১ম সংস্করণ, ২০২৩
শেহেরজানের অসমাপ্ত গল্প
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
অদ্ভুত পাঠাগার
হারুকি মুরাকামি
Norwegian Wood(Translated From the Japanese)
হারুকি মুরাকামি
Kafka on the Shore
হারুকি মুরাকামি
নরওয়েজিয়ান উড
হারুকি মুরাকামি
কাফকা অন দ্য শোর- ১
হারুকি মুরাকামি
হিয়ার দ্য উইন্ড সিং
হারুকি মুরাকামি
বইটির বিস্তারিত দেখুন
| Title | শেহেরজানের অসমাপ্ত গল্প |
| Author | হারুকি মুরাকামি |
| Publisher | চলন্তিকা |
| Edition | ১ম সংস্করণ, ২০২৩ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 80 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | গল্প |
| Weight | 0.23 Kg |
| Translator | আসাদুল লতিফ |
| ISBN | 9789849757702 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
1 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
Rafa , Mar 21, 2023
"#শেহেরজানের_অসমাপ্ত_গল্প সম্প্রতি পড়ে শেষ করলাম ‘শেহেরজানের অসমাপ্ত গল্প’ বইটি। বইটিতে তিনটি গল্প রয়েছে। গল্পগুলো জাপানি লেখক হারুকি মুরাকামির লেখা গল্পের অবলম্বনে ভাষান্তর করা হয়েছে। ভাষান্তর করেছেন লেখক আসাদুল লতিফ।গল্প তিনটিতে প্রাপ্তবয়স্ক বিষয়সমূহ উঠে এসেছে বলে পাঠপূর্ব ১৮+ সতর্কতা আবশ্যক। নীচে গল্প তিনটি নিয়ে আলোচনা করছি: ◼️শেহেরজানের অসমাপ্ত গল্প: ‘শেহেরজানের অসমাপ্ত গল্প’ গল্পটি হারুকি মুরাকামির ‘Scheherazade’ গল্পের অবলম্বনে রচিত হয়েছে। অজ্ঞাতবাসে বন্দী এক পুরুষকে নিয়ম করে সঙ্গ দিতে আসে এক নারী। ওই পুরুষ তার নাম রাখে, শেহেরজান। শেহেরজান বিভিন্ন ধরনের গল্প বলতো। তবে, বেশিরভাগ গল্প অসমাপ্ত রেখে যেতো। অর্ধেক গল্পের এক অতৃপ্তি রেখে যেতো প্রতিবার। শেহেরজান পূর্বজন্মের ল্যাম্পরি জীবন, গর্ভ থাকাকালীন সময়ের গল্প, প্রেম শিকারের গল্প বলতো। ওই পুরুষের অসমাপ্ত গল্পগুলো শোনার তৃষ্ণা কী মিটবে? ◼️আগুনের দিন: ‘আগুনের দিন’ গল্পটি হারুকি মুরাকামির ‘Barn Burning’ গল্পের অবলম্বনে রচিত হয়েছে। মফস্বলের কলেজের এক তরুণ প্রফেসরের জীবনে হঠাৎ করে মিলি নামের তরুণীর আগমন ঘটে। প্রফেসরের নিস্তরঙ্গ জীবনে মিলির আগমন এক পশলা বৃষ্টির মতো ছিল। কিন্তু হুট করেই একদিন মিলি হারিয়ে যায়। কেন? মিলির এক বিশেষ বন্ধু প্রফেসরকে শোনায় এক অদ্ভুত নেশার কথা। কী ছিল অদ্ভুত নেশাটি? ◼️ড্রাইভ মাই কার: ‘ড্রাইভ মাই কার’ গল্পটি হারুকি মুরাকামির ‘Drive My Car’ গল্পের অবলম্বনে রচিত হয়েছে। কাফুকু তার গাড়ির জন্য নতুন ড্রাইভার ঠিক করে। ড্রাইভার হলো অল্পবয়সী এক মেয়ে, নাম মিসাকি। কাফুকু গাড়িতে বসে মিসাকির সাথে তাঁর প্রয়াত স্ত্রীর প্রাক্তন প্রেমিকের সাথে বন্ধুত্ব আর প্রতিশোধের গল্প বলে। বন্ধুত্ব করে আবার প্রতিশোধ নেয়ার কারণটা আসলে কী ছিল? • হারুকি মুরাকামির প্রায় সব লেখাতে একাকিত্ব ও শূন্যতা ফুটে উঠে। এই তিনটি গল্পও এর ব্যাতিক্রম নয়। হারুকি মুরাকামির লেখাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পরাবাস্তববাদী, বিষাদগ্রস্ত অথবা অদৃষ্টবাদী। • গল্পগুলোর অনুবাদের মূল কাঠামো আর বর্ণনা অবিকল থাকলেও কিছুক্ষেত্রে প্রেক্ষাপটের রদবদল ঘটেছে। আসাদুল লতিফ সাবলীল ভাষায় গল্পগুলো অনুবাদ করেছেন। কোনো কঠিন বা দূর্বোধ্য শব্দের ব্যাবহার করেননি। যারকারণে গল্পগুলো পড়ার সময় কোনো বিরক্তিভাব আসেনি। • তিনটি গল্পেরই প্লট বেশ ভিন্ন ধাঁচের। গল্পগুলোর সূচনা আর সমাপ্তিও হয়েছে দারুণভাবে। ◾‘শেহেরজানের অসমাপ্ত গল্প’ গল্পটিতে বন্দী পুরুষের সাথে সাথে পাঠকেরও অসমাপ্ত গল্পগুলো জানার আকাঙ্ক্ষা তৈরী হবে। শেহেরজান অদ্ভুত অদ্ভুত সব গল্প বলে, যা আগে কখনো কোথাও শোনা যায়নি। ◾‘আগুনের দিন’ গল্পটি যেমন হবে অনুমান করেছিলাম, পড়ার পর দেখলাম পুরোই ভিন্নরকম। গল্পের শেষেও রহস্য থেকে যায়। বইয়ে এই গল্পটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। ◾‘ড্রাইভ মাই কার’ গল্পের কাহিনীটা দারুণ। গল্পের শেষটাও বেশ সুন্দর হয়েছে। • বইয়ের কোয়ালিটি, বাইন্ডিং ছিল চমৎকার। পৃষ্ঠার মানও বেশ ভালো। বইটির প্রচ্ছদও দারুণ এবং বইয়ের সাথে একদম মানানসই। সবমিলিয়ে, ‘শেহেরজানের অসমাপ্ত গল্প’ বইটি অসাধারণ। যারা বিদেশী গ্রন্থের অনুবাদ পড়তে ভালোবাসেন, এই বইটি পড়লেও আশা করি হতাশ হবেন না এবং ‘শেহেরজানের অসমাপ্ত গল্প’ বইয়ের সাথে দারুণ কিছু সময় অতিবাহিত হবে। ◼️বই পরিচিতি: ◾বই: শেহেরজানের অসমাপ্ত গল্প ◾মূল: হারুকি মুরাকামি ◾ভাষান্তর: আসাদুল লতিফ ◾প্রকাশনী: চলন্তিকা ◾প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৩ ◾প্রচ্ছদ: মো: সাদিতউজজামান ◾ধরন: গল্পগ্রন্থ ◾মুদ্রিত মূল্য: ২৫০ টাকা ◾পৃষ্ঠা সংখ্যা: ৭২"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"শেহেরজানের অসমাপ্ত গল্প" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: