হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
শব্দজাল - রবিন জামান খান এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২০

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

শব্দজাল

40 Ratings | 13 Reviews
TK. 344 TK. 400 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

‘শব্দজাল’ বইটির ফ্ল্যাপ এর লেখাঃ বছর শুরুর প্রারম্ভে একাধিক উপলক্ষ্যকে সামনে রেখে যখন উৎসবের আমেজে সেজেছে পুরাে শহর এমন সময়। আন্তর্জাতিকভাবে কুখ্যাত এক অপরাধী...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

‘শব্দজাল’ বইটির ফ্ল্যাপ এর লেখাঃ বছর শুরুর প্রারম্ভে একাধিক উপলক্ষ্যকে সামনে রেখে যখন উৎসবের আমেজে সেজেছে পুরাে শহর এমন সময়। আন্তর্জাতিকভাবে কুখ্যাত এক অপরাধী নিতান্ত আকস্মিকভাবে
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title শব্দজাল
Author রবিন জামান খান
Publisher নালন্দা
Edition ১ম প্রকাশ, ২০২০
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 160
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.32 Kg
ISBN 9789849382300
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

3.70

40 Ratings and 13 Reviews

★★★★★
9
★★★★☆
10
★★★☆☆
21
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১৩টি
শাহ্ ফখরুল ইসলাম আলোক

শাহ্ ফখরুল ইসলাম আলোক , Nov 1, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"“শব্দজাল” মানেই– শব্দের জাল, মনের জাল, অপরাধীর জাল‑ এবং প্রফেসরের বুদ্ধিমত্তার জাল। এমন এক গল্প যেখানে সময় কম, উত্তেজনা বেশি, এবং আপনি প্রতি পৃষ্ঠা একটু একটু করে পড়ে জানতে চাইবেন–“কি হবে?”। রবিন জামান খানের লেখা অন্যান্য বইয়ের তুলনায় এই বইটিও পাঠকপ্রিয়তা পাবে বলে আমার বিশ্বাস।"

Tauhidur Rahman Yusufi Tauhid

Tauhidur Rahman Yusufi Tauhid , Feb 18, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"টুয়েলভ এংরি মেন এর অনেক প্রশংসা শুনেছি। এই বইয়ে টু এংরি ক্রেজি ম্যানই কাঁপায় দিছে। শুধু সাইকোলজিক্যাল থ্রিলার হিসেবে না, স্রেফ থ্রিলার হিসেবেও একটা মাস্ট রীড বই। টানটান উত্তেজনা যাকে বলে, এই বইটা তার মোক্ষম উদাহরণ। এমন সাসপেন্স আর দম আটকানো থ্রিল সচরাচর থ্রিলারে থাকে না। রবিন জামান খান এর অন্যতম সেরা ও ইউনিক একটা কাজ।"

Ayman Abtahy

Ayman Abtahy , Mar 30, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Shei chilo boita😘😘"

অম্লান সাহা

অম্লান সাহা , Jul 9, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"মাত্র একরাতের ঘটনা।লেখক শুরু থেকে শেষ পর্যন্ত গল্পের গতি ধরে রাখতে পেরেছেন।টুইস্টগুলো চমৎকার ছিলো। কৌশলে হুমায়ূন আহমেদের প্রতি ট্রিবিউট-টাও ভালো লেগেছে। তবে কিছুটা হতাশ। এই জন্যে না যে বইটি ভালনা, বইটা বেশ ভাল বাট হতাশ কারন বইটা আরো অনেক অনেক ভাল হতে পারতো। সব এলিমেন্ট ছিলো আরো অনেক ভাল ভাবে শেষ করার।"

Fahim Morshed

Fahim Morshed , Jun 21, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"nice"

Zinnatuzzohora Bithy

Zinnatuzzohora Bithy , Apr 19, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"চমৎকার বই"

Nabidul Hasan Nafis

Nabidul Hasan Nafis , Apr 15, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Khub ekta valo na."

Asikul islam asik

Asikul islam asik , Apr 14, 2021

★ ★ ★ ★ ★

"ভাষা! যা দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করি। অনুভূতিদের ব্যক্ত করি৷ কিন্তু কখনও কখনও সেই ভাষায় হয়ে উঠে জগতের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র। তখন বিভিন্ন আগ্নেয়াস্ত্র, তথ্য প্রযুক্তি কিংবা পারমানবিক শক্তি পর্যন্ত পরাস্থ হয়ে যায় সেই ভাষার কাছে। প্রতিটা মানুষেরই কোনো না কোনো দূর্বলতা থাকে। শত সহস্র সক্ষমতা কিংবা শক্তি থাকলেও একটামাত্র দূর্বলতার কাছে সব অর্থহীন হয়ে দাড়ায়। আর সেইসব দূর্বলতার উপর যখন কেউ আঘাত হানে মানুষ তখন হয়ে উঠে অসহায় কিংবা বিধ্বংসী৷ ধ্যানমগ্ন সাইকোলজির প্রফেসর জাকারিয়ার কাছে নতুন বছর শুরুর প্রারম্ভে হুট করেই খবর আসে বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের এক স্পেশাল টিমের থেকে। আন্তর্জাতিক এক কুখ্যাত অপরাধী এলবার্ট আল ফাত্তাহ আকস্মিকভাবে ধরা পড়ে বাংলাদেশ বিমান বন্দরে৷ ধরা পড়ার পর সে জানায় এক ভয়ঙ্কর তথ্য। কুখ্যাত এই বোমাবাজ ঢাকার মধ্যে স্থাপন করে রেখেছে দুইটা বোমা। যা নিউ ইয়ারের দিনে সিটিরেল উদ্ভাবনসহ বেশ কয়েকটা বড় অনুষ্ঠানকে উপলক্ষ করে ব্লাস্ট করা হবে। যেসব অনুষ্ঠানে দেশী নেতৃবৃন্দ ও সাধারন মানুষেে পাশাপাশি থাকবে অনেক বিদেশী সদস্যও। সেই কুখ্যাত অপরাধীকে অনেক বছর ধরেই খুঁজে বেড়াচ্ছে ইন্টারপোল সহ বড় বড় কিছু আন্তর্জাতিক সংস্থা। হাতে সময় খুব কম, কিন্তু ফাত্তাহ বলছেনা কিছুই। কোনোভাবেই তার কাছ থেকে কোনো তথ্য বের করতে পারছেনা। কারন তার কোনো দূর্বলতা নেই। শারিরীক কিংবা মানসিক কোনোভাবেই পরাস্থ করা যাচ্ছে না তাকে। জীবনের বিভিন্ন সময়ের বিভিন্ন বিভীষিকাময় ঘঠনার আকস্মিকতায় ফাত্তাহ এর শরীরের বেশ কিছু টিস্যু ও নার্ভ অকেজো হয়ে গিয়েছে। তাই শারিরীক নির্যাতন করে কোনো লাভ হবেনা। মুখ বিভিন্ন ক্ষতচিত্ন, নষ্ট এক চোখে ভয়ঙ্কর রকমের অভিব্যক্তি, গলায় ফাসের মোটা ক্ষত, সবকিছু মিলিয়ে তার চেহারা বিভৎস রকমের ভয়ঙ্কর। কোনোভাবেই যখন তথ্য বের করা সম্ভব হচ্ছেনা তখন বাধ্য হয়ে পুলিশের ডাকতে হয় প্রফেসর জাকারিয়াকে। যে সাইকোলজিকাল মাধ্যমে শুরু করে ইন্টারোগেশনের নামে ফাত্তাহর সাথে মাইন্ড গেইম। কি ভাবছেন? সব কাহিনী বলে দিলাম? উহু! তারপর থেকে শুরু হয় আসল কাহিনী৷ যেই ফাত্তাহ এর কোনো দূর্বলতা নেই, যে অতিমাত্রায় সাহসী আর নির্ভীক, তার কাছ থেকে কিভাবে প্রফেসর তথ্য বের করে এনে বাঁচাবে প্রাণপ্রিয় ঢাকাকে! জানতে হলে পড়তে হবে এই বইটি। অনেকের কাছেই কন্সেপ্ট বা গল্পের থিম টা খুব সাধারন লাগতে পারে৷ তবে এই বইয়ের মূল মারপ্যাচটা গল্পে নয়, বরং সংলাপ আর কথায়৷ শব্দজাল মানেই যে ভাষা কিংবা কথার মাধ্যমে এমন এক দূর্বোধ্য জাল তৈরী করা যাতে যে কেউ বাধ্য হয় সেই জালে ধরা দিতে। পুরো বই জুড়ে সেই শব্দ কিংবা কথার মারপ্যাচেই এগিয়েছে কাহিনী। সাইকোলজিক্যাল থ্রীলার বিধায় সাইকোলজি রিলেটেড অনেক টার্ম এবং তথ্য উঠে এসেছে। এসেছে ক্রিমিনোলজি সম্পর্কিত অনেক দারুন দারুন এক্সপেরিমেন্টাল কথাবার্তা। যা আপনাকে চুম্বকের মতোই ধরে রাখবে। তবে সাইকোলজিক্যাল থ্রীলার হিসেবে আমি সাইকোলজি রিলেটেড কিংবা দর্শন রিলেটেড আরো অনেক কথাবার্তা আশা করেছি। শুধুমাত্র একটা সাদামাটা আধো আলো আধো অন্ধকারের পুলিশ ইন্টারোগেশন রুমে বসেই শেষ হয়েছে পুরো গল্প। এই দূর্দান্ত থ্রীলারে একটাই অস্ত্র, তা হলো কথা। সাধারন গল্পটাতেও শুধুমাত্র কথার মারপ্যাচের জন্য একজন পাঠক মুগ্ধ হয়ে বসে থাকবে। আর নিজের ভেতরেই অনুভব করবে একটা উত্তেজনা। প্রফেসর চরিত্রটা আমার কাছে দূর্দান্ত লেগেছে। তার চিন্তাভাবনা, অভিব্যক্তি, ব্যক্তিত্ব সবকিছুই ছিলো অসাধারন। আমার মনে হয় হুমায়ূন আহমেদের মিসির আলির পর আরেকটা দূর্দান্ত সাইকোলজিক্যাল সিরিজ পেতে যাচ্ছি আমরা। লেখকের জন্য অনেক শুভ কামনা রইলো।"

সামুয়েল আহমেদ স্মরণ

সামুয়েল আহমেদ স্মরণ , Mar 12, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"very nice book"

Tahmina Ferdows

Tahmina Ferdows , Nov 10, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"khub valo, Robin jaman Khan er roo likha er opakhata roilam..."

robel

robel , Oct 26, 2020

★ ★ ★ ★ ★

"অসাধারণ একটি বই।।😍শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা কাজ করছিল।। থ্রিলার প্রেমীদের বইটি পড়ার অনুরোধ রইল।।"

Md kamrul Hasan

Md kamrul Hasan , Oct 20, 2020

★ ★ ★ ★ ★

"📚 বই নিয়ে আলোচনা শুনশান নিরবতা। দূরে কিছু উঠতি কিশোরদের পশ্চিমা উদযাপন। কারণ আর ঘন্টাখানিক পর নতুন বছরের আগমন ঘটবে৷ সেই নতুন বছরকে স্বাগত জানাতেই তাদের এই রাত জাগা। তারা যদি ঘুনাক্ষরেও বুঝতে পারতো যে কাল সকালের ঢাকা শহরে কি ঘটতে যাচ্ছে, তখন তারা কী করতো? ঢাকার এয়ারপোর্টে অদ্ভুত ভাবে আটক হয় বিশ্বের শীর্ষ সন্ত্রাসী এবং বোমারু ‘অ্যালবার্ট ফাত্তাহ’। যাকে ধরার জন্য সারা বিশ্বের অনেক ইন্টারপোল সহ বিভিন্ন আইন সংস্থা মোটা অংকের পুরস্কার ঘোষণা করেছে। ঢাকাতে ধরা পড়ার পর তাকে PBSI (পুলিশ ব্যুরো অব স্পেশাল ইনভেস্টিগেশন) হাতে তুলে দেয়া হয়। তাদের কাছে সে স্বীকার করে যে ঢাকার বুকে দুটো বোমা সেট করেছে। এখন তার দাবি, তাকে যদি কোনো ইন্টারপোল বা কোথাও না দেয় তবেই সে বোমার অবস্থান বলে দিবে। নাহলে আগামীকাল ঢাকা হবে এক মৃত্যুনগরী। এদিকে আগামীকালকেই উদ্বোধন হবে দেশের প্রথম পাতালরেল। যার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিবে তিন দেশের প্রধান সহ অর্থযোগানদাতা দেশ জাপানের প্রতিনিধিরা। এই চরম মূহুর্তে PBSI এর হেড আতিকুল আলম দারুণ ভাবে বিভ্রান্ত। কোনো উপয়ান্তর না পেয়ে অবশেষে তিনি সেচ্ছায় অবসরপ্রাপ্ত এক সাইকোলজির অধ্যাপক জাকারিয়া ইসলামকে ডেকে পাঠান। এবং জানান যে তিনি ছাড়া এই মূহুর্তে ঢাকাবাসীকে উদ্ধার করার মতো কেউ নেই৷ তার জন্য প্রফেসরের এক কঠিন শর্ত পূরণ করতে হবে তাকে। অত্যাধুনিক এক ইন্টারোগেশন রুম। মাঝে একটি টেবিল। দুইপাশে দুটো চেয়ার। একটাতে বিশ্বসেরা বোমারু। অন্যপাশে দেশসেরা সাইকোলজিস্ট। চলছে একে অন্যের প্রতি শব্দবান, আর সেই শব্দদিয়েই একে অন্যর জন্য বুনে যাচ্ছে “শব্দজাল”। প্রফেসর জাকারিয়ার প্রধান অস্ত্র তার বুদ্ধিমত্তা। যা দিয়ে তিনি আসামির সাথে মনস্তাত্ত্বিক যুদ্ধ করবেন। একদিকে দেশসেরা সাইকোলজিস্ট অন্যদিকে বিশ্বসেরা অপরাধী কেমিস্ট। আবার প্রফেসরের হাতেও আছে মাত্র আজ রাতটুকুই। কতটুকু সফল হবেন তিনি। নাকি বিশ্বসেরা অ্যালবার্ট ফাত্তাহর কাছে হেরে যাবে মাইন্ডগেমে? ★★★ “শব্দজাল” বইটি লিখেছেন ‘রবিন জামান খান’। বইটি প্রকাশ করেছেন ‘নালন্দা প্রকাশনী’। বইটি সিরিজ আকারে প্রকাশ করা হবে। পরবর্তী বইয়ের নাম ‘বিখন্ডিত’। বইতে তেমন বানান ভুল চোখে পড়েনি। মানে না পড়ারই মতো। তবে বইয়ের প্রচ্ছদটা আরেকটু প্রাসঙ্গিক হলে পুরাই জমে যেতো। বইয়ের শুরুর দিকের লেখা পড়তে পড়তে মনে হচ্ছিল কেনো এতো কথা। মানে তিনি কি করছিলেন, কোথায় যাচ্ছিলেন, কি খাচ্ছেন এসবের বিস্তারিত আলোচনা। কিন্তু এখন বুঝি কেনো এতো কথা। কারণ বইটাইতো শব্দের জালে জড়িয়ে রয়েছে। যার প্রধান উপজীব্যই হলো শব্দ। একেতো মনস্তাত্ত্বিক খেলা তার উপর শব্দের জাল বুনন। অসাধারণ! প্রফেসর এবং বোমারু দুজনের শব্দের খেলা, মনস্তাত্ত্বিক খেলা আমি দারুণ উপভোগ করেছি। বইটা পড়তে পড়তে কখন যে নিজের অজান্তেই নিজের দম বন্ধ করে রেখেছিলাম তা বুঝতে পারিনি। এ যেনো একদম পার্ফেক্ট শব্দের খেলা। লেখকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। © মোঃ কামরুল হাসান ০৩/১০/২০২০ইং 📚 বই হোক আপনার, আপনি বইয়ের 📚"

Medul

Medul , Oct 19, 2020

★ ★ ★ ★ ★

"রিভিউ :: বইয়ের নাম : শব্দজাল লেখক : রবিন জামান খান। জনরা : সাইকোলজিক্যাল থ্রিলার প্রকাশনী : নালন্দা প্রকাশনী প্রচ্ছদ : শেখ মাহমুদ ইসলাম মিজু। প্রকাশকাল : সেপ্টেম্বর ২০২০ পৃষ্টা সংখ্যা : ১৫৮ পেজ প্রচ্ছদ মূল্য :৩০০ টাকা ।। কাহিনী সংক্ষেপ :: হ্যাপি নিউ ইয়ার। বছরের শুরুর প্রথম রাত। থার্টি ফাস্ট নাইট এর প্রথম লগ্নেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ধরা পরে জগৎ কুখ্যাত এক আন্তর্জাতিক অপরাধী আব্দুল্লাহ আল ফাত্তাহ ওরফে অ্যালবার্ট ফাত্তাহ্। যাকে একই সাথে ডাকা হয় ডেমোলিশন এক্সপার্ট বা মাস্টার ডি নামেও। নতুন বছরের প্রথম দিনেই উদ্বোধন হবে ঢাকা সিটি রেল প্রকল্প। উপস্থিত থাকবেন তিনটি দেশের রাষ্টপ্রধানগন। এমতো অবস্থায় ফাত্তাহ পুলিশ বুরো অব স্পোশাল ইনভেস্ট্রিগেশনকে জানায় যে সে ঢাকার বুকে ফিট করে রেখেছে দুইটি ভয়াবহ বোম্ব। যা কিনা উরিয়ে দিবে পুরো ঢাকা সিটি। পুলিশ বুরো অব স্পেশাল ইনভেস্ট্রিগেশন এর মাথায় হাত। পিবিএসআই প্রধান আতিকুর আলম ডাক দিলেন তার বন্ধু প্রফেসর জাকারিয়া আহমেদ। যিনি একাডেমীক নন-একাডেমীক জগৎ এ প্রফেসর জ্যাক নামে পরিচিত। আন্তর্জাতিক এই ক্রিমিনাল এর সম্মুখীন হলেন প্রফেসর জ্যাক। প্রফেসর বুঝতে পারলেন সময় খুবই কম কেননা রাত পোহালেই বোম্ব ব্লাস্ট। প্রফেসর কে নেয়া হলো ইনভেস্টিগেট রুমে, কোন অস্ত্র কিনবা টর্চার নয় একমাত্র অস্ত্র কথা। প্রফেসরকে অ্যালবার্ট ফাত্তার এর কথোপকথনে তাকে বের করে আনতে হবে বোম এর খোঁজ না হয় কাল সকালেই বুম! পাঠ প্রতিক্রিয়া :: সুলেখক রবিন জামান খান থ্রিলার জগতে একজন অন্যতম ব্যাক্তিত্ব। বিগত বছর গুলোতে লেখক থ্রিলার প্রেমিদের হাতে দিয়ে এসেছেন "২৫শে মার্চ","সপ্তরিপু","ব্ল্যাক বুদ্ধা" এর মতো জনপ্রিয় হিস্ট্রোরিক্যাল থ্রিলার। এবার পাঠকদের চমকে দিয়ে তিনি এনেছেন সাইকোলজিক্যাল থ্রিলার "শব্দজাল"। নতুন জনরার বই, নতুন গল্প, নতুন চরিত্রে। অর্থাৎ জনরা পরিবর্তনে লেখক প্রমাণ করতে পরেছেন তার সাফলতা। অনেক সময় দেখেছি চলমান জনরা থেকে নতুন জনরায় লিখতে গিয়ে লেখকরা কিছুটা লেখাচূত্য হয়। কিন্তু রবিন জামান খান এখানে শতভাগ সফল। কেননা তার আগের বই গুলো যে ভাবে আমাকে টেনেছে এটাও ঠিক একি ভাবেই টেনেছে। মাত্র একদিনে বইটা শেষ করলেও রিভিউ লিখতে সময় লাগলো, ব্যক্তিগত কারনে। এবার বলি গল্পের কথা, "শব্দজাল" একটি সাইকোলজিক্যাল থ্রিলার তা ইতোমধ্যে পাঠকরা জেনেছেন। এখানে একজন আন্তর্জাতিক কুখ্যাত অপরাধীকে ধরার পর তার সাথে অবসর প্রাপ্ত একজন প্রফেসর এর কথোপকথনের মধ্যদিয়ে এগিয়েছে গল্প। অপরাধী ধরা খেয়ে ভিত না হয়ে প্রফেসর এর সাথে আত্মবিশ্বাস নিয়ে যে মাইন্ড গেম টা খেলেছে এবং প্রফেসর নিজেও যেভাবে তা মোকাবেলা করেছে তা ছিলো দেখার মতো। এখানে কোন অস্ত্র নেই। কথার পিস্টে কথা এভাবেই এগিয়েছে। প্রফেসরকে বের করে আনতে হবে বোম এর হদিস। সো এই জায়গা টা আমার ভালো লাগার কেন্দ্র বিন্দু। যেভাবে প্রফেসর বিভিন্ন টেকনিক ইউজ করেন, এবং ফাত্তার গল্প বলা ইত্যাদি সবকিছুই ভালো ছিলো। পুরো বইটাতে একটি টেনশন কাজ করছিলো যেন কিছু না ছুঁটে যায় আমার কিংবা তার পর কি হবে, কি হবে। তাই শতভাগ মনোগত এর সাথে বইটা শেষ করে আবারো প্রমাণ পেলাম ধৈর্য্যের ফল দারুণ কিছু। পাঠক হিসাবে আমরা পেলাম নতুন একটা চরিত্র প্রফেসর জ্যাক। প্রফেসর সাহেব এর ব্যাক্তিত্ববোধ, তার বুদ্ধিমত্তা, তার এগিয়ে চলা এবং তার সিগার খাওয়া ইত্যাদি ভালোই লেগেছে। এই চরিত্র টা নিয়ে রবিন জামান খান আগাতে চান আরো সামনে, এই সিরিজ এর পরবর্তী বই "বিখন্ডিত"। সেই জন্য অবশ্যই শুভকামনা এবং পাঠকরা অপেক্ষায় থাকলো প্রফেসর জ্যাক এর কাজ থেকে আবার নতুন কিছু পাওয়ার। নালন্দা প্রকাশনীর ব্যানারে প্রকাশনী হওয়া "শব্দজাল" বইটির প্রচ্ছদ করেছেন শেখ মাহমুদ ইসলাম মিজু। ক্লাসিক ধাচে প্রচ্ছদটি সুন্দর হলেও অনেক চিন্তা করে গল্পের সাথে মিল খুঁজতে আমি ব্যার্থ। সেই তুলনায় কলকাতা থেকে প্রকাশিতব্য বইটির প্রচ্ছদ করেছেন আমাদের দেশের সজল চৌধুরী ভাই তার প্রচ্ছদটার মিল রয়েছে। ১৫৮ পেজ এর ক্রিম কালার এর পৃষ্টা চোখের জন্য আরাম দায়ক ছিলো। দুচারটা ছোট খাটো বানান ভুল ছাড়া তেমন বানান ভুল চোখে পরেনি। সুতরাং অভার অল "শব্দজাল" বইটি আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে এবং রেটিং হিসাবে চার দশমিক পাঁচ দিলাম। গুডরিডস এ পাঁচ তারকা। আমাকে বইটি প্রেজেন্ট করেছেন Homaira Yeasmin Himuআপু তাকে ধন্যবাদ এবং তিনি নিজেও বইটি পরে জানিয়েছেন আমাকে যে ভালো লেগেছে। সো আমার কথা না আগ্রহী পাঠকরা পড়তে পারেন রবিন জামান খান এর সাইকোলজিক্যাল থ্রিলার উপন্যাস "শব্দজাল"। পারসোনাল রেটিং : ৪.৫/৫, গুডরিডস রেটিং :৩.৭৬/৫। ধন্যবাদান্তে, মিদুল পুরাণ ঢাকা, চকবাজার ঢাকা। ১৮-১০-২০২০, সন্ধ্যা ৬:৩০ মিনিট।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"শব্দজাল" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
শব্দজাল পাতা: 1 / 8
পাতা 2
শব্দজাল পাতা: 2 / 8
পাতা 3
শব্দজাল পাতা: 3 / 8
পাতা 4
শব্দজাল পাতা: 4 / 8
পাতা 5
শব্দজাল পাতা: 5 / 8
পাতা 6
শব্দজাল পাতা: 6 / 8
পাতা 7
শব্দজাল পাতা: 7 / 8
পাতা 8
শব্দজাল পাতা: 8 / 8
পাতা / 8
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।