১ম প্রকাশ, ২০২১
সীমান্তের মহাবীর
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | সীমান্তের মহাবীর |
| Author | কর্নেল মুহাম্মাদ ফারাজ |
| Publisher | হাসানাহ পাবলিকেশন |
| Edition | ১ম প্রকাশ, ২০২১ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 224 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.51 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
6 Ratings and 4 Reviews
পাঠকদের মন্তব্য
৪টিMojahidul Islam , Feb 10, 2022
"অনেক সুন্দর করে সাজানো"
নাফিসা ইয়াসমিন , Jun 25, 2021
"#Progoty_Book_Club_Review_Competition নাম: নাফিসা ইয়াসমিন বই: সীমান্তের মহাবীর লেখক: কর্নেল ফারাজ অনুবাদক: নূল হুসাইন ওমর মলাট মূল্য: 310 টাকা সারা বিশ্বব্যাপী ক্ষতবিক্ষত উম্মাহর মাঝে নেই কোন বীর সৈনিক যে তাওহিদের মিছিলে নেতৃত্ব দেবে , নেই কোন নাবিক যে অন্ধকার সমুদ্রে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাবে! ইসলামের সত্যের আলো নিভে গেছে বহু যুগ আগে, নেই সেই প্রভাতি আলোর দীপ্তকিরণ। মুসলিম উম্মাহর ঈমানি তাকওয়া জোনাকির আলোর মতোই ক্ষীণ, নিষ্প্রভ! এই নিভু নিভু চেতনাকে ঈমানের আলোকচ্ছটায় আলোকিত করতে ফিরে তাকাতে হবে আমাদের ফেলে আসা সোনালী অতীতে। ইতিহাসের পাতা থেকে কুড়িয়ে আনতে হবে সেইসব বীর সৈনিকদের আত্মকথা যাদের অনাবিল আত্মত্যাগের ছোঁয়ায় পৃথিবীটা নির্মল ছিল। হাসানাহ পাবলিকেশন প্রকাশিত "সীমান্তে মহাবীর" গ্রন্থে রয়েছে এক মহাযোদ্ধা "মুসান্না'র" উপাখ্যান। ইতিহাসের পাতায় পাতায় যাঁর নাম লেখা আছে রক্তের হরফে, সাহসের কালিতে। বইটির বিষয়বস্তু ------------------------ হাসানাহ পাবলিকেশন প্রকাশিত "সীমান্তে মহাবীর" গ্রন্থটি আবর্তিত হয়েছে "মুসান্না" কে ঘিরে মুসান্না যিনি ছিলেন একজন উল্লেখযোগ্য সাহাবী। চমকপ্রদ শিরোনামে বেশ কয়েকটি অধ্যায়ে আলোচিত হয়েছে মুসান্না রাঃ এর উপখ্যান। সূচিপত্রে উঠে এসেছে মুসান্না বিন হারিস রাঃ এর জন্ম, মৃত্যু, তার বংশ পরিচয় ও তার পরিবার, যিকারের ঘটনা, মুসলমানদের বিজয়, ইহুদি ও মাজুসিদের চুক্তি, সৈনিক মুসান্না গেরিলা আক্রমণ, মুসান্না রাঃ এর পদক্ষেপ,মুসান্নার যুদ্ধ অভিযান, খানাফিস যুদ্ধ, বুইয়াব যুদ্ধের ঘটনা, অন্যান্য যুদ্ধে সময়ে, ইসলাম ত্যাগের মহামারির কবলে মুসলিম বিশ্ব, মুসলমান দের বিজয় প্রভৃতি। সমগ্র বইটিতে উঠে এসেছে তৎকালীন সময়ে ইসলামের অবস্থান ও ইসলামী ইতিহাস। একজন মুজাহিদ তথা বীর সেনাপতি যিনি তাঁর তেজোদ্বীপ্ত তলোয়ারের ডগা দিয়ে রচনা করেছিলেন এক রক্তসংগ্রাম। যাঁর হাতে উড্ডিয়মান ছিলো তাওহিদের পতাকা। নিজ যোগ্যতা আর শ্রেষ্ঠত্যের বিভায় প্রোজ্জ্বল সেই মহাবীর ইসলাম গ্রহণের আগে ছিলেন বাহরাইনখ্যাত। ইসলাম গ্রহণের পর হয়েছেন আরব তথা জগদ্বিখ্যাত। বিরল প্রতিভার অধিকারী এই মহান সেনাপতি শক্তিধর পারস্যের মোকাবিলায় মাত্র এক হাজার সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন বীর বিক্রমে। যুদ্ধের ময়দানে তিনি সবসময় ছিলেন পাহাড়ের মতো অটল, পর্বতের মতো অবিচল। একের পর এক বড় বড় বিজয় এসে আছড়ে পড়েছে তাঁর পায়ে পায়ে। একজন অকুতোভয় সালার হয়ে ইতিহাসে আছেন উজ্জ্বল নক্ষত্র। পাঠ্য-অনুভূতি ---------------------- বক্ষ্যমাণ গ্রন্থে কর্নেল মুহাম্মাদ ফারাজ এই মহান সেনাপতির জীবনোপাখ্যান বর্ণনা করেছেন বিপ্লবী কলমের আঁচড়ে আঁচড়ে যা হৃদয়কে সিক্ত করে। তাঁর কলমে ফুটে উঠেছে আমাদের ঘোরলাগা ঝলমলে অতীত ও সত্যের পথে অবিচল থাকা এক বীর যোদ্ধার শ্রেষ্ঠত্বের গল্পগুলো। আপ্লুত হয়েছি সাহসে সাহসে ভরপুর একটি ইতিহাসের গল্প পড়ে। ধুলোমাখা ইতিহাসের পাতায় উম্মাহর স্বকীয়তা, বীরত্ব ,অন্তরে ঈমানী বসন্তের জোয়ার তোলে। ঐশী আলোয় আলোকিত পূর্বসূরিদের আত্ম-উৎসর্গে রয়েছে আগামী ঊষার উদয়কালের নরম আলোর ঝলকানি। কেন পড়বেন ------------------- ইসলামের গৌরবকে অনুভব করতে এবং ইসলামের ইতিহাস কে উপলব্ধি করতে বইটি সমস্ত মুমিনের পড়া আবশ্যক। একজন মুমিন হিসাবে যারা ইসলামকে ভালোবাসেন , যারা মনেপ্রাণে চান আজ অরাজকতার দুনিয়াই তওহীদের প্রতিষ্ঠা তাদের বইটি মোটিভেট করবে দারুণভাবে নিঃসন্দেহে। মুসলিম উম্মাহর জন্য আবশ্যক হলো তাদের ইলম, বুদ্ধি ও বিবেক দিয়ে, অনুভব ও অনুভূতি দিয়ে তাদের সুমহান ইতিহাস রপ্ত করা। উপলব্ধির বিষয় ইসলামের মুজাহিদরা এতো নগণ্য সংখ্যক সৈন্য নিয়ে ততকালীন পরাশক্তিকে পরাভূত করতো। 📚এক নজরে বই পরিচিতি বই: সীমান্তের মহাবীর লেখক: কর্নেল মুহাম্মাদ ফারাজ অনুবাদ: নূর হোসাইন উমর সম্পাদনা: ইমরান রাইহান"
আজমিন আক্তার ইভা , Jun 9, 2021
"#Progoty_Book_Club_Review_Competition পোস্ট নং ০৩ ❀ ||রিভিউ || ❀ "সীমান্তের মহাবীর "বইটিতে কর্নেল মুহাম্মাদ ফারাজ তুলে ধরেছেন "মুসান্না ইবনে হারিসা (রা.)বীরত্বের সেই গৌরবোজ্জ্বল ইতিহাস যা আজো ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা।" ∎পাঠপ্রতিক্রিয়াঃ ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔ মুসলিম উম্মাহ অপ্রকাশিত ভাবে অনেক সময় পথভ্রান্ত হয়েছে যার অন্যতম কারণ হলো তারা অতীতের সোনালী ইতিহাস কে উপেক্ষা করে চলেছে। বর্তমানে ইসলামী ইতিহাসকে সার্বিক দিক থেকে উপযোগী, শিক্ষানীয় এবং কার্যকরী করে উপস্থাপন করা আমাদের একান্ত দায়িত্ব হয়ে পড়েছে। কারণ বর্তমান প্রজন্ম শতশত বই পড়ে শেষ করে দিচ্ছে তবে তারা জানে না তাদের সোনালী হতিহাস। অথচ আমাদের বই পাঠের উদ্দেশ্য হওয়া উচিত শিক্ষা গ্রহণ বা ইলম অর্জন। যেটা পাওয়া যাবে ইতিহাস পাঠের মাধ্যমে। ইতিহাস এক মহা ভান্ডার। এর মাঝে রয়েছে অভিজ্ঞতা ও অমূল্য মনির উজ্জ্বল নির্দেশিকা। আর ইসলামের ইতিহাস হচ্ছে সাহসীকতা ও বীরের ইতিহাস। ত্যাগের সমুজ্জ্বলে ভরা আমাদের সোনালী ইতিহাস। আর সেই ইতিহাসের ই একজন মহানায়ক হযরত মুসান্না বিন হারিস রাদিআল্লাহু আনহু। যার জন্ম আরবের সম্ভ্রান্ত গোত্র বনু শাইবানে। যার বুদ্ধিমত্তা, সাহসিকতা, নৈপুণ্যতা এখনও শোভা পাচ্ছে ইতিহাসের পাতায়। তিনি যেমন সাহসী ছিলেন, তেমন ছিলেন বুদ্ধিসম্পন্ন। যিনি কাফিরদের প্রতি কঠোর এবং মুমিনদের প্রতি ছিলেন নরম। যিনি কিনা মাত্র ১হাজার জন অশ্বারোহী নিয়ে যুদ্ধের ময়দানে ঝাপিয়ে পড়েছিলেন। যিনি তেজোদ্বীপ্ত তলোয়ারের ডগা দিয়ে রচনা করেছিলেন এক রক্তলাল ইতিহাস। যা আজো স্বরণীয়। সেই সাহসী বীরের জীবনী নিয়েই রচিত হয়েছে "হাসানাহ পাবলিকেশনের" চমৎকার গ্রন্থ "সীমান্তের মহাবীর"। পুরো বই না পড়েও বইটির পেছনের ফ্লাপের লেখা পড়ে অনুমান করা যায় বইটির মূল বিষয়বস্তু এবং গুরুত্ব সম্পর্কে। ∎বইটি থেকে যা জানা যাবেঃ ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔ বাংলা ভাষায় মুসান্না সম্পর্কে এটিই প্রথম এবং একমাত্র পূর্ণাঙ্গ বই। 'মুসান্না' একজন সাহাবী, একজন মুজাহিদ, একজন সেনাপতি এবং সেই মহান বীর, যিনি ছিলেন ইসলামের তেজস্বী যোদ্ধা। যার বীরদর্পে কেঁপে উঠেছে সে সময়কার যুদ্ধক্ষেত্রগুলো। বইটিতে মূলত তুলে ধরা হয়েছে মুসান্নার উপাখ্যান! আমি যতই পড়তে থাকি এ মহাবীরের বীরত্বে ততই মুগ্ধ হতে থাকি। বইটিতে থেকে জানা যায়, মুসান্না বিন হারিস রাঃ এর জন্ম, মৃত্যু, ইসলাম গ্রহণ, তার বংশ পরিচয়, তার পরিবার, উনার জন্য সংবাদ, যিকারের ঘটনা, মুসলমানদের বিজয়, গেরিলা আক্রমণ, খানাফিস যুদ্ধ, বুইয়াব যুদ্ধের ঘটনা, অন্যান্য যুদ্ধে অংশগ্রহণ, তার শাসনামল এবং তিনি কেমন ছিলেন সহ আরো গুরুত্বপূর্ণ অনেক তথ্য। ∎বইটি যাদের জন্যঃ ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔ যারা মুসলমানদের সোনালী ইতিহাস জানতে চাই। ইতিহাসের গভীরে গিয়ে নিজের অস্তিত্বকে খুঁজতে চাই। যারা মুসলমানের উত্থান ও পতনের রহস্য জানতে চাই। মনীষীদের জীবনী পাঠের মাধ্যমে নিজের ঈমানকে আরো বেশি জাগ্রত করতে চাই। কারণ বইটি আমাদের সামনে তুলে ধরেছে সেসব দিনের গৌরবময় ইতিহাস যা মুসলিম উম্মাহ'র প্রত্যেকের অবশ্যই জানা উচিত । ∎কারা পড়বেনঃ- ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔ অবশ্যই ছেলে-মেয়ে, যুবক-বৃদ্ধ, নারী-পুরুষ প্রত্যেকেরই বইটা পড়া উচিত। স্পেশালি যারা চান পুরো পৃথিবীতে ইসলামি শক্তি কায়েম হোক এবং এ স্বপ্ন যারা অন্তরে লালন করেন, তাদের বলবো একবার হলেও বইটি পড়ে দেখুন। কারণ এতে এমন কিছু রয়েছে যা আপনাকে অবশ্যই নতুন করে ভাবতে বাধ্য করবে এবং তার পাশাপাশি নতুন দিক নির্দেশনা পাবরন, আশা করি। ∎ভালো লাগাঃ ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔ লেখক এবং অনুবাদকের চমৎকার লেখনশৈলী এবং সহজবোধ্য ভাষা আমাকে চুম্বকের মতো আকর্ষণ করেছে সামনের দিকে এগিয়ে যেতে। বইটি পড়ে আমার ভেতর যে অনুভূতির অনুরণন সৃষ্টি হয়েছে, সেটা শব্দমালা দিয়ে লিখে ব্যক্ত করার কোনো ভাষায় আমার জানা নাই। ∎বিশেষ খারাপ লাগাঃ ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔ বইটি পড়ে যেমন ভালো লেগেছে অনেক বেশি তেমনি পীড়া দিয়েছেও অনেক বেশি। আজ যে তাদের মতো মহাবীরের বড্ড প্রয়োজন। অথচ আজ আমরা দূর্বল। আমাদের ঈমানী শক্তির বড্ড অভাব। তাকওয়া নাই। সাহসিকতা নাই। উম্মাহ তার দায়িত্ববোধ সম্পর্কে অসচেতন। অথচ এরকম গুরুত্বপূর্ণ বইগুলো বর্তমান প্রজন্মের হাতে অধিক হারে তুলে দেওয়া উচিত। যেন তারা তাদের ঈমান জাগ্রত করতে পারেন। সাহাবী কেরামদের মতো সঠিক দিক নির্দেশনা পায়। যেন তারা আবারও ফিরে আনতে পারে তাদের হারানো গৌরব। ∎মন্তব্যঃ ▔▔▔▔▔▔▔▔▔ "হাসানাহ পাবলিকেশন" এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন অসাধারণ একটি বই আমাদের হাতে তুলে দেওয়ার জন্য। এবং প্রগতিকে ধন্যবাদ রিভিউ প্রতিযোগিতার আয়োজন করে বইটি পড়ে দু কথা লেখার সুযোগ করে দেয়ার জন্য। আল্লাহ তা'য়ালা যেন লেখক, প্রকাশক সহ বইয়ের সাথে জড়িত সকলকে কবুল করে নেন। ______________________________ বইয়ের নাম: সীমান্তের মহাবীর লেখক: কর্নেল মুহাম্মাদ ফারাজ অনুবাদক: নূর হোসাইন উমর সম্পাদক: আহমেদ ইউসুফ শরীফ ও ইমরান রাইহান বানান: মুসতাক আহমাদ প্রকাশনায়: Hasanah Publication পৃষ্ঠা: ২২২ মুদ্রিত মূল্য: ৩১০ টাকা মাত্র"
ahsan jamil , Mar 8, 2021
"মুসান্না ইবনে হারেসাকে জানার জন্য অসাধারণ একটি বই। ইসলামের এই কহান বীরকে নিয়ে বাংলায় এর আগে আর কা জহয়নি"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"সীমান্তের মহাবীর" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: