১ম প্রকাশ, ২০২১
প্রতিদিন একটি আয়াত
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | প্রতিদিন একটি আয়াত |
| Author | আবু মুআবিয়া ইসমাইল কামদার |
| Publisher | ওয়াফি পাবলিকেশন |
| Edition | ১ম প্রকাশ, ২০২১ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 48 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.09 Kg |
| Translator | মাসুদ শরীফ |
| Editor | মুফতী মাহমুদুল হক |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
19 Ratings and 10 Reviews
পাঠকদের মন্তব্য
১০টি
Samrat Tanjim , Mar 18, 2026
"ভালো!"
MAYMUNA , Sep 19, 2025
"অসাধারণ"
aya****com , Dec 23, 2023
"আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা কি কখনো পুরো কুরআনের অনুবাদ পড়ে দেখেছি? কুরআনকে আমরা কেবল ধর্মীয় বিধিবিধানের গ্রন্থ ভেবে থাকি। কিন্তু বিধিবিধান আর ইতিহাস ছাড়াও কুরআনে আছে জীবনমুখী শিক্ষার সমাহার। কুরআন হতে পারে আমাদের মন খারাপের দিনের সঙ্গী, কষ্টের সময় স্বস্তি, ভেঙে পড়ার সময় অনুপ্রেরণা আর হতাশার সময় হৃদয়ের বসন্ত! 🔶 বইয়ের বিষয়বস্তুঃ কুরআন থেকে নেয়া ৩০ টি জীবনঘনিষ্ঠ আয়াতের সংক্ষিপ্ত সারনির্যাস, যা আমাদের চিন্তার খোরাক যোগাবে। বইটি খুব ছোট হলেও, এর মধ্যে থাকা জ্ঞানটুকু মোটেও ছোট নয়। কারণ এর মূল বিষয় নেয়া হয়েছে আসমানী কিতাব আল কুরআন থেকে। 🔶 বইটি কেন পড়বেন? আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা পবিত্র কুরআনে আমাদের "কুরআনকে" নিয়ে চিন্তাভাবনা করতে বলেছেন। সত্যিকার অর্থে কুরআনের এমন অনেক আয়াত বা ঘটনা আছে, যা নিয়ে চিন্তা করতে গেলে, জানতে গেলে দিনের পর দিন পার করে দেয়া যাবে! যেমনিভাবে বড় বড় তাফসীর গ্রন্থ রচিত হয়েছে আমাদের মুফাসসিরীনদের হাতে। কত তাফসীর গ্রন্থ আমাদের পড়া হয়নি, কত গ্রন্থ আমাদের ধরাছোঁয়ার বাইরে। কিন্তু প্রতিদিন অন্তত একটি আয়াত নিয়ে ভাববার সময় কি আমাদের হাতে নেই? অবশ্যই আছে! আল্লাহ কুরআনে বারবার বলেছেন, এই কিতাব হলো চিন্তাশীলদের জন্য, জ্ঞানীদের জন্য। আমরা কি এই দুইদলের অন্তর্ভুক্ত হতে চাই না? 🔶 বইটি কাদের জন্য? এককথায় প্রতিটি মুসলিমের জন্য উপকারী একটি বই। তবে যদি কেউ বড় বড় বই পড়তে অনভ্যস্ত হয়ে থাকেন, তার জন্য পারফেক্ট একটা বই। একটা মাসকে কুরআনময় করে তোলার জন্য ছোট্ট এই বইটি অসামান্য ভূমিকা পালন করতে সক্ষম। জীবনে তো অনেক জনরার বই পড়া হলো। কুরআন বিষয়ক কোনো বই আমার ঝুলিতে আছে কি? যদি না থেকে থাকে, তাহলে কুরআনী ভাবনার যাত্রায় একটি ছোট পদক্ষেপ তো নেয়ায় যায় "প্রতিদিন একটি আয়াত" এর মাধ্যমে।"
Md. Anwarul Hoque , Aug 28, 2022
"Very nice"
Anando Siddique , Aug 27, 2022
"আলহামদুলিল্লাহ"
Md Ahasan Habib , May 18, 2022
"Great"
Imran Mahmud , May 10, 2022
"সুন্দর একটি বই❤"
Riyadh Hossain , Mar 28, 2022
"valomaner ekta boi.. thanks Rokomary ...) :"
MD. REJAUL ALAM (NASIM) , Oct 24, 2021
"Alhamdulillah recommend."
Maksud Alam , May 29, 2021
"#Progoty_Book_club_Review_Compettion #প্রগতি_বুক_রিভিউ_প্রতিযোগিতা_২০২১ বই : প্রতিদিন একটি আয়াত লেখক : শাইখ ইসমাইল কামদার। অনুবাদ: মাসুদ শরীফ। দাম : ৭২ টাকা। আলহামদুলিল্লাহ বইটি অনেক আগেই নিয়ছিলাম। তখন পড়তে পারিনি। আজ পড়া শেষ হলো। আমরা অনেক ধরনেরই বই পড়ি। কিন্তু বইটা যদি হয় কুরআন ভিত্তিক তাহলে আর কথাই নেই। বইটিতে ত্রিশটি আয়াত নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ, তিনি কুরআনের বিভিন্ন স্হান থেকে ত্রিশটি আয়াত নিয়েছেন। অতঃপর ঐ আয়াতগুলোর অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর তিনি উল্লেখ করেছেন এবং বর্তমানে আমাদের কি করা দরকার আয়াত হিসেবে সে বিষয়টা ব্যাখ্যা করেছেন। বইটির প্রথম পাঠটা আমাদের সকলের পরিচিত। যা আমরা প্রতিদিন তেলাওয়াত করে থাকি। তা হচ্ছে সূরা ফাতিহার পাঁচ নাম্বার আয়াত, "আমাদের পরিচালিত করুন সঠিক পথে।" [সূরা ফাতিহা ১:৫] আমরা প্রতিদিনই রব্বে কারীমের নিকট এই প্রার্থনা করি। প্রতিনিয়ত আমরা বিভিন্ন ভুল কাজ করে বসি, হড়কে যাই সঠিক পথ থেকে। এজন্য সর্বদাই আমাদেরকে রবের নিকট প্রার্থনা করা প্রয়োজন যাতে করে তিনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। একজন বিশ্বাসী মুসলিমের নিকট সবচেয়ে আকাঙ্ক্ষিত বস্তুটি হচ্ছে সঠিক পথের সন্ধান পাওয়া। কারণ সঠিক পথনির্দেশ ছাড়া আমাদের ইহকাল ও পরকাল দুক্ষেত্রেই পথভ্রষ্ট। তাই আমাদের সকলের উচিত সর্বদাই তার নিকট হেদায়াতের প্রার্থনা করা এবং সঠিক পথনির্দেশ অনুযায়ী জীবনকে পরিচালনা করা। বইটি খুবই ছোট, কিন্তু খুবই মূল্যবান। কারণ এখানে সর্বশেষ আসমানী গ্রন্থের আলোচনা করা হয়েছে। ভাষাশৈলী চমৎকার। তাই যারা পারেন বইটি পড়ার চেষ্টা করবেন। রিভিউ লেখার বেশি অভ্যাস নেই। এলোমেলোভাবে দুই একটা কথা লিখেছি। কী রকম হয়েছে জানিনা। তবুও ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাকসুদ আলম।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
1 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি মোট কত পৃষ্টা?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"প্রতিদিন একটি আয়াত" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: