৭ম সংস্করণ, জানুয়ারী ২০২৫
সেদিনও বৃষ্টি ছিল
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | সেদিনও বৃষ্টি ছিল |
| Author | হুজাইফা শামীম ত্বহা |
| Publisher | আয়ান প্রকাশন |
| Edition | ৭ম সংস্করণ, জানুয়ারী ২০২৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 96 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.24 Kg |
| ISBN | 9789849599890 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
17 Ratings and 14 Reviews
পাঠকদের মন্তব্য
১৪টি
Tania Rahman , Jul 16, 2026
"great book💥"
Fariha Javan Meem , Oct 9, 2024
"অসাধারণ একটি বই, খুব অল্পতেই সুন্দর করে ফুটিয়ে তুলা হয়েছে গল্পের মূল বিষয়।"
Md Ashikur Rahaman , Apr 25, 2024
"মোটামুটি । যতটা আগ্রহ নিয়ে পড়েছিলাম, ততটা স্বাদ আসলে পাইনি! বিগেনার দের জন্য ঠিকাছে!... মোটামুটি"
Muhit Islam , Dec 22, 2023
"বই টা এখনো হাতে পাই নাই আশা করি তারাতারি পেয়ে যাব ।"
Ruponti Shahrin , Jun 16, 2022
"ফিরে আসুক কিছু গাফেল অন্তর। মুমিনদের অন্তরের এক গভীর আকুতি। এক দীর্ঘশ্বাসের নাম। দাওয়াতের পথটা হয়তো এবার ভিন্ন। এটি একটি উপন্যাসের বই৷ নামাজে মন ফেরানোর জন্য দীনের দাওয়াতের স্বার্থে আমাদের কত প্রচেষ্টা। অথচ মহিয়সী নারীর গল্প তুলে ধরে উপন্যাসে আর যাইহোক, অনুপ্রেরণার কেন্দ্রস্থল হবে বলে আশা রাখি। নিশ্চয়ই এ গল্প আমাদের জীবনে শয়তানের ওয়াসওয়াসার বিপরীতে এক কঠিন হাতিয়ার। ফতোয়া, খুতবা কিংবা আলোচনার মাধ্যমে আল্লাহর সান্নিধ্যের যে গভীর উপলব্ধি শিক্ষা দেয়া যায় না, আশা করি গল্পের মাধ্যমে মানুষকে নামাজমুখী করা ও প্রশান্তির সঠিক আশ্রয়স্থল সম্পর্কে অবগত করা যাবে। নাঈমদের পরিবারে সদস্য সংখ্যা মোট ছয়জন। অপ্রত্যাশিতভাবে নাঈমের মায়ের আত্মহত্যার পর নতুন মায়ের সংসার। নাঈমের বাবা আকরাম সিকদারের দ্বিতীয় স্ত্রী ফাতেমা বেগমের নয়া সংসারের সাজানো স্বপ্নের বিপরীতে এই সংসার। পরিবারের অমতে বিয়ের পর ফাতেমা বেগম জানতে পারে এই পরিবার তার মতো দীনদ্বারিত্ব নেই। তাহলে ফাতেমা বেগমের স্বপ্ন কি তবে স্বপ্নই থেকে যাবে? বঅই- সেদিনও বৃষ্টি ছিল (পেপারব্যাক) লেখক- হুযাইফা শামীম ত্বহা সম্পাদনা- মোহাম্মদ মোরশেদ রানা আয়ান প্রকাশন মূদ্রিত মূল্য - ১৮০ টাকা পৃষ্ঠা- ৯৬"
আলমগীর আল হাসান , Jun 16, 2022
"- সর্বোপরি আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায়, দিন দিন মুসলিমরা ‘ইসলামি জীবনব্যবস্থা’ থেকে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে। মানুষের যে নৈতিক মূল্যবোধ ছিলো, ইসলামের রঙে নিজেকে সঁপে দেয়ার যে স্পৃহা ছিলো, তার পতন ও অবক্ষয়ের অবর্ণনীয় এক ভয়াবহ চিত্র আমাদের সমাজ জীবনে পরিস্ফূট হয়ে উঠছে দিনদিন। ধর্মের বিধানের প্রতি অবজ্ঞা, অজ্ঞতা, অবহেলা ও উদাসীনতায় ছেয়ে আছে সমাজ। আল্লাহ যে আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আমরা যে আবার ‘মৃত্যুবরণের’ মাধ্যমে প্রত্যাবর্তন করবো আল্লাহর নিকট, আমাদের যে পরকালের একটা অনন্ত জীবন যাত্রার পথ বাকি থেকে গেছে– তার কোনো চিন্তার খোরাক নেই আমাদের মনে। যেন দুনিয়ার জীবনই শেষ জীবন! - সমাজের এই মানুষগুলো থেকে বিচ্ছিন্ন কিছু মানুষ আছে– যারা নিজের ধর্মের মহানুভবতা বুঝতে পেরেছে, আল্লাহকে চিনতে পেরেছে। যারা ইসলামের আঙ্গিকে জীবনের সকল স্বপ্ন সাজাতে চায়, পরকালের জীবনটাকে উপভোগ করতে চায় জান্নাতের বাসিন্দা হয়ে। যাদের দ্বীনদারিতা, আদব-আখলাক, বিনয়, তাকওয়া ও তাওয়াক্কুল দেখে অনুপ্রাণিত হয় তাদের চারপাশের মানুষগুলো। - “সেদিনও বৃষ্টি ছিল” বইটি একটি ইসলামি সাহিত্যিক উপন্যাস। বইটিতে তুলে ধরা হয়েছে এক দ্বীনদার মহীয়সী নারীর জীবনের গল্প– যার স্বপ্ন ছিলো একজন দ্বীনদার জীবনসঙ্গী পাওয়া; যে দ্বীন বুঝে, দ্বীনের পথে চলে। চাই সে গরীব হোক; প্রয়োজনে তিনবেলার খাবার দু’বেলা খাবে, তবুও আল্লাহর অসন্তুষ্টি কুঁড়িয়ে বিশাল অট্টালিকার স্বপ্ন দেখবে না। কিন্তু তাকদীর এই মহীয়সী নারী ‘ফাতেমা বেগমের’ অনুকূলে ছিলো না। তাকে সংসার বাঁধতে হয়েছে বাবার বয়সী তিন সন্তানের জনক ‘আকরাম সিকদার’ নামক এক বেদ্বীন, বদমেজাজী লোকের সাথে। ফাতেমা বেগম আল্লাহর প্রতি প্রগাঢ় ভরসা ও বিশ্বাসকে জয় করে এই বেদ্বীন ব্যক্তির সাথেই সম্পর্কের বাঁধন শক্ত করে টেনে ধরেন। শর্ট পিডিএফের চুম্বকাংশ থেকে এরচেয়ে বেশি কিছু না জানা গেলেও, লেখকের কথা থেকে বোঝা যায়– ফাতেমা বেগম বিনয়ের সাথে তার স্বামী ও সন্তানদের দ্বীনের দাওয়াত দিয়েছেন অবিরত। দু'আর অস্ত্র, ধৈর্যের গুন ও প্রবল প্রচেষ্টায় তিনি সফল হয়েছেন দ্বীনহীন এই পরিবারকে দ্বীনের পথে আনতে। সফল হয়েছেন– ধোকাময় দুনিয়ায় মিথ্যে চশমা পরে থাকা ‘আকরাম সিকদারের’ কলুষিত অন্তরটাতে আলোর রেখা দিতে। পুরো বই পড়লেই বোঝা যাবে, একাকী নীরব দাওয়াতের ময়দানে শেষ পর্যন্ত ফাতেমা বেগম কতটুকু সফলতা পেয়েছেন। কেন উপন্যাসটির রহস্যময় নাম রাখা হয়েছে “সেদিনও বৃষ্টি ছিল”। - আমাদের সমাজে এমন সমস্যা অহরহ বিরাজমান যে, বহু দ্বীনদার নারীরা পরিবারের চাপে পড়ে নিজের স্বপ্ন ত্যাগ করে, বেদ্বীন পরিবারে সংসার বাঁধতে হয়। এই বইটি সেসকল ভাই ও বোনদের পথ চলার সঙ্গী হবে– যারা চায় তাদের পরিবারে ভেসে উঠুক দ্বীনের জোয়ার, জ্বলে উঠুক আলোর ফোয়ারা। ভবিষ্যত প্রজন্ম বেড়ে উঠুক দীপ্ত ঈমানে বলিয়ান হয়ে। - উপন্যাস পড়তে আমরা সকলেই ভালোবাসি। আর সেই উপন্যাসের চরিত্রে যদি থাকে আল্লাহর পথে দাওয়াতের স্পৃহা, দেখানো হয় মানুষকে সৎ, নির্মল ও আলোর দিশা; তাহলে সেই উপন্যাস পড়ার আগ্রহবোধ আরো শতগুনে বেড়ে যায়। আমি আশাবাদী যেকোন বইপোকা পাঠক এই উপন্যাসের পাতায় ডুব দিলে এক বসাতেই পড়ে শেষ করার জন্য মনস্থির করে বসবে। উপন্যাসে সাজানো প্লট তাকে বই ছেড়ে উঠতে দিবে না। শেষ পর্যন্ত টেনে ধরে রাখবে। • 📚 এক নজরে বই পরিচিতি: ––––––––––––––––––– নাম: সেদিনও বৃষ্টি ছিল লেখক: হুজাইফা শামীম ত্বহা সম্পাদনা: মুহাম্মাদ মোরশেদ রানা প্রকাশনী: আয়ান প্রকাশন মুদ্রিত মূল্য: ১৮০৳ পৃষ্ঠা সংখ্যা: ৯৬ ."
Sabbir Ahammed , Jun 1, 2022
"🔘চারিদিকে ধূ ধূ মরুভূমি। বালি চিকচিক করছে। রোদের প্রখরতা ক্রমেই বাড়ছে। বিশাল বিস্তীর্ণ এ মরুভূমিতে একফোঁটা পানির চিহ্নমাত্র নেই। পায়ের তলা বালির ওপর আর রাখা যাচ্ছে না। তৃষ্ণার পরিমান ধীরে ধীরে বেড়েই চলছে। যদিও সাথে একজন সফরসঙ্গী আছে তবুও নিজেকে একাকি পথিক বলেই ধরে নিয়েছে। কেননা, তারা যে দুজন দুদিকে হাঁটছে। পথ হারিয়ে আজ এমন এক জায়গায় এসে পড়েছে যেখানে মৃত্যু ছাড়া তার দেহ অন্যত্র যাওয়ার সুযোগ নাই। কি উপায়! কি করবে কিছুই ভেবে পাচ্ছেনা। বসে পড়লো উত্তপ্ত বালিকায়। স্বামীর অনৈসলামিক কাজগুলো তাকে বারংবার কষ্ট দেয়।কিছু বলতেও সাহস পায়না। কিন্তু কি করবে! ধীরে ধীরে চেষ্টা করতে লাগলে কীভাবে এ কাঠিন্য পথ পাড়ি দেওয়া যায়। রাতের শেষভাগে অনুনয়-বিনয়ের সহিত আসমানের দিকে চেয়ে কি যেন কতদিন ধরে বলেই চলেছে, সাথে দু'চোখে পানির শূন্যতা স্বত্তেও কয়েক ফোঁটা জল দেখা যায়। তবে হঠাৎই কিছুদিন পরে আকাশ মেঘে ঢেকে গেল।তারপর পরই শুরু হলো বৃষ্টি। তৃষ্ণার্ত হৃদয় তৃপ্ত হলো রহমতের বারিধারায়। এবারের যাত্রায় বেঁচে গেল। ফিরে পেল মৃতপ্রায় মানুষটি তার প্রাণ। সাথে পেল একসাথে চলার হারানো সে সফরসঙ্গী। মূলত এখন যে বইটির কথা তুলে ধরবো তা উপন্যাসের ঢঙ্গে লেখা। তাই বইয়ের সেই ধাচে এখানে তুলে ধরলাম। 🔘আমরা অধিকাংশই উপন্যাস পড়তে ভালোবাসি। বিশেষ করে জেনারেল শিক্ষিতদের মাঝে উপন্যাস পড়ার প্রবণতা বেশিই থাকে। মাদ্রাসা পড়ুয়াদের যে থাকেনা তা না। যাহোক,, উপন্যাসের মাধ্যমে ও আমাদের অনেক কিছু শেখার আছে। বর্তমান সময়ে ইসলামি নতুন নতুন লেখকদের আগমনে চাহিদার সাথে ও সময়ের সাথে তাল মিলিয়ে, ইসলামের দিকে যুব সমাজকে আকৃষ্ট করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। উপন্যাসের ঢঙ্গেও অনেকেই নিয়মিত বই লেখে যাচ্ছেন। আমিও ব্যক্তিগতভাবে এমন বইয়ের ভক্ত। আসলে এমন উপন্যাসের/সাহিত্যের ঢঙে লেখাগুলো মনকে নাড়া দিতে পারে খুব সহজেই। পাঠক খুব তাড়াতাড়িই বইটির প্রেমে পড়ে যায়। 🔘এক হতভাগ্য নারী। চেয়েছিলেন জীবনে তিনবেলার জায়গায় দু'বেলা খেয়ে থাকবেন, তবুও যেন দ্বীনদার স্বামী জীবনসঙ্গী হিসেবে পান।কিন্তু সে পাওয়া আর হলো না। আর তাকে কেন্দ্র করেই মূলত 'সেদিনও বৃষ্টি ছিল বইয়ের আয়োজন। কীভাবে চেষ্টা ও দোয়ার ফলে একজন মহিলা তার পরিবারকে দ্বীনের পথে আনতে সফল হন, সে কাহিনী অবলম্বনে উপন্যাসের ঢঙ্গে সম্মানিত লেখক 'হুজাইফা শামীম ত্বহা' এর লেখা 'সেদিনও বৃষ্টি ছিল' বইটি এনেছেন 'আয়ান প্রকাশনী। এখানে এমন এক মহিয়সী নারীর সংগ্রামের জীবনকে তুলে ধরা হয়েছে যার পারিবারিক অবস্থা একেবারে নিচু পর্যায়ের তথা গরীব। মনে মনে দ্বীনদার কাউকে জীবনসঙ্গিনী হিসাবে চাইলেও কপালে জুটে একজন বদমেজাজি ও অনৈসলামিক মনমানসিকতার একজন মানুষ। কিন্তু কি আর করার। ভাগ্যের লিখন না যায় খন্ডন। পরবর্তীতে কীভাবে সেই নারী দোয়া ও চেষ্টার ফসলে স্বামীসহ সবাইকে দ্বীনের পথে এনেছিলেন সেই কথাগুলো এ বইয়ে ফুটে তোলা হয়েছে। আশা করি আমাদেরকে সমাজে এমন অনেক নারীর জীবনই আছে যা তাদেরকে প্রতিনিয়ত অশান্তির আসনে যন্ত্রণা দিচ্ছে। তাদের জন্য এ বইটি বিস্তৃত মরুভূমির মাঝে এক পসলা বৃষ্টির ন্যায় কিছু খোরাক জোগাতে পারে বলে আশাবাদী।"
Juwairiya Radwan , May 31, 2022
"ধরায় এমন অনেক মানুষ থাকে যারা প্রতিনিয়ত আলো বিলাতে থাকে। যারা নিজের সম্মিলিত ভাবে আলো বিতরণ করে চায়। কালে কালে এমন অসংখ্য নারী এবং পুরুষ এসেছেন আবার চলেও গিয়েছেন। প্রত্যেককেই একদিন ফিরে যেতে হয় সেতায় যেথা থেকে তাকে সৃষ্টি করা হয়েছে বা তার উৎপত্তি হয়েছে। আমাদের আশেপাশে এমন অনেক তাকওয়াবান মানুষ রয়েছে যাদের দেখে আমরা প্রতিনিয়ত মুগ্ধ হই। তারা কত সুন্দর নিজেদের ইসলামের সৌন্দর্যে সুসজ্জিত করছেন। বস্তুত এরাই সফলকাম যাদের কথা পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে। আয়ান প্রকাশনী কতৃক প্রকাশিত ‘সেদিনও বৃষ্টি ছিল’ বইটিতে এমন এক দায়ীর চরিত্র উপন্যাস আকারে তুলে ধরা হয়েছে যিনি নিরন্তর ইসলামের আলো ছড়িয়ে গেছেন। যার মাঝে ফুটে উঠেছে খোদা ভীতি। তিনি এক মহীয়সী নারী যার হাত ধরে উঠে এসেছে গুটিকয়েক মানুষ। তার পরিশ্রম, সবর এবং চেষ্টার ফলে বদলে যায় একটি উসরাত! সম্পূর্ণ দ্বীনের দিকে ফিরে আশে তার সংস্পর্শে। তার সম্পূর্ণ চেষ্টার উদ্দেশ্য ছিলো কেবল আল্লাহর সন্তুষ্টি লাভ। এভাবেই তিনি নিজের সর্বোচ্চ দিয়ে দ্বীনের দাওয়াত দিয়ে যান। এই অসাধারণ নারী কাহিনি দিয়ে সাজানো হয়েছে উক্ত বইখানা। কয়েক পৃষ্ঠার পিডিএফ পড়ে মনটা আনচান করছে বাকীটা পড়ার জন্য। আশা জরছি বইটি পাঠক হৃদয়ে আশার আলো সৃষ্টি করবে এবং হেদায়েতের উষ্ণতায় ভরিয়ে দিবে। বই কথন __________ সেদিনও বৃষ্টি ছিল লেখকঃ হুজাইফা শামীম ত্বহা প্রকাশনায়ঃ আয়ান মূল্যঃ ১৮০৳"
Sazzad Hossain , May 31, 2022
"সেদিনও বৃষ্টি ছিল . . মানুষের মনের না বলা কথাগুলো নানা চরিত্রের মধ্যে ফুটে উঠে সাহিত্যের মাধ্যমে। এর একটি অন্যতম মাধ্যম উপন্যাস। “সেদিনও বৃষ্টি ছিল” – উপন্যাসে এক মহীয়সী নারীর অদম্য সংগ্রাম জীবন ফুটে উঠেছে। ১২ পৃষ্ঠার সংক্ষিপ্ত পিডিএফ পড়ে পুরো ঘটনার একটি আভাস পাওয়া যায় যেখানে ফাতেমা বেগম তার ছেলে সন্তান নাঈমকে হাফেজ, আলেম হিসেবে গড়ে তুলতে চান কিন্তু তার স্বামী আকরাম সিকদার তা চান না। আকরাম সিকদার চান ছেলেকে ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত করতে। উপন্যাসের নাম – সেদিনও বৃষ্টি ছিল – এটা থেকে ঠিক পথে ফিরে আসার একটি আভাস পাওয়া যায়। একটু একটু করে দাওয়াত যে কতটা কাজে দেয় সেটার উৎকৃষ্ট উদাহরণ এই অনবদ্য উপন্যাসটি। তবে সেটা কিভাবে সেটার ধারণা সংক্ষিপ্ত পিডিএফ এ নেই, মূল বই পড়তে হবে। উপন্যাসের লিখনী খুবই সাবলীল ও সহজবোধ্য ভাষায় লিখা। যে কোন বয়সীরাই এটা আনন্দের সাথে এক বসায় শেষ করতে বাধ্য হবে। নিঃসন্দেহে এটি মনের উত্তম খোরাক হিসেবে কাজ করবে।"
মুহাম্মদ রুবেল মিয়া , May 28, 2022
""সেদিনও বৃষ্টি ছিলো" নামটাই কেনো যেনো আকৃষ্ট করছে বারবার। মন বলছে বইটা পড়তেই হবে। হ্যা, নাম শুনেই হয়তো বুঝতে পেরেছেন এটি একটি উপন্যাস হবে৷ কিছু উপন্যাস মানুষকে ভুল পথে নিয়ে যায় আর কিছু উপন্যাস মানুষকে সঠিক পথের দিকে চালিত করে। "সেদিনও বৃষ্টি ছিলো" উপন্যাসটিও মানুষকে সঠিক পথে চালিত করার জন্য অনন্য একটি উপন্যাস। উপন্যাসটি যা নিয়ে : দুনিয়ার জীবন ক্ষনস্থায়ী। চিরস্থায়ীতো আখিরাতের জীবন। কিন্তু কয়জন এ কথাটা মন থেকে বুঝতে পারে? অতি অল্প! আর অধিকাংশই দুনিয়ার রং তামাশায় মত্ত হয়ে পড়ে। সেই অল্পসংখ্যক বুঝদার মানুষের মধ্যে আবার কেউ কেউ অধিকাংশ দুনিয়ামুখী মানুষের জন্য হৃদয়ে ব্যাথা অনুভব করেন। সেই ব্যাথা থেকেই তাঁরা বেঁছে নেন দাওয়াতের ময়দান। কুরআন ও হাদিসের আলোকে তাঁরা মানুষের মধ্যে দ্বীনের আলো ছড়িয়ে দেন। তাদের এই দাওয়াতের ফলে সঠিক পথ প্রাপ্ত হয় অগণিত মানুষ। "সেদিনও বৃষ্টি ছিলো" উপন্যাসে এমনই একজন দায়ী মুসলিমের কাহিনী বর্ণিত হয়েছে। তিনি একজন নারী। তাঁর দাওয়াতের ফলে সঠিক পথ প্রাপ্ত হয় পুরো একটি পরিবার। কিভাবে? সেটা জানার জন্যই মন বারবার উতলা হয়ে উঠছে। বইটি কখন প্রকাশিত হবে, আর কখন পড়বো! আমি আরো মনে করি সেই পাঠকদের হৃদয়ও উতলা হয়ে উঠেছে যারা এই প্রিভিউটি পড়ছেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের মনেবাসনা পূর্ণ হবে। আয়ান প্রকাশন খুব দ্রুতই বইটি প্রকাশ করবে। যায় লেখক হুজাইফা শামীম ত্বহা। পিডিএফ পড়েই বুঝতে পেরেছি তিনি একজন সু-সাহিত্যিক। তাঁর লেখা আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। আর আয়ান প্রকাশন সবসময় সেরা লেখাগুলোই বাঁছাই করে। বইটি কাদের জন্য : বইটি তাদের জন্য যারা উম্মাহর প্রতি হৃদয়ে ব্যাথা অনুভব করেন। যারা দাওয়াত দেওয়ার পদ্ধতি তালাশ করেন। যারা মানুষের মাঝে দাওয়াতের কাজ করেন। বইটি তাদের জন্যও যারা দুনিয়ার রং-তামাশায় মত্ত হয়ে আছেন। আল্লাহকে ভুলে গিয়ে গায়রুল্লাহকে নিয়ে পড়ে আছেন। বইটি তাদের জন্যও যারা অন্ধকারকে পেছনে ফেলে আলোর দিকে যেতে আগ্রহী। যারা আলোর সন্ধানী। যারা সত্য গ্রহণ করতে ইচ্ছুক। বইটির সংক্ষিপ্ত পরিচিতি : বইয়ের নাম : সেদিনও বৃষ্টি ছিলো লেখক : হুজাইফা শামীম ত্বহা সম্পাদক : মোহাম্মদ মোরশেদ রানা প্রকাশনায় : আয়ান প্রকাশন মুদ্রিত মূল্য : ১৮০ টাকা"
Akash Sagor , May 28, 2022
"◾সেদিনও বৃষ্টি ছিল◾ সেদিনও বৃষ্টি ছিল কিন্তু বৃষ্টিটা ছিল একটু ভিন্ন, এক টুকরো শান্তির পরশ। সেদিনও বৃষ্টি ছিল একটি উপন্যাসের বই। কিন্তু শুধু উপন্যাস না, ইসলামি উপন্যাস। স্বভাবতই যেকোন পাঠককেই বেশি টানে গল্প - কাহিনী যা পাঠকের হৃদয়ে দ্রুত এবং গভীর দাগ কাটতে সক্ষম। তাই ইসলামি গল্পও হতে পারে এক নতুন প্রয়াস। পাঠকের হৃদয়ে গভীর দাগ কাটবে শুধু সেজন্যও নয় বরং নতুন ইসলামি পাঠক তৈরীতেই ইসলামি উপন্যাস কাজ করবে। ফলে যারা ছাইপাঁশ গল্প পড়ত, তারাও পেতে পারে এক নতুন দিগন্তের ছোঁয়া। এ বিষয়টিকে কেন্দ্র করেই আয়ান প্রকাশনের ভিন্ন আয়োজন উপন্যাস - সেদিনও বৃষ্টি ছিল। উপন্যাসটি একটি নিত্য সমাজের চিত্র যারা ইসলাম থেকে দূরে, তারা মুসলিম হলেও নামে মুসলিম, ইসলাম তারা মানে যতটুকু তাদের ইচ্ছা। এমন এক পরিবার আকরাম সিকদারের পরিবার। তার প্রথম স্ত্রী মারা গেছেন। তার তিন ছেলেমেয়ে - মিলি, ইভান, রিশা। আকরাম সাহেব করেছেন দ্বিতীয় বিয়ে, স্ত্রী ফাতেমা। এ ফাতেমার হাত ধরেই সম্ভবত পুরো পরিবারে ছেয়ে যাবে ইসলাম। যা পুরো উপন্যাস পড়লেই জানা সম্ভব হবে। তাই আমাদের উচিত যেনতেন উপন্যাস বাদ দিয়ে ইসলামি উপন্যাস পড়া যা আমাদেরকে ইসলাম থেকে দূরে না নিয়ে বরং আরো নিকটে আনতে সক্ষম হবে। সেদিনও বৃষ্টি ছিল বইটি তেমনই এক উপন্যাস।"
Umme Aiman , May 27, 2022
"পোস্ট নং: ০৩ লেখাঃ উম্মে আয়মান। পিকঃ কালেক্ট। 📚বই প্রিভিউ: “সেদিন ও বৃষ্টি ছিলো” নামটি পড়তেই মনের অজান্তে বইয়ের উপর একরাশ মুগ্ধতা ভর করছে।এই ব্যথাতুর মন একটি বার পরম যত্নে ছুঁয়ে দিতে চাচ্ছে বইটিকে। বৃষ্টি কার না ভালো লাগে! মহান রব তার রহম দ্বারা শিক্ত করতে হঠাৎ হঠাৎ রহমতের বারী বর্ষণ করেন অবনীর বুকে।পুরো জমীন তার রহমতের প্লাবনে ভেসে ঈমানের ভেলায় চড়ে তার নিকট ফিরে আসেন।তওবা করেন অতীতের পাপের জন্য।রব তো প্রতিস্রুতি দিয়েছেন,বান্দা যদি পাহাড় সম পাপ করার পরেও ফিরে আসে তার দিকে, অনুতাপের অশ্রু সজল চোখে ক্ষমা চাই তিনি ক্ষমা করে দিবেন।তাহলে আর দেরি কিসের! আসুন ফিরে আসুন। আপনার পালনকর্তার, সৃষ্টিকর্তা, রিজিকদাতার রহমতের ছায়ায়। 🌸শর্ট পিডিএফ পড়ে অনুভূতি: ___________________________________ সামান্য ১২ পৃষ্ঠা পড়ার পর মন টা অস্থিরতা আর বিষাদে ছেয়ে গেছে।এ বিষাদ অস্থিরতা সেই মানুষটির জন্য যার অকাঠ্য আত্মত্যাগ, পরিশ্রম আর সবরের ফল। ইচ্ছে করে হাতের কাছে বইটা পেলে এক নিঃশ্বাসে শেষ করে দিতাম।এত সুন্দর লিখনী! “সে দিন ও বৃষ্টি ছিলো” একটি উপন্যাস।তবে,এটা ইসলামীক উপন্যাস।এই উপন্যাস মানুষের কামভাব জাগায় না বরং ঈমানের সুপ্ত মৃষ্ট পথের সন্ধান দেয়।প্রতিটি লাইনে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠেছে। হেদায়াতের মশাল হাতে আত্মত্যাগী ফাতেমা কঠোর সাধনা করে যাচ্ছেন। আমাদের এই সমাজে কখনো কখনো নিজের ইচ্ছেকে দাফন করতে হয় নিজের হাতে। ঠিক তেমনই একটি চিত্র তুলে ধরেছেন লেখক। আকরাম সিকদার এর প্রথম স্ত্রী জোবাইদা তার নির্যাতনে আত্মহুতির পথ বেঁচে নেই।রেখে যায় তিন সন্তান মিলি,ইভান,নাঈম। আকরাম সিকদার অঢেল সম্পত্তির মালিক হওয়ার বাবার বয়সের নামধারী মুসলিমকে বিয়ে করতে ফাতেমা বাধ্য হয়।ফাতেমা গরীব ঘরের সন্তান। গরীবের কি ইচ্ছে,শখ,আহ্লাদ থাকতে আছে?তাই নিজের ঈমানী চাওয়া পরহেজগার কোনো মানুষকে তার জীবন সঙ্গী করে পাওয়া হয়নি।তবে,সে কঠোর সাধনা করে যাচ্ছেন যাতে আকরাম সিকদারকে ভুলের পথ থেকে সঠিক পথের সন্ধান দিতে পারেন। 🌸পরিশেষে: _________________ এই বইটি সকল পাঠকের হৃদয় নাড়িয়ে দিবে।ঈমানী স্পৃহা জাগিয়ে তুলবে। সমাজের নামধারী মুসলিমকে কিভাবে দ্বীনের পথে ফিরিয়ে আনতে হবে, তার গাইডলাইন হিসেবে কাজ করবে। সকল পাঠকের প্রতি আহ্বান থাকবে যেনো এই বইটি সংগ্রহ করে। জীবন জাগার উপন্যাস। 📚বই সম্পর্কে- বই- সেদিনও বৃষ্টি ছিল লেখক- হুযাইফা শামীম ত্বহা সম্পাদনা- মোহাম্মদ মোরশেদ রানা প্রকাশনী- আয়ান প্রকাশন মুদ্রিত মূল্য- ১৮০ পৃষ্ঠা সংখ্যা- ৯৬ বাইন্ডিং- পেপারব্যাক"
রাব্বাতুল বাইত , May 23, 2022
"রাতে গভীর নিদ্রায় শায়িত হওয়ার পর যদি চোখ খুলে তাহলে সকাল,যদি না খুলে তাহলে পরকাল। আমাদের এই মানবজীবন টা খুবই স্বল্প। আমাদের উচিত এই স্বল্প সময়টুকু আল্লাহর কাজে ব্যয় করা।সবচেয়ে ভালো হয় নিজে দ্বীনের পথে চলার পাশাপাশি, অন্যকেও দ্বীনের পথে চলার জন্য নসীহা দেওয়া।আপনার নসীহার জন্য যদি কেউ হেদায়েত প্রাপ্ত হয়,তাহলে তার সকল নেক কাজের একাংশ সওয়াব আপনার আমলনামায় যুক্ত হবে।হয়তো এমনও হতে পারে,হাশরের ময়দানে এই সওয়াবগুলো আপনার মিজানের পাল্লা ভারী করবে।ছোট্ট একটা কাজের বিনিময়ে আপনার আমলনামার পরিমাণ হয়ে যাবে বিশাল। আমাদের আশেপাশে আমরা এমন অনেক মানুষকে দেখতে পাই,যারা দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।যাদের নসীহা পথভ্রষ্ট ব্যক্তিদের দ্বীনের পথে ফিরার জন্য অনুপ্রেরণা যোগাচ্ছে।এমনই এক মহীয়সী নারীর গল্প নিয়ে আয়ান প্রকাশনী নিয়ে এসেছে হুজাইফা শামীম ত্বহা রচিত 'সেদিনও বৃষ্টি ছিলো' অসাধারণ একটি বই। এই মহীয়সী নারীর পরশে এসে পথভ্রষ্ট এক পরিবার দ্বীনের ছোঁয়া পেয়েছে। পিডিএফ পর্যালোচনা: -------------------------------- ১২ পৃষ্ঠার শর্ট পিডিএফে বইটির খুব অল্প অংশ তুলে ধরা হয়েছে।বইটিতে যেহেতু একটি গল্প সংযোজন করা হয়েছে,তাই এখানে কোনো সূচিপত্র ছিলোনা। পিডিএফ পাঠ অনুভূতি: -------------------------------- শর্ট পিডিএফে গল্পের খুব সামান্য অংশই পড়তে পেরেছি। বাকিটা পড়ার জন্য মনটা কেমন বেকুল হয়ে উঠছে বারবার। মা শা আল্লাহ, খুব সুন্দর করে গল্পটি উপস্থাপন করা হয়েছে। গল্পে এমন একজন নারীর কথা তুলে ধরা হয়েছে,যার পরশে এসে একটা দ্বীনহীন পরিবার দ্বীনের ছোঁয়া পেয়েছে।যার দ্বীনের পরশপাথরের ছোঁয়ায় পথভ্রষ্ট পরিবারটি পেয়েছে ইসলামের আলো। যুগে যুগে এমন অনেক মানুষ এসেছে,যারা নিজেও দ্বীনের পথে চলেছে,অন্যকেও দ্বীন আঁকড়ে ধরার অনুপ্রেরণা দিয়েছে।তাদের সংস্পর্শে এসে পথভ্রষ্ট মানুষরা দ্বীনের আলোয় আলোকিত হয়েছে। আলহামদুলিল্লাহ,আমার অনেক ভালো লেগেছে বইটি। এছাড়াও বইয়ের প্রচ্ছদটিও ছিলো দৃষ্টিনন্দন। বইটি কাদের পড়া উচিত: ----------------------------------- বইটি তাদের পড়া উচিত,যারা প্রতিনিয়ত দ্বীনের দাওয়াত দিতে গিয়ে সমাজের কাছে হেনস্তার শিকার হয়ে ভেঙ্গে পড়েছে,যারা দ্বীনের দাওয়াত দিতে ভয় পাচ্ছে,মানুষের কটু কথা যাদের মনকে ভেঙ্গে দিচ্ছে প্রতিনিয়ত। এসব মানুষের জন্য বইটি অনুপ্রেরণাস্বরূপ।এছাড়াও,যারা দ্বীনের পথে ফিরবো ফিরবো বলে,এখনো ফিরে আসতে পারছেনা,বইটি তাদের মনে আশার আলো যোগাবে ইন শা আল্লাহ। আশা করি, সকল স্তরের মানুষের অনেক উপকারে আসতে পারে বইটি বই পরিচিতি: -------------------- বইঃ সেদিনও বৃষ্টি ছিলো লেখিকঃ হুজাইফা শামীম ত্বহা সম্পাদনাঃমোহাম্মদ মোরশেদ রানা প্রকাশনীঃ আয়ান প্রকাশন মূল্যঃ ১৮০৳"
Md Hafijul Islam , May 22, 2022
"অনেক সুন্দর একটি লেখনি.......আমরা অনেকেই আছি যারা সাধারণ কুরআন-হাসিদের ভাষা সহজে বুঝতে পারি না....তাদের জন্য বইটি হতে পারে অনন্য"
প্রশ্ন ও উত্তর (Q&A)
1 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
Ai book ta koto pager??
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"সেদিনও বৃষ্টি ছিল" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: