২য় সংস্করণ, ২০২২
প্র্যাক্টিসিং মুসলিমাহ
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | প্র্যাক্টিসিং মুসলিমাহ |
| Author | শারমিন জান্নাত |
| Publisher | মাকতাবাতুন নূর |
| Edition | ২য় সংস্করণ, ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 128 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.2 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
10 Ratings and 10 Reviews
পাঠকদের মন্তব্য
১০টি
ann****com , Oct 15, 2025
"❝প্র্যাক্টিসিং মুসলিমাহ❞বর্তমানে আমাদের জন্য অনুপ্রেরণা দায়ক একটা ভই।বর্তমান সমাজে একজন নারীর জন্য ইসলাম অনুযায়ী জীবন যাপন করা অনেক চ্যালেঞ্জের।এই বইয়ে সেই বাস্তব চ্যালেঞ্জগুলো তুলে ধরে,কুরআন-হাদীসের আলোকে কীভাবে একজন মুসলিমাহ নিজের ঈমান,আমল ও চরিত্র ঠিক রেখে দুনিয়ায় দৃঢ়ভাবে চলতে পারে,সেটি সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। লেখক সহজ-সরল ভাষায় নারীর পোশাক-পরিচ্ছদ, হিজাব,মিশ্র পরিবেশে আচরণ,নামাজ-ইবাদতের গুরুত্ব,আত্মশুদ্ধি এবং সমাজে একজন মুসলিম নারীর ইতিবাচক ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেছেন।বইটি শুধু তাত্ত্বিক জ্ঞান দেয় না বরং বাস্তব জীবনে ইসলামী আদর্শ বাস্তবায়নের জন্য মানসিক ও আত্মিক শক্তিও জোগায়। পড়তে পড়তে মনে হয়েছে,এই বইটি যেন আমার মতো প্রতিটি বোনের হৃদয়ের সঙ্গে কথা বলে যারা কখনও কখনও দ্বিধায় থাকে,কখনও পরিবেশগত চাপে পিছিয়ে যায় তাদের জন্যই লেখা।বইয়ের প্রতিটি অধ্যায় আত্মবিশ্বাস জোগায়,আল্লাহর পথে অবিচল থাকতে উৎসাহিত করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি,প্র্যাক্টিসিং মুসলিমাহ বইটি সব বয়সের মেয়েদের জন্যই উপযোগী।যারা ইসলামী জীবনধারায় ধাপে ধাপে এগিয়ে যেতে চান,তাদের জন্য এটি একেবারে বাস্তবমুখী ও সহায়ক একটি বই। আমার পরামর্শ হবে,প্রতিটি মুসলিম পরিবারের মেয়েদের জন্য এই বইটি উপহার দেওয়া যেতে পারে। এটি শুধু একজন ব্যক্তিকে নয়,পুরো পরিবার ও সমাজকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে সক্ষম। ইনশাআল্লাহ, ইটির বার্তা আমাদের সমাজে হায়া, ঈমান ও আমলের পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে। বই:প্র্যাক্টিসিং মুসলিমাহ প্রকাশনায়: Maktabatun Nur - মাকতাবাতুন নূর"
Rashedul islam , Oct 15, 2025
"রিভিউ -৯ বই : প্র্যাক্টিসিং মুসলিমাহ বর্তমান সমাজে একজন নারীর জন্য ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করা কষ্টকর নারীর সৌন্দর্য তার নজ্জায় বইটি সব মেয়েদের জন্যই উপযোগী সকলেরই ১ বার পডা প্রয়োজন। আল্লাহর সর্বোত্তম সৃষ্টি মানুষ তবে সবথেকে সুন্দর সৃষ্টি হলো মেয়ে মানুষ সব জ্ঞান এক বইয়ে নেই, কিন্তু প্রতিটা বইতেই কিছু না কিছু আলো আছে, এই বইয়ে একজন নারীর পরিচয় সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে প্রকাশনায়: Maktabatun Nur - মাকতাবাতুন নূর Review ~ Řãshëďuļ îsľâm ( Me§§age বার্তা )"
ays****com , Oct 15, 2025
"📌 রিভিউ নং: ২০ 📖 বই: প্র্যাক্টিসিং মুসলিমা ✍️ লেখক: শারমিন জান্নাত 🌿 প্রকাশনী: মাকতাবাতুন নূর 🌿 রিভিউ: আয়েশা 🍂 আমার পাঠ অনুভূতি: “প্র্যাক্টিসিং মুসলিমা” বইটি পড়ার সময় আমার মনে হয়েছে যেন একজন মুসলিম নারীর আত্ম-উন্নয়ন, আত্মপরিচয় ও ঈমানি দৃঢ়তার একটি আলোকিত পথচিত্র আমার সামনে খুলে গেছে 🕊️। বইটি পড়তে পড়তে মনে হচ্ছিল, আজকের সময়ের একজন মুসলিমা কীভাবে আধুনিকতার ভিড়ে নিজের পরিচয় অটুট রেখে দৃঢ়ভাবে ইসলামী জীবন যাপন করতে পারে—তার একটি বাস্তব ও অনুপ্রেরণাদায়ক গাইড পড়ছি। অনেক জায়গায় নিজের জীবনের সঙ্গে মিল পেয়েছি, কোথায় ঘাটতি আছে, কোথায় দৃঢ় হতে হবে—সবকিছু স্পষ্ট হয়ে উঠেছে। বইটি যেন হৃদয়ে এক নতুন শক্তি ও গর্বের অনুভূতি জাগিয়েছে—“আমি একজন মুসলিমা, এবং আমি আল্লাহর আদেশ মেনে গর্বের সঙ্গে চলতে চাই।” 🧕✨ 🍂 মূল বিষয়বস্তু: বইটিতে একজন মুসলিমা হিসেবে কিভাবে দ্বীনের উপর অটল থাকা যায়, সমাজ ও পরিবারে ইসলামী জীবনযাপন বজায় রাখা যায়—সেসব বিষয়ে গভীরভাবে আলোচনা করা হয়েছে। এতে হিজাব, আচরণ, নামাজ, আত্মসম্মান, দ্বীনি জ্ঞান অর্জন, গুনাহ থেকে বাঁচা, সময়ের সঠিক ব্যবহার—এই সব গুরুত্বপূর্ণ দিক সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে, সমাজের চাপ ও বিভ্রান্তির মাঝে একজন নারীর ঈমান দৃঢ় রাখার কৌশলগুলো কুরআন-হাদীস ও বাস্তব উদাহরণের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বইটি শুধু তাত্ত্বিক নয়—বাস্তব জীবনে কিভাবে একজন মুসলিমা তার চারপাশে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, তাও সুন্দরভাবে দেখানো হয়েছে। 🍂 কোন পাঠকের জন্য উপযোগী: এই বইটি মূলত তরুণ মুসলিম নারীদের জন্য লেখা হলেও, সব বয়সের নারীর জন্য সমানভাবে উপকারী। যারা ইসলামী আদর্শে জীবন গড়তে চান, হিজাব ও শালীনতায় দৃঢ় থাকতে চান, নিজেদের ঈমান ও আমল শক্ত করতে চান—তাদের জন্য এটি এক অনন্য বই। নতুনভাবে দ্বীনের পথে ফিরতে চাওয়া বোনদের জন্য এটি বিশেষভাবে অনুপ্রেরণাদায়ক। একইসাথে মায়েরা, শিক্ষিকারা, দাঈ বোনেরাও এই বই থেকে দিকনির্দেশনা পাবেন। 🍂 পরামর্শ ও মন্তব্য: এই বইটি পড়ার সময় একটি নোটবুক নিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে রাখলে খুব উপকার হবে। ধীরে ধীরে বইয়ে আলোচিত বিষয়গুলো নিজের জীবনে প্রয়োগ শুরু করুন—একসাথে সব নয়, বরং ধাপে ধাপে। হিজাব, নামাজ, আখলাক, দ্বীনি শিক্ষা—প্রতিদিন একটি করে ক্ষেত্র নিয়ে কাজ শুরু করুন। বইটি শুধু পড়ার জন্য নয়, বাস্তবে জীবনে রূপ দেওয়ার জন্য। “প্র্যাক্টিসিং মুসলিমা” বইটি একজন মুসলিমাকে শুধু জ্ঞান দেবে না—দেবে আত্মবিশ্বাস, শক্তি ও ঈমানের আলো।"
880****784 , Oct 11, 2025
"🌿📘 রিভিউ-১২🌿 "হে বোন! পশ্চিমারা তোমার মাথায় উচ্চ শিক্ষার ভুত চাপিয়ে দিয়ে, তোমাকে চোখ দিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করতে চায়" 📖বই: প্র্যাক্টিসিং মুসলিমাহ ✍️লেখিকা: শারমিন জান্নাত প্রকাশMaktabatun Nur - মাকতাবাতুন নূর নূর ☺️ আমার পাঠ-অনুভূতি: এই বইটি পড়ার পর সত্যিই মনে হলো, একজন মুসলিমা কিভাবে প্রতিদিনের জীবনে ইসলামী আদর্শ অনুযায়ী চলতে পারে, তার জন্য এটি এক দিশারি। প্রতিটি অধ্যায়ই নারী জীবনকে আলোকিত করার মতো। বইটি পড়তে পড়তে মনে হয়েছে, প্রতিটি মুসলিমা যদি এই নীতিগুলো মেনে চলে, তবে তার জীবন হবে শান্তিপূর্ণ ও পূর্ণতা পেয়েছে। 📖মূল বিষয়বস্তু: বইটিতে দৈনন্দিন জীবনের বিভিন্ন দিক—নামাজ, ওজু, আচার-ব্যবহার, সম্পর্কের শিষ্টাচার, পোশাক ও সমাজে আচরণ—এসব বিষয়কে ইসলামিক দৃষ্টিকোণ থেকে সহজভাবে উপস্থাপন করা হয়েছে। লেখক বিভিন্ন বাস্তব উদাহরণ দিয়ে দেখিয়েছেন কীভাবে একজন মুসলিমা সব জায়গায় ইসলামের নিয়ম মেনে চলতে পারে। 🌸যে পাঠকের জন্য উপযোগী: বিশেষ করে তরুণী মুসলিমাদের জন্য এই বই অত্যন্ত দরকারী। নববধূ, শিক্ষার্থী, কর্মজীবী নারী—যেকোনো মুসলিমা এই বই থেকে প্রেরণা ও বাস্তব নির্দেশনা পেতে পারেন। 🌸আমার মন্তব্য ও পরামর্শ: আমার মতে, "প্র্যাক্টিসিং মুসলিমা" শুধু পড়ার জন্য নয়, বরং বাস্তবে প্রয়োগের জন্য। এটি মুসলিম নারীর জীবনকে সুন্দর ও ইসলামী আদর্শে পরিপূর্ণ করতে সহায়তা করে। আমি বলব, প্রত্যেক মুসলিমা বইটি পড়ে নিজের জীবনকে সাজান এবং অন্যদেরও পড়ার উৎসাAyeSha AyeSha✍️"
880****492 , Oct 5, 2025
"বই:প্র্যাক্টিসিং মুসলিমাহ লেখক :শারমিন জান্নাত প্রকাশনী:মাকতাবাতুন নূর এই বইয়ের প্রতিটি পাতা একজন মুসলিম নারীকে উদ্বুদ্ধ করে অন্ধকার থেকে আলোর পথে আসতে, যেন সময়ের স্রোত ও প্রভাব থেকে মুক্ত হয়ে প্রতিটি সত্যানুসন্ধানী মুক্তিকামী নারী দিশা পায় সরল ও সুন্দর পথের। মুসলিম নারীরা বইটি পড়ে অনেক উপকৃত হতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। একজন মুসলিম নারী, যে দীনের পথে চলতে চায় তার জীবনে প্র্যা হওয়া খুবই জরুরি। এই বইটি পড়ে আপনি অনেক কিছু জানতে এবং শিখতে পারবে। যেমন... ১/নারীর ঈমানি দায়িত্ব ২/নারীর পাঠশালা ৩/নারীর পর্দা ৪/নারীর মৌলিক অধিকার ৫/শএু- মিএ ৬/নবীপ্রেম ৭/হতাশ থেকে মুক্তি ৮/যুগের সা চ্যালেঙ্গ আর বিশেষ করে এই যুগের ফিতনাময় পরিবেশে এসব কাজ একজন মুসলিম, মুমিন নারী জন্য সত্যি বড় চ্যালেঙ্গ। মন্তব্য :আমার পরিচয় একজন মুসলিমা।তাই আমি আমার রবের বিধান হৃদয়ে ধারণ করি।যদি সম্ভব হয় না সব কিছু মানা তাও যতটুকু পারি চেষ্টা করে যাই আমল করার।আমি আঁকড়ে ধরতে চাই দীনকে আর প্রত্যাখ্যান করতে চাই পৃথিবী নামক নরক খ্যাত পশ্চিমা কালচারকে।"
umm****com , Oct 2, 2025
"বই রিভিউ ২: প্রাক্টিসিং মুসলিমাহ Maktabatun Nur - মাকতাবাতুন নূর "Practicing Muslima" বইটি মুসলিম নারীদের জন্য এক অনন্য অনুপ্রেরণার উৎস। সহজ ভাষায় লেখা হওয়ায় যেকোনো বয়সের বোনেরা সহজেই বুঝতে পারবেন। এতে নামাজ, পর্দা, হায়া,ইলম, ইবাদত ও দৈনন্দিন জীবনে একজন মুমিনা বোন কেমন হওয়া উচিত তা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বইটি পড়ে মনে হয়েছে একজন বোন ইসলামী জীবন গড়তে কীভাবে ছোট ছোট আমল দিয়ে শুরু করতে পারেন, সেটার বাস্তব গাইডলাইন এতে আছে। শুধু জ্ঞান নয়, বরং আমলের দিকেও উদ্বুদ্ধ করে। অনেক জায়গায় বাস্তব উদাহরণ দেওয়া হয়েছে, যা পড়ে হৃদয়ে দাগ কাটে। লেখকের উপস্থাপনা ছিল আন্তরিক ও প্রাণবন্ত। বিশেষ করে পর্দার অংশটা অনেক গভীরভাবে স্পর্শ করেছে। সামগ্রিকভাবে, বইটি পড়ে মনে হয়েছে, এটি প্রতিটি practicing বা practice করতে চাওয়া মুসলিমার বুকশেল্ফে থাকা উচিত। বইটা পড়লে একবার নতুন করে আবার জীবন নিয়ে ভাববার অবকাশ পাওয়া যায়। "মৃত্যুর হাতছানি " পাঠ টা অসাধারন লেগেছে 🌸 এটি শুধু একটি বই নয়; বরং দ্বীনি জীবনের পথে অগ্রসর হতে চাওয়া বোনদের জন্য একটি সঙ্গী।"
880****098 , Sep 18, 2025
"📖রিভিউ :প্র্যাকটিসিং মুসলিমাহ বইয়ের নাম : প্র্যাকটিসিং মুসলিমাহ লেখিকা: শারমিন জান্নাত প্রকাশন: Maktabatun Nur - মাকতাবাতুন নূর পাঠ্য অনুভূতি: বইয়ের শুরুতেই খুব সুন্দরভাবে একজন নারীর প্রকৃত পরিচয় কেমন হওয়া উচিত সেটা উপস্থাপন করেছেন। বইটি পড়ে আমি বুঝতে পারলাম যে আমরা কোনো সাধারণ নারী নই।আল্লাহ আমাদের অসাধারণ পরিচয় দিয়েছেন। আমরা নারী হিসেবে পিতার জন্য বরকত ও কল্যাণের প্রতীক। মা হিসেবে একজন নারী রয়েছে অনেক সম্মান, সে হলো সন্তানের জন্য বেহেশত। জীবনের সকলের ক্ষেত্রেই নারীর সম্মান অতুলনীয়। আমি জানতে পেরেছি আমার আসল পরিচয়। এরপরে লেখিকা আমাদের ইমানি দায়িত্বের কথা বলেছেন। যেসকল বিষয়ের প্রতি আমাদের ঈমান আনতে হবে। ঈমানেই আসল সফলতা আসবে দুনিয়া এবং আখিরাতে। দুনিয়াবী যেসব বিষয় ঈমান বিধ্বংসী সেগুলো থেকে দূরে থাকতে হবে। ঈমানের পরে আমাদের নেক আমল করতে হবে তবেই আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। বইয়ের মূল বিষয়বস্তু : মূলত মা বোনদের জন্য জীবনের বিভিন্ন সমস্যার সমাধান বইটির মূল বিষয়বস্তু। নারী জাতি সঠিক পরিচয় জানতে, তাঁদের মর্যাদা -সম্মান বুঝতে, পারে ইত্যাদি বইটিতে আলোচনা করা হয়েছে। যাদের উপযোগী: সকল নারী জাতির জন্য বইটি অনেক গুরুত্বপূর্ণ। একজন সফল জান্নাতি নারী হওয়ার জন্য বইটি সকলেরই পড়া উচিত। পরামর্শ ও মন্তব্য: বইটি অনেক অনেক সুন্দর, সহজ সরল ভাষা যে পড়বে মনে হবে যেন “আমার জন্যই লিখা হয়েছে। ” ছবি : Asphiya Khan আপু থেকে।"
Asphiya Khan , Sep 17, 2025
"মুসলিম নারীর জীবন শুধু পার্থিব দিক থেকে নয়, আধ্যাত্মিক দিক থেকেও সাজানো থাকা জরুরি। প্র্যাক্টিসিং মুসলিমাহ বইটি সেই দিকনির্দেশনাই পাঠকের সামনে সুন্দরভাবে তুলে ধরেছে। লেখিকা শারমিন জান্নাত অত্যন্ত সহজবোধ্য ভাষায় মুসলিম নারীর ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের করণীয় বিষয়গুলো আলোচনা করেছেন। একজন নারী কীভাবে তার দৈনন্দিন জীবনে ইসলামের নির্দেশনা বাস্তবায়ন করতে পারে, কীভাবে ইবাদতে মনোনিবেশ করবে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে—এসব দিক বইটিতে সুন্দরভাবে ফুটে উঠেছে। বইয়ের প্রতিটি অধ্যায়ে রয়েছে কুরআন-হাদীসের দলীলভিত্তিক আলোচনা, বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপদেশ এবং অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা। বিশেষ করে বর্তমান সময়ে যখন ইসলামী চেতনা ভুলে যাওয়া সহজ হয়ে গেছে, তখন এ বই মুসলিম নারীদের জন্য এক অনন্য প্রেরণার উৎস। প্র্যাক্টিসিং মুসলিমাহ কেবল একটি বই নয়; এটি যেন মুসলিম নারীর হাতে ধরা একটি রোডম্যাপ—যেখানে দ্বীনের আলোয় সাজানো হয়েছে জীবনের প্রতিটি অধ্যায়।"
foysal bin alam , Sep 9, 2022
"বইগুলো খুবই ভালো"
Habiba Akter Mim , Jun 15, 2022
"ভালো"
প্রশ্ন ও উত্তর (Q&A)
1 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটা কি স্কটকে আছে,
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"প্র্যাক্টিসিং মুসলিমাহ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: