২য়, এপ্রিল ২০২৩
রেশমি রুমাল আন্দোলন
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | রেশমি রুমাল আন্দোলন |
| Author | মাওলানা আবদুর রহমান |
| Publisher | কালান্তর প্রকাশনী (সিলেট) |
| Edition | ২য়, এপ্রিল ২০২৩ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 168 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.33 Kg |
| Translator | আবদুর রশীদ তারাপাশী |
| Editor | মাওলানা আবদুর রহমান |
| ISBN | 9789849671220 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
21 Ratings and 15 Reviews
পাঠকদের মন্তব্য
১৫টিMd Abu Sayed Tushar , Sep 29, 2026
"বইটি ভালো"
Earid Ahmed , Oct 20, 2025
"জাযাকাল্লাহু খায়রান جَزَاكَ ٱللَّٰهُ خَيْرًا"
Shihab Uddin , Nov 27, 2023
"রেশমি রুমাল আন্দোলন: স্বাধীনতা প্রয়াসের গৌরবোজ্জ্বল ইতিহাসের একটি হচ্ছে রেশমি রুমাল আন্দোলন।"
Fahim Al Didar , Nov 20, 2023
"নিজের মাতৃভূমির উপর যখনই কোন শত্রুর আক্রমণ হয়েছে তখনই মাতৃভূমিকে বাঁচানোর জন্য সেই দেশের আলেম সমাজ শত্রুর উপর ঝাঁপিয়ে পরেছেন। রেশমি রুমাল আন্দোলন বইটি যেন চেপে রাখা ইতিহাস। ধন্যবাদ কালান্তর প্রকাশনীকে।"
Md. Mahfuj Alam , Nov 20, 2023
"রেশমি রুমাল আন্দোলন~ যখনই হক্বপন্থিদের কোনো আন্দোলনের সূচনা হয়েছে তখনই সেখানে দেখা গিয়েছে আলেমওলামার কাফেলার উল্লেখযোগ্য সংখ্যক অবস্থান। তাঁরা যুদ্ধ করে নসীহাহ দিয়ে জাগ্রত করেছেন আমাদের ঈমানকে। তেমনই একটি আন্দোলন ছিলো রেশমি রুমাল আন্দোলন। যে সময়ে শাসকরা হয়ে উঠেছিলো ধর্মবিমুখ, শরীরে এসে গিয়েছিলো আলস্যতা সে সময়ে আলেমরা শক্ত প্রতিরোধ গড়ে তুলে আন্দোলন করেন। এই বইতে আলেমদের এই রেশমি রুমাল আন্দোলন সহ আরো বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় ও আন্দোলন সম্পর্কে আলোচনা করা হয়েছে। পাঠক একবার পড়তে শুরু করলে শেষ না করে উঠতে পারবেন না বলেই আশা রাখি।"
Nayeem , Nov 19, 2023
"ভারতবর্ষের ইতিহাসটা অন্যরকম হতে পারতো যদি ব্রিটিশ বেনিয়াদের আরো আগেই এদেশ থেকে তাড়ানো যেতো। সেই উদ্দেশ্যেই আমাদের আকাবিররা চেষ্টার ত্রুটি রাখেননি। এমন এক আন্দোলনের কথা পাঠক জানতে পারবে এই বই থেকে যা প্রায় হারিয়ে যেতে বসেছিল।"
Mdm****com , Nov 14, 2023
"রেশমি রুমাল আন্দোলন—বিষয়ের উপর চমৎকার বই। আদ্যোপান্ত পাঠ করলাম। মূল: সাইয়িদ হুসাইন আহমাদ মাদানি রাহ.। সংকলক: মাওলানা আব্দুর রহমান রাহ.। অনুবাদ করেছেন, মাওলানা আব্দুর রশীদ তারাপাশী। পাঠকের হাতে পৌঁছে দিতে অনন্য ভূমিকা রেখেছে কালান্তর প্রকাশনী। অনিন্দ্য সুন্দর একটি বই। মনেই হয়নি আমি কোন ইতিহাস পাঠ করছি, কারণ পৃষ্ঠার ভাঁজে ভাঁজে রয়েছে তত্ত্ব ও তথ্য সমৃদ্ধ ইতিহাস ও সাহিত্যের খোরাক। আসল কথা হল, প্রচলিত যে ইতিহাস গ্রন্থ রয়েছে ,সেগুলো যেহেতু ইসলাম বিদ্বেষী প্রশ্চাত্য ঐতিহাসিকদের দেয়া তথ্য আহরণ করে রচিত, তাই সেসব গ্রন্থে আলিম উলামাদের কর্মততপরতার ইতিহাস স্থান পায়নি। অথচ আলিম উলামাগণ এদেশের স্বাধীনতা ফিরিয়ে আনার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। সীমাহীন ত্যাগ ও কোরবানী স্বীকার করেছেন। স্বাধীনতার সপ্ন দেখতে শিখিয়েছেন পরাধীনতার অক্টোপাসে আবদ্ধ মৃত্যুপ্রায় এদেশের মানুষকে। ইসলামী শিক্ষা ও সংস্কৃতির চর্চা ও প্রসারে তাদের রয়েছে অক্লান্ত সাধনা ও শ্রম। ইসলামী আদর্শকে বাতিলের নগ্ন থাবা থেকে রক্ষা করার জন্য জীবন বাজি রেখে তাঁরা এগিয়ে এসেছেন, ছুটে ফিরেছেন মাঠে ময়দানে।তাদের আত্মাত্যাগের ফলেই বৃটিশ কবলিত এ দেশ পুনরায় স্বাধীন রাষ্ট্রে পরিনত হয়েছে।ইসলামী আদর্শ সজীবতা পেয়েছে এ ভূখণ্ডে।ইসলামী শিক্ষার ব্যাপক পরিবেশ গড়ে উঠেছে উপমহাদেশ জুড়ে। কিন্তু দুঃখনীয় হলেও সত্য যে, ইতিহাসের এ নিরব নির্মাতাদের ইতিহাস কেউ রচনা করেনি। বরং আলোচ্য গ্রন্থের সংকলকের ভাষ্যানুযায়ী--"এ দাবি খুব একটা অযথার্থ হবে না যে,১৮৫৭ সালের মহান বিপ্লবের নিগূঢ অনেক সত্য আজও ইতিহাসের ভাঁজে ভাঁজে অনুদ্ধার পড়ে রয়েছে "। কালান্তর প্রকাশনী 'রেশমি রুমাল' আন্দোলন শীর্ষক এ গ্রন্থ প্রকাশ করে ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করেছে, ইতিহাসকে তুলে ধরেছে প্রচলিত ইতিহাসের পাশাপাশি একটি ভিন্ন ধারায়। যা দেওবন্দী উলামায়ে কেরামের ঐতিহ্যগত ধারা, বৃটিশ বেনিয়াদের বিরুদ্ধে তাদের চাঞ্চল্যকর কর্মততপরতা এবং তাদের অবদানের উপর একটি তথ্যবহুল গবেষণামূলক গ্রন্থ। আমি আশা করি আমাদের সাধারণ শিক্ষিতরা সহ সর্বস্তরের পাঠকরা তা থেকে পাবে ইতিহাসের এক অজানা এক স্বাদ। উপভোগ করবে আর ইতিহাস সম্পর্কে অনুপ্রাণিত হবে নতুন প্রজন্ম। পরিশেষে পাঠকদের বলব, বইটি কিনুন,পড়ুন, জানুন। মহান প্রতিপালক আমাদের সবাই কে উত্তম বিনিময় দান করুন।"
Ruponti Shahrin , Nov 12, 2023
"ইংরেজদের লুটপাট ও ভারত উপমহাদেশের চেপে রাখা ইতিহাস। বই তো নয়, আগুনের গোলা! ইতিহাসের কত অজানারে জানলাম। অলস্য, ভোগ-বিলাস, আত্মপরিচয় ও জিহাদ-বিমুখতার দরুণ নিজেদের জীবনে টেনে আনে পরাধীনতা। পরাধীনতা মানব জীবনের জন্য ভয়ঙ্কর এক অভিশাপ। এটা একধরণের চারিত্রিক ব্যাধি। এ অভিশাপে মানবতা হয়ে যায় শক্তিমানের পণ্য। পরাধীন জাতি হারিয়ে ফেলে ইনসানিয়াতের সৌকর্য। রুদ্ধ হয়ে যায় তাদের আত্মবিশ্বাসের পথ। তবে এটা চিরন্তন কোন ব্যাধি নয়। এই ব্যাধিতে আক্রান্ত হয়ে কী হারিয়েছি এই বই সেই হিসাবের নথিপত্র।"
Md. Juwel Rana , Nov 11, 2023
"ব্রিটিশ শাসন উপমহাদেশের মানুষের জন্য ছিলো অমঙ্গলজনক যুগ৷ বিশেষ করে উপমহাদেশের মুসলিম মানুষদের জন্য৷ ব্রিটিশরা এই উপমহাদেশে যেভাবে হত্যা, লুটপাট করে গেছে তার বর্ণনা পাবেন বইটিতে৷ ব্রিটিশ লুটতরাজদের বিরুদ্ধে জেগে ওঠা মুসলিম জনতার আন্দোলন সম্পর্কে আমাদের জানতে সাহায্য করবে। সবার পড়া উচিৎ বইটি৷"
নোমান মোহাম্মাদ আবদুল্লাহ , Nov 11, 2023
"যারা ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজ খেদানোর আন্দোলনে উলামায়ে দেওবন্দের ভূমিকা জানতে চান তাদের জন্য রেশমি রুমাল আন্দোলন বইটি অবশ্যপাঠ্য।"
alamgir manik , Nov 2, 2023
"বেশ দারুন একটি বই। পাঠকদের আশা করি এই বইটি খুবই ভালো লাগবে।"
Manajir Ahsan Jamil , Oct 31, 2023
"রেশমি রুমাল আন্দোলন’ বইটি পড়ে আমার মনে হলো যেন, ইতিহাসের পাতায় চড়ে এক বিষাদময় জগতে ঘুরে বেড়িয়েছি। লেখকের কথার মোহনীয়তায় সহজেই ডুবে গিয়েছি মূল পাঠের গভীরে। কল্পনার মানসপটে স্বচ্ছন্দে ধরা দিয়েছে ইতিহাসের পটভূমি। যেখানে ইসলামের সূর্য সন্তানেরা তিল তিল করে গড়ে তুলছিল ইংরেজ শাসন অবসানের সমাধিফলক। তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল হিন্দুস্থানকে ব্রিটিশমুক্ত করার জন্য। তাদের ধারাবাহিক আন্দোলনের একটি উল্লেখযোগ্য অংশকে তুলে ধরা হয়েছে বইটিতে।"
আবু লাবীব , Oct 31, 2023
"মোগল বাদশাহদের দীনবিমুখতা আর ভোগবিলাসের কারণে উপমহাদেশের স্বাধীনতা চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। শুরু থেকেই আলিমরা এ বিষয়ে শাসকশ্রেণিকে সতর্ক করলেও তাঁরা আলিমদের কথা আমলে নেননি। তারপরও আলিমরা হাল ছেড়ে না দিয়ে চালিয়ে যেতে থাকেন স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য সশস্ত্র জিহাদসহ নানামুখী প্রয়াস। সেই প্রয়াস আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস; ভবিষ্যতের পাথেয়; চেতনার স্মারক; মুক্তি ও আজাদির মাইলস্টোন। স্বাধীনতার সেই গৌরবোজ্জ্বল ইতিহাসের অন্যতম অধ্যায় হচ্ছে ‘রেশমি রুমাল আন্দোলন’। আলোচ্য গ্রন্থে উঠে এসেছে সেই সোনালি আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনের অজানা ও বিস্ময়কর অনেক তথ্য, যা ভবিষ্যতের যেকোনো মুক্তি-আন্দোলনের জন্য হতে পারে শিক্ষার উপাদান। এ গ্রন্থের মাধ্যমে জানা যাবে ইংরেজদের লুটপাট, ভারতবর্ষের তখনকার অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থা এবং স্বাধীনতা-আন্দোলনে আলিমদের প্রকৃত অবস্থান। ইতিহাসের স্বচ্ছ দর্পণে দেখা যাবে উসমানি খিলাফতের তখনকার অবস্থা, ভারতের স্বাধীনতা-আন্দোলনে হিজাজের গভর্নর ও আফগান শাসকের ভূমিকা, ব্রিটিশের কূটচাল , জার্মানি, রাশিয়া, চীন, ফ্রান্স, জাপানসহ উল্লেখযোগ্য দেশসমূহের অবস্থানচিত্র। জানা যাবে এত সূক্ষ্ম ও নিখুঁত পরিকল্পনা থাকার পরও আন্দোলন ব্যর্থ হওয়ার কারণ।"
বইপড়ুয়া , Oct 29, 2023
"কঠিন হৃদয়ের মানুষেরও চোখে অশ্রু ঝরবে বইটি পড়ে। কী নির্যাতন আর বর্বরতা সহ্য করেছেন আমাদের পূর্বসূরিরা। খুব ভালো বই। এমন বই দ্বিতীয়টি আর নেই। সবার পড়া উচিত।"
880****132 , Oct 21, 2023
"বৃষ্টিসিক্ত কোন এক সকালের চৌকাঠে বসে পাতা গুনছিলাম আঙুলে আঙুলে। বাদলা দিনের মতো মনেও ছিল বাদলা রঙ। দিনগুলো যাচ্ছে না মনের মতন। বিষাদ-বিষণ্ণানুভূতি লেগেই থাকে সাথে, আমাকে ঘিরে ঘুরেফিরে আশেপাশে। চলতি মাসের তেরো তারিখের সন্ধ্যাবেলায় কালান্তর থেকে তিন-চারেক বই খরিদ করেছিলাম, ওগুলোও যেন পড়ে আছে শেলফের এক কোণে। পড়া হচ্ছে না, দেখা হচ্ছে না, নেয়া হচ্ছে না হাতে। ভাবনা ঘিরে ভারত বৃত্তান্ত; এ থেকেই সংগ্রহ করেছিলাম সাম্প্রতিক সময়ে প্রকাশিত রেশমি রুমাল আন্দোলন নামক গ্রন্থখানা। হুসাইন আহমদ মাদানির বয়ানে সংকলন করেছেন একজন আল্লাহর বান্দা। অনুবাদ করছেন আমাদের তারাপাশি দাদা। ভাবলাম, এই সকালের সাথে গ্রন্থখানা খুব যায়, পড়ে দেখি। যেমন মুগ্ধতা নিয়ে শুরু করেছিলাম, তারচে বহুগুণ মুগ্ধ হয়ে শেষ করেছি। ভাষা,বর্ণনা এবং দলিলাদির স্লিম বডি। কোন মেদ নাই, অতিরিক্ত দ্বিরুক্তি নেই। প্রচ্ছদও মাশা আল্লাহ। আওয়াল টু আখের সুন্দর বিন্যাসে তিনটি অধ্যায়ে ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে আন্দোলনের ইতিহাস। প্রতিটি অধ্যায়কে পরিচ্ছেদে বিভক্ত করা হয়েছে। আন্দোলনের প্রেক্ষাপট যেমন ধীরে ধীরে তৈরি হয়েছে তেমন বর্ণনায়ও সেই ধারাবাহিকতা রাখা হয়েছে৷ বাঁধাই এবং অঙ্গসজ্জার প্রশ্ন উঠলে কালান্তর অনন্য। বইগুলো হাতে নিতেই আলাদা ভালো লাগা কাজ করে। শব্দ বিন্যাসও থাকে সুন্দর এবং ঝরঝরে। ভারতের ইতিহাস শুরু থেকে শুরু না করে শেষ থেকে শুরু হয়ে গেল বলে আফসোস হচ্ছে। তবে বইটার নাম এবং আন্দোলনের ইতিহাস নিয়ে মনে থাকা উত্তেজনা দমাতে না পেরে বইটা শুরু করেছিলাম। ভারতের ইতিহাস নিয়ে পরবর্তী বই হিসেবে ইনশাআল্লাহ হাতে উঠবে আওরঙ্গজেব আলমগীর। কালান্তর থেকে প্রকাশিত। কথা হবে পরবর্তীতে। মাআসসালাম। ইফতেখার তামিম"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"রেশমি রুমাল আন্দোলন" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: