১৬তম মুদ্রণ, ২০১৫
শাম্ব
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | শাম্ব |
| Author | সমরেশ বসু (ছদ্মনাম- কালকূট, ভ্রমর) |
| Publisher | আনন্দ পাবলিশার্স (ভারত) |
| Edition | ১৬তম মুদ্রণ, ২০১৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 95 |
| Country | ভারত |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.24 Kg |
| ISBN | 8170663202 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
12 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টি
Kazi Asifuzzaman , Nov 10, 2019
"#অল্পকথায়রিভিউ শাম্ব! শ্রী কৃষ্ণের পুত্র! কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে। এর বেশ কিছুকাল পরে মহর্ষি নারদ একবার বেড়াতে আসেন কৃষ্ণ এর কাছে। তার প্ররোচনা বা কুবুদ্ধিতেই এক চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় কৃষ্ণ আর তার প্রিয় পুত্র শাম্ব'র মধ্যে। পিতা অভিশাপ দিয়ে বসেন পুত্রকে। কি সেই অভিশাপ, কিভাবে সেই অভিশাপ থেকে মুক্ত হন শাম্ব, সেই কথাই বলা হয়েছে এই বইতে। লেখক কালকূট তথা সমরেশ বসু বইটিকে মূলত দুভাগে বিভক্ত করেছেন। প্রথমার্ধে তিনি হিন্দু পুরাণের বিভিন্ন দিকের যৌক্তিক ব্যাখ্যা করেছেন, প্রশ্ন তুলেছেন। দ্বিতীয়ার্ধে শুরু করেছেন মূলগল্প। এজন্য বইটি অনেকের কাছে প্রথমদিকে কঠিন লাগতে পারে। তাছাড়া এখানে প্রচুর সংষ্কৃত ও তৎসম শব্দ ব্যবহার করা হয়েছে, যা সাধারণ পাঠকের কাছে সহজবোধ্য নাও হতে পারে। তাই বইটি পড়তে হলে খুব ঠান্ডা মনে প্রতিটা লাইন ধৈর্যের সাথে পড়তে হয়। ২০ পৃষ্ঠার পর পাঠক এক ধরণের ঘোরের মধ্যে চলে যায়। এই ঘোরই তাকে টেনে নিয়ে যায় বইয়ের শেষ পাতা অব্দি! কিন্তু ওই ২০ পৃষ্ঠা পর্যন্ত যাওয়াটাই হচ্ছে মূল চ্যালেঞ্জ! ধন্যবাদ!"
Shadin Pranto , Oct 3, 2019
""শাম্ব" মিথলজির বাস্তবিকতাকে প্রাধান্য দিয়ে পাঠককে প্রথম প্রথম ধন্ধে ফেলে দেয় - এই বই নন-ফিকশন কীনা। অথচ কালকূট নামধারী সমরেশ বসু এই বইয়ের আধেক অংশ ভারতীয় পুরাণের ব্যবচ্ছেদ করে একে যৌক্তিকরূপে ব্যাখা-বিশ্লেষণ করে অবাক করে দিয়েছেন পাঠককে। যখন শুরু হল মূল কাহিনি, ততক্ষণে কালকূটের সম্মোহনী লেখার জালে পাঠক আটক! মহাভারতে মহাবীর,মহারথীদের ভিড়। এত এত বীরেদের ভিড়ে শাম্ব নামটি প্রায় অনুচ্চারিত, বিস্মৃতও বটে। অথচ সেই শাম্বকে নিয়েই কী দারুণ এক ভাবজগতকে নাড়া দেবার মতো একখান উপন্যাস লিখে ফেললেন কালকূট। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। যদুবংশীয়দের মিত্র পান্ডব ও অন্যান্যরা সুখে-শান্তিতে বাস করলেও দ্বাপরযুগ শেষের পথে। উল্লেখ্য, পুরাণের হিসেব মতেই কলিকালের শুরু কৃষ্ণ ও যদুকুলের অবস্থা রমরমা থাকাকালেই। বছরের কথা বললে কলিকাল শুরু হয়েছে প্রায় চৌত্রিশশো বছর আগেই! শাম্ব হল শ্রীকৃষ্ণের পুত্র। পুরাণ মতে, শাম্ব পিতা কৃষ্ণের চেয়ে কোনো অংশেই কম রূপবান ছিলেন না । বীরত্ব ও রমণীমোহনত্বের বিচারে কৃষ্ণকে টেক্কা দেবার মতো যোগ্যতা ছিল শাম্বের। যদিও ভারতীয় পুরাণে শাম্বকে আলোতে আসতে দেয়া হয়নি, আঁধারেই ছিলেন শাম্ব। যাদবকুল কুরুক্ষেত্রের যুদ্ধের পর বেশ প্রতাপশালী অবস্থায় হেসে খেলে সময় কাটাচ্ছে। যদুদের পুরাতন সকল শত্রু জরাসন্ধসহ সকলেই পরাস্ত হয়েছে। তাই আর যুদ্ধে নামার তাড়া নেই। যদুবীর শাম্বও তাই রমণীকুলের মনোরঞ্জনে ব্যস্ত। হঠাৎ এই ব্যস্ততার কারণে রোষানলে পড়ল নারদ মুনির। এই গানবাজনার ঋষি কৃষ্ণের কাছে গিয়ে জানাল রূপবান শাম্বের টার্গেট পিতার ষোলহাজার গোপিনী! খেলা জমে উঠল। কৃষ্ণ ভুলবুঝে অভিশাপ দিল শান্বকে। পিতার অভিশাপে পুত্র শাম্ব রাজরোগ কুষ্ঠতে আক্রান্ত হল। রূপবান শাম্বের রূপ রইল না। শাম্ব এবার বের হল নিজের সিদ্ধির সন্ধানে। সেই সিদ্ধি মিলবে আরোগ্যে। শাম্ব পাবে কী আরোগ্যে? অভিশপ্ত শাম্বের শাপমোচনের আখ্যান "শাম্ব"। এই উপন্যাসে ছোট ছোট কথায় কালকূট যে দর্শনকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন তা হল নিয়তিকে কেউ এড়াতে পারেনি। পারবেও না। কিন্তু মানুষ তার ভবিতব্যকে মেনেই নিরন্তর তাকে বদলাবার চেষ্টা করতে পারে। কারণ অমোঘকে গ্রহণ করেই তাকে পাল্টে দেবার অভিযাত্রী শাম্বর ন্যায় সবাইকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছেন কালকূট। তিনিই লিখেছেন, " মানুষ মাত্রেই ভুল। আর ভুল মাত্রেই তার জন্য দিতে হয় মূল্য। " "শাম্ব" খুব সুখপাঠ্য উপন্যাস। পুরাণ কতটা অমনোযোগিতা আর স্থূলমন মন নিয়ে পাঠ করি আমরা তারই নিদর্শন শাম্ব নামের এতো চমৎকার একটি চরিত্র সম্পর্কে সম্পূর্ণ বিস্মরণ হয়ে যাওয়া।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"শাম্ব" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: