১ম প্রকাশ, ২০২৬
শাহাবৃদ্ধির বাতিঘর
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
How Psychology Works
ডিকে পাবলিশিং
খুব পড়ি বুঝে পড়ি
মাওলানা সাফওয়ান হাবীব রাইয়ান
পরীক্ষার সাতসতেরো
মাসুম আবদুল্লাহ
প্রিয় তলেবে এলেম তোমাকে বলছি
হাফেজা মার্জিয়া উম্মে হাবীবা
তুহফাতুল মুতাআল্লিম শরহু তা’লিমুল মুতাআল্লিম - আরবি-বাংলা
আল্লামা শায়খ বুরহান উদ্দীন আযযারনূজী র.
এসো খত্বে রুক‘আ শিখি
মাওলানা মাসুদুর রহমান
বইটির বিস্তারিত দেখুন
| Title | শাহাবৃদ্ধির বাতিঘর |
| Author | মোহাম্মদ শাহজামান শুভ |
| Publisher | উচ্ছ্বাস প্রকাশনী |
| Edition | ১ম প্রকাশ, ২০২৬ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 112 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | আত্মউন্নয়ন ও মোটিভেশন |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
7 Ratings and 7 Reviews
পাঠকদের মন্তব্য
৭টিabul kalam , Aug 21, 2026
""বই পড়ুন প্রিয়জনকে বই উপহার দিন" কুমিল্লার তিতাস উপজেলার শাহাবৃদ্ধি গ্রামের কৃতি সন্তান আদর্শ শিক্ষক বিশিষ্ট লেখক মোহাম্মদ শাহজামান শুভ মাস্টার সাহেব উনার নিজের লেখা *শাহাবৃদ্ধির বাতিঘর* বইটি উপহার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত বইটি হাতে পেয়ে এই বইয়ের লেখক মোহাম্মদ শাহজামান শুভ মাস্টার সাহেব কে অনেক অনেক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি । শাহাবৃদ্ধি আব্দুল কাদের ভূঁইয়া মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় যার নামে প্রতিষ্ঠিত সেই আব্দুল কাদের ভূঁইয়া বাদশাহ মাস্টার এর মৃত্যুর ৪৬ বছর পরেও বাদশাহ মাস্টার এর জীবনী নিয়ে স্মৃতিচারণে স্মরণীয় বরণীয় হিসাবে বিশিষ্ট লেখক মোহাম্মদ শাহজামান শুভ মাস্টার সাহেব "শাহাবৃদ্ধির বাতিঘর" নামের এমন একটি সুন্দর বই লিখে প্রকাশ করেছেন সত্যিই অত্যন্ত প্রশংসনীয় গর্বের বিষয় যা চিরকাল স্মরণীয় বরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ্। একজন লেখকের জন্য এই অভিনন্দন সালাম পাওয়া সত্যিই অত্যন্ত প্রশংসনীয় গর্বের বিষয়। আমি ব্যক্তিগতভাবে মনে প্রাণে বিশ্বাস করি বর্তমান ডিজিটাল প্রযুক্তির যুগে আমি সহ তরুণ প্রজন্মের কাছে এই বইটি একটি মডেল হিসেবে কাজ করবে যা শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহী করে গড়ে তুলবে।এই বইটি অনলাইনে ক্রয় করতে চাইলে এই উচ্ছ্বাস প্রকাশনী মোবাইল ফোন নম্বর 01712503526 এই ফোন নম্বরে যোগাযোগ করবেন🌹💓 অথবা আপনারা প্রগতি ডট কমে পেয়ে যাবেন।"
Md Delwar , Aug 10, 2026
"উনি স্বচ্ছল পরিবারের সন্তান তাই সেবা করতে পারতেন। উনি খুবই সহজ সরল এবং ভাল মানুষ।"
Salauddin Ahamed Babu , Aug 7, 2026
"শিক্ষা গুরুদের সম্মান জানা"
Romin Naz , Aug 5, 2026
"He is Great man. Best of luck"
Masud Iqbal Parvez , Jul 28, 2026
"Excellent Historical Educational Book"
Habibur Rahman , Jul 5, 2026
"Historical Nice book.I read it. Thanks"
Alamin Nehal , Jun 30, 2026
"শাহাবৃদ্ধির বাতিঘর : একজন শিক্ষকের জীবন থেকে একটি জনপদের ইতিহাসের পুনরাবিষ্কার আব্দুল কাদের ভূঁইয়া—যিনি সমগ্র এলাকায় “বাদশাহ মাস্টার” নামে সুপরিচিত—তাঁর জীবনকে কেন্দ্র করে রচিত এই গ্রন্থটি পাঠককে শুধু একজন শিক্ষকের কর্মজীবনের সঙ্গে পরিচয় করিয়ে দেয় না; বরং বিংশ শতাব্দীর গ্রামীণ বাংলার শিক্ষা, সমাজ, সংস্কৃতি, নেতৃত্ব, পারিবারিক মূল্যবোধ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের একটি জীবন্ত চিত্রও তুলে ধরে। ফলে বইটি একাধারে জীবনী, সামাজিক ইতিহাস এবং সাংস্কৃতিক দলিল হিসেবে বিবেচিত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশের হাজার হাজার শিক্ষক তাঁদের জীবন নিঃশব্দে শিক্ষার আলো ছড়িয়ে কাটিয়ে দিয়েছেন। তাঁদের অধিকাংশের নাম কোনো জাতীয় ইতিহাসে স্থান পায়নি। অথচ একটি সমাজের নৈতিক ভিত নির্মাণে তাঁদের অবদান অনস্বীকার্য। লেখক সেই নীরব নায়কদের একজনকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ গ্রন্থ রচনা করেছেন। এর মাধ্যমে তিনি কেবল একজন ব্যক্তিকে স্মরণ করেননি; বরং পুরো শিক্ষকসমাজের প্রতি এক ধরনের সাহিত্যিক শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। আব্দুল কাদের ভূঁইয়ার চরিত্র নির্মাণে লেখক অতিনাটকীয়তার আশ্রয় নেননি। বরং ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে তাঁর ব্যক্তিত্বকে ধীরে ধীরে নির্মাণ করেছেন। একজন শিক্ষক হিসেবে তাঁর কঠোরতা, আবার একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম মমত্ববোধ—এই দুই বিপরীত বৈশিষ্ট্যকে লেখক অত্যন্ত স্বাভাবিকভাবে উপস্থাপন করেছেন। ফলে চরিত্রটি কৃত্রিম নয়, বাস্তব এবং বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এখানেই “শাহাবৃদ্ধির বাতিঘর” প্রচলিত জীবনীগ্রন্থের সীমা অতিক্রম করেছে। এটি কেবল ‘কে ছিলেন’—এই প্রশ্নের উত্তর দেয় না; বরং ‘কীভাবে তিনি এমন মানুষ হয়ে উঠলেন’—তারও বিশ্লেষণ করে। এই বিশ্লেষণধর্মী প্রবণতা গ্রন্থটিকে গবেষণামূলক মর্যাদা দিয়েছে। গ্রন্থটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো এর শিক্ষাদর্শন। বাদশাহ মাস্টারের মুখে উচ্চারিত “The More You Read, The More You Learn”—এই ছোট্ট বাক্যটি পুরো বইয়ের এক ধরনের প্রতীক হয়ে উঠেছে। এটি কেবল একটি উদ্ধৃতি নয়; বরং তাঁর জীবনদর্শনের সারাংশ। লেখক দক্ষতার সঙ্গে দেখিয়েছেন, কীভাবে এই বিশ্বাস তাঁর শিক্ষকতা, সমাজসেবা এবং ব্যক্তিজীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে। শ্রেণিকক্ষের বাইরে একজন শিক্ষকের ভূমিকা কী হতে পারে—এই প্রশ্নেরও উত্তর দেয় বইটি। বিদ্যালয় শেষে দুর্বল শিক্ষার্থীদের আলাদা করে পড়ানো, অভিভাবকদের বাড়ি বাড়ি গিয়ে সন্তানদের স্কুলে পাঠাতে উদ্বুদ্ধ করা, দরিদ্র ছাত্রদের পাশে দাঁড়ানো—এসব ঘটনার মধ্য দিয়ে শিক্ষা যে কেবল পাঠ্যবইয়ের বিষয় নয়, বরং সামাজিক দায়বদ্ধতার অংশ, তা লেখক অত্যন্ত সফলভাবে তুলে ধরেছেন। গ্রন্থে বাদশাহ মাস্টারের সহধর্মিণী রিজিয়া বেগমের অবদানও যথাযথ গুরুত্ব পেয়েছে। আমাদের সমাজে বহু নারী নীরবে শিক্ষাবিস্তার ও সমাজগঠনে ভূমিকা রেখেছেন, অথচ ইতিহাসে তাঁদের নাম অনুল্লেখিত থেকে গেছে। লেখক রিজিয়া বেগমকে কেবল একজন গৃহিণী হিসেবে নয়, বরং একজন শিক্ষাসেবী, সহযাত্রী এবং আলোকপ্রদীপ হিসেবে উপস্থাপন করেছেন। এর ফলে বইটির মানবিক গভীরতা আরও বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—“শাহাবৃদ্ধির বাতিঘর” শেষ পর্যন্ত একটি মূল্যবোধের বই। আব্দুল কাদের ভূঁইয়া—বাদশাহ মাস্টারের জীবন সেই আলোরই এক স্থায়ী প্রতীক।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"শাহাবৃদ্ধির বাতিঘর" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: