হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
প্রোডাক্টিভ রামাদান - আলী হাম্মুদা এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২১

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

প্রোডাক্টিভ রামাদান

93 Ratings | 30 Reviews
TK. 210 TK. 300 -30% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

রামাদান মাস হচ্ছে মুসলিম জাতির আমলি বসন্ত। প্রত্যেক প্র্যাক্টিসিং মুসলিম এই মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। এই মাসে আমলের সওয়াব অন্য মাসগুলোর আমলের তুলনায়...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

রামাদান মাস হচ্ছে মুসলিম জাতির আমলি বসন্ত। প্রত্যেক প্র্যাক্টিসিং মুসলিম এই মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। এই মাসে আমলের সওয়াব অন্য মাসগুলোর আমলের তুলনায় অনেক বেশি। তাই আমাদ
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title প্রোডাক্টিভ রামাদান
Author আলী হাম্মুদা
Publisher মাকতাবাতুল আসলাফ
Edition ১ম প্রকাশ, ২০২১
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 196
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 0.22 Kg
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.65

93 Ratings and 30 Reviews

★★★★★
60
★★★★☆
33
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৩০টি
Abdul Baten Fahim

Abdul Baten Fahim , Sep 30, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইটি হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ মান খুবই ভালো এবং প্রগতি ডট কমের সার্ভিস তো অতুলনীয়।"

Tahsin Abdullah

Tahsin Abdullah , Feb 7, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"সেরা"

Umm Twahir Abdullah

Umm Twahir Abdullah , Feb 5, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"One of the best books I have read althrough my life. Everyone should read it for e new preparation for productive Ramadan. May Allah SWT give barakah to the writer team."

Sanjida Islam

Sanjida Islam , Dec 27, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"one of my most favourite book."

MD Nahid Hasan

MD Nahid Hasan , Oct 18, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Ramadan niea বেস্ট বই.."

jnm****com

jnm****com , Sep 28, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"রমাদান রিলেটেড অনেক বই পড়েছি আলহামদুলিল্লাহ। তারমধ্যে এই বইটা বেস্ট একটা বই"

Homaira Anjum

Homaira Anjum , Mar 22, 2025

★ ★ ★ ★ ★

"বইঃ প্রোডাক্টিভ রামাদান মূল লেখকঃ মুহাম্মদ ফারিস, আলি হাম্মুদা প্রমুখ সংকলন ও অনুলিখনঃ মুওয়াহহিদ মুহাম্মদ আব্দুল্লাহ অনুবাদকঃ মুওয়াহহিদ মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ নাফিস নাওয়ার প্রমুখ প্রকাশনীঃ মাকতাবাতুল আসলাফ -Maktabatul Aslaf প্রকাশকালঃ ফেব্রুয়ারি ২০২১ পৃষ্ঠাসংখ্যাঃ ১৯৬ বিষয়ঃ সিয়াম,রামাদান,প্রোডাক্টিভিটি মুসলিমের ইবাদাতের মৌসুম হলো রামাদান। এই মাস এলে প্রতিটা মুসলিমের হৃদয় হয় পুলকিত, শিহরণে মনে জাগে রবের দরবারে নিজেকে বিলিয়ে দেওয়া আশা। কিন্তু বাস্তবতা হল আমরা সবাই নানান দায়িত্বের শেকলে, সম্পর্ক-পেশার বাঁধনে আবদ্ধ। আরো দুঃখের বিষয়, বাকি এগারটা মাস নিজেদের পাপের পাওনা হিসেবে ও শয়তানের ধোঁকায় আমরা ছিলাম বেহুঁশ। সবমিলিয়ে নতুন উদ্যমে শুরু করলেও রামাদানে আনপ্রোডাক্টিভ হয়ে যাই আমরা। সেরা না হয়ে আরো একটা রামাদান যায় ব্যর্থতা ও বিস্বাদে কারণ দিতে পারিনি আমার সর্বোচ্চটা মালিকের তরে। এই দুষ্টচক্র থেকে বের হওয়ার পথ বাতলে দিতে একদল স্বপ্নচারী মানুষ মোটিভেশনাল স্পিকার, লেখক ও প্রোডাক্টিভিটির নামজাদা কোচ মুহাম্মদ ফারিস, আলী হাম্মুদাসহ আরো প্রখ্যাত মুসলিম ফিটনেস স্পেশালিস্টদের লেখকের সংকলনে এনেছেন "প্রোডাক্টিভ রামাদান"। বাংলা ভাষাভষী পাঠকদের জন্য এ এক অমূল্য সংযোজন। বই সম্পর্কেঃ মাকতাবাতুল আসলাফের প্রকাশিত "প্রোডাক্টিভ রামাদান" মূলত মুসলিমদের জন্য গাইডলাইন- রামাদানের বরকতময় প্রতিটা দিন প্রোডাক্টিভ কাটানোর জন্য। শুরু হয়েছে আহমাদ নামের এক যুবকের কোনো এক রামাদান কাটানোর উপমা গল্প দিয়ে। তবে এই "আহমাদ" যেন কতবার রামাদানের আমি,আমরা। সেই গল্পের হাত ধরে সূত্রপাত হয়েছে মূল আলোচনার। প্রথমে এসেছে রামাদানের ব্যর্থ হওয়ার কারণ নিয়ে আলোচনা। তারপর কথা এসেছে সফল হওয়ার পথ বাতলে দিতে। বিভিন্ন প্রোডাক্টিভিটির লেসনকে রামাদানে কিভাবে জীবনে কাজে লাগানো যায়-সেটা শিখিয়ে দিয়েছেন মূল লেখকেরা। দেওয়া হয়েছে একটা আদর্শ রুটিনের ডেমো,সার্বজনীনভাবে সবার জীবনের সাথে খাপ খায় এমন। হারিয়ে যাওয়া সুন্নত আমলের কথা, সেগুলো পুনর্জীবিত করার অনুপ্রেরণা, দুয়া কবুলের সর্বোত্তম সময়ে আদবের সাথে দুয়া কিভাবে করবেন, কিভাবে কুরআন পড়বেন- কিছুই যেন বাদ না পড়ে সেদিকে সজাগ দৃষ্টি ছিল লেখক ও সংকলকের। তা বইয়ের পাতায় ও বিষয়বস্তু পড়লেই চোখে পড়বে। কুরআন তিলওয়াত শুধু নয়, এই বইয়ে কুরআনের মাসে হিফজ বা মুখস্ত করা, তাফসির বা ব্যাখ্যা পড়া ও তাদাব্বুর বা চিন্তাভাবনা করার ব্যাপারে দিকনির্দেশনা কুরআনের বহুমাত্রিক উপকারের বাস্তবতা অনুভব করায়। তবে রামাদানে আমরা প্রায়ই ভুলে যাই যে "স্বাস্থ্যই সুখের মূল"। ভাজা-পোড়া,তৈলাক্ত খাবার বেহিসেবে খাই যেন রামাদান এসেছেই ভুড়িভোঁজের জন্য। এটা যেমন একটা বাড়াবাড়ি ও দৃষ্টিকটু ব্যাপার,তেমনই স্বাস্থ্যের পাশাপাশি রাতে তারাবিহ আদায়েও নিয়ে আসে আলস্য। কমিয়ে দেয় আমাদের প্রোডাক্টিভিটি। তাই রামাদানের ডায়েট প্ল্যান ও হেলথ টিপস দেওয়া হয়েছে এই বইয়ে। এই দিকটা বইকে করেছে স্বতন্ত্র্য রামাদান নিয়ে আলোচনা করা অন্য বইগুলো থেকে। কারণ অন্য বইগুলো মূলত আধ্যাত্মিক ব্যাপারে কথা বলে, কিন্তু এই বই যেন একটা ম্যানুয়াল ধরিয়ে দিচ্ছে নিজেকে সবদিক থেকে প্রোডাক্টিভ রাখার জন্য। আরো আকর্ষণীয় দিক হলো "রামাদানে যেভাবে একাডেমিক পরীক্ষার প্রস্তুতি নিবেন" অনুচ্ছেদ। কারণ এমন সময় আমরা কাটাতে যাবো বা কাটাচ্ছি যেখানে রামাদানে আমাদেরকে ইবাদাত ও পরীক্ষার পড়া দুটোয় সামলাতে হবে। এটা খুবই কষ্টের। তবুও এই কষ্টের সময় পার হতে আশাজাগানিয়া উৎসাহ দেওয়া ছাড়াও আরেকটা ডেমো রুটিন পরিবেশন করা আছে বইয়ে। অন্যরকম সুন্দর একটা কাজ! শেষে গিয়ে প্রতিদিন মুহাসাবা বা আত্ন-পর্যালোচনা করার জন্য সহায়ক প্রশ্ন, শেষ দশক নিয়ে আলাদা আলোচনা আছে। কিভাবে আমাদের ইতেকাফ আমরা করতে পারি গুণগতভাবে অনন্য,সেই আলোচনা এসেছে। কিন্তু মুসলিমের ইবাদাত তো কেবল রামাদানের মাসেই সীমাবদ্ধ নয়। তাই বইয়ের ইতি টানা হয়েছে রামাদান পরবর্তী সময়ে কুরআনের সাথে মধুর সম্পর্ক কিভাবে ধরে রাখা যায় ও কিভাবে ফিটনেস ঠিক রাখা যায়,সেই আলোচনার হাত ধরে। লেখাগুলোর সিংহভাগ মুহাম্মদ ফারিসের দ্য প্রোডাক্টিভ মুসলিম ব্লগ থেকে নেওয়া হলেও সংকলকের নিজস্ব কিছু লেখা আছে। তাই এই এক্সট্রা লেখাগুলো পেতে হলে তো বই কেনায় লাগে। এই মাস্টারপিস বই রামাদানে না রাখলে জানা হবে না প্রোডাক্টিভিটি টিপসের অনেকখানি। পাঠ্যানুভূতিঃ এই বই আমি পুরস্কার পেয়েছিলাম গতবছরের একদম শেষে ওয়াফিলাইফের আয়োজিত "পাঠপ্রতিক্রিয়া প্রতিযোগিতা"ইয় সেরা লেখকদের একজন হিসেবে। তাই বইটা এমনিও আমার কাছে খুব দামি। তাছাড়া এবার রামাদানে প্রস্তুতির জন্য এই বই কেনার প্ল্যানও ছিল। বইটা পেয়ে যে অনেক বড় উপকার হয়েছে তা বই সম্পর্কে করা আলোচনা পড়লেই দর্শক বুঝে যাবে। একটা বই তার কেন্দ্রে থাকা বিষয় হ্যান্ডেলে সার্থক কিনা তা বোঝা যায় যখন বইটা সেই মেইন থিমের কোনো ছোট ব্যাপারও বাদ দেয় না। এই "প্রোডাক্টিভ রামাদান" বই পড়ে আমি সেই অনুভূতি পেলাম। আলহামদুলিল্লাহ যে এবারের রামাদানের আগে এই বইটা শেষ করতে পেরেছি। বইটা এতোই প্র্যাকটিকাল যে এই বইয়ের অনুচ্ছেদ পড়ে পড়ে আমি রামাদান প্ল্যানার ও রুটিন বানিয়েছি। খুবই হেল্পফুল একটা বই। প্রতিদিনের মুহাসাবার পার্ট তো লা-জাওয়াব! মাশা আল্লাহ! প্রতিবার রামাদানের আগে প্রেপ নিতে রিভিশন দেওয়া যাবে এমনই একটা বই আসলাফ টিম আমাদেরকে উপহার দিয়েছে। সাথে তো আমার বইয়ে আসলাফ একাডেমির "প্রোডাক্টিভ রামাদান" কোর্স ফ্রি করার প্রোমোকোডও ছিল! সুবহা-নাল্লাহ! পুরো একশতে হাজার। বইয়ের প্রচ্ছদটা নীল রঙের সুন্দর একটা শেডের। খেজুর দেখলেই রামাদানের আমেজ মনে জাগে। তাই বইয়ের থিমের সাথে মানানসই এর কভার। ভিতরে তেমন বানান ভুল চোখে পড়েনি। পৃষ্ঠার মান,বাঁধাই-সবই মানসম্মত। সবমিলিয়ে যেকোনো বইপোকার কালেকশনে অবশ্যই রাখার জন্য একটা মাস্টারপিস।"

Mahmuda Akhtar

Mahmuda Akhtar , Mar 15, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বই : প্রোডাক্টিভ রামাদান লেখক :মুহাম্মদ ফারিস, আলী হাম্মুদা রামাদান মাসটা মুসলমানদের জন্য আমলি বসন্ত। এই মাসে যে কোন ভালো কাজের সওয়াব অন্য সময়ের তুলনায় অনেক বেশি। তাই প্রত্যেক প্রাক্টিসিং মুসলিম এই মাসে অন্যান্য সময়ের তুলনায় অতিরিক্ত ইবাদত করার চেষ্টা করে। তবে এই মাসে আমাদের রুটিন অনেকটাই পরিবর্তন হয়ে থাকে। তাই সব কিছু ব্যালেন্স করটা একটু চ্যালেঞ্জিং হয়ে পড়ে। এই চ্যালেঞ্জকে মুকাবিলা করে কিভাবে রামাদান মাসকে বেশি প্রোডাক্টিভ করা যায়, তারই দিক-নির্দেশনা দেওয়া হয়েছে এই বই এ। একজন খেলোয়াড় যেমন খেলার পূর্বে ওয়ার্ম আপ করে নেয় তেমনি রামাদান আসার পূর্বেই আমাদেরকে রামাদানের জন্য প্রস্তুতি, পরিকল্পনা এবং অনুশীলন শুরু করতে হবে যেন আমরা রামাদান আসার সাথে সাথেই কাজে নেমে পড়তে পারি। আমাদের প্রোডাক্টিভিটির উপর অনেকটাই প্রভাব ফেলে আমাদের খাদ্যাভ্যাস। একটা ভ্রান্ত কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে, রামাদান মাসের খাওয়ার কোন হিসাব হবে না। এটা রামাদানের উদ্দেশ্যের পরিপন্থী। কেননা রামাদান হচ্ছে আত্মসংযমের মাস । সারাদিন খেতে পারবো না বলে ইফতার আর সাহরিতে হরেক রকমের খাবার গলাধঃকরণ করতে হবে আর তার কোন হিসাব হবে না ব্যাপারটা মোটেও এমন নয়। বরং রামাদান মাস জুড়ে আমাদের প্রোডাক্টিভিটি ধরে রাখতে খাদ্যাভ্যাসে সঠিক নিয়ন্ত্রণ রাখাটা খুব জরুরি। কিভাবে আমরা রামাদানের জন্য সঠিক রুটিন তৈরি করে এবং ইবাদাতে মনোনিবেশ করতে পারি এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করে সুস্থ থাকতে পারি সে বিষয়ে এই বইয়ে রয়েছে উপদেশমালা। শুধু রামাদান মাসেই নয় বরং রামাদানের পরেও কিভাবে আমরা কুরআনের সাথে সম্পর্ক রাখতে পারি এবং ভালো অভ্যাসগুলোর চর্চা চালিয়ে যেতে পারি সে সম্পর্কেও রয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশনা।"

তোফাজ্জল

তোফাজ্জল , Mar 2, 2025

★ ★ ★ ★ ★

"Very Much Effective ❤️"

Sayeda Maria

Sayeda Maria , Jan 30, 2025

★ ★ ★ ★ ★

"আজ হাতে পেলাম। এখনো পড়া হয় নি। তবে বইটি অন্তত এই রমজানে প্রোডাকক্টিভ ভাবে কাটানোর জন্য হলেও কেনা উচিৎ। আই রমাদানে আল্লাহ কাছ থেকে ক্ষমা লাভের উদ্দেশ্য হলে পরা উচিৎ"

BORHAN UDDIN

BORHAN UDDIN , Jan 3, 2025

★ ★ ★ ★ ★

"One valo onubad..."

Mahbuba Sultana

Mahbuba Sultana , Mar 3, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"খুবই চমৎকার একটা বই। রমাদানের আগে সবার পড়া উচিত।"

Sakib Hasan

Sakib Hasan , Feb 20, 2023

★ ★ ★ ★ ★

"good"

Mohammad Sohanur Rahman

Mohammad Sohanur Rahman , Jul 27, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"👍"

Sourav Mia

Sourav Mia , Jun 25, 2022

★ ★ ★ ★ ★

"ভালো"

Aysha Akter

Aysha Akter , Apr 4, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"রামাদান নিয়ে এই বইয়ের চেয়ে বেস্ট কোনো বই আর হতে পারে না।"

Babu

Babu , Apr 4, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ একটি বই।"

Md. Mainul Islam

Md. Mainul Islam , Mar 15, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ একটি বই। সবাই নিতে পারেন"

NAZMUL ALAM

NAZMUL ALAM , Mar 4, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Excellent book"

Arif Shahriar

Arif Shahriar , Feb 15, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"রামাদানে ভালো ভাবে ইবাদত করার ইচ্ছা থাকলেও সঠিক পরিকল্পনার অভাবে আমরা অনেকেই খুব বেশ ইবাদত করতে পারি না। এই বইটিতে রমাদানকে সঠিক উপায়ে কাজে লাগানোর বর্ণনা রয়েছে।"

Md Ismail Hossen

Md Ismail Hossen , Dec 8, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আলহামদুলিল্লাহ.. বইগুলো অত্যন্ত সুন্দর। জ্ঞান অর্জনের জন্য খুবই কার্যকর"

Joy Ahmed

Joy Ahmed , Nov 15, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারন বই । অনেক কিছু শিখছি বইটি থেকে"

Saad Mohammad Jakaria

Saad Mohammad Jakaria , Oct 2, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"নিজেকে ঝালাই করতে এই বই টি নিখুঁত ধারণা দেয় !!! মাহশাহ্আল্লাহ্"

musanna rahman

musanna rahman , Aug 29, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"It was amazing help me in last ramadan"

Jobayed Jadid

Jobayed Jadid , Aug 19, 2021

★ ★ ★ ★ ★

"আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা মুমিনদের জন্য সিয়ামকে ফরজ করেছেন তাকওয়া অর্জনের জন্য। তাকওয়া অর্জন তো দূরের কথা—অনেকে স্রেফ রোজাই রাখে না। আবার অনেকে রাখলেও তাকওয়াহীন ননপ্রোডাক্টিভ রামাদান কাটিয়ে দেয়৷ শেকলে বন্দি শয়তানের নির্বাসনের সুবর্ন সুযোগটা হেলায়-ফেলায় হাতছাড়া করে। প্রবৃত্তির পূজারি হয়ে করে যায় অনবরত পাপ। বইটিতে, রামাদানে সংযম আর সংগ্রামের ঢালি সাজিয়ে কিভাবে নিজেকে প্রোডাক্টিভ রাখা যায় তা বর্ণনা করা হয়েছে সবিস্তারে। এছাড়াও রামাদানের রুটিন, রামাদানে খাদ্যতালিকা, কুরআনের সাথে গভীর সম্পর্ক গড়ার - অটুট রাখার, এবং অ্যাকাডেমিক পড়াশেনা ম্যানটেইন করার উপায়ও বাতলে দেয়া হয়েছে। যে মানুষটার আস্ত একটা রামাদান কেটে যায় অযত্নে-অবহেলায়। দৈনন্দিন জীবনে চলা-ফেরায় থাকেনা কোনো শিডিউল। বইটি তার জন্য হতে পারে অন্যতম এক গাইডবুক।"

Joynal

Joynal , Jul 31, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"nice"

Sk. Imran

Sk. Imran , Jun 26, 2021

★ ★ ★ ★ ★

"▪️ #Progoty_Book_Club_Review_Competition ▪️ #বইয়ের_নাম :- 'প্রোডাক্টিভ রমাদান' ▪️ #রিভিউ_লেখক :- Shaikh Imran ▪️ #পোস্ট_নাম্বার :- ০২ ======================================= ▪️ #প্রারম্ভিক_কথন :- রামাদান হল একটি পরশ পাথর যার স্পর্শে সোনা হয়ে যায় সমস্ত মানব আত্মা। আবার রামাদান যেনো এক জিয়ন কাঠি যার ছোঁয়ায় মুহূর্তে প্রাণ ফিরে পায় মৃত মুমিনের হৃদয়। প্রকৃতার্থে রামাদান হল সেই সংশোধনাগার যেখানে আকরিক পরিবর্তিত হয়ে যায় মূল্যবান ধাতবে। তাই সারা বছর ধরে একজন মুসলিম অধীর প্রতীক্ষায় থাকে...কখন রামাদান আসবে...! কখন সে আসমানি আলোয় স্নান করতে পারবে যার দ্যূতিতে আলোকিত হবে মন ও মনন। Productivemuslim.com নামক বিশ্ববিখ্যাত একটি ইসলামিক ব্লগ রমাদান মাস কে কেন্দ্র করে একটি বিশেষ ম্যাগাজিন প্রকাশ করে। একাধিক ইসলামিক স্কলারদের প্রবন্ধে সমৃদ্ধ এই ম্যাগাজিন। রমাদান মাস কে প্রোডাক্টিভ করার লক্ষ্যে এই প্রবন্ধটি সংকলন করা হয়। এই প্রবন্ধের বাংলা ভার্সন টি 'প্রোডাক্টিভ রমাদান' নামে মাকতাবাতুল আসলাফ থেকে প্রকাশিত হতে চলেছে। ▪️ #বইটির_বিষয়বস্তু :- রামাদান মাসে কীভাবে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করে আরো বেশি প্রোডাক্টিভ থাকা যায়, সে বিষয়েই কিছু কার্যকর পরামর্শ দেওয়া হয়েছে এই বইয়ে। রামাদানের প্রস্তুতি, লক্ষ্য, পরিকল্পনা ও রুটিন বানাতে এ বই আপনার জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ। পাশাপাশি রামাদানের খাদ্যাভ্যাস ও ফিটনেস ধরে রাখার উপায়, একাডেমিক পরীক্ষার ব্যস্ততা সামলে আমল করার উপায়ও বাতলে দেয়া হয়েছে এ সংকলনে। আলোচ্য বইটি তে মোট ১৮ টি প্রবন্ধ স্থান পেয়েছে। তার মধ্যে ৫ টি প্রবন্ধের সারসংক্ষেপ নিম্নে বর্ণিত হল। ◑➤ #রমাদান_ব্যর্থতার_দশটি_কারন :- রমাদান মাস কে প্রোডাক্টিভ করতে চাইলে ব্যার্থতার সম্ভাব্য কারনগুলো আগে থেকে জেনে নেওয়া উচিত। যাতে একই ভুলের পুনরাবৃত্তি না হয়। এই দশটি কারনের মধ্যে অন্যতম হল অবাস্তব পরিকল্পনা, দৃড়তার অভাব, জ্ঞানের অপর্যাপ্ততা, সামাজিক সমর্থনের অভাব, সময় ব্যাবস্থাপনায় ব্যার্থতা, অনিয়মিত ঘুম ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ফিটনেসের অভাব, আত্মিক সংযম হারিয়ে ফেলা ইত্যাদি। ◑➤ #একটি_সফল_রমাদান_পরিকল্পনা :- একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কোনো কাজে সফলতা আসেনা। রমাদান মাসেও নির্দিষ্ট একটি লক্ষ্যমাত্রা কে সামনে রেখে এগিয়ে যাওয়া উচিত। এক্ষেত্রে নেতিবাচক লক্ষ্যকে পিছনে ফেলে ইতিবাচক লক্ষ্যের প্রতি দৃড় থাকতে হবে। এছাড়া এই অধ্যায়ে সংখ্যাবাচক লক্ষ্য যেমন - প্রতিদিন দশ পাতা কুরআন তিলাওয়াত করা ইত্যাদি বিষয়ের প্রতি অগ্রীম পরিকল্পনা করে রমাদান মাসে সফলতা অর্জনের সূত্র বাতলে দেওয়া হয়েছে। ◑➤ #রমাদানের_আদর্শ_রুটিন :- রমাদান মাসকে প্রোডাক্টিভ করে তোলার জন্য একটি আদর্শ রুটিন তৈরি করা প্রয়োজন। এই অধ্যায়ে একটি খসড়া রুটিন তৈরি করে দেওয়া হয়েছে। এই রুটিন পড়ে পাঠক প্রাথমিক একটা ধারণা পাবে। অর্থাৎ কোন কাজ গুলো কে ব্যক্তিগত রুটিনে প্রাধান্য দেওয়া উচিত আর কোন গুলো কে কম গুরুত্ব দেওয়া উচিত। ◑➤ #রমাদানে_যেভাবে_কুরআন_পড়বেন :- এই অধ্যায়ে কুরআন কে অর্থসহ বুঝে পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যা পাঠ করছেন তা যেন হৃদয়ঙ্গম করতে পারেন। এছাড়া তিলওয়াতের ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। আপনি রোজ কতটুকু তিলওয়াত করবেন ? কিভাবে করবেন ? নাকি তাজবিদ ঠিক করবেন ? এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি শিডিউল অনুযায়ী রুটিন মাফিক নিয়মিত ভাবে কুরআন তিলাওয়াতের নির্দেশ দেওয়া হয়েছে। ◑➤ #রমাদানের_মুসহাবা :- 'মুসহাবা' শব্দের অর্থ হল আত্মপর্যালোচনা। সহজ ভাবে বলতে হলে রমাদান মাসে প্রত্যেকদিনে নিজের আমলের হিসাব নেওয়া। মাসব্যাপী আমাদের আমলে যাতে অলসতার আস্তরণ না পড়ে সেজন্য আমাদের উচিত রামাদানের প্রতিটি দিন নিজের নিয়তের প্রতি দৃঢ় থাকা। সেই জন্য এই অধ্যায়ে রামাদানের প্রত্যেকদিনের পালনীয় কিছু নসীহাহ ও নিজের লক্ষ্য কে মজবুত রাখার জন্যে আত্ম - জিজ্ঞাসামূলক কিছু প্রশ্নের নমুনা দেওয়া হয়েছে। পাঠকের সুবিধার্থে নসীহাহ ও প্রশ্নগুলোকে পয়েন্ট আকারে রমাদান মাসের প্রত্যেকটি দিনে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে। ▪️ #রমাদান_প্রস্তুতির_জন্য_বইটি_কেন_উপকারী :- যে কোনো কর্মে সফলতার জন্য একটি নির্দিষ্ট লক্ষ্য, প্রস্তুতি ও পরিকল্পনা থাকা উচিত। আলোচ্য বইটিতে রমাদানের নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ও তার কার্যকারী ব্যাখ্যা দেওয়া হয়েছে। শুধু তাই নয় পরিকল্পনা কে সফল করে তোলার জন্য প্র‍্যাক্টিক্যালি দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ◑➤ টাইম ম্যানেজমেন্ট রমাদান মাসের একটি অন্যতম সমস্যা। এই বইয়ে সঠিক সময়ে কিভাবে আপনি রুটিন মাপিক আপনার দৈনন্দিন জীবন কে পরিচালনা করবেন সে বিষয়ে নির্দেশনা দেওয়া আছে। ◑➤ রমাদান মাসে ডায়াট চার্টে খাদ্যাভ্যাস কেমন থাকা উচিত পাশাপাশি ফিটনেস ধরে রাখার উপায় বাতলে দেওয়া হয়েছে। ◑➤ কুরআন তিলাওয়াত এর ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিদিন কতটুকু কুরআন পড়বেন ? কিভাবে করবেন ? নাকি তাজবিদ ঠিক করবেন ? এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। ◑➤ আলোচ্য বইটি তে রমাদান ব্যার্থের দশটি কারন বর্ণিত আছে। পাঠক এই বিষয় গুলোকে এড়িয়ে চললেই তার রমাদান সফলতা লাভ করবে। ◑➤ প্রাত্যহিক জীবনের কাজ সামলেও কিভাবে ইবাদতে মশগুল থাকা যায় অর্থাৎ একাডেমিক শিক্ষা ও প্রফেসনাল কাজের সাথে সামঞ্জস্য রেখে পরিপূর্ণ ভাবে সিয়াম পালন করা যায় সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। ◑➤ একজন মুসলিমের করনীয় ও বর্জনীয় বিষয়গুলোর উপর আলোকপাত করা হয়েছে ফলে খুব সহজেই ভুল শুধরে প্রস্তুতি নেওয়া যাবে। ◑➤ আলোচ্য বইটি তে রমাদান মাসের প্রতিটি দিনের মুসহাবা বিষয়ক একটি খসড়া তৈরি করে দেওয়া হয়েছে। রমাদান মাসের প্রস্তুতির জন্য এটি এক অব্যর্থ ঔষধ। ▪️ #পাঠ্যানুভূতি :- লক্ষ্য নির্দিষ্ট না থাকলে কখনো গন্তব্যস্থলে পৌঁছানো যায়না। ঠিক একইভাবে আমাদের রমাদান কে সফল করার জন্য আমাদের লক্ষ্যে স্থির ও দৃঢ় থাকতে হবে। আলোচ্য বইটিতে রমাদানের লক্ষ্য, পরিকল্পনা ও প্রস্ততির বিষয়ে বিশদ ধারনা ও নির্দেশ দেওয়া হয়েছে। পাঠক তার সাধ্যমতো লক্ষ্য নির্ধারণ করে খুব সহজেই রমাদান কে প্রোডাক্টিভ করে তুলতে পারে। আত্মপর্যালোচনার মধ্যে দিয়ে একজন মানুষ নিজের ভুল ত্রুটি শুধরে নিতে পারে। আর এই বইয়ের অন্যতম আকর্ষণ হল 'মুসহাবা' বিষয়ক অধ্যায়টি। যেখানে রমাদান মাসের প্রতিটি দিনের প্রাত্যহিক আমল ও পরামর্শ কে রুটিন আকারে সমন্বিত করা হয়েছে। পাশাপাশি আত্মজিজ্ঞাসামূলক প্রশ্ন ও নসীহাহ দেওয়া হয়েছে। অর্থাৎ রমাদান মাস কে প্রোডাক্টিভ করে তোলার জন্য একটি কার্যকারী গাইডলাইন। ======================================= 📗 #একনজরে_বই_পরিচিতি ◑➤ বইয়ের নাম :- প্রোডাক্টিভ রমাদান ◑➤ লেখক :- মুহাম্মাদ ফারিস, আলি হাম্মুদা ও প্রমুখ ◑➤ প্রকাশক :- মাকতাবাতুল আসলাফ ◑➤ প্রচ্ছদ মূল্য :- ২৪০ টাকা ◑➤ পৃষ্ঠা সংখ্যা :- ১৯৬ টাকা ======================================="

Mahira

Mahira , Jun 25, 2021

★ ★ ★ ★ ★

"#Progoty_book_club_reveiw_compitition বইয়ের নাম- প্রোডাক্টিভ রামাদান রিভিউ করছি- মাহিরা ইশক ▪️প্রারম্ভিকাঃ তাক্বওয়া অর্জন ও ইবাদাত পালন উভয়ের জন্যই রামাদান হচ্ছে মুসলমানদের বসন্তকাল। আমরা অনেকেই নিজের সবটুকু দিয়ে আমলের মাধ্যমে রামাদানকে আরো প্রোডাক্টিভ ভাবে কাটাতে চাই। কিন্তু, রামাদানকে ঘিরে কোনো পরিকল্পনা থাকেনা কিংবা পরিকল্পনামাফিক প্রোডাক্টিভ হতে পারিনা। সুচিন্তিত পরিকল্পনার অভাবে ইফতার, সাহরী, ভোজনবিলাসিতা, আসন্ন ঈদের আনন্দ ইত্যাদির আবর্তনে মাসশেষে রামাদান কেবলই আনুষ্ঠানিকতাতেই সীমাবদ্ধ থেকে যায়। দিনশেষে ওই চিরাচরিত রঙে, আটপৌরে ঢঙেই জীবন থেকে হারিয়ে যায় আরো একটি রামাদান। একের পর এক রামাদানের আসা-যাওয়ায় হয়তো কখন জীবনের শেষ রামাদানটাই এসে যাবে, অথচ আমরা গাফেলই থেকে যাবো শেষটায়। এই ঘাটতি পূরণের লক্ষ্যে, রামাদানের পরিকল্পানকে বাস্তবায়নের জন্য সুষ্পষ্ট নির্দেশিকা ও প্রত্যেক শ্রেণী পেশার মানুষের জন্য আদর্শ রুটিন হিসেবে মাকতাবাতুল আসলাফ সদ্য প্রকাশ করেছে, 'প্রোডাক্টিভ রামাদান' বইটি। . ▪️লেখক পরিচিতি : এই বই সংকলিত হয়েছে মোট দশজন লেখকের থেকে। এই দশজনের আলাদা আলাদা পরিচয়পর্ব প্রদান করতে গেলে, রিভিউ যে কলেবরে যারপরনাই বৃহৎ হয়ে যাবে, সেটা নিশ্চয়ই আঁচ করতে পারছেন? যাইহোক, বইয়ের প্রধান দুই লেখক হচ্ছেন উস্তাদ আলী হাম্মুদা ও মুহাম্মদ ফারিস। তাদের কথাই বরং বলা যাক! উস্তাদ আলী হাম্মুদাকে ইসলামি পাঠকমহলে হাত ধরিয়ে পরিচয় করানোর প্রয়োজন নেই। ফিলিস্তিন বংশোদ্ভূত এই দাঈ বহুমুখী ইলমের অধিকারী। তিনি যুক্তরাজ্যের কার্ডিফ আল মানারের ইমাম, লন্ডন মুসলিম রিসার্চ এন্ড ডেভলপমেন্টের সিনিয়র রিসার্চার। ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড থেকে আর্কিটেকচারে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন। বর্তমান বিশ্বে মুসলিমদের নিকট তিনি এক জনপ্রিয় দাঈ ও স্কলার। আর বইয়ের অপর উল্লেখযোগ্য লেখক মুহাম্মদ ফারিসেরও একটি বইয়ের বাঙলায়ন সম্প্রতি বেশ প্রশংসা কুড়িয়েছে পাঠকমহলে। তিনি একজন ইন্টারন্যাশনাল কোচ ও বক্তা, প্রোডাক্টিভ মুসলিম ডটকমের প্রতিষ্ঠাতা। বিভিন্ন দেশে সেমিনারে তিনি বক্তব্য প্রদান করে থাকেন। - ▪️বই পর্যালোচনা: বইটিতে রামাদানের পূর্বপ্রস্তুতি থেকে ইত্যবসরের যাবতীয় প্রোডাক্টিভিটি নিয়ে আলোচনা হয়েছে। রামাদানের লক্ষ্যপূরণে ব্যর্থতা, প্রত্যেকদিনের আমল, কুরআন তেলাওয়াত থেকে শুরু করে পুরো মাসের জন্য একটা স্ট্যাবল রুটিন ও বিভিন্ন কৌশল ইত্যাদির বর্ণনা। তন্মধ্যে রামাদানের লক্ষ্য ও মুহাসাবা উল্লেখযোগ্য। রামাদানের আমলের লক্ষ্য নির্ধারণ, লক্ষ্যপূরণে ব্যর্থতার কারণ ইত্যাদি বিষয়ে ছোট ছোট উপশিরোনাম দ্বারা পয়েন্টাকারে আলোচনা করা হয়েছে। পাঠকের জন্য যা সহজেই অনুধাবনযোগ্য এবং সুখপাঠ্য। বইয়ের প্রথমাংশেই 'স্বপ্নভঙ্গের গল্প' নামে একটি বাস্তবধর্মী গল্প উপস্থাপন করায়, বইটির প্রয়োজনীয়তা আরো প্রকট ভাবে অনুধাবনের সুযোগ হয়েছে। কেন্দ্রীয় চরিত্র আহমাদের মধ্যে প্রত্যেকটা পাঠক নিজেকে অনুভব করবেন অজান্তেই। মনে হবে, এ যেন আমারই রামাদানের পরিকল্পনা, ও যেন আমারই স্বপ্নভঙ্গের গল্প। আহমাদ যেন পুরোটাই আমার প্রতিনিধিত্ব করছে! গল্প পড়ার মাধ্যমে বইয়ের জরুরিয়ত বুঝিয়ে, অনুবাদকগণ পাঠকদের প্রবেশ করাবেন মুল আলোচনায়। রামাদানের প্রস্তুতি থেকে শুরু করে রামাদানের আমল, দৈনন্দিন দু'আ, রমাদানের খাদ্যাভ্যাস, ফিটনেস ধরে রাখার উপায়, তেলাওয়াত, শেষ দশক, অ্যাকাডেমিক পড়াশোনা মেইনটেই সবকিছুর আলোচনা হয়ে বইটির আদ্যোপান্ত জুড়ে। বইয়ের অন্যতম এবং প্রধান আলোচনাটি হচ্ছে রামাদানের দৈনন্দিন মুহাসাবার নমুনা। ব্যক্তিভেদে জীবন ও কর্মের ভিন্নতাকে মাথায় রেখে, ৩০টি রামাদানের প্রাত্যহিক আমল ও পরামর্শকে রুটিন আকারে সমন্বিত করা হয়েছে। এই অধ্যায়টি রামাদানের পরিকল্পনার জন্য সর্বস্তরের পাঠকের জন্য নিঃসন্দেহে উপকারী। বলা যেতে পারে, রামাদানকে প্রোডাক্টিভ ভাবে কাটানোর জন্য একটা কার্যকর গাইডলাইন। ▪️বইটি কেন পড়বেন? পার্থিব জীবনে যেকোনো উদ্যোগ নেওয়ার আগে, আমরা পূর্বপ্রস্তুতি হিসেবে বিভিন্ন বিষয় পরিকল্পনা করে রাখি। কারণ পরিকল্পনাবিহীন কাজে অবিন্যস্ততা পরিলক্ষিত হয়, বেশিরভাগ ক্ষেত্রে তা লক্ষ্যপূরণে ব্যর্থতা রেখে যায়। সুতরাং পূর্বপরিকল্পনা যে কতটা গুরুত্ববহ, তা সম্পর্কে আমরা বেশ অবগত। দুনিয়াবী কাজের জন্য আমরা কতোশত পরিকল্পনা করে রাখি, অথচ কোনোরূপ পরিকল্পনা ছাড়াই মহিমান্বিত রামাদানে আমলের পথের সুদীর্ঘ যাত্রা পাড়ি দিয়ে দিবো; এটা কখনোই বুদ্ধিমানের কাজ হতে পারেনা। রামাদানের এই যাত্রাকেই আদ্যোপান্ত প্রোডাক্টিভ করার জন্য এই বইটি চমৎকার একটা দিকনির্দেশিকা হবে, ইনশাআল্লাহ্। এছাড়াও বইটি রামাদানের লক্ষ্য নির্ধারণ ও শিডিউল প্রস্তুতের জন্য,কুরআন অধ্যয়ন সহ বিভিন্ন আমলের জন্য কার্যকর কিছু টিপস পাওয়ার জন্য সহায়ক হবে। বইটি পড়ে, লক্ষ্যপূরণে ব্যর্থতার কারণগুলো চিহ্নিত করা যাবে। নিয়মিত ঘুম ও পর্যাপ্ত খাদ্যাভ্যাস সমেত সুস্থভাবে ইবাদাতের নির্দেশনা মিলবে। আমলের জন্য একটা টার্গেট নির্ধারণ করে, প্রোডাক্টিভিটি সচেতন থাকার স্পৃহা তৈরীতে কাজে লাগবে, টার্গেট অনুযায়ী আত্মোপর্যালোচনার সুযোগ হবে। পরিকল্পনামাফিক দৈনন্দিন কাজ করায় একঘেয়েমিতা চলে আসলে, বইয়ের মুহাসাবা দেখে নিজের নিয়্যাতকে পুনরিজ্জীবিত করার সুযোগ হবে, ইনশাআল্লাহ। ▪️বইটির বিশেষত্ব : পুরো বইটিকে রামাদানের খসড়া রুটিনের মত পাঠক ব্যবহার করতে পারেন। এই বইটির প্রধান বিশেষত্ব হচ্ছে-ভাষার প্রাঞ্জলতাগুণ। অনুবাদের মান সন্তোষজনক। অনুবাদকগণ মূলানুগ অনুবাদ না করে ভাবানুবাদ করেছেন। এই কারণে ভাষান্তরিত গুরুগম্ভীরতার ছাপ এই বইয়ে পাওয়া যায়না। বাঙালী পাঠকদের সুখপাঠ্যতা দেওয়ার স্বার্থে অনেক জায়গায় আবার অনুলিখন করা হয়েছে৷ বাহারী দূর্বোধ্য শব্দচয়ন নেই, নেই রামাদানের মাহাত্ম্য বোঝানোর জন্য অতিরঞ্জিত বক্তব্যের ঘনঘটা। অতি সাবলীল বর্ণনায়ও যেন আলোচনাগুলো আক্ষরিক অর্থেই অন্তরের উপলব্ধির খোরাক জুগিয়েছে, দিয়েছে নিজেকে প্রোডাক্টিভ হওয়ার প্রেষণা। বাহ্যিক সাজসজ্জা কিংবা প্রচ্ছদ, পেইজ কোয়ালিটি, বাইন্ডিং সবকিছুই ভালো লেগেছে। টুকটাক বানানভুল চোখে পড়েছে, ওটুকু বইয়ের অভ্যন্তরীণ বিশেষত্বে প্রভাব ফেলবার মতো না অবশ্য। ▪️নিজস্ব অভিমত : মুসলমান মাত্রই মানবজীবনে প্রোডাক্টিভ থাকাটা জরুরী। আর, রামাদানে তো এটা জরুরিয়ত ছাপিয়ে রীতিমতো আবশ্যক। আনপ্রোডাক্টিভ একজন মানুষকে কেবল একটা বই হুট করেই আগাগোড়া প্রোডাক্টিভ বানিয়ে দিতে পারেনা। তবে, প্রোডাক্টিভিটির স্পৃহা সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে, আমলের ব্যাপারে উৎসাহ জাগাতে পারে। বক্ষ্যমাণ বইটি এই কাজটুকুই করতে সক্ষম। আমি আবারও বলছি, সক্ষম। রামাদান বিষয়ক অবশ্যপাঠ্য বইয়ের তালিকায় এই বইটিকে কোনোভাবেই বাদ দেওয়া যাবেনা। কোনোভাবেই না। . ▪️বই বৃত্তান্ত: বই: প্রোডাক্টিভ রামাদান লেখক:আলী হাম্মুদা,মুহাম্মাদ ফারিসসহ আরো অনেকে। সংকলন,সম্পাদনা: মুওয়াহহিদ মুহাম্মাদ আবদুল্লাহ। প্রকাশনায়: মাকতাবাতুল আসলাফ পৃষ্ঠাসংখ্যা: ১৯৬ মুদ্রিত মূল্য: ২৪০ টাকা"

Fahim Inteshar Ravi

Fahim Inteshar Ravi , Jun 25, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"📚বইঃ প্রোডাক্টিভ রমাদান(রিভিউ নং ২২) ✒️লেখকঃ মুহাম্মদ ফারিস, আলী হাম্মুদা ✒️ অনুবাদক- মুওয়াহহিদ মুহাম্মাদ আব্দুল্লাহ, মুহাম্মাদ নাফিস নাওয়ার, সামী মিয়াদাদ চৌধুরী, মাসউদ রহমান, নাফিসা কবির, তানজিনা তাসনীম 📝পাঠকঃ ফাহিম ইনতিশার রাভি ⏱️ প্রকাশ কাল- ২০২১ ✅ ক্যাটাগরি- রোজা-সিয়াম #Progoty_book_club_review_competition #প্রোডাক্টিভরমাদান ☆==☆ কিছু কথা ☆==☆ ___________________________ রমাদান মাস হচ্ছে মুসলিম জাতির আমলি বসন্ত। এই মাসে আমলের সওয়াব অন্য সব মাসগুলোর তুলনায় অনেক বেশি। একজন প্রোডাক্টিভ মুসলিম এর জন্য রামাদান সবথেকে চ্যালেঞ্জিং সময়। এ মাসে আমাদের কাজকর্ম, পড়াশোনা, পারিবারিক চাহিদা পূরণ ইত্যাদির পাশাপাশি প্রায় অর্ধদিবস সিয়ামরত থেকে রাতের ইবাদত এবং কুরআন তিলাওয়াত করতে হয়। সঠিকভাবে সময়কে ব্যবহার করতে পারি না বিধায়, কতশত পরিকল্পনা থাকা সত্ত্বেও মাস শেষে আমাদের ঝুলিতে আফসোস থেকেই যায়। সময়কে প্রোডাক্টিভভাবে কাজে লাগাতে পারি না আমরা। আবার কর্মব্যস্ততা, শারীরিক অসুস্থতা সব কিছু যেন রমাদান মাসেই চেপে ধরে আমাদের। রমজান মাসে কিভাবে এত এত চ্যালেঞ্জের মোকাবেলা করে আরো বেশি প্রডাক্টিভ থাকা যায় এবং বিভিন্ন সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজে দিতে মুহাম্মদ ফারিস ও আলী হাম্মুদাসহ প্রমুখ লেখকদ্বয় রচনা করেছেন "প্রোডাক্টিভ রমাদান" বইটি। বইটি রমাদানের প্রস্তুতির জন্য ও প্রোডাক্টিভভাবে রমাদান কাটানোর জন্য কার্যকর একটা গাইড বুক। ইমাম আশ শাফেয়ী (রঃ) সময় নিয়ে বলেন- "সময় হলো এমন এক তরবারি, যদি আপনি তাকে যথাযথভাবে কাটতে না পারেন তাহলে এর অপব্যবহারের ফলাফল আপনাকেই কেটে ফেলবে।" রমজান মাসে আমাদের খুব পরিকল্পনা মাফিক কাজ কর্ম করতে হবে, যাতে করে কোনো সময় অপচয় না হয়। কম গুরুত্বপূর্ণ কাজগুলোর থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করতে পারি। ☆==☆ বইয়ের বিষয়বস্তু ☆==☆ ___________________________ নিঃসন্দেহে, রামাদান মাসের ইবাদত অন্য যেকোনো মাসের থেকে সর্বোত্তম। নবীজি (সা.) বলেছেন, "রমজান মাসের যেকোনো নফল ইবাদত অন্য মাসের ফরজ ইবাদতের সমান এবং যেকোনো ফরজ ইবাদত অন্য মাসের ৭০টি ফরজ ইবাদতের সমান।" রমাদানে আমরা ৭২০ ঘন্টা, ৪৩২০০ মিনিট, ২৫৯২০০০ সেকেন্ড পাই। রমাদানের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট আল্লাহ পাকের দেয়া একেকটি নিয়ামত। সালাত আদায়, কুরআন তিলাওয়াত ও জিকিরের মাধ্যমে মহান আল্লাহ পাকের সান্নিধ্য লাভের উপযুক্ত সময় রমজান মাস। আমরা অনেকেই শত চেষ্টার পরেও রমজান মাসের প্রডাক্ট থাকতে পারিনা। কিন্তু কেন? ==>রমজানের লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ার ১০ টি মূল কারণ নিম্নে আলোচনা করা হলো - ১. অবাস্তব পরিকল্পনা:- রমাদানে আমরা অনেক সময় নিজেদের সামর্থ্যের বাইরে পরিকল্পনা নিয়ে থাকি। এটা ঠিক যে, আমলের ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষা পোষণ করা খারাপ কিছু না। তবে আমাদের নিজেদের সামর্থ্যের ব্যাপারে বাস্তবসম্মত ধারণা রাখা অত্যন্ত জরুরি। এমন কোনো পরিকল্পনা নেয়া উচিৎ নয়, যা আমাদের মানসিক চাপ সৃষ্টি করবে। ২. রামাদানে অনভ্যস্থতা:- রমাদানের প্রথম কয়েকদিন আমাদের মধ্যে ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হয়। রোজকার অভ্যাস না থাকা সত্ত্বেও আমরা প্রতিদিন ফজরের আগে ঘুম থেকে উঠি, এশার নামাজের পরে ২০ রাকাত তারাবির নামাজ আদায় করি। রমাদান ছাড়া দিনের পর দিন কুরআন না ধরলেও প্রতিদিন ১০/২০ পৃষ্ঠা করে তিলাওয়াত করা শুরু করি। প্রথম কয়েকদিন জোশের বসে করা হয়ে গেলেও আস্তে আস্তে এভাবে চালিয়ে যাওয়া কঠিন লাগতে শুরু করে, গতি হারিয়ে ফেলি আমরা। আবার ফিরে যাই নিজেদের চিরচরিত অভ্যাসে। ৩. দৃঢ়তার অভাব:- রমাদানের মাঝামাঝি পৌছার পরে আমাদের সংকল্পের টাল মাটাল দশা দৃশ্যমান হতে শুরু করে। ফজরের পর আর দশটা পৃষ্ঠা করে কুরআন তিলাওয়াত করা হয়ে ওঠে না; তারাবিহ পড়তে আলসেমি লাগতে শুরু করে; তাহাজ্জুদ এর পরিবর্তে কোনমতে ফজরের কিছু আগে উঠে সেহরী করা হয়। যখন আমাদের সবচেয়ে বেশি দৃঢ়তা জরুরি, তখনই আমরা ভেঙ্গে পড়ি। ৪. জ্ঞানের অপর্যাপ্ততা:- রমাদান কে কাজে লাগানোর ব্যবহারিক জ্ঞানের অভাব আমাদের ব্যর্থতার আরো একটি মূল কারণ রমাদান এর গুরুত্ব সম্পর্কে ধারণা না থাকা এবং এ মহিমান্বিত মাসকে সফল করার জন্য প্রয়োজনীয় মানসিক ও শারীরিক পূর্বপ্রস্তুতির অভাবে আমরা একটা সাফল্যমণ্ডিত রমাদান উপভোগ করতে ব্যর্থ হই ‌। ৫. সামাজিক সমর্থনের অভাব:- রমাদান অনেকটাই আমাদের ব্যক্তিগত লড়াই। কেউই পারতপক্ষে নিজের আত্মিক পরিবর্তন কিংবা আমলগুলো শেয়ার করতে চায় না। তাই তখন নিজেকে একা লড়তে হয়, নিজেকেই নিজের সাথে প্রতিযোগিতা চালিয়ে যেতে হয়। ৬. সময় ব্যবস্থাপনায় ব্যর্থতা:- রমাদানের রুটিন অন্যসময় থেকে একটু আলাদা হওয়াই স্বাভাবিক। তাই কোন সময় কোন কাজটি করা হবে, তা পূর্বেই চিন্তা ভাবনা করে ঠিক করে রাখতে আমরা অনেকেই ব্যর্থ হই। ফলস্বরূপ আমাদের রমাদান অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থতায় পর্যবসিত হয়। ৭. অনিয়মিত ঘুম ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস:- রামাদানে ব্যর্থতার অপর নাম একটি কারণ হচ্ছে ঘুম এবং খাবার-দাবার গ্রহণে অনিয়ম এর ফলে আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে এবং আমরা পরিকল্পনা মতো কাজ করতে ব্যর্থ হই। ৮. ফিটনেস এর অভাব:- রামাদানে পরিকল্পনা মাফিক কাজ করতে হলে ফিটনেস ঠিক রাখার গুরুত্ব ও অনেক। ৯. আত্মিক সংযম হারিয়ে ফেলা:- রমাদানের মূল উদ্দেশ্যই হচ্ছে তাকওয়া অর্জন। আমরা ভুলে যাই স্বীয় নফসকে বাগে আনার এটাই মোক্ষম সময়। কিন্তু মাঝপথেই আমরা গন্তব্যচ্যুত হয়ে পড়ি, ব্যর্থতায় ঢেকে যায় আরও একটি রমাদান। ১০. প্রশিক্ষণের অভাব:- রমাদান এর জন্য কেবল পরিকল্পনা গ্রহণই যথেষ্ট নয়, বরং প্রশিক্ষণ গ্রহণ জরুরি। রমাদানে নিজের সর্বোচ্চটুকু দিয়ে সাফল্য ছিনিয়ে নেয় বিশ্বাসিদের মূল লক্ষ্য। তাই এর জন্য সারা বছর ধরে প্রয়োজনীয় প্রশিক্ষণ নেয়া উচিত। উপরোক্ত সমস্যাগুলি সমাধান করতে পারলে, ইনশাআল্লাহ পবিত্র মাহে রমজান আমরা যথাযথ ভাবে উদযাপন করতে পারব। ☆==☆ যে জন্য পড়া উচিত ☆==☆ ____________________________ আমরা প্রায় সবাই জানি যে, "সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না।" আমাদের জীবন থেকে একটা রমাদান চলে গেলে পরবর্তী রমাদান পাব কিনা তার কোনো নিশ্চয়তা নেই, তা আল্লাহ পাকই ভালো জানেন। আমাদের প্রত্যেকেরই উচিত প্রোডাক্টিভভাবে রমাদানকে কাজে লাগানো। বইটিতে পুরো রমাদান প্রোডাক্টিভভাবে কাটানোর জন্য যাবতীয় উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা প্রত্যেকে বইটি একবার হলেও পড়ে দেখবেন‌। আশা রাখি, বইটি পড়ে আপনারা যথেষ্ট উপকৃত হবেন (ইনশাআল্লাহ)। ☆==☆পাঠ্যাভিমত☆==☆ ______________________ অত্যন্ত চমৎকার একটি বই। বইটি রামাদানকে যথাযথভাবে ও প্রোডাক্টিভভাবে কাজে লাগানোর একটা আদর্শ গাইড বুক। যদিও রমাদানের পরে বইটি হাতে পেয়েছি কিন্তু বইটি পড়ে আমি মুগ্ধ। আফসোস নেই যে বইটি আমি রমাদানের আগে পড়ে রামাদানকে সর্বোচ্চ কাজে লাগাতে পারেনি, আংশিক পেরেছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, বই থেকে প্রাপ্ত জ্ঞান ব্যবহার করে পরবর্তী রমাদান প্রোডাক্টিভভাবে কাজে লাগাতে পারবো।"

Mahmud Akash

Mahmud Akash , Jun 22, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইটি খুবই গোছানোভাবে লেখা হয়েছে। রামাদানে এটি খুবই কার্যকর ছিলো।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

1 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

Ata ki hardcover

880****435 Sumaiya akter • 24 Oct, 2024
A
প্রিয় গ্রাহক, বইটি পেপারব্যাক। ধন্যবাদ।
Rafid Ahmed • 24 Oct, 2024

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"প্রোডাক্টিভ রামাদান" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
প্রোডাক্টিভ রামাদান পাতা: 1 / 9
পাতা 2
প্রোডাক্টিভ রামাদান পাতা: 2 / 9
পাতা 3
প্রোডাক্টিভ রামাদান পাতা: 3 / 9
পাতা 4
প্রোডাক্টিভ রামাদান পাতা: 4 / 9
পাতা 5
প্রোডাক্টিভ রামাদান পাতা: 5 / 9
পাতা 6
প্রোডাক্টিভ রামাদান পাতা: 6 / 9
পাতা 7
প্রোডাক্টিভ রামাদান পাতা: 7 / 9
পাতা 8
প্রোডাক্টিভ রামাদান পাতা: 8 / 9
পাতা 9
প্রোডাক্টিভ রামাদান পাতা: 9 / 9
পাতা / 9
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।