হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
রইদের ডাইরি - জহির হাসান এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২৩

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

রইদের ডাইরি

1 Ratings | 1 Reviews
TK. 155 TK. 180 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

সোজা কথায় কবিতা ভাষার ভিতর খুনখারাবি, চিন্তা-আবেগ-প্রজ্ঞার ভাঙন ভাষায় ভিতর মোচড়া-মুচড়ি, নতুন গিট্টু লাগানো। কবির অন্তর দাসীরই অন্তর, হৃদয় উৎসারিত ক্রন্দন-মাতম-র...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

সোজা কথায় কবিতা ভাষার ভিতর খুনখারাবি, চিন্তা-আবেগ-প্রজ্ঞার ভাঙন ভাষায় ভিতর মোচড়া-মুচড়ি, নতুন গিট্টু লাগানো। কবির অন্তর দাসীরই অন্তর, হৃদয় উৎসারিত ক্রন্দন-মাতম-রইদ আর আলো-আবছায়া মাখ
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title রইদের ডাইরি
Author জহির হাসান
Publisher ঘাসফুল
Edition ১ম প্রকাশ, ২০২৩
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 48
Country বাংলাদেশ
Language বাংলা
Category ছড়া, কবিতা ও আবৃতি
Weight 0.15 Kg
ISBN 9789849698944
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

5.00

1 Ratings and 1 Reviews

★★★★★
1
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১টি
রনক জামান

রনক জামান , Feb 7, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"জহির হাসানের কবিতা, কাব্যভাষা ও ‘রইদের ডাইরি’ প্রসঙ্গে ▪️ কবি ও চিত্রশিল্পী জহির হাসানের কবিতা সম্পর্কে মন্তব্য বা মতামত দেয়াটা আমার মতো সদ্য কবির জন্য—অনুমান করি, বড় ধৃষ্টতা। তাই এখানে কেবল তাঁর সর্বশেষ কবিতাগ্রন্থ “রইদের ডাইরি” (২০২৩, ঘাসফুল/ এবার স্টল ১৪৭-১৪৮) সম্পর্কে আমার পাঠপ্রতিক্রিয়া ও নিজের অল্প বিশ্লেষণই ব্যক্ত করার চেষ্টা করব। উল্লেখ্য, তিন দশক ধরে লিখে আসা কবি জহির হাসানের কবিতার সঙ্গে আমার পরিচয় দশ বছরের সামান্য অধিক। কবির সঙ্গেও। আর আমাদের সশরীরে সাক্ষাতটা হয়েছিল 'ভুল করে সুন্দর কিছু ঘটার মতো' হঠাৎ, বইমেলা ২০২০-এ, একবারই। তবে তাঁর সবগুলো কবিতাগ্রন্থই পড়ার সৌভাগ্য আমার হয়েছে এবং তাঁর কাব্যভাষা ও বিষয়-ভাবনা সব সময়ই আমাকে আনন্দ ও সার্থক শিল্পের স্বাদ দিয়েছে। ১ ব্যক্তি জহির হাসানকে যারা চেনেন, তারা জানেন, তিনি স্বভাবে কেমন কোমল! তাঁর কবিতাও এই ব্যক্তিত্বকে ধারণ করেছে বলে অনুভব করি। এই প্রসঙ্গে ইয়েটসের “How can we know the dancer from the dance?” লাইনটিই বারবার মনে আসে। এবং সেই অর্থে, পরবর্তীতে যারা কবিকে সশরীরে চিনবেন না তাদের মাঝেও কবি—কবিতার ভেতর দিয়ে সশরীরেই উপস্থিত থাকার বন্দোবস্ত করে রাখতেছেন। তাঁর কবিতা আরামদায়ক; ভাবের দিক থেকে উন্নত, ভাষার দিক থেকে স্বকীয়, পরিপাট ও বাহুল্যবর্জিত ও নরম। কবিতার আড়ালে নানারকম মুন্সিয়ানার স্বাদও আমরা পাই। “রইদের ডাইরি” কবিতাগ্রন্থও তেমন; স্বল্পভাষে সুন্দর, পড়ার সময় নিজেকে পুরোপুরি সঁপে দিতে পেরেছি। সেই অর্থে বইটি সন্দেহাতীতভাবেই ‘ভালো-বই’। ২ কবিতায় স্বতন্ত্র ভাষা নির্মাণের সচেতনা ও সাফল্য সবসময়ই কবি জহির হাসানকে ভিড়ের মাঝে আলাদা করে। যশোর-ঝিনাইদহের আঞ্চলিক শব্দ ও সুর তাঁর কবিতার প্রধান বৈশিষ্ট্য। এর ভেতর প্রচ্ছন্ন রসিকতার দীপ্তিও মিশে থাকে, টের পাই, থাকে অনেককাল দূর থেকে দেখা স্মৃতি ও আবেগের প্রতি আদর। না হলে সেই স্মৃতি সেই আবেগের বয়ানে উইট যোগ করা তো সহজ না! উদাহরণ— “১১১তম পাথরটা নদীতে ফেলি, দেখি এর ঢেউটা সবচাইতে আলাদা, তখন ভাবি যে মেয়েটি মানে কাবেরী আমার কথা কী কী ভাবে? মানুষ প্রেমে পড়লে একটা রঙিন আয়না হাতে পায় আর বারবার তাতে মুখ দেখতে চায় না ভাঙার আগ পর্যন্ত ভাবতেই থাকে কাবেরী আমার ব্যাপারে ও কী কী ভাবে!” (কাবেরী) উইটের সরাসরি প্রকাশ পাই কবিতার বিষয়ে, “একটা আরামদায়ক সেকাল ছিল/ তার প্রত্যেক কোণায় জ্ঞানী মুরুব্বিরা বাস করত।/ তারা ভাবত অবহেলা ভরে।” বা “সাতটা ভাষা জানি আমি কিন্তু তা সুইমিংপুলে কোনো কাজেই লাগে না!” এবং কবিতার উপস্থাপনের কারিগরিতে, “…একটানা কভু আমি কখনো টিকিনি!” ৩ জহির হাসানের কবিতায় নিজস্ব স্নিগ্ধতা/ মায়া আছে। আছে গল্পের ছল। “নামতে নামতে কথা হইতেছে। দুইটা বৃষ্টির ফোঁটা তালগাছের মাথার দিকে নামতেছে—…” (বৃষ্টি ফোঁটা) অন্যদিকে, স্নিগ্ধতার পেছনে কবিতার ভাব লক্ষ্য করে দেখি, কবি যেন এই জগত ও আরো কত জগতের ভেতর নিজেকেই আবিষ্কারে অবিরাম তৎপর। শূন্যতা হাতড়ে হাতড়ে নিজের আত্মা ও ঠিকানা সন্ধানে রত। ফলে কবিতায় একদিকে যেমন বিচলিত ভাব পাই, অন্যদিকে সেসবের শান্ত উপস্থাপন—দুইমেরুর একত্রীকরণে এক সম্মোহনী পরিবেশ তৈরি হয়। এই সম্মোহন—বাক্যের সান্দ্র গতির অধিক ভাবের সরলতার কারণে। কবিকে দেখি এক ইনোসেন্ট হৃদয় মেলে ধরতে। যেমন— বহু আলোক বছর আমি ছিলাম না মাঝখানে আমি এক মুহূর্তই বলা যায় ছিলাম। বহুত আলোক বৎসর আমি থাকব নানে এইখানে আমারে একটা সনদ দাও অন্য কেহ ন আমিই ছিলাম এই মর্মে! (সনদ) (ঢাবি, রসায়নশাস্ত্রে পড়াশোনা করে আসা হুমায়ুন আহমেদের ছাত্র ভালো করেই জানেন ‘আলোক বছর’ এর মানে। সুতরাং নিজ দায়িত্বে বিভ্রান্ত হবেন।) বইজুড়ে সার্থক কবিতার অনেক অলঙ্কারও চোখে পড়ে। ‘গেরাম’ কবিতাটির দিকে তাকাই— “…বাতাসের দোলে ধানগাছ যত নুই হালিখের মতো মাঠের পানিতে মাথা ধুইতেছে!” ইমেজারিকে তীব্র করার ভেতরেও একটা উৎকৃষ্ট মেটাফোর তৈরি—দক্ষ হাত ছাড়া হয় না। এরকম অনেক জায়গাতেই কবির মেধা ও প্রজ্ঞার দেখা মেলে। ৪ জহির হাসানের কবিতার আরো কিছু প্রধান বৈশিষ্ট্য হলো পরাবাস্তবতা, অধিবিদ্যা, আধ্যাত্মিক ও দার্শনিক নন্দন। “রইদের ডাইরি”-জুড়েই এর সাক্ষাৎ মেলে। যেমন, “ট্রায়াল রুম”, “শূন্য”, “পাগল” ইত্যাদি কবিতা। স্বপ্ন ও বাস্তবতার সমন্বয়ের একটি ভালো উদাহরণ “মেঘের আব্বা-আম্মা” কবিতাটি— “যখন ও খুব ছোট। ওরে নিয়া পাহাড়ে উঠি। ভাগ্য কী খারাপ পাহাড়ে উঠে দেখি আকাশে কোনো মেঘ নাই৷ ছেলে বলে, আব্বু-আম্মু হেন পাহাড়ে কেন আনলা যেইখানে মেঘ নাই! ও তখনও সত্য/মিথ্যার পার্থক্য বুঝত না। ওরে বললাম, বাবা, তোমার বাপ-মা যদি উড়াল দিই এ পাহাড়েরতে আরেকটু উপরে উঠি, দেখবা দু-টুকরা মেঘ উঠতেছে! ও কইলো, না, আমার মেঘের আব্বা-আম্মা দরকার নাই। আমার ভয় করতেছে, আমারে জড়াই ধরো৷ আমি কইলাম, হ বাবা, আমারও ভয় করতেছে। মেঘ হই উড়তে গিয়া পাছে যদি ঝরি পড়ি। তখন তুমি আব্বু-আম্মুরেই আর পাইবা কই। চলো আমরা বাড়ি ফিরি যাই। ও কইলে, হ, তোমরা আমারে বালিশের কভারের মতো প্যাঁচায়ে বেড়াই ধরো!” ৫ “রইদের ডাইরি” বইটির অনেক কবিতাই আকারে ছোট। পড়তে পড়তে প্রায়ই সেগুলোতে উর্দু শায়েরির স্বাদ পেয়েছি। যেমন— অভাঙা অশ্রুর ফোঁটা গড়াক নিচের দিকে! দেখি ওর ভাগ্যে কী ঘটে! (আড়াল) ৬ ‘রইদের ডাইরি’-জুড়ে আছে আত্মার স্বভাবযাপন; প্রেম, ধর্ম ও দর্শনের ছাপ। জটিলতাহীন সরল বয়ানে যেন কবিতার ভেতরে জহির হাসান ‘বাসা বুনতে গিয়ে নীড় করে ফেলেছেন’। আর তার আরাম ও উষ্ণতার স্বাদ শান্ত চিত্তের সবার জন্যই উপাদেয়। যাই হোক, আমার পাঠ প্রতিক্রিয়া ও বিশ্লেষণ এই পর্যন্তই। একটা কবিতা দিয়ে শেষ করি— “আমার বাসার সামনে একটা পাগলের সাথে প্রায় দেখা হয়, মুসকি হাসে সে আমারে দেখি। একদিন সোমবার সকালে জিগাসে, আজ কি বার? পাগলের আবার বারের কী দরকার! আমি কইলাম, বুধবার! রাতে স্বপ্নে দেখি একটা কুকুর আমার পায়ে কামড় মারতে আমার পিছু পিছু আসতেছে! পাগলা কুত্তার ডরে আমি একটা পুরানা কবরশালার নতুন কবরের মধ্যে লুকায় পড়ি কবরের ভিতর ঢুকি দেখি আমার বাসার সামনের সেই পাগলা মাথায় তার হাজার হাজর জোনাক পোকার তাজ ফের জিগায়, আজ কি বার? আমি বলি, আমি তো স্বপ্নের ভিতর আছি, তু ইও! এইখানে বার-টারে তোর আবার কোন কাজ?” (পাগল)"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
চিলড্রেন বুক - ২ বাংলা ছড়া
একটু পড়ে দেখুন
চিলড্রেন বুক - ২ বাংলা ছড়া ফারজানা কাইয়ুম সুবর্ণা
(1)
TK. 300 -14% OFF
TK. 258
এমে সেজের ও তালাল আসাদের সাক্ষাৎকার
একটু পড়ে দেখুন
এমে সেজের ও তালাল আসাদের সাক্ষাৎকার জহির হাসান
কোনো রেটিং নেই
TK. 225 -14% OFF
TK. 194
লাল সাগরের ঢেউ
একটু পড়ে দেখুন
লাল সাগরের ঢেউ মুহিব খান
(12)
TK. 200 -40% OFF
TK. 120
প্রেম বিরহের মাঝে
একটু পড়ে দেখুন
প্রেম বিরহের মাঝে মুহিব খান
(2)
TK. 200 -40% OFF
TK. 120
নতুন ঝড়
একটু পড়ে দেখুন
নতুন ঝড় মুহিব খান
(4)
TK. 200 -40% OFF
TK. 120
অচিনকাব্য
একটু পড়ে দেখুন
অচিনকাব্য মুহিব খান
(2)
TK. 140 -40% OFF
TK. 84
আমার গান - প্রথম পর্ব
একটু পড়ে দেখুন
আমার গান - প্রথম পর্ব মুহিব খান
(4)
TK. 200 -40% OFF
TK. 120

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"রইদের ডাইরি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
রইদের ডাইরি পাতা: 1 / 10
পাতা 2
রইদের ডাইরি পাতা: 2 / 10
পাতা 3
রইদের ডাইরি পাতা: 3 / 10
পাতা 4
রইদের ডাইরি পাতা: 4 / 10
পাতা 5
রইদের ডাইরি পাতা: 5 / 10
পাতা 6
রইদের ডাইরি পাতা: 6 / 10
পাতা 7
রইদের ডাইরি পাতা: 7 / 10
পাতা 8
রইদের ডাইরি পাতা: 8 / 10
পাতা 9
রইদের ডাইরি পাতা: 9 / 10
পাতা 10
রইদের ডাইরি পাতা: 10 / 10
পাতা / 10
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।