হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
সাদা প্রাইভেট - ইশতিয়াক আহমেদ এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০১৯

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

সাদা প্রাইভেট

56 Ratings | 30 Reviews
TK. 172 TK. 200 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

‘সাদা প্রাইভেট’ ফ্ল্যাপের কথাঃ আমার প্রথম বই এক শিল্পীর কাছে গিয়েছিল প্রচ্ছদের জন্য। তিনি প্রচ্ছদ করতে গিয়ে গল্পগুলো পড়ে ভীষণ মুগ্ধ হয়েছিলেন । খোজ করেছিল...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

‘সাদা প্রাইভেট’ ফ্ল্যাপের কথাঃ আমার প্রথম বই এক শিল্পীর কাছে গিয়েছিল প্রচ্ছদের জন্য। তিনি প্রচ্ছদ করতে গিয়ে গল্পগুলো পড়ে ভীষণ মুগ্ধ হয়েছিলেন । খোজ করেছিলেন আমার । আমার জানা ছিল
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title সাদা প্রাইভেট
Author ইশতিয়াক আহমেদ
Publisher অনিন্দ্য প্রকাশ
Edition ১ম প্রকাশ, ২০১৯
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.25 Kg
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.25

56 Ratings and 30 Reviews

★★★★★
22
★★★★☆
29
★★★☆☆
3
★★☆☆☆
1
★☆☆☆☆
1

পাঠকদের মন্তব্য

৩০টি
JOBAIR AL MAHMUD

JOBAIR AL MAHMUD , Aug 25, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"very good writing.writer should write big novel."

Mijba Ahmed

Mijba Ahmed , Aug 4, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"খুবই তারাতাড়ি পেলাম ধন্যবাদ প্রগতি কে"

tawfima

tawfima , May 18, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"good"

শাহ্ ফখরুল ইসলাম আলোক

শাহ্ ফখরুল ইসলাম আলোক , Apr 3, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বজলুর রহমান অফিস থেকে গাড়ী পাবেন, পুরো পরিবারটিই গাড়ীর আনন্দে বিভোর। কিন্তু কাঙ্খিত গাড়ীটি আর বরাদ্দ হয় না। লেখক আপাত দৃষ্টিতে তুচ্ছ ঘটনাপ্রবাহ দিয়ে সাজিয়ে তুলেছেন বইটি। মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েনের গল্প পাঠক প্রিয়তা পাক, শুভকামনা রইলো।"

MD REDUAN FERDOUS ONONNO

MD REDUAN FERDOUS ONONNO , Apr 25, 2020

★ ★ ★ ★ ★

"প্রগতি বুক রিভিউ প্রতিযোগিতা দেখা গেলো, একটা মানুষ তার জীবনের কোনো একটা সময় গাড়ির মালিক হতে চায়। আরেকটা মানুষ চায় গাড়ির ড্রাইভার হতে। এই চাওয়ার সাথে মিলে যাওয়া যে চাওয়া তারই যোগফল মানব জীবন। বজলুর রাহমান তার অফিসে যখন প্রোমশন পেয়ে জি.এম. হলেন তখন অন্য সবার মত তাকেও একটা গাড়ি দেয়ার কথা। কিন্তু তিনি যথাসময়ে সে গাড়ি পেলেন না। গাড়ি না পেলেও তিনি আগে থেকেই একজন ড্রাইভারকে তিনি আনিয়েছিলেন। সে সেলিম।এছাড়াও যে দুটি চরিত্র উপন্যাসটিতে স্থান পেয়েছে তারা হলেন বজলুর রহমানের স্ত্রী হামিদা পারভীন এবং মেয়ে নীরা। এদের সবার জীবনই বন্দি হয়ে যায় এই গাড়ির চক্রে। সবাই এই গাড়ি নিয়েই চিন্তা করে দিন রাত।কিন্তু সবার আকাঙ্খিত এই স্বপ্নের সাদা প্রাইভেট কি শেষ পর্যন্ত আসবে? তাদের স্বপ্নগুলো কি পূর্ণ হবে? হামিদা পারভীনের সরলতা আর নীরা ও শফিকের ভালোবাসা উপন্যাসটিকে দিয়েছে অন্য এক মাত্রা। বইটি পড়ে অন্যরকম এক ভালোলাগা-ভালোবাসা কাজ করবে আপনার মাঝে। মেলাতে চাইবেন নিজের জীবনকে গল্পের সাথে। আর যখন তা মিলে যাবে তখনই আপনি ভালোবেসে ফেলবেন চরিত্রগুলোকে। বইটি আপনাকে শেষ পর্যন্ত পড়তে হবে। কারণ শেষ হবার আগেও আপনি চিন্তা করতে পারবেন না কি হতে চলেছে। তাই চাইলে বইটি পড়ে পেতে পারেন অন্যরকম এক অনুভূতি।"

Ajwad Bari

Ajwad Bari , Mar 12, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"a ordinary story yet an extraordinary book . the story was portrayed really well . Very nice and fresh writing . Recommended to everyone who is looking for a refreshing book"

Imran Inu

Imran Inu , Jan 25, 2020

★ ★ ★ ★ ★

""সাদা প্রাইভেট" -ইশতিয়াক অাহমেদ হরহামেশা মিলিয়ে যাওয়া সাদাকালো কিছু ঘটনাকেই মলাট অাকারে বেঁধে দেওয়া হয়েছে "সাদা প্রাইভেটে"। ইশতিয়াক ফুয়েলে চালিত সাদা প্রাইভেট।লোকাল ট্যাক্সিক্যাব ভেবে ভয়ে না উঠার কোন কারন নেই।অন্তত অামার জন্য ছিল না।পরিচয়টা যদিও একটু দেরিতে ঘটেছে।লেখকের "শিল্পি স্টুডিও"-তে।এরপর কিছুটা ব্যাকফুটে এসে "অাদর্শলিপি" পড়ে যাত্রা করলাম "সিনেমা হলের গলি"র দিকে।যে গলিপথে হেঁটেছে আমার মত অনেক ইশতিয়াকপ্রেমী।এরপর পথিমধ্যে গল্প শোনার বাহানায় যাত্রাটা অব্যাহত রেখেছি।যার ধারাবাহিকতা অামাকে পৌছে দিয়েছে "সাদা প্রাইভেট" অবধি। সাদা প্রাইভেটে করে শেষ পর্যন্ত পৌঁছাতে কোন ক্লান্তিজট স্পর্শ করেনি আমাকে।অনেকটা এক চুমুকেই অ্যালোভেরা শরবত পান করার মত।একটা অাপকামিং মুহূর্ত যেভাবে বর্তমানকে সুখ দিয়ে চিত্রায়িত করেছে ঠিক সেভাবেই ছুয়ে দিয়েছে অস্বস্তিকে, গল্পটা তারই চিত্রায়ন।গল্পের ছলে লেখক শিখিয়েছেন ভালোলাগা নিয়ে বাঁচতে এবং বাঁচাতে।কখনো কখনো মৃদু টোকা দিয়ে গেছেন বাস্তবের চাদড় জড়ানো মানবতায়।প্রাইভেট জার্নিটা যে শুধু মলিন বাস্তবতার মধ্য দিয়ে কেটেছে তা কিন্তু নয়, কিছু শুকনো হাঁসিও এই সংক্ষিপ্ত লেখনীতে জায়গা করে নিয়েছে।হালকা একটা বিষয়ের উপর অপ্রয়োজনীয় গল্পটা অপ্রয়োজনে পড়ে ফেলাটা হয়তো বিফলে যায়নি।পরিচিত গল্পে একটা নতুন, অচেনা অনুভূতির সাথেই যেন অারো একবার সাক্ষাৎ ঘটল "সাদা প্রাইভেটে।"

Arman Hossian

Arman Hossian , Dec 21, 2019

★ ★ ★ ★ ★

"'আমার কোনো ইচ্ছে নেই'- এমন কথাটা খুব সম্ভবত পৃথিবীর কোনো মানুষের পক্ষে বলাই অসম্ভব। বইটা শেষ করে মাথায় একটা শব্দ এসেছিল, 'আর্জি!'। শব্দটা বজলুর রহমানের পরিবারকে সম্পর্কের মতো করেই আকড়ে ধরেছিল। পাশাপাশি সাব-ক্যারেক্টার হিসাবে, শফিকের জীবনে দেখানো হয়েছে বিসিএস নামক সোনার হরিণ কীভাবে মানুষকে রোবোট বানিয়ে দেয়! খুব করে বলতেই হয়, এই গল্পেও শফিক আর নীরার অদ্ভুত এক প্রেম চলেছে। প্রেমের বর্ণনার মাঝে মাঝে ফিলোসোফিও এসেছে। অবশ্যই শফিকের এসব বয়ানের জন্যই বজলুর সাহেবের মেয়ে নীরাও প্রেমের জলে ডুব খায়। প্রেমটা সিরিয়াস ছিল, বিয়ে অবধিই। বিসিএসের আগেই বিয়ে, ভাবা যায়? লেখক সেটাই ভাবতে বাধ্য করেছেন। নতুন শহরে ড্রাইভার হওয়ার স্বপ্ন নিয়ে আসা সত্ত্বেও, কোনো এক দৈব কারণে তাকে ড্রাইভিং বাদে অন্যান্য কাজেই অভ্যস্ত হতে হয়েছে প্রায়শই। আচ্ছা কী এমন কারণ ছিল? একদিন এমডি স্যার সরাসরি কেবিনে ডেকে বজলুর রহমানকে বিস্তারিত কিছু বলেন। সামান্য কথাতেও জীবনে বিপদ বাড়ানো যায়। চোখে স্বপ্ন, স্বপ্নেও স্বপ্ন। কর্পোরেট লেভেলে কাজ করা মানুষটা সারাটা জীবন ডেডিকেশন দিয়ে কাজ করে, মাঝেমধ্যে প্রোমোশন পায়। বজলুর রহমানের খুব তীব্র স্বপ্ন জেঁকে বসে সেই প্রোমোশনের 'সাদা প্রাইভেট' শব্দে। বাবাদের হাজার সমস্যা বুকে,চোখে রেখেও মুখে হাসি নিয়ে চলতে হয়। কেন? এই শ্রেণির লোকজনদের কি স্বপ্ন দেখা খুব অপরাধ? -- শুরু থেকে বর্ণনাটা বেশ ভালো লেগেছে। কিছু জায়গায় খুব অদ্ভুত কিছু ঘটনাও আনা হয়েছে, যা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। শেষের দিকে এসে, ভালো লাগাটা বেশিদূর আগাতে পারেনি। ঘটনায় তাড়াহুড়ো হয়েছে এবং পড়তে গেলেই পাঠকের মনে আসবে, 'আচ্ছা, ধুম করে এখানে কীভাবে এলো?'। তবে, এন্ডিং নিয়ে যা ধারণা করেছিলাম, তাই হয়েছে। ওহ! আরেকটা ব্যাপার, কিছু যুক্তি তিনি হুমায়ূন সাহেবের কথা থেকেও ব্যবহার করেছেন। আমার মতে, আরেকটু স্বকীয়তা আনা যেতো। ঘটনায় শুধু বাসা,ওরা,রাস্তা,অফিস আর কিছু নেই। কেন নেই? আকাঙ্ক্ষা থেকে গেল! তবে, এন্ডিং কিন্তু সম্পূর্ণ-ই হয়েছে।"

Sanjida Meher Sanju

Sanjida Meher Sanju , Nov 28, 2019

★ ★ ★ ★ ★

"বই বৃত্তান্ত : বই:সাদা প্রাইভেট। লিখা:ইশতিয়াক আহমেদ। প্রচ্ছদ :ধ্রুব এষ। মূল্য:২০০টাকা। প্রকাশনী :অনিন্দ্য প্রকাশ। মূল বক্তব্য : বজলুর রহমানের ড্রাইভারের নাম সেলিম। যার স্বপ্ন ড্রাইভার হওয়া।সাদা প্রাইভেট এর ড্রাইভার হবে সে, সব সময় গাড়ির স্টিয়ারিং ধরে থাকবে। তাই সে যখন ড্রাইভিং শিখে সাদা প্রাইভেট এর ড্রাইভার হবার জন্য শহরে আসার প্রস্তুতি নিচ্ছিলো সে সময় ই বজলুর সাহেব তার গাড়ির ড্রাইভার করে নিয়ে আসে।কথায় আছে না!''যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম কামায়''এমন অবস্থা।গাড়ির ড্রাইভার আছে কিন্তু গাড়ি নেই।বজলুর রহমান সাহেব যে অফিসে জব করে সে অফিস থেকে তাকে গাড়ি দিবেন।তার মত যত উচ্চপদস্থ কর্মচারী আছে সবাইর ই গাড়ি আছে। তাকেও গাড়ি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন অফিসের বস।সে সেলিমের ইচ্ছে পূরণের জন্য একটি সাদা প্রাইভেট এর কথা বলে দিয়েছেন তাকে দেবার জন্য।সারা বাড়িময় যেনো এক উৎসব মুখর পরিবেশ সবার জন্য।সত্যি ই সবার জন্য সুখের ছিলো বাড়িতে গাড়ি আসাটা?? আর সব চেয়ে বড় কথা হলো, তাকে কি সত্যি ই গাড়ি দিয়েছিলো??নাকি তার গাড়ি চড়ার স্বপ্ন, আর সেলিমের সাদা প্রাইভেট এর ড্রাইভার হবার স্বপ্ন শুধু স্বপ্ন ই থেকে যাবে??কি হবে??খুব জানতে ইচ্ছে করছে না??ইচ্ছে করছে না পুরো বইটা একেবারে পড়ে ফেলতে শুধু কি গাড়ি?? প্রেম কি ছিলো না কারো জীবনে??সবটা খুব জানতে ইচ্ছে হলে একটাই কাজ করতে হবে।হুম বলছি কি কাজ, অনিন্দ্য প্রকাশনী থেকে বইটা কিনে ফেলতে হবে।আর পড়ে সুন্দর করে রিভিউ লিখতে হবে এবং অন্যকে পড়তে আগ্রহী করতে হবে। পাঠ প্রতিক্রিয়া : আমার খুব পছন্দের একজন লেখক হলো হূমায়ন আহমেদ স্যার।এই গল্পটা যখন শুরু করেছি তখন থেকে হূমায়ন আহমেদ স্যারের লিখার গন্ধ পাচ্ছিলাম। তবে পুরোটা না মাঝে মাঝে খাপছাড়া খাপছাড়া লেগেছে কিছু বিষয়। আবার কিছু কিছু কথা মনে গেথে থাকার মত।যেমন প্রথমেই একটা কথা বলেছে "সমালোচনা এমন এক বাহন যা মানুষকে মহাপুরুষ অবধি পৌঁছে দিতে পারে।সত্যি একটি কথা বলেছেন ইশতিয়াক আহমেদ।যারা বেশী কথা বলে আমার মত তাদের জন্য এই কথাটি একেবারেই ঠিক,"প্রেমের প্রস্তাব দিয়ে রিপ্লায় না পেলেও থাকা যাত,কিন্তু সাধারণ প্রশ্ন করে জবাব না পেলে থাকা যায় না,অস্বস্তি লাগে"।আর বাস্তবতার সাথে সংগতি রেখে এই কথাটি বলাই যায়,"দুনিয়াটা আসলে মশার কয়েলের মত গোল।ঘোরে আর পোড়ে।"আর সব শেষ যে কথাটি কানে বার বার বাজার মত তা হলো",আগ্রহ এমন এক জিনিস সেটাকে নিজের সীমার চেয়ে বেশী গুরুত্ব দিলে তা মানুষকে সস্তা বানিয়ে ফেলে"।আমরা প্রতিনিয়তই এর ফল ভোগ করি নানা ভাবেই।তাই বলবো সব মিলিয়ে বইটা পড়ে কিছু কিছু অনেক কিছুই শিখেছি এবং বেশ আনন্দ নিয়েই বইটি শেষ করেছি।"

Md.rofiqul Islam

Md.rofiqul Islam , Nov 26, 2019

★ ★ ★ ★ ★

"বইয়ের নামঃ সাদা প্রাইভেট লেখকঃ ইশতিয়াক আহমেদ প্রচ্ছদ মূল্যঃ ২০০ টাকা ছাড়কৃত মূল্য: ১৫৬ টাকা সত্যি বলতে খুবই অসাধারন বই। মানুষ তার এই জীবনে অনেক কিছু চায় আর এই চাওয়া থেকেই তৈরি হয় বিভিন্ন গল্পের। মানুষের চাওয়া যেমন অসীম,গল্পও অসীম। বইটিতে আমরা পড়লে দেখতে পাবো যে একটা মানুষ তার জীবনের কোনো একটা সময় গাড়ির মালিক হতে চায়। আরেকটা মানুষ চায়,গাড়ির ড্রাইভার হতে। এই চাওয়ার সাথে মিলে যাওয়া যে চাওয়া,এই গল্পের সাথে মিলে যাওয়া যে গল্প তারই যোগফল মানবজীবন। সবশেষে একটি কথাই বলতে চাই যে লেখকের লেখার দক্ষতা আপনাদের অনেক মুগ্ধ করবে। সবাই আশা করি বইটি পড়বেন।"

Shakib Shahriar

Shakib Shahriar , Oct 22, 2019

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"মানুষ আশা আর স্বপ্ন নিয়েই সারাজীবন বেঁচে থাকে। তেমনই এক চরিত্র হলেন বজলুর সাহেব। তাঁর অনেক বড় স্বপ্ন, একটা প্রাইভেট কার বাড়িতে আসবে তাঁর। সাদা প্রাইভেট কার হবে সেটা। অফিসে প্রমোশন পেয়ে তিনি জিএম হয়েছেন। এবার একটা গাড়ি পাবেন তিনি। তাঁর এমডি সাহেব বলেছেন। কিন্তু গাড়িটা আসতে দেরি হচ্ছে কেন? গাড়ি পাওয়ার আগেই তিনি গ্রামের বাড়ি থেকে পরিচিত এক ছেলেকে ড্রাইভার করে এনেছেন। সে একদিন ড্রাইভিং সিটে বসবে, আর তিনি পেছনের সিটে। কবে আসবে সেদিন? একদিন গাড়িটা আসে। কিন্তু কি ঘটে তখন? জানতে হলে বইটি পড়ুন। চমৎকার এক উপন্যাস সাদা প্রাইভেট।"

Sabbir

Sabbir , Oct 10, 2019

★ ★ ★ ★ ★

"সামনেই বিয়েবাড়ি! ভীষণ রকমের জোরে বাজছে গান সাউন্ড বক্সে। কে তাকাতে যায় ওদিকে! কে খেয়াল করতে যায় ওই গানের দিকে! হোক না বিয়ে! তাতেও বা আমার কি! এর চাইতে ভালো 'সাদা প্রাইভেট'-এ করে কিছুক্ষন ঘুরে আসি দূরে কোথাও! 💕💕 বর্তমান সময়ের জনপ্রিয় লেখক এর মধ্যে ইশতিয়াক আহমেদ একজন। তার লেখা অসাধারণ। এর পূর্বে তিনি অনেক বই লিখেছেন। তার মধ্যে ল্যান্ডফোন অন্যতম। উপন্যাস হিসেবে তিনি ভাল লিখেন। ➖➖➖ বইঃ সাদা প্রাইভেট লেখকঃ ইশতিয়াক আহমেদ"

Rezaul Karim

Rezaul Karim , Sep 29, 2019

★ ★ ★ ★ ★

"বইয়ের ব্যাপারে আলােচনা করতে গেলে অবশ্য প্রচ্ছদকে দোষ দেয়াটা গৌণ। তবে মুখ্য বিষয় অর্থাৎ গল্পটাই ভালাে লাগেনি। ৯৪ পৃষ্ঠার ছােটখাটো বইটার শুরুর দিকে একটা ভালাে কাহিনীর আভাস পাওয়া যাচ্ছিল। কিছুদূর এগােতেই ন্যাতানাে মুড়ির মতাে মিইয়ে গেলাে সবকিছু। চালচুলােহীন যুবককে অদ্ভুত কোন এক কাজে নিয়ােগ দিয়ে রাখা; বাড়ির বড় মেয়ে, তার আরেক চালচুলােহীন প্রেমিক, জনৈক বৃদ্ধ বাবা, বােকাসােকা গৃহিণী মা, বইয়ের শেষে এসে আবেগে ভাসানাে হাহাকার- হুমায়ূনীয় ধারার এই গল্পগুলাে শুধু হুমায়ূন আহমেদের কলমেই মানাতাে!"

Surojit Karmaker

Surojit Karmaker , May 14, 2019

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"খুবই ভালো একটা বই ইশতিয়াক ভাই। আপনার লেখা এই বইটাই প্রথম পড়লাম। বেশ ভালো লাগলো বাকিগুলোও পরে ফেলবো আশা করি।"

মোঃ ফয়জুল কবির পলাশ

মোঃ ফয়জুল কবির পলাশ , May 10, 2019

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ একটা ভালোলাগা কাজ করেছে বইটা পড়ার পুরো সময়টা জুড়ে। অসাধারণ একটা বই।"

Abror anmoy

Abror anmoy , Apr 5, 2019

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"খুবই নিখুঁতভাবে একটি সহজ সরল জীবন ও আমাদের সমাজের চিরায়িত ঘটনার বহিঃপ্রকাশ গল্পের মাধ্যমে লেখক হিসেবে ইশতিয়াক আহমেদ তুলে ধরেছেন। খুবই সুন্দর লেখা। আমি মুগ্ধ।"

Majumder Ahmed Sayeed

Majumder Ahmed Sayeed , Mar 28, 2019

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"A obvious good read."

Abdullah Al Muhit

Abdullah Al Muhit , Mar 14, 2019

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ছোট ছোট ঘটনা একসাথে। আকর্ষণ থেকে যায়।"

imran nazib

imran nazib , Mar 6, 2019

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"really this is a nice one👍👍👍"

Tanvir Rahman

Tanvir Rahman , Mar 5, 2019

★ ★ ★ ★ ★

"অর্থ আর সময়ের অপচয়"

mahmuda sultana

mahmuda sultana , Mar 4, 2019

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Good but some inconsistency here. Keep trying to more better. Best wishes... :)"

Musa Ibrahim

Musa Ibrahim , Mar 2, 2019

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ভালো লাগলো।"

Md. Akib anwar

Md. Akib anwar , Feb 25, 2019

★ ★ ★ ★ ★

"খুব খারাপ লাগছে পড়ে। বিশেষ করে লাস্টের দিকে। সব কিছু মিলেয়ে ভাল ছিল"

Moshiur Rahman

Moshiur Rahman , Feb 25, 2019

★ ★ ★ ★ ★

"onek valo ekta boi"

Ashraf Mahmud

Ashraf Mahmud , Feb 15, 2019

★ ★ ★ ★ ★

"সহসাই প্রাইভেটে বসলে বাইরের দুনিয়াটা ভেতরকার মতো স্বচ্ছল মনে হয়।ক্ষনিকের জন্যে মাথায় ঠেকে পৃথিবীটা অনেক চাকচিক্যময়। কিন্তু Isteaque Ahmed ভাইয়ের #সাদা_প্রাইভেট এ খানিক ঢুকলেই বোঝা যায়,, আমাদের চারপাশের নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত পর্যন্ত এতোটুকু ফারাকে মানুষ যা চায় এবং যা পায় তা এখনই পাওয়া উচিত। চাওয়া পাওয়ার হিসেব কষতে যেয়ে বড্ড দেরী হয়ে যায়। 😥 ধন্যবাদ ভাইয়া..স্বপ্ন-ইচ্ছা আর বাস্তবতা সব এক করে দেওয়ার জন্য। 😘😘"

সাব্বির লিজন

সাব্বির লিজন , Feb 10, 2019

★ ★ ★ ★ ★

"খুব ভালো লিখেন আপনি ভাইজান।খুব ভালো।খুব মানে খুব।মুগ্ধতা নিয়ে পড়লাম সাদা প্রাইভেট"

Sofik

Sofik , Feb 10, 2019

★ ★ ★ ★ ★

"অনিন্দ্যতে গিয়ে লেখকের অটোগ্রাফ ছাড়া বই কিনলাম।মন খারাপ হলোও বইটা পড়েই ভাল হয়ে গেল মন। ভালোবাসা যায় এই বইকে 3"

Santo

Santo , Feb 10, 2019

★ ★ ★ ★ ★

"সাদা প্রাইভেটের প্রেমে পড়ে গেলাম। যশোর থেকে বলছি"

Ataur Shusmoy

Ataur Shusmoy , Feb 10, 2019

★ ★ ★ ★ ★

"Aare isteaque bhai!! Khub valo lagche joto tuku porchi.. Puruta pore fb te review dibo.."

RaktimAllo

RaktimAllo , Feb 10, 2019

★ ★ ★ ★ ★

"ভালো না লাগার কারণ খুজলাম।১টা কারন ও পাইনি। নির্দিধায় অসাধারণ। প্রেমে পড়ে গেলাম লেখকের...btw আমি ভাই রক্তিম।যে কপিরদোকানের সামনে থেকে খুজে অটোগ্রাফ নিছে। ভালো লাগল ভাই"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"সাদা প্রাইভেট" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
সাদা প্রাইভেট পাতা: 1 / 12
পাতা 2
সাদা প্রাইভেট পাতা: 2 / 12
পাতা 3
সাদা প্রাইভেট পাতা: 3 / 12
পাতা 4
সাদা প্রাইভেট পাতা: 4 / 12
পাতা 5
সাদা প্রাইভেট পাতা: 5 / 12
পাতা 6
সাদা প্রাইভেট পাতা: 6 / 12
পাতা 7
সাদা প্রাইভেট পাতা: 7 / 12
পাতা 8
সাদা প্রাইভেট পাতা: 8 / 12
পাতা 9
সাদা প্রাইভেট পাতা: 9 / 12
পাতা 10
সাদা প্রাইভেট পাতা: 10 / 12
পাতা 11
সাদা প্রাইভেট পাতা: 11 / 12
পাতা 12
সাদা প্রাইভেট পাতা: 12 / 12
পাতা / 12
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।