউ লেখা তো আমার মত অধমের পক্ষে সম্ভব নয়। তবে বইটা পড়ে আমার অনুভূতি এবং শিক্ষণীয় কি কি পয়েন্ট আমি পেয়েছি সেগুলো শেয়ার করতে পারি। প্রথমত এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রফেশনে ক্যারিয়ারে উন্নতির গাইডলাইন বা পরামর্শমূলক বই। এই বই থেকে আপনি How to এর বদলে When what to do and dont এর আলোচনা পাবেন। যেটা সচরচর প্রোগ্রামিং / টেক রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে পাবেন না। কারণ এই সব কথা বলতে / লিখতে অনেক অভিজ্ঞতা ও পড়ালেখার প্রয়োজন হয়। এই বইটি মূলত লেখকের ২০ টি আলাদা আলাদা ব্লগ পোস্ট বা আর্টিকেলের সমন্বয় যার কিছু কিছু উনি পূর্বেই ফেসবুক/মিডিয়াম/লিংকডইনে পাবলিশ করেছিলেন যার বেশ কয়েকটা আমি হয়তো পূর্বেই পড়েছি। ওভারঅল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কখন কিভাবে কি করা উচিত। যেমনঃ - কিভাবে সঠিক ভাবে দ্রুততম সময়ে যেকোন কিছু শেখা যায় - কোন পরিস্থিতিতে কি ধরনের সিদ্ধান্ত নিতে হবে - ডেডলাইন আর বেস্ট প্র্যাকটিসের সমন্বয় কিভাবে করা যায় - ইম্পটার সিন্ড্রোম কিভাবে হ্যান্ডেল করবেন পাশাপাশি গ্রোথ মাইন্ডসেট কিভাবে ডেভেলপ করবেন - ফিচার লিখার আগে টেস্ট কেস লিখবেন নাকি টেস্ট কেস লিখে ফিচার লিখবেন এবং এই কঠিন সিদ্ধান্ত কিসের ভিত্তিতে নিতে পারেন - ক্লিন কোড করা কেন জরুরি সাথে প্রফেশনালিজম বজায় রাখার ফলে কিভাবে দ্রুততম সময়ে নিজেকে একজন প্রফেশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে প্রমাণ করা যায় এরকম অনেক গুলো টপিকে ঠাসা এই বই। আশাকরি আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারকে আরও একধাপ এগিয়ে নিতে এই বই দারুণ ভূমিকা রাখবে।"

asifparvezasif

asifparvezasif , Sep 19, 2023

★ ★ ★ ★ ★

"Just Awesome"

Md. Abu Taher

Md. Abu Taher , Sep 19, 2023

★ ★ ★ ★ ★

"The book is very helpful for beginners and experienced developers alike who wants to move forward with their journey in development."

Saadman Sayeed

Saadman Sayeed , Sep 19, 2023

★ ★ ★ ★ ★

"One of the perfect book for programmers to learn software engineering cultures, strategies, what to do and what not to do. Thanks to the author for writing this awesome book."

Irfan Chowdhury

Irfan Chowdhury , Sep 19, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"চমৎকার একটি বই । সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং লাইফ সাইকেল নিয়ে খুব সুন্দর করে লিখা হয়েছে । অনেক কিছু জানার এবং শিখার আছে । যারা এই লাইনে ক্যারিয়ার গড়তে চাই তারা এটি পড়লে খুবই অনুপ্রাণিত হবে । আর যারা জানেন না তাড়াও অনেক কিছু জানতে পারবেন । ধন্যবাদ শামীম ভাইকে এমন একটি বই অমাদের জন্য তৈরি করার জন্য । টাকা উসুল ।"

Md Jannatul Nayem

Md Jannatul Nayem , Sep 19, 2023

★ ★ ★ ★ ★

"বইটা কিনে বাসের ভিতরই পড়া শুরু করছি। বাসায় যেতে যেতে ২ অধ্যায় শেষ করে ফেলেছি। তারপর রাতের ভিতর ই একটানে বই টা শেষ করে ফেলসি. টাকা দিয়ে যে কারও এক্সপেরিন্স কেনা যায়, বইটা না পড়লে বুঝতাম না। এক কথায় অসাধারণ . আমরা যারা জুনিয়র তাদের অনেক সৌভাগ্য যে বাংলাতে এমন একটা বই পড়তে পেরেছি। বিশেষ করে ক্যারিয়ারের শুরুতেই এররকম বিষয় জানা থাকলে ভবিষ্যতে অনেক সমস্যায় আর পড়তেই হয় না। অনেক শুভ কামনা লেখকের জন্য। অনুরধ করব আপনার পিএইচপি বইটা দ্রুত বের করুন. :)"

Sakib Uddin

Sakib Uddin , Sep 19, 2023

★ ★ ★ ★ ★

"Best book on software engineering guideline!!"

Monoronjon Dutta

Monoronjon Dutta , Jun 17, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

""সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ" বইটা আমি হাতে সময় নিয়ে অত্যন্ত সুন্দরভাবে পড়েছি। বইটাতে বিভিন্ন টপিক নিয়ে চমৎকার ভাবে আলাপ-আলোচনা করা হয়েছে। যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার/ডেভেলপার রোলে জবে জয়েন করার জন্য ট্রাই করছে বা মাত্র জয়েন করেছে তাদের জন্য একটা যুগ-উপযোগী বই। বইটাতে ক্লিন কোড, গ্রোথ মাইন্ড সেট, কোড কোয়ালিটি বনাম ডেডলাইন, ওপেন সোর্স কন্ট্রিবিউশন নামে গুরুত্বপূর্ণ টপিক চ্যাপ্টার আকারে আলোচনা করা হয়েছে যেটা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ডেভেলপারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে প্রফেশনালিজম নামে একটা চ্যাপ্টার আছে ঐটা নিয়ে আর একটু আলোচনা বা একজন স্টুডেন্ট বনাম প্রফেশনালিজম বা নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করলে নতুন দের জন্য ভালো হতো। বইটাতে চমৎকার ভাবে ক্লিয়ার করছেন DSA রিলেটেড কি কি জানা লাগবে যেটা নতুনদের জন্য খুবই উপকারে আসবে। ধন্যবাদ ভাই আমাদেরকে এতো সুন্দর একটা বই উপহার দেওয়ার জন্য।"

MD Hasan

MD Hasan , Jun 3, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে একটি অত্যন্ত সমৃদ্ধ ও আলোচনামূলক উপহার। অত্যন্ত পরিষ্কার ও সুন্দরভাবে লেখা হয়েছে। লেখক প্রতিটি বিষয়কে সংক্ষিপ্ত বক্তব্যে সম্প্রসারিত করে উপস্থাপন করেছেন, যা পড়তে সহজ এবং বোঝার জন্য সহজ।"

MD Shipon Mondal

MD Shipon Mondal , Jun 3, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"প্রথমে ধন্যবাদ জানাই এত ব্যস্ততার মাঝে আমাদেরকে এরকম সুন্দর বই উপহার দেবার জন্যে । আমার অনেক জানার ভূল ছিলো এই বই পরে সেগুলো ধরতে পারছি এবং ইম্প্রোভ করার চেষ্টা করতেছি ।"

Hasan Misbah

Hasan Misbah , Jun 3, 2023

★ ★ ★ ★ ★

"মন্ত্রমুগ্ধের মতো পড়লাম একটা ইন্টারেস্টিং ডেভেলপার মাইন্ডসেট রিলেটেড বই "সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ"। ছোট ছোট অনেকগুলো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে সাজানো চমৎকার এই বইয়ে লেখক বেশ সংক্ষেপে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর নানা জরুরি কনসেপ্ট সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। সদ‍্য ক‍্যারিয়ার শুরু করতে যাওয়া সফটওয়‍্যার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অলরেডি এই লাইনে পড়ে আছেন সবার জন‍্য অবশ‍্যপাঠ‍্য একটা বই। সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড টেকনিক্যাল স্কিল তৈরি বা বৃদ্ধির পদ্ধতি নিয়ে অনেক অনেক বই থাকলেও, ক্যারিয়ার গাইডলাইন এবং প্রয়োজনীয় সফট স্কিল গুলো নিয়ে লেখা বইয়ের সংখ্যা একদমই হাতে গোনা। অথচ, একজন সফটওয়্যার ডেভেলপার বা ইঞ্জিনিয়ারের প্রফেশনাল জীবনে নিজেকে এগিয়ে নিতে টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি সফট স্কিল ডেভেলপমেন্টের বিকল্প নেই। এতোটা সংক্ষেপে এতো বিশাল একটা টপিকের ইতি টানাটা আসলেই আমার কাছে ম‍্যাজিকের মতো মনে হয়েছে। লেখক প্রতিটা ব‍্যাপারেই শব্দের অপচয় না করে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যারা এই লাইনে আছেন এবং যারা এই লাইনে নাই, আমার সাজেশন থাকবে অবশ‍্যই এই বইটা পড়বেন। আপনার ক‍্যারিয়ারের সাথে রিলেট করলে শিক্ষনীয় অনেককিছু পাবেন। লেখক এবং তার বইয়ের জন‍্য শুভকামনা।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

1 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

এটার একটা ইবুক ভার্সন দরকার।

Farhat Mahir • 20 Dec, 2023
A
প্রিয় গ্রাহক, দুঃখিত, বইটির ইবুক ভার্সন এখনো বের হয়নি। ধন্যবাদ।
Zakariya Arif • 20 Dec, 2023

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
How Psychology Works
একটু পড়ে দেখুন
How Psychology Works ডিকে পাবলিশিং
কোনো রেটিং নেই
TK. 2,598 -0% OFF
TK. 2,598
খুব পড়ি বুঝে পড়ি
একটু পড়ে দেখুন
খুব পড়ি বুঝে পড়ি মাওলানা সাফওয়ান হাবীব রাইয়ান
(1)
TK. 120 -0% OFF
TK. 120
পরীক্ষার সাতসতেরো
একটু পড়ে দেখুন
পরীক্ষার সাতসতেরো মাসুম আবদুল্লাহ
(1)
TK. 300 -40% OFF
TK. 180
প্রিয় তলেবে এলেম তোমাকে বলছি
একটু পড়ে দেখুন
প্রিয় তলেবে এলেম তোমাকে বলছি হাফেজা মার্জিয়া উম্মে হাবীবা
কোনো রেটিং নেই
TK. 300 -10% OFF
TK. 269
তুহফাতুল মুতাআল্লিম শরহু তা’লিমুল মুতাআল্লিম  - আরবি-বাংলা
একটু পড়ে দেখুন
তুহফাতুল মুতাআল্লিম শরহু তা’লিমুল মুতাআল্লিম - আরবি-বাংলা আল্লামা শায়খ বুরহান উদ্দীন আযযারনূজী র.
কোনো রেটিং নেই
TK. 450 -42% OFF
TK. 259
এসো খত্বে রুক‘আ শিখি
একটু পড়ে দেখুন
এসো খত্বে রুক‘আ শিখি মাওলানা মাসুদুর রহমান
কোনো রেটিং নেই
TK. 100 -11% OFF
TK. 89
আল ইলমু ওয়াল ওলামা
একটু পড়ে দেখুন
আল ইলমু ওয়াল ওলামা حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
কোনো রেটিং নেই
TK. 550 -45% OFF
TK. 303
চিন্তাশক্তিই আপনাকে বিখ্যাত করে তোলে
একটু পড়ে দেখুন
চিন্তাশক্তিই আপনাকে বিখ্যাত করে তোলে মোস্তাক আহ্‌মাদ
(1)
TK. 180 -51% OFF
TK. 89

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ পাতা: 1 / 19
পাতা 2
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ পাতা: 2 / 19
পাতা 3
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ পাতা: 3 / 19
পাতা 4
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ পাতা: 4 / 19
পাতা 5
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ পাতা: 5 / 19
পাতা 6
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ পাতা: 6 / 19
পাতা 7
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ পাতা: 7 / 19
পাতা 8
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ পাতা: 8 / 19
পাতা 9
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ পাতা: 9 / 19
পাতা 10
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ পাতা: 10 / 19
পাতা 11
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ পাতা: 11 / 19
পাতা 12
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ পাতা: 12 / 19
পাতা 13
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ পাতা: 13 / 19
পাতা 14
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ পাতা: 14 / 19
পাতা 15
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ পাতা: 15 / 19
পাতা 16
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ পাতা: 16 / 19
পাতা 17
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ পাতা: 17 / 19
পাতা 18
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ পাতা: 18 / 19
পাতা 19
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ পাতা: 19 / 19
পাতা / 19
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।