হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
সালাত জান্নাতের একটি মাধ্যম - حضرة مولانا مفتي محمد علي صاحب (হজরত মাওলানা মুফতী মুহাম্মাদ আলী সাহেব) এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম সংস্করণ, ২০২৩

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

সালাত জান্নাতের একটি মাধ্যম

6 Ratings | 6 Reviews
TK. 115 TK. 200 -43% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা বান্দাদের উপরে সালাতকে ফরজ করেছেন। সালাত হচ্ছে জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। মানব সৃষ্টির প্রধান উদ্দেশ্যই ছিল রব্বের ইবাদাত করা।...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা বান্দাদের উপরে সালাতকে ফরজ করেছেন। সালাত হচ্ছে জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। মানব সৃষ্টির প্রধান উদ্দেশ্যই ছিল রব্বের ইবাদাত করা। রব্বের গোলামি করা। কো
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title সালাত জান্নাতের একটি মাধ্যম
Author حضرة مولانا مفتي محمد علي صاحب (হজরত মাওলানা মুফতী মুহাম্মাদ আলী সাহেব)
Publisher মাকতাবাতুন নূর
Edition ১ম সংস্করণ, ২০২৩
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 96
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 0.22 Kg
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

5.00

6 Ratings and 6 Reviews

★★★★★
6
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৬টি
Rashedul islam

Rashedul islam , Oct 15, 2025

★ ★ ★ ★ ★

"রিভিউ - ৫ বই: সালাত জান্নাতের একটি মাধ্যম ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন হলো সালাত ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الَّذِي تَفُوتُهُ صَلاَةُ الْعَصْرِ كَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ ‏"‏‏. ‘আবদুল্লাহ্‌ ইবনু ‘উমর (রাঃ) থেকে বর্ণিতঃ আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যদি কোন ব্যক্তির ‘আসরের সালাত ছুটে যায়, তাহলে যেন তার পরিবার-পরিজন ও মাল-সম্পদ সব কিছুই ধ্বংস হয়ে গেল। আবূ ‘আবদুল্লাহ্‌ (ইমাম বুখারী (রহঃ) বলেন, (আরবী পরিভাষায়) (আরবী) বাক্যটি ব্যবেহার করা হয় যখন কেউ কাউকে হত্যা করে অথবা মাল-সম্পদ ছিনিয়ে নেয়। সহিহ বুখারী, হাদিস নং ৫৫২ হাদিসের মান: সহিহ হাদিস সব জ্ঞান এক বইয়ে নেই, কিন্তু প্রতিটা বইতেই কিছু না কিছু আলো আছে, এই বইয়ে নামাজ সম্পর্কে বলা হয়েছে জা পডলে একজন ইমানদার মুসলমানের নামাজ না পডায় অন্তর কেপে উঠবে বিশেষ করে বুখারীর ৫৫২ নম্বর হাদিস পডলে এটা পডার পর আমি নামাজ কাজা না করার চেষ্টা করি কাজা হলেও আদায় করার চেষ্টা করি in shaa allah প্রকাশনায়: Maktabatun Nur - মাকতাবাতুন নূর Review ~ Řãshëďuļ îsľâm ( Me§§age বার্তা )"

Siraajam Binte Kamal

Siraajam Binte Kamal , Oct 14, 2025

★ ★ ★ ★ ★

"সালাত বা নামাজ ইমানের পর ইসলামের দ্বিতীয় স্তম্ভ। “কিয়ামতের দিনে বান্দার প্রথম হিসাব হবে সালাত থেকে। যদি তা সঠিক হয়, তবে তার সকল আমল সঠিক হবে।” — তিরমিজি: ৪১৩ সালাতের গুরুত্ব নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই। কারণ আমরা প্রত্যেকেই জানি এটি ফরজ ইবাদাত। পাঁচ ওয়াক্ত ফরজ সালাত ছাড়াও অন্যান্য আরও অনেক নফল সালাত রয়েছে, যেগুলো অনেক ফজীলতপূর্ণ। এই বইটিতে সালাত ফরজ হওয়ার প্রেক্ষাপট, নবীজির (স্বল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আদায়কৃত সালাতের বিবরণ, সালাতের গুরুত্ব, যোহরের সুন্নত সালাতের গুরুত্ব, জুমার সালাতের গুরুত্ব ও ফজীলত, কারো স্বামী/স্ত্রী যদি সালাত আদায় না করে এক্ষেত্রে করণীয়, এছাড়া উল্লেখযোগ্য কিছু নফল সালাতের গুরুত্ব ও ফজীলত উল্লেখ করা হয়েছে। ৯৬ পৃষ্ঠার ছোট্ট একটা বই। ১৬-১৭ টি পাঠ। এক বসাতেই পড়ে ফেলার মতো। বাড়তি কোনো আলোচনা নেই। সালাতের গুরুত্ব ও ফজীলত নিয়ে বিশেষ রিমাইন্ডারমূলক বই বলা যায় এটি। যাদের মধ্যে সালাত নিয়ে গড়িমসি আছে বা সালাতের ফজীলতসহ কিছু উপদেশমূলক কথা জানতে চান, তারা বইটি পড়তে পারেন। আশা করি ভালো লাগবে৷ বইটিতে প্রয়োজনীয় রেফারেন্স ও টীকা সংযুক্ত করা হয়েছে। যারা সালাত নিয়ে ছোট কোনো বই খুঁজেন, এটি সংগ্রহ করতে পারেন।"

880****784

880****784 , Oct 11, 2025

★ ★ ★ ★ ★

"🌿📘রিভিউ নং : ১৭🌿 📖 বই: সালাত — জান্নাতের একটি মাধ্যমে ✍️ লেখক : হজরত মাওলানা মুফতী মুহাম্মাদ আলী সাহেব প্রকাশনা: Maktabatun Nur - Maktabatun Nur - মাকতাবাতুন নূর 🌸আমার পাঠ অনুভূতি: বইটি পড়ে নামাজ সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি অনেকটা বদলে গেছে। সহজ ভাষায় সালাতের মাহাত্ম্য এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে যে, পাঠ শেষে নামাজের প্রতি এক গভীর ভালোবাসা তৈরি হয়। 📖মূল বিষয়বস্তু: বইটিতে কুরআন ও হাদীসের আলোকে নামাজের গুরুত্ব, ফজিলত, আত্মিক প্রভাব এবং জান্নাতের পথে এর ভূমিকা তুলে ধরা হয়েছে। প্রতিটি অধ্যায় ধীরে ধীরে পাঠককে সালাতের সৌন্দর্যে ডুবিয়ে দেয়। 🌸কোন পাঠকের জন্য উপযোগী: যারা নামাজে গাফেল, অথবা নামাজের মাহাত্ম্য সম্পর্কে গভীরভাবে জানতে চান—তাদের জন্য এটি আদর্শ বই। শিশু থেকে শুরু করে বয়স্ক—সবাই উপকৃত হবেন। 🌸পরামর্শ ও মন্তব্য: বইটির শিক্ষাগুলো যদি হৃদয়ে ধারণ করা যায়, তাহলে নামাজ আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে ইনশাআল্লাহ। আমি সবার মাঝে বইটি ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিচ্ছি। ✍️ AyeSha ছবি : সংগ্রহিত"

Ruponti Shahrin

Ruponti Shahrin , Oct 9, 2025

★ ★ ★ ★ ★

"সালাত মূলভাব: সালাত বলতে আমরা নামাজকেই বুঝে থাকি। আর এই বইটি নামাজের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে রচিত। লেখক কুরআন-হাদিসের আলোকে দেখিয়েছেন, সালাত শুধু একটি ফরজ ইবাদত নয়, বরং আল্লাহর সঙ্গে আত্মিক সংযোগের মাধ্যম। সালাতের গুরুত্ব অন্বেষণ করতে ছোট কলেবরের বইটি বেশ গোছানো। পর্যালোচনা: সালাতের ব্যাপারে বাজারে অনেক বই রয়েছে। কিন্তু সকল স্তরের পাঠকের ক্রমসীমা ও বোধগম্যতার নাগালে বই খুঁজলে এই বইটি বেশ কাজে দেবে। সহজ ভাষা, হৃদয়স্পর্শী বিশ্লেষণ ও বাস্তব জীবনের প্রভাব বইটিকে অনন্য করেছে। এতে নামাজ অবহেলার ক্ষতি ও সালাতের পরিবর্তনশীল শক্তি সুন্দরভাবে ফুটে উঠেছে। পাঠকের মনে সালাতের প্রতি ভালোবাসা ও দৃঢ়তা জাগিয়ে তোলে এটি। সময় মতো সালাত আদায় করতে আগ্রহী করবে। কার জন্য উপযোগী: সকল স্তরের ও সাধারণ মুসলমান যারা নামাজের তাৎপর্য গভীরভাবে বুঝতে চান, যারা সালাত আদায়ের জন্য তাগিদ চান, তাদের জন্য এটি এক আধ্যাত্মিক অনুপ্রেরণার বই।"

ays****com

ays****com , Oct 8, 2025

★ ★ ★ ★ ★

"📌 রিভিউ নং : ০৩ 📖 বই: সালাত — জান্নাতের একটি মাধ্যমে ✍️ লেখক : হজরত মাওলানা মুফতী মুহাম্মাদ আলী সাহেব 🍂প্রকাশনী :Maktabatun Nur - মাকতাবাতুন নূর 🍂 রিভিউ : আয়েশা আমার পাঠ অনুভূতি: বইটি পড়ে নামাজ সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি অনেকটা বদলে গেছে। সহজ ভাষায় সালাতের মাহাত্ম্য এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে যে, পাঠ শেষে নামাজের প্রতি এক গভীর ভালোবাসা তৈরি হয়। মূল বিষয়বস্তু: বইটিতে কুরআন ও হাদীসের আলোকে নামাজের গুরুত্ব, ফজিলত, আত্মিক প্রভাব এবং জান্নাতের পথে এর ভূমিকা তুলে ধরা হয়েছে। প্রতিটি অধ্যায় ধীরে ধীরে পাঠককে সালাতের সৌন্দর্যে ডুবিয়ে দেয়। কোন পাঠকের জন্য উপযোগী: যারা নামাজে গাফেল, অথবা নামাজের মাহাত্ম্য সম্পর্কে গভীরভাবে জানতে চান—তাদের জন্য এটি আদর্শ বই। শিশু থেকে শুরু করে বয়স্ক—সবাই উপকৃত হবেন। পরামর্শ ও মন্তব্য: বইটির শিক্ষাগুলো যদি হৃদয়ে ধারণ করা যায়, তাহলে নামাজ আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে ইনশাআল্লাহ। আমি সবার মাঝে বইটি ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিচ্ছি।"

Asphiya Khan

Asphiya Khan , Oct 3, 2025

★ ★ ★ ★ ★

"সালাত—এটি শুধু একটি ইবাদত নয়, এটি মুমিনের হৃদয়ের জীবন্ত শ্বাস, আল্লাহর সাথে বন্ধনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। এই বইটি সেই হৃদয়স্পর্শী সত্যটিকে জীবন্ত করে তুলেছে। প্রতি পৃষ্ঠায় পাঠককে মনে করিয়ে দেয়, জান্নাতের পথ সালাতের মধ্য দিয়ে খুলে যায়, আর আমাদের প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে পৌঁছানোর একটি সুযোগ। “সালাত জান্নাতের একটি মাধ্যম” বইটি সেই চিরসত্য কথাগুলোকে হৃদয়গ্রাহী ভঙ্গিতে সামনে এনেছে। বইটি পড়তে পড়তে পাঠক বুঝতে পারবেন—সালাত শুধু ফরজ আদায়ের নাম নয়, বরং এটি আল্লাহর সাথে সরাসরি কথোপকথনের এক অপূর্ব সুযোগ। প্রতিটি সিজদায় লুকিয়ে আছে প্রশান্তি, প্রতিটি তাকবীরে আছে জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার ডাক। বইটিতে সালাতের গুরুত্বকে কেবল নিয়ম বা দায়িত্ব হিসেবে দেখানো হয়নি। বরং দেখানো হয়েছে—প্রতিটি তাকবীর, প্রতিটি রুকু, প্রতিটি সিজদা আল্লাহর নৈকট্যের এক সুবর্ণ ধাপ। যারা সালাতকে ছোট করে দেখে, তাদের জন্য বইটি এক হৃদয় বিদারক সতর্কবার্তা। আর যারা অন্তরে খুঁজছে শান্তি ও দিকনির্দেশ, তাদের জন্য এটি এক জীবন্ত দাওয়াত।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"সালাত জান্নাতের একটি মাধ্যম" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
সালাত জান্নাতের একটি মাধ্যম পাতা: 1 / 1
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।