হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
প্রণয় লগ্ন - তাবাসসুম নাজ এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২২

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

প্রণয় লগ্ন

4 Ratings | 1 Reviews
TK. 309 TK. 350 -12% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

নির্লিপ্ত, কঠোর স্বভাবের সৌম্যের পরিচয় হয়ে যায় দশ বছরের লোবার সাথে। মেয়েটার প্রতি কেন যেন একটা অদ্ভুত টান অনুভব করে সৌম্য। সে টান থেকেই ওদের মধ্যে যোগাযোগ বজায়...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

নির্লিপ্ত, কঠোর স্বভাবের সৌম্যের পরিচয় হয়ে যায় দশ বছরের লোবার সাথে। মেয়েটার প্রতি কেন যেন একটা অদ্ভুত টান অনুভব করে সৌম্য। সে টান থেকেই ওদের মধ্যে যোগাযোগ বজায় থাকে। হুট করে একদিন
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title প্রণয় লগ্ন
Author তাবাসসুম নাজ
Publisher পেন্সিল পাবলিকেশনস
Edition ১ম প্রকাশ, ২০২২
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 149
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.31 Kg
ISBN 9789849604747
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.00

4 Ratings and 1 Reviews

★★★★★
0
★★★★☆
4
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১টি
Sakib

Sakib , Mar 3, 2022

★ ★ ★ ★ ★

"#প্রণয়_লগ্ন #রিভিউ ♦এক নজরেঃ •উপন্যাসের নামঃ প্রণয় লগ্ন •লেখকঃ তাবাসসুম নাজ •ধরনঃ সমকালীন রোমান্টিক •প্রকাশনীঃ পেন্সিল পাবলিকেশনস •প্রচ্ছদঃ মো. সাদিতউজজামান •মুদ্রিত মূল্যঃ ৩৫০ •পৃষ্ঠা সংখ্যাঃ ১৪৯ •প্রকাশকালঃ অমর একুশে বইমেলা ২০২২ লেখনীতেঃ রিফায়াত হাসান সাকিব ♦ভূমিকাঃ পৃষ্ঠা উল্টে পাল্টে কোনো না পড়া উপন্যাস দেখতে থাকাটা বেশ না! আমার সাথে এটাই হয়েছে । আনমনেই গতকাল এই বইটার পৃষ্ঠা উল্টে গিয়েছি শুধু । অথচ কালকে বইটা আমার পড়তে ইচ্ছে করেনি । মনে হয়েছিল আজকে আমার জন্য এই উপন্যাস নয় । ঠিক যেদিন উপন্যাসটি পড়তে ইচ্ছে হবে সেদিন পৃষ্ঠা উল্টানোর সাথে সাথে পড়েও যেতে থাকবো । এই ভাবেই এই উপন্যাসের প্রতি একনাগাড়ে তাকানোটা আমার চলেছে । ♦পারিপার্শ্বিক দিকঃ পৃষ্ঠা সংখ্যা যেহেতু খুব বেশি নয় তাই আজকে হঠাৎই মনে হলো উপন্যাসটি আজকেই পড়ে ফেলি না হয় । ঠিক সেভাবেই উপন্যাসটি পড়তে শুরু করেছিলাম । ঠিক রাত ১১টা ১৫ মিনিটে উপন্যাসটি পড়তে শুরু করেছিলাম । আর যখন পড়া শেষ হয়েছে তখন তাকিয়ে দেখি রাত ১টা বেজে ৫৫ মিনিট । খুবই নিরিবিলিতে আবছায়ায় উপন্যাসটি পড়েছি আমি । ♦নামকরণঃ অনেক অনেক বছর পরে যখন কাছে থাকা দুজন মানুষের এক হওয়ার সময়টাতেই অনেক কিছু ঘটে যায় জীবনে । অনেক মুহূর্ত চলে আসতে থাকে, অনেক রকমের বিভেদ, ঝগড়া মান-অভিমান চলে আসতে থাকে এই এত এত সব মিলিয়ে ঠিক যখন দুজন মানুষ আবার একে অপরের চোখে চোখে চোখ পড়ে ঠিক সেই লগ্নেই যেন প্রণয় ঘটে যায় । ঠিক সেই কারণেই কিনা জানি না, কোনো এক আখ্যান না ঘটেও এ যেন এক ফলাফল ঘটেছিল জীবনের । তাই বোধহয় প্রণয় লগ্ন নামটি যথাযথ হয়েছে । ♦ফ্ল্যাপে লেখাঃ নির্লিপ্ত, কঠোর স্বভাবের সৌম্যর পরিচয় হয়ে যায় দশ বছরের লোবার সাথে । মেয়েটার প্রতি কেন যেন একটা অদ্ভুত টান অনুভব করে সৌম্য । সে টান থেকেই ওদের মধ্যে যোগাযোগ বজায় থাকে । হুট করে একদিন লোবার মা আনুভার পরিচয় পেয়ে স্তম্ভিত হয়ে যায় সৌম্য । লোবা আনুভার মেয়ে? তা হলে লোবার আসল পরিচয় কী? জানতেই হবে সৌম্যকে । ♦প্রচ্ছদঃ এই প্রচ্ছদটি আমি যেদিন প্রথম দেখেছিলাম, আমি সেদিনই ভেবেছিলাম জীবনে যতকিছুই হোক এই প্রচ্ছদে আবৃত বইটা আমার লাগবে । শুধু মনে হতে থেকেছে পুরোটা প্রচ্ছদ জুড়ে প্রচ্ছদশিল্পী সাদিত ভাইয়া কি সুন্দর করে গঠন করেছে । তাই বোধহয় লেখকের লেখার সাথে পরিচিত থেকেও প্রচ্ছদের প্রেমে পড়েই সবার আগে উপন্যাসটি কিনেছি আমি । ♦উপন্যাসের ভূমিকাঃ এত সুন্দর করে একটা পটভূমির মধ্যেকার সংক্ষিপ্ত ভাবটা অন্যরকম আঙ্গিকে ফুটিয়ে তুলে সাধারণ ভাবে প্রকাশ করে পাঠকদের সামনে অন্য একটা পরিবেশ সৃষ্টি করা, ঠিক এই কারণেই কিনা জানি না ভূমিকাটি পড়েই আমি হেসেছি । যে হাসি অনেক প্রিয় আমার । এত অন্যরকম ভাবে উপন্যাসটিকে প্রকাশ করে ভাসিয়ে দেয়ার বিষয়টাই আমার ভালো লেগেছে । ♦চরিত্র বিশ্লেষণঃ চরিত্র সংখ্যা খুবই কম । এবং চরিত্রের উপস্থিতিও যেহেতু খুবই কম । তাই বিশ্লেষণ করাটা অনেকটাই করতে ভালো লাগবে মনে হচ্ছে । •লোবাঃ লোবা খুবই মিষ্টি একটি মেয়ে । যার বিভিন্ন বাচ্চাসুলভ কথা শুনলে পরিবেশটাই সহজ হয়ে উঠবে যেন । যে হাসিখুশি থাকতে পছন্দ করে । এবং সবার সাথে মানিয়ে চলতে পারে । লোবা বাচ্চা হলেও ওর সবথেকে বড় গুণ হলো, যেকোনো পরিস্থিতি মনোযোগ দিয়ে অনুধাবন করলেই বুঝতে পারে । •সৌম্যঃ সৌম্য খুবই গম্ভীর এবং একরোখা একজন মানুষ । যে নিজের ভালো লাগা এবং নিজের বিষয় নিজেই পরিচালনা করতে পছন্দ করে । স্বভাবে কঠোর হলেও পরিস্থিতির সাথে মানিয়ে গেলে একটু হাসিখুশিও হতে পারে । •আনুভাঃ আনুভা প্রচণ্ড আত্মসম্মানবোধ নিয়ে বেঁচে থাকা একজন মানুষ । যার ভালো লাগা কিংবা দুর্বলতা তা মনে মনে প্রকাশ করলেও বাইরের পৃথিবীতে খুবই কঠিন ভাবে তা আটকে রাখতে জানে । তার মধ্যে নিজের জন্য সম্মান এবং নিজেকে পৃথিবীর সাথে চলতে গেলে যে কাজগুলো করা দরকার তা চালানোর মতো বুদ্ধি আছে । ♦প্রিয় চরিত্রঃ আমি যখন এই উপন্যাসটি পড়ছিলাম তখন একেক সময় একেকজন চরিত্রকে আমার প্রিয় চরিত্র মনে হচ্ছিল । অথচ আমার তখন মনে হচ্ছিল, আমি কি রিভিউ লিখবার সময়ে প্রিয় চরিত্ররা লিখলেই ভালো করবো! তারপর পুরো উপন্যাসটি পড়া শেষে উপন্যাসটি রেখে দিয়ে মনে হলো, কাগজে কাগজে প্রিয় চরিত্র একেকজন হতেই পারে । কিন্তু পুরো উপন্যাস পড়ার পরে আনুভাই প্রিয় চরিত্র হয়ে থাকবে । ♦পাঠপ্রতিক্রিয়াঃ √এই উপন্যাসের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবনধারা এবং পটভূমি । কারণ এখানে এই বিষয়গুলোই উপন্যাসকে বাঁচিয়ে রেখেছে । পুরো উপন্যাসের মধ্যে পটভূমির সাথে খাপ খাইয়ে জীবনধারা যেহেতু বিদেশের সংস্কৃতির সাথে করা হয়েছে সেক্ষেত্রে আবহ এর ব্যাপারটাও গুরুত্বপূর্ণ ছিল । লেখক তা অসাধারণ ভাবে করেছেন । সবথেকে গুরুত্বপূর্ণ ছিল এই পুরো বিষয়টিতেই একটা মিষ্টি মিষ্টি গন্ধ ছিল পুরো আবহতে । বিদেশের সংস্কৃতি কিংবা প্রকৃতি বর্ণনা সাথে সেই অনুযায়ী পটভূমি গঠন সব মিলিয়ে অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে । এবং সেই অনুযায়ী জীবনধারায় ভারসাম্য বজায় রাখা হয়েছে । √এই উপন্যাসের চরিত্র গঠন কিংবা তাদের উপস্থিতির মধ্যে বেশ কয়েকটি ধাপ আছে । প্রথম ধাপে অনেকগুলো চরিত্র এবং তাদের সংলাপ অনুযায়ী উপস্থিতি ছিল । পরের ধাপ থেকে চরিত্রদের পরিমাণ কমে গিয়ে চরিত্র উপস্থিতি একটু কম হয়ে গিয়েছিল ঠিক সেখানের সংলাপ ধারণ অন্যরকম ছিল । এই পুরোটা বিষয়ের সাথে আগেরটা খাপ খাওয়ানোর বিষয়টা ভালো লেগেছে । যেহেতু চরিত্র সংখ্যা কম, তাই চরিত্রের সংলাপের হিসেবে অন্যান্য চরিত্রের উপস্থিতি কিংবা আবছায়া ভাব আসতে ছিলই তাই উপস্থিতি যে পুরোপুরি সঠিক ভাবে এসেছে তা আমার কাছে বেশ আনন্দদায়ক ছিল । √এই উপন্যাস যেহেতু বিদেশের প্রকৃতির ওপরে ভিত্তি করে দেশের সংস্কৃতি, ভাষার সাহায্যে লেখা তাই উপন্যাসের ভাষা প্রয়োগ কিংবা সংলাপে তা ফুটিয়ে তুলতে তুলতে প্রকৃতির সঠিক ব্যবহার এই বিষয়টি লেখক খুব সুন্দর ভাবে করেছেন । ♦প্রিয় অংশঃ এই উপন্যাসের কিছু প্রকৃতির বর্ণনা সত্যিই ভালো লেগেছে । কিছু কিছু মুহূর্তে মনে হয়েছে এই অংশটি এত ভালো যে কেনো লাগলো! বিশেষ করে লোবা চরিত্রের বেশ অনেকগুলো সংলাপ কিংবা তার উপস্থিতির মাধ্যমে আবেগ আমার খুবই ভালো লেগেছে । সাথে পুরো উপন্যাস জুড়ে মিষ্টি মিষ্টি ভাবটি উপন্যাসটির মধ্যে অন্যরকম ভাবে সাজানো হয়েছে যা আরো প্রিয় হয়ে রইলো । ♦অন্যান্য বিষয়ঃ একটি উপন্যাসের বেশকিছু অন্যান্য দিক আছে । যেখানেও উপন্যাসকে ফুটিয়ে তুলতে হয় । সেগুলো হলো– √প্রকাশনীঃ পেন্সিল পাবলিকেশনস এর সবথেকে বড় গুণ হলো পুরো একেকটি বইয়ের কাজ তারা খুবই শৃঙ্খলার মধ্যে দিয়ে করে থাকে । প্রত্যেকটি বইয়ের মধ্যে সে ধরনের ছাপ পড়ে যায় । আমি তাদের বই আগেও পড়েছি । তাই তাদের প্রকাশনীর ব্যাপারে আগেও দেখেছি এগুলো । উল্লেখিত এই উপন্যাসের প্রচ্ছদটা খুবই সুন্দর ভাবে এসেছে বইয়ে । সাথে সবকিছু মিলিয়ে তাদের প্রোডাকশন অসাধারণ ছিল । পেন্সিল পাবলিকেশনস এর পৃষ্ঠা বাইন্ডিং যেন সবসময়ের মতোই অসাধারণ ছিল । সাথে টাইপিং মিস্টেক তেমন একটা চোখে পড়েনি ‌। তাই পুরো উপন্যাসটি পড়তে সময়ের দিক থেকেও সুবিধা হয়েছে । ♦লেখক প্রসঙ্গেঃ লেখক তাবাসসুম নাজ এর উপন্যাস লেখায় সবথেকে বড় গুণ হলো উপন্যাসের আবহে একটি মিষ্টি গন্ধ বের করে আনা । যা লেখকের প্রত্যেক লেখাতেই আমি পেয়েছি । এবং উপন্যাসটি লেখা হয়েছে সহজ এবং সাধারণ ভাষার মাধ্যমে যে কারণে উপন্যাসটি পড়তে সুবিধা হয়েছে ‌‌। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো উপন্যাসটির বর্ণনামূলক বিষয়টিও মিষ্টি ভাবে প্রকাশ করেছেন যে কারণে লেখকের লেখনী ভালো লেগে যেতে বাধ্য মনে হবে । এবং পুরো উপন্যাসটি সাজানো গোছানো সাথে ভাষা প্রয়োগ সব মিলিয়ে লেখক অসাধারণ ভাবে উপন্যাসটি শেষ করেছেন । ♦রেটিংঃ উপন্যাসের রেটিং এর মাধ্যমেই উপন্যাসকে বোঝানো আমার কাছে অন্যরকম লাগে । তবুও রেটিং দিতে হয় । আমার রেটিং হলো ৪/৫ । ♦উপসংহারঃ সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নজর কেড়েছে তা হলো এই মিষ্টি মিষ্টি আবহে উপন্যাসগুলো শেষ করে এবং স্বতঃস্ফূর্তভাবে উপন্যাসটি শেষ করে লেখকের ভবিষ্যত উপন্যাসগুলোর জন্যেই যেন আকর্ষণ বাড়িয়ে তোলা হয়ে থাকে । ঠিক সেই কারণেই কিনা জানি না, এর আবহে যতোই অন্যরকম আবেগের ভাব থাকে, কষ্ট কষ্ট অনুভূতি থাকে ভাষার মিশেলে সোজাসুজি চলে এসে সুন্দর ভাবে ফুটিয়ে তোলা উপন্যাস তাই সুখপাঠ্যই লাগে । বরং বেশ আয়েশ করেই পড়তে ইচ্ছে করে তাই ।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"প্রণয় লগ্ন" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
প্রণয় লগ্ন পাতা: 1 / 9
পাতা 2
প্রণয় লগ্ন পাতা: 2 / 9
পাতা 3
প্রণয় লগ্ন পাতা: 3 / 9
পাতা 4
প্রণয় লগ্ন পাতা: 4 / 9
পাতা 5
প্রণয় লগ্ন পাতা: 5 / 9
পাতা 6
প্রণয় লগ্ন পাতা: 6 / 9
পাতা 7
প্রণয় লগ্ন পাতা: 7 / 9
পাতা 8
প্রণয় লগ্ন পাতা: 8 / 9
পাতা 9
প্রণয় লগ্ন পাতা: 9 / 9
পাতা / 9
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।