১ম প্রকাশ, ২০২১
শাপলা চত্বরে গৌরঙ্গ
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | শাপলা চত্বরে গৌরঙ্গ |
| Author | আলী আবদুল্লাহ |
| Publisher | মুহাম্মদ পাবলিকেশন |
| Edition | ১ম প্রকাশ, ২০২১ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 128 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.18 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
10 Ratings and 8 Reviews
পাঠকদের মন্তব্য
৮টি
Mohammad Anas , Aug 8, 2021
"একদল লোক আল্লাহর বান্দাদের গল্পগুলো সবসময় দাবিয়ে রাখতে চায়। দম আটকে মেরে ফেলতে চায় গল্পগুলোকে। মানুষের আবেগ যেন আল্লাহর পথে চলে যাওয়া বান্দাদের জন্য জেগে না ওঠে সেই চক্রান্তে মগ্ন তারা। কিন্তু আল্লাহ রাব্বুল আল-আমীন তো সকল কৌশলীর উপরে মহাকৌশলী। তিনি সেসব গল্পকে তাঁর অশেষ রহমতে বাঁচিয়ে রাখেন মহাকালের বুকে। তেমন একটি গল্প 'শাপলা চত্বরে গৌরঙ্গ'। বেশ কতগুলো হৃদয়ছোঁয়া গল্পের সমাহার বইটি। তবে মূল গল্প 'শাপলা চত্বরে গৌরঙ্গ'। আল্লাহ কিভাবে নিমিষেই বান্দাদের মন পরিবর্তন করে দেন, কি করে ঈমানদার বান্দারা আল্লাহ ও রাসূলপ্রেমে নিজেকে অকাতরে বিলীন করে দিতে পারে- সেসব উপলব্ধিগুলো হৃদয় নিংড়ানো অনুভবে তুলে এনেছেন লেখক আলী আব্দুল্লাহ।"
Meherunnesha Khatun , Aug 7, 2021
"'শাপলা চত্বরে গৌরঙ্গ' - নামটাই আমাকে ভীষণ আকৃষ্ট করেছে। কেমন যেন একটু ভিন্ন স্বাদের নামকরণ...! বইটিতে লেখক বাস্তবতাকে ইমান জাগরণের শুভ্র সফেদ খামের মোড়কে গল্পাকারে উপস্থাপন করেছেন। যে গল্প কোনো রূপকথার গল্প নয়, বরং তা ঈমান, ইখলাস, আমল, তাকওয়ার মিশ্রণ। যে গল্পগুলো হৃদয়ে পুনরায় ঈমানের নূরকে উজ্জীবিত করবে, আল্লাহর আরও নৈকট্যশীল বান্দা হতে সহায়ত করবে, ক্বলবে ছড়িয়ে দেবে তাকওয়ার সৌরভ। বইয়ের পাতায় পাতায় ভেসে ওঠা সুখদুঃখ মিশ্রিত ভিন্ন ভিন্ন আঙ্গিকে লেখা প্রতিটি গল্প অক্ষিকোটরে দিবালোকের মতো স্পষ্ট হওয়ায় যেকেউ শিহরিত হবে আত্মসমালোচনায়। যাদের ইমান-আমল কমে গিয়েছে কিংবা সদ্য দ্বীনের পথে এসেছে তাদের জন্য বইটি হৃদয়গ্রাহী, আত্মঅনুপ্রেরণামূলক, এবং ভীষণ সুখপাঠ্য।"
muhammad ashraful , Aug 6, 2021
"শাপলা চত্বরে গৌরঙ্গ গল্পটাতে ঈমান ও আমল বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে। এ গল্পটা আমাদের ঈমান ও আমলকে তরতাজা করতে সাহায্য করবে। নাস্তিক, মুক্তমনা আর ইসলাম বিদ্বেষী মহলকে চোখ রাঙানোর সাহস পাবে। হৃদয় নহরে নবী স. এর প্রতি গভীর ভালোবাসা সৃষ্টিতে সাহায্য করবে। ইসলামের সৌন্দর্য অবলোকন করা যাবে। নবী স. এর অনেক সুন্নাহর বিষয়ে অবগত হওয়া যাবে। মুসলিম যুবকদের অন্তরে নতুন করে জেগে ওঠার সাহস সঞ্চার হবে। যারা ইসলামের সৌন্দর্য কাছ থেকে দেখতে চান তাদের বলবো, এ বইয়ের গল্পগুলোতে ছড়িয়ে থাকা ইসলামের সৌন্দর্য এবং সৌরভ অবলোকন করুন। এ বই আপনার জীবনকে আল্লাহর দিকে পরিচালিত করার রসদ জোগাবে ইনশাআল্লাহ।"
رحماء بينهم , Aug 5, 2021
"রাসূলুল্লাহ! যে সম্বোধনে মিশে আছে একবুক ভালোবাসা,অভিমান আর শ্রদ্ধামাখা জল, যাকে স্বপ্নে দেখার দুর্বার আকর্ষণ.. সে মানুষকে নিয়ে যখন অসভ্যরা ব্যঙ্গ করতে উঠে-পড়ে লাগে,তখন রাসূলপ্রেমী হৃদয়গুলো যেনো টগবগিয়ে ফুটতে থাকে।শত রক্তচক্ষু, বুলেটেও তখন আর কিছু যায় আসে না! জীবন উৎসর্গ করে হলেও বিন্দুমাত্র টলতে দেয়া যাবেনা রাসূলের সম্মান। তাই শাপলা চত্বরে জড়ো হয় লাখো জনতা। কৌতুহলবশতঃ গৌরাঙ্গও তৌহিদি জনতার ভীড়ে মিশে যায় পাঁড় নাস্তিক লিয়াকতের সাথে। একপর্যায়ে লিয়াকত চলে গেলেও গৌরাঙ্গ থেকে যায় মাওলানা আব্দুর রহমানের সাথে।এরপর শুরু হয় গৌরাঙ্গর জীবনের সবচেয়ে ভয়াবহ কালরাত... . গল্প যদি হয় ঈমানের খোরাক,তবে সেটা কি নিছকই গল্প?!"
Fahasin faha , Jul 30, 2021
"শাপলা চত্বরে গৌরঙ্গ" বইটিতে লেখক ফুটিয়ে তুলেছেন গল্পের রঙে বাস্তবকে। অন্ধকার থেকে আলোর পথে প্রত্যাবর্তনের গল্পগুলো স্থান পেয়েছে বইটিতে। মূল গল্প " শাপলা চত্বরে গৌরঙ্গ ", যার শিরোনামে দেয়া হয়েছে বইয়ের নাম। শিরোনামের গল্পটি ছাড়াও রয়েছে আরও ১৪টি গল্প। এই গল্পগুলো কেবলই গল্প নয়। পাঠকরা এখানে পাবেন ঈমান ও আমলের খোরাক। আত্মপোলব্ধিতে ভরপুর প্রতিটি গল্প কম্পন তুলবে পাঠকের ধমনীতেও। বইটি পড়তে গিয়ে আবেগে চোখ ভিজেছে,লোমহর্ষতায় গায়ে কাঁটা দিয়েছে বারবার। যেন জল জ্যান্ত সবকিছু। আলী আবদুল্লাহের বই মানেই একই মলাটের ভেতরে শিক্ষা, ভাবনা ও রসরঙ্গ সবকিছুর দারুণ প্যাকেজ। বক্ষ্যমান বইটিই তার ব্যতিক্রম নয়। পেপারব্যাকের সুন্দর প্রচ্ছদ সম্বলিত মলাট বইটির। পৃষ্ঠাসজ্জা ও ফন্ট চমৎকার। শব্দের বানান নির্ভুল।"
Fabiha Binte Kashem , Jun 5, 2021
"শাপলা চত্বরে গৌরঙ্গ" বইটিতে লেখক ফুটিয়ে তুলেছেন গল্পের রঙে বাস্তবকে। অন্ধকার থেকে আলোর পথে প্রত্যাবর্তনের গল্পগুলো স্থান পেয়েছে বইটিতে। মূল গল্প " শাপলা চত্বরে গৌরঙ্গ ", যার শিরোনামে দেয়া হয়েছে বইয়ের নাম। শিরোনামের গল্পটি ছাড়াও রয়েছে আরও ১৪টি গল্প। এই গল্পগুলো কেবলই গল্প নয়। পাঠকরা এখানে পাবেন ঈমান ও আমলের খোরাক। আত্মপোলব্ধিতে ভরপুর প্রতিটি গল্প কম্পন তুলবে পাঠকের ধমনীতেও। বইটি পড়তে গিয়ে আবেগে চোখ ভিজেছে,লোমহর্ষতায় গায়ে কাঁটা দিয়েছে বারবার। যেন জল জ্যান্ত সবকিছু। আলী আবদুল্লাহের বই মানেই একই মলাটের ভেতরে শিক্ষা, ভাবনা ও রসরঙ্গ সবকিছুর দারুণ প্যাকেজ। বক্ষ্যমান বইটিই তার ব্যতিক্রম নয়। পেপারব্যাকের সুন্দর প্রচ্ছদ সম্বলিত মলাট বইটির। পৃষ্ঠাসজ্জা ও ফন্ট চমৎকার। শব্দের বানান নির্ভুল।"
Abdur Rahman , Apr 29, 2021
"আলি আব্দুল্লাহর লেখা এর আগেও কয়েকটি বই পড়েছি। এখন এই বইটি পড়ছি। অসাধারণ সব গল্প।"
Arifin Al Mahmud , Mar 31, 2021
"অনেকদিন ধরে শাপলা চত্বর নিয়ে কোনো বইয়ের অপেক্ষায় ছিলাম। মুহাম্মদ পাবলিকেশনকে অনেক ধন্যবাদ এমন একটা কাজ আমাদের কে উপহার দেওয়ার জন্য।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"শাপলা চত্বরে গৌরঙ্গ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: