প্রগতি - PROGOTY
সেই মেয়েটা অলকানন্দা - সালমা সুলতানা এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২৪

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

সেই মেয়েটা অলকানন্দা

2 Ratings | 2 Reviews
TK. 215 TK. 250 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

সেই মেয়েটা অলকানন্দা’ কাব্যগ্রন্থটির নাম শুনলে মনে হয় এটি কোনো বিশেষ মেয়েকে নিয়ে লেখা। মূলত কাব্যগ্রন্থটিতে সব নারীদের অন্তরিত হাসি-কান্না, মান-অভিমান, অভিযোগ,...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

সেই মেয়েটা অলকানন্দা’ কাব্যগ্রন্থটির নাম শুনলে মনে হয় এটি কোনো বিশেষ মেয়েকে নিয়ে লেখা। মূলত কাব্যগ্রন্থটিতে সব নারীদের অন্তরিত হাসি-কান্না, মান-অভিমান, অভিযোগ, অনুযোগের কথা বলা হয়ে
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title সেই মেয়েটা অলকানন্দা
Author সালমা সুলতানা
Publisher চলন্তিকা
Edition ১ম প্রকাশ, ২০২৪
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 88
Country বাংলাদেশ
Language বাংলা
Category ছড়া, কবিতা ও আবৃতি
Weight 0.28 Kg
ISBN 9789849840008
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

5.00

2 Ratings and 2 Reviews

★★★★★
2
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

২টি
Faharia Liza

Faharia Liza , Apr 1, 2024

★ ★ ★ ★ ★

"সময়ের সাথে সাথে মনের ভাঁজে জমা হয় অনেক স্মৃতি। ভুলতে চাইলেও মাঝে মাঝেই এসে হাজির হয় নিজ দাবিতে। ~অন্তরালে। বই : সেই মেয়েটি অলকানন্দা লেখক : সালমা সুলতানা জনরা : কাব্যগ্রন্থ প্রকাশনী : চলন্তিকা মলাটমূল্য : ২৫০৳ প্রকাশকাল: জানুয়ারি ২০২৪ রিভিউতে: ফাহারিয়া লিজা ★বইয়ের নামকরণ ও প্রচ্ছদ: "সেই মেয়েটি অলকানন্দা" কাব্যগ্রন্থের তিন নাম্বার কবিতার নামানুসারে এই বইটির নামকরণ করা হয়েছে। বইয়ের নামকরণ আমার ভীষণ পছন্দ হয়েছে। নামকরণের সাথে মিল রেখে চমৎকার প্রচ্ছদ করেছেন প্রচ্ছদশিল্পী সাদিতউজজামান। ★ফ্ল্যাপ থেকে: সেই মেয়েটা অলকানন্দা’ কাব্যগ্রন্থটির নাম শুনলে মনে হয় এটি কোনো বিশেষ মেয়েকে নিয়ে লেখা। মূলত কাব্যগ্রন্থটিতে সব নারীদের অন্তরিত হাসি-কান্না, মান-অভিমান, অভিযোগ, অনুযোগের কথা বলা হয়েছে শব্দে-ছন্দে। আর ভালোবাসার মোহনীয় রূপ অভিমান, অভিযোগ যাদের প্রশ্রয়ে রমনীয় হয়, অবহেলায় বোহেমিয়ান মন পাথরসম কঠিন হয়ে যায় সেই ভালোবাসার মানুষের কথা বলা হয়েছে। বলা হয়েছে এই অবারিত সবুজের দেশ আমাদের মায়েরই অনিন্দ্যসুন্দর মুখ। তাই পৃষ্ঠা উল্টাতে উল্টাতে কখনো পাঠক পেয়ে যাবে দেশমাতৃকার নিটোল রূপ, কখনো বিস্ময়ে বিস্মিত হবে তাঁর সমৃদ্ধ ইতিহাসের কথা মালায়। আসলে সকল মেয়ে অলকানন্দা ফুলের প্রতিচ্ছবি। সেই ফুল আরো বিকশিত হয় সমাজ-সংসারের যত্ন পেলে। ভালোবেসে কেউ জলসিঞ্চন করলে সে হয়ে ওঠে পূর্ণ যৌবনা নারীর মতো। অবহেলা পেলে বিবর্ণ হয়ে যায় সোনালি সময় উপহার দেবার তাঁর হলদে বিভাস। ★পাঠ-প্রতিক্রিয়া: বইটিতে এক মালাটে ভিন্ন স্বাদ পাওয়া যাবে। একদিকে যেমন দারুণ সব কবিতা অন্যদিকে তেমন অপূর্ব চিঠি। কাব্য, অন্যকাব্য, পত্রবাক্য, সংলাপ নির্ভর কাব্যের অপূর্ব মেলবন্ধন রয়েছে বইটিতে। নানা অনুভূতিতে ডুবে ছিলাম বইটি পড়ার সময়। প্রতিটি কবিতা সুন্দর ছিল। কবিতার নামকরণে বেশ অন্যান্যতা রয়েছে। বইটিতে মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, অনুরাগ, অভিযোগ সবই ফুটে উঠেছে। কবিতার শব্দচয়ন অসাধারণ! কয়েকটা কবিতা সাদামাটা হলেও বেশ উপভোগ করেছি। চিঠিগুলো এককথায় অনবদ্য! চিঠিতে ভালোবাসা, কষ্ট, আকুতি সবই ফুটে উঠেছে। চিঠি পড়তে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। তাছাড়া এই চিঠিগুলো গতানুগতিক চিঠি থেকেও আলাদা। কি দারুণ সব অনুভূতি প্রকাশ পেয়েছে! অন্যরকম সুন্দর চিঠি। বানান ভুল না থাকায় পড়তে আরাম লেগেছে। বইটার সাথে আমার দারুণ সময় কেটেছে। ★ বই থেকে পছন্দের কবিতাংশ: ১. কত ঘুমের সাথে নিয়েছি আড়ি ক্লান্তির বাঁধা টুটি বেঁধেছি কথায়, গল্প-কবিতায় দ্রোহ-প্রেমের জুটি। ২.'মানুষ, তোরা বড়ই আজব, বড়ই বন্য যেখানে পাস অবহেলা, তাকেই ভাবিস অনন্য।' ৩.কবি নেই, আমিও যদি হারাই! কে দেখবে তোমায়! সন্ধ্যা নদী, আমি কার কাছে রেখে যাব তোমায়! ৪.তোকে চাই কারণে অকারণে তোকে চাই আদরে অভিমানে তুই রোদের মতো জীবন আমার তুই পদ্ম-পুকুর, শীতল জলাধার।"

Priya Rahman

Priya Rahman , Mar 27, 2024

★ ★ ★ ★ ★

"#সেই_মেয়েটা_অলকানন্দা "সেই মেয়েটা অলকানন্দা , টলমল জল, পদ্ম - সরোবর সে মেয়েটা দিগন্ত, গোধূল, সবুজ প্রান্তর। সে মেয়েটা পাগলাটে, আদুরে সবুজ বনানী , সেই মেয়েটা অভিমানিনী, ক্ষ্যাপাটে চঞ্চল হরিণী। " ★ জনপ্রিয় লেখক সালমা সুলতানা'র এবারের নতুন বই "সেই মেয়েটা অলকানন্দা " নামেই বইটার মধ্যে কেমন একটু কাব্যিক ভাব ফুটে উঠেছে তাইনা? জি এটা একটা কাব্যগ্রন্থ। তবে গতানুগতিক কবিতাতে ভরা কোন কবিতার বই না। এতে কবিতার পাশাপাশি বেশকিছু অনুকাব্য, পত্রকাব্য আর কিছু চিঠি আছে। সব মিলিয়ে বেশ অন্যরকম সুন্দর একটি বই। ★ পাঠ প্রতিক্রিয়া : বইটি হাতে নিয়ে সবার আগে নজর কেড়েছিলো এর স্নিগ্ধ প্রচ্ছদটি। ঠিক যেন অলকানন্দা সাজে অপরূপা একটি নারী পাঠকের আহ্বানের অপেক্ষায় চেয়ে আছে। বইটা শুরু করার পরও আমি ভাবি নি শেষে এত চমৎকার একটা চমক আমার জন্য অপেক্ষা করছে। শুরুটা ছিলো কবিতা " আমায় ভেবো" কে দিয়ে _ "আমায় ভেবো সন্ধ্যাতারা, গহিন গহন রাত আমায় ভেবো নিশির শিশির, অনিন্দ্য প্রভাত। আমায় ভেবো পদ্মপাতা, জলের বুকের ঢেউ আমায় ভেবো উড়ো বাতাস, নামহীন খুব কেউ। " তারপর পড়েছি একে একে বেশ অনেকগুলো কবিতা, এগুলোর মধ্যে বেশি ভালো লেগেছে, তবুও ফিরতে হয়, সেই মেয়েটা অলকানন্দা, শ্রাবণ বাতাস, মধ্যরাত,এই সেই হিজলতলা, জলের কাফন, আদরের গান,ঘুমাও প্রিয়তম,নিশিগন্ধা, নামহীন কেউ,ভাষার গায়ে রক্তের দাগ,ধুলো ওড়া দিন, সুজাতা আমায় ভালোবাসত, অনিত্য জীবন, ফিরে এসো_ "তুমি বলেছিলে, ফিরে এসো যদি কোথাও আশ্রয় না মেলে। ফিরে এলাম নিরাশ্রিত হয়ে, ৷ দেখি অঝোরে কাঁদছো তুমি কী পেলাম তোমায় দুঃখ দিয়ে!" এবার আসি কিছু গদ্যকাব্যের দিকে। আমার ভীষণ ভালো লেগেছে সুন্দর সাবলীল ভাষায় লেখা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা "অসীম আকাশের গল্প " কাব্যটি_ "আমাকে আর কোন গল্প বলতে এসো না, আমি জানি এক অসীম আকাশের গল্প। যে আকাশের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নীল শামিয়ানায় বাংলা ও বাঙালি ছিল নির্ভয়, নির্ভার। " এরপরে ছিলো বেশকিছু অনুকাব্য ২/৪ লাইনের অনুকাব্যগুলোতে লেখক কিন্তু মনের ভাব বেশ স্পষ্ট তুলে ধরতে পেরেছেন। ১. কলমে পড়েছে আলো, লেখায় পড়েছে রোদ্দুর, কলমের বুকে আশার ভাষা, চোখেতে সমুদ্দুর।" ২. এইতো জীবন, এমনই জীবন, কিছু মাটি কিছু ধূল৷ জীবনের খেরোখাতা এমনই - কিছু ফুল কিছু ভুল। ★ সবশেষে ছিলো হৃদয় নিঙ্গড়ানো কিছু চিঠি। সেগুলো যেন চিঠি নয়, লেখকের কলমে উঠে আসা কিছু মানুষের আকুতি। অতন্দ্রিলার দোয়ার দলিল তার ছটকুর জন্য, বন্ধু রুমির প্রতি ভালোবাসা, অরিত্রের জন্য অবন্তিকার টান এবং প্রিয় অরূপদার জন্য আরতির কষ্ট। সবকিছুই যেনো চিঠিগুলোতে স্পষ্ট হয়ে ধরা দিয়েছে। ★ সবমিলিয়ে, কবিতা, পত্র, অনুকাব্য গুলো চমৎকার ছিলো। একটানে শেষ করার মতো সুখপাঠ্য একটি বই। লেখকের জন্য শুভকামনা। লেখকের ভাষায় যদি শেষ করি _ "আজ সত্যের মুখোমুখি দাঁড় করাতে কিছু শব্দ ছুড়ে দিলাম তোমায়। বড় যাতনার, বড় হৃদয় ওফোঁড় ওফোঁড় করা সে কথাগুলো। " বই : সেই মেয়েটা অলকানন্দা লেখক : সালমা সুলতানা প্রচ্ছদ : সাদিতউজজামান প্রকাশনী : চলন্তিকা মলাট মূল্য : ২৫০ টাকা"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
চিলড্রেন বুক - ২ বাংলা ছড়া
একটু পড়ে দেখুন
চিলড্রেন বুক - ২ বাংলা ছড়া ফারজানা কাইয়ুম সুবর্ণা
(1)
TK. 300 -14% OFF
TK. 258
লাল সাগরের ঢেউ
একটু পড়ে দেখুন
লাল সাগরের ঢেউ মুহিব খান
(12)
TK. 200 -40% OFF
TK. 120
প্রেম বিরহের মাঝে
একটু পড়ে দেখুন
প্রেম বিরহের মাঝে মুহিব খান
(2)
TK. 200 -40% OFF
TK. 120
নতুন ঝড়
একটু পড়ে দেখুন
নতুন ঝড় মুহিব খান
(4)
TK. 200 -40% OFF
TK. 120
অচিনকাব্য
একটু পড়ে দেখুন
অচিনকাব্য মুহিব খান
(2)
TK. 140 -40% OFF
TK. 84
আমার গান - প্রথম পর্ব
একটু পড়ে দেখুন
আমার গান - প্রথম পর্ব মুহিব খান
(4)
TK. 200 -40% OFF
TK. 120
আমার গান - দ্বিতীয় পর্ব
একটু পড়ে দেখুন
আমার গান - দ্বিতীয় পর্ব মুহিব খান
(3)
TK. 200 -40% OFF
TK. 120
বিমুগ্ধ সন্ধ্যার গান
একটু পড়ে দেখুন
বিমুগ্ধ সন্ধ্যার গান কামাল আহসান
(1)
TK. 190 -48% OFF
TK. 99

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"সেই মেয়েটা অলকানন্দা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
সেই মেয়েটা অলকানন্দা পাতা: 1 / 1
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

হোম
0
কার্ট
অফার সাইন ইন