১ম প্রকাশ, ২০২১
রূপন্তী এক্সপ্রেস
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | রূপন্তী এক্সপ্রেস |
| Author | আশরাফুল ইসলাম (চিত্রশিল্পী) |
| Publisher | পরিবার পাবলিকেশন্স |
| Edition | ১ম প্রকাশ, ২০২১ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 79 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.28 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
6 Ratings and 6 Reviews
পাঠকদের মন্তব্য
৬টিMd Naimul Islam 201-29-1636 , May 12, 2021
"বইয়ের নাম: রূপন্তী এক্সপ্রেস বইয়ের ধরণ: উপন্যাস লেখক: আশরাফুল ইসলাম প্রকাশনী: পরিবার পাবলিকেশন্স প্রকাশকাল: বইমেলা ২০২১ _____________ ভয়ঙ্কর রকমের সুন্দর একটা ৭৯ পৃষ্ঠার বই, ভয়ঙ্কর বলছি এই কারণে যে বইটার রন্ধ্রে রন্ধ্রে রহস্য বিরাজমান। কী নেই বইটার মধ্যে আছে রহস্য, প্রেম, ভৌতিকতা, সায়েন্স ফিকশন, কঠিন বাস্তবতা। একটা অংশ পড়ার পরে যখন ভাববেন পরের অংশ এমন হতে পারে ঠিক তখনই আপনাকে অবাক করে দিয়ে রহস্য অন্য দিকে মোড় নেবে। লৌকিকতা এবং বিজ্ঞান যে এত সুন্দর ভাবে পাশাপাশি চলতে পারে। বাইটা একবার পড়া শুরু করলে না শেষ করে উঠতে পারবেন না। রহস্য বাদ দিয়ে কিছু ঘটনা উল্লেখ করা হলো যাতে পড়ার সময় রহস্যের উত্তেজনা অনুভব করতে পারেন। চলেন একটু ভেতরে ডুব দেওয়া যাক। _______________ অনেক গুলো শিরনামে বিভক্ত হলেও মূল গল্প একটাই।গল্পটা শুরু হয় ভ্রমণ পিপাসু শ্রাবণ চৌধুরী কে নিয়ে। আসলে শ্রাবণ, চৌধুরী বংশের কেও না। সে হলো শামসের আলী তালুকদারের ছেলে। শামসের আলী হলো একজন মাদক ব্যবসায়ী ও খুনী। আজিজ চৌধুরী নামের এক জনের সাথে তার একটা শেয়ারে ব্যাবসা ছিল তাকে খুন করার পরে চৌধুরী গ্রুপের নাম ধরে রাখতে ছেলের নাম রাখেন শ্রাবণ চৌধুরী। এর পর শ্রাবণের সাথে ঘটে যায় ছোট বড় ঘটনা মা বাবার মৃত্যু। এর পর একদিন এক রেল স্টেশনে পরিচয় হয় চারুকলার শিক্ষার্থী শারমিন এর সাথে। তার পর ক্যাম্পাসে দেখা হওয়া, চায়ে চুমুক দেওয়া প্রণয় শেষে বিয়ের সিদ্ধান্ত। ঠিক হলো বিয়ে হবে রেজিস্ট্রার আফিসে বাসর হবে চলন্ত ট্রেনের একটা বগিতে। ফুল কিনতে গিয়ে শ্রাবণ চৌধুরীর সাথে দেখা হয় রুপন্তীর । আদ্রিতা জাহান রুপন্তী। বিবাহবহির্ভূত জন্ম যার নিষিদ্ধ ভাবে, পেটে থাকা অবস্থায় বাবা সম্পর্ক শেষ করে চলে যায় জন্মের পর মা তাকে ফেলে রাখে ডাস্টবিনে, অবশ্য মা চেয়েছিলো সে অন্য কোন দম্পতির কাছে ভালভাবে বড় হোক। পরবর্তীতে অন্য দম্পতির কাছে বড় হওয়া বাড়ির ড্রাইভারের সংস্পর্শে এসে সিগারেট ও গাঁজার নেশায় জড়িয়ে পড়ে। এই মেয়েটা ভবিষ্যত বলতে পারে। ফুলের দোকানে শ্রবণকে সে বলেছিল শারমিন আজ আসবে না আসলে সেটাই হয়েছিল। এমন অনেক ভবিষ্যতবাণী সে করে। মাঝরাতে হঠাৎ শ্রবণ চৌধুরী তার কামরায় রুপন্তী কে আবিষ্কার করে সে তাকে একটা লাল মলাটের ডাইরী দেয় সেখানে তার প্রথম সত্তার সাথে দেখা হওয়া প্যারালাল ইউনিভার্স, গোরস্থান খুড়ে দ্বিতীয় সত্তার আবিষ্কার আরো ঘটনার বর্ণনা থাকে। ট্রেনের দরজায় দাড়িয়ে রূপন্তী শেষবারের মতো পিছু ফিরে তাকালো। কামরার যাত্রীদের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিলো। তারপর শোনা গেল একটা আর্তচিৎকার। সবাই হতভম্ব হয়ে গেল। এই মেয়েটা এরকম একটা পাগলামি করে বসবে কেউ কল্পনাও করতে পারেনি। সে ট্রেন থেকে লাফ দিয়েছে। ডায়রীতে লেখা তার শেষ ইচ্ছা ছিল তার নামে একটা ট্রেনের নাম করা হোক। রেল কর্তৃপক্ষ তার ইচ্ছার মূল্য দিয়ে ভৈরব এক্সপ্রেস এর নাম পরিবর্তন করে রাখে রূপন্তী এক্সপ্রেস। _______________ বিয়ের আগে শারমিনের কাছে পোট্রেট আঁকার জন্য শ্রবণ ৫০০০ টাকা পেত সে জন্য বিয়ের পর স্টাম্পে লিখিত নেয়, হয় সে পোট্রেট এঁকে দেবে নাহয় সারাজীবন চায়ের বিল দেবে এমন অনেক মিষ্টি ঘটনা আছে। _______________ ১৪ নাং পৃষ্ঠার দ্বিতীয় প্যারায় একটা লাইন ছিল "বহুদিন পর আমি সেই ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে আছি।" শ্রাবণের সাথে ফুলের সম্পৃক্ততা ছিলনা আর সে তার জীবনে একবারই ফুলের দোকানে গিয়েছিল। "বহুদিন পর সেই আমি ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে আছি।" লাইনটা কি এমন হতে পারতো? হতে পারে এটা প্রিন্ট মিস্টেক বা আমার বোঝার ভূল। ------------------------- শ্রবণ চৌধুরীর প্রথম জীবনের প্রেম মিলি, ফুল নিয়ে ভয়, চা ওয়ালার জীবন কাহিনী, কর্নপাড়া গ্রম, সুন্দর বন, শেফালীর রেলে কাটা পড়া, রিতাকে খুনের পরিকল্পনা, বাইপাস রোডে খাবার ডেলিভারি করতে গিয়ে পঁচা মাংশের গন্ধ, রুপন্তীর আসল মার আগমন, রোড এক্সিডেন্ট, দুই সত্তার বাক্যালাপ সহ আরও অনেক লোমহর্ষক ঘটনা আছে বইয়ে। বার বার মনে হচ্ছিল বইটি যদি আরো বড় হতো বা দ্বিতীয় খন্ড থাকতো। লেখকের পরবর্তী বইয়ের অপেক্ষায় রইলাম। নিঃসন্দেহে "রূপন্তী এক্সপ্রেস" বইটি কিনতে পারেন। আমি নতুন পাঠক, ভূল ট্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন । #রূপন্তী_এক্সপ্রেস Ashraful Islam"
Maliha Tabassum , May 1, 2021
"ছোটবেলা থেকেই রহস্যপোন্যাসের প্রতি দুর্বার আকর্ষণ অনুভব করতাম। প্রিয় চিত্রশিল্পী,উদীয়মান চলচ্চিত্র নির্মাতা আশরাফুল ভাইয়ের শিল্প গুণে বুঁদ ছিলাম আগেই, আবার লেখক হিসেবেও তিনি দারুণ। রূপন্তী এক্সপ্রেসের শুরুতেই দেখা মেলে প্রেমিকার অপেক্ষায় স্টেশনে প্রতীক্ষমাণ শ্রাবণ চৌধুরীর। এক ফুলের দোকানে বিড়িখোর এক মেয়ের ভবিষ্যৎবাণীতে বিভ্রান্ত শ্রাবণ ট্রেনের ভেতর দেখা পায় সেই একই অপরিচিতার। আর তার রেখে যাওয়া লাল মলাটের এক ডায়েরিতে রূপন্তী নামের মেয়েটির জীবনের গল্প যেন অর্থহীন ক্যালিগ্রাফির বুনটে ঠাসা সাদা পৃষ্ঠা মনে হচ্ছিল। ডায়েরির পাতা যত এগোতে থাকে - নারী পুরুষের জীবনের অন্ধকার ইতিবৃত্ত,অশ্রুত নিষিদ্ধ পাপ আজন্ম বয়ে চলা এক নারী,মায়ের ভালবাস- ঘাসের উপর খোলস বদলানো গোখরা সাপের মত রূপন্তীর জীবনের অন্তরালের রহস্য খোলস বদলাতে থাকে। রূপন্তী এক্সপ্রেসের রহস্য কী,আর এই অলিখিত রহস্যের জট কীভাবেই বা খোলে তা জানতে পড়তে হবে বইটি।"
Mishu Arefin , Apr 24, 2021
"ট্রেনের দরজায় দাড়িয়ে রূপন্তী শেষবারের মতো পিছু ফিরে তাকালো। কামরার যাত্রীদের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিলো। তারপর শোনা গেল একটা আর্তচিৎকার। সবাই হতভম্ব হয়ে গেল। এই মেয়েটা এরকম একটা পাগলামি করে বসবে কেউ কল্পনাও করতে পারেনি। সে ট্রেন থেকে লাফ দিয়েছে। নিকষ কালো অন্ধকার চিরে ট্রেন ছুঁটে চলছে। একটা সময় ট্রেন গন্তব্যে পৌঁছাবে। রূপন্তী নামের যে মেয়েটা দ্বিতীয় সারির আসনে বসে ছিলো, শুধু তার গন্তব্য বদলে গেছে। সে যাত্রা শুরু করেছে একটা অচেনা গন্তব্যে। --------------------------- ভরপুর রহস্যে ভরা আশরাফুল ইসলাম এর উপন্যাস 'রূপন্তী এক্সপ্রেস'। প্রকাশনী: পরিবার পাবলিকেশন্স। প্রকাশকাল: বইমেলা ২০২১।"
Maruf , Apr 14, 2021
"অসাধারণ একটি উপন্যাস। কিছু খাবারের স্বাদ যেমন জিভে লেগে থাকে বইটাও ঠিক তেমন। রহস্য, প্রেম, জীবনের বাস্তবতা! কি নেই বইটাতে!? পড়তে শুরু করলে শেষ না করে উঠতে মন চাইবেনা। আপনারা নির্দিধায় বইটা কিনতে পারেন, ইনশাআল্লাহ টাকার অপচয় হবেনা৷"
Tanjina Afrose Keya , Apr 11, 2021
"রূপন্তী এক্সপ্রেস..... আমার পড়া অন্যতম সুন্দর বই। বেশ একটা হুমায়ূন আহমদ হুমায়ূন আহমেদ গন্ধ। কিন্তু গল্প বলার ধরন আলাদা রকমের। অনেক গুলো গল্প। আবার সব মিলিয়ে একটাই। এই উপন্যাসের নায়ক শ্রাবন চৌধুরি। আমার তো মনেহয় আমি শারমিন। আর শ্রাবন চৌধুরী আমার প্রেমিক। বইয়ের শুরুটাই কি সুন্দর!!! আর রূপন্তী! তার লাল মলাটের ডায়েরি। তার দ্বিতীয় স্বত্ত্বার জন্ম। সব কিছুই সুন্দর করে গুছিয়ে লেখা। শিল্পী রং তুলির আচড় দিয়ে যেভাবে ক্যানভাসে ফুটিয়ে তোলেন জীবন,এখানে লেখকও তার কল্পনাশক্তি দিয়ে তার লেখার ভেতরে একটা আস্ত জীবন তুলে ধরেছেন। পড়তে পড়তে মনেহয় যেনো চোখের সামনেই দেখছি।"
Shahin , Apr 2, 2021
"এই জরাগ্রস্ত পৃথিবীর সীমাহীন অপ্রাপ্তি,দুঃখ কষ্টের ভীড়ে কিছুটা সময় রহস্যের মায়াজালে কাটুক। মন্দ কী?? আশরাফুল ইসলাম একজন উদীয়মান লেখক, চিত্রশিল্পী এবং চলচ্চিত্র নির্মাতা। রুপন্তী এক্সপ্রেস আশরাফুল ইসলামের রহস্যোপন্যাস। আমাদের ট্রেন হুইসেল দিয়েছে। এখনই ছেড়ে দিবে। শারমিন ওয়াশরুমে গেছে, আসার নাম নেই। আমি শারমিনকে খুঁজতে বের হলাম। একটা অদ্ভুত কান্ড লক্ষ করলাম। টিকিট কাউন্টারের পেছনে একটা ছোট্ট ঘর। ঘরে অনেকগুলো বস্তা সাজিয়ে রাখা। গুদামঘর হবে হয়তো। সেই ঘরে শারমিন একা দাঁড়িয়ে সিগারেট টানছে। সিগারেটের ধোঁয়া ছাড়ার সময় সে ঠোঁট সরু করে কি যেন একটা করছে। ধোঁয়াগুলো বৃত্তাকার আকৃতি নিয়ে ঘুরতে ঘুরতে শূন্য মিলিয়ে যাচ্ছে। দেখার মতো দৃশ্য। অনেক দিনের অনুশীলন ছাড়া এরকম ব্যাপার আয়ত্ত্বে আনা যায় না। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে মুগ্ধ চোখে শারমিনের বিড়ি খাওয়া দেখছি। পৃথিবীতে মুগ্ধ হওয়ার মতো এরকম কত কিছুই না আছে! এরকম রহস্য, রোমাঞ্চকর অনুভূতিতে ভরপুর বইটি। বইটি আপনি পড়া শুরু করলে শেষ না করা পর্যন্ত বইয়ের পাতা থেকে চোখ সরাতে পারবেন না।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"রূপন্তী এক্সপ্রেস" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: