১ম প্রকাশ, ২০২১
রিল্যাক্স অ্যান্ড হ্যাপি
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | রিল্যাক্স অ্যান্ড হ্যাপি |
| Author | শেখ মুহাম্মদ আল গাযালি-আল মিশরী |
| Publisher | গার্ডিয়ান পাবলিকেশনস |
| Edition | ১ম প্রকাশ, ২০২১ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 184 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.4 Kg |
| Translator | সাদিকুর রহমান খান |
| ISBN | 9789849512721 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
14 Ratings and 7 Reviews
পাঠকদের মন্তব্য
৭টি
880****106 , Jun 23, 2026
"বইটির কিছু পৃষ্ঠা পড়েছি যতটুকু পড়েছি সেটুকু থেকে বলব ইনশাহ আল্লাহ পাঠকের জীবন পরিবর্তন করবে🩵"
Mizanur Rahman , Aug 7, 2025
"Amazing book."
1i , Feb 22, 2025
"শুকরিয়া লিল্লাহ্,"
Md Tofazzal Hossain , May 21, 2023
"একুশ শতকের আধুনিক পৃথিবী তার সমস্ত ভোগবিলাস নিয়ে ঝাঁপিয়ে পড়েছে মানুষের ওপর। আরেকটু বেশি ভোগের আশায়, বেশি পাওয়ার আশায় মানুষ পাগলের মত ছুটে বেড়াচ্ছে দিগবিদিক। কিন্তু সুখ নামের যে মিথ্যে আলেয়ার পেছনে রেসের গোড়ার মতো ছুটে চলেছি, তার কি আদৌ কোন বাস্তবতা আছে? জীবনের যে রেস নিয়ে চিন্তায় রাতে ঘুম হয় না, সেই রেসের আদৌ কি কোন প্রয়োজন ছিল? এই বইটি এসেছে আপনাকে ঘোড়দৌড় প্রতিযোগিতা থেকে সরিয়ে দিতে। আপনাকে অদরকারি প্রতিযোগিতার পেরেশানি থেকে মুক্তি দিয়ে প্রকৃত সুখের মঞ্জিলে পৌঁছে দিতে। বইটা পড়ার সময় চমৎকার শব্দচয়ন, সাজানো-গোছানো বাক্য আর ভাষায় মধ্যে কেমন জানি একটা মোলায়েম ভাব হৃদয় স্পর্শ করেছিল। বইটা খুবই জীবন ঘনিষ্ঠ আলোচনা নিয়ে এসেছে। বইটা পড়ে জানতে পারবেন আমাদের নবী কেন সব শ্রেণীর মানুষের কাছে প্রিয় ছিলেন। কি সেই রহস্য! অস্থির এই সময়ে নিজের জীবনে স্বস্তির পরশ বোলাতে আপনি প্রস্তুত তো?"
Marzia Tabassum , Oct 29, 2022
"Modern capitalist society has adopted an oppressive rhetoric as its motto—Survival the Fittest; Only the fittest survive. And the main ingredients of this qualification are - abundance of money, power, glory and fame. So humanity today is blind in the race to be more qualified than others in the struggle for survival. People today are chasing abundance and fame. The more he gets, the more anxious he becomes. Ethics has no place in this race, no sense of life-emotion-feeling is valued. This is a robotic world! A race that begins on a mad horse at dawn, Even in deep whales shows no sign of stopping; Just running and running! In return, a body drenched in sweat cannot even provide him with the logistics of satisfaction. In this way, the golden chapter of life is cut by the account of not being found. Then the despair of old age came upon him. In such a mechanized and suffocating environment, self-soothing has become a rare commodity today. The book 'Relax and Happy' has been released to give a little relief to people in these troubled times. I hope that this book will help in some way to stop the storm of instability and degradation that is blowing in every part of the world today."
Ayesha Khanam Tinu , Oct 22, 2022
"ডেল কার্নেগি এক মেয়ের গল্প শুনিয়েছিলেন। মেয়েটির স্বামী ছিল একজন আর্মি। বিয়ের পরেই মেয়েটিকে স্বামীর সাথে স্বামীর কর্মস্থলে চলে যেতে হয়। কর্মস্থল কোথায় ছিল জানেন? জনমানবশূন্য মরুভূমির মাঝখানে। এমন পরিবেশে মেয়েটা কোনোভাবেই মানিয়ে নিতে পারছিল না। একটা সময় সে তার বাবাকে চিঠি লিখল, যাতে বাবা তাকে এসে নিয়ে যায়। এই ভয়ংকর পরিবেশে সে আর এক সেকেন্ডও থাকতে পারবে না; এমনকী সংসার ছাড়তে হলেও সে এখানে থাকবে না। ন পর্যায়ের না, মেয়েটির বাবা মেয়েটিকে নিতে আসেননি। তিনিও মেয়েকে একটা চিঠি লিখেছিলেন। বিরাট বড়ো কোনো প্যারাগ্রাফ তাতে লেখা ছিল না; লেখা ছিল কবিতার দুটো লাইন— ‘দুই কয়েদি একই সাথে বন্দি ছিল জেলে, জানালা দিয়ে বাইরে দেখে একটু সময় পেলে, একজনাতে যখন মাটি দেখে নিচে দু-চোখ ফেলে, অন্যজনে সূর্য দেখে আকাশে চোখ মেলে।' পরিবেশ-পরিস্থিতি যাই-ই হোক, দেখার চোখটাই আসল। ভীষণ কঠিন পরিস্থিতিতেও দ্বিতীয় কয়েদি আকাশে চোখ মেলতে ভুলে যাননি। বাবার চিঠি পেয়ে মেয়েটার অনুভূতি কেমন ছিল? চলুন, শুনে আসি মেয়েটির মুখেই—‘বাবার চিঠি আমার চোখ খুলে দিলো। আসলেই তো, আগে কেন এভাবে ভাবিনি? নিজের ওপর নিজেরই রাগ হচ্ছিল। বুঝতে পেরেছিলাম, এখান থেকে পালিয়ে যাওয়ার মধ্যে সমাধান নেই; বরং এই পরিস্থিতেও আমার জন্য ভালো কী আছে—সেটা খুঁজে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। মাটি নয়; আমাকে তাকাতে হবে আকাশে।'"
Abdur Rahman Rayhan , Aug 27, 2022
"একটু সুখ! একটু প্রশান্তি! একটু তৃপ্তি!... কত ভাইবোন হন্যে হয়ে খুঁজছে? তাদের চাওয়া-পাওয়ার ফাঁকা ঝুলিতে শুধুই 'একটু সুখ' চাই। রবের কাছে জবাবদিহিতার ভয়ে এই ক্লান্ত মনগুলো 'আর পারছি না' বলার সুযোগও পায় না। হ্যা ভাই, হ্যা বোন, আপনাকে খুঁজছে আপনার এক দ্বীনি ভাই। শুধু একটা বইয়ের নাম জানাতে চায়।নিশ্চিত করে বলছি, যদি মনোযোগ দিয়ে বইটি পড়েন আপনার ছন্দময় জীবনে সুখের ফোয়ারা বইবে ইনশাআল্লাহ । আর সেটা হলো গার্ডিয়ান পাবলিকেশনের 'হ্যাপি এন্ড রিলাক্স' নামে একটি চমৎকার কনটেন্ট। কেনার সময় বইটির প্রচ্ছদ অতটা আকর্ষণ করতে পারেনি। বইটা সম্পর্কে একরকম না জেনেই শুধু নাম দেখে কেনা। পেজগুলো খুব যে ভালো না এমনটা নয়। লেখকের নামও এর আগে শুনিনি। অনেকটা অন্ধকারেই পড়তে শুরু করলাম। কয়েক পৃষ্ঠা পড়ার পর বুঝলাম ধানী মরিচের রূপ ভালো না- তবে ঝাল...! চমৎকার শব্দ চয়ন, সাজানো-গোছানো বাক্য আর ভাষার মধ্যে কেমন জানি একটা মোলায়েম ভাব হৃদয় স্পর্শ করছিল। সাধারণত নন থ্রিলার বইগুলো কিছুদূর যেতেই বা একবার পড়ার পর দ্বিতীয়বার পড়ার প্রতি একটা অনীহা কাজ করে। এর আগে প্রোডাক্টিভ মুসলিম বইটা দ্বিতীয়বার পড়তে বেশ বোরিং লাগছিল। কিন্ত এই বইটা তার ব্যতিক্রম। দ্বিতীয়বারেও সমান বরং বেশি উৎসাহ পেয়েছি। বইটা খুবই জীবন ঘনিষ্ঠ আলোচনা নিয়ে এসেছে। প্রকৃত সুখের সন্ধান খুঁজে পেয়েছি। পাতায় পাতায় লেখক যেমন তার অসাধারণ মেধার পরিচয় দিতে পেরেছেন, সমানতালে পাঠকরাও নিজের জীবনকে নতুনভাবে বুঝতে শিখবেন। বইটা পড়ে নিজের ব্যাক্তিত্ব কে নতুন করে ঢেলে সাজানোর উৎসাহ পেয়েছি। বুঝেছি, কেন আমার নবী সব শ্রেণীর মানুষের প্রিয় ছিলেন। কি সেই গোপন রহস্য! তবে বইটা সবাইকে সাজেস্ট করবো না। যারা ভ্রমের দুনিয়ায় খুবই সুখে আছেন, যারা নিজের আমিত্ম নিয়ে গর্বিত, যারা ভোগকে সুখ মনে করেন,, সরি.. বইটা সাজেস্ট করে আপনাদের সুখের ঘুম নষ্ট করতে চাই না।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"রিল্যাক্স অ্যান্ড হ্যাপি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: