৬ষ্ঠ মুদ্রণ, ২০১৫
পুফি
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | পুফি |
| Author | হুমায়ূন আহমেদ |
| Publisher | অনন্যা |
| Edition | ৬ষ্ঠ মুদ্রণ, ২০১৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 103 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.24 Kg |
| ISBN | 9847010504606 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
36 Ratings and 16 Reviews
পাঠকদের মন্তব্য
১৬টি
Rashada Akhter , Jun 7, 2026
"Good book and nice quality."
Mr. Akash , Nov 11, 2025
"মিসির আলি সিরিজের অন্যতম সেরা একটা বই"
Md. Aktarul Islam , Sep 15, 2025
"অনেক ভালো একটা বই।"
সিঁথি , Nov 5, 2024
"fabulous !"
Raiyan Ahamad Urbee , Aug 16, 2024
"‘পুফি’ হুমায়ূন আহমেদ পার্সোনাল রেটিং: ৯/১০ অনেক দিন আগে আমার এক বন্ধু বইটা কেনে বইয়ের ভূমিকাতে লেখা একটা লাইন দেখে- পুফিতে এমন সব বিষয়ের অবতারণা করেছি যা থেকে শিশু কিশোরদের একশ হাত দূরে থাকা প্রয়োজন। তো ওর পড়া শেষে আমিও বইটা পড়তে চাই। যখন ওর কাছ থেকে বইটা নেই, ও বলে, ‘মামা, বইয়েতো তেমন কিছুই নাই, পড়ি মজা পাইলাম না।’ তাও পড়ার জন্য নেই। তখন পর্যন্ত বইটাকে নিয়ে আমার এক্সপেক্টেশন অনেক কমে যায়। কিন্তু বইটা পড়া শেষে, It just blew my mind. আমার মনে হয়, আমার পড়া, দেখা বা শোনা সাইকোলজিক্যাল থ্রিলার গল্পের মধ্যে অন্যতম একটা গল্প পুফি। গল্প সম্পর্কে যদি হালকা ধারণা দেই তবে, জোয়ার্দার সাহেবের সাথে ছোটবেলায় ঘটে যাওয়া কিছু ঘটনার কারণে পশু পাখির প্রতি নেতিবাচক ধারণা সৃষ্টি হয়। কিন্তু একদিন তার মেয়ে জন্মদিনে একটা বিড়াল উপহার পায়, নাম দেয় পুফি( যা আমি প্রথমে ভুলে পুকি পড়ি)। তার জীবনে পুফির আগমনে যা যা ঘটে তাকে কেন্দ্র করে গল্প এগিয়ে চলে। এর থেকে আর বেশি কিছু বলতে চাইতেছি না। গল্পটা প্রথমে শুরু হয় অতিপ্রাকৃত বা ভৌতিক টেস্ট নিয়ে, তারপর এর মূল জনরা প্রকাশ পায়। যদি একটু মনদিয়ে পরেন তবে বুঝবেন গল্পের বেশিরভাগ চরিত্রই মিস্টেরিয়াস। ক্লাইম্যাক্সে পৌঁছানোর আগে পর্যন্ত বোঝার কোন উপায় নাই গল্পের মূল ভিক্টিম কে। ইনসেপসন মূভিতে বাস্তবতা আর স্বপ্নের মধ্যে পার্থক্য বোঝার জন্য নোলান সাহেব টোটেমের সাহায্য নিয়েছিলেন। ঠিক সেই টোটেমের মতো লেখক এখানে বিড়ালকে উপস্থাপন করেছেন। গল্পের বলের দিক এর ক্লাইম্যাক্স ( সব গল্পের হয় না)। এর শেষটা এই জন্য মাইন্ড ব্লোইং কারণ, আপনি যদি অতিপ্রাকৃতিকতায় বিশ্বাস করেন তবে শেষটা সহজে মেনে নিতে পারবেন। কিন্তু আপনি যদি বাস্তবিক মানুষ হয়ে থাকেন তবে কখনই দুই যোগ দুই পাঁচ মেলাতে পারবেন না। যদিও লেখক বলেছেন, পুফিকে নিয়ে ব্যাখ্যার অতীত গল্পই লিখেছি। তবে যারা তাত্বিক পদার্থবিজ্ঞান জানে বা অধিক আবেগী তারা হয়ত প্যারালাল ওয়াল্ড বা মাল্টিভার্সকে টেনে আনতে পারে। রাইয়ান আহমেদ।"
Farzana Mitu , Jan 28, 2024
"very good"
Emran Hossain , Jun 18, 2022
"বইটি পড়া শুরু করে শেষ কয়েক পৃষ্ঠা থাকার আগ পর্যন্ত এটা অনুমান করা কঠিন যে বইটির শেষটা কেমন হবে।"
Miraz Hasan Shihab , Aug 7, 2021
"‘পুফি’ মূলত মিসির আলি সিরিজের একটি সাইকোলজিক্যাল থ্রিলার উপন্যাস। যেটা পড়ার পর আপনাকে ভাবাবে। আসলে ব্যাপারটা কি? কি ঘটেছে? যা ঘটেছে, সেগুলা কি আদতে ঘটা সম্ভব? চিন্তার জগতে নিয়ে যাবে। এক কথায় অসাধারণ একটি উপন্যাস!! হুমায়ুন আহমেদ মানেই কিছু অদ্ভুত, কিছু উদ্ভট, তবে পছন্দের!🧡"
Farhana , Jun 3, 2021
"হুমায়ুন আহমেদ স্যার এর আসাধারন একটি বই। বইটি আমি এক বছর আগে পড়েছি। কিন্তু এখনো গল্পটির আমেজ আছে"
Asif Iqbal , May 8, 2020
"Another Classic Thriller from the late maestro."
Mominur Rahman , Jan 30, 2020
"হূমায়ূন আহমেদ এর পুফি বইটি অসাধারণ একটি বই। পুফি বইটি আমার খুব পছন্দের একটি বই। এই বইয়ে আবুল কাশেম জোয়ার্দার ও তার বন্ধু জামালকে একটি কুকুর কামড় দেয়। আর এ ঘটনা থেকে গল্পটি ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। আর শেষের দিকে লেখক খুবই সুন্দর কাহিনী বলে গল্পটি শেষ করেছেন। যাইহোক, বইটি পড়ে আমার বেশ ভালোই লেগেছে। অসাধারণ একটি বই।"
RIFATMAHMUD , Nov 23, 2019
"এই বইটি আমার খুবই পছন্দের একটি বই।।এই গল্পের চরিত্র গুলো অসাধারন।।এই বই এর প্রতিটি চরিত্র এর প্রেমে পড়ে আমি বইটি কয়েকবার পরেছি ।।যেকোনো পাঠক এই বই এর গল্পে প্রবেশ করলে সহজে বের হতে পারবে না,শুরু থেকে শেষ পর্যন্ত এই বই এর প্রতি একটা ভাল লাগা কাজ করবে।।"
Sultan , Nov 1, 2019
"বইয়ের গল্পটা বলার আগে কিছু বাড়তি গল্প বলে রাখা উচিত। এবং সেটাই করছি। একটা সিচ্যুয়েশান ছিলো যখন পড়াশোনার জন্য নির্দিষ্ট সাব্জেক্ট খুঁজে পাচ্ছিলাম না। কোনটা ছেড়ে কোনটা নেয়া উচিত এটা ভেবেই সিদ্ধান্ত নেবার দিন ফুরিয়ে আসছিলো দ্রুত। এরই মধ্যে দেশের বাইরে থেকে স্কলারশিপ নিশ্চিত হলো। দেরি না করে কাউকে কিছু জানাবার সময়ও হলো না উড়াল দিলাম এশিয়ার ইউরোপ খ্যাত মালয়েশিয়ায়। সাথে কোন বাংলা বইও নেওয়া হলো না। মাথায়ই ছিলো না একজন বইপোকা দাবিদার মানুষের জন্য এটা মানানসই না। লেখক হিসেবে না হয় বাদই দিলাম অন্তত পাঠক হিসেবে এটা অনুচিতই ছিলো বটে। যাবার সময় শুধু মাথায় ছিলো সাকসেসফুল জীবনের জন্য আমাকে ভার্সিটি লাইফটা কিভাবে শুরু করতে হবে সেটাই। এ কারণেই লেখালেখি জীবন মূলতবিই রয়ে গেলো। আর পাঠক জীবন থেকে গেলো বটে তবে সেটা বিজাতীয় ভাষায়। চারদিক শুধু ইংরেজীর আধিপত্যে পাঠক জীবন নিস্প্রভ হতে শুরু করলো। দিনে দিনে ইংরেজিতে দক্ষতা বাড়তে থাকলেও মাতৃভাষায় পড়ার মতো তৃপ্তিকর কিছু ভাগ্যে জুটলো না। যদিও চাইলেই পিডিএফ থেকে বাংলা পড়তে পারতাম এবং টুকটাক পড়েছিও বলা যায় কিন্তু কাগুজে বইয়ের মতো তৃপ্তিভরে পড়া হয়নি। দীর্ঘ প্রায় অর্ধবছর পর একজন "বাইপোকী"র দেয়া কাগুজে বাংলা বই হাতে পেয়ে এক বসায় হুমায়ূন আহমেদের 'পুফি' পড়ে শেষ করার মধ্য দিয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস পেলাম। বুঝতে পারলাম আমার পাঠক সত্তা এখনো জেগে আছে। যদিও এক বসায় বইটি শেষ করার জন্য দায়ি লেখক এবং বইদাতা। এরকম চমৎকার বই-ই উচিত ছিলো দীর্ঘদিন পর। বইটি হুমায়ূন আহমেদের হলেও চিরচেনা হুমায়ূন আহমেদের ফিনিশিং এই বইয়ে নেই। কেমন যেন জাফর ইকবাল এর ধাঁচ। রহস্যে টইটুম্বুর সবক'টি পাতা। এক সেকেন্ডের জন্যও কোন একটি শব্দ থেকে মনযোগ বিচ্ছিন্ন হতে দেয়নি লেখক। পুফি নামের রহস্যময় একটি বিড়াল নিয়ে বইটি এগিয়ে যেতে থাকলেও জোয়ার্দার সাহেবের মৃত কলিগ বরকতুল্লাহ সাহেব এর বাস্তাব জগতে ফিরে আসা, ছোটবেলায় কুকুরের কামড়ে মারা যাওয়া জামাল ছেলেটির প্রায়ই খালি ঘরে উপস্থিত হওয়া এবং ঘরের জিনিসপত্র উলট পালট করে দেয়ার মতো রুদ্ধশ্বাস কাহিনিও এসে যুক্ত হওয়ায় বইটি আলাদা এক বিশেষত্ব অর্জন করেছে আমার পাঠকমনে। এছাড়া পুফির মতো দেখতে অবিকল কালো একটি বিড়াল এসে জোয়ার্দার সাহেবের শ্যালকের উপর বারবার আক্রমণ করা সহ বাড়তি কিছু রহস্য পাঠককে শব্দে শব্দে আটকে রাখার যথেষ্ট শক্তি এই বইটিতে আছে।"
মুনিয়া জামান , Apr 30, 2019
"#প্রগতি_রিভিউ_প্রতিযোগ_এপ্রিল বই-পুফি লেখকঃহুমায়ূনআহমেদ ধরণঃরহস্য/মিসির_আলী পৃষ্ঠা-১০৩ প্রকাশনঃঅনন্যা মূল্য-১৫৪টাকা লেখক পরিচিতিঃ হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর, ১৯৪৮ – ১৯ জুলাই, ২০১২) ছিলেন একজন বাংলাদেশী ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয়। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অন্য দিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। তাঁর বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত। বই আলোচনাঃ এজি অফিস হলো ঘুষের কারখানা। অর্থমন্ত্রী বা রাজস্ব বোর্ডের প্রধানের নিজের চেক পাস করতে হলেও ঘুষ দিতে হয়। টাকার পরিমাণের ওপর ঘুষের অঙ্ক নির্ধারিত। এজি অফিসের লোকজন অঙ্কে পাকা। জোয়ার্দার সাহেব এই অফিসে হংস মধ্যে বক যথা, তিনি ঘুষ খান না। একবারই তিনি কিছুক্ষণের জন্যে ঘুষ নিয়েছিলেন- লাল রঙের একটা ফাউনটেনপেন। এই কলমের বিশেষত্ব হচ্ছে, রাতে কলমের গা থেকে আলো বের হয়। ঘরে বাতি না থাকলেও এই কলম দিয়ে লেখা যায়। অনিক এমন একটা কলম পেলে আনন্দে লাফালাফি করবে ভেবেই তিনি সহকমীর কাছে থেকে কলামটা নিলেন। সহকমীর নাম খালেক। সে বলল, স্যার, ফাইলটা রেখে গেলাম পাস করে দেবেন। পাটি ঝামেলায় আছে। বিকেল ৪টা ২১ মিনিট পর্যন্ত ঝামেলায় পড়া পার্টির ফাইল হাতে নিয়ে বসে রইলেন। দুপুরে লাঞ্চ খেলেন না। বিকেল ৪টা ২৬ মিনিটে তিনি খালেককে ফাইল এবং কলম ফেরত দিলেন। তিনি অপেক্ষা করছেন। হাসপাতাল হচ্ছে মশা মাছি মুক্ত এলাকা। কিন্তু তার রসমালাইয়ের প্যাকেটের উপর স্বাস্থ্যবান দুটা নীল মাছি উড়াউড়ি করছে। রুগীদের কেউ কেউ বিরক্ত হয়ে তার দিকে তাকাচ্ছে। রসমালাই সঙ্গে করে আনা মস্ত বোকামী হয়েছে। তিনি সৌজন্য সাক্ষাতে আসেন নি। ডাক্তারের সঙ্গে তাঁর রোগ নিয়ে পরামর্শ করতে এসেছেন। ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট জোয়ার্দারের দিকে তাকিয়ে বলল, রেডি হয়ে যান। নেক্সট আপনি। জোয়ার্দার ভেবে পেলেন না রেডি হবার মানে কি। উঠে দাড়াতে হবে। দরজার সামনে যেতে হবে? ভিজিটের টাকা দিন। পনেরোশ টাকা। হাইট আর ওজন মাপুন। ব্লাড পেশার মাপুন। পাঠ্য প্রতিক্রিয়াঃ মিসির আলি, বাংলাদেশের প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ সৃষ্ট একটি জনপ্রিয় রহস্যময় চরিত্র। মিসির আলি কাহিনীগুলো রহস্যমাত্রিক। মিসির আলির কাহিনীগুলো ঠিক গোয়েন্দা কাহিনী নয়, কিংবা 'ক্রাইম ফিকশন' বা 'থ্রিলার'-এর মতো খুনি-পুলিশের ধাওয়া-পাল্টা-ধাওয়া নয়, বরং মনস্তাত্ত্বিক, বিজ্ঞাননির্ভর এবং প্রচন্ড যুক্তিনির্ভর কাহিনীর বুনটে বাঁধা। বরং অনেক ক্ষেত্রে একে রহস্যগল্প বলা চলে। চারিত্রিক দিক দিয়ে মিসির আলি চরিত্রটি হুমায়ূন আহমেদের আরেক অনবদ্য সৃষ্টি হিমু চরিত্রটির পুরোপুরি বিপরীত। তরুণ হিমু চলে প্রতি-যুক্তির তাড়নায়, অপরপক্ষে বয়োজ্যেষ্ঠ মিসির আলি অনুসরণ করেন বিশুদ্ধ যুক্তি। এই যুক্তিই মিসির আলিকে রহস্যময় জগতের প্রকৃত স্বরূপ উদঘাটনে সাহায্য করে। সেসব কাহিনীর প্রতিফলন ঘটেছে মিসির আলি সম্পর্কিত প্রতিটি উপন্যাসে। তাই প্রতিটি গল্প অসাধারণ এক কথায়।"
TASFIA PROMY , Jun 17, 2017
"বই-পুফি লেখকঃহুমায়ূনআহমেদ ধরণঃরহস্য/মিসির_আলী পৃষ্ঠা-১০৩ প্রকাশনঃঅনন্যা মূল্য-১৫৪৳ কাহিনী- জোয়ার্দার সাহেবের ছোটবেলায় এক কুকুরের কামড় খান তিনি ও তার বন্ধু জামাল। অর্থাভাবে জামালকে ১৪ টা জলাতঙ্কের ইনজেকশন দিতে পারেননি তার বাবা, জোয়ার্দার সাহেব কে তার বাবা দিয়েছিলেন টিকা। এই দুর্ঘটনার পরে জোয়ার্দার সাহেব পশু-পাখি সহ্য করতেই পারেন না। বাসা খালি পেলে জামাল আসে জোয়ার্দার সাহেবের বাসায়, আপন মনে খেলে বেড়ায়। শায়লা নামের এক মেয়ের সাথে তার বিয়ের কথা থাকে, কিন্তু বিয়েটা ভেঙ্গে যায়। কয়েক বছর পরে জোয়ার্দার সাহেবের কন্যার জন্মদিনে তার মামা অতি ধুরন্ধর রঞ্জু তাকে একটা বিড়াল উপহার দেয়, কুচকুচে কালো বেড়াল, আনিকা নাম রাখে তার পুফি। পুফি আসার পর পুফি বাড়ি না থাকলেও ঠিক একই রকম দেখতে আরেক বিড়ালের দেখা পান জোয়ার্দার। পার্থক্য এই বেড়ালটা ঠিক পুফির মিরর ইমেজের মতন। এই বিড়ালের নাম দেন কুফি। এই পুফি-কুফি আগমনের পর থেকে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত কান্ড। ফলাফল স্ত্রীর সাথে মনমালিন্য-বাগবিতণ্ডা। একসময় নিজেকে সাইকো মনে করে জোয়ার্দার সাহেব। শায়লা নামের সেই মেয়ে টি এখন সাইক্রিয়াটিস্ট। সেখানে যান জোয়ার্দার সাহেব। তার পরামর্শে কিছুদিন আগে মারা যাওয়া সহকর্মী, আর বেড়ালের ছবি তুলতে বলেন। এবং তোলেন ও সেই ছবি। শায়লা একটা সময় গিয়ে মিসির আলীর শরণাপন্ন হন। সামনে আসে অদ্ভুত কিছু ঘটনা। শায়লা অফিস থেকে খোঁজ নিয়ে জোয়ার্দার সাহেবের বাসায় গিয়ে জানতে পারেন তিনি অবিবাহিত। তাহলে আনিকা কে??? রঞ্জু, আনিকার মা, তুহিন তুষার এরা কারা??? আর আনিকার বিড়াল পুফি? সে কে?? ছবির বিড়াল তাহলে কার কাছে?? পাঠ_প্রতিক্রিয়া- কোন একটা কারণে মিসির আলীর বই গুলো আমার সেরকম একটা ভালো লাগেনা, কেন যেন, পড়ে শান্তি পাইনা, হিমু/শুভ্র এদের মত টানেনা। যায় হোক, বইটা আগে পড়িনি এতা, এটা বেশ ভালোই লেগেছে। তবে কিছু জিনিস, শায়লা কেন মিররের না? শায়লা কেন একায় ২টা দুনিয়াতে, আর শায়লা ঠিক কিভাবেই দুই দুনিয়া তে এক মানুষের ২ টা বিম্বের সাথে কিভাবে চলছে??? এটা একটু কনফিউজড লাগলো আর কি। রেটিং- ৪/৫"
Wasifa Zannat , Sep 15, 2016
"পুফি এক বিড়ালের নাম।যার বিরাট ভুমিকা রয়েছে এই বইয়ে।এই বইয়ে ব্যখ্যার অতীত এক জগতের অবতারণা করা হয়েছে।যেখানে একজন মানুষ, একই সময়ে ভিন্ন ভিন্ন বাস্তবতায় অবস্থান করছে।কিন্তু তবু এটিকে ঠিক বৈজ্ঞানিক কল্পকাহিনী বলা যাচ্ছে না বরং এটা বাস্তবের খুব কাছাকাছি।জোয়ার্দার সাহেবের সাধারণ সংসার এবং জীবনযাপন দিয়ে এই গল্পের শুরু।তার একমাত্র ফুটফুটে মেয়ে অনিকা,যে ভীষন বুদ্ধিমতি।সে তার জন্মদিনে মামার কাছ থেকে একটি বিড়াল উপহার পায়,যার নাম পুফি।জোয়ার্দার সাহেবের ছোটবেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটে।যার ফলে তিনি কোন পশু-পাখি সহ্য করতে পারেন না।অন্যদিকে ছোটবেলায় ঘটা মর্মান্তিক ঘটনায় তিনি তার যে বন্ধুকে হারান,জোয়ার্দার সাহেব একা বাসায় থাকলে সে চলে আসে তার কাছে।পুফির আগমনের পর পুফি বাড়িতে না থাকলেও অবিকল তার মতো আরেকটি পুফির অবতারনা ঘটে।পরে তার অফিসের কলিগের আকস্মিক মৃত্যু ঘটলে সেও এস জোটে জোয়ার্দারের বাসায়।তিনি বিভ্রান্ত হয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে সেখানে আরো অদ্ভূত ঘটনা ঘটে।তিনি ক্যামেরায় এইসকল মৃত মানুষের ছবি তুলতে সক্ষম হন,তবে ছবিগুলো আয়নার প্রতিচ্ছবির মতো উল্টো। তার চিকিৎসক নিজেই বিভ্রান্ত হয়ে মিসির আলীর শরণ নেন।কিন্তু একসময় তিনি এমন এক জোয়ার্দারের মুখোমুখি হন যিনি বিয়েই করেন নি এবং তার একটি বিড়াল আছে।সেই বাস্তবতায় জোয়ার্দার সাহেবের কলিগ বেঁচে আছেন।কিন্তু যে বাস্তবতায় জোয়ার্দার বিবাহিত এবং এক কণ্যার জনক সেখানে তার কলিগ মৃত কিন্তু তিনি তাকে দেখতে পান।এভাবে এক জটিল মনঃস্তাত্ত্বিক যুগপৎ দ্বৈত বাস্তবতার এক অদ্ভূত রহস্যময়,ব্যখ্যার অতীত জগতের গল্প পুফি।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"পুফি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: