9th Published, Feb 2023
শেষ বিকেলের মেয়ে
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | শেষ বিকেলের মেয়ে |
| Author | জহির রায়হান |
| Publisher | অনুপম প্রকাশনী |
| Edition | 9th Published, Feb 2023 |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 80 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.8 Kg |
| ISBN | 9789844042698 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
334 Ratings and 30 Reviews
পাঠকদের মন্তব্য
৩০টি
MD ASADUL HOQ , Sep 21, 2026
"ক্ষণজন্মা বীরপুরুষ জহির রায়হান চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার হিসেবে যেসমস্ত সৃষ্টিকর্ম রেখে তার মধ্যে অন্যতম "শেষ বিকেলের মেয়ে"। সাহিত্য জগতে "রোমান্টিক থ্রিলার" নামে কোনো সাহিত্য ক্যাটাগরি আছে কি না জানি না। যদি থাকতো তাহলে "শেষ বিকেলের মেয়ে" উপন্যাসটি নিশ্চিত সেই ক্যাটাগরিতে পড়তো। কখনো মনে হয়েছে জাহানারা হয়তোবা কাসেদের একপেশে ভালোবাসার মূল্য দিয়ে দূরের পথে হাতে হাত রেখে হারিয়ে যাবে। পরক্ষণেই মনে হয়েছে শিউলি কিংবা কাজিন সালমা হয়তো তার মনের শূন্যতা দূর দিবে। কিন্তু মনের সাথে মনের লড়াইয়ে ক্লান্ত কাসেদ প্রথম পরাজয়ের গ্লানি মুছে যাবার আগেই দ্বিতীয়বার পরাজিত হয়। শেষ বিকেলের আলোয় দেখা নাম না জানা কালো মেয়েকে নিয়েও তার আক্ষেপ, যে কি না পরবর্তীতে তার বসের বউ হয়ে যায়। স্বপ্ন সুখের আশায় দুনিয়া তোলপাড় করে ফেলা কাসেদের নিজ ঘরে আশ্রিত দূরসম্পর্কের খালাতো বোন নাহারের দ্বারা আলোকিত হওয়াটা উপন্যাসটিকে রোমান্টিক থ্রিলার এ পরিণত করেছে। "সিএসপি অফিসার ছাড়া মেয়ের বিয়ে দিতে চাইতো না। বিয়ের বিভিন্ন যুগ আছে, ডাক্তার যুগ, ইঞ্জিনিয়ার যুগ, এখন সিএসপি যুগ চলছে" @ জহির রায়হান"
MD Merajul Islam Rifat , Jul 24, 2026
"বইটি খুব ভালো"
Farhan Tahomid , Jul 19, 2026
"বইটি আমার প্রত্যাশা পূরণ করতে পারেনি। 😔"
Abu Nehat , Jul 16, 2026
"📓শেষ বিকেলের মেয়ে 📝 জহির রায়হান কাহিনি সংক্ষেপ: গল্পের নায়ক কাসেদ।একজন সামান্য কেরানি। ভালোবাসে জাহানারা নামের এক মেয়েকে।জাহানারাও কাসেদকে ভালোবাসে।কিন্তু কেউ কাউকে তা প্রকাশ করে না।কাসেদের মা নিজেও জাহানারা কে পুত্রবধূ হিসেবে দেখতে চায়। জাহানারার জন্মদিনে কাসেদের পরিচয় হয় তার কাজিন শিউলির সাথে।এখানে কাসেদের সাথে শিউলির বন্ধুত্ব হয়। এই ত্রিভুজ প্রেমের মাঝেই হাজির হয় কাসেদের খালাতো বোন সালমা।সালমা কাসেদকে একসময় মন প্রাণ দিয়ে ভালোবাসলে কাসেদের অবহেলার কারণে তার অন্যত্র বিয়ে হয় এবং একটি কণ্যা সন্তান হয়।কিন্তু তারপরের একদিন সালমা কসেদের সাথে পালিয়ে যেতে চাইলে কাসেদ তা প্রত্যাখান করে। আবার কাসেদ ভাবে শিউলি তাকে ভালোবাসে।এদিকে জাহানারা কে নিয়ে ভুল বোঝার কারণে কাসেদ শিউলিকে বিয়ের প্রস্তাব দেয়।কিন্তু শিউলি এই সম্পর্ককে শুধু বন্ধুত্বের সম্পর্ক ছিল বলে চলে যায়। কাসেদ বিষন্ন মনে ঘরে আসলে দেখে কাসেদের মা খুব অসুস্থ এবং সেই রাতে তিনি মারা যান।এদিকে কাসেদের দুরসম্পর্কের বোনের বিয়ে আগে থেকে তার মা ঠিক করে রাখলে কাসেদের খালু কিছুদিন পর নাহারকে নিয়ে যায়। এদিকে কাসেদ একা হয়ে যায়।শেষ বিকেলে আকাশের দিকে তাকিয়ে জীবনের হিসেব মেলাতে থাকে।হঠাৎ দরজায় কড়াঘাত...একটা মেয়ে এসেছে,শেষ বিকেলের মেয়ে!... কে এসেছিল সেদিন! জাহানারা? শিউলি? সালমা? নাকি কোন আগুন্তক।যার কথা পুরো উপন্যাস জুরে কেউ ভাবেই নি একবারের জন্য 🤔 এই প্রশ্নের উত্তর পেতে এক নিশ্বাসে পড়ে নিন জহির রায়হানের শেষ বিকেলের মেয়ে!..."
Md. Siam Islam , Jul 13, 2026
"খুব সুন্দর উপন্যাস । একদিনে বইটা শেষ করেছি।"
Tuhin , Jul 6, 2026
"best love it."
880****530 , Apr 25, 2026
"my heart was about to shattered but the ending saved me. Personally I love this book but this book also teaches you about some story that has no ending, emotions over whelming and at last right person will never leaver you side when nedded."
880****464 , Apr 12, 2026
"Didn't expect it to be this bad. Probably the worst creation from Jahir Rayhan."
Md Naim Ullah Saymon , Apr 4, 2026
"বইটার গল্প খুব ভালো লেগেছে।"
mas****com , Mar 12, 2026
"শেষটা outstanding. কিন্তু শুরু থেকেই এরকম কিছুর ধারনা হয়েছিল। জাহানারা আর শিউলি পোংটা।কথা হচ্ছে যেটা, এই বই পড়ার পরে আমি এখন একটা মোমের মধ্যে আছি। মাথায় ঘুরতেছে।"
Ahsan Hriday Ahmed , Dec 17, 2025
"জাহানারা'র প্রতি কাসেদ-এর নির্বোধ প্রেম, কিন্তু মাস্টারের সাথে জাহানারা'র ঘনিষ্ঠ মেলামেশা এবং কথোপকথনের নির্মম সত্যতা জেনে কাসেদ-এর ভারাক্রান্ত বাস্তবতা। শিউলি'র স্বভাবে যা প্রকাশ পায়, সেই ফাঁদে ফেঁসে কাসেদ-এর নিষ্ঠুর পরিহাস। শিউলি'র পূর্ব অভিজ্ঞ-অতীত কাসেদ-এর সাথে পুনরাবৃত্তি ঘটা। "শিউলি আর জাহানারা, ওরা দুই নয়, এক। একের এপিঠ আর ওপিঠ।" কাদেস-এর স্বাভাবিক জীবন বিকাশের ভাবভঙ্গিতে, নিজের প্রেম জাহির করতে না পারায় হেরে গেলো সালমা। অতিষ্ঠ হয়ে সময় হারার পর জাহির করে কোনো লাভ নেই। সম্পূর্ণ গল্পে নাহার চরিত্রটা তূলনামূলক নিরবে থাকলেও তার গাম্ভীর্য আছে বিশেষ। "একজন চায় স্বার্থপরের মতো শুধু পেতে। অন্যজন পেতে জানে না, জানে শুধু দিতে। বিলিয়ে দেয়ার মধ্যেই তার আনন্দ।" অবশেষে বিকেলে আসলো মেয়েটা ফিরে। মাত্র পঁচাত্তর-আশি পৃষ্ঠার মধ্যে এমন চমৎকার গল্পের বুনন তৈরি করা ভীষণ দক্ষতার কাজ। প্রথম পড়েছিলাম সম্ভবত ২০২৩ সালে শেষের-আগ দিয়ে। ঈমানদারীর সাথে সম্পর্কে টিকিয়ে রাখুন। ফি-আমানিল্লাহ"
Milon , Dec 3, 2025
"অসাধারণ উপন্যাস"
Tahsin Abdullah , Nov 13, 2025
"মোটামুটি"
MushfikM , Nov 2, 2025
"Great book"
Dipto Hossain , Oct 31, 2025
"মাস্টারপিষ্ট একটা বই।"
MD EMRAN HOSSEN , Oct 11, 2025
"আমার অনেক ভালো লাগছে উপন্যাস টা। এখনো মনের মধ্যে গেঁতে আছে। সত্যি অসাধারণ একটা বই।"
Protic Chandra Barman , Jun 28, 2025
"Just awesome. শুধু একবার পড়ে দেখুন ❤️"
Habiba Rashid , Jun 9, 2025
"আমার পছন্দের একটা বই! জহির রায়হানের লেখার ধরন আমার খুব পছন্দের!"
Shahriar Nabil , Mar 28, 2025
"বাংলা সাহিত্যে জহির রায়হান এক অনন্য নাম, যিনি একাধারে গল্পকার, ঔপন্যাসিক, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তবে তার সাহিত্যকর্মের মধ্যে অন্যতম সেরা সৃষ্টি শেষ বিকেলের মেয়ে। এটি শুধু একটি প্রেমের উপন্যাস নয়, বরং মধ্যবিত্ত জীবনের কঠিন বাস্তবতা, স্বপ্ন ও ভালোবাসার মনস্তাত্ত্বিক টানাপোড়েনের এক অপূর্ব চিত্রায়ণ। উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৬০ সালে এবং সেই সময় থেকেই এটি পাঠকমহলে বিপুল জনপ্রিয়তা অর্জন করে। ছোট পরিসরের এই বইটি যেন প্রেমের এক দোদুল্যমান গল্প, যেখানে চরিত্রগুলোর আত্মসংঘাত ও সম্পর্কের জটিলতা পাঠকদের এক অন্যরকম অনুভূতির মধ্যে নিয়ে যায়। উপন্যাসটির মূল চরিত্র কাসেদ—একজন মধ্যবিত্ত যুবক, যার জীবনে ভালোবাসার উপস্থিতি আছে, কিন্তু ভাগ্য কিংবা পরিস্থিতির কারণে সেই ভালোবাসাকে সে কোনো পরিণতির দিকে নিয়ে যেতে পারে না। ‘শেষ বিকেলের মেয়ে’ মূলত এক তরুণ মধ্যবিত্ত কেরানি কাসেদের জীবনসংগ্রাম, প্রেম এবং তার দোদুল্যমান মানসিকতার গল্প। সমাজের প্রথাগত নিয়মকানুন, অর্থনৈতিক শ্রেণিবৈষম্য এবং স্বপ্ন ও বাস্তবতার সংঘর্ষ এই উপন্যাসের প্রধান চালিকাশক্তি। কাসেদ ভালোবাসে জাহানারাকে, কিন্তু তার অর্থনৈতিক অবস্থান প্রেমের এই সম্পর্ককে পূর্ণতা দিতে দেয় না। জাহানারা উচ্চবিত্ত পরিবারের মেয়ে, আর কাসেদ মধ্যবিত্ত। সমাজের চোখে এই প্রেম অসম। উপন্যাসটি শুরু হয় নায়ক কাসেদের একান্ত এক অনুভূতি দিয়ে। সে একজন কেরানি, যার জীবনে উচ্চাকাঙ্ক্ষা নেই, কিন্তু ভালোবাসার স্বপ্ন আছে। তার প্রেম জাহানারার প্রতি, কিন্তু ভালোবাসা প্রকাশ করার সাহস বা সামর্থ্য তার নেই। মধ্যবিত্ত জীবনের কঠিন বাস্তবতা তাকে সবসময় পিছু টানে। সমাজ ও শ্রেণি বৈষম্যের কারণে সে কখনোই তার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার আশা করতে পারে না। এই উপন্যাসে কাসেদের ভালোবাসার গল্প শুধু একতরফা নয়। এখানে আছে শিউলি, সালমা ও নাহারের মতো আরও কিছু নারী চরিত্র, যারা কাসেদের জীবনের অংশ হয়ে ওঠে। কিন্তু সে কাউকেই তার আপন করে নিতে পারে না। বিশেষ করে নাহার চরিত্রটি পাঠকদের জন্য এক রহস্যময় উপস্থিতি রেখে যায়। গল্পের শেষে পাঠককেও ভাবিয়ে তোলে—কে ছিল ‘শেষ বিকেলের মেয়ে’? 🔶 চরিত্র বিশ্লেষণ: কাসেদ চরিত্রটি মধ্যবিত্ত সমাজের প্রতিনিধি। সে স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন পূরণের জন্য তেমন কোনো পদক্ষেপ নিতে পারে না। তার ভালোবাসা নিঃশব্দ, তার আকাঙ্ক্ষা অব্যক্ত। একদিকে ভালোবাসার টান, অন্যদিকে মধ্যবিত্ত জীবনের সীমাবদ্ধতা—এই দুইয়ের দ্বন্দ্বে সে দোদুল্যমান থাকে। এই দোদুল্যমানতাই উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। জহির রায়হান তার লেখায় কাসেদকে এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে, পাঠকরা একসময় তার কষ্ট ও দ্বিধার অংশ হয়ে যান। তার প্রেম একতরফা, তার ভালোবাসার মানুষ তাকে কখনোই পুরোপুরি গ্রহণ করে না। তবে তার প্রতি জাহানারার কিছুটা দুর্বলতা দেখা যায়, যা পাঠকদের মধ্যে এক ধরনের আশার সঞ্চার করে। কিন্তু শেষ পর্যন্ত সেই আশা পূরণ হয় না, বরং কাসেদ একাকী থেকে যায়। এই উপন্যাসে নারী চরিত্রগুলোর মধ্যে বেশ বৈচিত্র্য দেখা যায়। জাহানারা উচ্চবিত্ত পরিবারের মেয়ে, যার প্রতি কাসেদের গভীর প্রেম থাকলেও সে কখনোই প্রকাশ করতে পারে না। শিউলি আধুনিক এবং আত্মনির্ভরশীল এক নারী, যার উপস্থিতি কাসেদের জীবনে সাময়িক উচ্ছ্বাস সৃষ্টি করলেও শেষ পর্যন্ত তা টিকে থাকে না। সালমা কাসেদকে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসার প্রতি কাসেদ সাড়া দিতে পারে না। সবচেয়ে রহস্যময় চরিত্র নাহার। পুরো গল্পে নাহারের ভূমিকা স্বল্প, কিন্তু তার উপস্থিতি গুরুত্বপূর্ণ। পাঠকের মনে বারবার প্রশ্ন জাগে—নাহার কি কাসেদকে ভালোবাসত? নাহারের মনে কাসেদ সম্পর্কে কী অনুভূতি ছিল? উপন্যাসের শেষে এই প্রশ্নগুলোর উত্তর স্পষ্টভাবে না পাওয়া গেলেও, তার উপস্থিতি পাঠকের মনে গভীর ছাপ ফেলে। 🔶 ভাষা ও লেখার ধরণ: জহির রায়হানের লেখার ধরন ছিল খুবই সহজ, সাবলীল এবং পাঠকবান্ধব। ছোট ছোট বাক্য, সরল অথচ গভীর চিন্তার বহিঃপ্রকাশ তার লেখার অন্যতম বৈশিষ্ট্য। তার ভাষার এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে উপন্যাসটি একবার পড়তে শুরু করলে শেষ না করে উঠতে ইচ্ছে করে না। এই উপন্যাসে লেখক ‘স্ট্রিম অব কনশাসনেস’ বা চেতনার প্রবাহ প্রযুক্তির ব্যবহার করেছেন। কাসেদ যখন ভাবনার জগতে ডুবে যায়, তখন তার চিন্তার গতি এত দ্রুত পরিবর্তিত হয় যে, কখনো কখনো পাঠকও বিভ্রান্ত হয়ে পড়ে—কোনটা বাস্তব আর কোনটা কল্পনা? এই কৌশলটি কাসেদের চরিত্রকে আরও জীবন্ত করে তুলেছে এবং উপন্যাসের মনস্তাত্ত্বিক গভীরতাকে আরও বাড়িয়ে দিয়েছে। 🔶 পাঠ প্রতিক্রিয়া ও শেষ কথা: শেষ বিকেলের মেয়ে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রেমের উপন্যাস। এটি শুধু প্রেমের গল্প নয়, বরং মধ্যবিত্ত জীবনের এক বাস্তব চিত্র। কাসেদ চরিত্রটি পাঠকের মনে এক চিরস্থায়ী দাগ রেখে যায়। তার একাকীত্ব, স্বপ্ন ও অপূর্ণতা আমাদের ভাবিয়ে তোলে। যদিও উপন্যাসটি ষাটের দশকের প্রেক্ষাপটে লেখা, তবুও এটি আজও সমান প্রাসঙ্গিক। মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, প্রেম ও বাস্তবতার দ্বন্দ্ব, শ্রেণি বৈষম্যের কারণে প্রেমের অপূর্ণতা—এসব কিছু আজও সমাজে বিদ্যমান। কাসেদের মতো চরিত্র এখনো আমাদের চারপাশে আছে, যারা স্বপ্ন দেখে কিন্তু বাস্তবতার কাছে হার মানে। এই উপন্যাসের সমাপ্তি পাঠকদের মনে গভীর প্রভাব ফেলে। পুরো উপন্যাসে কাসেদ বিভিন্ন নারীর সংস্পর্শে এলেও শেষ পর্যন্ত সে একাকী থেকে যায়। তার জীবনপ্রবাহ যেন এক শূন্যতায় পরিণত হয়। এই একাকীত্ব এবং অপূর্ণতার গল্পই শেষ বিকেলের মেয়ে-এর সবচেয়ে বড় আকর্ষণ। উপন্যাসের শেষ দুটি বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। শেষ মুহূর্তে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যা পাঠকের আবেগকে নাড়িয়ে দেয়। 💢 বই : শেষ বিকেলের মেয়ে 💢 লেখক : জহির রায়হান 💢 পৃষ্ঠা : ৮০ 💢 প্রকাশনী : অনুপম প্রকাশনী © শাহরিয়ার নাবিল"
Dip Das , Mar 13, 2025
"খুবই ভালো একটি উপন্যাস। পড়ে ভালো লাগল; শেষটাও সুন্দর ছিল"
Mubarak Husen , Feb 25, 2025
"outstanding book 📚"
MD. Nurul Hoque Mehedi , Feb 22, 2025
"অসাধারণ একটা উপন্যাস"
Nandini Das , Jan 29, 2025
"ভালো"
Tahminur Rahman , Jan 16, 2025
"চমৎকার গল্প 🫶🏽 জহির রায়হান ❤️🩹 বইয়ের মানও ভালো ছিল"
athoi tgtdcl , Dec 8, 2024
"মানুষের জীবনটা কি অদ্ভুত। মনের কথাগুলা মনে না রেখে বলে দিলে অনেক সমস্যাই সমাধান হয়ে যায়। অযথাই কথা চেপে রেখে নিজেদের জটিলতা বাড়িয়ে তুলি। আর বছরের পর বছর ধরে যা আমাদের সামনে তা গ্রাহ্য করার ফুসরত যেন নেই আমাদের। কাসেদ, জাহানারা, শিউলী,নাহার একেকজনের জীবনের প্রেক্ষাপট একেক রকম। কিন্তু ঘটনার বেড়াজালে তারা কিভাবে কিভাবে যেন ওতোপ্রতভাবে মিশে গেছে। কাসেদ জাহানারাকে যা ভাবছে তা বললে বা কাসেদ আর শিউলীর বোঝাপড়ায় মিল থাকলে বা কাসেদ নাহারকে কখনও লক্ষ্য করলে হয়ত কাহিনীটার ভিত্তই গিড়ে উঠত না। জীবনটা এমনই। সহজভাবে কিছু হয়ে গেলে জীবনটাকে রঙ্গীন বলা যেত না।"
Md Mahim Ahmed , Nov 18, 2024
"বইয়ের নাম : শেষ বিকেলের মেয়ে লেখক : জহির রায়হান বইয়ের পাতা : ৮০ ব্যক্তিগত রেটিং : ৩.৬/৫ এইটা জহির রায়হানের লেখা প্রথম উপন্যাস, যা ১৯৬০ সালে প্রথম প্রকাশিত হয়েছে । তবে লেখাটা সময় অনুযায়ী অনেক আধুনিক লেগেছে । গল্পটা প্রেমের কাহিনী না মনে হয়ে প্রেমহীনতার কাহিনী বেশি মনে হয়েছে । গল্পের শুরুটা যতটা আকর্ষণীয় ছিল পরে এসে সেই আকর্ষণটা ধরে রাখতে পারে নি । মাঝে মাঝে মনে হয়েছে কাসেদকে (গল্পের মূল চরিত্র) যদি একটা থাপ্পর মেরে আসতে পারতাম । আসলে সে কি চায় সেইটা মনে হয় সে নিজেই জানে না । কল্পনার জগতে বাস করে । আমিই বা আবার কাকে বলছি, তার স্বভাবের সাথে আমার অনেকাংশেই মিলে যায় । বলা চলে প্রায় ৮০% মিলে যায় । গল্পটি "বুক ফাটে তো মুখ ফোটে না" কথাটার সাথে সম্পূর্ণ প্রতিফলিত হয়েছে । জাহানারার তুলনায় শিউলির চরিত্র বেশি ভালো লেগেছে । তবে জীবনসঙ্গিনী হিসেবে নাহারকেই বেছে নিবো । গল্পের শেষ পাতায় যাওয়ার আগপর্যন্ত কাসেদের শেষ পরিণতি অনুমান করতে পারি নি । কাসেদের শেষ বিকেলের মেয়েকে দেখে একটু অবাকই হলাম বটে, তবে এইটা নিয়ে ব্যক্তিগত কোনো মন্তব্য করতে চাই না । তবে লেখক গল্পটা যেভাবে উপস্থাপন করেছে তার প্রশংসা যতই করবো ততই কম । জহির রায়হান মনে হয় এর জন্যই অনেক জনপ্রিয় । পরিশেষে বলা যায়, গল্পটা ভালো লাগার মতো । একটুও টাইম ওয়েস্ট মনে হয় নি । আশা করি সবার জীবনের সাথে একটু হলেও মিলে যাবে । হ্যাপি রিডিং"
A.K. Anon , Nov 18, 2024
"Good"
Mohammad Nozibul Haque , Nov 7, 2024
"যেসব পুরুষের বিয়ে করতে একটু দেরী হচ্ছে বা বিয়ে করতে পারছেন না যেকোন কারণে, শেষ বিকেলের মেয়ে উপন্যাসটি আপনাদের হৃদয় ছুয়ে যাবে।"
Amena Akbar Samia Noyaon , Sep 14, 2024
"আমার তো কান্নাই চলে আসছে বইটি পড়ে। খুব ভালো লাগলো । যারা কিনতে চান অবশ্যই আমি রিকমান্ড করবো।ধন্যবাদ💙"
প্রশ্ন ও উত্তর (Q&A)
8 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
Boi ta ki ekhn order korle paya jabe?
Page quality ???
boi ta ki ekhon paoya jabe?
request for reprint dower koto din er moddhe peye jabo?
ai boi ta order kora jacchy nh kno
Boi ta ki available??
বইটি এখন পাওয়া যাবে?
শেষ বিকেলের মেয়ে বই টার পেইজ কয়টি ?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"শেষ বিকেলের মেয়ে" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: