১ম প্রকাশ, ২০২৪
শালিক বালিকার প্রেম
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | শালিক বালিকার প্রেম |
| Author | সেলিনা রহমান শেলী |
| Publisher | অনুজ প্রকাশন |
| Edition | ১ম প্রকাশ, ২০২৪ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 144 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.33 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
13 Ratings and 13 Reviews
পাঠকদের মন্তব্য
১৩টি
Suzana , Nov 13, 2025
"▪️ বইয়ের নামঃ শালিক বালিকার প্রেম ▪️ লেখকঃ সেলিনা রহমান শেলী ▪️ মুদ্রিত মূল্যঃ ৩৬০ টাকা ▪️ প্রথম প্রকাশঃ বইমেলা ২০২৪ ▪️ প্রকাশনীঃ অনুজ প্রকাশন ▪️ পৃষ্ঠা সংখ্যাঃ ১৪৪ ▪প্রচ্ছদঃ ৫/১০ ▪️রেটিংঃ ৯.৫/১০ 〰️ উৎসর্গঃ “পৃথিবীর সকল বালিকা মনের কইন্যাদের” 💠 “কি নাম তোমার?” স্যারের কথাটি শুনে ক্লাসে আসা নতুন শ্যামলা মেয়েটি জড়োসড়ো হয়ে উঠে দাঁড়ালো ! তার নাম শালিক ! নামটি শুনে ক্লাসের সবাই অবাক হয়েছে নাকি তার কন্ঠ শুনে ? শালিক মেয়েটি একটু অদ্ভুত ছিলো, চুপচাপ ! অন্য মেয়েদের মতো না ! তাই ছেলেরা তাকে নিয়ে একটু বেশি আগ্রহ দেখাতো ! একদিন রাস্তায় সে বাদল নামের একটি ছেলেকে ডাক দিয়ে বলে এই ঠিকানাটা সে চিনে কি না ! সে বাদলের নাম জানে শুনে বাদল খুশি হয়ে গেলো আর দেখলো সেই ঠিকানা বাদলের বাসার ! বাদলরা থাকে নিচতলায় আর দোতলায় থাকে ফয়েজ সাহেব ! শালিক সেখানেই যাবে ! 💠 সেদিনের পর আবার ও শালিকের সাথে বাদলের দেখা হয় এক মেলাতে ! সেদিন কিভাবে জানি শালিকের পা কেটে গিয়েছিলো তারপর আবার ও বাদল তাকে সাহায্য করে ! তাকে বলে কোনো বান্ধবী নিয়ে বের হতে রাস্তা ঘাটে তবে শালিকার পছন্দ না কাউকে কষ্ট দেওয়া আর তাছাড়া সে বিপদে পড়লে কিভাবে জানি বাদল হাজির হয়ে যায় ! 💠 বাদলের জন্মদিন উপলক্ষে তারা একটি রেস্টুরেন্টে যায় লাঞ্চ করতে ! এ যেমন মেঘ চাইতে বৃষ্টি তার কাছে ! লাঞ্চ শেষে তারা কফির জন্য অপেক্ষা করতে সে রেস্টুরেন্টে বাদলদের দোতলার সেই ফয়েজ সাহেব সেখানে উপস্থিত হয় ! তাকে দেখে শালিক তড়িঘড়ি করে সেখানে থেকে বেরিয়ে আসে ! তবে ফয়েজ সাহেবকে দেখে শালিক এরকম করলো কেন ? 💠 বাদল কথায় কথায় জানতে পারে শালিকের বাবা-মা নেই ! একদিন রাস্তার মোড়ে দেখে শালিক দাঁড়িয়ে আছে শাড়ি পড়ে ! তবে বাদল তার কাছে যাওয়ার আগে তার সামনে একটি প্রাইভেট কার এসে থামল আর গাড়ির ভেতর থেকে কেউ একজন দরজা খুলে দিলো ! শালিক নিঃশব্দে গাড়িটিতে উঠে বসলো ! তবে বাদল এমন দৃশ্য দেখে অবাক হয়ে দাঁড়িয়ে ছিলো কেন ? 💠 আমি এই বইটি পড়তে বসেছি রাত ৩টায় ! আমার মনে হচ্ছিলো একসময় যে কেন এতো রাতে এটা আমি পড়তে বসলাম ? আমি এরপরের কয়েকটি পার্ট পড়ে এতো কান্না করেছি যা বলার বাহিরে ! আমার যেমন কিছু সময়ের জন্য কান্না থামছিলোই না ! শুধু মনে হচ্ছিলো মানুষের জীবন এমনও হয় ? এতো নিকৃষ্ট মানুষ আমাদের আসে পাশে থাকে, তাদের সাথে আমরা বসবাস করি ! কি অদ্ভুত ! এই পার্টগুলো ব্যাখ্যা করার মতো শক্তি আমার নেই ! 💠 শালিকের মা মারা যাওয়ার পর সে আশ্রয় নেয় তার এক ম্যাডামের বাড়ি, তবে তার ভাগ্য টা কি রকম অদ্ভুত ! সেখানে ও সে বেশিদিন টিকতে পারেনি, অথচ কেন ? 💠 শালিক একদিন এক লোকের জীবন বাঁচায় ! সেদিন সেই লোক তাকে তার ঠিকানা দিয়ে যায় যাতে যে কোনো বিপদে সে তার কাছে যেতে পারে ! শালিকের এরপরের আশ্রয় হয় সেই লোকের বাড়ি ! সেখানে উঠার কিছুদিন পর সেই লোকের মা সেখানে আসে, আর মহিলা শালিককে ভীষণ পছন্দ ও আদর, স্নেহ করে ! তিনি প্রায় সময় দুঃখ করে তার বড় ছেলের জন্য, যে খুব অল্প বয়সে মারা গিয়েছে ! তিনি বলে সেই জন্য সম্ভবত মহান সৃষ্টিকর্তা তাকে কখনো ক্ষমা করবে না ! সেই মহিলার সাথে আরেকজন মহিলা সবসময় থাকে যার নাম কোহিনূর ! সেই কোহিনূর একদিন শালিককে জিজ্ঞেস করে তার মায়ের কথা এবং হুবহু তার মায়ের সাথে মিলে যায় ! তবে কথা হচ্ছে সেই মহিলা কিভাবে তার মাকে চিনে ? এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে ? বলেছিলাম না মানুষের জীবন অনেক অদ্ভুত হয় ? ঠিক তেমনি শালিকের জীবন অদ্ভুত ছিলো ! সে যার কাছে এবার আশ্রয় নিয়েছিলো সেই লোক ও তার স্বার্থ দেখেছে শুধুমাত্র আর কিছু ই না ! আসলে আমাদের আশেপাশে তাকালে বোঝা যায়, মানুষ নিজের স্বার্থ ছাড়া এক পা ও নড়ে না ! 💠 প্রথমত আমি ফয়েজ সাহেব কে ভালো ভেবেছিলাম তবে তিনি তার মানসিক ভারসাম্যহীন ছেলের সাথে শালিকের বিয়ে দিতে চেয়েছেন ! তাও জোরপূর্বক ভাবে ! এখন সেখান থেকে শালিক কিভাবে বেরিয়ে আসে, এবং বাদলের সাথে তার শেষ পর্যন্ত কি হয়েছিলো সবই গোলকধাঁধার মতো ! 🔖 বইটিতে খুব সুন্দর ফুটিয়ে তোলানো হয়েছে যে মেয়ে মানুষের মাথার উপর বাবার ছায়া না থাকলে রোদ কতোটা তীব্র থাকে, তাছাড়া একটি মেয়ের জীবনের এতো বড় বড় সংগ্রাম সে একা কিভাবে লড়ে এতদূর এগিয়েছে সব থাকছে বইটিতে ! 🔰 পছন্দের একটি লাইনঃ ❝পৃথিবীতে সকল মেয়েই প্রিয়জনের উপর রাগ করার অসীম ক্ষমতা নিয়ে পৃথিবীতে আসে❞"
880****450 , Feb 16, 2024
"শালিক বালিকার প্রেম বইটি কিনে পড়লাম। একটানে পড়ে শেষ করার মত একটি বই। এক বাক্য বলব অসাধারণ। লেখিকা সম্পর্কে একটা কথাই বলব, সেলিনা রহমান শেলী বাংলা সাহিত্য তার অবস্থান খুব অল্প সময়ের মধ্যে পাকা করে ফেলবেন এবিষয়ে আমার কোন দ্বিমত নেই। লেখিকার জন্য শুভকামনা।"
Maisha Jannat , Feb 16, 2024
"বইটি পড়ে আমার অনেক ভালো লেগেছে । বইয়ের প্রত্যেকটি লাইন আমাকে মুগ্ধ করেছে।"
Max , Feb 16, 2024
"এবার আর বইমেলাতে যেতে পারলাম না। তাই প্রগতির শরণাপন্ন হতে হল। খুব ভাল লেগেছে বইটি পড়ে। লেখিকার জন্য অনেক শুভ কামনা।"
তিন্নি , Feb 16, 2024
"excellent writing skill"
Rifat Hossain , Feb 15, 2024
"boi ta onek shundor chilo😍😍😍😍"
880****616 , Feb 15, 2024
"শালিক বালিকার প্রেম উপন্যাসের প্রতিটি চরিত্র পাঠক মনে জায়গা করে নেবে বলে আমার বিশ্বাস। পারিবারিক কাহিনি সমৃদ্ধ একটি উপন্যাস শালিক বালিকার প্রেম । সবাইকে উপন্যাসটি পড়ার আমন্ত্রণ রইল।"
Shuvo Jit , Feb 15, 2024
"প্রাঞ্জল ভাষার এক অনন্য সৃষ্টি। যতেক চাহিয়াছি তাহার চাইতে কিছুমাত্র অধিক পাইয়াছি বলিয়া বোধ করি।"
880****476 , Feb 15, 2024
"শালিক বালিকার প্রেম উপন্যাস এর প্রতিটি চরিত্র আমার অনেক ভালো লেগেছে। কাহিনি সমৃদ্ধ উপন্যাস শালিক বালিকার প্রেম। যা সকলের ভালো লাগবে বলে মনে করি।"
880****577 , Feb 15, 2024
"শালিক বালিকার প্রেম উপন্যাসটি আমার অনেক ভালো লেগেছে।লেখিকার জন্য অনেক অনেক শুভকামনা রইল।"
fin****com , Feb 11, 2024
"এটি একটি সম্পূর্ণ মার্জিত উপন্যাস। মানুষের মনে যে বহুমাত্রিক অবচেতনের ছায়া, ঘটনা পরম্পরায় বাস্তবিক রুপ নেয়, তার একটি স্পষ্ট রেখা লেখিকার কলমে এ উপন্যাসে ধরা পড়েছে। চরিত্র গুলোর বৈশিষ্টের বৈচিত্রতা এবং একক সত্তার স্বতন্ত্রতা আমার কাছে খুবি ভাললেগেছে। কিছু প্রশ্ন পাঠকের মনে নিশ্চয় দাগ কাটবে । কেন্দ্রীয় চরিত্র শালিক, উপন্যাস শেষে পাঠক মনে একটি বিশেষ স্থান দখল করবে এ কথা আমি দৃঢ় ভাবেই বলতে পারি।"
mak****com , Feb 9, 2024
"শালিক বালিকার প্রেম সত্যিই অসাধারণ একটা উপন্যাস। যারা পড়ে ফেলেছেন তারাই শুধু বলতে পারবেন। তাছাড়া শেলী আপুর প্রতিটা বই প্রতিটা উপন্যাস অত্যন্ত সময়োপযোগী উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন বিধায় ভালো লাগার শীর্ষে থাকে সবসময়। সর্বোপরী শুভকামনা নিরন্তর প্রিয় লেখিকার জন্য"
nil****com , Feb 8, 2024
"it's a great book for motivation to our Life.....we can learn from the book how to lead the life...I think it's a perfect book for everyone...."
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"শালিক বালিকার প্রেম" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: